Skip to main content

Mufti Saeed

২. সূরাহ আল-বাক্বারাহ

বাক্বারাহ অর্থ গাভী। আল-বাক্বারাহ অর্থ গাভিটি। এ সূরার ৬৭ থেকে ৭৩ পর্যন্ত ৭ আয়াতে একটি বিশেষ গাভীর কথা বর্ণিত হয়েছে এবং এর প্রতি ইঙ্গিত করে সূরাহটির নাম হয়েছে সূরাহ আল-বাক্বারাহ। সূরাহটি মাদানী।  এ সূরায় মোট আয়াত ২৮৬ টি।  

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

 

الم (1) ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ (2) 

বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম

১. আলিফ লা-ম মীম। (এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা /হুরুফ মুক্বাত্তায়া’ত। এসবের অর্থ, মর্ম এবং এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।)

 

আল-কুরআনে কোনো সন্দেহ নেই

২. ওই কিতাটি (তথা আল-ক্বুরআন সম্পর্কে বলছি, শুনো!) এতে সন্দেহের কোনো অবকাশ নেই, (কিতাবটি) হেদায়াত মুত্তাক্বীদের জন্য। (হেদায়াত সম্পর্কে জানতে দেখুনঃ সূরাহ ফাতিহাহঃ ৬) 

 

জ্ঞাতব্যঃ এখানে আল-কুরআনের প্রতি ইঙ্গিত করে (ذَٰلِكَ) শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে “ওই”, যা দ্বারা সাধারণত দূরের কিছুর প্রতি ইঙ্গিত করা হয়। আমরা যখন তিলাওয়াত করি তখন আল-কুরআন আমাদের কাছে-ই থাকে, তথাপিও আল-কুরআনের প্রতি ইঙ্গিত করতে (ذَٰلِكَ) শব্দটি ব্যবহার করা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি আল-কুরআন আমাদের কাছে হলেও এর মান মর্যাদা অনেক উপরে। 

উল্লেখ্য হেদায়াত শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। যথাঃ পথ প্রদর্শন করা এবং সৎপথে পরিচালিত করে গন্তব্যে পৌছে দেওয়া। সে মতে যে বা যারা আল-কুরআন পড়বে এবং বুঝবে আল-কুরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবে আর যে বা যারা এর বিধান মেনে চলে যাবতীয় কুফর শিরক ও কবীরাহ গোনাহ থেকে বিরত থাকবে আল-কুরআন তাদেরকে নিজ নিজ গন্তব্যে তথা জান্নাতে পৌছে দেবে। 

তাক্বওয়া ও মুত্তাক্বী পরিচিতিঃ যে মুসলিম আল্লাহর তাক্বওয়া অর্জন করেছে তাকে মুত্তাক্বী বলা হয়। তাক্বওয়া অর্থ বিরত থাকা বা বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাক্বওয়া। তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথাঃ অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া। 

অত্যাবশ্যকীয় তাক্বওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাক্বওয়া হচ্ছে যাবতীয় কুফর ও শিরক থেকে বিরত থাকা। এমন তাক্বওয়া অর্জন করতে অক্ষম ব্যক্তি কুফর শিরকে জড়িয়ে নিজের ঈমানকে নষ্ট করে মুনাফিক হয়ে যায়। 

আবশ্যকীয় তাক্বওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হচ্ছে যাবতীয় কাবীরাহ তথা মহাপাপ থেকে বিরত থাকা। এমন তাক্বওয়া অর্জন করতে না পারলে মানুষ ফাসিক হয়ে যাবে।

 

পরিপূর্ণ তাক্বওয়াঃ পরিপূর্ণ তাক্বওয়া হচ্ছে ছোটবড় সকল প্রকার পাপ থেকে বিরত থাকা যা মানুষের জন্য অসম্ভব প্রায়। মহান আল্লাহ্‌ শুধু নবী রাসূলগণকে-ই এমন তাক্বওয়া দিয়ে থাকেন। 

ঈমান ও আক্বীদাহঃ আল-কুরআন আমাদের জীবন গাইড। এ কিতাবের দিকনির্দেশনা মেনে-ই পরিচালিত হবে আমাদের জীবন। যে ব্যক্তি বাস্তব জীবনে আল-কুরআনের আইন বিধান, শাসন ও রীতিনীতি মেনে চলবে সে মুসলিম, আখেরাতের অনন্ত জীবনে সে সুখময় জান্নাতের অধিকারী হবে। আর যে ব্যক্তি তার বাস্তব জীবনে আল-কুরআনের আইন বিধান ও শাসন মেনে চলবে না সে কাফির বা মুনাফিক হয়ে চির জাহান্নামী হবে। 

আল-কুরআনের যাবতীয় তথ্য বিধানসহ সবকিছু-ই সন্দেহমুক্ত। আল-কুরআনে সন্দেহের অবকাশ নেই।  

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)

সফল জীবনের অধিকারী যারা

৩. (আল-কুরআন তাদেরকে হেদায়াত করে) যারা (আল্লাহ্‌ ও রাসূলের কথা মত) অদৃশ্য বিষয়ে ঈমান আনে, সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে সম্পদ দান করেছি এ থেকে (আমার পথে) খরচ করে,

৪. যারা তোমার প্রতি যা নাযিল হয়েছে এবং ইতোপূর্বে যা নাযিল হয়েছে এ সকল বিষয়ে ঈমান আনে আর আখেরাতের ব্যাপারে দৃঢ় ভাবে বিশ্বাস রাখে।

৫. (যারা এমন হতে পারবে) তারাই রাব্ব থেকে আগত হেদায়াতের উপর (প্রতিষ্ঠিত) এবং তারাই সফল। 

(উপরের ৪ আয়াতে মুঅমিনদের কথা আলোচিত হয়েছে)    

 

ঈমান ও আক্বীদাহঃ আল-কুরআনে যা বর্ণিত হয়েছে সব সত্য এবং সম্পূর্ণভাবে সন্দেহমুক্ত। আল-কুরআনের কোনো কিছুতে-ই সামান্যতম সন্দেহ নেই। আল-কুরআনের কোনো বিধান, ইতিহাস, তথ্য বা অন্যকিছু অবিশ্বাস করলে, অমান্য করলে, অবজ্ঞা করলে বা সন্দেহ করলে কুফর হয়, কোনো মুসলিম ব্যক্তি এমন করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল-কুরআন মানব ও দানবের জন্য একমাত্র পথিকৃত এবং বিশ্ববাসীর জন্য হেদায়াত তথা পথ প্রদর্শক। হেদায়াত করা হয় সাধারণত দুই ভাবে.. 

(১) পথের দিশা দিয়ে 

(২) গন্তব্যে পৌঁছে দিয়ে। 

 

আল-কুরআন তার পাঠকদেরকে দু-ভাবেই হেদায়াত করে থাকে। যথাঃ

  • যে কুরআন পড়বে এবং বুঝবে আল-কুরআন তাকে-ই হেদায়াত করবে, তাকে-ই দেবে পথের দিশা। সে অর্থে আল-কুরআন সবার জন্য পথ প্রদর্শক, বিশ্ববাসীর জন্য হিদায়াত। যে কথা বলা হয়েছে সূরাহ বাকারার ১৮৫তম আয়াতসহ অনেক আয়াতে। 
  • আর যারা মুত্তাক্বী, যারা বাস্তব জীবনে কুরআন মেনে চলে, আল-কুরআন তাদেরকে জীবন সফরের চূড়ান্ত গন্তব্যে তথা জান্নাতে পৌঁছে দেয়। সে অর্থে এটা মুত্তাক্বীদের জন্য হিদায়াত। যে কথা বলা হয়েছে উপরের ২য় আয়াতে। 
  • মুত্তাক্বী শব্দটি এসেছে তাক্বওয়া থেকে, এর মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। সেমতে আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে সে-ই মুত্তাক্বী।
  • আল-কুরআন আমাদের জীবন গাইড তথা পথিকৃৎ। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে বা জীবন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে জীবন গাইড পড়তে হবে, বুঝতে হবে এবং বাস্তব জীবনে মেনে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকে-ই এটা বুঝি না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদরাসাহ, চাকরী, ইত্যাদির পরীক্ষার জন্য গাইড কিনি, অনেক পরিশ্রম করি, অনেক খরচ করি। কিন্তু জীবন পরীক্ষার গাইড-ই বুঝি না। একটু ভাবুন তো, চরম বোকা ছাড়া কে এমন করতে পারে!
  • ৩য় এবং ৪র্থ আয়াতে ওইসব লোকের গুনাগুনের কথা বলা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত এবং সফল। সফল মানুষের বৈশিষ্ট্য সমূহ হচ্ছেঃ 

     ১- তারা অদৃশ্যে ঈমান আনে, 

     ২- সালাত কায়েম করে, 

     ৩- আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে, 

     ৪- রাসূল সাঃর উপর নাযিলকৃত কিতাব ও বিধান এবং ইতিপূর্বে নাযিলকৃত কিতাব ও বিধানে ঈমান রাখে,

     ৫- আখেরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাসী।  

হে আল্লাহ্‌! আমাদেরকে হেদায়াত প্রাপ্ত ও সফল লোকদের দলভুক্ত কর এবং এসব গুণে গুণান্বিত কর। আ-মীন। 

সালাত পরিচিতিঃ আরবী মূল শব্দ হল স্বালাহ এবং এর বহুবচন হল স্বালাওয়াত। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় সালাত। আরবী অবিধানে সালাহ শব্দের অনেকগুলো অর্থ লিখা হয়েছে এর অন্যতম ৩টি হল দোয়া, ইবাদাত ও দ্বীন। সেমতে সালাত কায়েম করার অর্থ দাঁড়ায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, মহান আল্লাহর ইবাদাত করা তথা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলা এবং আল্লাহর দ্বীন কায়েম করা তথা আল্লাহর দেয়া আইন ও বিধানের আলোকে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা কায়েম করা।

আবার কর্তা হিসেবে রহমত মাগফিরাত এবং দুরুদ অর্থেও সালাত শব্দটি ব্যবহৃত হয়। যেমন..

  • “আল্লাহ বান্দাকে সালাত করেন” এর অর্থ হবে আল্লাহ বান্দার উপর রহমত করেছেন।
  • “ফিরিস্তা আমাদের জন্য সালাত করেন” এর অর্থ হবে ফিরিস্তা আমাদের জন্য মাগফিরাত কামনা করেন 
  • “আমরা আল্লাহর জন্য সালাত করি” অর্থ হল আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর ইবাদাত করি এবং আল্লাহর দ্বীন মেনে চলি
  • আমরা রাসূলের উপর সালাত করি এর অর্থ দাঁড়াবে আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করি।

সালাত কায়েমঃ সালাত কায়েম করতে হয় দুই ভাবে। যথা ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে। নিয়মিত ও সময়মত সালাত আদায় করার নাম ব্যক্তি জীবনে সালাত কায়েম করা। আর সমাজে মসজিদ প্রতিষ্ঠা করে সামাজিক ভাবে সালাত আদায় করা এবং সবাই নিয়মি সালাত আদায় ক্রতচে কি না এসব তদারকি করার নাম সমাজে সালাত কায়েম করা। 

ঈমান পরিচিতিঃ ঈমান অর্থ অবিচল আস্থা ও বিশ্বাস। ঈমান আনতে হলে ৩টি কাজ করতে হয়। যথা.. 

  • আল্লাহ ও রাসূলগণের বাতানো সকল বিষয়ে অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হয় (আর এটা-ই ঈমানের মূল বিষয়। ঈমানের এ অংশকে আক্বীদাহও বলা হয়। বিশ্বাসে নড়বড়ে হলে ঈমান হয় না বরং এটাকে কুফর বলা হয়।)
  • ঈমানের ঘোষণা দেওয়া। (এটা ঈমানের সামাজিক দিক। ঘোষণা না দিয়ে নিজের ঈমানকে গোপন রাখলেও ঈমান হয়ে যায়। দেখুনঃ সূরাহ গাফিরঃ ২৮) 
  • বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলতে হয়। (বাস্তব জীবনে পরিপূর্ণ ভাবে আল্লাহর বিধান মেনে চলতে না পারলে ঈমান দুর্বল হয়ে যায় এবং যে ব্যক্তি এমন করে সে আর মুঅমিন তথা ঈমানদার থাকে না বরং ফাসিক হয়ে যায় এবং তাঁর আখেরাত অনিশ্চিত হয়ে যায়।) 

انَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ (6) خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (7)

কাফিরদের পরিণতি

৬. (এখান থেকে কাফিরদের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ্‌ বলছেন) আর যারা (জেনে বুঝে) কুফর করে তাদেরকে তুমি সাবধান কর বা না কর (ফলাফল) সমান, (তুমি বারবার সাবধান করলেও) তারা ঈমান আনবে না।

৭. কারণ (জেনে বুঝে কুফর করার কারণে) আল্লাহ তাদের অন্তরে ও কানে মোহর লাগিয়ে দিয়েছেন, চোখে এঁটে দিয়েছেন পর্দা (ফলে তারা কাফির-ই থেকে যাবে) তাদের তরে কঠিন আযাব। 

 

ঈমান ও আক্বীদাহঃ অধিক কুফরের কারণে তথা বারবার আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ্‌ কাফিরদের অন্তরে মোহর লাগিয়ে দেন। ফলে তারা আর বোঝে না।

কুফর পরিচিতিঃ কুফর হচ্ছে.. 

  • আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা, অবহেলা, অমান্য, অপছন্দ, প্রত্যাখ্যান বা অস্বীকার করা অথবা দ্বীনি কোনো বিষয়াদি নিয়ে ঠাট্টা মশকারা করা ;
  • আল্লাহর কর্তৃক ধার্যকৃত কোনো ফরজ বিধানকে ঐচ্ছিক মনে করা অথবা আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা;
  • আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা বা অবিচার মনে করা অথবা কোনো বিধান বা তথ্য নিয়ে ঠাট্টা মশকারা করা, ইত্যাদি।।  

 

জ্ঞাতব্যঃ উপরের ২-৫ এ ৪ আয়াতে মুঅমিনদের এবং ৬ ও ৭ এ ২ আয়াতে কাফিরদের কথা বলা হয়েছে। আর সামনের ৮-২০ এ ১৩ আয়াতে মুনাফিকদের কথা আলোচিত হবে। 

মুনাফিক ব্যক্তি যেহেতু ঈমান ও কুফর একসাথে গ্রহণ করে, তাই এদের মাঝে মুসলিম ও কাফির উভয়ের স্বভাব-ই বিদ্যমান থাকে। ইসলাম ও কুফরের সংমিশ্রণে তারা তৈরি করে জীবনের নতুন ধারা, নতুন পথ। তাদের স্বভাবে যুক্ত হয় নতুন মাত্রা। তাই মুঅমিন ও কাফির চিনা সহজ হলেও মুনাফিক চিনা বড় কঠিন। উল্লেখ্য মুসলিম তিন প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক।

মুঅমিনঃ যে মুসলিম.. 

  • সকল প্রকার ত্বাগূ’তকে বর্জন করল, 
  • ঈমানের মৌলিক বিষয়সমূহে অবিচল আস্থা ও বিশ্বাস রাখল 
  • বাস্তবজীবনে ইসলামী শারীয়া’হ মেনে চলল সে মুঅমিন। 

প্রতিটি মুঅমিন-ই আল্লাহর ওয়ালী, মুঅমিন নিশ্চিত জান্নাতী। মুঅমিনগণ পরকালে ফাসিকদের জন্য শাফায়া’ত করতে পারবে যদি আল্লাহ্‌ তাদের অনুমতি দেন।

  

ফাসিকঃ যে মুসলিম.. 

  • সকল প্রকার ত্বাগূ’তকে বর্জন করল, 
  • ঈমানের মৌলিক বিষয় সমূহে অবিচল আস্থা ও বিশ্বাস রাখল, 
  • তবে বাস্তব জীবনে ইসলামের যাবতীয় বিধান মেনে চলতে পারল না সে ফাসিক। 

ফাসিক পরকালে ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। ইচ্ছা হলে আল্লাহ তাদের মাফ করে দেবেন আর ইচ্ছা হলে সাজা দেবেন। তবে ফাসিক চির জাহান্নামী হবে না। সাজা ভোগের পর তাকে মুক্ত করা হবে। সকল ফাসিককে আবার জাহান্নামে যেতে হবে না। নেক লোকদের শাফায়া’তে (সুপারিশে) অনেক ফাসিক-ই মাফ পেয়ে যাবে। মুঅমিনগণ পরকালে ফাসিকদের জন্য শাফায়া’ত করতে পারবে যদি আল্লাহ তার জন্য শাফায়া’তের অনুমতি দেন।

 

মুনাফিকঃ যে মুসলিম বিশ্বাসে অবিচল নয় অথবা ত্বাগূ’ত বর্জন করেনি সে মুনাফিক। মুনাফিক মুসলিম হয়েও কুফর করে, শিরক করে। মুনাফিক ইসলাম ও কুফরের সংমিশ্রণে নতুন পথ তৈরি করে। মুনাফিক মানুষের কাছে মুসলিম হিসেবে পরিচিত হলেও আল্লাহর তালিকায় কাফির। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। পরকালে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। সূরাহ তাওবাহর ৮৪ তম আয়াতে এব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

(মুনাফিক সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র মুনাফিক অধ্যায়)

وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ (8) يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ (9) فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ (10) وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ (11) أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِنْ لَا يَشْعُرُونَ (12) وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِنْ لَا يَعْلَمُونَ (13) وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ (14) اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (15) أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ (16) مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ (17) صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ (18) أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ۚوَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ (19) يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (20)

মুনাফিক ও তাদের পরিণতি (আয়াত ৮-২০)

৮. (এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ্‌ তায়া’লা বলছেন) আর কিছু মানুষ এমন আছে যারা (মুখে) বলেঃ আমরা আল্লাহ ও আখেরাতে ঈমান এনেছি কিন্তু আসলে এরা মুঅমিন নয় (বরং মুনাফিক।) 

 

৯. (মুখে ঈমান জাহির করে) এরা আল্লাহর সাথে এবং মুঅমিনদের সাথে প্রতারণা করে। (কিন্তু আসল ব্যাপার হলো) এরা নিজেকে-ই প্রতারিত করছে। তবে (এরা এ সব বুঝে না। কারণ) এমন অনুভুতিও এদের নেই।

১০. এদের অন্তর (মুনাফিকী রোগে) রোগাক্রান্ত। (নিফাকে ডুবে থাকার কারণে) আল্লাহ এ রোগ আরো বাড়িয়ে দেন। এদের তরে যন্ত্রণাদায়ক আযাব, মিথ্যার পরিণতিতে। 

 

১১-১২. যখন বলা হয় “যমীনে ফাসাদ (পাপাচার) করো না”। এরা বলে “আমরা সংশোধন করছি”। আসলে এরা-ই ফাসাদ (পাপাচার) কারী। কিন্তু (পাপাচার আর সংশোধন বুঝার মত) এতোটুকু অনুভুতিও এদের নেই। 

 

১৩. যখন বলা হয়ঃ মানুষ (সাহাবাগণ) যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তখন এরা বলেঃ আমরা ঈমান আনব ওইসব বেকুবদের মত? আসলে এরা-ই বেকুব কিন্তু এতোটুকু (বুঝার মত) জ্ঞানও এদের নেই। 

  

১৪. মুঅমিনদের সাথে সাক্ষাৎ করে এরা বলে “আমরাও মুঅমিন”। আর তাদের শয়তানদের (তথা নেতাদের) সাথে গোপন সাক্ষাতে বলে “আমরা আসলে তোমাদের-ই সঙ্গী”, (ঈমানের কথা বলে) আমরা তাদের সাথে উপহাস করছি মাত্র। 

জ্ঞাতব্যঃ এখানে ইসলাম বিদ্বেষী নেতাদেরকে শয়তান বলা হয়েছে। আসলে শয়তান কোনো একক ব্যক্তি নয়। বরং যে বা যারা মানুষকে কুমন্ত্রণা দেয় বা কুপথে ডাকে তারা-ই শয়তান। শয়তান মানুষও হতে পারে, আবার জিন্নও হতে পারে। শয়তান আমাদের পরিবারের কেউ হতে পারে, সমাজের কেউ হতে পারে, হতে পারে বন্ধুদের কেউ। আর এবিষয়টির প্রতি ইঙ্গিত করেই পবিত্র কুরআনের অনেক আয়াতে বহুবচন শব্দ ব্যবহার করে বলা হয়েছে শয়তানগণ। শয়তানদের সর্বাধিনায়ক হল ইবলিস।  

১৫. আসলে আল্লাহ-ই এদের সাথে উপহাস করেন (তথা এদের উপহাসের উপযুক্ত বদলা দেন) তিনি সুযোগ দিচ্ছেন; আর এরা অন্ধ হয়ে অবাধ্যতায় ঘুরপাক খাচ্ছে।                                                      

 

১৬. (আল্লাহ্ এদের‌ সঠিক পথ দেখিয়ে ছিলেন। আর) এরা হেদায়াতের বদলে বিভ্রান্তি কিনে নিয়েছে। এদের এ ব্যবসায় এরা লাভবান হতে পারেনি আর এরা হেদায়াতও পাবে না।

 

১৭. এদের (মুনাফিকদের) উপমা ওই ব্যক্তির মত; যে (আঁধার রাতে পথ চলতে) আগুন জ্বালিয়েছে। (আগুনের প্রভাবে) আশপাশ আলোকিত হয়ে উঠতে-ই আল্লাহ্‌ এদের জ্যোতি কেড়ে নিয়েছেন এবং এদেরকে চরম অন্ধকারে ফেলে দিয়েছেন। ফলে এরা আর দেখতে পায় না। 

(অর্থাৎ এরা ইসলাম গ্রহণ করে নিজের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে ছিল। কিন্তু এই আলো জ্বলে উঠার আগে-ই কুফরে নিমজ্জিত হয়ে একে নিভিয়ে ফেলল এবং ঈমানশূন্য মুনাফিক হয়ে গেল। এদের হেদায়াতের আর কোনো আশা-ই নেই)

 

১৮. (মুনাফিকরা হচ্ছে) অন্ধ, বধির, বোবা। তাই এরা আর (সৎপথে) ফিরে আসতে পারে না।

 

১৯. অথবা (এদের আরো একটি উপমা হচ্ছে এরা) যেন গভীর অন্ধকারে আকাশ থেকে বর্ষিত বৃষ্টি, যাতে আছে বজ্র ও গর্জন। বজ্রগর্জনে আতংকিত হয়ে মৃত্যু ভয়ে এরা যেন কানে আঙ্গুল গুঁজে দিচ্ছে। (অর্থাৎ ইসলাম গ্রহণ করে এরা রহমতের বারিধারায় সিক্ত হতে এসেছিল কিন্তু কুফর করে নিজের জীবনে ভয়ানক অন্ধকার ও বজ্রগর্জন অবধারিত করে নিয়েছে।) কাফিররা আল্লাহর বেষ্টনীতেই রয়েছে।  

 

২০. বজ্রের তীব্রতা যেন চোখের জ্যোতি কেড়ে নেয়। যখন (চারপাশ) আলোকিত হয়ে উঠে তখন এরা পথ চলে আর যখন আঁধারে ছেয়ে যায় তখন এরা থেমে যায়। (মুনাফিকদের জীবন এমন-ই হয়। কখনো তাদের অন্তরে ঈমানের আলো জ্বলে উঠে তখন এরা এবাদত বন্দেগীতে মন দেয় আর কখনো তাদের অন্তর চেয়ে যায় কুফরের অন্ধকারে তখন এরা পাপাচারে মেতে উঠে।) আল্লাহ চাইলে এদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে (তথা এদেরকে সম্পূর্ণরূপে কুফরে নিমজ্জিত করতে) পারেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। 

জ্ঞাতব্যঃ মুসলিম হওয়া সত্ত্বেও অনেক মানুষ মুনাফিক হয়ে নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই এব্যাপারটি নিয়ে গভীর চিন্তা করুন এবং সাবধান থাকুন।  

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (21) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ (22)

আল্লাহর দাসত্বের আহ্বান

২১. হে মানুষ! তোমরা তোমাদের একমাত্র প্রভুর ইবাদাত কর যিনি তোমাদের সৃষ্টি করেছে এবং সৃষ্টি করেছেন আগেকার সবাইকে। এমন করলে তোমরা মুত্তাক্বী হতে পারবে। 

(যে ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকে তাকে মুত্তাক্বী বলা হয় আর এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিষয়ে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলার নাম আল্লাহর ইবাদাত করা।)  

 

২২. যিনি পৃথিবীকে তোমাদের জন্য “ফিরাশ” (বিছানা, গালিচা। পৃথিবীর ভিতরের অংশ উত্যপ্ত ও নরম এবং এর উপরী ভাগের ৫/৭ মাইল অংশে দেয়া আছে মানানসই শক্ত আবরণ, যাকে ফিরাশ বলা হয়েছে) বানিয়েছেন (এ ব্যাপারে জানতে দেখুন ৫১/৪৮) আর আকাশকে বানিয়েছেন ছাদ। তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, যা দিয়ে উৎপন্ন করেন ফল-ফসল, তোমাদের জীবিকা। (তাই তোমরা শুধুই আল্লাহর দাসত্ব করবে। অন্য কাউকে বা অন্য কিছুকে) আল্লাহর সমান বা সমকক্ষ বানিও না। অথচ তোমরা জানো (তার সমান বা সমকক্ষ কেউ নেই, কিছু-ই নেই।)  

وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (23) فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ (24)

আল-কুরআনের ওপেন চ্যালেঞ্জ

২৩. (হে মানুষ!) আমি আমার বান্দার (মুহাম্মদের) উপর যা নাযিল করেছি এতে যদি তোমরা সন্দিহান হও (যে এটা আমার বাণী কী না?) তবে এর মত একটি সূরাহ বানিয়ে আনো, (আল্লাহ ছাড়া আরো খোদা আছে, এ বিশ্বাসে) তোমরা যদি সত্য হয়ে থাকো তবে আল্লাহ ছাড়া তোমাদের সমস্ত শুহাদাকেও (মনগড়া খোদাদেরকে ও) ডেকে আনো (এবং সবাই মিলে একটি সূরাহ তৈরি কর) 

২৪. আর যদি এমন করতে না পার এবং কখনো পারবেও না, তবে (আল-কুরআনের আনুগত্য করে) ওই আগুন থেকে বাঁচো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। যা তৈরি করা হয়েছে কাফিরদের তরে।

 

জ্ঞাতব্যঃ এটা আল-কুরআনের ওপেন চ্যালেঞ্জ। আল-কুরআন আল্লাহর কিতাব কি না এব্যাপারে কারো সন্দেহ হলে সে যেন আল-কুরআনের মত একটি সূরাহ বানিয়ে আনে। একা না পারলে যেন অন্য সকলের সাহায্য নেয়। আল-কুরআনের এই চ্যালেঞ্জ তখন থেকে এখন পর্যন্ত অপূর্ণ-ই রয়ে গেছে। তখনো কেউ করতে পারেনি, এখনো পারছে না, কখনো পারবেও না।    

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ ۖوَهُمْ فِيهَا خَالِدُونَ (25)

 

জান্নাতের নিয়ামত

২৫. আর (হে নবী!) যারা ঈমান আনে এবং (ঈমানের সহিত) সৎকাজ করে তাদের সুসংবাদ দাও; নিশ্চয় তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত আছে ঝর্ণারাজি। সেখানে তাদেরকে খাবার দেওয়া হলে তারা বলবেঃ এমন খাবার আমাদেরকে আগেও দেয়া হয়েছে। (আসলে) তাদের দেওয়া হবে সাদৃশ্য (খাবার। যা দেখতে এক হলেও স্বাদে গন্ধে আলাদা। নতুন খাবারের প্রতি মানুষের আগ্রহ কম থাকে তাই এমন ব্যবস্থা।) সেখানে তাদের জন্য থাকবে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ। তারা সেখানে চিরকাল থাকবে।

 

إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ ۖ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ (26) الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۚ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ (27)

আল-কুরআনের উপর প্রশ্ন তুলার পরিণাম

পটভূমিঃ পবিত্র কুরআনে বৃষ্টি, বজ্র, গর্জন, মাকড়শা, গরু, ভেড়া, উট, মাছি, ইত্যাদির কথা বলা হয়েছে। ফলে সমালোচকরা বলতে শুরু করলঃ আল্লাহ কেন এত তুচ্ছ বিষয়ে আলোচনা করবেন? সব মুহাম্মাদের বানানো। এতে নাযিল হল..

 

২৬. মশা বা এরচেয়ে তুচ্ছ কিছুর উপমা/বর্ণনা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। কারণ ঈমানদাররা জানবে এটা-ই সঠিক (এবং) প্রভূ থেকে আগত। আর যারা কুফর করে তারা (এসবের উপর প্রশ্ন উত্থাপন করে) বলবেঃ এসব উপমা/বর্ণনা দিয়ে আল্লাহ্‌ কী বুঝাতে চান? আসলে এসবের দ্বারা আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন আর কাউকে করেন হেদায়াত। তিনি বিভ্রান্ত করেন কেবল পাপিষ্ঠদেরকে-ই, 

২৭. (আল্লাহ্‌ বিভ্রান্ত করেন তাদেরকে) যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ যা (দেশ, জাতি, সমাজ ও দ্বীন, আত্মীয়তার সম্পর্ক) একীভূত করণের নির্দেশ দিয়েছেন এসবকে বিচ্ছিন্ন করে (বলে “ধর্ম আর রাষ্ট্র আলাদা”) আর যমীনে ফাসাদ (শারীয়া’হ বিরোধী কাজ) করে। (যারা এমন করে) এরা-ই ক্ষতিগ্রস্ত। 

 

জ্ঞাতব্যঃ দুনিয়ার নিয়ম হলঃ কোনো কাজে যোগদান করতে হলে শপথ নিতে হয়। তদ্রূপ ইসলামে যোগদান করে মুসলিম হতে হলেও শপথ নিতে হয়। আর এ শপথ হচ্ছেঃ আল্লাহ ছাড়া অন্য সকলের প্রভূত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে এক আল্লাহর প্রভূত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে জীবনের সকল কাজে আল্লাহর বিধান মেনে চলাকে নিজের উপর অবধারিত করে নেয়া এবং একমাত্র রাসূল সাঃকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা। যে কথার মূল বাণী “লা-ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ”। পরে সে অনুযায়ী না চলার অর্থ এ শপথ ভঙ্গ করা। (শপথ ভঙ্গ করা অপরাধ। সরকারের সাথে শপথ করে ভঙ্গ করলে সরকার সাজা দেয় এবং এটা-ই স্বাভাবিক।) আল্লাহর সাথে শপথ করে ভঙ্গ করলেও আল্লাহ্‌ সাজা দেন এবং এটা-ই স্বাভাবিক নিয়ম।  

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধান হচ্ছে দ্বীন আর সমাজ তথা ইসলাম আর দেশ একই নীতিতে চলবে, দ্বীন থেকে সমাজকে বা ইসলাম থেকে দেশকে আলাদা করা যাবে না। করলে দ্বীনের অঙ্গহানি হবে। আর ইসলামী আইনে এমন করা কুফর, কোনো মুসলিম এমন কাজ করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তি এমন কাজ করবে সে আর মুঅমিন থাকবে না বরং মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। 

 

كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ (28) 

অকৃতজ্ঞতা কুফরের পথ

২৮. (হে মানুষ!) তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফর কর! অথচ তিনি-ই তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছেন, তারপর তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন, পরে আবার জীবিত করবেন। তারপর তোমরা তাঁর কাছে-ই ফিরে যাবে (এবং তিনি তোমাদের যাবতীয় কাজ কর্মের হিসাব নেবেন।) 

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (29)

সৃষ্টির ধারাবাহিকতা

২৯. তিনিই ওই স্বত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সব, তারপর মনোনিবেশ করেছেন আকাশের দিকে আর (পৃথিবী ও আরশের মধ্যখানে) সৃষ্টি করেছেন সপ্ত আকাশ। আর তিনিই হলেন সর্ববিষয়ে মহাজ্ঞানী।

জ্ঞাতব্যঃ মহান আল্লাহ্ সৃষ্টি সমাপ্ত করতে ৬ দিন সময় নিয়েছেন। ১ম ২ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর পৃথিবী থেকে সম্প্রসারিত করে তৈরি করেছেন সপ্ত আকাশ আরো ২দিনে। (পৃথিবী থেকে কীভাবে আকাশ সৃষ্টি করা হয়েছে এ পদ্ধতির কথা বর্ণিত হয়েছে সূরাহ আন্বিয়ার ৩০ তম আয়াতে। বর্তমান বিজ্ঞান এ পদ্ধতির নাম দিয়েছে “বিগব্যাং থিউরী”।) তারপর ২দিনে পৃথিবীতে নদ-নদী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, গাছপালা, ইত্যাদি তৈরি করেছেন। 

 

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ (30)

আল্লাহর প্রতিনিধিত্ব

৩০. (হে মানুষ! স্মরণ কর! তোমাদের সৃষ্টির সূচনাতে) তোমার প্রভু যখন ফিরিস্তাদেরকে ডেকে বললেনঃ আমি পৃথিবীতে খালীফাহ (আমার প্রতিনিধি) নিয়োগ করতে যাচ্ছি। 

তারা বললঃ আপনি কী (আপনার খালীফাহ বা প্রতিনিধি হিসেবে) এমন কাউকে নিয়োগ দিচ্ছেন! যারা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? (এর চেয়ে বরং আমরাই উত্তম, আমাদেরকে-ই আপনার খালিফাহ হিসেবে নিয়োগ দিন। কারণঃ) আমরা আপনার প্রশংসার তাসবীহ করছি, আপনার মহত্ব ও মহিমা বর্ণনা করছি। 

আল্লাহ বললেনঃ আমি জানি, যা তোমরা জান না।

জ্ঞাতব্যঃ খালীফাহ অর্থ প্রতিনিধি আর খিলাফাহ অর্থ প্রতিনিধিত্ব। “সৃষ্টি আল্লাহর তাই বিধানও চলবে আল্লাহর” এটা-ই শাসনতন্ত্রের মূলসূত্র, এটা-ই সত্য কথা, সঠিক কথা। মানুষ আল্লাহর‌ যমীনে আল্লাহর আইন বাস্তবায়ন করে বিধায় মানুষ এ যমীনে আল্লাহর খালীফাহ বা প্রতিনিধি এবং এ শাসন ব্যবস্থার নাম খিলাফাহ তথা প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। খিলাফাহ ব্যবস্থা-ই আল্লাহর মনোনীত একমাত্র শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থার মূলভিত্তি.. 

  • তাওহীদ তথা এক আল্লাহর কর্তৃত্ব, প্রভূত্ব ও সার্বভৌমত্ব কায়েম করা 
  • মূল পদ্ধতি মুসলিম জাতীয়তাবাদ তথা বিশ্ব মুসলিমের একতা
  • আইনের মূল উৎস আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ ।    

 

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (33)

মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ

৩১. (মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে) আল্লাহ্‌ আদমকে শিখালেন সকল নাম। তারপর (এসব বস্তু) ফিরিস্তাদের সামনে পেশ করে বললেনঃ তোমরা (বলেছিলে তোমরাই শ্রেষ্ঠ। এ কথা) সত্য হলে এসব বস্তুর নাম বল। (কারণঃ শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় জ্ঞানে) 

৩২. ফেরেশতারা বললঃ আপনি মহীয়ান। আপনি যা শিখিয়েছেন এছাড়া আমরা কিছু-ই জানি না। (আপনি কেন এ পরীক্ষার আয়োজন করছেন তাও জানি না। আপনি সব জানেন) নিশ্চয় আপনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। 

                

৩৩. আল্লাহ বললেনঃ আদম! এদেরকে এসবের নাম বলে দাও। (আদম আঃ সব নাম বলে দিলেন।) নাম বলা শেষ হলে আল্লাহ (ফেরেশতাদেরকে) বললেনঃ বলিনি, আমি আসমান যমীনের অদৃশ্য বিষয়েও অবগত? তোমরা যা প্রকাশ কর আর যা গোপন কর এসবই আমার জানা আছে।   

 

জ্ঞাতব্যঃ মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে জ্ঞানে। তাই জ্ঞানী মানুষ-ই সেরা মানুষ। আর ওহীভিত্তিক জ্ঞান-ই আসল জ্ঞান।  ওহীর শিক্ষায় শিক্ষিত মানুষই শ্রেষ্ঠ মানুষ। আর ওহীভিত্তিক শিক্ষা মানে কুরআনভিত্তিক শিক্ষা। আল-কুরআনের গুরুত্বকে অবজ্ঞা করে অন্য তরিকা, মসলক, মিনহাজ বা মতবাদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চালু হয়েছে একে আসলে ওহীভিত্তিক শিক্ষা বলা যায় না। 

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (34)

মানুষের মর্যাদা ও ইবলিসের হিংসা 

৩৪. (জ্ঞান প্রতিযোগিতায় আদমের শ্রেষ্টত্ব প্রমাণিত হবার পর আল্লাহ আদমকে আনুষ্ঠানিক সম্মাননা দেবার ব্যবস্থা করলেন। এঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলছেন) আমি তখন ফিরিস্তাদের বললামঃ তোমরা আদমকে (সম্মান কর এবং সম্মাননার পদ্ধতি হিসেবে) সিজদাহ কর। তারা সবাই সিজদাহ করলতবে ইবলিস করল না। সে অবাধ্য হল, অহংকার করল আর হয়ে গেল কাফির।  

 

জ্ঞাতব্যঃ দম্ভ ও অহংকার শয়তানের স্বভাব। সুতরাং যে মানুষ দম্ভ করবে, অহংকার করবে সে হেদায়াত বঞ্চিত ও বিভ্রান্ত হয়ে যাবে। 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর অবাধ্যতা কুফর। আল্লাহর অবাধ্য হলে মানুষ কাফির হয়ে যায়। কোনো মুসলিম জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর অবাধ্য হলে তার ঈমান বিনষ্ট হয়ে যায়। সে হয়ে যায় মুনাফিক। 

মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য নিকৃষ্টতম জাহান্নাম। পরকালে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)   

আইন ও বিধানঃ এ সিজদাহ ছিল মাথা নত করে সম্মান জানানো। যা আগেকার অনেক শারীয়া’হ মতে বৈধ ছিল। কিন্তু মুহাম্মাদ সাঃর শারীয়া’হ মতে এটা অবৈধ এবং শিরকের অন্তর্গত।   

 

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35)

মাটির মানুষকে জান্নাতের সুখ দান

৩৫. (এরপর আল্লাহ আদমকে পুরস্কার দিলেন, আদমের সুখ-স্বাচ্ছন্দের ব্যবস্থা করলেন। আল্লাহ বলছেন) আর আমি বললামঃ আদাম! তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং তোমাদের মনে যা চায় মজা করে উপভোগ কর। তবে শুধু ওই গাছটির কাছে যেও না। তাতে তুমি অপরাধী হয়ে যাবে।

 

 

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ (36)

জান্নাত থেকে বহিষ্কার

৩৬. কিন্তু শয়তান তাদের পদস্খলন ঘটাল, (সে হারাম গাছের নাম দিল “শাজারাতুল-ল-খুলদ” তথা বৃক্ষ চিরন্তন। এ ফলের উপকারিতা সম্পর্কে সে আদম ও হাওয়্যাকে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে) তাদের অবস্থান (আল্লাহর বিধানের উপর অবিচলতা) থেকে বিচ্যুত করে ফেলল। (শয়তানের ধোঁকায় পড়ে তারা হারাম ফল খেয়ে ফেলল।) আমি বললামঃ (তোমরা দুনিয়ায়) নেমে যাও। তোমরা পরস্পরের শত্রু (হিসেবে সেখানে বসবাস করবে। তবে) পৃথিবীতে তোমাদের অবস্থান হবে ক্ষণস্থায়ী আর সেখানে তোমাদের জন্য নির্ধারিত সময়ের জীবন উপকরণ বিদ্যমান রয়েছে। 

 

জ্ঞাতব্যঃ হারাম খাদ্য মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। হারাম খেলে ইবাদাত বন্দেগী কবুল হয় না। (দেখুন মুসলিমঃ ১০১৫, ইমাম নববীর চল্লিশ হাদীছঃ ১০)  

فَتَلَقَّىٰ آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37)

আদম আঃর তাওবাহ

৩৭. (দুনিয়ায় নেমে যাবার পর) আদম তার প্রভূ থেকে কিছু বাক্য হাসিল করল (এবং তাওবাহ করে এ বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল) আল্লাহ্‌ তার তাওবাহ কবুল করলেন। নিশ্চয় তিনি বারবার তাওবাহ কবুলকারী, রাহী’ম।

 

বিঃ দ্রঃ = তাওবাহ অর্থ ফিরে আসা। পাপ ছেড়ে সৎপথে ফিরে আসাকে তাওবাহ বলে। আর পাপের জন্য অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করাকে বলে “ইস্তিগফার”। তাওবাহ বান্দা ও তার মালিকের একান্ত ব্যাপার। তাই নিজের তাওবাহ নিজেই করতে হয়। তাওবাহ করতে হুজুর ডাকতে হয় না বা কারো কাছে বায়াত করতে হয় না।

 

আদম আঃ তাওবাহ করার পর যে বাক্য ব্যবহার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ছিলেন এটা হলঃ “রাব্বানা য্বালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগ’ফির লানা ওয়া তারহা’মনা লানাকূনান্না মিনা-ল-খাসিরীন” (হে রাব্ব! আমরা নিজেদের উপর জুলুম (পাপ) করেছি। তুমি মাফ না করলে, দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব) (আ’রাফঃ ২৩)

 

একটি মিথ্যার অবসানঃ বর্ণিত আছে (দুনিয়ায় নেমে আসার পর) আদম আঃ বললেনঃ হে রাব্ব! আমি মুহাম্মাদের উছিলায় ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেনঃ তুমি মুহাম্মাদকে কীভাবে চিনলে, আমি তো এখনো তাঁকে তৈরি-ই করিনি? আদম আঃ বললেনঃ হে রাব্ব! আপনি যখন নিজ হাতে আমাকে সৃষ্টি করলেন, আমার ভিতর রূহ ফুকে দিলেন, আমি মাথা তুলে দেখলাম আপনার আরশের খুটিতে লেখা “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু-র-রাসূলুল্লাহ”। তখন আমি বুঝেছি আপনার নামের সাথে যার নাম যুক্ত করেছেন নিশ্চয় তিনি আপনার প্রিয় সৃষ্টি। আল্লাহ বললেনঃ আদম! তুমি ঠিক বলেছ, সে-ই আমার প্রিয় সৃষ্টি। তার উছিলাহ নিয়ে আমাকে ডাক, আমি তোমাকে মাফ করে দেব। মুহাম্মাদ না হলে আমি তোমাকে সৃষ্টিই করতাম না। 

 

হাদীছের মানঃ ইমাম হাকীম হাদীছটি বর্ননা করে সাহীহ বলেছেন। কিন্তু (হয়ত এখানে রাইটিং ভুল, প্রিন্টিং ভুল বা অন্য কোনো ভুল হয়েছে। কারণ) হাকীমের প্রধান শিষ্য ইমাম যাহাবী (যিনি হাকীমের হাদীছগুলোর বিচার বিশ্লেষণ করেছেন) হাকীমের এ হাদীছকে মাওদ্বু’ আখ্যা দিয়েছেন। আর “মিযানুল ই’তেদাল” নামক কিতাবে ইমাম যাহাবী বলেছেনঃ হাদীছটি (রাসূল সাঃর উপর) মিথ্যারোপ। “লিসানুল মিযান” নামক কিতাবে ইমাম ইবনু হাজার আল-আ’সক্বালানী বলেছেনঃ হাদীছটি বাতিল। 

ইমাম বাইহাকী বলেছেনঃ খুবই দুর্বল। “বিদায়া ওয়া-ন-নিহায়া” নামক কিতাবের ২/৩২৩ পৃষ্ঠায় ইবনু কাছীরও তাই বলেছেন। 

শাইখ আলবাণী বলেছেনঃ মাওদ্বু‘। দেখুন “সিলসিলাতুদদ্বাঈ’ফাহঃ ২৫”। 

এ হাদীছের একজন রায়ী আব্দুর রাহমান বিন যাইদ, যার ব্যাপারে হাকীম নিজেই বলেছেনঃ উনি জাল হাদীছ বর্ণনাকারী। কথাটি তিনি বলেছেন “আল-মাদখাল ইলা মা’রিফাতি-স-সাহীহ মিনা-স-সাক্বীম” নামক কিতাবে। 

ইমাম ইবনু তাইমিয়্যাহ “আল-ক্বাইদাহ আল-জালিলাহ ফি-ত-তাওয়াসসুল ওয়া-ল-ওয়াসীলাহ” নামক গ্রন্থের (৬৯ পৃষ্ঠায়) তাই বলেছেন। 

সুতরাং আদম আঃ রাসূল সাঃর উছিলাহ নিয়ে দোয়া করে ছিলেন এমন কথা কুরআন হাদীছের পরিপন্থী, মিথ্যা ও বানোয়াট।  

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38) وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (39)

আবার জান্নাতে যাওয়ার সুযোগ

৩৮-৩৯. (শয়তানের ধোঁকায় পড়ে আদম ও হাওয়্যা হারাম খাদ্য গ্রহণ করল।) আমি বললামঃ তোমরা সবাই এখান থেকে (দুনিয়ায়) নেমে যাও। (মনে রাখবে) আমার পক্ষ থেকে হেদায়াত (জীবন বিধান) আসার পর যে ব্যক্তি আমার দেওয়া জীবন বিধান মেনে চলবে (সে আবার জান্নাতে আসবে।) তাদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানও হবে না। আর যারা কুফর করবে তথা আমার কোনো আয়াত (কিতাব, বিধান, নিদর্শন) অমান্য করবে; তারা হবে জাহান্নামী, সেখানে তারা চিরদিন থাকবে। 

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কোনো বিধান অমান্য বা অবজ্ঞা করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ এবং হাশরের দিন এদের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না।  

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ (40) وَآمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ (41)

বানী-ইসরাঈলের কথা

৪০. হে বানী-ইসরাঈল! আমি তোমাদেরকে যেসব নিয়ামত দান করেছি তোমরা এসব স্মরণ কর। তোমরা আমার সাথে কৃত (আনুগত্যের) অঙ্গীকার পূর্ণ কর, আমিও তোমাদের সাথে কৃত (প্রতিদানের) ওয়াদা পূর্ণ করব। (মানুষের ভয়ে আমার বিধান থেকে বিরত থেকো না। বরং) শুধু আমাকে-ই ভয় কর। 

 

৪১. (হে বানী-ইসরাঈল) তোমাদের কাছে আগত বিষয়াদি (নবী, রাসূল, কিতাব ও বিধান) সত্যায়নকারী যে কিতাব (আল-কুরআন) আমি নাযিল করেছি, এতে ঈমান আন (এটা মেনে নাও।) তোমরা যেন এর প্রথম কাফির (অমান্যকারী) না হও। সামান্য (দুনিয়ার) বিনিময়ে আমার বিধান বদলে দিও না আর আমার তাকওয়া অর্জন কর। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া) 

 

জ্ঞাতব্যঃ ইবরাহীম আঃ’র এক ছেলে ছিল ইসহাক আঃ। ইসহাক আঃ’র ছেলে ইয়াক্বুব আঃ। ইয়াক্বুব আঃ’র অপর নাম ছিল ইসরাঈল। তাই তার সন্তানদের বলা হয় বানী-ইসরাঈল, মানে ইসরাঈলের বংশধর। আমাদের সমাজে উর্দু উচ্চারণে বলা হয় বনী-ইসরাঈল। 

ইয়াক্বুব আঃ’র ১২জন ছেলে ছিল। এদের একজনের নাম ছিল ইয়াহুযা। ইয়াহুযার সন্তানরা পরে বানী-ইসরাঈলের নেতৃত্ব দিয়েছে। ফলে অন্যদের কাছে তারা ইয়াহুযী হিসেবে পরিচিত হয়ে উঠে। কালের আবর্তে তারা-ই হয়ে যায় ইয়াহুদী। (যেমনঃ আরবের এক ব্যক্তির নাম ছিল সাঊ’দ। তার বংশধরদের বলা হয় সাউ’দী। এই সাঊ’দ পরিবারই বর্তমান সাউদী আরবের প্রতিষ্ঠাতা ও শাসক। তাই এই দেশের সকল নাগরিককে সাউদী বলা হয়।) ইয়াহুদীদের একটি অংশ থেকে-ই তৈরি হয়েছে খৃষ্টান বা নাসারা।  

রাসূল সাঃ বলেছেনঃ বানী-ইসরাঈল যত পথে বিভ্রান্ত হয়েছে আমরাও (এ উম্মতও) ঠিক তত পথে বিভ্রান্ত হব। আর হয়ত এজন্যই মহান আল্লাহ পবিত্র কুরআনে বানী-ইসরাঈলের অনেক বিভ্রান্তি বর্ণনা করে আমাদের সাবধান করেছেনঃ আমরা যেন তাদের মত না হই। কিন্তু তথাপিও আমরা তাদের মত হয়ে যাচ্ছি। বানী-ইসরাঈল তাদের নবীরাসূলের আদর্শের সাথে নিজেদের মনগড়া নীতি সংযুক্ত করে দলেদলে বিভক্ত হয়ে ৭২ পথে বিভ্রান্ত হয়েছে। এ সংযুক্তি এবং বিভক্তি-ই বিভ্রান্তির গলি পথ। 

 

রাসূল সাঃ বলেছেনঃ আমরাও বানী-ইসরাঈলের অনুকরণ করব এবং সংযুক্তি ও দলাদলি করে একই পথে বিভ্রান্ত হব। রাসূল সাঃ’র এ কথা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বর্তমানে আমাদের লোকেরা একই পথে ধাবিত হচ্ছে।  

তবে পার্থক্য হলোঃ বানী-ইসরাঈলের সবাই বিভ্রান্ত হয়ে গেছে আর আমাদের কিছু মানুষ হেদায়াতের উপর অবিচল থাকবে। তাই আমাদের দল হবে ৭৩টি। মানে আমাদের অনেকে বনী-ইসরাঈলের মত সংযুক্তি ও দলাদলি করবে, যারা এমন করবে তারা ৭২ পথে বিভক্ত হয়ে বিভ্রান্ত হয়ে যাবে। তবে আমাদের কিছুলোক সংযুক্তি ও দলাদলির উর্দ্ধে থেকে রাসুল সাঃ এবং সাহাবাদের পথে অটল ও অবিচল থাকবে। যারা এমন হতে পারবে তারা-ই হবে হেদায়াত প্রাপ্ত। কারণঃ সূরাহ আনয়া’মের ১৫৯ তম আয়াতে বলা হয়েছে যারা দ্বীন নিয়ে দলাদলি করবে এবং নানা দলে বিভক্ত হয়ে যাবে রাসূল সাঃ’র সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই আয়াত থেকে পরিষ্কার বুঝা যায় হেদায়াত প্রাপ্ত শুধু তারাই হবে যারা দলাদলি করবে না। বরং আল্লাহ্‌ ও রাসূলের আদর্শে অবিচল থেকে উম্মতের ঐক্য বজায় রাখবে। আমাদের উচিত বিভ্রান্তির সকল পথ চিনে রাখা এবং এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 

(এসম্পর্কে আরো জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৬ষ্ঠ বইয়ের “বিভ্রান্তির ৭২ পথ” অধ্যায় দেখে নিন)

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ (42) وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (43)

ইসলাম ও কুফরকে একত্রে মিশ্রিত করা

৪২. (ইতোপূর্বে বানী-ইসরাঈল ইসলাম আর কুফরকে একত্রে মিশ্রিত করে বিভ্রান্ত হয়েছে। সুতরাং হে মুসলিমগণ!) তোমরা (তোমাদের বাস্তব জীবনে) হক্ব আর বাতিলকে (ইসলাম আর কুফরকে) একত্রে মিশ্রিত করো না আর জেনে বুঝে হক্ব (ইসলামী কোনো বিধান ব তথ্য অথবা কারো অধিকার) গোপন করো না।

৪৩. তোমরা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে আর রুকু করবে রুকুকারীদের সাথে (তথা যারা আনুগত্য করে তাদের সঙ্গী হয়ে সবাই একত্রে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর আনুগত্য করবে।) 

 

ঈমান ও আক্বীদাহঃ বিভ্রান্তির ৭২ পথের একটি হচ্ছে ইসলাম ও কুফরের সংমিশ্রণ। অনেক মানুষ বাস্তব জীবনে ইসলাম ও কুফরকে একত্রে মিশ্রিত করে ফেলে। তারা জীবনের কিছু ক্ষেত্রে ইসলামী বিধান মেনে চলে আর কিছু ব্যাপারে অন্য বিধান। যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। তারা হয়ে যায় মুনাফিক। কারণ ইসলাম ও কুফর একত্রে মিশ্রিত করা কুফর।   

সালাত পরিচিতিঃ আরবী মূল শব্দ হল স্বালাহ এবং এর বহুবচন হল স্বালাওয়াত। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় সালাত। আরবী অবিধানে সালাহ শব্দের অনেকগুলো অর্থ লিখা হয়েছে এর অন্যতম ৩টি হল দোয়া, ইবাদাত ও দ্বীন। সেমতে সালাত কায়েম করার অর্থ দাঁড়ায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, মহান আল্লাহর ইবাদাত করা তথা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলা এবং আল্লাহর দ্বীন কায়েম করা তথা আল্লাহর দেয়া আইন ও বিধানের আলোকে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা কায়েম করা।

আবার কর্তা হিসেবে রহমত মাগফিরাত এবং দুরুদ অর্থেও সালাত শব্দটি ব্যবহৃত হয়। যেমন..

  • “আল্লাহ বান্দাকে সালাত করেন” এর অর্থ হবে আল্লাহ বান্দার উপর রহমত করেছেন।
  • “ফিরিস্তা আমাদের জন্য সালাত করেন” এর অর্থ হবে ফিরিস্তা আমাদের জন্য মাগফিরাত কামনা করেন 
  • “আমরা আল্লাহর জন্য সালাত করি” এর অর্থ হল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর ইবাদাত করি এবং আল্লাহর দ্বীন মেনে চলি
  • আমরা রাসূলের উপর সালাত করি এর অর্থ দাঁড়াবে আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করি।

أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ (44)

অন্যকে উপদেশ দেয়া আর নিজের বেলায় ভুলে থাকা

৪৪. (ইয়াহুদ উলামা জনতাকে দ্বীন মেনে চলার উপদেশ দিত কিন্তু নিজেরা পরিপূর্ণ দ্বীন মেনে চলত না। তাদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. হে উলামা সমাজ!) তোমরা মানুষকে সৎকাজের আদেশ কর আর নিজের বেলায় ভুলে থাকো অথচ তোমরা কিতাব পড়, তোমরা কি বুঝ না? (যে এজন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে) 

 

ঈমান ও আক্বীদাহঃ বিভ্রান্তির ৭২ পথের একটি হচ্ছেঃ অন্যকে সৎকাজের আদেশ বা উপদেশ দেয়া এবং নিজের বেলায় ভূলে থাকা। এমন করে বিভ্রান্ত হয়েছিল একদল ইয়াহুদ উলামা। আর আজকাল আমাদের একদল আলিমও একই পথে ধাবিত হচ্ছেন।   

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ (45) الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ (46)

আল্লাহর সাহায্য চাওয়ার সঠিক পদ্ধতি

৪৫. আর (হে আমার বান্দারা!) তোমরা সবর ও স্বালাতের মাধ্যমে (আল্লাহর) সাহায্য কামনা কর। নিশ্চয় এটা (সবর ও স্বালাতের এ পদ্ধতি) বড় কঠিন (কাজ।) তবে তাদের জন্য (কঠিন) নয় যাদের খুশু’ আছে।      

৪৬. (সবর ও খুশু’র মত কঠিন কাজ তারা-ই করতে পারবে) যারা প্রভুর সাক্ষাত (আখেরাত) প্রত্যাশী। আর (এটা-ই জীবনের বাস্তবতা। কারণ) সবাই তার দিকে-ই ধাবিত হচ্ছে।                          

 

সবর ও খুশু’ পরিচিতিঃ অন্তর এবং অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয়ে একাগ্রতা ও নিষ্ঠার সাথে বিনীতভাবে ইবাদাত করাকে খুশু’ বলে। আর যে কোনো পরিস্থিতিতে ঈমান ও ইসলামের উপর অবিচল থাকার নাম “সবর”। সবর সম্পর্কে আরো জানতে এই তাফসীরের শেষের দিকে সবর পাঠ দেখে নিন। 

 

জ্ঞাতব্যঃ বিপদে সবর করতে হয় এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হয়। এটা-ই আল্লাহর পথ, এটা-ই নবীর আদর্শ। কেউ বিপদে পড়ে নবী সাঃ’র কাছে এলে তিনি সবর ও সালাতের পরামর্শ দিতেন। বিপদে বা মুসীবতে খতম পড়ানো, লোক জমা করে দোয়া করানো, ভোজনের আয়োজন করা, সিন্নি বিতরণ, ইত্যাদি নবী সাঃ’র সুন্নতের পরিপন্থী বিদয়া’ত কাজ। এসব বর্জনীয়।  

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (47) وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ (48)

শাফায়া’ত

৪৭. হে বানী-ইসরাঈল! আমি তোমাদেরকে যেসব নিয়ামত দান করেছি তোমরা এসব স্মরণ কর, আমিই বিশ্ববাসীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। 

জ্ঞাতব্যঃ তখনকার বিশ্ববাসীর উপর তাদের আদর্শিক শ্রেষ্ঠত্ব ছিল। আর বর্তমান বিশ্বে চলছে তাদের রাজনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। উল্লেখ্য ইয়াক্বুব আঃ’র অপর নাম ছিল ইসরাঈল, তার বংশধরদের বানী-ইসরাঈল বলা হয়, মানে ইসরাঈলের বংশধর। বর্তমান বিশ্বে এরা ইয়াহুদ বা ইয়াহুদী নামে পরিচিত। 

৪৮. আর ওই দিনের (বিচার দিনের অনিষ্ট) থেকে বাঁচ, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কবুল করা হবে না কোনো শাফায়া’ত, গ্রহণ করা হবে না বিনিময়, করা হবে না কোনো সাহায্য।

 

জ্ঞাতব্যঃ শাফায়া’ত অর্থ সুপারিশ করা। হাশরের ময়দানে বিচারের পর আল্লাহর প্রিয় বান্দারা পাপিষ্ঠদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এ সুপারিশকে বলা হয় শাফায়া’হ। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় শাফায়া’ত। পরকালে কোনো নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক বা মুনাফিকের জন্য শাফায়া’তের সুযোগ থাকবে না। শাফায়া’তের সুযোগ থাকবে শুধু ফাসিকদের জন্য।

 

উল্লেখ্য মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। পরকালে শুধু মুঅমিন ব্যক্তিকে শাফায়া’তের সুযোগ বা অনুমতি দেয়া হবে এবং এই শাফায়া’ত হবে নির্ধারিত নিয়মেঃ 

  • শাফায়া’ত শুধু মুঅমিন ব্যক্তি-ই করতে পারবে, মুঅমিন ব্যতীত অন্য কেউ শাফায়া’ত করতে পারবে না।
  • যে মুঅমিন শাফায়া’ত করতে আগ্রহী হবে তাকে প্রথমে শাফায়া’তের অনুমতি নিতে হবে, 
  • তারপর যার জন্য শাফায়া’ত করতে চায় তার নাম উল্লেখ করে আবার অনুমতি নিতে হবে। 
  • আল্লাহ অনুমতি দিলে শাফায়া’ত করতে পারবে আর না দিলে পারবে না। 
  • এরপর আল্লাহ চাইলে এ শাফায়া’ত গ্রহণ করবেন, অথবা করবেন না। 
  • শাফায়াত গ্রহণ করা হলে ফাসিক ব্যক্তিকে মাফ করে দেয়া হবে আর গ্রহণ করা না হলে মাফ করা হবে না।   

 

 وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَٰلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49)

ফেরাউনের অত্যাচার

৪৯. (হে বাণী-ইসরাঈল! স্মরণ কর) যখন আমি তোমাদেরকে ফেরাউন পরিবার থেকে মুক্ত করে ছিলাম, যারা তোমাদের কঠিন আযাব দিত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আর এটা ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা।

 

জ্ঞাতব্যঃ ফেরাউন দুবার ইসরাইলী ছেলে শিশুদের হত্যা করেছিল। ১ম বার মূসা আঃ’র জন্মের আগে, মূসা আঃ’র আগমন ঠেকাতে। আর ২য় বার মূসা আঃ’র নবুয়্যাতের পর, বনী-ইসরাঈলের উত্থান ঠেকাতে।

উল্লেখ্যঃ এখানে পরিবার বুঝাতে “আ-ল” শব্দটি ব্যবহৃত হয়েছে। “আ-ল” শব্দের দুই অর্থঃ পরিবার ও অনুসারী। সাধারণত নেতা বা নবীর বেলায় “আ-ল” শব্দ ব্যবহার করলে অধিকাংশ সময়ে এটা অনুসারী অর্থে ব্যবহৃত হয়।  

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50)

ফেরাউন থেকে মুক্তি

৫০. (হে বাণী-ইসরাঈল! স্মরণ করঃ তোমাদের বাঁচাতে) আমি যখন সমুদ্রকে দুভাগ করে দিয়ে ছিলাম (ফেরাউনের অত্যাচার থেকে) তোমাদের মুক্ত করেছিলাম আর ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলাম। তোমরা নিজেরা-ই এটা প্রত্যক্ষ করেছ।

 

জ্ঞাতব্যঃ প্রায় ৬লাখ ইসরাঈলী নিয়ে রাতের আঁধারে মূসা আঃ মিশর ত্যাগ করেছিলেন এবং প্রায় ১২ লাখ সৈন্য নিয়ে ফেরাউন তাদের ধাওয়া করেছিল। এক পর্যায়ে ইসরাঈলীদের সামনে এল সাগর, পিছনে শত্রু, ডানে বামে পাহাড়। তখন আল্লাহর হুকুমে মূসা আঃ লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগরের পানি দুভাগ হয়ে রাস্তা তৈরি হল এবং বানী-ইসরাঈল সাগর পার হয়ে গেল। ফেরাউন ভাবলঃ এরা যখন পার হয়েগেছে আমরাও পারব। তাই সে তার বাহিনীকে নেমে যেতে আদেশ করল। বানী-ইসরাঈলকে ধাওয়া করে ফেরাউন ও তার বাহিনী সাগর পথে ঢুকে পড়লে আল্লাহর হুকুমে সাগরের পানি মিশে গেল। ডুবে মরল ১২ লাখ কিবতী। 

 

বিঃ দ্রঃ = ৬ লাখ আর ১২ লাখ সংখ্যাটি সঠিক ভাবে প্রমাণিত নয়। তাফসীরের কিতাবাদিতে সংখ্যাটি নানা ভাবে উল্লেখ করা হয়েছে। সঠিক সংখ্যা আল্লাহ-ই ভালো জানেন।  আর এখানে সংখ্যা মূখ্য বিষয় নয়। আসল ব্যাপার হল মুঅমিনদের প্রতি আল্লাহর সাহায্য আর কাফিরদের প্রতি আল্লাহর আযাবের বর্ণনা।                                          

وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (52)

আল্লাহর নিয়ামত ও বানী-ইসরাঈলের বাছুর পূজা

৫১-৫২. (হে বানী-ইসরাঈল! স্মরণ কর, কিতাব গ্রহণের জন্য) আমি যখন মূসাকে চল্লিশ রাত (পাহাড়ে অবস্থানের) সময় বেঁধে দিয়েছিলাম। আর তোমরা তখন (মূসার অনুপস্থিতে) বাছুরকে (ইলাহ হিসেবে) গ্রহণ করে জালিম (মুশরিক) হয়ে গিয়েছিলে। এতোদসত্ত্বেও আমি তোমাদের মাফ করেছি, যেন তোমরা শোকর আদায় কর। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুভব করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম শোকর আদায় করা) 

وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (53)

কিতাব ও ফুরকান

৫৩. (হে বানী-ইসরাঈল! স্মরণ কর) আমি যখন মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যেন তোমরা পাও পথের দিশা। 

জ্ঞাতব্যঃ ফুরকান অর্থ পার্থক্য নির্ণয়। এখানে ফুরকান বলে বুঝানো হয়েছে এমন সব নীতিমালা ও বৈশিষ্ট্য যার দ্বারা ভালো ও মন্দের পার্থক্য সঠিকভাবে নির্ণয় করা যায়। 

আসলে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজসমূহের মাঝে অন্যতম একটি হল ভালো ও মন্দকে সঠিকভাবে চিহ্নিত করা। কারণ ভালো ও মন্দকে সঠিকভালে চিহ্নিত করতে না পারলে মানুষ মন্দকে ভালো আর ভালোকে মন্দ মনে করে ভুল পথে অগ্রসর হয়ে জীবনের সর্বনাশ করে ফেলতে পারে। 

সঠিকভাবে ভালো ও মন্দ চিহ্নিত করতে হলে প্রয়োজন সঠিক মানদণ্ড, সঠিক জ্ঞান, সঠিক নীতিমালা ও সঠিক মানবীয় বৈশিষ্ট্য। কারণ এসবই হচ্ছে সঠিক ভাবে ভালো ও মন্দ নির্ণয়ের সঠিক উপাদান। আর এসব উপাদানের মূল উৎস হলেন মহান আল্লাহ্‌ তায়া’লা। তিনি যাকে ইচ্ছা এ সব উপাদান দান করে থাকেন আর এটাকে-ই বলা হয় “ফুরক্বান”। 

মহান আল্লাহ্‌ কাকে ফুরকান দান করবেন এবং আল্লাহর পক্ষ থেকে ফুরক্বান পাবে? একথা বলা হয়েছে সূরাহ আনফালের ২৯ তম আয়াতে। সেখানে বলা হয়েছে যে বা যারা মুত্তাক্বী হতে পারবে আল্লাহ্‌ তাদেরকে ফুরকান দান করবেন। আপনার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ন এই বিষয়টি জানতে এখন-ই আয়াতটি দেখে নিন।     

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚإِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (54)

বানী-ইসরাঈলের শিরক ও তাওবাহর পদ্ধতি

৫৪. (হে বানী-ইসরাঈল! স্মরণ কর) যখন মূসা তার জাতিকে বলেছিলঃ হে আমার জাতি! বাছুরকে (ইলাহ) বানিয়ে তোমরা নিজেরদের উপর জুলম (শিরক) করেছ। তাই (এ পাপ থেকে মুক্তি পেতে) প্রভুর কাছে তাওবাহ কর। (আর তাওবাহর পদ্ধতি হিসেবে) তোমরা পরস্পরকে (যারা পূজা করেনি তারা পূজাকারীদেরকে) হত্যা কর। তোমাদের জন্য প্রভুর কাছে এটা-ই উত্তম ব্যবস্থা। (এমন করলে) তিনি তোমাদের তাওবাহ কবুল করবেন। নিশ্চয় তিনি তাওবাহ কবুলকারী, রাহী’ম। 

জ্ঞাতব্যঃ তখন তারা সত্য-ই তাওবাহ করেছিল এবং তাওবাহর পদ্ধতি হিসেবে পূজাকারীদের হত্যা করেছিল। এতে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল। তাওবাহ সম্পর্কে আরো জানতে এই তাফসীরের শেষের দিকে তাওবাহ পাঠ দেখে নিন।  

وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (55) ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (56)

আল্লাহ‌ দেখার জিদ্দ এবং এর পরিণতি

৫৫. (হে বানী-ইসরাঈল! স্মরণ কর) যখন তোমরা বলে ছিলেঃ মুসা! আমরা তোমাকে বিশ্বাস করব না, যতক্ষণ না স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাব। ফলে তোমাদের গ্রাস করেছিল বজ্র এবং (বজ্রের প্রভাবে তোমরা মরে গিয়েছিল) তোমরা নিজেরা-ই এটা প্রত্যক্ষ করেছ। 

৫৬. এ মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবিত করেছিলাম যেন তোমরা শোকর আদায় কর। 

(অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম শোকর করা) 

  

জ্ঞাতব্যঃ মূসা আঃ’র অনুপস্থিতিতে সামিরীর প্ররোচনায় বানী-ইসরাঈলের ৭০ হাজার মানুষ বাছুরকে সিজদাহ করেছিল। কারণঃ সামিরী তাদের বুঝিয়ে ছিল “প্রভূ এই বাছুরের ভিতর অবস্থান করছেন”। 

উল্লেখ্য “আল্লাহ্‌ কোনো ব্যক্তি বা বস্তুর ভিতর অবস্থান করেন” এমন বিশ্বাসকে বলা হয় “ওয়াহদাতু-ল-ওয়ুজুদ”। তখনকার দিনে এ সুত্র ধরে মানুষকে বোকা বানিয়ে শিরক করিয়েছিল সামিরী। আর এখনকার দিনে একই সুত্র ধরে মানুষকে বোকা বানাচ্ছে একদল ভণ্ডপীর। 

বর্ণিত আছে মূসা আঃ ফিরে এসে বাছূরকে ভষ্ম করে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন এবং সামিরীকে সাজা দিয়ে বনবাসে পাঠিয়ে ছিলেন। 

এরপর জাতির পক্ষ থেকে তাওবাহর জন্য ৭০ জন প্রতিনিধি মনোনীত করে আল্লাহর সাথে কথোপকথনে পাহাড়ের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পাহাড়ের কাছে যাবার পর প্রতিনিধি দলের লোকেরা বললঃ মূসা! প্রভূর কাছে আবেদন কর, প্রভূর কথা আমরাও শুনতে চাই। মূসা আঃ আবেদন করলেন, আল্লাহ্‌ তাদের আবেদন মনজুর করলেন। 

মূসা আঃ যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন বিরাট একখন্ড মেঘ জায়গাটিকে ঢেকে রাখত, ফলে কিছুই দেখা যেত না। এবারও তা-ই হল। মূসা আঃর সঙ্গীরা প্রভূর কথা শুনল কিন্তু কিছুই দেখল না। তারা বললঃ মূসা! তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সরাসরি দেখতে পাব। 

ফলে তাদের গ্রাস করেছিল বজ্র। বজ্রপাতে তারা সবাই মরে গিয়েছিল। মূসা আঃ অনুনয় বিনয় করে তাদের জন্য দোয়া করতে লাগলেন। পরিশেষে আল্লাহ্‌ তাদের দেহে রূহ ফিরিয়ে দিলেন। মূসা আঃ তাদের পক্ষ হয়ে বাছূর পূজার জন্য তাওবাহ ও ক্ষমা প্রার্থনা করলেন। মহান আল্লাহ্‌ তাদের তাওবাহ কবুল করতে একটি শর্ত আরোপ করলেন। আর এটা হল পরস্পরকে হত্যা করা। ৫৪ তম আয়াতে যে কথা বলা হয়েছে। (এবিষয়ে বিস্তারিত জানতে দেখুনঃ তাফসীর তাবারী। উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে।)

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (57)

বানী-ইসরাঈলের প্রতি আল্লাহর অনুগ্রহ

পটভূমিঃ বানী-ইসরাঈলের উপর যুদ্ধ ফরজ করা হয়েছিল। যুদ্ধ করে জেরুজালেম (বাইতু-ল-মাকদিস) দখল করার হুকুম ছিল। কিন্তু দুশমনের শক্তিতে ভীত হয়ে তারা যুদ্ধ করতে অস্বীকার করল। তারা বললঃ “মূসা তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ কর। আমরা এখানেই বসে থাকব”। 

ফলে আল্লাহ্‌ তাদের সাজা দিয়েছিলেন। তারা যে উপত্যকায় অবস্থান করে এমন জঘন্য কথা বলেছিল আল্লাহ্‌ এখানে-ই তাদের সাজার ব্যবস্থা করেছিলেন। ৪০ বছর তারা এ উপত্যকা থেকে বের হতে পারেনি। উপত্যকাটি বর্তমানে মিশরের অন্তর্গত, এর নাম “তিহ উপত্যকা”। এখানে সাজারত অবস্থায়ও আল্লাহ্‌ তাদের প্রতি করুণা করেছেন। দিয়েছেন মেঘের ছায়া, মান্না সালওয়ার মত উন্নত খাবার আর ঝরণার স্বচ্ছ পানি। এসবের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. 

  

৫৭. (সাজারত অবস্থায়ও) আমি তোমাদের (করুণা করেছি) দিয়েছি মেঘের ছায়া, দিয়েছি মান্না ও সালওয়া। (বলেছি) আমার দেওয়া সুখাদ্য গ্রহণ কর। আমি তাদের উপর জুলম করিনি, বরং (আমার কথা অমান্য করে) তারা-ই নিজেদের উপর জুলম করেছে। 

 

জ্ঞাতব্যঃ মান্না এক প্রকার খাদ্য যা প্রতি ভোরে মাটিতে পাওয়া যেত, দেখতে অনেকটা মাশরুম ও মিষ্টি আলুর মত। এটা ছিল তাদের সকালের খাবার। আর সালওয়া কুয়েলের মত এক প্রকার পাখী, এটা ছিল তাদের বিকালের খাবার। তিহ উপত্যকায় ৪০ বছর এসব-ই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের নিয়মিত খাদ্য। 

وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ۚ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ (58) فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ (59)

আল্লাহর কথা বদলে ফেলার পরিণতি

৫৮. (হে বানী-ইসরাঈল! স্মরণ করঃ তিহ উপত্যকায় তোমরা শাকসবজি, শসা, পিয়াজ, গম, ইত্যাদি খেতে চেয়েছিলে) তখন আমি বলেছিলাম ঐ শহরে (জেরুজালেমে) প্রবেশ কর এবং তোমাদের পছন্দের খাবার মজা করে খাও। এখানে প্রবেশ কর অবনত শিরে, “হিত্তাহ” (ক্ষমা চাই) বলে বলে। (কারণঃ যুদ্ধ করে শহরটি দখল করতে বলা হলে তোমরা আল্লাহর হুকম অমান্য করেছ। এখন ক্ষমা চাইলে) আমি তোমাদের মাফ করে দেব। (তোমাদের) যারা ইহসান করবে আমি তাদের (প্রতিদান) আরো বাড়িয়ে দেব। 

(ইহসান অর্থ সুন্দর করা। নিজের ঈমান, ইসলাম, আমল, ইবাদাত, স্বভাব, চরিত্র, ইত্যাদি দ্বীনি ও মানবীয় গুণাগুণসমূহ সুন্দর করার নাম ইহসান। ইহসান সম্পর্কে আরো জানতে এ তাফসীরের শেষের দিকে “ইহসান” অধ্যায় দেখে নিন)

জ্ঞাতব্যঃ পরে তারা শহরে প্রবেশ করেছিল ঠিক-ই। কিন্তু “হিত্তাহ” (ক্ষমা চাই) বলেনি। বরং বলেছিল “হিন্তাহ” (গম চাই)। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. 

৫৯. যে কথা বলতে পাপিষ্ঠদের বলা হয়েছিল তারা কথাটি বদলে ফেলল। ফলে এ পাপের সাজা হিসেবে আমি আকাশ থেকে আযাব নাযিল করেছিলাম।   

 

জ্ঞাতব্যঃ ৪০ বছর পর আবার নিজেদের ঐতিহ্যবাহী খাবার খেতে পারবে, তারা গম খাবে, আটা খাবে, পিয়াজ, রসূন, শসা খাবে, এই বিষয়টিকে-ই তারা বড় করে দেখছিল। তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল। তাই ক্ষমা চাওয়ার বদলে তাদের মুখে ছিল খাদ্যের কথা। ফলে আল্লাহর আযাব তাদের জন্য অবধারিত হয়েছিল। 

সুতরাং আমাদের একটু ভেবে দেখা উচিত; আজকাল আমাদের অবস্থা এদের চেয়ে কতটুকু ভিন্ন? আমরাও কি এদের মত হয়ে গেছি বা হয়ে যাচ্ছি..? বিষয়টি ভেবে দেখার আবেদন রইল।  

وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ ۖ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (60)

মুসা আঃর মু’জিযা

৬০. (হে বানী-ইসরাঈল! স্মরণ কর! তিহ উপত্যকায় পানি সমস্যা দেখা দিলে) মূসা যখন জাতির জন্য পানি চাইল। আমি বললামঃ তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর। (মূসা আঘাত করলে পাথর থেকে) প্রবাহিত হল ১২টি ঝর্ণা। (বানী-ইসরাঈলে ১২টি গোত্র ছিল, প্রতিটি গোত্রের জন্য একটি করে ঝর্ণা নির্ধারণ করা হল) প্রতিটি গোত্র তাদের (জন্য বরাদ্দ করা) ঝর্ণাটি চিনে নিল। (আমি বললাম) আল্লাহর দেওয়া রিজক খাও, পান কর তবে যমীনে ফাসাদ (পাপাচার) করে বেরিও না।  

وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (61)

অবাধ্যতা ও কুফরের পরিণাম

৬১. (হে বাণী-ইসরাঈল! স্মরণ কর! তিহ উপত্যকায় থাকাকালে) যখন তোমরা বলেছিলেঃ মূসা! একই খাবার (মান্না-সালওয়া) আর ধৈর্য্যে কুলাচ্ছে না। তোমার প্রভুকে বলঃ শাকসবজি, শসা, ফুম (গম, ছানাবুট) ডাল, পিয়াজ, ইত্যাদি মাটি থেকে উৎপাদিত খাবার দিতে। মূসা বললঃ তোমরা উন্নত (খাবার) বদলিয়ে সাধারণ (খাবার খেতে) চাও..? শহরে (জেরুজালেমে) প্রবেশ কর। তোমরা যা চাও সব সেখানে বিদ্যমান আছে। আসলে তারা আল্লাহর গজবে পতিত হয়েছিল, তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল অপমান আর অনটন। কারণঃ তারা আল্লাহর বিধান অমান্য করেছে, অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে। আর এসব ছিল তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কুফল।

জ্ঞাতব্যঃ একটি জাতি যখন অবাধ্য হয়ে যায়, যখন আল্লাহর দেয়া সীমানা লঙ্ঘন করে ফেলে তখন জাতীয়ভাবে তাদের উপর চাপিয়ে দেয়া হয় অপমান ও অনটন। আমরা মুসলমানরা আজ দিকেদিকে অপমানিত ও অবহেলিত। আজ আমরা অভাবী। সবচেয়ে বড় অভাব আমাদের নিরাপত্তার, অভাব আমাদের জাতীয় মর্যাদার ও অধিকারের। আর এসবের মূল কারণ আল্লাহর অবাধ্যতা ও সীমালঙ্ঘন। তাই আমাদেরকে এসব পরিহার করে ভাল হয়ে যেতে হবে।   

 

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62)

আখেরাতে বিচার হবে ঈমান ও আমল দেখে, দল দেখে নয়

৬২. নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইয়াহুদ, নাসারা ও স্বাবাঈ (দ্বীন পরিবর্তনকারী) হয়েছে (তারা সবাই জেনে রাখুক) যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে ঈমান আনবে এবং (ঈমানের সহিত) সৎকাজ করবে (কেবল তারা-ই জান্নাতে যাবে। কারণ যে বা যারা ঈমান আনে এবং সৎকাজ করে) প্রভুর কাছে তাদের প্রতিদান রয়েছে। তাই (আখেরাতে) তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো প্রকার পেরেশানও হবে না।

 

জ্ঞাতব্যঃ স্বাবাঈ বনী-ইসরাঈলের একটি উপদল। যারা আল্লাহর কিতাব মানা স্বত্বেও পরবর্তিতে রাশিফল বা জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী হয়ে উঠেছিল। 

উক্ত আয়াতে ইয়াহুদ, নাসারা আর সাবাঈদেরকেও মুঅমিনদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। বলা হয়েছেঃ তাদের যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। 

ব্যাপারটিকে বিশ্লেষণ করে মুফাসসীরগণ বলেছেনঃ মুহাম্মাদ সাঃ’র আগমণের আগে যারা নিজ নিজ নবী ও রাসূলকে যথাযথভাবে মেনে চলেছে, তখনকার সময়ে যারা ঈমান এনেছে এবং নিজ নিজ রসূলের আনুগত্য ও অনুকরণ করে শারীয়া’হ আইন মেনে জীবন-যাপন করেছে আয়াতটিতে তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ তারাও জান্নাতে যাবে, এব্যাপারে তাদের ভয় বা চিন্তার কোনো কারণ নেই।   

ঈমান ও আক্বীদাহঃ রাশিফল, বা জ্যোতিষী বিদ্যা বিশ্বাস করা কুফর। যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে ইবাদাত বন্দেগী বরবাদ হয়ে যায়।   

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (63) ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ (64)

আল্লাহর কিতাব মেনে চলার অঙ্গীকার

৬৩. (হে ইয়াহুদ জাতি! স্মরণ কর, তোমরা যখন তাওরাতের আইন মেনে চলতে অস্বীকার করেছিলে) আমি যখন তোমাদের থেকে অঙ্গিকার নিয়েছিলাম (আর অঙ্গীকার আদায়ে ভয় দেখানোর জন্য) তোমাদের মাথার উপর তুলে ছিলাম পাহাড়। (বলেছিলাম) আমার কিতাব আঁকড়ে ধর, মেনে নাও তাতে যা আছে। যেন তোমরা মুত্তাক্বী হতে পারো। (যে ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বিরত থাকে তাকে মুত্তাক্বী বলে। তখন পাহাড় চাপার ভয়ে তারা অঙ্গীকার করে বলেছিল তাওরাতের আইন মেনে চলবে।)

৬৪. (কিন্তু) পরে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। (তথাপিও আল্লাহ্‌ তোমাদের ধ্বংস করে দেননি বরং তোমাদের উপর করুণা করেছেন) আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। (যে জাতি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তারা ধ্বংস হয়ে যায়।)   

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (65) فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ (66)

মানুষ থেকে বানর

৬৫. (হে ইয়াহুদ!) তোমরাতো জানোঃ তোমাদেরই কিছু মানুষ শনিবারে সীমালঙ্ঘন (আল্লাহর বিধান অমান্য) করেছিল। ফলে আমি (তাদের সাজা দিয়েছিলাম) বলেছিলাম ধিকৃত বানর হয়ে যাও। (তারা তখন বানরে রূপান্তরিত হয়ে গিয়েছিল।) 

উল্লেখ্যঃ মানুষ আল্লাহর দাস আর আল্লাহ্‌ হলেন সকলের মালিক। মালিকের কথা মেনে চলা দাসের কর্তব্য এবং এটাই মানুষের জন্য নৈতিক সীমানা। তাই আল্লাহর বিধান অমান্য করার নাম সীমালঙ্ঘন।

৬৬. আমি এটা করেছি পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য শিক্ষা এবং মুত্তাক্বীদের জন্য উপদেশ হিসেবে। (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকে, তাকে মুত্তাক্বী বলা হয়)  

 

হারাম উপার্জনের প্রভাবঃ লোহিত সাগরের একটি উপসাগরের নাম আক্বাবাহ। এ আক্বাবাহ উপসাগরের তীরে একটি ছোট শহর “আইলাহ”। তখনকার দিনে আইলার বাসিন্দারা ছিল ইয়াহুদ, তারা ছিল পেশায় মৎস্য জীবী। ইয়াহুদ সমাজে শনিবার ছিল ইবাদাতের দিন। এ দিনে মৎস্য শিকারসহ দুনিয়াবী কাজকর্ম নিষিদ্ধ ছিল। 

কিন্তু শনিবার এলে-ই বড় বড় মাছ পানির উপর ভেসে উঠত এবং পানির উপর মাথা তুলে ঝাকে ঝাকে মাছ একেবারে কিনারে চলে আসত। অন্যদিন এমনটি হত না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের পরীক্ষা।

অনেক ইয়াহুদ এ পরীক্ষায় ফেইল করল। তারা শনিবারে মৎস্য শিকার করে আল্লাহর আযাবে পতিত হয়েছিল। প্রথমে সামান্য কয়েকজন শিকার শুরু করল। প্রথম প্রথম তারা সরাসরি শিকার করত না। শনিবারে কিছু মাছকে বিশেষ পদ্ধতিতে জালে আটকিয়ে রাখত এবং পরদিন তুলে আনত। দিনে দিনে অনেক মানুষ শিকারে জড়িয়ে পড়ল। পরে শুরু হল শনিবারে-ই তুলে আনা। 

তারপর প্রকাশ্যে শিকার শুরু হলে একদল মানুষ বাঁধা দিল। কিন্তু হারাম উপার্জনকারীর সংখ্যা তখন অনেক বেশী। তাই তারা বাঁধা মানল না। বরং প্রকাশ্যে চ্যালেঞ্জ করে শিকার শুরু করল। 

অগত্যা সৎ ও ধার্মিক মানুষেরা এদের থেকে আলাদা হয়ে নতুন বসতি গড়ে তুলল। আল্লাহ হারাম উপার্জনকারীদের সাজা দিলেন। তাদের রূপ বদল করে বানরে পরিণত করলেন। বানরগুলো মানুষকে চিনত এবং অঝুরে কাঁদত। তিন দিন পর বানর গুলো মারা গেল। (বিস্তারিত জানতে তাফসীরের কিতাবাদি দেখে নিন)   

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَٰلِكَ ۖ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ (68) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ (69) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ (70) قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ (71) وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ (72) فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَىٰ وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (73)

একটি হত্যাকান্ড ও আশ্চর্য গাভী

পটভূমিঃ মূসা আঃ’র সময়ে বানী-ইসরাঈলে একটি হত্যাকাণ্ড সংঘটিত হল। সমাজপতিরা চাচ্ছিল অপরাধীর সাজা হোক। কিন্তু হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে তারা মূসা আঃ’র দ্বারস্থ হল। এ ঘটনার বর্ণনা দিয়ে নাযিল হয়েছে..

৬৭. (স্মরণ কর!) যখন মূসা তার জাতিকে বললঃ আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন (হত্যাকারীকে সনাক্ত করতে) তোমরা একটি গাভী যবেহ কর। তারা বললঃ আপনি কী আমাদের নিয়ে উপহাস করছেন? মূসা বললঃ জাহিলদের (কাফিরদের) দলভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর সুরক্ষা কামনা করছি। 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ্‌, রাসূল, কুরআন বা দ্বীনি বিষয়াদি নিয়ে উপহাস করা কুফর। ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং সে হয়ে যাবে চিরজাহান্নামী মুনাফিক। এমন কেউ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) 

 

৬৮. তারা বললঃ আমাদের হয়ে তোমার প্রভুকে অনুরোধ কর তিনি যেন গাভীটি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেন। মূসা বললঃ তিনি বলেছেন গাভীটি অধিক বয়স্ক হবে না আর কম বয়সীও না, গাভীটি হবে মধ্য বয়সের। তোমাদের যা বলা হয়েছে করে ফেল। (অহেতুক প্রশ্ন কর না)

৬৯. তারা বললঃ আমাদের হয়ে তোমার প্রভুকে অনুরধ কর তিনি যেন গাভীটির রঙয়ের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা দেন। মূসা বললঃ তিনি বলেছেনঃ গাভীটি হবে হলুদ, নজরকাড়া উজ্জল রং।

 

৭০. তারা বললঃ আমাদের হয়ে তোমার প্রভূকে অনুরধ কর তিনি যেন গাভীটির ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা দেন। কারণঃ বিষয়টি এখনো আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে। তবে ইন শা-আল্লাহ, আমরা সঠিক পথ পেয়ে যাব। 

৭১. মূসা বললঃ তিনি বলেছেন গাভীটি এমন হবে যা চাষাবাদে বা সেচ কাজে ব্যবহৃত হয়নি। গাভীটি হবে সকল প্রকার ত্রুটি ও (রঙ্গের) মিশ্রণ মুক্ত। 

তারা বললঃ এতক্ষণে এনেছো আসল সংবাদ। তারা (অনেক তালাশ করে এমন একটি গাভীর সন্ধান পেল এবং) জবেহ করল, যদিও (অধিক মূল্যের কারণে তাদের মন) চাচ্ছিল না।

৭২. (গাভী জবেহের কারণ ছিল) তোমরা এক ব্যক্তিকে হত্যা করে একে অপরকে দোষারোপ করছিলে। আল্লাহ বের করে দিলেন যা (হত্যাকারীর পরিচয়) তোমরা (হত্যাকারী ও তার সহযোগীরা) গোপন করেছিলে। 

৭৩. আমি বললামঃ (হত্যাকারীর পরিচয় বের করতে জবেহকৃত) গাভীর একাংশ দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ কর। (তারা তাই করল। গাভীর একাংশ দিয়ে স্পর্শ করতে-ই মৃতব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে আবার মরে গেল) আল্লাহ এভাবে-ই মৃতকে জীবিত করলেন। দেখালেন তার নিদর্শন, যেন তোমরা অনুভব কর।

 

জ্ঞাতব্য বিষয় সমূহঃ ১. প্রথমে একটি গাভী জবেহ করার হুকুম ছিল। যে কোনো গাভী জবেহ করলে-ই হয়ে যেত। কিন্তু অধিক প্রশ্ন করে তারা বিষয়টিকে জটিল করে তুলল। তাই ইসলামী শারীয়া’হ অধিক প্রশ্ন থেকে বারণ করেছে। হাদীছে বলা হয়েছে অধিক প্রশ্ন ও নবী নিয়ে বিরোধ আগেকার জাতিসমূহকে বিভ্রান্ত করেছে।

২. গাভীর খুঁজে বেরিয়ে ছিল তাদের একটি দল। তারা হঠাৎ দেখতে পেল এক যুবক এমন একটি গাভী নিয়ে বাড়ী ফিরছে। তারা গাভীটি কিনে নিল। 

৩. গাভিটি ওজন করে সমপরিমাণ (অন্য মতে ১০গুণ) সোনা দিয়ে তারা গাভীটি কিনে ছিল। (কুরতুবী)

৪. বানী-ইসরাঈলে একজন দ্বীনদার সৎ মানুষের একটি পুত্র সন্তান ছিল। লোকটি ছিল গরীব এবং তার ছিল হলুদ রঙ্গের একটি ফুটফুটে বাছুর। একদা সে বাছুরটি জঙ্গলে ছেড়ে দিয়ে বললঃ হে আল্লাহ! আমি এ বাছুরটি আমার ছেলের জন্য তোমার কাছে ওয়াদিয়াহ (চাহিবামাত্র ফিরত দিতে জমা) হিসেবে জমা রাখলাম। ছেলে বড় হলে তুমি গাভীটি তাকে ফিরিয়ে দিও। তারপর লোকটি মারা গেল। 

ছেলে বড় হবার পর তার মা একদিন বললঃ তোমার বাবা তোমার জন্য জঙ্গলে একটি গাভী রেখে গেছেন। ছেলে জঙ্গলে গিয়ে ডাক দিল। চলে এল হলুদ রঙ্গের তরতাজা একটি গাভী। গাভীটি নিয়ে সে বাড়ি ফিরছিল। এমন সময় দেখা হয় অনুসন্ধানী দলের সাথে। তারা এমনি একটি গাভীর সন্ধান করছিল। তারা যুবকটির কাছ থেকে গাভীটি কিনে নিল। উল্লেখ্য এ গাভীর প্রতি ইঙ্গিত করে এ সূরার নাম হয়েছে “আল-বাক্বারাহ” অর্থাৎ গাভীটি।  

ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَة وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَار وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (74)

কঠিন অন্তরে ঈমান প্রবেশ করে না

৭৪. এতোকিছু (প্রত্যক্ষ করা)র পরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। যেন পাথর অথবা আরো কঠিন। কারণ কোনো কোনো পাথর থেকেও নির্গত হয় ঝরণা। কোনোটি ফেটে বেরিয়ে আসে পানি। কোনোটি ধ্বসে পড়ে আল্লাহর ভয়ে। আল্লাহ গাফিল নন তোমাদের কাজ সম্পর্কে।  

أَفَتَطْمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ (75)

তাহ’রীফ

৭৫. (হে মুঅমিনগণ!) তোমরা কী আশা কর, তোমাদের (সাথে সম্পর্কের) কারণে তারা (ইয়াহুদ নাসারা) ঈমান আনবে? অথচ তাদের একদল (উলামা) আল্লাহর কালাম শুনে, বুঝে এবং ইচ্ছাকৃত তাহরীফ করে। 

 

জ্ঞাতব্যঃ তাহরীফ অর্থ বদলে ফেলা। আল্লাহর কালামে শব্দ, অর্থ, মর্ম বা বিশ্লেষণগত পরিবর্তনকে তাহরীফ বলে। আল্লাহর কালামে প্রথম তাহরীফ শুরু করে ইয়াহুদ উলামা সমাজ। 

আজকাল আমাদের সমাজেও তাহরীফের প্রচলন ব্যাপকভাবে বিস্তৃত হয়ে গেছে। আজকাল অনেকে-ই দলীয় স্বার্থসহ নানা কারণে কুরআন ও হাদীছের অর্থ বদল, মর্ম বদলসহ বিশ্লেষণগত তাহরীফ করে থাকেন।  

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কিতাবে তাহরীফ করা কুফর। যারা এমন করে তারা বিভ্রান্ত হয়ে যায়। যারা তাহরীফ করে তাদের ভাগ্যে হেদায়াত জুটে না। (তাহরীফ সম্পর্কে জানতে এ তাফসীরের সঙ্গে দেয়া “কুরআন বুঝার মৌলিক নীতিমালা”র তাহরীফ অধ্যায় দেখে নিন।)  

وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ َۚفَلَا تَعْقِلُونَ (76) أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ (77)

তথ্য গোপন

পটভূমিঃ সাধারণত আল্লাহর কিতাবের তাহরীফ করা হয় দলীয় দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রাখার জন্য। তাহরীফকারীরা আল্লাহর কিতাবকে অন্যভাবে উপস্থাপন করে মানুষকে নিজেদের দলে ভিড়াতে বা দলের ভিতর জমিয়ে রাখতে চেষ্টা করে। তাই তাহরীফকারীরা তাদের অনুসারীদেরকে অন্যদের কাছে যেতে বা অন্যদের কথা শোনতে বারণ করে দেয় এবং এজন্য তারা নানা ফন্দি করে মানুষের ভিতর ভয় ঢুকিয়ে দেয়। যেমন.. 

  • অমুকের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে; 
  • অমুকের কথা শোনলে বিভ্রান্ত হয়ে যাবে; 
  • অমুকের বই পড়লে সর্বনাশ হয়ে যাবে। ইত্যাদি, ইত্যাদি। 

তাহরীফকারীরা তাদের তাহরীফকে বিশেষ জ্ঞান হিসেবে চিহ্নিত করে এবং মনে করে আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এ জ্ঞান তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। (তারা এর নাম দিয়ে থাকে ইলহাম।) তাহরীফ আসলে কুফর এবং তাহরীফ মানুষকে মুনাফিক বানিয়ে ফেলে। তাহরীফকারীদের ব্যাপারে বলা হচ্ছে.. 

 

৭৬. তারা (তাহরীফকারীরা) যখন মুঅমিনদের কাছে আসে তখন বলেঃ আমরাও মুঅমিন (আমরা সবাই এক) আর যখন একে অন্যের সাথে গোপন সাক্ষাত করে তখন একে অপরকে বলেঃ আল্লাহ তোমাদের তরে যেসব (বিশেষ জ্ঞান) উন্মুক্ত করেছেন তোমরা কি এসব (অন্যদের) বলে দিয়েছো? এমন হলে তারা তো প্রভুর সামনে তোমাদের বিপক্ষে দলীল পেয়ে যাবে। তোমরা কী বুঝ না?

তখন ও এখনঃ তখনকার দিনে এমন কথা বলত দলবাজ ইয়াহুদ উলামা আর এখন এমন কথা বলে আমাদের দলবাজরা।                                       

৭৭. তারা কী জানে না, তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আল্লাহ সব-ই জানেন?  

وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ (78) فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖفَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ (79)

জ্ঞানশূন্য আলীম ও মনগড়া ওয়াজ

৭৮. তাদের (বানী-ইসরাঈলের আলীমদের) অনেকে-ই অজ্ঞ, তারা (আল্লাহর) কিতাব (এর মর্ম) বুঝে না, শুধু পড়তে পারে। তারা শুধু ধারণা করে (ওয়াজ, নসিহত, ফতোয়া ও ধর্মীয় বিষয়ে উপদেশ দিয়ে) থাকে। 

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কিতাব ও রাসূল সাঃর হাদীছ সম্পর্কে ভালভাবে না জেনে ধারণা বা সামাজিক প্রথার উপর ভিত্তি করে ওয়াজ, নসিহত করা অথবা ফতোয়া বা পরামর্শ দেয়া তথা দ্বীনি ব্যাপারে জ্ঞান দেয়া বিভ্রান্তির পথ। যারা এমন করে তারা বিভ্রান্ত। 

তখন ও এখনঃ তখনকার দিনে এমন কাজ করত একদল ইয়াহুদ উলামা আর এখন এমন কাজ করছে উলামা নামধারী আমাদের একদল মানুষ। হাদীছে যাদেরকে বলা হয় “উলামা সূ-” তথা মন্দ আলিম সমাজ। 

 

৭৯. (আল্লাহ্ বলছেন)‌ ধ্বংস তাদের যারা সামান্য স্বার্থের জন্য (আল্লাহর আয়াতকে তাহরীফ করে নিজের মতামতকে আল্লাহর কথা বলে অপপ্রচার করে। তারা তাফসীরের নামে নিজেদের মতামত) নিজেরা লিখে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে আগত। ধ্বংস তাদের যারা এসব লিখে আর ধ্বংস তাদের যারা এমন পাপ করে। 

    

ঈমান ও আক্বীদাহঃ বিভ্রান্তির ৭২ পথের একটি হচ্ছে নিজের বা অন্যের উক্তি বা মতামতকে আল্লাহ বা রাসূলের কথা বলে চালিয়ে দেয়া। সাধারণত কিছু দলবাজ আলীম দলীয় কারণে এমনটি করে থাকেন। যারা এমন করে তারা বিভ্রান্ত হয়ে যায়।

 

তখন ও এখনঃ তখনকার দিনে এসব কাজ করত একদল ইয়াহুদ আলীম আর এখন এসব জঘন্য কাজ করছেন আমাদের সমাজের আলীম নামধারী একদল মানুষ। 

وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ ۖأَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (80) بَلَىٰ مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (81) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖهُمْ فِيهَا خَالِدُونَ (82)

দ্বীনি ব্যাপারে মনগড়া উক্তি

৮০. তারা (ইয়াহুদ আলীমগণ) বলেঃ জাহান্নাম আমাদের স্পর্শ করবে না। আর করলেও মাত্র কয়েক দিনের জন্য। জিজ্ঞেস কর, তোমরা কী (এ ব্যাপারে) আল্লাহ থেকে অঙ্গীকার আদায় করে নিয়েছ, যা তিনি ভঙ্গ করতে পারবেন না? না কাণ্ডজ্ঞানহীন হয়ে আল্লাহর উপর মিথ্যারোপ করছ? 

৮১. (জাহান্নাম তোমাদের স্পর্শ করবে না কেন?) অবশ্য-ই (করবে। শুধু তোমাদের কেন?) যে বা যারা পাপ করে, পাপ যাদেরকে ঘিরে থাকে, তারা অবশ্য-ই জাহান্নামী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। 

৮২. আর যারা ঈমান আনে এবং (ঈমানের সহিত) সৎকাজ করে তারা হবে জান্নাতী। সেখানে তারা চিরকাল থাকবে। 

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। আমাদের সমাজে আল্লাহর উপর মিথ্যাচার করা হয় না ভাবে..

  • আল্লাহ্‌ বলেননি এমন কোনো কথাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা। যেমন অনেকে বলে থাকেন আল্লাহ্‌ নাকি বলেছেন “বান্দা তোর নাই হুঁশ আমার কি দুষ”। ইত্যাদি। 
  • যা দেওয়ার অধিকার শুধুই আল্লাহর হাতে এমন কোনো কিছুকে নিজের সাথে সম্পৃক্ত করা। যেমন কেউ নিজেকে নবী হিসেবে দাবী করা অথবা এমন দাবী করা যে আমার কাছে ওহী আসে। 
  • যে কথা বলার অধিকার শুধু-ই আল্লাহর এমন কিছু বলে ফেলা। যেমন নিজের যুক্তি দিয়ে বলা “এটা হারাম বা এটা হালাল”। 

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ (83) 

ইহসানঃ সুন্দর ব্যবহার ও সুন্দর কথা

৮৩. আর (স্মরণ কর) যখন আমরা বানী-ইসরাঈল থেকে (কয়েকটি বিষয়ে) অঙ্গীকার নিয়েছিলাম।… 

  • তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদাত করবে না, (উল্লেখ্য এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম আল্লাহর ইবাদাত করা। আর আল্লাহ ছাড়া অন্যের প্রভুত্ব, কর্তৃত্ব বা সার্বভৌমত্ব মেনে নেওয়া অথবা আল্লাহর বিধানের বিপরীতে অন্যের বিধান বা নীতিমালা মেনে নেওয়া অথবা আল্লাহর জন্য যা করা হয় অন্যের এমন কিছু করা শিরকের অন্তর্ভুক্ত।)
  • বাবা-মা আত্মীয়স্বজন ও ইয়াতীম মিসকিনের (তথা সকলের) সাথে ইহসান (সুন্দর আচরণ) করবে।

আর (শোনো! হে আমার বান্দারা!) তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, সালাত কায়েম করবে আর যাকাত আদায় করবে। 

এতদসত্ত্বেও তোমরা অল্প কজন ছাড়া বাকি সবাই (আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে কুফরে) ফিরে গিয়েছ, তোমরা (আল্লাহর দ্বীন এবং আল্লাহকে দেয়া অঙ্গীকার থেকে) মুখ ফিরিয়ে নিয়েছ।

জ্ঞাতব্যঃ মহান আল্লাহ্‌ সকল বান্দা থেকে-ই এসব অঙ্গীকার নিয়েছেন। ইসলাম গ্রহণ করার মানে-ই হচ্ছে মহান আল্লাহর বিধিবিধান মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হওয়া। তাই এসব অঙ্গীকার আমাদের বেলায়ও প্রযোজ্য। আমাদেরকেও এসব অঙ্গীকার পুরণ করতে হবে। আল্লাহর সাথে অঙ্গীকার করে এটা পুরন না করা মহাপাপ আর এটাকে অবজ্ঞা করা বা এটা থেকে মুখ ফিরিয়ে নেয়া কুফর। 

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ (84) ثُمَّ أَنْتُمْ هَٰؤُلَاءِ تَقْتُلُونَ أَنْفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَىٰ تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَٰلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (85)

বিবাদ ও যুদ্ধ বিগ্রহ

৮৪. (হে বানী-ইসরাঈল!) আমি (আল্লাহ্‌) তোমাদের থেকে (আরো যেসব বিষয়ে) অঙ্গীকার নিয়েছি (তা হল…) 

তোমরা পরস্পরে রক্তপাত করবে না এবং তোমরা পরস্পরকে ঘর ছাড়া করবে না। তোমরা এটা (এসব অঙ্গিকারের কথা) স্বীকারও করছ, তোমরা-ই এর প্রত্যক্ষ সাক্ষী। 

আইন ও বিধানঃ পরস্পরে রক্তপাত করা বা একে অন্যের ঘরবাড়ি দখল করা অথবা কাউকে অন্যায় ভাবে তার জায়গা থেকে বিতাড়িত করা মহাপাপ। ইসরাঈলীদের শারীয়া’হ মতেও এটা নিষিদ্ধ ছিল এবং আমাদের শারীয়া’হ মতেও এটা নিষিদ্ধ। কিন্তু ইসরাঈলীরা আল্লাহর এ নিষেধাজ্ঞা অমান্য করে বিভ্রান্ত হয়েছিল আর ঠিক এক-ই পথে বিভান্ত হচ্ছে আজকাল আমাদের কত মানুষ।   

৮৫. তারপর তোমরা এমন হয়ে গিয়েছো যে.. 

  • তোমরা পরস্পরে যুদ্ধ কর, 
  • তোমরা একদল অন্যদলকে ঘর ছাড়া কর, 
  • পাপ জেনেও অন্যায়ভাবে একে অন্যের বিরুদ্ধে (শত্রুকে) সাহায্য কর, 
  • আবার কেউ বন্দী হলে মুক্তিপণ দিয়ে ছাড়িয়েও আন। 

তবে কী তোমরা (আল্লাহর) কিতাবের কিছু মান্য কর আর কিছু অমান্য কর? তোমাদের যারা এমন করবে তাদের পরিণতি দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে কঠিন আযাব। আল্লাহ বেখবর নন তোমাদের কাজ সম্পর্কে।

জ্ঞাতব্যঃ বানী-ইসরাঈল তথা ইয়াহুদ জাতি আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। জাতীয় ঐক্য ভঙ্গ করে.. 

  • তারা দলাদলি করত, যা আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ছিল, 
  • তারা পরস্পরে বিবাদ করত, যা আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ছিল,  
  • তাদের একদল কাফিরদের এক গোত্রের সাথে এবং অন্যদল অন্য গোত্রের সাথে এক জোট হয়ে কাজ করত, এটাও নিষিদ্ধ ছিল, 
  • এতে করে কখনো কখনো একদল ইয়াহুদ এ পক্ষ এবং অন্যদল ওই পক্ষ হয়ে যুদ্ধ করত,‌ এটাও নিষিদ্ধ ছিল,
  • যুদ্ধে প্রতি পক্ষের কোনো ইয়াহুদ বন্দি হয়ে এলে (আল্লাহর বিধান মানার জন্য) তারা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে দিত। 
  • এভাবে তারা কোনো বিষয়ে আল্লাহর বিধান মেনে চলত আর কোনো বিষয়ে জোটের বা মিত্রের বিধান মানতে গিয়ে আল্লাহর বিধান অমান্য করত। 

উপরের আয়াতে তাদের এ কাজের নিন্দা করা হয়েছে। আমাদেরও যারা এমন করবে তাদের পরিণতি হবে দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে কঠিন আযাব। 

   

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কিতাবের কিছু মানা আর কিছু না মানা কুফর। এমন করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য জাহান্নামের নিম্নতম আবাস।

হাদীছের ভাষ্য মতেঃ ইয়াহুদ যত পথে বিভ্রান্ত হয়েছে ঠিক তত পথে বিভ্রান্ত হবে এ উম্মত। হাদীছের কথা আসলেই সত্য। তখন এমন করে বিভ্রান্ত হয়েছিল ইয়াহুদ আর এখন একই পথে বিভ্রান্ত হচ্ছে আমাদের কত মানুষ। 

আমাদের যারা এমন করে তারা মুনাফিক হয়ে যায় এবং তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। মুনাফিক চির জাহান্নামী। বিচার দিনে মুনাফিকের জন্য কেউ শাফায়া’ত করতে পারবে না। মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া করা এবং তার জানাযায় শরীক হওয়াও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)

أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُونَ (86)

আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়া

৮৬. (যারা আল্লাহর বিধান অমান্য করে পাপের পথে চলে কেবল) তারাই আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। (এরা নিক্ষিপ্ত হবে জাহান্নামে) এদের আযাব কমানো হবে না, করা হবে না কোনো সাহায্য। 

 

ঈমান ও আক্বীদাহঃ আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়া কুফর এবং বিভ্রান্তির অন্যতম পথ। যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয় তারা বিভ্রান্ত হয়ে যায়।  

وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ (87) وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ ۚ بَلْ لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ (88)

কিছু মানা আর কিছু না মানা

৮৭. আমি মুসাকে কিতাব দিয়েছি। তারপর ধারাবাহিকভাবে পাঠিয়েছি আরো অনেক রাসূল। ঈসা বিন মারইয়ামকে দিয়েছি সুস্পষ্ট অনেক নিদর্শন। রূহ আল-ক্বুদস (জিবরাঈল) দিয়ে তাকে শক্তি যুগিয়েছি। (হে মানুষ!) যখন-ই কোনো রাসূল তোমাদের কাছে এসেছে এবং তার আনিত বিধান তোমাদের মনমত হয়নি তখন-ই তোমরা (রাসূলের আনুগত্য না মেনে) দম্ভ করেছ। কোনো কোনো রাসূলকে তোমরা আমান্য করেছ আর কাউকে করেছ হত্যা।

ঈমান ও আক্বীদাহঃ কুরআন বা সুন্নাহর যেসব বিষয় নিজের, নিজ দলের অথবা মসলক, মিনহাজ বা তরীকা মত হবে ইহা মানব আর যেসব বিষয় মন মত হবে না এটা মানব না; এমন মন মানসিকতা কুফরের-ই নামান্তর। 

কিন্তু দুঃখের বিষয় এমন করত কিছু ইয়াহুদ উলামা আর আজকাল একই পথে এগুচ্ছেন আমাদের অনেকে-ই।   

৮৮. তারা (ইয়াহুদ উলামা) বলেঃ আমাদের অন্তর আবৃত (তাই তোমার কথা আমাদের অন্তরে প্রবেশ করবে না।) আসলে কুফরের কারণে আল্লাহ-ই তাদের লা’নত করেছেন। ফলে ঈমান তারা কম-ই আনবে।  

وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِنْ عِنْدِ اللَّهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ (89)

রাসূল সাঃকে অমান্য করা

৮৯. (সবশেষে) আর এখন তাদের কাছে এসেগেছে আল্লাহর পক্ষ থেকে কিতাব (আল-কুরআন) যা আগেকার বিষয়াদিকে (কিতাব, বিধান ও নবীগণকে) সত্যায়ন করছে।

ইতোপূর্বে তারা (আখেরী নবীর সঙ্গী হয়ে) কাফিরদের উপর বিজয় কামনা করত। আর যখন সে (আখেরী নবী) চলে এলো এবং তারা (ইয়াহুদ আলীমগণ) তাকে চিনতেও পারল। তখন তারা তার সাথে কুফর (তার আদর্শ প্রত্যাখ্যান) করছে। (যারা এমন করে তারা কাফির হয়ে যায়। আর) কাফিরদের উপর আল্লাহর লা’নত।  

জ্ঞাতব্যঃ ইয়াহুদ আলীমগণ জানত শেষ যামানায় একজন নবী আসবেন এবং তিনি হবেন বিশ্বনবী। কিন্তু তারা মনে করত যেহেতু তারা-ই একমাত্র সঠিক তাই বিশ্বনবী হবেন তাদের-ই একজন। কিন্তু একজন আরব যখন বিশ্বনবী হয়ে এলেন তারা তাকে চিনেও শুধু দলীয় প্রতিহিংসার কারণে মেনে নিতে পারল না। 

ঠিক একই অবস্থা হবে আমাদের খালীফাহ মাহদীকে মেনে নেয়ার ব্যাপারে। আমরা মুসলিমরা জানি মাহদী আসবেন এবং মাহদী বিশ্ব বিজয় করবেন। তাই আমরা মাহদীর জন্য অপেক্ষা করছি। মনে মনে ভাবছি মাহদীর সঙ্গী হয়ে বিশ্ব বিজয়ের অংশীদার হব আমরাও। 

কিন্তু সমস্যা হল আমরা আজ নানা দলে বিভক্ত এবং সকল দল-ই মনে করে তারা-ই একমাত্র সঠিক আর অন্য সবাই বিভ্রান্ত। তাই তাদের দলের বাইরে অন্য কেউ মাহদী হয়ে আসলে কোনো দল-ই মেনে নিতে পারবে বলে মনে হয় না। 

যেমন মনে করেন..

  • সালাফী বা আহলে হাদীছের কেউ যদি মাহদী হয়ে আসেন তবে কি দেওবন্দি বা বেরলভীরা মেনে নেবে?
  • দেওন্দিদের কেউ মাহদী হলে কি আহলে হাদীছ বা বেরলভীরা মানতে পারবে?
  • বেরলভীদের কেউ মাহদী হলে কি হবে দেওবন্দী বা আহলে হাদীছের অবস্থা?
  • জামায়াতী বা ইখওয়ানী কেউ মাহদী হলে কি হবে সাউদী সালাফীদের?
  • আর জিহাদীদের কেউ মাহদী হয়ে আসলে মানতে পারবে কি জামায়াতী, ইখওয়ানী ও তাবলিগীরা? 

بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ بَغْيًا أَنْ يُنَزِّلَ اللَّهُ مِنْ فَضْلِهِ عَلَىٰ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ فَبَاءُوا بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُهِينٌ (90)

দলগত প্রতিহিংসার পরিণাম 

পটভূমিঃ সমাজে প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য ইয়াহুদ আলীমগণ মুহাম্মাদ সাঃকে চিনেও মেনে নেয়নি। কারণ তারা চেয়েছিল আখেরী নবী হবেন তাদেরই একজন। কোনো আরবকে নবী হিসেবে মেনে নিতে তারা মোটেই প্রস্তুত ছিল না। আর এমন করে তারা নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। তাদের ব্যাপারে নাযিল হয়েছে..

৯০. তারা (ইয়াহুদ আলীমগণ) নিজেদের জীবনের (নিজেদেরকে জাহান্নামে ঠেলে দেবার) বিনিময়ে যা অর্জন করছে এটা বড়-ই জঘন্য। আল্লাহ তদীয় বান্দাদের থেকে যাকে পছন্দ করেন তার উপরই অনুগ্রহ (কিতাব) নাযিল করেন (এটা-ই চিরাচরিত নিয়ম। আর সে হিসেবেই তিনি একজন আরবের উপর কুরআন নাযিল করে তাকে আখেরী নবী বানিয়েছেন। কিন্তু) তারা হিংসাবশত এর বিরোধিতা করে গযবের উপরে গযবে পতিত হয়েছে। (যারা এমন করে তারা কাফির হয়ে যায়) আর কাফিরদের তরে লাঞ্ছনার আযাব। 

জ্ঞাতব্যঃ শেষ নবী হিসেবে মুহাম্মাদ সাঃ’র পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া সত্ত্বেও ইয়াহুদ উলামা সমাজ শুধু গোত্রীয় প্রতিহিংসার কারণে মেনে নিতে পারেনি। গোত্রীয় প্রতিহিংসা এভাবে-ই ইয়াহুদ উলামা সমাজকে হেদায়াত বঞ্চিত করে রেখেছে। আর আজকাল ঠিক এক-ই ভাবে দলীয় প্রতিহিংসার কারণে হেদায়াত বঞ্চিত হচ্ছে আমাদের কত মানুষ।

وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنْزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (91)

আল্লাহর কিতাবকে এড়িয়ে চলার বাহানা

৯১. তাদেরকে (ইয়াহুদ আলীমদেরকে) যখন বলা হয়ঃ আল্লাহর নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনো (তথা এর বিধিবিধান মেনে চলো) তখন তারা বলেঃ আমরা শুধু এটা-ই মানব যা আমাদের প্রতি নাযিল হয়েছে, আর এ ছাড়া কোনো কিছুই আমরা মেনে নেব না। অথচ এটা (এ কুরআন) সঠিক, যা তাদের কিতাবকে সত্যায়ন করছে। (তাদেরকে) জিজ্ঞেস করঃ তোমরা যদি (তোমাদের প্রতি নাযিলকৃত কিতাব) মেনে-ই ছিলে তবে কেন আগেকার নবীগণকে হত্যা করেছ..?

 

জ্ঞাতব্যঃ ঈমানদার হতে হলে আল্লাহর নাযিলকৃত সকল কিতাব এবং আল্লাহর প্রেরিত সকল নবী ও রাসূলকে নীতিগত ভাবে মেনে নিতে হয়। নতুবা ঈমান পূর্ণ হয় না। কিন্তু ইয়াহুদ বা খৃষ্টান তাদের কাছে আগত কিতাব ও তাদের প্রতি প্রেরিত নবী ছাড়া অন্য সকল কিতাব ও নবীগণকে মানতে অস্বীকার করে। এমন করে তারা বিভ্রান্তির পথে ধাবিত হয়েছে। 

আর আজকাল এক-ই পথে বিভ্রান্ত হচ্ছে আমাদের দলবাজরা। তারা নিজেদের দলীয় কিতাব এবং কুরআন ও হাদীছের দলীয় ব্যাখ্যা ছাড়া আর সব অমান্য করে। অথচ এ ব্যাপারে সুস্পষ্ট নিয়ম হলঃ ফিক্বহ, মাযহাব বা বিশ্লেষনগত কারণে একটি ব্যাখ্যার উপর আমল করলেও নীতিগতভাবে দলীলভিত্তিক সকল ব্যাখ্যা, বিশ্লেষণ মেনে নিতে হয়। 

وَلَقَدْ جَاءَكُمْ مُوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (92)

আল্লাহর কিতাবের কোনো বিধান অবজ্ঞা করা কুফর

৯২. মুসা তোমাদের কাছে এসেছিল বায়্যিনাত (সুস্পষ্ট প্রমাণ, নিদর্শন, বিধান) নিয়ে। তথাপিও তোমরা (আল্লাহর বিধান অমান্য করে) বাছুরকে (ইলাহ হিসেবে) গ্রহণ করেছিলে,  আর (এমন করে) তোমরা জালিম (মুশরিক) হয়ে গিয়েছিলে। 

ঈমান ও আক্বীদাহঃ মুঅমিন হতে হলে আল্লাহর কিতাব পুরোটা-ই মানতে হয়, সবটা-ই মানতে হয়। এক কিতাব মানা আর অন্যটা না মানা, এক আয়াত মানা অন্য আয়াত না মানা কুফর। এমনকি আল্লাহর কিতাবের সামান্য কিছু অমান্য করলেও কুফর হয়। আর আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে মেনে নেয়া শিরক। আল্লাহর ইবাদাতের জন্য যা করা হয় অন্যের জন্য এমন কিছু করলেও শিরক হয়।  

(এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বইয়ের “শিরক” অধ্যায় দেখে নিনি।)

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (93)

ঈমান মানুষকে সৎ হতে শিখায় 

৯৩. (হে বাণী-ইসরাঈল! স্মরণ কর! আমার বিধান মেনে নেওয়ার জন্য) আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। (এবং অঙ্গীকার আদায়ে ভয় দেখানোর জন্য) তোমাদের (মাথার) উপর তুলেছিলাম পাহাড়। (বলেছিলাম) আমি যা দিয়েছি এটা শক্তভাবে আঁকড়ে ধর এবং মেনে নাও তাতে যা আছে। তখন তারা (পাহাড় চাপার ভয়ে মুখে) বলেছিলঃ শুনলাম (আর কাজেকর্মে প্রমাণ করেছিল) মানলাম না। (আল্লাহর বিধান না মানা কুফর) আর এমন কুফরের কারণে-ই তাদের অন্তরে ঢেলে দেয়া হয়েছিল বাছুর (প্রীতি। বাছুর পূজা করার পরও তারা কি নিজেকে ঈমানদার মনে করে) বলে দাওঃ তোমরা যদি আসলে-ই ঈমানদার হতে তবে (শিরকে জড়াতে না। কারণ) ঈমান কী করে তোমাদেরকে এমন মন্দকাজের শিক্ষা দেবে! 

قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللَّهِ خَالِصَةً مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (94) وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ (95)

মৃত্যু কামনা

পটভূমিঃ বনী-ইসরাঈল বলতঃ জাহান্নাম আমাদের স্পর্শ করবে না, কারণ আমরা আল্লাহর প্রিয়ভাজন। আর জান্নাতে শুধু তারা-ই যাবে যারা ইয়াহুদ বা নাসারা হবে। তাদের এসব মিথ্যা দাবী খন্ডন করে নাযিল হলঃ (কুরতুবী)

    

৯৪. (হে নবী! তাদেরকে) বলে দাওঃ আল্লাহর কাছে যদি আখেরাত (জান্নাত) শুধু তোমাদের জন্য-ই বরাদ্ধ হয় এবং অন্যদের জন্য না হয় তবে তোমরা মৃত্যু কামনা কর যদি সত্য হও। 

৯৫. তারা এটা (মৃত্যু কামনা) করতে পারবে না। (কারণ তারা মৃত্যুকে ভয় পায় আর) এমনটি হয়েছে তাদের পাপের প্রভাবে।       

 

জ্ঞাতব্যঃ মানুষের আত্মা পাপপূণ্য বুঝে। পাপিষ্ঠ আত্মা জানে মরণের পর সে জাহান্নামে যাবে। তাই সে মৃত্যুকে ভয় করে। পক্ষান্তরে পূন্যবাণ আত্মা জানে মরণের পর সে জান্নাতে যাবে। তাই সে মৃত্যুকে আলিঙ্গন করে। 

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَىٰ حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ (96)

জীবনের প্রতি অধিক লালায়িত যারা

৯৬. (হে নবী) তুমি অবশ্য-ই দেখতে পাবে; তারা (পাপিষ্ঠরা) জীবনের প্রতি অন্য সকলের চেয়ে অধিক লালায়িত থাকে, এমনকি মুশরিকদের চেয়েও অধিক। তাদের প্রত্যেকে-ই চায়; হাজার বছর বেঁচে থাকতে। আর এমন হায়াত পেলেও তারা আযাব থেকে বাঁচতে পারবে না। (কারণ আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে দীর্ঘ হায়াতের প্রয়োজন হয় না। বরং শুধু তাওবাহ আর ইস্তিগফার করতে হয় যা অতি অল্প সময়ে-ই করা যায় কিন্তু এমন মনমানসিকতা এদের নেই।) আল্লাহ প্রত্যক্ষ করেন তাদের সকল কাজ।  

قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ (97) مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ (98)

ফিরিস্তার সঙ্গে শত্রুতার পরিণাম 

পটভূমিঃ কতিপয় ইয়াহুদ একদা রাসূল সাঃকে বললঃ ইতোপূর্বে যত রাসূল এসেছেন উনাদের সকলের কাছে ফিরিস্তা আসত। আপনার কাছে কোন ফিরিস্তা আসে? রাসূল সাঃ বললেনঃ জীবরাঈল। তারা বললঃ না। জীবরাঈল আমাদের দুশমন। সে যুদ্ধ বিগ্রহ ও আযাব নিয়ে আসে। আপনার কাছে মিকাঈল এলে ঈমান আনতাম। কারণ তিনি বৃষ্টি ও রহমত নিয়ে আসেন। তাদের এই ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হলঃ (কুরতুবী)

  

৯৭-৯৮. জিবরীল তোমার অন্তরে অবতীর্ণ হয় আল্লাহর বাণী নিয়ে, যা আগেকার সকল বিষয়কে সত্যায়নকারী, (বিশ্ববাসীর) পথিকৃৎ এবং মুঅমিনদের জন্য সুসংবাদ। (তারা জীবরাঈলের সাথে শত্রুতা রাখে) বলে দাওঃ যে ব্যক্তি আল্লাহ, আল্লাহর কোনো রাসূল, আল্লাহর কোনো ফিরিস্তা তথা জিবরীল বা মীকাল (মিকাঈল)’র সাথে শত্রুতা রাখল (সে কাফির হয়ে গেল) আর আল্লাহ কাফিরদের দুশমন। 

 

ঈমান ও আক্বীদাহঃ কোনো ফিরিস্তার সাথে শত্রুতা রাখা কুফর। যে ব্যক্তি কোনো ফিরিস্তার সাথে শত্রুতা রাখল সে কাফির হয়ে গেল। আর সকল কাফির আল্লাহর শত্রু। কারণ তারা আল্লাহর কাছে আত্মসমর্পন করেনি। আল-কুরআন হচ্ছে আগেকার সকল কিছুকে সত্যায়নকারী এক মহান কিতাব। আগেকার যে সব তথ্য ও বিধানকে আল-কুরআন সত্যায়ন করবে এগুলোই সঠিক বলে বিবেচিত হবে আর যেগুলোকে সত্যায়ন করবে না এসব কিছু বাতিল হয়ে যাবে। 

وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ (99)

আল্লাহর বিধান অমান্য করে কারা

৯৯. (হে নবী!) আমি তোমার প্রতি নাযিল করেছি সুস্পষ্ট আয়াত (কিতাব বিধান। এ কিতাব মেনে জীবনযাপন করা মুঅমিনদের ফরজ দায়িত্ব।) আর এটাকে অমান্য করে কেবল পাপিষ্ঠরা-ই।

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কোনো বিধান অমান্য করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। যে মুসলিম এমন করে সে আর মুঅমিন থাকে না। সে হয়ে যায় মুনাফিক।   

أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ (100)

ওয়াদা ভঙ্গ মহাপাপ

১০০. তারা (পাপিষ্ঠরা) যখন-ই কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের কেউ কেউ এটা ভঙ্গ করে। (আর ওয়াদা ভঙ্গ মহাপাপ। বিশেষ করে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা কুফর।) বস্তুত তাদের অনেকেই ঈমান আনে না। 

وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللَّهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ (101)

যারা আল্লাহর কিতাবকে পিছনে ফেলে রাখে

১০১. আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসে (মুহাম্মাদ) যখন তাদের (ইয়াহুদ নাসারাদের) কাছে থাকা বিষয়াদিকে (কিতাব, বিধান ও নবী-রাসূলকে) সত্যায়ন করল তখন আহলে কিতাবের একদল (আলীম) আল্লাহর কিতাবকে (যেখানে শেষ নবীকে মেনে নেয়ার আদেশ ছিল) পিছনে ফেলে রাখল, যেন তারা জানে-ই না।

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কিতাবকে পিছনে ফেলে রাখা, আল্লাহর কিতাবের কোনো কিছু গোপন করা কুফর। যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়।  

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُر فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ ۚلَوْ كَانُوا يَعْلَمُونَ (102) 

যাদু

পটভূমিঃ অনেক ইয়াহুদ আলীম যাদুকে বৈধ বলত। তারা মনে করতঃ জীবরাঈল ও মিকাঈল দুই ফিরিস্তা বাবিল শহরে প্রেরিত হয়ে হারুত মারুত পরিচয়ে মানুষকে যাদু শিখিয়েছেন। যে যাদু দ্বারা প্রভাবিত ছিলেন সুলাইমান বিন দাউদ। (আসলে এসব তথ্য সঠিক নয়। বরং সবই ভুল এবং কুসংস্কার) 

ইয়াহুদ উলামা বিশ্বাস করত সুলাইমান যাদুকর ছিলেন। রাসূল সাঃ যখন বললেনঃ সুলাইমান আঃ নবী ছিলেন। তখন তারা বললঃ মুহাম্মাদ মনে করে সুলাইমান নবী। দাউদের ছেলে যাদুকর বৈ কিছুই ছিল না। (কুরতুবী) তাদের এমন বিশ্বাসকে খন্ডন করে নাযিল হল..

১০২. সুলাইমানের রাজ্যে শয়তানরা যা (যাদুমন্ত্র) পাঠ করত তারা (ইয়াহুদ আলীমগণ যাদুর ব্যাপার) এটা-ই মেনে চলছে। আসলে সুলাইমান কুফর (যাদু) করেনি বরং শয়তানরা কুফর (যাদুর প্রচলন) করেছে, তারা-ই মানুষকে যাদু শিখিয়েছে। বাবিল শহরে হারুত মারুত নামী দুই ফিরিস্তার উপর এটা (যাদু) নাযিল হয়নি। 

বিঃ দ্রঃ = আয়াতের এ অংশের অর্থ একাধিক ভাবে করা যায়। ইমাম কুরতুবী উল্লেখিত অর্থকে উত্তম বলেছেন (কারণ ইসলামী শারীয়া’হর মূলনীতির সাথে অর্থটি বেশী সামঞ্জস্যপূর্ণ) 

(সঠিক বর্ণনা মতে হারুত মারুত নামে দুই জিন্ন বাবিল শহরে মানুষকে যাদু শিখিয়েছে) তবে কাউকে শিখানোর আগে তারা বলতঃ আমরা তোমাদের জন্য ফিতনাহ (স্বরূপ), তাই তোমরা (যাদু শিখে) কুফর কর না। তথাপিও মানুষ এদের থেকে শিখেছে (যাদু), যা ব্যক্তি ও তার সঙ্গীর (স্বামী-স্ত্রীর) মাঝে বিভেদ সৃষ্টি করে। তবে তারা (যাদু দ্বারা) কারো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমোদন ছাড়া। তারা এমন শিক্ষা গ্রহণ করল যা তাদের ক্ষতি (ঈমান, আমল ও সমাজকে ধ্বংস) করে, উপকার করে না। তারা অচিরেই জেনে যাবে (যাদুর প্রতিক্রিয়া হিসেবে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে গেছে। ফলে) আখেরাতে তাদের জন্য আর কিছু-ই অবশিষ্ট নেই। তারা নিজ সত্তার (নিজেকে জাহান্নামে ঠেলে দেয়ার) বিনিময়ে যা গ্রহণ করছে এটা বড়-ই জঘন্যকাজ, যদি তারা বুঝত।

পর্যালোচনাঃ আজকাল অনেকে-ই যাদু ব্যবহার করেন। কেউ আনন্দ উপভোগের জন্য যাদুর খেলা করেন। অনেকে বশীকরণের জন্য যাদুর আশ্রয় নেন। এভাবে নানা জনে নানা ভাবে যাদু করে থাকেন। আর নিশ্চিত ফল পাবার আশায় অনেক আলীমকেও তাবিজের নামে যাদু ব্যবহার করতে দেখা যায়। 

ঈমান আক্বীদাহ বিষয়ে পরিপক্ষ জ্ঞানের অভাবে অনেকে-ই যাদু ও তাবিজের পার্থক্য বুঝেন না। তারা তাবিজ মনে করে যাদু করে থাকেন, যা ঈমান বিনষ্টকারী মহাপাপ। তাই নিম্নে যাদু চিনার কিছু আলামত পেশ করা হলঃ 

  • যাদু আরবীসহ যে কোনো ভাষায় হতে পারে।
  • যাদুর মন্ত্র সহজে বোধগম্য নয়।
  • যাদু লিখতে নানা ধরণের নকশা বা নম্বর ব্যবহার করা হয়।
  • যাদুর জন্য কুরআনের আয়াতকে অন্যভাবে লিখা হয়।
  • প্রতারণার জন্য মধ্যখানে কুরআনের আয়াত ও চার পাশে যাদু লিখা হয়।
  • যাদুর জন্য মানুষ, জিন্ন, শয়তানসহ অনেকের নাম ব্যবহার করা হয়।
  • যাদুর জন্য পশু পাখির রক্ত, চামড়া বা অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করা হয়।
  • যাদুর জন্য মানুষের নুখ, চুল বা ব্যবহৃত কাপড় ব্যবহার করা হয়। 
  • যাদুকৃত তাবিজ বা বস্তু মাটিতে পুতে রাখা হয়/পানিতে ফেলে দেয়া হয়/পশুপাখিকে খাওয়ানো হয়/গাছে বেঁধে রাখা হয়।

বিঃ দ্রঃ = আমাদের সমাজে রোগব্যাধি থেকে মুক্তি ও সুরক্ষার জন্য তাবিজ ও ঝাড়ফুঁকের রেওয়াজ রয়েছে। তাই এবিষয়ে শরীয়তের বিধান জেনে রাখা আবশ্যক। কথাটি বিবেচনায় রেখে ঝাড়ফুঁক ও তাবিজ সম্পর্কে জরুরী কিছু বিধান পেশ করা হল..    

  • কোনো দেবতা, দৈত্য, দানব তথা আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা শিরক। এমন করলে ঈমান নষ্ট হয়ে সকল ইবাদাত বরবাদ হয়ে যায়। তাই এমন ঝাড়ফুঁক করা ও করানো থেকে বিরত থাকা আবশ্যক। যেমন অনেকেই তাবিজে শয়তানের নাম “বাদূহ” (بدوح) অথবা কুকুরের নাম “ক্বিত্বমীর” (قطمير) ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার জীবরাঈল, মিকাঈল, সুলাইমান, ইত্যাদি নাম ব্যবহার করেন।
  • কারো নাম ব্যবহার না করে আজিবাজি কথা বলে যে ঝাড়ফুঁক করা শিরক না হলেও পরিত্যাজ্য। আমাদের দেশের ঢোল বাদক কবিরাজ শ্রেণীর বেশীর ভাগ ঝাড়ফুঁকই আজেবাজে কথা দিয়ে করা হয়। 
  • কুরআনের আয়াত বা মাসনুন দোয়া ব্যবহার করে ঝাড়ফুঁক হাদিছে প্রমাণিত, এর নাম রুক্বইয়াহ। রুক্বইয়াহ করা সুন্নত। 
  • অনিষ্ট থেকে বাঁচার জন্য গাছের জড়ি, মাছের কাটা, পশুর হাড় ইত্যাদি ব্যবহার করা শারীয়া’হ অনুমোদিত নয়। এসব কাজ শিরকের অন্তর্ভুক্ত। এসব বস্তুকে অসিলা হিসেবে ব্যবহার করা ছোট শিরক আর কার্যকর শক্তি হিসেবে ব্যবহার করা বড় শিরক। 
  • তাবিজ ব্যবহার ইসলামী সংস্কৃতি নয়। নবী সাঃ বা সাহাবাগণ তাবিজ লিখেননি বা তাবিজ ব্যবহারকে পছন্দ করেননি। তখনকার সময়ে ইয়াহুদ সমাজে তাবিজের প্রচলন ছিল। ইয়াহুদ আলিমগণ তাবিজ লিখত। 
  • ক্বুরআনের আয়াত বা মাসনুন দোয়া ছাড়া অন্য কোনোকিছু দিয়ে তাবিজ ব্যবহার করা সাহাবী, তাবিয়ীগণের সর্বসম্মত মতে বৈধ নয়। তাই এমন করা নিন্দনীয় ও ঘৃণিত কাজ। 
  • কুরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা অনেকের মতে অবৈধ। কারণ এটা ইসলামী সংস্কৃতি নয়। আর আ’ইশাহ, আব্দুল্লাহ বিন আমর রাঃসহ অনেকের মতে অবৈধ নয়। কারণ কুরআনের আয়াত লিখে সঙ্গে রাখা অবৈধ হবার কোনো নির্দিষ্ট দলীল নেই।

وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ ۖلَوْ كَانُوا يَعْلَمُونَ (103)

উত্তম প্রতিদান

১০৩. তারা যদি ঈমান আনত এবং তাকওয়া অর্জন করত, তবে আল্লাহ থেকে যে প্রতিদান পেত এটা (দুনিয়ার অর্জন থেকে) অনেক অনেক উত্তম হত, যদি তারা বুঝত।

 

জ্ঞাতব্যঃ এ আয়াতে দুটি বিশেষ কথা বলা হয়েছে…

১. দুনিয়ার অর্জন থেকে আখেরাতের প্রতিদান অনেক অনেক উত্তম। 

২. আখেরাতের প্রতিদান অর্জন করতে হলে দুটি কাজ করতে হবে। যথা…

  • ঈমান আনতে হবে। 
  • তাকওয়া অর্জন করতে হবে। 

  

উল্লেখ্যঃ আল্লাহর দেয়া বিধান ও তথ্যের উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখা, সকল প্রকার ত্বাগূ’ত্বকে বর্জন করা এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম ঈমান। আর আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া।   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انْظُرْنَا وَاسْمَعُوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ (104) 

মানুষকে সম্বোধন করতে শব্দ চয়ন

পটভূমিঃ “রাঈ’না” একটি বহুরূপী শব্দ। এর অর্থ আমাদের রাখাল। নেতা অর্থেও শব্দটি ব্যবহৃত হয়। আবার হিব্রু ভাষায় এটা একটি গালী। রাসূল সাঃকে সম্বোধন করতে ইয়াহুদ এ শব্দটি ব্যবহার করত। বাহ্যত তারা বুঝাতঃ আমাদের নেতা। আর মনে মনে গালী অর্থে ব্যবহার করে হাসাহাসি করত। তাদের দেখাদেখি কিছু মুসলিমও রাসূল সাঃকে সম্বোধন করতে শব্দটির ব্যবহার শুরু করলেন। এসব বহুরূপী শব্দের ব্যবহার ও অপসংস্কৃতি রহিত করে নাযিল হল..

 

১০৪. ওহে যারা ঈমান এনেছো (শোনো! নবীকে সম্বোধন করতে) তোমরা “রাঈ’না” বলবে না বরং তোমরা বলবেঃ “আমাদের প্রতি লক্ষ্য করুন”। আর তোমরা (তোমাদের রাসূলের কথা) শুনবে (তথা মেনে চলবে ও আনুগত্য করবে। “রাঈনা”র মত বহুরূপী শব্দ ব্যবহার করে নবীকে সম্বোধন করলে নবীর অসম্মান করা হয়। আর নবীকে অসম্মান করা অথবা নবীর আনুগত্য বর্জন করা কুফর।) আর কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। 

 

ঈমান ও আক্বীদাহঃ রাসূল বা ইসলামী কোনো বিধান নিয়ে হাসাহাসি করা, কোনো রাসূলকে গালি দেয়া বা অসম্মান করা কুফর। আর কোনো মুঅমিনকে গালি দেয়া পাপ।

مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ ۗوَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ (105)

আল্লাহর মনোনয়ন

১০৫. আহলে কিতাবের কাফির আর মুশরিকরা চায় না; তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের (আরবদের /মুসলিমদের) উপর কোনোকিছু নাযিল হোক। কিন্তু আল্লাহ তার রহমতের (নবুয়তের /হেদায়াতের /ইলমের/কুরআনের) জন্য মনোনীত করেন যাকে খুশী। আল্লাহ মহা-অনুগ্রহশীল। 

 

জ্ঞাতব্যঃ নবুয়ত, হেদায়াত, আল-কুরআন, কুরআনিক জ্ঞান, ইত্যাদি হচ্ছে আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। আল্লাহর রহমত আল্লাহ নিজে-ই বন্ঠন করেন। আল্লাহর রহমত বণ্টন অন্য কারো হাত নেই। তাই আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ্‌ যাকে যা দান করেন ওই ব্যাপারে তাকে-ই মেনে নিতে হবে। 

কিন্তু অনেক মানুষ এটা মেনে নিতে পারে না। তারা নানা ভাবে, নানা ভঙ্গিতে আল্লাহর বন্টনে প্রশ্ন তুলে, যেমনটি বলা হয়েছে উক্ত আয়াতে। আসলে এমন করা কুফর। তখন যারা এমন করেছে, এখন যারা এমন করছে এবং ভবিষ্যতে যারা এমন করবে তারা সবাই কুফরে জড়িয়ে নিজের ঈমানকে বিনষ্ট করে জাহান্নামের পথে ধাবিত হয়েছে, হচ্ছে এবং হবে।  

مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (106)

নাসিখ ও মানসূখ বা রহিত করণ 

পটভূমিঃ ইসলাম কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য আল্লাহর মনোনীত জীবন বিধান। অসহায় অবস্থা থেকে ধীরে ধীরে বিশ্ব নেতৃত্বে আসীন হয়েছিল ইসলাম। দীর্ঘ তেইশ বছরে পূর্ণ হওয়া ইসলামী বিধানে সঙ্গত কারণে-ই মাঝে মাঝে পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনকে বলা হয় নাসিখ ও মানসুখ। যে আয়াতের বিধান রহিত করে নতুন বিধান জারী করা হয় একে মানসূখ বলে। আর নতুন আয়াতকে বলা হয় নাসিখ।

 

নাসিখ মানসূখ আল-কুরআনের একটি প্রচলিত নিয়ম। কিন্তু ইসলামের শত্রুরা এটাকে ত্রুটি হিসেবে উপস্থাপন করত। তারা বলতঃ মুহাম্মাদ কাল এক কথা বলে, আজ অন্য কথা। আজ এটা হালাল, কাল হারাম। এ কেমন ধর্ম? তাদের এ ভ্রান্ত চিন্তা খন্ডন করে নাযিল হয়েছে.. 

১০৬. আমরা (আল্লাহ্। অধিক সম্মান বুঝাতে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে‌) কোনো আয়াতকে মানসুখ করলে বা ভুলিয়ে দিলে এরচেয়ে উত্তম বা সমান কিছু দিয়ে থাকি। তুমি কি জানো না? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। (নাসিখ মানসূখ সম্পর্কে জানতে এ তাফসীরের সঙ্গে যুক্ত কুরআন বুঝার মৌলিক নীতিমালা বইয়ের “নাসিখ মানসূখ” অধ্যায় দেখে নিন)  

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗوَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ (107)

কর্তৃত্ব ও বন্ধুত্ব

১০৭. তুমি কি জানো না? আসমানসমূহ ও যমীনের সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ওয়ালী নেই, নেই কোনো সাহায্যকারী। 

ঈমান ও আক্বীদাহঃ আসলে-ই আল্লাহ্‌ ছাড়া আর কোনো ওয়ালী নেই। আল্লাহই আমাদের একক ওয়ালী একমাত্র ওয়ালী। আমাদের ওয়ালায়াতের সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তাই আমরা কেবল তাদেরকেই ওয়ালী বানাবো এবং ওয়ালী হিসেবে মেনে নেবো যাদেরকে ওয়ালী বানাতে বা ওয়ালী হিসেবে মেনে নিতে আল্লাহ আমাদেরকে আদেশ দেবেন বা অনুমতি দেবেন। আমরা আল্লাহর বিধান অমান্য করে অন্য কাউকে ওয়ালী বানাবো না। কারণ আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে অন্যকে ওয়ালী বানানো কুফর। বিষয়টি সম্পর্কে ধারণা দেবার জন্য নিম্নে ওয়ালীর সংজ্ঞা ও সংক্ষিপ্ত বিধান তুলে ধরা হল..

  

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ থাকা মানুষের স্বভাব। এক সাথে একই সমাজে বাস করতে গিয়ে অতি স্বাভাবিকভাবেই মানুষ পরস্পরে সম্পর্কে জড়িয়ে পড়ে। একে অপরের আপন হয়ে যায়। এমন সম্পর্ককে বলা হয় বন্ধুত্ব।                                           

ইসলাম সর্বকালীন সার্বজনীন। ইসলামই মানব জাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবনবিধান। তাই জীবনের সকল বিষয়ে মৌলিক নীতিমালা ঠিক করে দিয়েছে ইসলাম। বন্ধুত্ব মানব জীবনের একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই ব্যাপারটি এড়িয়ে যায়নি ইসলামী শারীয়া’হ। ইসলামী বিধান মতে বন্ধুত্বের কয়েকটি ধাপ রয়েছে। যথা..  

        

ক. সাধারণ বন্ধু, রাফিক্বঃ রাফিক্ব অর্থ কোমল, নমনীয়। চলার পথে, কর্মক্ষেত্রে বা সমাজের সদস্য হিসেবে অতি স্বাভাবিক ভাবেই মানুষের মাঝে পরস্পরে সম্পর্ক গড়ে উঠে। এক সময়ে এ সম্পর্ক হৃদ্যতায় রূপ নেয়। মানুষ তখন একে অন্যের প্রতি স্বাভাবিকের চেয়ে একটু বেশী কোমল ও নমনীয় হয়ে যায়। এমন সম্পর্কের উপর গড়ে উঠা বন্ধুকে বলা হয় সাধারণ বন্ধুত্ব, রাফিক্ব। 

খ. বিশ্বস্থ বন্ধু, সাদীক্বঃ সাদীক্ব অর্থ বিশ্বস্ত। ধীরে ধীরে মানুষের সম্পর্ক আরো গভীর হয়। এক পর্যায়ে একে অন্যকে বিশ্বাস করতে শুরু করে। একে অপরকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত ব্যাপারেও শামিল করে নেয়। এমন বন্ধুকে বলে সাদীক্ব, বিশ্বস্ত বন্ধু। 

রাফিক্ব ও সাদীক্ব এ দুধরনের বন্ধুত্বের মূলভিত্তি মানবতা। মানুষ হিসেবে যে কারো সাথে এমন বন্ধুত্ব হতে পারে। এতে শারীয়া’হ কোনো বাধা নিষেধ আরোপ করেনি। 

গ. অন্তরঙ্গ বন্ধু বা আদর্শিক বন্ধু, খালীলঃ খালীল অর্থ অতি আপনজন, একান্ত বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। দিনে দিনে মানুষের সম্পর্ক আরো গভীর হয়। এক সময় বন্ধুত্বের সম্পর্ক এমন পর্যায়ে পৌছে যায় যে, এক বন্ধু অন্য বন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়। এমন অন্তরঙ্গ বন্ধুকে বলে খালীল, একান্ত বন্ধু বা অন্তরঙ্গ বন্ধু। 

এমন বন্ধুত্বের মূল বিষয় আন্তরিক ভালবাসা বা একনিষ্ঠ ভালবাসা। এমন বন্ধুত্ব সবার সাথে করা ভাল নয়। মন্দলোকের সাথে এমন সম্পর্ক করলে বিভ্রান্তির সম্ভাবনা-ই বেশী। তাই রাসূল সাঃ এমন বন্ধুত্বের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। বর্ণিত হয়েছেঃ 

আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ মানুষ তার খালীলের আদর্শে আদর্শবান হয়। তাই মানুষ যেন ভেবে দেখে; কাকে সে খালীল বানাবে। (আহমদ, আবু-দাউদ, তিরমিযী। ইমাম নববী বলেছেনঃ হাদীছটি সাহীহ।)

ঘ. ওয়ালীঃ ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, দায়িত্বশীল, উত্তরাধিকারী। বন্ধুত্বের সম্পর্ক যখন এমন পর্যায়ে পৌছে যায় যে, এক বন্ধু আরেক বন্ধুর দায়ভার নিতে বা বন্ধুর জন্য কোনো ঝামেলায় জড়াতেও দ্বিধা করে না। অর্থাৎ যে বন্ধুত্বের সাথে অভিভাবকত্ব সহ অনেক দায়ভার এসে যায়। এমন বন্ধুকে বলে ওয়ালী। 

ওয়ালী ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সম্প্রদায় হতে পারে, জাতি হতে পারে বা রাষ্ট্র হতে পারে। ওয়ালীর সাথে সামাজিক অভিভাবকত্বও জড়িত। সামাজিক চুক্তি, শান্তি চুক্তি, সামরিক চুক্তি, ইত্যাদির মাধ্যমেও পরস্পরের ওয়ালী হওয়া যায়। ওয়ালী হবার অনেক পদ্ধতি ও সূত্র রয়েছে। যথা… 

  • জন্মসূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ বাপ সন্তানের ওয়ালী হবে যদি সে মুঅমিন হয়। 
  • সামাজিকসূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ স্বামী স্ত্রীর ওয়ালী, সরকার জনতার ওয়ালী (যদি তারা মুঅমিন হয়) এবং এক মুঅমিন অন্য মুঅমিনের ওয়ালী। 
  • কোনো কাফির, মুশরিক, নাস্তিক বা মুরতাদ (যতই আপন হোক না কেন) মুঅমিনের ওয়ালী হতে পারবে না। 
  • চুক্তির মাধ্যমেও একে অপরকে ওয়ালী বানানো যায়। ব্যক্তি ব্যক্তির সাথে চুক্তি করতে পারবে, এভাবে পরিবার পরিবারের সাথে, সম্প্রদায় সম্প্রদায়ের সাথে, জাতি জাতির সাথে এবং রাষ্ট্র রাষ্ট্রের সাথে চুক্তি করে একে অপরকে ওয়ালী বানাতে পারবে।  

ইসলামী বিধানঃ ইসলামী বিধান মতে ওয়ালী হবার বা ওয়ালী বানাবার মূল ভিত্তি ঈমান। শুধু ঈমানের ভিত্তিতেই মানুষ একে অপরের ওয়ালী হতে পারবে বা একে অপরকে ওয়ালী বানাতে পারবে। কাফির, মুশরিক বা মুনাফিক কোনো মুঅমিনের ওয়ালী হতে পারে না। এদের সাথে এমন সম্পর্ক রাখা পাপ ও বিভ্রান্তির পথ। প্রকৃত মুঅমিন না হলে আপন বাবা, মা, ভাই, বোনদের সাথেও এমন সম্পর্ক রাখতে বারণ করা হয়েছে। ইরশাদ হচ্ছে..

মুঅমিনগণ! তোমাদের বাবা-মা, ভাইবোন ঈমানের চেয়ে কুফরকে বেশী ভালবাসলে তাদের ওয়ালী বানিও না। যে তাদের ওয়ালী বানাবে সে জালিম (অপরাধী) হিসেবে গণ্য হবে। (৯ তাওবাহঃ ২৩)

সুতরাং…

  • কাফির পিতা মুসলিম সন্তানের ওয়ালী হয় না। তাই মুসলিম সন্তান মারা গেলে কাফির পিতা তার সম্পদের উত্তরাধিকারী পায় না।
  • কাফির সন্তান মুসলিম পিতামাতার ওয়ালী হয় না। মুসলিম পিতামাতা মারা গেলে কাফির সন্তান তাদের সম্পদে অংশ পায় না।
  • কাফির বা মুশরিক স্বামী মুসলিম স্ত্রীর ওয়ালী হয় না। তাই স্বামী মুরতাদ হয়ে গেলে বা কাফিরের স্ত্রী মুসলিম হয়ে গেলে তাদের বিবাহ ভেঙ্গে যায়। এবং এই স্ত্রী তালাক ছাড়াই অন্য মুসলিমকে বিয়ে করতে পারে। 

(এসম্পর্কে জানতে আমাদের সিলেবাসের ৪র্থ বইয়ে “আল-ওয়ালা ওয়া-ল-বারা” পাঠটি পড়ে নিন) 

أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِنْ قَبْلُ وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ (108)

যারা ঈমানের বদলে কুফর গ্রহণ করে

পটভূমিঃ মক্কার মুশরিকরা রাসূল সাঃকে মেনে নেয়নি। তারা আল্লাহর নবীকে নানা ভাবে বিরক্ত করত, কথার ছলে আজগুবী সব শর্ত আরোপ করে বিব্রত করত। তাদের এসব শর্তারোপের কথা উল্লেখ করে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে..

 

তারা বললঃ মুহাম্মাদ! আমরা তোমাকে মেনে নেব, যদি (মক্কার) যমীনে প্রবাহিত কর পানির ধারা, নতুবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগান (তৈরি কর) এবং এর ফাকে ফাকে প্রবাহির কর নহর। অথবা (তোমাকে না মানার কারণে) আকাশ ভেঙ্গে আমাদের উপর ফেলে দাও, যেমনটি তুমি মনে কর। নতুবা আল্লাহ ও ফিরিস্তা এনে আমাদের সামনে হাজির কর। অথবা তোমার জন্য সুসজ্জিত অট্টালিকার ব্যবস্থা কর, অথবা আকাশে আরোহণ কর। তোমার আকাশে আরোহণ আমরা বিশ্বাস করব না, যতক্ষণ না পাঠ যোগ্য কিতাব এনে হাজির করবে। (তাদের এসব আজগুবী শর্তারূপের জবাবে নাযিল হয়) বলে দাও! আমার রাব্ব মহিয়ান। আমি একজন মানুষ ও রাসূল বৈ কিছুই নয়” (ইসরাঃ ৯০-৯৩) এছাড়াও তারা নানা সময়ে নানা কথা বলত। তাদের এসব বদ স্বভাবের নিন্দা করে নাযিল হল..

   

১০৮. (হে মানুষ!) তোমরা কি তোমাদের রাসূলকে এমন কিছু বলতে চাও যেমন ইতোপূর্বে মূসাকে বলা হয়েছিল (তারা মূসাকে বলেছিলঃ “আমাদেরকে আল্লাহ দেখাও”। আসলে এমন কথা মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয়। আর) যে ব্যক্তি ঈমানের বদলে কুফর গ্রহণ করে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। 

وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ ۖ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗإِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (109)

হিংসার পরিণাম

১০৯. (হে মুঅমিনগণ! শোনো!) আহলে কিতাবের অনেকেই একান্ত কামনাঃ “ঈমান আনার পর তোমাদেরকে যদি আবার কুফরে ফিরিয়ে নিতে পারতো”। সঠিক বিষয় (তথা ইসলামের সত্যতা) তাদের কাছে একেবারে-ই সুস্পষ্ট হওয়া সত্ত্বেও তারা এমনটি করে শুধুমাত্র প্রতিহিংসার কারণে। তবে তোমরা (এতে বিচলিত না হয়ে) ক্ষমা করবে, উপেক্ষা করবে, যতক্ষণ না আল্লাহ (এ ব্যাপারে) কোনো অধ্যাদেশ জারি করেন। নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী।

জ্ঞাতব্যঃ হিংসা পতনের মূল। হিংসা ইবলিসকে শয়তান বানিয়েছে। আহলে কিতাব তথা ইয়াহুদ ও নাসারা সুস্পষ্ট ভাবে মুহাম্মাদ সাঃকে চিনতে পেরেছিল। কিন্তু এতদসত্ত্বেও শুধু নিজেদের প্রতিহিংসার কারণে তাকে মেনে নিতে পারেনি, তার প্রতি ঈমান আনতে পারেনি। আজকালও আমাদের দলবাজদের একই অবস্থা। তারাও অনেক ক্ষত্রে সত্য কথা এবং সঠিক বিষয় বুঝতে পারে কিন্তু হিংসা বশত মানতে পারে না।   

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (110)

কাজ কর ফল পাবে 

১১০. আর তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। আর (শুনো!) তোমরা নিজেদের (আখেরাতের) জন্য যেসব নেকী প্রেরণ করছ, আল্লাহর কাছে সব বিদ্যমান পাবে। আল্লাহ প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ।    

সালাত পরিচিতিঃ আরবী মূল শব্দ হল স্বালাহ এবং এর বহুবচন হল স্বালাওয়াত। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় সালাত। আরবী অবিধানে সালাহ শব্দের অনেকগুলো অর্থ লিখা হয়েছে এর অন্যতম ৩টি হল দোয়া, ইবাদাহ ও দ্বীন। সেমতে সালাত কায়েম করার অর্থ দাঁড়ায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, মহান আল্লাহর এবাদত করা তথা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলা এবং আল্লাহর দ্বীন কায়েম করা তথা আল্লাহর দেয়া আইন ও বিধানের আলোকে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা কায়েম করা। আবার কর্তা হিসেবে রহমত মাগফিরাত এবং দুরুদ অর্থেও সালাত শব্দটি ব্যবহৃত হয়। যেমন..

  • “আল্লাহ বান্দাকে সালাত করেন” এর অর্থ হবে আল্লাহ বান্দার উপর রহমত করেছেন।
  • “ফিরিস্তা আমাদের জন্য সালাত করেন” এর অর্থ হবে ফিরিস্তা আমাদের জন্য মাগফিরাত কামনা করেন 
  • “আমরা আল্লাহর জন্য সালাত করি” এর অর্থ হল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর ইবাদাত করি এবং আল্লাহর দ্বীন মেনে চলি
  • আমরা রাসূলের উপর সালাত করি এর অর্থ দাঁড়াবে আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করি।

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (111) بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (112)

জান্নাতে কারা যাবে

১১১. তারা (ইয়াহুদ নাসারা) বলেঃ জান্নাতে শুধু তারা-ই যাবে যারা ইয়াহুদ বা নাসারা হবে। (আসলে) এসব-ই তাদের মনগড়া উক্তি। বলে দাওঃ তোমরা সত্য হলে দলীল উপস্থাপন কর। (দলীল ছাড়া কারো কথা মানা যাবে না। কারণ ইসলামী বিধান মতে দলীল বিহীন কোনো উক্তি গ্রহণযোগ্য নয়।) 

১১২. তবে হ্যাঁ.., যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিল সে যদি (এ ব্যাপারে) মুহসিন হয় তবে প্রভুর কাছে থাকবে তার নিশ্চিত প্রতিদান। (যে বা যারা এমন হতে পারবে আখেরাতে) তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। 

জ্ঞাতব্যঃ মুহসিন অর্থ ইহসানকারী আর ইহসান অর্থ সুন্দর করা। নিজের দ্বীন, ইসলাম, আমল, আখলাক্ব, স্বভাব, চরিত্র, ইবাদাত, বন্দেগী, ইত্যাদি সুন্দর করা-ই ইহসানের মূল বিষয়। আর যে ব্যক্তি তার বাস্তব জীবনে ইহসানের অধিকারী হল সে-ই মুহসিন। 

আসলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শ। ইসলামী আদর্শকে নীতিগতভাবে মেনে নিয়ে অন্তরে লালন করতে হয় এবং বাস্তবজীবনে পালন করতে হয়। আর এমন করতে পারাটা-ই ইহসান বা ইসলামকে সুন্দর করার মূলকথা। 

 

وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَىٰ عَلَىٰ شَيْءٍ وَقَالَتِ النَّصَارَىٰ لَيْسَتِ الْيَهُودُ عَلَىٰ شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ ۗ كَذَٰلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ (113)

দলাদলি ও মনগড়া উক্তি

১১৩. ইয়াহুদ বলেঃ “নাসারা কোনো আদর্শের উপর নেই” আর নাসারা বলেঃ “ইয়াহুদ কোনো আদর্শের উপর নেই”। অথচ তারা (উভয় দলই) কিতাব পড়ে। আসলে এমন কথা সাধারণত মূর্খরা-ই বলে থাকে। তারা যেসব বিষয়ে (আল্লাহ ও রাসূলের কথার সাথে) ভিন্নমত পোষণ করছে কিয়ামতের দিন আল্লাহ সেসব বিষয়ে চূড়ান্ত ফয়সালা দেবেন।

 

ঈমান ও আক্বীদাহঃ কুরআনে বর্ণিত তথ্যের সাথে ভিন্নমত পোষণ করা কুফর /ঈমান বিনষ্টকারী মহাপাপ। যারা আল-কুরআনের বিপরীতে ভিন্নমত পোষণ করে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। এবং এরা আর মুঅমিন থাকতে পারে না। বরং মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যায়। মুনাফিকের জন্য জাহান্নামের নিম্নতম গহ্বর। বিচার দিনে কেউ মুনাফিকের জন্য শাফায়া’ত করতে পারবে না। মুনাফিক মারা গেলে তাদের জন্য দোয়া করা বা তাদের জানাযায় শরীক হওয়াও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)

বিজাতীয় অনুকরণঃ দ্বীন নিয়ে দলাদলি করা এবং জাতির মাঝে বিভক্তি ও বিভাজন তৈরি করে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া আর এক দল অন্য দলকে আদর্শচ্যুত বা বিভ্রান্ত বলা ইয়াহুদ নাসারাদের স্বভাব এবং বিভ্রান্তির ৭২ পথের একটি। যেসব মুসলিম এমন করবে তারা ইয়াহুদ নাসারাদের অনুকরণ করে বিভ্রান্ত হয়ে যাচ্ছে।  

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚأُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (114)

মসজিদে প্রবেশের নিয়ম ও ক্ষতি করার পরিণতি

১১৪. তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কে, যে আল্লাহর (ঘর) মসজিদে আল্লাহর নাম নেওয়া থেকে (লোকজনকে) বিরত রাখে আর এটাকে অনাবাদ করতে চেষ্টা চালায়? অথচ তাদের উচিত ছিল (আল্লাহর ভয়ে) ভীত হয়ে (বিনীত ভাবে মসজিদে) প্রবেশ করা। (যারা আল্লাহর বান্দা বা বান্দীকে আল্লাহর ঘর থেকে বিরত রাখবে) তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে কঠিন আযাব।

জ্ঞাতব্যঃ 

  • দলীয় কারণে, মাযহাবগত কারণে, মসলকগত কারণে, মিনহাজগত কারণে, লিঙ্গ বৈষম্যের কারণে বা অন্য কোনো কারণে কোনো মুসলিম পুরুষ বা নারীকে আল্লাহর ঘর থেকে বিরত রাখা মোটেই গ্রহণ যোগ্য নয়। যদিও আজকাল অনেকেই এমনটি করে যাচ্ছেন। 
  • উল্লেখিত কারণসহ যে কোনো কারণে কোনো মসজিদের ক্ষতি করা অথবা কোনো মসজিদ বন্ধ করে দিতে চাওয়া মহা অন্যায়।
  • মসজিদে প্রবেশ করতে হয় বিনীত ভাবে। 

 

হুঁশিয়ারিঃ = শুধুমাত্র অন্য মাযহাব, অন্য মসলক, অন্য মিনহাজ বা অন্য দল হবার কারণে বা লিঙ্গ বৈষম্যের কারণে যারা মসজিদে প্রবেশে বা কুরআন হাদীছের দারসে বা দ্বীনি আলোচনা করতে বাঁধা দেয় বা মসজিদে বসেও দম্ভ করে, তারা যেন উক্ত আয়াত নিয়ে ভালো ভাবে চিন্তা করে।

হাদীছে বর্ণিত হয়েছে..

عن ابن عمر رضي الله عنه، عن النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمْ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلا يَمْنَعْهَا، وفي رواية: لا تَمْنَعُوا إِمَاءَ الله مَسَاجِدَ الله، وفي رواية:ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ

ইবন উমর রাঃ থেকে বর্ণিত, নবী সাঃ বলেছেনঃ নারীরা মসজিদে যাবার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তোমরা তাদের মসজিদ থেকে বিরত রেখো না। 

অন্য বর্ণনা মতে (রাসূল সাঃ বলেছেনঃ) তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে বিরত রেখো না। 

অন্য বর্ণনা মতে (রাসূল সাঃ বলেছেন) রাতেও নারীদেরকে মসজিদে যাবার অনুমতি দিও। (মুসলিমঃ ৪৪২, বুখারীঃ ৫২৩৮) 

 

বিঃ দ্রঃ = উল্লেখিত হাদীছসহ আরো অনেক হাদীছ থেকে বুঝা যায়ঃ নারীদেরকে মসজিদ থেকে বিরত রাখা বা ফিরিয়ে রাখা মোটে-ই উচিত নয়। যদিও ঘরকে তাদের জন্য উত্তম বলা হয়েছে। বর্ণিত হয়েছে..

ما رواه ابو داود من حديث ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تمنعوا نساءكم المساجد وبيوتـهن خير لهن) فهذا الحديث في أصله صحيح، لكن زيادة (وبيوتـهن خير لهن) شاذة، فقد تفرد بها حبيب بن أبي ثابت عن ابن عمر، وقد روى نافع ومجاهد الحديث دون هذه الزيادة، وهما أوثق من حبيب وأكثر عددا، فكيف وحبيب أصلاً مدلس، وقد روى الحديث بالعنعنة؟ ثم إن هذا الحديث رواه أبو هريرة وعائشة وزيد بن خالد أيضا، دون هذه الزيادة.

আবু-দাউদ এর এক বর্ণায় এসেছে, ইবন উমর রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ তোমরা তোমাদের নারীদেরকে মসজিদ থেকে ফিরিয়ে রেখো না। যদিও ঘর তাদের জন্য উত্তম। 

উক্ত হাদীছের দুটি অংশ রয়েছে। যথা.

  • তোমরা তোমাদের নারীদেরকে মসজিদ থেকে ফিরিয়ে রেখো না।
  • ঘর তাদের জন্য উত্তম। 

সনদ হিসেবে হাদীছটি সাহীহ এবং হাদীছের ১ম অংশ আরো অনেক হাদীছে বর্ণিত হয়েছে। তবে হাদীছের ২য় অংশ “ঘর তাদের জন্য উত্তম” শায তথা অখ্যাত, শুধুমাত্র হাবীব বিন আবু-ছাবিত নামক একজন রাওয়ী এ অংশটুকু বর্ণনা করেছেন। তাই হাদীছের অনেক ইমাম এ অংশের উপর তানক্বীদ করেছেন। তবে অনেকে আবার এর সমাধানও দিয়েছেন। 

পর্যালোচনাঃ হাদীছটির ১ম অংশ সুখ্যাত যা আরো অনেক হাদীছ দ্বারা প্রমাণিত। আর ২য় অংশ অখ্যাত, যা এ বর্ণনা ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি। সুতরাং সঠিক ভাবে বিচার করলে হাদীছটির ১ম অংশের গুরুত্ব ২য় অংশ থেকে অনেক বেশী। 

আর উভয় অংশকে সমান গুরুত্ব দিলেও ১ম অংশে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছেঃ আমরা যেন আমাদের নারীদেরকে মসজিদ থেকে বিরত না রাখি। সুতরাং ফিক্বহী বিধান মতে রাসূল সাঃর নিষেধ হয়ত হারাম হবে অথবা মাকরূহ। অর্থাৎ নারীদেরকে মসজিদ থেকে ফিরিয়ে রাখা হয়ত হারাম হবে নতুবা মাকরূহ। আর হাদীছটির ২য় অংশে আদেশ বা নিষেধ কিছু-ই নেই। শুধু ঘরকে উত্তম বলা হয়েছে। সকল হাদীছকে বিবেচনায় নিলে বুঝা যায়ঃ মহিলাদেরকে ঘরে থাকার পরামর্শ দেওয়া যাবে কিন্তু মসজিদে আসতে নিষেধ করা যাবে না। (আল্লাহু আ’লাম)

সুতরাং আমাদের সমাজের যারা এ হাদীছকে অপব্যবহার করে হাদীছের ১ম অংশকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করে এবং এর বিরোধিতা করে ২য় অংশ নিয়ে অতি বাড়াবাড়ি হিসেবে নারীদের মসজিদে গমনকে একেবারে নিষিদ্ধ করে ফেলেছেন, তাদের প্রতি আহ্বান রইল তারা যেন দলীয় গোঁড়ামির উর্দ্ধে উঠে রাসূল সাঃ’র কথা হিসেবে হাদীছটি নিয়ে চিন্তা করেন।   

বিঃ দ্রঃ = এ কিতাব একটি তাফসীর গ্রন্থ। এটি কোনো দলীয় কিতাব নয়। এটি হচ্ছে আল্লাহর কালামের বিশ্লেষণ। তাই এখানে দলাদলির উর্দ্ধে থেকে সমষ্টিগত আলোচনা-ই বাঞ্ছনীয়। সুতরাং আলোচনাটিকে এভাবেই দেখার অনুরোধ রইল।  

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚفَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ۚإِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ (115)

সালাতের সময় ক্বিবলাহ ভুলে গেলে

পটভূমিঃ একদা সাহাবাগণ যুদ্ধ থেকে ফিরছিলেন। রাত ছিল খুবই অন্ধকার। ইশা সালাতে ক্বিবলাহ ঠিক করা কঠিন ছিল। তাই প্রত্যেকে নিজে চিন্তা করে একদিক ঠিক করে সালাত আদায় করেছেন। সকালে রাসূল সাঃকে জিজ্ঞেস করলে নাযিল হল.. (কুরতুবী, তিরমিযী) 

 

১১৫. পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর। তোমরা যেদিকে-ই মুখ করবে সেদিকে-ই আল্লাহ আছেন। আল্লাহ সর্ব-উদার, মহাজ্ঞানী। 

আইন ও বিধানঃ সঠিকভাবে কিবলাহ নির্ণয় করা সম্ভব না হলে চিন্তা করে এক দিক ঠিক করে নিতে হয়, পরে এটা ভুল প্রমাণিত হলেও কোনো সমস্যা হয় না। সফর অবস্থায় বাহনে বসে নফল সালাত আদায় করা যায়। এতে কিবলাহ ঠিক না থাকলেও সমস্যা হয় না।   

وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ (116) 

শিরক

১১৬. তারা (কিছু মানুষ) বলেঃ আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অথচ তিনি এসবের উর্দ্ধে। বস্তুত আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে এ সব-ই আল্লাহর মালিকানাধীন, সব তাঁর অনুগত (দাস। কেউ সন্তান নয়)

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর সাথে সৃষ্টির সম্পর্ক মালিক আর গোলামের। এ সম্পর্কের বাইরে গিয়ে আল্লাহর সাথে কারো আত্মীয়তার বা অন্য কোনো সম্পর্ক স্থাপন করা শিরক। শিরক মহাপাপ। যে ব্যক্তি শিরক করবে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে। 

শিরকঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..

  • আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে বা পরিবার আছে মনে করলে আল্লাহর জাতিসত্ত্বায় শিরক হয়; 
  • আল্লাহর ইবাদত করতে যা করা হয় অন্যের জন্য এমন কিছু করলে ইবাদাতে শিরক হয়;
  • আল্লাহর প্রভূত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্বে অন্যকে আল্লাহর মত মনে করলে উলুহিয়্যাতে শিরক হয়; 
  • আল্লাহর বিধানের বিপরীতে অন্য কারো বানানো আইন বা বিধান মেনে নিলে রুবুবিয়্যাতে শিরক হয়;
  • আল্লাহর বিচার ও শাসননীতির বিপরীতে অন্যকে বিচারক বা শাসক হিসেবে মেনে নিলে হাকিমিয়্যাতে শিরক হয়; 
  • আল্লাহর কোনো বৈশিষ্টে অন্যকে আল্লাহর সমান বা সমকক্ষ মনে করলে বৈশিষ্টে শিরক হয়; 
  • উল্লেখিত শিরক সমূহ হচ্ছে বড় শিরক। 

  • আল্লাহ্‌ ছাড়া অন্য নামে কসম করলে শিরক হয়;
  • মানুষ থেকে প্রতিদান পাবার জন্য বা আল্লাহ্‌ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য কোনো সৎকাজ করলে রিয়া হয় এবং রিয়াও এক প্রকার শিরক, হাদীছে ইহাকে শিরক খাফিয়্য বা গোপন শিরক বলা হয়েছে;
  • কুরআনের আয়াত (বা মাসনূন দোয়া) ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ ঝুলালেও শিরক হয়। নীচের ৩টি হচ্ছে ছোট শিরক। 

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ (117)

আল্লাহর কর্ম পদ্ধতি

১১৭. (আল্লাহ্‌ হলেন) আসমানসমূহ এবং যমীনের উদ্ভাবক। তিনি যখন কোনো (কাজ করার বা কিছু বানানোর) সিদ্ধান্ত করেন তখন শুধু বলেনঃ “হও” আর হয়ে যায়। (এ জন্য তাঁকে কোনো মেহনত বা পরিশ্রম করতে হয় না) 

 

وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ ۗكَذَٰلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ ۘتَشَابَهَتْ قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ (118)

মুর্খদের উক্তি

১১৮. আর যারা কাণ্ডজ্ঞানহীন মুর্খ হয়ে যায় তারা বলেঃ আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না অথবা আসে না কেন কোনো নিদর্শন? এদের আগেকার (মুর্খ) লোকজনও এদের মত কথা বলত। এদের (ও ওদের) অন্তর সামঞ্জস্য পূর্ণ। আমি আয়াতকে (কিতাব ও বিধানকে) পরিষ্কারভাবে বর্ণনা করি অটল বিশ্বাসীদের জন্য। 

 

জ্ঞাতব্যঃ দ্বীনি বিধানের বিপরীতে আজগুবী প্রশ্ন উত্থাপন করা কুফর ও বিভ্রান্তি। যারা এমন করে তারা বিভ্রান্ত হয়ে যায়।

 

إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ۖوَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ (119)

জাহান্নামীদের ব্যাপারে জবাবদিহি করতে হবে না

১১৯. (হে নবী!) নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সঠিক (দ্বীন তথা জীবন আদর্শ) দিয়ে, সাবধানকারী ও সুসংবাদদাতা হিসেবে। (তুমি আল্লাহর বাণী সঠিক ভাবে পৌছে দেবে। এটাই তোমার দায়িত্ব। যারা তোমাকে না মেনে জাহান্নামী হবে তাদের জন্য চিন্তা করো না। কারণ) জাহান্নামীদের ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে না। 

 

জ্ঞাতব্যঃ আমাদের দায়িত্ব হল আল্লাহর বাণী স্পষ্ট করে পৌঁছে দেওয়া। আল্লাহর দ্বীন গ্রহণ না করে কেউ জাহান্নামে গেলে এজন্য আমাদের জবাবদিহি করতে হবে না।  

وَلَنْ تَرْضَىٰ عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗقُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙمَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ (120)

মনগড়া কোনোকিছু মেনে নেওয়া কুফর  

১২০. (হে নবী! মনে রেখো) ইয়াহুদ ও নাসারা ততক্ষণ তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের আদর্শের অনুকরণ করবে। (তাদের) বলে দাওঃ আল্লাহর পথ-ই আসল পথ। (তাই আমরা আল্লাহর পথ বাদ দিয়ে তোমাদের মনগড়া কোনোকিছু মেনে নেব না।) আর তোমার কাছে সঠিক জ্ঞান (আল-ক্বুরআন) আসা সত্ত্বেও যদি কারো মনগড়া কোনোকিছু মেনে নাও (তবে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। তখন আল্লাহ্‌ তোমাকে সাহায্য করবেন না।) আসলে কোনো ওয়ালী বা সাহায্যকারী নেই আল্লাহ ছাড়া।      

  

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের বিপরীতে মনগড়া কোনোকিছু মেনে নেওয়া কুফর ও শিরক। কোনো মুসলিম এমন করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক।

 

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗوَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ (121)

আল-কুরআনের অধিকার

১২১. (হে মানব জাতি! শুনো) আমরা (আল্লাহ্‌) যাদেরকে কিতাব (আল-কুরআন) দিয়েছি, তারা (রাসূল সাঃ’র সাহাবাগণ) এর পূর্ণ হক আদায় করে-ই এটা পাঠ করছে, তারা এতে ঈমান এনেছে (এর বিধান মেনে নিয়েছে) আর যারা এ কিতাব অমান্য করে তারা-ই ক্ষতিগ্রস্ত।  

জ্ঞাতব্যঃ আমাদের উপর আল-কুরআনের ন্যায়সঙ্গত অধিকার হলঃ আমরা আল-কুরআনে উল্লেখিত সকল কিছু বিশ্বাস করব এবং বাস্তব জীবনে আল-কুরআনের যাবতীয় বিধিবিধান মেনে চলব তথা আল-কুরআনে বর্ণিত আদেশগুলো মেনে চলব এবং নিষেধগুলো পরিহার করব। যারা এমন করল তারা আল-কুরআনের অধিকার আদায় করল, তাই কিয়ামতের দিন আল-কুরআন তাদের পক্ষে অবস্থান নেবে এবং তাদেরকে জান্নাতে পৌছে দেবে। যে কথা বলা হয়েছে সূরাহ বাক্বারার ২য় আয়াতে “এটা মুত্তাক্বীদের জন্য হেদায়াত” তথা আল-কুরআন মুত্তাক্বীদেরকে জান্নাতে পৌছে দেবে। 

আর যারা বাস্তব জীবনে আল-কুরআনের বিধিবিধান মেনে চলল না; তারা আল-কুরআনকে অকার্যকর বা পঙ্গু করে রাখল, তারা আল-কুরআনের হক আদায় করল না বা অধিকার দিল না। কিয়ামতের দিন এজন্য তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করা হবে। যে কথা বলা হয়েছে সূরাহ ফুরক্বানের ৩০ তম আয়াতে “(সেদিন উম্মতের বিরুদ্ধে অভিযোগ করে) রাসূল বলবেঃ হে রাব্ব! আমার জাতি এ কুরআনকে পরিত্যাজ্য করে রেখে ছিল” (তুমি এর বিচার কর)

 

হাদীছে বর্ণিত হয়েছে, আবু মালিক আল-আশয়া’রী রাঃ থেক বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ (বাস্তব জীবনে আল-কুরআন মেনে চললে কিয়ামতের দিন) আল-কুরআন তোমার পক্ষে কার্যকরী দলীল হিসেবে অবস্থান নিবে, নতুবা এটা তোমার বিরুদ্ধে কার্যকরী দলীল হিসেবে অবস্থান নেবে। (মুসলিমঃ ২২৩)        

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (122) وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنْصَرُونَ (123)

বানী-ইসরাঈলের প্রতি আল্লাহর করুণা

১২২. হে বানী-ইসরাঈল! আমি তোমাদেরকে যেসব নিয়ামত দান করেছি তোমরা এসব স্মরণ কর। আমি বিশ্ববাসীর উপর তোমাদের মর্যাদা দিয়েছি। (আল্লাহ্‌ সবচেয়ে বেশী নবী ও রাসূল পাঠিয়েছেন বানী-ইসরাঈল থেকে-ই, বিশ্বের শাসক হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় এবং বেশী অঞ্চল শাসন করেছ তারা-ই।)

  

১২৩. আর ওই দিনকে ভয় কর, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, গ্রহণ করা হবে না বিনিময়, কবুল করা হবে না শাফায়া’ত, করা হবে না কোনো সাহায্য। 

(শাফায়া’ত সম্পর্কে জানতে বাক্বারার ৪৮তম আয়াত দেখে নিন)

 

وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ۖقَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖقَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ (124)

ইবরাহীম আঃ’র পরীক্ষা ও পুরস্কার

১২৪. (স্মরণ কর) ইবরাহীমের প্রভু যখন কিছু বিষয়ে ইবরাহীমকে পরীক্ষা করলেন এবং সে সকল বিষয় পূর্ণ করে ফেলল। প্রভু বললেনঃ আমি তোমাকে মানুষের নেতা বানাব। সে বললঃ আমার সন্তানদেরকেও..। প্রভু বললেনঃ পাপিষ্ঠদের জন্য আমার কোনো ওয়াদা নেই। 

 

জ্ঞাতব্যঃ ইবরাহীম আঃ তার সকল সন্তানের জন্য দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ্‌ যখন বলে দিলেন “পাপিষ্ঠদের ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই” ইবরাহীম আঃ তখন এমন দোয়া করার জন্য লজ্জিত হয়েছিলেন এবং পরবর্তিতে দোয়ার ব্যাপারে খুব সাবধান হয়ে গেলেন। যে কথা বলা হচ্ছে ১২৬ তম আয়াতে।   

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖوَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُود ِ(125) 

কা’বাহ ও মাক্বামু ইবরাহীম

১২৫. (স্মরণ কর) আমি যখন এ (কা’বাহ) ঘরকে সম্পূর্ণ নিরাপদ এবং মানুষের মিলনকেন্দ্র হিসেবে নির্ধারণ করে দিলাম। আর (শুনো!) তোমরা (তাওয়াফের পর) সালাতের জন্য মাক্বামু ইবরাহীমকে বেছে নিও। আমি ইবরাহীম ও ইসমাঈল থেকে ওয়াদা নিয়েছিঃ তারা যেন তাওয়াফকারী, ই’তিকাফকারী, রুকুকারী ও সিজদাহকারীদের জন্য আমার ঘরকে পরিচ্ছন্ন রাখে। 

 

আইন ও বিধানঃ মক্কাহ নিরাপদ ও শান্তির নগর। এখানে মারামারি বা যুদ্ধ বিগ্রহ বৈধ নয়। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করা এবং এখানে আগত লোকদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া সরকার, সমাজ এবং কমিটির লোকদের কর্তব্য।  

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَىٰ عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ (126)

মক্কাহবাসীর জন্য ইবরাহীম আঃ’র দোয়া

১২৬. (কা’বাহ পুনঃনির্মাণ সমাপ্ত করে) ইবরাহীম যখন বললঃ হে রাব্ব! এ(মক্কাহ)কে নিরাপদ নগরে পরিণত কর এবং এর অধিবাসীদের যারা আল্লাহ ও আখেরাতে ঈমান আনবে ফলমূল দিয়ে তাদের রিজক দিও। প্রভু বললেনঃ আর যারা কুফর করবে তাদেরকেও (দুনিয়ার) কিছু উপকরণ দান করব, পরে (আখেরাতে) তাদেরকে নিক্ষেপ করব জাহান্নামে, যা নিকৃষ্টতম আবাস।

 

জ্ঞাতব্যঃ নিজের ঈমান না থাকলে কোনো স্থান বা সময় কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাই অমুক জায়গায় মরলে মাফ হয়ে যায়, অমুক দিনে বা অমুক রাতে মরলে খালাস পেয়ে যাবে, এমন ধারনা ভূল। তবে হা! ব্যক্তির ঈমান থাকলে কিছু ফায়দা হতে পারে এবং ফজিলত পেতে পারে, যা অনেক হাদীছ থেকে বুঝা যায়।  

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (127) رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128) رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (129)

১২৭. (স্মরণ কর! কা’বাহ) ঘরের ভিত্তি স্থাপন করে ইবরাহীম ও ইসমাঈল যখন বললঃ হে রাব্ব! আমাদের (কর্মকে) কবুল কর। নিশ্চয় তুমি সর্বশ্রুতা, মহাজ্ঞানী।

১২৮. হে রাব্ব! আমাদেরকে তোমার কাছে আত্মসমর্পণকারী বানাও। আর আমাদের বংশধর থেকে তৈরি কর তোমার কাছে আত্মসর্পণকারী একটি (মুসলিম) জাতি, (তোমার দাসত্বের) নিয়ম নীতি আমাদের শিখিয়ে দাও। আমাদের তাওবাহ কবুল কর। নিশ্চয় তুমি তাওবাহ কবুলকারী, রাহী’ম।

১২৯. হে রাব্ব! তাদের কাছে রাসূল বানিয়ে পাঠিও তাদের-ই (মক্কায় বসবাসকারী আরবদেরই) একজনকে, যে তোমার আয়াত পাঠ করবে, তাদের শিখাবে কিতাব ও হিকমাহ (সুন্নাহ) আর তাদের তাযকিয়্যাহ করবে। নিশ্চয় তুমি মহা-পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 

শব্দ পরিচিতিঃ 

হিকমাহঃ হিকমাহ অর্থ প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিচারিক জ্ঞান, বিজ্ঞান, ইত্যাদি। শব্দটি পবিত্র কুরআনে জ্ঞান, প্রজ্ঞা, নবুয়্যাহ, শারীয়া’হ, সুন্নাহ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু আজকাল শব্দটির অপব্যবহার করা হয় খুবই বেশী। আজকাল অনেকে কুরআন সুন্নাহ ও শারীয়া’হ বিরোধী কাজ করেন এবং এসব কাজকে হিকমাহ বলে অপপ্রচার করে থাকেন। 

  

তাযকিয়্যাহঃ তাযকিয়্যাহ অর্থ বিশুদ্ধকরণ, শুদ্ধিকরণ, পরিচ্ছন্নকরণ, সত্যায়ন করা, পাপমুক্ত করা, ইত্যাদি। পবিত্র কুরআনের অনেক আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে।

  • তাফসীর জালালাইনে এর অর্থ লিখা হয়েছে অন্তরকে “শিরকমুক্ত করা”। 
  • তাফসীর ক্বুরতুবীতে এর অর্থ লিখা হয়েছে.. 
  • অন্তর দিয়ে ঈমান আনা;
  • অন্তরকে কুফর, শিরক ও পাপ মুক্ত করা; 
  • সম্পদের যাকাত আদায় করা।  

তাযকিয়্যাহর ৩টি শ্রেণী বা ধাপ রয়েছে। যথাঃ 

১ম শ্রেণীর তাযকিয়্যাহ হচ্ছে যাবতীয় কুফর শিরক থেকে নিজেকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন রাখা। এ ধরণের তাযকিয়্যাহ করা এবং এজন্য প্রচেষ্টা অব্যাহত রাখা ফরজ। নিজেকে কুফর শিরক থেকে পরিচ্ছন্ন রাখতে না পারলে কুফর বা শিরকে জড়িয়ে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যাবে। তখন আর মুঅমিন থাকা যাবে না। বরং মুনাফিক হয়ে চির জাহান্নামী হতে হবে। 

পবিত্র কুরআনে সূরাহ বাক্বারাহর ১২৯ এবং ১৫১তম আয়াতে, সূরাহ আ-ল ই’মরানের ১৬৪তম আয়াতে, সূরাহ জুমুয়া’হর ২য় আয়াতে এবং সূরাহ নাযিয়াতের ১৮তম আয়াতে এ ধরণের তাযকিয়্যাহর কথা বলা হয়েছে।  

২য় শ্রেণীর তাযকিয়্যাহ হচ্ছে যাবতীয় কাবীরাহ (মহাপাপ) থেকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন রাখা। এ ধরণের তাযকিয়্যাহর জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা ফরজ। কাবীরাহ থেকে বেঁচে থাকতে না পারলে মানুষ কাবীরাহ গোনায় জড়িয়ে ফাসিক হয়ে যায়। তখন তার আখেরাত অনিশ্চিত হয়ে যায়। এ ধরণের তাযকিয়্যাহর কথা বলা হয়েছে সূরাহ বাক্বারার ১৭৪ এবং আ-ল ই’মরানের ৭৭তম আয়াতে। 

৩য় শ্রেণীর তাযকিয়্যাহ হচ্ছে সকল প্রকার পাপ ও বদ অভ্যাস থেকে নিজেকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন রাখা তথা নিজেকে সম্পূর্ন দোষমুক্ত মনে করা, যা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। সূরাহ নাজম এর ৩২ তম আয়াতে এ ধরণের তাযকিয়্যাহর কথা বলা হয়েছে। 

তাযকিয়্যাহর সঠিক পদ্ধতিঃ ১ম শ্রেণীর তাযকিয়্যাহর জন্য আল্লাহর কালাম এবং রাসূল সাঃর সুন্নাহ অধ্যায়ন করতে হবে এবং কুরআন সুন্নাহর নীতিমালা মেনে মানব আত্মাকে কুফর শিরক থেকে মুক্ত করতে হবে এবং মুক্ত রাখতে হবে। এটাই হবে ১ম শ্রেণীর তাযকিয়্যাহর সঠিক পদ্ধতি। মুঅমিন হতে হলে এতোটুকু তাযকিয়্যাহ করতে-ই হবে। 

আর ২য় শ্রেণীর তাযকিয়্যাহর জন্য আল্লাহর কালাম এবং রাসূল সাঃর সুন্নাহ অধ্যায়ন করতে হবে এবং কুরআন সুন্নাহর নীতিমালা মেনে মানব আত্মাকে যাবতীয় পাপাচার, হিংসা বিদ্বেষ, দম্ভ অহমিকা সহ সকল প্রকার অবৈধ কামনা বাসনা থেকে পরিচ্ছন্ন করার এবং পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই হবে ২য় শ্রেণীর তাযকিয়্যাহর সঠিক পদ্ধতি। 

মুঅমিন হতে হলে এতোটুকু প্রচেষ্টা করতে-ই হবে। তবে এ ধরণের চূড়ান্ত তাযকিয়্যাহ হবে পরকালে। মহান আল্লাহ্‌  মানুষের পাপ সমূহ মোচন করে মানুষকে এমন তাযকিয়্যাহ দান করবেন।

৩য় শ্রেনীর তাযকিয়্যাহ মানুষের পক্ষে সম্ভব নয়। কেবল আল্লাহ-ই পারেন মানুষকে পাপমুক্ত করতে এবং পাপ মুক্ত রাখতে। তাই এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।

একটি ভুলের অবসানঃ আমাদের সমাজের কিছু ভন্ডপীর তাযকিয়্যাহ শব্দ ব্যবহার করে লোকজনকে বুঝায় পীরের কাছে মুরিদ হয়ে তাদের বানানো তরিকা মেনে মারিফত ও তরিকতের নামে মনগড়া যিকির ও অযিফা পাঠ করা এবং পীর থেকে সনদ ও ইজাজত নিয়ে সমাজে পীরের খালীফাহ (প্রতিনিধি) হিসেবে কাজ করা।

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ (130) إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ (131)

আল্লাহর কাছে আত্মসমর্পণ-ই ইবরাহীম আঃ’র আদর্শ

পটভূমিঃ দুনিয়াতে যত নবী ও রাসূল এসে ছিলেন সবাই শিরকের বিরোধিতা করেছেন, সবাই তাওহীদের কথা বলেছেন, তাওহীদের পক্ষে কাজ করেছেন। তবে তাওহীদের জন্য ইবরাহীম আঃ’র ত্যাগ ও কুরবানী ছিল অপরিসীম। জীবনের ঝুঁকি নিয়েও তাওহীদের দাওয়াতে অবিচল থাকা এবং শিরকের বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়া-ই ইবরাহীম আঃ’র আদর্শ হিসেবে খ্যাতি ও পরিচিতি পেয়েছে। আর এ আদর্শ-ই তাওহিদী আদর্শ হিসেবে খ্যাত আর আখেরাতে মুক্তির একমাত্র উপায়। তাই এ আদর্শে অবিচল থাকা বিজ্ঞ ও জ্ঞানী লোকদের কাজ। আর এ আদর্শ থেকে বিরত থাকা মূর্খতা। ইরশাদ হচ্ছে..  

  

১৩০. ইবরাহীমের আদর্শ থেকে বিমুখ হয় শুধু নির্বোধ লোকেরা-ই। আমি এ দুনিয়ায় তাকে মনোনীত করেছি আর আখেরাতে সে সৎলোকদের একজন। 

১৩১. তার প্রভূ যখন তাকে বলেছেনঃ “আত্মসমর্পণ কর”। সে তৎক্ষণাৎ বলেছেঃ “আমি রাব্বু-ল-আ’লামীনের কাছে আত্মসমর্পণ করলাম”। 

জ্ঞাতব্যঃ ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ-ই ইসলামের মূল শিক্ষা এবং এটাই ইবরাহীম আঃর আদর্শ তথা তাওহীদের মূলকথা।     

وَوَصَّىٰ بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَىٰ لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (132)

নিজ সন্তানদের প্রতি ইবরাহীম ও ইয়াকুব আঃ’র উপদেশ

১৩২. ইবরাহীম ও ইয়াক্বুব নিজ সন্তানদের উপদেশ দিয়ে(বলে)ছিলঃ ছেলেরা! আল্লাহ তোমাদের জন্য এ দ্বীনকে মনোনীত করেছেন। সুতরাং মুসলিম না হয়ে যেন তোমাদের মৃত্যু না হয়।  

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (133)

১৩৩. ইয়াক্বুবের মৃত্যুকালে তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সে যখন তার সন্তানদের বললঃ আমার পর তোমরা কার ইবাদাত করবে? তারা বললঃ যিনি তোমার ইলাহ, তোমার পূর্ব পুরুষ ইবরাহীম, ইসমাইল ও ইসহাকের ইলাহ এবং একমাত্র ইলাহ, আমরা শুধু তার-ই ইবাদাত করব, আমরা তার কাছে-ই আত্মসমর্পণ করব।   

ইলাহ ও ইবাদাত পরিচিতিঃ যার ইবাদাত করা হয় তিনি হলেন ইলাহ। আমাদের ইলাহ হলেন একমাত্র আল্লাহ তাই আমরা শুধুই এক আল্লাহর ইবাদাত করব। আর এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম আল্লাহর ইবাদাত করা। আর আল্লাহ ছাড়া অন্যের প্রভুত্ব, কর্তৃত্ব বা সার্বভৌমত্ব মেনে নেওয়া অথবা আল্লাহর বিধানের বিপরীতে অন্যের বিধান বা নীতিমালা মেনে নেওয়া অথবা আল্লাহর জন্য যা করা হয় অন্যের এমন কিছু করা শিরক। 

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ (134)

কাউকে কারো জন্য জবাবদিহি করতে হবে না

১৩৪. ওই জাতি গত হয়ে গেছে। তাদের অর্জন তাদের আর তোমাদের অর্জন তোমাদের। তাদের কাজের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না। (তাই সবাই নিজের চিন্তা কর এবং নিজের দোষ অনুসন্ধান কর, অন্যের দোষ খুঁজে সময় নষ্ট করো না)   

وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (135)

দ্বীন পালনের একমাত্র পদ্ধতি; হানীফ পদ্ধতি

১৩৫. তারা (ইয়াহুদী ও খ্রিষ্টানরা) বলেঃ ইয়াহুদ বা নাসারা হয়ে যাও, হেদায়াত পাবে। বলে দাওঃ না, (ইয়াহুদ বা নাসারা নয়) বরং হানীফ পদ্ধতিতে ইবরাহীমের আদর্শ (আঁকড়ে থাকা-ই হেদায়াতের একমাত্র পথ।) আর (মনে রেখো!) সে মুশরিক ছিল না।

জ্ঞাতব্যঃ ইবরাহীম আঃর আদর্শ হচ্ছে হানীফ পদ্ধতিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আরবী “হানীফ” শব্দের অর্থ হচ্ছেঃ সকল নীতি আদর্শ বিসর্জন দিয়ে একটিমাত্র নীতি ও আদর্শ মেনে চলা। তাই “হানীফ পদ্ধতি” বলে বুঝানো হয়েছে “মানব রচিত ও মনগড়া সকল নীতি আদর্শ ও বিধিবিধান বাদ দিয়ে একমাত্র জীবন আদর্শ হিসেবে ইসলামী বিধান মেনে চলা। অর্থাৎ মানবরচিত সকল নীতি, আদর্শ ও মতবাদ বিসর্জন দিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এককভাবে আল্লাহর দ্বীন মেনে চলাকে বলা হয় হানীফ। যে বা যারা এমন হতে পারবে সে-ই আসল মুসলিম। পক্ষান্তরে যে বা যারা মানবরচিত কোনো দর্শন, আদর্শ, বিধিবিধান বা নীতিমালা মেনে নেবে বা মেনে চলবে সে মুশরিক। মুশরিক আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত। মুশরিক চির জাহান্নামী।  

قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (136) فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ ۖفَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (137)

হেদায়াত ও ঈমানের নমুনা

১৩৬. (হে মুসলিমগণ! তোমরা ইয়াহুদী খ্রিষ্টানদের মত কথা বলো না। বরং) তোমরা বলঃ আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আর যা নাযিল হয়েছে আমাদের প্রতি এবং যা নাযিল হয়েছে ইবরাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াক্বুব ও অন্যান্য নবীগণের উপর আর যা দেওয়া হয়েছে মূসা, ঈসা ও অন্য নবীকে। আমরা (সকল নবীকে মানি) কাউকে কারো থেকে আলাদা করি না। আমরা তাঁর (আল্লাহর) কাছে আত্মসমর্পণ করেছি। (এটা-ই ঈমানের নমুনা, এ ভাবে-ই ঈমান আনতে হয় এবং এভাবে-ই ঈমান এনেছিলেন রাসূল সাঃ’র সাহাবাগণ) 

১৩৭. (তাই রাসূল সাঃ’র সাহাবাগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন) আর তোমরা যে ভাবে (উল্লেখিত নিয়ম মেনে সকল কিতাবের উপর) ঈমান এনেছ, তারা (পরবর্তী লোকেরা) যদি সেভাবে ঈমান আনে তবে তারাও হিদায়াত পাবে। আর যে বা যারা (এভাবে ঈমান আনা থেকে) বিমুখ হয়ে যাবে (মনে করবে) তারা বিরোধিতায় রত। তবে (হে নবী! এ জন্য চিন্তা করো না) তোমার জন্য আল্লাহ-ই যথেষ্ট। তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

 

ঈমান ও আক্বীদাহঃ উপরের আয়াতে কিতাবের উপর ঈমানের নমুনা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে মুহাম্মাদ, মূসা, ঈসা ও অন্যান্য নবীগণের উপর যে সব বড় বড় কিতাব বা গ্রন্থ নাযিল করা হয়েছে এসকল কিতাবের উপর ঈমান আনতে হবে এবং সাথে সাথে বলা হয়েছে ইবরাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াক্বুব ও অন্যান্য নবীগণের উপর যে সব স্বাহীফাহ বা পুস্তিকা নাযিল হয়েছে এসবের উপরও ঈমান আনতে হবে। আর এটা-ই হল আল্লাহর কিতাবের উপর ঈমানের নমুনা। 

জ্ঞাতব্যঃ রাসূল সাঃর যুগ ছিল ইসলামের স্বর্ণযুগ। কিয়ামত পর্যন্ত আগত সকলের জন্য এ যুগ ছিল আদর্শ যুগ। এ যুগের মুসলিমগণ তথা রাসূল সাঃর সাহাবাগণ হচ্ছেন ঈমানের নমুনা। তারা যেভাবে ঈমান এনেছিলেন, যেভাবে ইসলাম মেনেছিলেন আমাদেরকে এভাবে-ই মানতে হবে। এটা-ই হেদায়াতের একমাত্র পথ। এ আয়াতে একথা-ই বলা হয়েছে।

 

কিন্তু দুঃখের বিষয় আজকাল অনেক মানুষ নতুন নতুন দল তৈরি করে নতুন নতুন আক্বীদাহর নামে সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। আজকাল সমাজের যারা স্বঘোষিত ভাবে ইসলামের ঠিকাদার বনে বসে আছেন উনাদের কাজ কর্মের অনেক কিছুই সাহাবাদের সাথে মিলে না। তারপরও উনারা নিজেদেরকে হক্কানী, ওলি আউলিয়ার পথ, সহীহ আকিদাহ, ইত্যাদি বলে অপপ্রচার করে থাকেন।   

صِبْغَةَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً وَنَحْنُ لَهُ عَابِدُونَ (138)

আল্লাহর আদর্শ

১৩৮. (হে মানুষ! তোমরা সবাই) আল্লাহর আদর্শ (গ্রহণ করবে। কারণ এটাই একমাত্র সঠিক আদর্শ) আল্লাহর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কার হতে পারে? আমরা (নবী, সাহাবী ও মুসলিমগণ) শুধু তাঁর-ই দাসত্ব করি। 

 

ঈমান ও আক্বীদাহঃ একমাত্র আল্লাহর আদর্শই সঠিক আদর্শ। আল্লাহর আদর্শের বাহিরে গিয়ে মানুষের মনগড়া মতবাদ, আদর্শ, বিধান বা নীতিমালাকে আল্লাহর দ্বীনের চেয়ে উত্তম বা সমান মনে করা কুফর। 

قُلْ أَتُحَاجُّونَنَا فِي اللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ (139)

আল্লাহ‌কে নিয়ে বিবাদ

১৩৯. (মহান আল্লাহ আদেশ দিচ্ছেন) বলো! (হে মানুষ) তোমরা আল্লাহকে নিয়ে আমাদের সাথে বিবাদ করছ? অথচ তিনি আমাদের রাব্ব, তোমাদের রাব্ব তথা সকলের রাব্ব। (তবে শোনো! তোমরা বিবাদ করলেও আমরা বিবাদ করব না। কারণ) আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের। আমরা ভেজাল মুক্ত শুধুই আল্লাহর জন্য (দ্বীন পালন করি)  

জ্ঞাতব্যঃ আল্লাহকে নিয়ে বিবাদ করা মহাপাপ। যে পাপ মানুষকে কুফর পর্যন্ত পৌছে দিতে পারে। আসলে আল্লাহকে নিয়ে বিবাদ নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হানীফ পদ্ধতিতে নির্ভেজাল ভাবে আল্লাহর দ্বীন মেনে চলা-ই ইসলামের মূল শিক্ষা।  

أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَىٰ قُلْ أَأَنْتُمْ أَعْلَمُ أَمِ اللَّهُ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهُ مِنَ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (140)

১৪০. (হে বানী-ইসরাঈল) তোমরা বলছঃ ইবরাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও অন্যান্য নবীগণ ইয়াহুদ বা নাসারা ছিল? (আসলে এসব-ই তাদের মিথ্যাচার।) তাদের জিজ্ঞেস করঃ তোমরা বেশী জান, না আল্লাহ বেশী জানেন? (আসলে ওরা জেনে বুঝে নবীদের ব্যাপারে মিথ্যা বলছে এবং তথ্য গোপন করছে।) ওই ব্যক্তির চেয়ে বড় পাপিষ্ঠ আর কে, যে আল্লাহ থেকে পাওয়া শাহাদাহ (তথ্য) গোপন করে? আল্লাহ বে-খবর নন তোমাদের কাজ সম্পর্কে।  

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ, রাসূল বা আল্লাহর কিতাব নিয়ে তর্ক করা বিভ্রান্তির পথ। যারা এমন করে তারা বিভ্রান্ত হয়ে যায়। 

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ (141)

সবাই নিজ নিজ কর্মফল ভোগ করবে 

১৪১. ওই জাতি গত হয়ে গেছে। তাদের অর্জন তাদের আর তোমাদের অর্জন তোমাদের। তাদের কাজের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না।

আইন ও বিধানঃ নিজের কাজের জন্য নিজে-ই দায়ী। একের পাপের বোঝা অন্যের উপর চাপানো যাবে না। এক ব্যক্তির পাপের দায় অন্য ব্যক্তি নেবে না। এক পরিবারের পাপের দায় অন্য পরিবারের উপর চাপানো যাবে না, এক জাতির পাপের দায় অন্য জাতির উপর চাপানো যাবে না। এটা-ই ইনসাফ ও ন্যায় বিচারের দাবী। 

 

(সূরাহ বাক্বারাহ)                                                                                                  (পারাঃ ২)   

سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (142)

ক্বিবলাহ বদল ও নির্বোধ মানুষের উক্তি 

পটভূমিঃ ইসলামী শারীয়া’হ দীর্ঘ ২৩ বছরে পূর্ণতা লাভ করেছে। কোনো বিষয়ে নতুন বিধান নাযিল হবার আগে রাসূল সাঃ সাধারণত বানী-ইসরাঈলের নিয়ম নীতি মেনে চলতেন। 

বানী-ইসরাঈলের ক্বিবলাহ ছিল জেরুজালেম শহরে অবস্থিত মাসজিদ আক্বস্বা। ইসলামে সালাতের বিধান চালু হলে রাসূল সাঃ জেরুজালেমের প্রতি মুখ করে সালাত আদায় করতেন। মক্কাতে তিনি কা’বাহ ও আক্বস্বা উভয় মসজিদকে সামনে রেখে নামাযে দাড়াতেন। কিন্তু মদীনাহ যাবার পর এটা আর সম্ভব হল না। তাই মাসজিদ আক্বস্বাকে ক্বিবলাহ বানিয়ে সালাত আদায় করতে লাগলেন। 

কিন্তু কা’বাহর প্রতি তার প্রবল ভালবাসা ছিল। তিনি মনেপ্রাণে কামনা করতেনঃ কা’বাহ যদি ক্বিবলাহ হত। তার কামনা মাঝে মাঝে আশায় রূপান্তরিত হত এবং এ আশা এত প্রবল হত যে, তিনি মনে করতেন হয়ত এ আদেশ নিয়ে এখনি নেমে আসছেন জীবরাঈল। এমন আশায় মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকাতেন। এভাবে কেটে যায় ১৬/১৭টি মাস। 

একদিন সত্য-ই ক্বিবলাহ বদলের আদেশ এলো। রাসূল সাঃ মক্কাহর দিকে মুখ করে সালাত আদায় করতে শুরু করলেন। হিংসায় জ্বলে উঠল ইয়াহুদ। শুরু হল সমালোচনা, টিটকারী ও উপহাস। নানা জনে নানা মন্তব্য করতে লাগল। কেউ বললঃ মুহাম্মাদ শেষ পর্যন্ত ক্বিবলাহও বদলে ফেলল? কেউ বললঃ এদের কি হল, হঠাৎ ক্বিবলাহ বদল করল কেন? ইত্যাদি, ইত্যাদি। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হলঃ 

 

১৪২. নির্বোধ লোকেরা বলেঃ মুসলিমরা এতোদিন যে ক্বিবলাহ মেনে আসছিল হঠাৎ কেন এটা বদলে ফেলল? (তাদের) বলে দাওঃ পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহর। (এখানে দিকটা বড় নয়। আসল ব্যাপার হল আল্লাহর আদেশ মেনে চলা এবং এটা-ই সঠিক পথ) আল্লাহ্‌ যাকে খুশী পরিচালিত করেন সঠিক পথে।  

وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ ۗ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ ۚإِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ (143)

শ্রেষ্ঠ জাতি

১৪৩. আর (হে মুসলিমগণ! আল্লাহ যে ভাবে তোমাদেরকে উত্তম ক্বিবলাহ দান করেছেন ঠিক) এভাবে-ই আমরা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্ধারণ করেছি, যাতে করে (পরকালে) তোমরা অন্য মানুষের উপর সাক্ষী হতে পারো। আর রাসূল সাক্ষী হবেন তোমাদের উপর। তোমরা এতোদিন যে ক্বিবলাহ মেনে চলেছ, আমি এটা নির্ধারণ করেছিলামঃ এটা প্রকাশ করার জন্য যে, কে রাসূলের অনুকরণ করে আর কে পিছন ফিরে যায়। (ক্বিবলাহ পরিবর্তনের পর অনেক মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল। -কুরতুবী) নিশ্চয় এটা (ক্বিবলাহ পরিবর্তন মেনে নেয়া) বড় কঠিন ব্যাপার তবে আল্লাহ যাদের হেদায়াত করেন (তাদের জন্য কঠিন নয়। কারণ ঈমানের দাবী হচ্ছে আল্লাহর আদেশ মেনে নেয়া। তোমরা মুঅমিন হয়ে থাকলে) আল্লাহ তোমাদের ঈমানকে নিস্ফল করবেন না। আল্লাহ মানুষের প্রতি অনেক স্নেহশীল, করুণাময়।  

জ্ঞাতব্যঃ মহান আল্লাহ আমাদেরকে তথা মুহাম্মাদ সাঃ’র উম্মতকে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছেন এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের দায়িত্বও বুঝিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কে জানতে দেখুন সুরাহ আ-ল ই’মরান আয়াত ১১০।  

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚوَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ (144)

ক্বিবলাহ পরিবর্তন

১৪৪. (হে নবী!) আমি লক্ষ্য করেছি (ক্বিবলাহ পরিবর্তনের সংবাদের আশায়) তুমি বারবার আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলে। তাই তোমার পছন্দমত ক্বিবলাহ বদলে দিলাম। (এখন থেকে সালাতে) মুখ করবে মাসজিদ হারামের দিকে। তোমরা যে যেখানে-ই থাকবে (সালাতে) মুখ করবে এ দিকে-ই। আহলে কিতাব জানেঃ এটা-ই সঠিক (কারণ এ কথা তাদের কিতাবেও উল্লেখ আছে) আল্লাহ বে-খবর নন তাদের কাজ সম্পর্কে। 

 

আইন ও বিধানঃ সালাত আদায়কালে মাসজিদ হারামের দিকে মুখ করা ফরজ। কোনো কারণে দিক ভুলে গেলে প্রথমে দিক নির্ণয়ের চেষ্টা করতে হয়। চেষ্টা করেও সম্ভব না হলে চিন্তা করে একদিক ঠিক করে নিতে হয়। এমতাবস্থায় সালাতের মধ্যে দিক জেনে গেলে বা চিন্তা বদলে গেলে সালাতের ভিতরে-ই দিক বদলে ফেলতে হয়। 

চিন্তা করে দিক ঠিক করে নামায আদায়ের পর দিক নির্ণয় ভুল প্রমাণিত হলেও সালাত শুদ্ধ হয়ে যায়। সফরে বাহনে থেকে নফল সালাত আদায় করলে যেদিকে বাহনের মুখ থাকে সেদিকে-ই সালাত আদায় করা যায়। বাহন কিবলাহমুখী না হয়ে অন্য দিকে গেলেও সমস্যা হয় না। 

وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ ۚوَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ (145)

১৪৫. (হে নবী!) তুমি যদি আহলে কিতাবের সামনে সকল দলীল প্রমাণ হাজির কর তবুও তারা তোমার ক্বিবলাহ মেনে নেবে না (কারণ তারা হিংসুক) আর তুমিও মানতে পারবে না তাদের ক্বিবলাহ। (কারণ এতে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে।) তারাও একে অপরের ক্বিবলাহ মানে না। (তাই সাবধান) তোমার কাছে সঠিক জ্ঞান (আল-ক্বুরআন) আসা সত্ত্বেও তাদের মনগড়া কোনোকিছু মেনে নিলে তুমি অপরাধী হয়ে যাবে। 

 

ঈমান ও আক্বীদাহঃ একমাত্র আল-কুরআন এবং সঠিকভাবে প্রমাণিত হাদীছের (ওহী ভিত্তিক) জ্ঞান-ই সঠিক জ্ঞান। সঠিক জ্ঞানের বিপরীতে যা আছে সব মনগড়া ও মানবরচিত। আল্লাহর বিধানের বিপরীতে মানবরচিত কোনো বিধান মেনে নেয়া পাপ, বিভ্রান্তির পথ। চাই এসব বিধানের রচয়িতা কোনো নেতা হোক বা আলীম বা পীর। কোনো দেশ হোক বা সংগঠন, সমাজ, মসলক, মিনহাজ অথবা অন্য কেউ।

আল্লাহর বিধানের সাথে মানবরচিত কিছু মিশ্রিত করে-ই তৈরি করা হয় নানা পথ, করা হয় দলাদলি বা দলবাজি। আর দলাদলি মানুষকে হিংসুক বানায়। দলবাজরা অনেক সময় প্রতিহিংসার কারণে সত্য মেনে নিতে পারে না।   

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ ۖوَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ (146)

সত্য গোপন মহাপাপ

১৪৬. আমি যাদেরকে কিতাব (তাওরাত ইনজিল) দিয়েছি তারা তাকে (মুহাম্মাদকে) এমনভাবে চিনেছে যেমন (নিশ্চিতভাবে) তারা নিজ সন্তানদের চিনে থাকে। (কিন্তু) এতদসত্ত্বেও তাদের একদল (উলামা) জেনে বুঝে সত্য (মুহাম্মাদ সাঃ’র পরিচয়) গোপন করেছে।

 

জ্ঞাতব্যঃ ইয়াহুদ নাসারা রাসূল সাঃকে খুব করে চিনেছিল। কিশোর মুহাম্মাদ সাঃ যখন চাচার সঙ্গে শাম গিয়েছিলেন। তখন খৃষ্টান রাহিব তার আসন থেকে ছুটে এসেছিল। মুহাম্মাদ সাঃর সম্মানে নিজে রান্না করে খাদ্য সরবরাহ করেছিল এবং তাকে মক্কাহ ফিরত পাঠাতে আবু-তালিবকে অনুরোধ করেছিল। কারণ হিসেবে বলেছিলঃ শামের ইয়াহুদ তাকে চিনে ফেলবে এবং হত্যা করে ফেলবে। (তিরমিযীর এক বর্ণনা মতে তাকে হত্যা করার জন্য জেরুজালেম থেকে একদল লোকও চলে এসেছিল। কিন্তু রাহিবের অনুরোধে তারা সিদ্ধান্ত বদলে ফেলে এবং রাহিবের আদর্শ গ্রহণ করে।)

ঈমান ও আক্বীদাহঃ সত্য গোপন মহাপাপ। বিশেষ করে আল্লাহর কিতাবে বর্ণিত কোনো সত্য গোপন করা কুফর। কিন্তু তখন এমনটি করত ইয়াহুদ উলামা আর এখন এমনটি করছে আমাদের কিছু মানুষ।  

الْحَقُّ مِنْ رَبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ (147)

আল্লাহ্‌ থেকে যা আসে এটা-ই সঠিক এবং এতে সন্দেহ করা কুফর

১৪৭. তোমার প্রভু থেকে যা আসে এটা-ই সঠিক। তাই (এমন কোনো ব্যাপারে সন্দেহ করে) সন্দেহকারী (কাফির)দের দলভুক্ত হইও না।

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ থেকে আসা কোনো তথ্য বা বিধানের ব্যাপারে সন্দেহ করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক মানবসমাজে মুসলিম হিসেবে পরিচিত হলেও আল্লাহর তালিকায় কাফির। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিক জাহান্নামের নিম্নতম গহ্বরে পতিত হবে। মুনাফিকের নেক আ’মাল দান-খয়রাত আখেরাতে কোনো কাজে আসবে না। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। এমনকি মুনাফিক মারা গেলে তার জানাযায় শরীক হওয়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)   

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖفَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚإِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (148)

সৎকাজে প্রতিযোগিতা ও সার্বভৌমত্ব 

১৪৮. প্রত্যেক জাতির জন্য একটি দিক নির্ধারিত থাকে, (ইবাদতের সময়) তারা যেদিকে মুখ করে। (আর একে-ই ক্বিবলাহ বলা হয়। তাই কোন জাতি কোন দিকে মুখ করল এটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হল সৎকাজ করা।) সুতরাং তোমরা সৎকাজে প্রতিযোগিতা কর। (মনে রেখো!) তোমরা যেখানেই থাকো, আল্লাহ তোমাদের একত্রিত (করে তার কাছে হাজির) করবেন। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক।                 

জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় নিয়ম বা বিধান মেনে চলতে হয়, এটা হল বিধিবদ্ধ মালিকানা। আল্লাহ ছাড়া অন্য সকলের মালিকানা বিধিবদ্ধ।
  • যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, এটা হচ্ছে সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। একমাত্র আল্লাহর মালিকানাই সার্বিক ও সার্বভৌম।

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (149)

ক্বিবলাহ

১৪৯. তুমি যেদিক থেকে-ই বের হবে (সালাতে) মুখ করবে মাসজিদ হারামের দিকে। (মনে রাখবে) তোমার প্রভুর পক্ষ থেকে এটা-ই যথাযথ (বিধান।) আল্লাহ বে-খবর নন তোমাদের কাজ সম্পর্কে। 

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ (150)

১৫০. তুমি যেদিক থেকেই বের হবে (সালাতে) মুখ কর মাসজিদ হারামের দিকে। আর তোমরা যে যেখানেই থাকবে (সালাতে) মুখ করবে এদিকে-ই। যেন লোকজন তোমাদের বিরুদ্ধে (তথা তোমাদের মাঝে একতা নেই; এমন কথা বলার) দলীল না পায়। তবে পাপিষ্ঠরা (নানা কথা বলবেই।) তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় কর। এতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করব, আমি তোমাদের হেদায়াত করব।

 

আইন ও বিধানঃ সালাতে মুখ করতে হয় ক্বিবলাহর দিকে, এটা-ই বিধান। সফরে এবং আবাসনে সর্বাবস্থায় একই বিধান প্রযোজ্য।  

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (151)

রাসূলের দায়িত্ব

১৫১. যেমন আমি তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি তোমাদের-ই একজনকে। সে তোমাদের কাছে আমার আয়াত (কিতাব, বিধান) পাঠ করবে, তোমাদের তাযকিয়্যাহ করবে এবং শিখাবে কিতাব ও হিকমাহ (কুরআন ও সুন্নাহ) আর শিক্ষা দেবে এমন কতকিছু যা তোমরা জানতে না। 

জ্ঞাতব্যঃ রাসূল মানব জাতির-ই একজন। রাসূলের দায়িত্ব হল..

  • আল্লাহর কিতাব ও বিধান পাঠ করে শোনানো তথা মানব ও দানব সমাজকে আল্লাহর বিধান সম্পর্কে অবহিত করা; 
  • যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে মানব জীবনকে পরিচ্ছন্ন করা এবং পরিচ্ছন্ন রাখা তথা তাযকিয়্যাহ; 
  • মানব ও দানবকে কিতাব ও হিকমাহ তথা কুরআন ও সুন্নাহ শিক্ষা দেওয়া। 

 

তাযকিয়্যাহ পরিচিতিঃ = তাযকিয়্যাহ অর্থ বিশুদ্ধ করণ, শুদ্ধি করণ, পরিচ্ছন্ন করণ, ইত্যাদি। পবিত্র কুরআনের অনেক আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। তাফসীর জালালাইনে এর অর্থ লিখা হয়েছে অন্তরকে “শিরক মুক্ত করা”। আর তাফসীর ক্বুরতুবীতে এর অর্থ লিখা হয়েছে.. অন্তর দিয়ে ঈমান আনা /অন্তরকে কুফর, শিরক ও পাপ মুক্ত করা /সম্পদের যাকাত আদায় করা।  

 

তাযকিয়্যাহর প্রকারভেদঃ তাযকিয়্যাহ আসলে ৩ প্রকার হয়ে থাকে। যথা..

  • নিজের ঈমানের ব্যাপারে তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের ঈমান তথা আক্বীদাহ বিশ্বাসকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ দালীল ক্বাত্বয়ী’ তথা শুধু আল–কুরআনের মুহকাম আয়াত এবং মুতাওয়াতির হাদীছ দ্বারা প্রমাণিত বিষয়সমূহকে ঈমান ও আক্বীদাহ অংশ হিসেবে বিশ্বাস করা। 
  • নিজের ইসলামের ব্যাপারে তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের কর্ম ও জীবনকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ বিশুদ্ধ দলীল ছাড়া কোনো বিষয়কে আমলে পরিণত না করা। উল্লেখিত উভয় প্রকার তাযকিয়্যাহ করার জন্য–ই নবী রাসূলগণকে পাঠানো হয়। যে কথা বলা হয়েছে সূরাহ জুমুয়া’হ এর ২য় আয়াতে। 
  • ক্বলবের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের আত্মা বা অন্তরকে বিশুদ্ধ করা ও বিশুদ্ধ রাখা। মানুষের ক্বলব তথা মানব আত্মা বা মানব অন্তর যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। তাই কোনো মানুষ এটাকে বিশুদ্ধ করতে পারবে না। যে কথা বলা হয়েছে সূরাহ নিসার ৪৯ তম আয়াতে।  

তাযকিয়্যাহর সঠিক পদ্ধতিঃ আল–কুরআন অধ্যায়ন করে, আল–কুরআনের অনুশীলনী করে, আল–কুরআনের নীতিমালা মেনে মানব আত্মাকে কুফর শিরক ও পাপাচার থেকে মুক্ত করা এবং মুক্ত রাখাই তাযকিয়্যাহর সঠিক পদ্ধতি।

একটি ভূলের অবসানঃ আমাদের সমাজের কিছু ভন্ড তাযকিয়্যাহ শব্দ ব্যবহার করে লোকজনকে বুঝায় পীরের কাছে মুরিদ হয়ে তাদের বানানো তরিকা মেনে মারিফত ও তরিকতের নামে মনগড়া যিকির ও অযিফা পাঠ করা এবং পীর থেকে সনদ ও ইজাজত নিয়ে সমাজে পীরের খালীফাহ (প্রতিনিধি) হিসাবে কাজ করা।

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ (152)

আল্লাহর স্মরণ

১৫২. (হে আমার বান্দারা) তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার শোকর আদায় কর, আমার সাথে কুফর করো না। 

কুফর পরিচিতিঃ কুফর অর্থ অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, অমান্য করা, অকৃতজ্ঞ হওয়া, গোপন করা, ইত্যাদি। সেমতে.. 

  • আল্লাহর দেয়া কোনো তথ্য অবিশ্বাস করা; 
  • আল্লাহর বিধান প্রত্যাখ্যান করা;
  • আল্লাহর কোনো আদেশ বা নিষেধ অমান্য করা; 
  • আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া;
  • আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা; 
  • তথা উল্লেখিত কাজসমূহের মাঝে যে কোনো একটিতে জড়িয়ে পড়া কুফর। এছাড়াও যাদু এবং আল্লাহ, রাসূল বা দ্বীনি বিষয়াদি নিয়ে উপহাস করাও কুফর।  

শোকরঃ অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম আল্লাহর শোকর আদায় করা।  

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (153)

আল্লাহর সাহায্য কামনার সঠিক পদ্ধতি

১৫৩. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর সবর এবং সালাতের মাধ্যমে। যারা সবর করে আল্লাহ অবশ্যই তাদের সঙ্গী হন। (সালাত সম্পর্কে জানতে দেখুন বাক্বারাহঃ ৩, ৪৩ ও ১১০) 

সবর পরিচিতিঃ সবর অর্থ দৃঢ়তা, অটলতা, অবিচলতা। যে কোনো পরিস্থিতিতে ইসলাম, ঈমান তথা আল্লাহর বিধানের উপর সুদৃঢ়ভাবে অটল ও অবিচল থাকার নাম সবর।

 

জ্ঞাতব্যঃ বিপদে মুসীবতে সবর করতে হয় এবং সালাত আদায় করে আল্লাহর সাহায্য কামনা করতে হয়। এটা-ই সঠিক পদ্ধতি, এটা-ই আল্লাহর ও রাসূল সাঃ’র প্রদর্শিত পথ। 

 

ভূল সংশোধনঃ বিপদ-আপদে দোয়া চাওয়া এবং সাদাকাহ দেওয়া ভালো কাজ। তবে বিনিময় দিয়ে দোয়া করানো সুন্নতের পরিপন্থী। বিপদে পড়ে মিলাদ পড়ানো, খতম পড়ানো সুন্নতের পরিপন্থী বিদয়া’ত কাজ আর বিদয়া’ত মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। 

وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِنْ لَا تَشْعُرُونَ (154)

আল্লাহর পথে নিহত যারা

১৫৪. আর (শুনো!) যারা আমার পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত। কিন্তু (তাদের জীবন) তোমরা অনুভব করতে পার না। (প্রাসঙ্গিক আয়াতঃ আল-ই’মরানঃ ১৬৯,১৭০,১৭১)

ঈমান ও আক্বীদাহঃ যারা আল্লাহর পথে নিহত হয় তাদের “শাহীদ” বলা হয়। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় শহীদ। আরবী শাহীদ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। যথাঃ সাক্ষ্য দেয়া ও উপস্থিত থাকা। 

যারা আল্লাহর পথে নিহত হয় মহান আল্লাহ্‌ নিজে তাদের রূহকে দেহ থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন এবং তারা সাথে সাথে জান্নাতে চলে যায়। কারণ মহান আল্লাহ্‌ সদয় হয়ে তাদের জীবনের বিনিময়ে জান্নাত বিক্রি করে দেন। ফলে তারা খরিদা সূত্রে জান্নাতের মালিক হয়। তাই মৃত্যু ফিরিস্তা, মুনকার নাকীরের প্রশ্ন, ইল্লীন সিজ্জীন, ইত্যাদি নিয়মতান্ত্রিকতা থেকে তারা মুক্ত থাকে। কিয়ামতের দিন তাদের বিচার হবে না। বরং তারা সেখানে মহা বিচারের প্রত্যক্ষ সাক্ষী ও দর্শক হবে।  

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗوَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ (157) 

আল্লাহর পরীক্ষা

১৫৫. (হে মুঅমিনগণ! মনে রেখো!) আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবঃ ভয়ভীতি, ক্ষুধা, জানমাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। (এমন পরিস্থিতিতে তোমাদের কাজ হবে সবর করা) সুসংবাদ দাও সবরকারীদের। 

(যে কোনো পরিস্থিতিতে ইসলাম, ঈমান তথা আল্লাহর বিধানের উপর সুদৃঢ়ভাবে অটল ও অবিচল থাকার নাম সবর।)  

 

১৫৬. (সবর তারা-ই করতে পারবে) মুসীবতে পড়ে যারা (হতাশ হবে না বরং) বলবেঃ “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊ’ন” (আমরা আল্লাহর মালিকানাধীন এবং ফিরে যাচ্ছি আল্লাহর কাছে-ই।)

জ্ঞাতব্যঃ আমাদের সমাজে কেউ মারা গেলে মৃত্যু সংবাদের দোয়া হিসেবে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন” পাঠ করা হয়। এবং অনেকে মনে করেন কারো মরার সংবাদ শোনলে এ দোয়া পাঠ করা সুন্নত। কিন্তু আসলে বিষয়টি এমন নয়। বরং আসল বিষয় হল যে কোনো বিপদে বা মুসীবতে বাক্যটি পাঠ করে একথা মনে করা যে “আমরা আল্লাহর মালিকানাধীন এবং আল্লাহর কাছে-ই ফিরে যাচ্ছি”। তাই বিপদে বা মুসীবতে আমাদের হারাবার কিছু-ই নেই, ভাবনার ও কিছু-ই নেই। বরং সর্বাবস্থায় আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা-ই আমাদের সফলতার মূলকথা। 

১৫৭. (যারা এমন হতে পারবে) প্রভূর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক সালাত ও রহমত এবং তারা-ই হেদায়াতপ্রাপ্ত।

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ (158)

স্বাফা-মারওয়ায় সায়ী’

পটভূমিঃ রাসূল সাঃ’র আগেও মানুষ হাজ্জ করত, উমরাহ করত। হাজ্জ ও উমরাহকালে বাইতুল্লাহ তাওয়াফ করত, স্বাফা-মারওয়া সায়ী’ করত। কিন্তু পবিত্র কুরআনে শুধু তাওয়াফের কথা বলা হলে সায়ী’ সম্পর্কে অনেকের মনে সন্দেহ দেখা দেয়। 

উল্লেখ্য মক্কায় মাসজিদ হারামের অতি নিকটে-ই দু’টি ছোট পাহাড় রয়েছে। এর একটির নাম স্বাফা আর অপরটির নাম মারওয়া।

মুশরিক নেতারা স্বাফা ও মারওয়া পাহাড়ে দু’টি মূর্তি স্থাপন করেছিল। তারা এ মূর্তির সম্মানার্থে সায়ী’ করত। এজন্য মুসলিমদের সন্দেহ আরো বেড়ে যায়। এসব কারণে অনেক মুসলিম সায়ী’ ত্যাগ করলেন। অনেকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলেন। এ সমস্যার সমাধান দিতে নাযিল হল..

 

১৫৮. স্বাফা ও মারওয়া অবশ্য-ই আল্লাহর নিদর্শনের অংশ। তাই যে ব্যক্তি বাইতুল্লাহর হাজ্জ করল অথবা উমরাহ করল তার জন্য স্থান দুটিকে তাওয়াফ (প্রদক্ষিণ) করা দোষের নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় নেক কাজ করল (সে নিজেরই কল্যাণ করল) আল্লাহ চির কৃতজ্ঞ, মহাজ্ঞানী। 

আইন ও বিধানঃ হাজ্জ বা উমরাহকালে বাইতুল্লাহ তাওয়াফের (প্রদক্ষিনের) পর স্বাফা ও মারওয়ার মাঝে সায়ী’ করতে হয়। এটা হাজ্জ এবং উমরাহর আবশ্যকীয় কাজ।

 

ফিক্বহ বিশ্লেষণঃ শাফিয়ী’ মালিকী ও হাম্বলী ফিক্বহের অধিকাংশ ইমামের মতে হাজ্জ বা উমরাহকালে সায়ী’ করা ফরজ। আর হানাফীদের মতে ওয়াজিব।

তাওয়াফ ও সায়ী’র পদ্ধতিঃ তাওয়াফ অর্থ প্রদক্ষিণ করা। কা’বাহর দরজার কাছে এক কোনে সংরক্ষিত হা’জার আসওয়াদ (কালো পাথর)কে সামনে রেখে “আল্লাহু আকবার” বলে ডান দিকে মোড় নিয়ে কা’বাহকে প্রদক্ষিণ করতে হয়। প্রত্যেক বার হা’জার আসওয়াদের সোজা এসে “আল্লাহু আকবার” বলে নতুন প্রদক্ষিণ শুরু করতে হয়। এভাবে সাতবার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে।

সায়ী’ অর্থ রান করা, গমন করা, দৌড়ানো। সাফা পাহাড় থেকে সায়ী’ শুরু করতে হয় এবং মারওয়া পাহাড়ে গিয়ে এক সায়ী’ হয়ে যায়। আবার সাফাতে এলে ২ সায়ী’ হয়। এভাবে ৭ সায়ী’ করে মারওয়া পাহাড়ে গিয়ে সায়ী’ সমাপ্ত হয়।  

উল্লেখ্য সাফা ও মারওয়া পাহাড় দু’টি মাসজিদ হারামের বর্তমান দালানের ভিতরেই অবস্থিত।  

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَىٰ مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَٰئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ (159) إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَٰئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ (160)

আল্লাহর কিতাবের তথ্য গোপন

১৫৯. আমি (আল্লাহ) আমার কিতাবে (প্রয়োজনীয় সবকিছু) স্ববিস্তারে বর্ণনা করে দিয়েছি (এবং এ সকল তথ্য সকল) মানুষের জন্য উন্মুক্ত। সুতরাং যে বা যারা আমার নাযিলকৃত কিতাবের কোনো বর্ণনা বা দিক নির্দেশনা গোপন করবে; তাদের প্রতি আল্লাহর লা’নত এবং লা’নত অন্য সকলের।

  

১৬০. তবে (এমন পাপ করার পর) যারা তাওবাহ করে নিজেকে শুধরে নেবে এবং সবকিছু প্রকাশ করে দেবে তাদের তাওবাহ আমি কবুল করব। নিশ্চয় আমি তাওবাহ কবুলকারী, রাহী’ম। 

 

জ্ঞাতব্যঃ লা’নত অর্থ বঞ্চিত করা বা অভিশাপ দেয়া। ইসলামী পরিভাষায় “আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত করার নাম লা’নত। কুরআন হাদীছের সকল তথ্য সকলের জন্য উন্মুক্ত। তাই কুরআন বা হাদীছে বর্ণিত কোনো তথ্য গোপন করা পাপ। যারা কুরআন হাদীছের তথ্য গোপন করে তাদের প্রতি লা’নত। 

বাস্তবে দেখা যায় এ কাজটি তারা-ই বেশী করে যারা দ্বীন নিয়ে দলাদলি করে। দলবাজরা সাধারণত নিজের দলের পক্ষের আয়াত ও হাদীছ প্রকাশ করে এবং অন্য দলের সমর্থনে যাওয়া আয়াত ও হাদীছ গোপন করে অথবা অপব্যাখ্যা (তাওয়ীল) করে থাকে।

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কিতাবের কোনো তথ্য গোপন করা ঈমান বিনষ্টকারী মহাপাপ, কুফর। কোনো মুসলিম এমন করলে সে আর মুঅমিন থাকে না এবং থাকতে পারবে না। বরং তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। 

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ (161) خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ (162) 

কুফরের পরিণাম

১৬১-১৬২. যারা কুফর করে এবং কুফর অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহর লা’নত, ফিরিস্তাদের লা’নত, লা’নত সকল মানুষের। (আল্লাহর লা’নতের বহিঃপ্রকাশ হলো জাহান্নাম) তারা এতে (জাহান্নামে) চিরদিন থাকবে। কমানো হবে না আযাব, দেয়া হবে না অবকাশ। 

ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর।   

যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)

وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖلَا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ (163)

তাওহীদ

১৬৩. তোমাদের ইলাহ-ই একমাত্র ইলাহ। আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, (তিনি) করুণাময়, দয়াময়।  

জ্ঞাতব্যঃ আল্লাহ এক ও অদ্বিতীয়। ইলাহ, রাব্ব, হা’কীমসহ যাবতীয় গুণাগুণ ও জাতিসত্ত্বাসহ সর্বক্ষেত্রে-ই তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহর এ একক নীতির নাম তাওহীদ বা একত্ববাদ। উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ, হা’কিমিয়্যাহ তথা প্রভূত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্বসহ সকল ক্ষেত্রে-ই আল্লাহ এক ও অদ্বিতীয়। সুতরাং আমরা বান্দা হিসেবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে চলব, এটা-ই তাওহীদের মূল কথা। 

যে মানুষ বা জিন্ন তার বাস্তব জীবনে এ নীতি মেনে চলবে সে মুসলিম। পক্ষান্তরে যে অন্যতা করবে সে মুশরিক। আর যে ব্যক্তি মুসলিম হয়েও এ নীতির ব্যতিক্রম করবে সে হয়ে যাবে ঈমানহারা মুনাফিক। তার নামায রোজাসহ সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবার কারণে তার কোনোকিছু-ই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এমনকি এসবলোক মারা গেলে এদের জানাযা পড়তে এবং এদের জন্য দোয়া করতেও নিষেধ করেছেন স্বয়ং রাব্বু-ল-আ’লামীন। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)   

انَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ (164)

বিজ্ঞান গবেষণা

১৬৪. নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি, রাতদিনের পরিবর্তন, মানুষের কল্যাণে সাগরে ভাসমান জাহাজ, আকাশ থেকে বর্ষিত পানি; যাতে মৃত মাটি ফিরে পায় জীবন, যমীনে ছড়িয়ে থাকা জীবজন্তু, বাতাসের প্রবাহ, আসমান যমীনের মধ্যখানে ভাসমান মেঘমালা, এসকল কিছুতেই শিক্ষনীয় নিদর্শন রয়েছে বিজ্ঞ লোকদের জন্য।

 

জ্ঞাতব্যঃ আয়াতে উল্লেখিত প্রত্যেকটা বিষয়ই আজকাল বিজ্ঞানের একেকটি আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এসব বিষয় নিয়ে গবেষণা করে কত কিছু আবিস্কার করছেন আজকালকার বিজ্ঞানীরা। 

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ (165)

আল্লাহর প্রতি মুঅমিনের ভালোবাসা

১৬৫. কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে মেনে নেয়। তারা এদেরকে এমন ভাবে ভালোবাসে যেমন ভালোবাসা উচিত আল্লাহকে। তবে যারা ঈমান আনে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয় এরচেয়েও অনেক মজবুত। (কারণ অন্যরা তাদের খোদার জন্য জীবন দিতে রাজি হয় না। কিন্তু মুঅমিনরা আল্লাহর জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয় অকাতরে। আর বন্যা, সুনামী, ভূমিকম্প, হ্যারিকেন, টর্নেডু, ইত্যাদি) আযাব দেখার পর পাপিষ্ঠরা যদি বুঝত “সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ” এবং নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।

ঈমান ও আক্বীদাহঃ সকল ক্ষমতার অধিকারী বা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার উৎস মনে করা শিরক। শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম শিরক বা কুফর করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক।   

إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ (166) وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ (167)

আফসোস ও আহাজারি

পটভূমিঃ আমাদের সমাজে মানুষ দুই প্রকার হয়ে থাকেঃ নেতা ও জনতা। কেউ অনুসৃত নেতা আর কেউ অনুসরণকারী জনতা। নেতারা হয় প্রভাবশালী ও কর্তৃত্বশীল। আমাদের নেতারা খুব চতুর ও চালাক হয়ে থাকে। আম জনতাকে মিষ্টি মিষ্টি কথা বলে, নতুন নতুন আইডিয়া দিয়ে এবং কাল্পনিক জুজুর ভয় দেখিয়ে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে আল্লাহর দেয়া জীবন আদর্শ থেকে বিদ্যুত করে রাখে নেতারা। আম জনতার উপর নিজের মতাদর্শ চাপিয়ে দিয়ে মানুষকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করাটাই নেতাদের প্রধান কাজ। ওইসব ধাপ্পাবাজ নেতা ও অসহায় জনতার অবস্থা তুলে ধরা হয়েছে নীচের আয়াতে..

   

১৬৬. (স্মরণ কর! পরকালে) আযাব দেখার পর যখন অনুসৃতরা (আদর্শহীন নেতা, পীর, ইমাম ও মনগড়া খোদারা) অনুসরণকারীদের থেকে কেটে পড়বে এবং তখন তাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 

১৬৭. অনুসরণকারী (জনতা তখন নেতাদের সম্পর্কে) বলবেঃ দুনিয়ায় ফিরে যেতে পারলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আজ আমাদের সাথে করেছে। আল্লাহ তাদের কর্মফল এভাবেই উপস্থাপন করবেন, যেন তারা আফসোস করে। তারা (সবাই জাহান্নামে প্রবেশ করবে। আর কোনো দিন) জাহান্নাম থেকে বের হতে পারবে না।

সাবধানঃ যারা ভালমন্দ না বুঝে দ্বীনহীন নেতার বা মনগড়া খোদার সঙ্গ দিচ্ছ, এখনো সময় আছে সাবধান হয়ে যাও, নিজেকে বাঁচাও। নতুবা কিয়ামতের দিন আফসোস করবে, আহাজারি করবে কিন্তু এই আফসোস ও আহাজারিতে কোনো কাজ হবে না।   

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (168) إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (169)

হারাম থেকে সাবধান

১৬৮. হে মানুষ! যমীনে যা কিছু আছে তোমরা এ থেকে শুধু বিশুদ্ধ হালাল খাবার গ্রহণ করবে। (হারাম খাদ্য গ্রহণ করে) শয়তানের পদাংক অনুকরণ করবে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

 

১৬৯. সে তোমাদেরকে অশ্লীল ও মন্দকাজের কথা বলে, যেন তোমরা কাণ্ডজ্ঞানহীন হয়ে (হালালকে হারাম ও হারামকে হালাল বলে) আল্লাহর উপর মিথ্যাচার কর। 

(কারণ হালাল হারাম নির্ধারণের একমাত্র বৈধ অধিকারী হলেন আল্লাহ্‌। তাই আল্লাহ্‌ যা হারাম করেননি এমন বস্তুকে হারাম বলা অথবা আল্লাহ্‌ যা হালাল করেননি এমন বস্তুকে হালাল বলা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল। আর যে সব মানব ও দানব মানুষ ও জিন্নকে পাপের পথে ঠেলে দেয় বা পাপের পথে প্ররোচিত করে তারাই শয়তান।) 

জ্ঞাতব্যঃ আল্লাহ অশ্লীল ও মন্দ কাজ হারাম করেছেন। এসব কাজ করা হারাম এবং এসব কাজ করে অর্জিত সম্পদও হারাম। কোনো অশ্লীল কাজ বা মন্দ কাজকে বৈধ মনে করা বা বৈধ বলে প্রচার করা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল।  

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (170)

বাপ-দাদার অনুকরণ

পটভূমিঃ কিছু মানুষ নিজের মত করে মনগড়া পদ্ধতিতে ধর্ম-কর্ম করে, তারা আল্লাহর বিধানের (কুরআন হাদীছের) তোয়াক্কা করে না। যেমনটি করত ইয়াহুদ। এদের এসব ভ্রান্ত তরিকা ও পদ্ধতিকে খন্ডন করে নাযিল হয়েছে.. 

 

১৭০. যদি বলা হয়ঃ “আল্লাহর নাযিলকৃত কিতাব মেনে চলো” তখন তারা বলে আমরা শুধু এটা-ই (জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিই) মেনে চলব যা আমাদের পূর্বসূরীদেরকে করতে দেখেছি। আচ্ছা তাদের পূর্বসূরীরা যদি বিভ্রান্ত ও নির্বোধ হয়..? (তবুও কি এদের মেনে অনুকরণ করবে) 

 

জ্ঞাতব্যঃ সমাজের অনেক মানুষ-ই আল্লাহর বিধান থেকে জনতাকে দূরে সরিয়ে রাখে এবং যুগযুগ ধরে চলমান একাজে তারা নানা বাহানা দিয়ে থাকে। যেমন.. 

  • বয়স্করা দেয় বাপ-দাদার দোহাই, 
  • নেতারা দেয় ঐতিহ্য ও সংস্কৃতির দোহাই 
  • হুজুররা দেয় আকাবীর ও পীর আউলিয়ার দোহাই।

 

وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ (171)

যারা কুফর করে তারা বিবেকহীন হয়

১৭১. (কাফিররা সাধারণত দ্বীনি ব্যাপারে কাণ্ডজ্ঞানহীন হয়। ফলে তাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করে কোনো লাভ হয় না। তাই তো বলা হচ্ছে..) যারা কুফর করে তাদেরকে (দ্বীনের প্রতি) আহ্বানকারীদের উপমা হচ্ছে তারা যেন এমন কিছুকে ডাকছে যাদের জ্ঞান বলতে কিছু-ই নেই, যারা হাঁকডাক ছাড়া কিছু-ই বুঝে না, (অথবা যারা) অন্ধ বধির ও বোবা।

জ্ঞাতব্যঃ আল্লাহর পথে আহ্বানকারী ভাইবোনদের জন্য আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আত্মীয়স্বজন এবং আশপাশের যারা কুফর করে যাচ্ছে তাদের দাওয়াত দেবার বেলায় আয়াতটি মনে রাখলে এর বাস্তব ফলাফল দেখতে পারবেন।   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ (172) إِنَّ مَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (173) 

হালাল ও হারাম খাদ্য  

১৭২. ওহে যারা ঈমান এনেছো! আমি (এ পৃথিবীতে) যেসব রিজক (খাদ্য সামগ্রী) দিয়েছি তোমরা এসব থেকে কেবল বিশুদ্ধ (হালাল) খাবার-ই গ্রহণ করবে এবং আল্লাহর শোকর আদায় করবে যদি তোমরা শুধু-ই তাঁর ইবাদতকারী হয়ে থাকো। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম আল্লাহ‌র  শোকর আদায় করা। আর এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে মহান আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম আল্লাহর ইবাদাত করা।)

১৭৩. আল্লাহ্ তোমাদের জন্য‌ হারাম করেছেন মৃত (পশুপাখি, প্রবাহমান) রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য নামে জবেহকৃত (পশু-পাখী।) তবে কেউ নিরুপায় (হয়ে হারাম খেতে বাধ্য) হলে তার কোনো পাপ হবে না, যদি ধৃষ্টতা বা অবাধ্যতা (উদ্দেশ্য) না হয়। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।

 

আইন ও বিধানঃ আল্লাহ হারাম করেছেন মৃত। এ আয়াতকে ব্যাপক ভাবে নিলে বুঝা যায় সকল প্রকার মৃত-ই হারাম। কিন্তু দুই প্রকার মৃত খেতে অনুমতি দিয়েছেন রাসূল সাঃ। আর তা হল পানিতে অবস্থানকারী প্রাণী (হানাফী মতে মাছ) আর জারাদ (পঙ্গপাল, ঘাস ফড়িং।) এখানে আয়াতের ব্যাপকতাকে হাদীছ দ্বারা সীমিত করা হয়েছে। তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় “তাখসীস”। উসুলে ফিক্বহ এর পরিভাষায় বলা হয়ঃ আ’ম খুসসা আনহু-ল-বা’দ্ব।

  • জীবজন্তুর মৃত দেহ ভক্ষণ করা হারাম। তবে জনকল্যাণে ব্যবহার করা যায়। যেমনঃ মরা পশুর চামড়া বিশুদ্ধ করে ব্যবহার করা, হাড় দিয়ে আসবাবপত্র বানানো, মাংস পচিয়ে খেতে সার দেয়া, ইত্যাদি।
  • হারামের তালিকায় এখানে বলা হয়েছে রক্ত। আর সূরাহ আনয়া’মের ১৪৫তম আয়াতে বলা হয়েছে প্রবাহমান রক্ত। আসলে হারাম শুধু প্রবাহমান রক্ত-ই। মাংস দিয়ে কাবাব বা কীমা বানালে বা না ধোয়ে রান্না করলে এর সাথে লেগে থাকা রক্তের কারণে এটা হারাম হয় না। 
  • হারামের তালিকায় বলা হয়েছে শূকরের মাংস। ওই প্রাণীর সবকিছু-ই হারাম। এমনকি শূকরের চামড়া বা অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করাও বৈধ নয়। 
  • আল্লাহ ছাড়া অন্য নামে বা অন্যের জন্য জবেহকৃত পশুপাখির মাংসও হারাম।
  • হারাম খেতে কাউকে বাধ্য করা হলে বা নিরুপায় হয়ে জীবন বা স্বাস্থ্য বাঁচাতে খেয়ে ফেললে পাপ হয় না।

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (174) أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ (175) ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ (176)

আল্লাহ্‌ যাদের সাথে কথা বলবেন না

১৭৪. যারা আল্লাহর নাযিলকৃত কিতাবের কিছু গোপন করে অথবা সামান্য (দুনিয়ার) বিনিময়ে বদলে ফেলে, তারা আসলে আগুন দিয়ে-ই উদর পূর্তি করছে। পরকালে আল্লাহ (গুস্বা হয়ে) তাদের সাথে কথা বলবেন না, তাদের তাযকিয়্যাহ (পাপমুক্ত) করবেন না। তাদের তরে কঠিন আযাব।   

জ্ঞাতব্যঃ আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ পরকালে তিন ধরণের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের তাযকিয়্যাহ (পাপমুক্ত) করবেন না এবং তাদের তরে কঠিন আযাব। (আর এই ৩ প্রকার মানুষ হচ্ছে..)  

  • বৃদ্ধ যিনাকারী 
  • মিথ্যুক শাসক
  • দাম্ভিক ভিক্ষুক।  (মুসলিম) (তাযকিয়্যাহ সম্পর্কে জানতে দেখুন সূরাহ বাক্বারাহঃ ১২৯)

১৭৫. ওইসব লোক (যারা উপরের আয়াতে উল্লেখিত কাজ করছে তারা আসলে) হিদায়াতের বদলে বিভ্রান্তি কিনেছে আর মাগফিরাতের বদলে আযাব। (লক্ষ্য কর) জাহান্নামের পথে তারা কত অটল! 

১৭৬. (আল্লাহর কিতাবে বর্ণিত সবকিছু-ই অকাট্য এবং সন্দেহমুক্ত) কারণ নিশ্চয় আল্লাহ কিতাব নাযিল করেছেন সঠিক আদর্শ দিয়ে। আর এতদসত্ত্বেও যারা এ কিতাবে (বর্ণিত বিষয়ে) ভিন্নমত পোষণ করবে তারা চরম বিভ্রান্ত। 

জ্ঞাতব্যঃ বিভ্রান্তির পথ ৭২টি। এরমধ্যে অন্যতম একটি হল আল্লাহর কিতাব বা কিতাবে বর্ণিত কোনো সুস্পষ্ট বিষয়ে ভিন্নমত পোষণ করা অথবা এনিয়ে দল পাকানো বা দলাদলি সৃষ্টি করা। ইতোপূর্বে আল্লাহর কিতাব নিয়ে দলাদলি করে বিভ্রান্ত হয়েছে ইয়াহুদ ও খ্রিষ্টান। আর বর্তমানে এক-ই পথে বিভ্রান্ত হচ্ছে এ উম্মতের কত মানুষ। সুতরাং যারা ইখতিলাফকে ইফতিরাক্ব বানিয়ে তথা ভিন্নমতকে ভিন্ন পথ বানিয়ে জাতিকে বিভ্রান্ত করে উম্মতের সর্বনাশ করে চলেছেন তাদেরকে অনুরোধ করে বলছি। আপনারা আল্লাহর এ হুঁশিয়ারি আমলে নিয়ে নিজেদের শুধরে নেন।   

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖوَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ (177)

আসল পূণ্য

১৭৭. তোমরা পুব দিকে মুখ করলে, না পশ্চিম দিকে, এটা আসল পুণ্য নয়। আসল পুণ্য হল.. 

  • আল্লাহ, আখেরাত, ফিরিস্তা, কিতাব ও নবীগণের উপর ঈমান আনা; 
  • আল্লাহর মহব্বতে আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকিন, পথিক, ভিক্ষুক/আবেদনকারী ও মানবতার মুক্তির জন্য সম্পদ ব্যয় করা; 
  • সালাত কায়েম করা, 
  • যাকাত আদায় করা, 
  • ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা, 

আর যারা স্বচ্ছল-অস্বচ্ছল তথা সর্বাবস্থায় এবং যুদ্ধকালীন সময়ে সবর করে (তথা ঈমান ইসলাম ও নীতি আদর্শের উপর অবিচল থাকে ঈমানের দাবীতে কেবল) তারা-ই সঠিক এবং তারা-ই (আসল) তাকওয়া অর্জনকারী। 

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَىٰ بِالْأُنْثَىٰ فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَٰلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ (178) وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ(179) 

ইসলামী দন্ডবিধিঃ কিসাস

১৭৮. মুঅমিনগণ! তোমাদের উপর ফরজ করা হয়েছে হত্যার (বিচারে) ক্বিসাস। আজাদের বদলে আজাদ, দাসের বদলে দাস, নারীর বদলে নারী (তথা জীবনের বদলে জীবন।) তবে হত্যাকারী তার ভাই (নিহতের ওয়ালী) থেকে মাফ পেয়ে গেলে রীতি মতে এটা মেনে নেয়া হবে এবং (মাফের শর্ত সমূহ) সুন্দরভাবে পূরণ করতে হবে। সাজা লাঘবের এ সুযোগ তোমাদের প্রতি প্রভুর বিশেষ দয়া। এতদসত্ত্বেও যে কেউ সীমা লঙ্ঘন করবে তার তরে কঠিন আযাব।

 

১৭৯. হে বিজ্ঞ লোকেরা! তোমাদের জীবন (এর নিরাপত্তা) ক্বিসাসে-ই নিহিত রয়েছে। (তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় তোমরা আল্লাহর আইন মেনে চলবে) যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।

  

আইন ও বিধানঃ ক্বিসাস মানে সমতা বজায় রেখে বদলা নেয়া। যেমন.. 

  • খুনের বদলে খুন, চড়ের বদলে চড়, লাথির বদলে লাথি, এই তো ক্বিসাস। 
  • ক্বিসাস মাফও করা যায়। 
  • ক্বিসাস মাফের ক্ষমতা ও অধিকার থাকে নিহত ব্যক্তির ওয়ালীর (অভিভাবকের।) নিহত ব্যক্তির ওয়ালী ছাড়া অন্য কেউ (সরকার প্রধান বা আদালত) ক্বিসাস মাফ করতে পারে না। 
  • নিহত ব্যক্তির কোনো একজন ওয়ালীও মাফ করে দিলে ক্বিসাস মাফ হয়ে যায়। তখন আদালত চাইলে ক্বিসাস ছাড়া অন্য সাজা দিতে পারবে। 
  • খুনী ব্যক্তি নিহতের পরিবার থেকে চুক্তিভিত্তিক মাফও নিতে পারবে। এই মাফের বিনিময়ে দেয়া অর্থ বা সম্পদকে দিয়াত বলে। দিয়াত যথাযথ ভাবে আদায় করতে হয়। 
  • হত্যাকারীর পরিবার, গোত্র ও ইসলামী সরকার দিয়াত আদায়ে হত্যাকারীকে সাহায্য করবে। 
  • ক্বিসাস মাফের সুযোগ আমাদের জন্য আল্লাহর বিশেষ দয়া। আগেকার শারীয়া’হ মতে ক্বিসাস মাফের সুযোগ ছিল না।

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ (180) فَمَنْ بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (181) فَمَنْ خَافَ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (182)

উইল বা অসিয়ত

১৮০. তোমাদের কেউ সম্পদ রেখে মারা গেলে মৃত্যুকালে বাবা-মা ও আত্মীয়-স্বজনের জন্য আইনগতভাবে অসিয়ত (উইল) করা তোমাদের উপর ফরজ করা হলো। এটা মুত্তাক্বীদের কর্তব্য। 

  

১৮১. (উইল) শোনার পর কেউ যদি এটা বদলে ফেলে তবে বদলকারীর পাপ হবে। আল্লাহ সর্বশ্রুতা, মহাজ্ঞানী

১৮২. উইলে অনিয়ম বা পাপের সম্ভাবনা দেখার পর কেউ এটা শুধরে দিলে কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ গাফুর, রাহীম।  

আইন ও বিধানঃ মিরাছের আয়াত নাযিলের আগে অসিয়ত (উইল) করা ফরজ ছিল। কিন্তু মিরাছের আয়াত দ্বারা এ বিধান রহিত হয়ে গেছে। এখন উইল করা ফরজ নয়। তবে কেউ চাইলে দুই শর্তে উইল করতে পারবেঃ

 

শর্ত ১. এক তৃতীয়াংশ বা এরচেয়ে কম সম্পদের উইল করতে হবে। এক তৃতীয়াংশের বেশী সম্পদের উইল করা বৈধ হবে না।

শর্ত ২. এমন কারো জন্য উইল করতে হবে যে সম্পদে অংশ পাবে না। উত্তরাধিকারে অংশ রয়েছে এমন কারো জন্য উইল করা বৈধ নয়।

হুঁশিয়ারিঃ মৃত ব্যক্তির সম্পদে তার উত্তরসূরিদের অধিকার রয়েছে। এ অধিকার আল্লাহ্‌ প্রদত্ব। শুধু ৩ কারণে এ অধিকার নষ্ট হয়। যথা..

কারণঃ ১. ইসলাম ত্যাগ করলে। মানে উত্তরাধিকারীদের কেউ ইসলাম ত্যাগ করলে সে কোনো মুসলিমের সম্পদে অংশ পাবে না।

কারণঃ ২. ইসলামী দেশ ছেড়ে কাফির দেশে গিয়ে বসবাস করলে। (উল্লেখ্য ১০২৪ ঈসায়ী থেকে খিলাফাহ ধ্বংসের পর পৃথিবীতে কোনো ইসলামী দেশ নেই এবং এখনো প্রতিষ্ঠিত হয়নি। যদিও অনেক এলাকায় মুসলিমগণ ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার চেষ্ঠা করে যাচ্ছেন।) 

কারণঃ ৩. হত্যা করলে। যে ব্যক্তি কাউকে হত্যা করল সে নিহত ব্যক্তির সম্পদে কোনো অংশ পাবে না। (বিস্তারিত জানতে দেখুনঃ সিরাজী বা মিরাছ বন্ঠনের অন্যান্য কিতাব)

উল্লেখিত কারণ ছাড়া ইচ্ছা করে কাউকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা মহাপাপ। আর উত্তরাধিকার সম্পদ বন্টনে আল্লাহর দেয়া নীতিমালা না মানলে বা আল্লাহ্‌ যাকে অধিকার দিয়েছেন এমন কারো অধিকারের কথা নীতিগতভাবে না মানলে বা উত্তরাধিকার নেওয়াকে অপছন্দ করলে কুফর হবে। আর নীতিগতভাবে মেনে নিয়ে বাস্তবে না দিলে কাবীরাহ গুনাহ হবে। 

  

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183) أَيَّامًا مَعْدُودَاتٍ ۚفَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (184)

রামাদ্বান মাস ও সিয়াম সাধন 

১৮৩. ওহে যারা ঈমান এনেছো! তোমাদের উপর সিয়াম (রোজা) ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে) 

১৮৪. (রোজা পালন করতে হয় রামাদ্বান মাসে তথা) নির্ধারিত (২৯/৩০) দিনে। (রোজার মাসে) কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে (সে এ রোজা ভেঙ্গে ফেলবে এবং) অন্য দিন এ সংখ্যা পূর্ণ করবে। আর সক্ষম ব্যক্তি (রোজা না রাখলে প্রতিটি রোজার বদলে একজন করে) মিসকিনকে ফিদয়াহ (২ বেলার খাবার) দিবে। যে ব্যক্তি তাত্বাওয়্যু’ (ঐচ্ছিক ইবাদাত তথা সুন্নত ও নফল) হিসেবে সৎকাজ করল এটা তার জন্য অনেক কল্যাণকর হবে। তোমরা রোজা রাখবে, এটা-ই তোমাদের জন্য কল্যাণকর (এ কথাটি) যদি তোমরা বুঝতে।                         

আইন ও বিধানঃ ইসলামের সূচনাতে এমন বিধান ছিল। তখন সক্ষম ব্যক্তি রোজা না রেখে ফিদয়াহ দিলে হয়ে যেত। কিন্তু পরবর্তিতে সামনের ১৮৫ তম আয়াত দ্বারা এ বিধান রহিত করা হয়েছে। এখন সবাইকে রোজা রাখতে হয়। তবে বার্ধক্য বা স্থায়ী অসুস্থতার কারণে যারা রোজা রাখতে সক্ষম নয় তারা রোজা না রেখে ফিদয়াহ দেবে। এক রোজার বদলে একজন মিসকীনকে (হত দরিদ্র মানুষকে) দু’বেলা খাদ্য দানকে ফিদয়াহ বলা হয়।

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)

১৮৫. রামাদ্বান মাস। যাতে মানুষের হেদায়াত, সুস্পষ্ট দিক নির্দেশনা ও ভালো-মন্দ নির্ধারণের নীতিমালা নিয়ে নাযিল হয়েছে আল-ক্বুরআন। সুতরাং যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্য-ই রোজা রাখে। তবে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে (সে এ রোজা ভঙ্গ করবে এবং) অন্যদিন এটা পূর্ণ করবে। আল্লাহ (তার বিধানকে) তোমাদের তরে সহজ করতে চান, কঠিন করতে চান না। (তিনি অসুস্থতায় বা সফর অবস্থায় রোজা না রেখে এ রোজা অন্য সময়ে রাখার সুযোগ দিচ্ছেন) যেন তোমরা (রোজার) সংখ্যা পূর্ণ কর আর আল্লাহর মহত্ত্ব বর্ণনা কর। কারণ তিনিই তোমাদের হেদায়াত করেছেন। আর যেন তোমরা শোকর আদায় কর। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম আল্লাহর শোকর আদায় করা।)

                                               

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (186)

আল্লাহ্‌ কোথায়..?

১৮৬. (হে নবী!) আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায় (তবে বলে দিও) আমি (তার) নিকটে। যখন-ই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাই বান্দারা যেন (সরাসরি) আমাকে-ই ডাকে এবং আমার প্রতি বিশ্বাস রাখে। (আমি সরাসরি আমাকে ডাকার সুযোগ করে দিয়েছি) যেন তারা (সকল প্রকার বিভ্রান্তি থেকে বেঁচে থেকে) পেয়ে যায় সঠিক দিশা।

ঈমান ও আক্বাইদঃ 

  • এখানে তথা সূরাহ বাক্বারার ১৮৬ তম আয়াতে বলা হয়েছেঃ আল্লাহ নিকটে। 
  • সুরাহ ওয়াক্বিয়াহর ৮৫তম আয়াতে বলা হয়েছেঃ তিনি আরো নিকটে। 
  • সূরাহ ক্বাফের ১৬তম আয়াতে বলা হয়েছেঃ শাহ রগের চেয়ে নিকটে। 
  • সূরাহ হাদীদের ৪র্থ আয়াতে বলা হয়েছেঃ তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সঙ্গে। 
  • আবার অন্যত্র বলা হয়েছেঃ তিনি আরশে, তিনি আকাশে। 

আল্লাহর কিতাবের সকল আয়াতকে সমানভাবে মানতে হবে। এক আয়াতকে মানার নামে অন্য আয়াতকে অমান্য করা বা বিনা দলীলে মনগড়া তাওয়ীল বা অপব্যাখ্যা করা যাবে না। তাই আমাদের বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্‌ আমাদের নিকটে, অতি নিকটে, শাহ রগের চেয়েও নিকটে, আমরা যেখানেই থাকি তিনি আমাদের সঙ্গে। 

সমানভাবে বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্‌ আকাশে, আল্লাহ্‌ আরশে। এবং এব্যাপারে মনগড়া বা মানুষের ধারণা করা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নেওয়া যাবে না। 

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ (187)

রোজার রাতে যৌন সম্ভোগ ও পানাহারের বিধান

পটভূমিঃ সূচনাতে যখন রোজা ফরজ করা হলো তখন রোজা পালনের নিয়মনীতি স্পষ্ট করে বলা হয়নি। ফলে রাসূল সাঃ ও সাহাবাগণ তখন আহলে কিতাবের নিয়ম ও রীতি মেনে রোজা পালন করতেন। তখনকার রীতি অনুযায়ী ইফতারের পর ঘুমিয়ে পড়লে পরদিনের রোজা শুরু হয়ে যেত এবং তখন থেকে-ই পানাহার ও যৌন সঙ্গম হারাম হয়ে যেত। বিষয়টি আসলে সহজ ছিল না। তাই কিছু অঘটন ঘটে গেল। যেমন.. 

  • এক রাতে দেরী করে বাড়ী ফিরে উমর রাঃ দেখলেন স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। তিনি স্ত্রীকে কাছে টেনে সহবাস করে ফেললেন। অন্য বর্ণনা মতে উমর রাঃ নিজে-ই ঘুমিয়ে পড়ে ছিলেন এবং ঘুম ভাঙ্গার পর সহবাস করেছেন। (ক্বুরতুবীঃ আবু-দাউদ)
  • কাইস বিন সিমরাহ আল-আনসারী একজন গরীব সাহাবী ছিলেন। সারাদিন তিনি খেজুর বাগানে কাজ করতেন। একদা রোজার দিনে সন্ধ্যায় বাড়ি ফিরে জানতে পারলেন ঘরে খাবার কিছু-ই নেই। স্ত্রী খাবারের সন্ধানে অন্য বাড়ী গেলে কাইসের ক্লান্ত দেহ জুড়ে ঘুম জড়িয়ে এল। তিনি ঘুমিয়ে পড়লেন। স্ত্রী খাবার নিয়ে এসে দেখলেন স্বামী ঘুমিয়ে পড়েছেন। কাইস রাঃ কিছু না খেয়ে-ই পরের দিনের রোজা শুরু করলেন। কিন্তু শরীরে আর কত সয়। দুপুরের পর তিনি অজ্ঞান হয়ে পড়লেন। (ক্বুরতুবীঃ বুখারী) 

 

এভাবে আরো কিছু ঘটনা ঘটল, এসব ঘটনার পর সংশ্লিষ্ট সাহাবাগণ তাওবাহ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাই এ সমস্যার স্থায়ী সমাধান দিয়ে নাযিল হল..

 

১৮৭. (হে মুসলিমগণ!) তোমাদের তরে হালাল করা হল রোজার রাতে নারী (স্ত্রী বা দাসী) গমন। নারীরা তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেনঃ তোমাদের কেউ কেউ নিজেকে প্রতারিত করেছো। (তবে) তিনি তোমাদের তাওবাহ কবুল করেছেন এবং তোমাদের মাফ করে দিয়েছেন। এখন থেকে তোমরা (রমজানের রাতে) যখন ইচ্ছা নারী গমন করতে পারবে। (এবং সঙ্গমকালে) তাই (সন্তান) কামনা করবে যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এবং তোমরা (রমজানের রাতে) খাদ্য ও পানীয় গ্রহণ করতে পারবে যতক্ষণ না (আকাশের পূর্ব দিগন্তে) রাতের কালো দাগ (দূর হয়ে এখান) থেকে ঊষার সাদা দাগ স্পষ্ট হয়ে উঠে। এরপর (পরবর্তী) রাত (সূর্যাস্ত) পর্যন্ত রোজা পূর্ণ করবে। তবে মসজিদে ই’তিকাফরত অবস্থায় নারী গমন করবে না। (মনে রাখবে!) এসব (বিধান) হলো আল্লাহর সীমানা। তোমরা আল্লাহর সীমানার কাছেও যাবে না। (আর শোনো!) আল্লাহ তার বিধান এভাবে-ই স্পষ্ট করে বর্ণনা করেন, যেন তারা মুত্তাক্বী হতে পারে। (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকে তাকে মুত্তাক্বী বলা হয়)

আইন ও বিধানঃ রোজার রাতে স্ত্রী-সঙ্গম করা বৈধ কাজ। সেহরীর সময় ফজরের আলো স্পষ্ট হয়ে উঠা পর্যন্ত পানাহার ও স্ত্রী-সঙ্গম করা যাবে। মসজিদে ই’তিকাফরত অবস্থায় স্ত্রী-সঙ্গম করা যাবে না। তবে এ অবস্থায়ও স্ত্রী তার স্বামীর মাথার চুল আঁচড়ে দিতে পারবে বলে হাদীছ উল্লেখ আছে। 

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ (188)

অন্যের সম্পদ আত্মসাৎ ও মিথ্যা মামলা 

১৮৮. তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং জেনে বুঝে (মিথ্যা মামলা দিয়ে কারো সম্পদ) শাসকদের হাতে তুলে দিও না। এতে একদল লোক অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণের সুযোগ পেয়ে যায়।

 

আইন ও বিধানঃ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা অপরাধ। মিথ্যা মামলা দিয়ে কিছু মানুষকে অন্যের সম্পদ ভক্ষনণের সুযোগ করে দেয়াও অপরাধ।

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖقُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ ۗوَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (189)

চাঁদের হিসাব এবং সমাজে প্রচলিত নানা কুসংস্কার 

পটভূমিঃ কিছু মানুষ রাসূল সাঃর কাছে চাঁদ সম্পর্কে প্রশ্ন করল, তারা জানতে চাইলঃ চাঁদ কেন ছোট বড় হয়? তাদের এই প্রশ্নের উত্তরে নাযিল হল.. 

  

১৮৯. (হে নবী!) লোকজন তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে, বলে দিওঃ এটা (বানানো হয়েছে) মানুষের কল্যাণার্থে সময় গণনা (মাস গণনা) ও হাজ্জের হিসাব সংরক্ষণের জন্য। (জাহেলী যুগে হাজ্জ বা উমরার জন্য ঘর থেকে বেরিয়ে গেলে পুনরায় ঘরে প্রবেশ করাকে পাপ মনে করা হত। তবে বিশেষ প্রয়োজনে আবার ঘরে প্রবেশ করতে হলে তারা পিছনের দরজা দিয়ে প্রবেশ করত। এমন কুসংস্কার রহিত করে নাযিল হয়েছে) পিছন থেকে ঘরে প্রবেশ করা কোনো পুণ্য নয়। আসল পুণ্য হলো তাকওয়া অর্জন করা। তোমরা (প্রয়োজন হলে) সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে আর আল্লাহর তাকওয়া অর্জন করবে। এতে-ই তোমরা সফল হবে।

 

শব্দ পরিচিতিঃ তাকওয়াঃ তাকওয়া অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী।   

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (190)

ইসলামের যুদ্ধনীতিঃ যুদ্ধে সীমালঙ্ঘন করা যাবে না 

পটভূমিঃ ৬ষ্ঠ হিজরীর রজব মাসে প্রায় দশ হাজার সাহাবী নিয়ে রাসূল সাঃ উমরাহ করতে বেরিয়ে ছিলেন। কিন্তু মুশরিকদের বাঁধার মুখে উমরাহ না করে-ই তাঁকে মদীনায় ফিরতে হল। তবে এ সফরে মাক্কার মুশরিকদের সাথে ১০ বছর মেয়াদী শান্তি চুক্তি সম্পাদিত হয়, যা হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। 

হুদাইবিয়াহর চুক্তি অনুযায়ী পরের বছর মুসলিমগণ উমরাহ পালনে রওয়ানা হলেন। কিন্তু তারা আশ্বস্থ হতে পারছিলেন না; মুশরিকরা চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে বসলে তাদের করনীয় কী হবে? বিষয়টি নিয়ে তারা পেরেশান ছিলেন। কারণ মক্কার পবিত্র নগরে যুদ্ধ করা নিষিদ্ধ। সাহাবাদের এ পেরেশানী দূর করতে নাযিল হল..

  

১৯০. যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধাবে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে (তোমাদের এ যুদ্ধ হবে) আল্লাহর পথে। তবে তোমরা (আগে আক্রমণ করে) সীমালঙ্ঘন করবে না। কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। 

 

জ্ঞাতব্যঃ এ আয়াত নাযিলের পর রাসূল সাঃ আক্রমণাত্বক যুদ্ধ এড়িয়ে চলতেন। পরে সূরাহ তাওবাহর ৫ম ও ৩৬ তম আয়াতে সর্বাত্মক যুদ্ধের আদেশ দেয়া হয়।

 

উল্লেখ্য প্রতিটি দেশ জাতি ও সরকারের-ই প্রতিরক্ষানীতি বা যুদ্ধনীতি থাকে। প্রতিরক্ষানীতি ছাড়া কোনো দেশ জাতি বা সরকার-ই পূর্ণতা লাভ করতে পারে না। 

ইসলাম শুধু একটি ধর্ম-ই নয়। দেশ জাতি ও সরকার গঠন এবং পরিচালনা ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলাম তার জাতির জন্য যে যুদ্ধনীতি বা প্রতিরক্ষানীতি ঠিক করে দিয়েছে এর-ই নাম জিহাদ ফী সাবীলিল্লাহ। 

দেশ জাতি ও সরকার গঠন, পরিচালনা, প্রতিরক্ষা, মানুষের অধিকার আদায়, সম্পদ ইজ্জত ও জীবন রক্ষা, ইত্যাদির জন্য যুদ্ধ করা মানুষের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে আল্লাহ খুশী হয়ে অনেক ছাওয়াব দান করেন এবং এ যুদ্ধ আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করে। তাই এটাকে জিহাদ ফী সাবীলিল্লাহ তথা আল্লাহর পথে যুদ্ধ বলা হয়।

আইন ও বিধানঃ আল্লাহর পথে যুদ্ধ করা মুসলিম সরকার ও জনতার ফরজ দায়িত্ব। স্থান কাল পাত্র ভেদে এ যুদ্ধ ফরজে আইন (তথা প্রতিটি মুসলিমের উপর ফরজ) এবং ফরজে কিফায়াহ (তথা মুসলিম সমাজ ও সরকারের উপর ফরজ) হলেও এর বিধান কখনো ফরজ থেকে নীচে নেমে আসে না। 

ঈমান ও আক্বীদাহঃ জিহাদ বা যুদ্ধ আল-কুরআনের অনেক আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত একটি ফরজ বিধান। তাই এ বিধানকে নীতিগতভাবে অমান্য করা, অবজ্ঞা করা, অবহেলা করা অথবা ঐচ্ছিক মনে করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তাদের জানাযা পড়তে ও তাদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)   

وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚوَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّىٰ يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ (191) فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (192) وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ (193)

ইসলামের যুদ্ধনীতিঃ মুশরিকদের সাথে যুদ্ধ

১৯১. (হে আল্লাহর বান্দাগণ!) তোমরা যেখানে-ই তাদেরকে (মুশরিকদের) অবস্থান গাড়তে দেখবে সেখানে-ই যুদ্ধ (আক্রমণ) করবে, তোমরা তাদের বের করে দেবে যে ভাবে তারা তোমাদেরকে (নিজ ভিটাবাড়ী থেকে) বের করে দিয়েছে। (জেনে রাখো! তারা মুশরিক। আর) ফিতনাহ (শিরক) হত্যার চেয়েও জঘন্যতম মহাপাপ। তোমরা মাসজিদ হারামের কাছে (মক্কায়) যুদ্ধ করবে না, যদি না তারা সেখানে যুদ্ধ বাঁধায়। তবে তারা সেখানে (মক্কাতে) যুদ্ধ শুরু করলে তোমরাও যুদ্ধ করবে। (জেনে রেখো!) কাফিরদের বদলা এভাবে-ই দিতে হয়। 

 

১৯২. আর তারা (যুদ্ধ থেকে) বিরত থাকলে (তোমরাও বিরত থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।) নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।

  

১৯৩. তোমরা যুদ্ধ করবে, যতক্ষণ না ফিতনাহ (শিরক) নির্মূল হয়ে সামগ্রিক ভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। (জেনে রেখো!) তারা (যুদ্ধ থেকে) বিরত হলে (তোমরা আর যুদ্ধ করবে না। তখন) বল প্রয়োগ হবে শুধু অপরাধীদের উপর। 

 

আইন ও বিধানঃ শিরকভিত্তিক রাষ্ট্র বা সমাজ মেনে নেয়া ইসলামী সরকারের জন্য বৈধ নয়। তবে মুশরিকরা ইসলামী সমাজে বসবাস করতে পারবে, এখানে নিজেদের খোদার পূজা করতে পারবে, তারা ব্যক্তিগত ও দলগতভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। তবে ইয়াহুদ ও খৃষ্টান তথা আহলে কিতাবের রাষ্ট্র ও সমাজ মেনে নিতে ইসলামী সরকারকে আদেশ দেয়া হয়েছে, যদি তারা ইসলামী সরকারের শ্রেষ্ঠত্ব মেনে নেয় এবং যিজয়া দিতে সম্মত হয়। 

الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ (194) وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195)

হারাম চার মাসে যুদ্ধ করার বিধান

পটভূমিঃ প্রাচীনকাল থেকে-ই আরবরা যু-ল-ক্বা’দাহ, যু-ল-হিজ্জাহ, মুহাররাম ও রাজাব, এ চার মাসকে “আশহুর হুরুম” (সম্মানিত মাস) হিসেবে বিশেষ মর্যাদা দিত। এসব মাসে সবাই হাজ্জ, উমরাহ, ব্যবসাসহ স্বাধীনভাবে ভ্রমণের সুবিধা পেত। এ মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। ইসলামী সমাজ প্রতিষ্ঠার পর মুসলিমরাও এ নিয়ম মেনে চলত। 

৬ষ্ঠ হিজরীতে রাসূল সাঃ সাহাবাদের নিয়ে উমরাহ করতে রওয়ানা হলেন। মক্কার নিকটে হুদাইবিয়া নামক স্থানে মুশরিকরা গতিরোধ করল। তখন ছিল যু-ল-ক্বা’দাহ। চিরাচরিত নিয়ম ভঙ্গ করে পবিত্র মাসে-ই হামলা করতে প্রস্তুত হল মুশরিকরা। মুসলিমগণ ভাবনায় পড়ে গেলেন। হামলা হলে তাদের করণীয় কি হবে? মুসলমাদের এ ভাবনা দূর করতে নাযিল হল.. 

 

১৯৪. সম্মানিত মাসের বদলা সম্মানিত মাসে-ই (নিতে হবে), সম্মানের ভারসাম্য-ই ক্বিসাস। তারা (এ মাসে) হামলা করলে তোমরাও হামলা করবে, যেমন তারা করবে। (তবে তোমরা আগে হামলা করে পাপে জড়াবে না।) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর, (মনে রেখো!) আল্লাহ মুত্তাক্বীদের সঙ্গী। 

১৯৫. তোমরা (ইসলামী সমাজ, সরকার, জনতা, সবাই) আল্লাহর পথে (জনকল্যাণ, শিক্ষা, দাওয়াহ ও সামরিক খাতে যথাযথ) ব্যয় করবে। (এসব খাতে ব্যয় কমিয়ে দিয়ে) নিজ হাতে নিজেদেরকে (জাতিকে) ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর (জীবনের সকল ক্ষেত্রে) ইহসান করবে। নিশ্চয়ই আল্লাহ্‌ ইহসানকারীদের ভালোবাসেন। 

 

তাকওয়া পরিচিতিঃ তাকওয়া অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলা হয় আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী।

ইহসান পরিচিতিঃ “ইহ’সান” অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, ইত্যাদি সুন্দর করাকে “ইহ’সান” বলা হয়। হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলে ছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। আর যে ব্যক্তি ইহসান করে বা ইহ’সানের সাথে কাজ করে তাকে “মুহ’সিন” বলা হয়।

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚفَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗتِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَٰلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (196)

হাজ্জ ও উমরাহর বিধান

১৯৬. (হে মুঅমিনগণ!) তোমরা হাজ্জ ও উমরাহ  (শুরু করলে এটা) পূর্ণ করবে (আর এটা করবে) শুধু-ই আল্লাহর জন্য। (ইহরামের পর হাজ্জ বা উমরাহ পালনে) বাধাগ্রস্ত হলে সাধ্যমত হাদয়ী (পশু কুরবাণী) দিবে। হাদয়ী যথাস্থানে পৌঁছার আগে মাথা মুন্ডাবে না। তবে কেউ অসুখ হলে বা মাথায় সমস্যা হলে (মুন্ডিয়ে ফেলবে এবং এর) ফিদয়াহ হিসেবে (৩টি) রোজা রাখবে অথবা (৬ জন মিসকিনের খাবার) সাদাক্বাহ দিবে অথবা (১টি ছাগল বা ভেড়া) কুরবাণী করবে। আর নিরাপদ অবস্থায় হাজ্জ মৌসুমে (শাওয়্যাল, যু-ল-ক্বাই’দাহ, যু-ল-হি’জ্জাহ মাসে) উমরাহর সুবিধা নিলে (তথা তামাত্তু’ বা ক্বিরান হাজ্জ করলে) সাধ্যমত হাদয়ী দিতে হবে। হাদয়ী না পেলে ১০টি রোজা পূর্ণ করবেঃ ৩টি হাজ্জকালীন সময়ে (মক্কায়) আর ৭টি (বাড়ি) ফিরে গিয়ে। এটা (হাদয়ীর বদলে রোজার বিধান) তার জন্য যার পরিবার মক্কায় থাকে না। তোমরা সবাই আল্লাহর তাকওয়া অর্জন করবে আর মনে রাখবে! আল্লাহ শাস্তিদানে কঠোর।

আইন ও বিধানঃ 

  • হাজ্জ ও উমরাহ হবে শুধু-ই আল্লাহর জন্য। অন্য কোনো উদ্দেশ্য হাজ্জ করলে বা উমরাহ ছাওয়াব পাওয়া যাবে না;
  • হাজ্জ বা উমরাহ শুরু করার (ইহরামের) পর বাঁধাগ্রস্ত হলে হাদয়ী (তথা পশু কুরবাণী) দিয়ে এবং মাথার চুল কেটে ইহরাম থেকে বের হতে হবে;
  • হাদয়ী যথাস্থানে পৌঁছানোর পর চুল কাটতে হবে;
  • কোনো অসুস্থতা বা অসুবিধার কারণে সময়ের আগে চুল কেটে ফেললে ফিদইয়াহ (পাপ মচনের জন্য জরিমানা) দিতে হবে;
  • চুল কাটার ফিদইয়াহ (পাপ মচনের জন্য জরিমানা) হিসেবে ৩টি (মতান্তরে ১০ টি) রোজা রাখতে হয় অথবা ৬ জন মিসকিনকে খাবার দিতে হয় অথবা ১টি ছাগল বা ভেড়া কুরবাণী করতে হয়;
  • যে ব্যক্তি হাজ্জ করল সে যদি হাজ্জ মৌসুমে উমরাহ করে (তথা তামাত্তু’ বা ক্বিরান হাজ্জ করে) তবে সে একটি হাদয়ী (পশু কুরবাণী) করবে আর পশু না পেলে ১০টি রোজা রাখবেঃ ৩টি হাজ্জ মৌসুমে আর ৭টি বাড়ি ফিরে। তবে মক্কার স্থায়ী বাসিন্দাদের রোজা রাখতে হবে না। 

 الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗوَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗوَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197)

হাজ্জকালীন সময়ে নিষিদ্ধ কাজ সমূহ

১৯৭. হাজ্জ (মৌসুম) নির্ধারিত কয়েক মাস (শাওয়্যাল, যু-ল-ক্বাই’দাহ, যু-ল-হি’জ্জাহ।) সুতরাং কেউ হাজ্জব্রত হলে হাজ্জকালীন সময়ে অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া-বিবাদ করবে না। (মনে রেখো!) তোমরা যেসব সৎকাজ কর আল্লাহ্‌ এ ব্যাপারে অবগত। আর (হাজ্জের সফরে) পাথেয় (প্রয়োজনীয় সামগ্রী) সঙ্গে রাখবে। (মনে রাখবে) উত্তম পাথেয় তাকওয়া (অর্জনে সহায়ক হয়।) হে বিজ্ঞজনেরা! তোমরা সবাই আমার তাকওয়া অর্জন কর। 

আইন ও বিধানঃ হাজ্জ বা উমরাহ শুরু করার পর অশ্লীল কাজ, পাপ কাজ, ঝগড়া বিবাদ, চুল বা নোখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, ইত্যাদি নিষিদ্ধ।

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ (198)

হাজ্জের বিধানঃ আরাফাত ও মুজদালিফাহ 

১৯৮. (হাজ্জের সফরে ব্যবসা বা অন্য উপায়ে) তোমরা তোমাদের প্রভুর ফজল (হালাল রোজী) অনুসন্ধান করবে (এটা স্বভাবিক ব্যাপার) এতে কোনো পাপ হবে না। আর তোমরা (হাজ্জরত হাজীগণ) যখন আরাফাত থেকে (আল্লাহর রহমতে) পরিতৃপ্ত হয়ে যাবে অতঃপর মাশয়ারি হারামে (মুজদালিফায়) আল্লাহর যিকর (অবস্থান) করবে। আল্লাহ যেমন তোমাদের হেদায়াত করেছেন, তোমরাও অনুরূপ আল্লাহর যিকর (ইবাদাত) করবে। কারণ এর আগে তোমরা বিভ্রান্ত ছিলে।

 

যিকর পরিচিতিঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী, ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জায়গায় যিকর বলে আল-কুরআনকে বুঝানো হয়েছে, অনেক জায়গায় নামাযকে যিকর বলা হয়েছে। 

মোট কথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবনবিধান, উপদেশ, ইত্যাদি।

কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে তার আসল অর্থ থেকে বিচ্যূত করে যিকর বলে বুঝিয়ে থাকেনঃ পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা যিকর শব্দটিকে তার মূল ধারা থেকে বিচ্যূত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন এটা অবশ্যই “তাহরীফ” হিসেবে গণ্য হবে।    

 

আইন ও বিধানঃ হাজ্জ বা উমরাহর সফরে ব্যবসা করা বা অন্য পন্থায় হালাল রোজী করা বৈধ। আর হাজ্জ কালীন সময়ে (৯ যু-ল-হিজ্জাহ) আফাতাত ময়দানে অবস্থান করা ফরজ।  

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (199)

সবাইকে আরাফাত ময়দানে যেতে হবে

পটভূমিঃ ক্বুরাইশ ও তাদের অনুসারীরা হাজ্জের সময় মক্কার হারাম অঞ্চলের বাইরে যেত না। আরাফাত ময়দান যেহেতু হারামের বাইরে তাই আরাফার দিনে তারা মুজদালিফায় অবস্থান করত। তাদের এ প্রথাকে খন্ডন করে নাযিল হয়.. 

 

১৯৯. (হে মুসলিমগণ! হাজ্জ পালনকালে) তোমরা সবাই আরাফাত (ময়দানে) গিয়ে (আল্লাহর রহমতে) পরিতৃপ্ত হও, যেখান থেকে অন্যরা পরিতৃপ্ত হয় (সুতরাং কেউ আরাফাতে না গেলে তার হাজ্জ হবে না।) আর (আরাফাতে অবস্থানকালে) আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়াময়।

আইন ও বিধানঃ হাজ্জ করলে ৯ই যু-ল-হিজ্জাহ আরাফাত ময়দানে অবস্থান করা ফরজ। আরাফাতে অবস্থান না করলে হাজ্জ হয় না। আরাফাতে অবস্থানকালে জোহর ও আসর সালাত একত্রিত করে পড়তে হয় এবং আল্লাহর কাছে দোয়া ও ইস্তিগফার করতে হয়।  

فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ (200) وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201) أُولَٰئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ (202) وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَىٰ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ (203)

মিনায় করনীয় সমূহ

পটভূমিঃ হাজ্জ সমাপ্ত করে মিনা ময়দানে জমায়েত করে পূর্বপুরুষের কৃতিত্ব, বীরত্ব, বংশ মর্যাদা, পৌরুষ, জৌলুস ইত্যাদি বর্ণনা করে গৌরব করা আরবদের সামাজিক প্রথা ছিল। তাদের এ প্রথা বদলে দিয়ে নাযিল হয়..

 

২০০. আর হাজ্জের অনুষ্ঠানাদি সমাপ্ত করার পর (মিনা ময়দানে) তোমরা আল্লাহর যিকর (আলোচনা) করবে (অতীতে) যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষ /বংশ মর্যাদা নিয়ে আলোচনা করতে অথবা এরচেয়ে অধিক যিকর (আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব বর্ণনা) করবে। (আর শোনো! হাজ্জ সমাপ্ত করার পর) কেউ কেউ বলেঃ হে রাব্ব! আমাদেরকে দুনিয়ায় (ইজ্জত, সম্মান, অর্থ, সম্পদ, ইত্যাদি) দান কর। (জেনে রেখো! যে ব্যক্তি কোনো ইবাদাতের বিনিময়ে দুনিয়া চায়) আখেরাতে তাকে কিছু-ই দেয়া হয় না। (তাই সাবধান! যারা দুনিয়া পাবার জন্য ইবাদাত করেন আর যারা দুনিয়ার বিনিময় নিয়ে খতম মিলাদ দোয়া ইত্যাদি করে থাকেন তারা সাবধান হয়ে যান) 

 

২০১-২০২. আর (ইবাদাত করে আল্লাহ‌র কাছে দোয়া করতে গিয়ে) অনেকে বলেঃ হে রাব্ব! আমাদের দুনিয়ায় কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা কর। (যারা এমন দোয়া করবে) তারা-ই আপন কাজের উপযুক্ত ফল পাবে। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন।

২০৩. (১০ যু-ল-হিজ্জাহ কুরবাণী ও মাথা মুন্ডানোর পর) নির্ধারিত কয়েক দিন (১১, ১২, ১৩ যু-ল-হিজ্জাহ মিনা ময়দানে অবস্থান করে) আল্লাহর যিকর (মহত্ব বর্ণনা) করবে। (এ দিন গুলোতে জামারাতে পাথর মেরে বলা হয় “বিসমিল্লাহি আল্লাহু আকবর।” পাথর মারা হয় ১১, ১২, ১৩ তিন দিন।) কেউ ২ দিনে (পাথর মারা) সংক্ষিপ্ত করে ফেললে অসুবিধা নেই। আর (পাথর মারাকে ৩দিন ব্যাপী) প্রসারিত করাও দোষের নয়। (তাই ২ দিন ও ৩ দিনের মারপ্যাঁচে না পড়ে)  আল্লাহর তাকওয়া অর্জন কর, জেনে রাখো! তোমরা আল্লাহর কাছে-ই ফিরে যাচ্ছ। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়)

 

وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَىٰ مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ (204) وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ (205) وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ ۚفَحَسْبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ الْمِهَادُ (206)

মুনাফিকের স্বভাব

পটভূমিঃ উবাই বিন শারীক্ব মদীনার এক ধুর্ত লোক। বাহ্যত মুসলিম হলেও তার সখ্যতা ছিল কাফিরদের সাথে। সাহাবাদের কাছে সে আখনাস নামে পরিচিত ছিল। 

আখনাস অর্থ পলায়নকারী। বদর যুদ্ধে বানী-যুহরার ৩০০লোক নিয়ে পালিয়ে ছিল বিধায় তাকে আখনাস বলা হত। 

আখনাস ছিল খুব মিষ্টভাষী, কথায় পটু। সাহাবাগণ যুদ্ধ জয় করে ফিরে এলে সে বাহ্যত নিজের অপরাধ স্বীকার করে তাওবাহ করল এবং বললঃ আমার অন্তরের খবর আল্লাহ জানেন, আমি সত্য বলছি। (রাসূল সাঃ তাকে তাকওয়ার উপদেশ দিলেন। বাহ্যত তাওবাহ করলেও ভিতরে ভিতরে সে অপমান বোধ করল এবং মুসলিমদের প্রতি তার হিংসা ও জ্বালা আরো বেড়ে গেল। কিছু করতে না পেরে) হিংসার জ্বালায় সে মুসলমানদের কয়েকটি গাধাকে মেরে ফেলল এবং কিছু ফসলী জমি নষ্ট করল। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হলঃ (কুরতুবী)

 

২০৪-২০৫. দুনিয়ায় এমন লোকও আছে যে কথা দিয়ে তোমাকে মুগ্ধ করে ফেলবে এবং তার অন্তরের ব্যাপারে আল্লাহকে সাক্ষী করবে কিন্তু আসলে সে চরম ঝগড়াটে। সে ফিরে গিয়ে যমীনে ফাসাদ করে, নষ্ট করে ফসল ও নসল (বংশ) আর আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। 

২০৬. তাকওয়া অর্জনের কথা বলা হলে পাপিষ্ঠের ইজ্জতে লাগে। (যে ব্যক্তি এমন হয়ে যায়) তার জন্য জাহান্নাম-ই যথেষ্ট, নিকৃষ্টতম আবাস।  

وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗوَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ (207)

আখেরাতের ব্যবসা

পটভূমিঃ সুহাইল মক্কার এক বৃদ্ধ লোক। সুহাইল মক্কার স্থায়ী বাসিন্দা ছিলেন না। অন্যত্র থেকে এসে মক্কাতে বসবাস শুরু করেন সুহাইল। সুহাইল ইসলাম গ্রহণের পর তার উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। নির্যাতনের মুখে নিজের ভিটামাটি ছেড়ে মদীনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সুহাইল রাঃ। কিন্তু তাতেও বাঁধ সাধে বেইমানরা। 

একদল মুশরিক তার পিছু ধাওয়া করল। তারা কাছে চলে এলে সুহাইল রাঃ বাহন থেকে নেমে ধনুকে তীর সংযোজন করলেন। ধনুক তাক করে তিনি বললেনঃ থামো! তোমরা জানো, আমি দক্ষ তীরন্দাজ। আল্লাহর কসম! আর এক কদম এগুলেই আমার তীর ধনুক থেকে বেরিয়ে যাবে। তীর ফুরিয়ে গেলে তলোয়ার চলবে, যতক্ষণ দেহ অবশ হয়ে না যায়। তারপর তোমরা যা চাও করতে পারবে।

মুশরিকরা বললঃ তুমি নিঃস্ব অবস্থায় মক্কা এসে ছিলে। আর আজ এতো সম্পদ নিয়ে চলে যাবে? তা হতে দেব না। তোমার কাছে যা আছে সব আমাদের দিয়ে দাও এবং শূন্য হাতে চলে যাও, আমরা বাধা দেব না। 

সুহাইল রাঃ রাজি হয়ে গেলেন। তিলে তিলে গড়া জীবনের সকল উপার্জন দস্যুদের হাতে তুলে দিলেন। বুক ভরা ঈমান নিয়ে শূন্য হাতে পৌছে গেলেন নবীজির কাছে। রাসূল সাঃ বললেনঃ সুহাইল! বড় লাভজনক ব্যবসা করেছ। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হলঃ (কুরতুবী)

২০৭. দুনিয়াতে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সর্বস্ব বিকিয়ে দেয়। এসব বান্দার প্রতি আল্লাহ খুব-ই স্নেহশীল। 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208) فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (209)

ইসলামে প্রবেশ করতে হয় পরিপূর্ণভাবে

পটভূমিঃ আব্দুল্লাহ বিন সালাম একজন খ্যাতনামা ইয়াহুদী পণ্ডিত। বেশ কয়েকজন অনুসারীসহ তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তথাপিও তিনি (ইয়াহুদ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে) শনিবারকে বিশেষ মর্যাদা দিতেন এবং উটের মাংস পরিহার করে চলতেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছেঃ (জালালাইন)

   

২০৮. ওহে যারা ঈমান এনেছো! (শুনো!) তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ কর। (বাস্তব জীবনের কিছু ব্যাপারে ইসলাম আর কিছু ব্যাপারে অন্যথা করে) শয়তানের পদাংক অনুকরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (যে সব জিন্ন ও ইনসান অন্যকে পাপের পথে প্ররোচিত করে সে-ই শয়তান) 

২০৯. তোমাদের কাছে সুস্পষ্ট প্রমান (আল-কুরআন) আসা সত্ত্বেও তোমরা যদি (মানব রচিত ও মনগড়া পথে চলে) বিভ্রান্ত হয়ে যাও তবে জেনে রাখো! আল্লাহ অপ্রতিরুদ্ধ, মহাকৌশলী। 

 

ঈমান ও আক্বীদাহঃ সংস্কৃতি ও সংস্কার মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি সংস্কৃতি বা সংস্কারের পিছনে কিছু বিশ্বাস লুকায়িতে থাকে। তাই কোনো মুসলিম ইসলামী সংস্কৃতি বা সংস্কারের বাইরে গিয়ে অন্য কোনো সংস্কৃতি বা সংস্কার গ্রহণ করতে পারে না। এতে কোনো কোনো ক্ষেত্রে ঈমান বিনষ্ট হবার সম্ভাবনা থেকে যায়।

সুতরাং যারা নিজেকে নন-প্রাক্টিসিং মুসলিম বলে দাবী করেন আর যারা বলেনঃ “আমরা প্রাক্টিসিং, তবে সকল ক্ষেত্রে ইসলাম মানতে পারছি না” তারা যে আসলে সরাসরি আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজস্ব আইডলজি মেনে চলছেন; উপরের আয়াত থেকে কথাটি পরিষ্কার বুঝা যাচ্ছে।  মনে রাখতে হবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শ। তাই জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে ইসলাম মেনে চলতে হয়।  

هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ ۚوَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (210)

২১০. তারা কি অপেক্ষা করছে; মেঘের ছায়ায় চলে আসবেন আল্লাহ এবং ফিরিস্তাগণ আর সকল বিষয় নিস্পত্তি হয়ে যাবে? আসলে সবকিছু-ই আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল (আল্লাহ-ই সবকিছুর উৎস) 

سَلْ بَنِي إِسْرَائِيلَ كَمْ آتَيْنَاهُمْ مِنْ آيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (211)

আল্লাহর নিয়ামত বদলে ফেলার পরিণতি

২১১. বানী-ইসরাঈলকে জিজ্ঞেস করঃ আমি তাদেরকে দিয়েছি কত সুস্পষ্ট আয়াত (বিধান, নিদর্শন।) আল্লাহর নিয়ামত (নবী, রাসূল, কিতাব, শারীয়া’হ) আসা সত্ত্বেও যারা (হুবহু অনুকরণ না করে) এতে পরিবর্তন আনে (তারা জেনে রাখুক) আল্লাহ শাস্তি দানে কঠোর।

 

জ্ঞাতব্যঃ নবী, রাসূল, দ্বীন, শারীয়া’হ, কিতাব, ইত্যাদি আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ্‌ এসব দান করেন জীবনের আদর্শ এবং অনুকরণীয় বিষয় হিসেবে মেনে চলার জন্য। 

যেসব লোক আল্লাহর দেওয়া এসব নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে এসব মেনে চলল তারা এসব নিয়ামতের যথাযথ মর্যাদা দিল। ফলে আখেরাতে তাদের দেয়া হবে মহা পুরস্কার জান্নাত। আর যে ব্যক্তি এসব নিয়ামতকে অবজ্ঞা করল, অমান্য করল সে নিজের উপর আযাবকে অবধারিত করে নিল, অন্য কথায় আল্লাহর নিয়ামতকে আযাবে রূপান্তরিত করল। তাই আল্লাহ্‌ তাকে জাহান্নামে আযাব দেবেন।   

 

زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (212)

কাফিরের পরিণতি ও মুঅমিনের পুরস্কার

২১২. যারা কুফর করে দুনিয়ার জীবনকে তাদের জন্য শোভিত করে দেওয়া হয়। তারা মুঅমিনদের (দরিদ্রতা ও জীবন) নিয়ে উপহাস করে। পরকালে মুঅমিনরা হবে উন্নততর (জীবনের অধিকারী।) আল্লাহ বে-হিসাব সম্পদ দান করেন যাকে খুশী। 

 

ঈমান ও আক্বীদাহঃ কারো দরিত্রতা নিয়ে উপহাস করা মুসলমানের কাজ নয়। মানুষের দরিদ্রতা বা অসহায়ত্ব নিয়ে উপহাস করা কাফির ও মুনাফিকদের স্বভাব।  

কুফর পরিচিতিঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর।   

যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)  

 

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ ۚ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ ۖ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ ۗ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (213)

সকল মানুষ এক-ই জাতি, মানব জাতি 

২১৩. সকল মানুষ এক-ই জাতিভুক্ত ছিল। অতঃপর আল্লাহ নবী-রাসূল পাঠিয়েছেন সুসংবাদ দাতা ও সাবধানকারী হিসেবে এবং তাদের কাছে নাযিল করেছেন সঠিক বিধান সম্বলিত কিতাব, যেন তারা মানুষের অমীমাংসিত সকল বিষয়ে বিচার ও শাসন করেন (আল্লাহর নাযিল কৃত কিতাব দিয়ে।) আল্লাহর কিতাব আসার পর এটা স্পষ্ট ভাবে প্রমানিত হওয়া সত্ত্বেও কিছু মানুষ শুধু হিংসাবশত এর বিরোধিতায় লিপ্ত হয়। তবে আল্লাহ মুঅমিনদের হেদায়াত করেন আপন করুণায়। আল্লাহ যাকে খুশী পরিচালিত করেন সোজা পথে।   

জ্ঞাতব্যঃ আসলে সকল মানুষ এক-ই জাতি, মানব জাতি। আর মানব জাতির কাজ হল আল্লাহর দাসত্ব করা। কিন্তু বাস্তব জীবনে সকল মানুষ আল্লাহর দাসত্ব করে না। বাস্তবে দেখা যায় কিছু মানুষ আল্লাহর দাসত্ব করে আর অনেকে-ই করে না। 

যে সকল মানুষ আল্লাহর দাসত্ব করে তাদের বলা হয় মুসলিম তথা মুসলিম জাতি। আর যে বা যারা আল্লাহর দাসত্ব করে না তাদের বলা হয় কাফির তথা কাফির জাতি। কাফির জাতি আবার নিজেদেরকে নানা পরিচয়ে পরিচিত করে থাকে। যেমনঃ হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, ইয়াহুদ জাতি, খৃষ্টান জাতি, ইত্যাদি।  

জাতি, জাতীয়তা ও জাতীয়তাবাদঃ একটি জাতি অন্য জাতিসমূহের কাছে যে পরিচয়ে পরিচিত হয় এটা-ই জাতীয়তা। আর যে নীতি বা দর্শনের উপর ভিত্তি করে জাতীয়তা প্রতিষ্ঠিত হয় এটা জাতীয়তাবাদ। মানুষের মাঝে তিন ধরনের জাতীয়তাবাদ লক্ষ্য করা যায়। যথা..

১. আঞ্চলিক জাতীয়তাবাদঃ একটি নির্দিষ্ট অঞ্চল বা ভৌগলিক সীমারেখাকে কেন্দ্র করে জাতি গঠনের নীতি বা দর্শন-ই হল আঞ্চলিক জাতীয়তাবাদ। আঞ্চলিক জাতীয়তাবাদ বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দর্শন, বর্তমান বিশ্বের দেশে দেশে এ নীতি মানা হচ্ছে এবং ইসরাঈল ছাড়া আর সকল দেশে-ই এ নীতি মেনে অঞ্চল ভিত্তিক জাতি গঠন করা হয়েছে। যেমন..

  • আমরা যারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশী; 
  • যারা ভারতের নাগরিক তারা ভারতী;
  • যারা পাকিস্তানের নাগরিক তারা পাকিস্তানী; 
  • যারা ইরাকের নাগরিক তারা ইরাকী;
  • যারা সৌদি আরবের নাগরিক তারা সৌদি, ইত্যাদি। 

বিঃ দ্রঃ = ইসলামী বিধান মতে দুনিয়ার সকল মুসলিম এক-ই জাতি, মুসলিম জাতি। তাই অঞ্চল ভিত্তিক প্রদেশ, দেশ, ইমারাত, সালতানাত গঠন করলেও অঞ্চল ভিত্তিক জাতি গঠন কোনো অবস্থাতে-ই বৈধ নয় বরং জাতি গঠিত হবে ইসলাম ভিত্তিক। মানে আমরা মুসলিম জাতি, দুনিয়ার সকল মুসলিম এক-ই জাতি। এটা-ই ইসলামী বিধান। 

২. ভাষাভিত্তিক জাতীয়তাবাদঃ একটি নির্দিষ্ট ভাষাকে কেন্দ্র করে যখন একটি জাতি পরিচিত হয়; তখন এটাকে বলা হয় ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। যেমন.. 

  • আমরা যারা বাংলা ভাষায় কথা বলি (পশ্চিমবঙ্গ, আসাম বা অন্য দেশের নাগরিক হলেও) তারা বাঙ্গালী। 
  • যারা আরবী ভাষায় কথা বলে (সৌদি আরব, ইরাক, মিশর, সিরিয়া, লেবানন, ইত্যাদি যে কোনো দেশের নাগরিক হোক) তারা সবাই আরবী। ইত্যাদি।  

৩. ধর্মীয় জাতীয়তাবাদ বা ধর্মভিত্তিক জাতীয়তাবাদঃ একটি জাতি যখন ধর্মকে কেন্দ্র করে গঠিত ও পরিচিত হয় তখন এটাকে বলা হয় ধর্মীয় জাতীয়াতাবাদ বা ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। যেমন..

  • আমরা যারা ইসলাম মেনে চলি তারা মুসলিম;
  • যারা খৃষ্টানিজম মেনে চলে তারা খৃষ্টান;
  • যারা ইয়াহুদীবাদ মেনে চলে তারা ইয়াহুদী;
  • যারা হিন্দুত্ববাদ মেনে চলে তারা হিন্দু, ইত্যাদি। 

বিঃ দ্রঃ = ধর্মীয় জাতীয়তাবাদে দেশের সীমানার উপর ভিত্তি করে জাতি গঠিত হয় না বরং ধর্মের ভিত্তিতে জাতি গঠন হয়। তাই বিভিন্ন দেশের নাগরিক হয়েও শুধু ধর্ম এক হবার কারণে মানুষ এক-ই জাতিভুক্ত হয়। সুতরাং একজন মুসলিম যে কোনো দেশে থাকুক এবং যে কোনো দেশের নাগরিক হক, একজন মুসলিম হিসেবে মুসলিম জাতিভুক্ত। তাই মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত দেশের নাগরিক হবে সকল মুসলিম এবং নাগরিকত্ব পাবে সকল মুসলিম। ইসলামী সরকারকে এ বিধান মেনে চলতে হবে এবং এ বিধান-ই হবে তাদের নাগরিক আইনের মূলনীতি।  

 

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)

কঠিন পরিস্থিতির মোকাবিলা করে-ই জান্নাতে যেতে হবে

২১৪. (হে মুসলিমগণ!) তোমরা কী মনে করঃ এমনিতে-ই জান্নাতে চলে যাবে? অথচ তোমাদেরকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না, যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আগেকার লোকেরা? তারা সম্মুখীন হয়েছে কঠিন ও কঠোরতম পরিস্থিতির, (অস্থিত্ব বিলীনকারী জাতীয়) কম্পনের। এতে অতিষ্ট হয়ে মুঅমিনগণ, এমন কি রাসূল পর্যন্ত বলেছেনঃ আল্লাহর মদদ (সাহায্য সহযোগিতা) আর কবে আসবে..? জেনে রাখো! আল্লাহর মদদ নিকটে।

ঈমান ও আক্বীদাহঃ মানুষ তার সাধ্যমত সকল প্রচেষ্টা সম্পন্ন করার পর আসে আল্লাহর মদদ। তাই আগে নিজের সাধ্যমত সকল প্রচেষ্টা সম্পন্ন করতে হবে। তারপর আল্লাহর মদদের আশা করতে হবে।  

 

يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (215)

কি ব্যয় করবে? কার তরে ব্যয় করবে?

২১৫. (হে নবী!) লোকজন তোমার কাছে জানতে চায়; তারা কী ব্যয় করবে (এবং কোথায় ব্যয় করবে)? বলে দাওঃ তোমরা (আল্লাহর পথে) উত্তম বস্তু ব্যয় করবে (তোমরা) নিজেদের বাবা-মা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও পথিকের তরে (যা ব্যয় করবে এসব-ই আল্লাহর রাস্তায় ব্যয় হিসেবে ধরা হবে যদি তোমরা ঈমানের সহিত ছাওয়াবের আশায় এসব করে থাকো।) তোমরা কল্যাণকর যেসব কাজ কর এসব ব্যাপারে আল্লাহ অবগত।

জ্ঞাতব্যঃ আল্লাহর পথে ব্যয় করতে হয় উত্তম বস্তু। বাবা-মা, আত্মীয়স্বজনসহ যার তরেই ব্যয় কর এ ব্যয় যদি সৎকাজে হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সহিত ছাওয়াবের আশায় হয়ে থাকে তবে এটা আল্লাহর রাস্তায় ব্যয় হিসেবে ধরা হবে এবং এজন্য ছাওয়াব পাওয়া যাবে।

    

 

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (216)

যুদ্ধ করা মুসলমানদের ফরজ দায়িত্ব  

২১৬. (হে মুসলিমগণ! শুনো!!) তোমাদের উপর ফরজ করা হয়েছে ক্বিতাল (যুদ্ধ) অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। (জেনে রাখো!) অনেক কিছু-ই তোমরা পছন্দ কর না কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। আর অনেক কিছু-ই তোমরা পছন্দ কর কিন্তু এটা তোমাদের জন্য অকল্যাণকর। আসলে আল্লাহই ভালো জানেন, তোমরা জান না।

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর পথে যুদ্ধ করা মুসলিমদের ফরজ দায়িত্ব। ফিক্বহের পরিভাষায় যুদ্ধ কখনো ব্যক্তির উপর ফরজ হয় আর কখনো জাতির উপর (তথা কখনো ফরজে আইন হয় আর কখনো ফরজে কিফায়াহ।) যে জাতি যুদ্ধবিমুখ হয়ে যায় তাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠে আর যে মুসলিম যুদ্ধবিমুখ হয় সে মুনাফিক হয়ে যায়।  যে মুসলিম যুদ্ধ থেকে পালিয়ে যায় (বা পালিয়ে থাকে) তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। (দেখুনঃ সূরাহ আনফালঃ ১৬) 

একটি ভুলের অবসানঃ আজকাল অনেকেও বলতে শোনা যায়ঃ “ইসলাম হল শান্তির ধর্ম, এখানে যুদ্ধের কথা থাকবে কেন”? এরা মনে করে আসলে-ই ইসলামে যুদ্ধের কথা নেই। 

তাই যেসব মুসলিম জিহাদের কথা বলে বা যুদ্ধের মাধ্যমে যারা দ্বীন কায়েম করতে চায় অথবা যুদ্ধকে সমর্থন করে; এরা তাদেরকে জঙ্গী, সন্ত্রাসী, ধর্মান্ধ, ইত্যাদি নানা মন্দ বিশেষণে বিশেষিত করে তাদের বিরুদ্ধে নানা প্রকার প্রপাগান্ডা করে থাকে। এর মূল কারণ হলঃ আসলে এরা বুঝে-ই উঠতে পারে না “ইসলাম কেন যুদ্ধের কথা বলবে”? 

আর এ সহজ কথাটি না বুঝার মূল কারণ এরা ইসলামকে শুধু ধর্ম মনে করে এবং ধর্ম হিসেবে-ই মানে। আসলে ইসলাম যে শুধু ধর্ম নয় বরং ইসলাম হল একটি পরিপূর্ণ জীবন আদর্শ; এ সহজ কথাটি এরা বুঝে না বা মানতে পারে না। 

তবে দুনিয়ার সকল মানুষ একথাটি সহজ ভাবে-ই মেনে নেয় যে, প্রতিটি দেশ জাতি ও সরকারের-ই প্রতিরক্ষানীতি বা যুদ্ধনীতি থাকতে হয়। যুদ্ধনীতি বা প্রতিরক্ষানীতি ছাড়া কোনো দেশ জাতি বা সরকার-ই পূর্ণতা লাভ করতে পারে না। 

আর আসল ব্যাপার হলঃ ইসলাম শুধু একটি ধর্মই নয়। দেশ ও জাতি গঠন, ন্যায় সাম্য অধিকার ও আইনের শাসন, সরকার গঠন ও পরিচালনা, ইত্যাদি হল ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। 

ইসলাম তার জাতির জন্য যে যুদ্ধনীতি বা প্রতিরক্ষানীতি ঠিক করে দিয়েছে এর-ই নাম জিহাদ ফী সাবীলিল্লাহ। দেশ জাতি ও সরকার গঠন, পরিচালনা, প্রতিরক্ষা, মানুষের অধিকার আদায়, সম্পদ ইজ্জত ও জীবন রক্ষা, ইত্যাদির জন্য যুদ্ধ করা মানুষের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে আল্লাহ খুশী হয়ে অনেক ছাওয়াব দান করেন। তাই এটাকে জিহাদ ফী সাবীলিল্লাহ বলা হয়।  

 

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (217) إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (218)

মুসলিমদের বিরুদ্ধে প্রপাগান্ডার জবাব

পটভূমিঃ বদর যুদ্ধের দুই মাস আগে মাক্কাহর নিকটে নাখলাহ নামক স্থানে মক্কার এক কাফেলার বিরুদ্ধে বিশেষ অভিযানে ৯জন সাহাবীর এক ঝটিকা বাহিণী প্রেরণ করেছিলেন রাসূল সাঃ। আব্দুল্লাহ বিন জাহাশ রাঃ ছিলেন এ বাহিণীর কমান্ডার তথা মুসলিম বাহিণীর প্রথম সেনাপতি। 

রজব মাসের শেষ তারিখ মাক্কাহর নিকটে মুশরিকদের কাফেলার সন্ধান পেয়ে সাহাবাগণ ভাবনায় পড়ে গেলেন। কারণ আক্রমণ না করলে কাফেলা মাক্কায় ঢুকে পড়বে আর আক্রমণ করলে রজব মাসের সম্মান নষ্ট হবে। 

(উল্লেখ্য আরবি ১২ মাসের মাঝে ৪ মাসকে হারাম হিসেবে মান্য করা হয়। আর এ চার মাস হচ্ছে যু-ল-ক্বাইদাহ, যু-ল-হিজ্জাহ, মুহাররাম ও রাজাব। এসব মাসে যুদ্ধ করা নিষিদ্ধ।) 

সাহাবাগণ ভাবলেনঃ রাসূল সাঃ আক্রমণের হুকুম দিয়েছেন, তাই আমাদের উচিত আক্রমণ করা। ভেবে চিনতে তারা আক্রমণ করে ফেললেন। 

এ অভিযানে ওয়াক্বিদ বিন আব্দুল্লাহ আল-তামিমী রাঃ’র তীরে আ’মর বিন খাদরামী নামক এক মুশরিক নিহত হয়। উছমান বিন আব্দুল্লাহ এবং হা’কাম বিন কাইসান নামক দুজন মুশরিককে বন্দী করা হয়। মুশরিক কাফেলার অন্য সদস্য নাওফিল বিন আব্দুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়। সাহাবাগণ দুজন বন্দি, কিছু উটসহ অনেক গণীমত নিয়ে মদীনাহ ফিরে আসেন। 

এমন পরাজয়ে জ্বলে উঠে মুশরিকরা। চারদিকে হৈচৈ পড়ে যায়। শুরু হয় প্রপাগান্ডা। মুসলিমগণ রাজাব মাসের সম্মান নষ্ট করেছে বলে তোলপাড় হয়ে যায়। চতুর্দিক থেকে প্রশ্ন আসতে থাকে রাসূল সাঃ’র কাছে। 

উল্লেখ্য এটা-ই ইসলামী ইতিহাসের প্রথম গণীমত। আব্দুল্লাহ বিন জাহাশ প্রথম সিপাহ সালার। আর মুসলিমদের হাতে প্রথম নিহত ব্যক্তি আ’মর বিন খাদরামী। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়ঃ (কুরতুবী)

 

২১৭. তারা (মুশরিকরা) হারাম মাসে যুদ্ধ সম্পর্কে জানতে চায়। বলে দাওঃ এসব মাসে যুদ্ধ করা বড় অপরাধ (যা মুসলিম বাহিনী করেছে।) আর.. 

  • আল্লাহর পথে বাধা দেয়া, 
  • আল্লাহর সাথে কুফর করা, 
  • (রাসূল ও মুঅমিনদেরকে) মাসজিদ হারাম থেকে বিরত রাখা, 
  • আসল হকদারদেরকে সেখান থেকে বের করে দেয়া, (ইত্যাদি পাপসমূহ যা মুশরিকরা করছে) হারাম মাসে যুদ্ধের চেয়েও জঘন্যতম অপরাধ আর ফিতনাহ (শিরক) হত্যার চেয়েও জঘন্য (আর হে মুশরিকের দল! এসব জঘন্যতম অনেক কাজ তোমরা করছ। সুতরাং তোমরা কোন মুখে মুসলিমদেরকে অপরাধী বানাতে চাও?) 

(হে মুসলিমগণ! শুনো!) তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না। তারা ক্ষমতা পেলে তোমাদেরকে দ্বীন ছাড়া করবে। আর (জেনে রেখো!) তোমাদের কেউ যদি দ্বীন ছেড়ে দেয় এবং কাফির অবস্থায় মারা যায় তবে তার সকল আ’মাল দুনিয়া ও আখেরাতে নিস্ফল হয়ে যাবে। আর তারা হবে জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।

 

২১৮. পক্ষান্তরে যারা ঈমান আনে, হিজরত করে, আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর রহমতের আশা কেবল তারা-ই করতে পারে। আল্লাহ গাফূর, রাহী’ম।

জ্ঞাতব্যঃ 

  • কুফর শিরক হত্যার চেয়েও জঘন্য অপরাধ। 
  • মুসলিমরা যত-ই নতজানু হোক না কেন; সম্পূর্ণরূপে মুরতাদ না হলে কাফিররা এদের উপর খুশী হবে না। 
  • যে ব্যক্তি কাফিরদের আদর্শ গ্রহণ করল তার সকল আ’মাল বরবাদ হয়ে যায়। 
  • ঈমান, হিজরত ও জিহাদ ফী সাবীলিল্লাহ এ তিন গুণে গুণান্বিত মুসলিম-ই আল্লাহর রহমতের আশা করতে পারে। 
  • আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন কায়েম ও দ্বীনের হেফাজত, অধিকার আদায় ও সংরক্ষণ, ইজ্জত আব্রু জীবন ও সম্পদের হেফাজতের জন্য সর্বাত্বক প্রচেষ্টাকে জিহাদ বলে। জিহাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে যুদ্ধ। যুদ্ধকে আরবীতে বলা হয় “ক্বিতাল” বা “হা’রব”।

আইন ও বিধানঃ ক্বিতাল তথা আল্লাহর পথে যুদ্ধ করা ফরজ। জাতির অস্থিত্ব বজায় রাখতে ক্বিতালের বিকল্প নেই। একটি বীর ও লড়াকু জাতি-ই পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে পারে। ইসলামের প্রথম দিকে সম্মানিত চার মাসে যুদ্ধ করা হারাম ছিল। পরে সূরাহ তাওবাহর ৩৬ তম আয়াতের শেষ অংশ দ্বারা প্রয়োজনে হারাম মাসেও যুদ্ধের অনুমতি দেয়া হয়। কোনো বড় অন্যায় রুখতে প্রয়োজনে ছোট পাপ মেনে নেয়া যায়। 

 

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (219) فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَىٰ قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْر وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُم إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (220)

মদ, জুয়া, আল্লাহর রাহে খরচ ও এতীমের সম্পদ

২১৯-২২০. (হে নবী!) তারা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জানতে চায়। বলে দাওঃ এ উভয় কাজে-ই অনেক পাপ নিহিত তবে এতে (সাময়িক) লাভও আছে। আর এ উভয় কাজে লাভের চেয়ে পাপের মাত্রা অনেক বেশী। 

(হে নবী!) তারা তোমার কাছে (আরো) জানতে চায়ঃ কী তারা (আল্লাহর রাহে) ব্যয় করবে, বলে দাওঃ  অবশিষ্ট (সম্পদ আল্লাহর রাহে খরচ করবে।) আল্লাহ এভাবে-ই তার বিধানকে পরিষ্কার ভাবে বর্ণনা করেন। যেন তোমরা (এসব বিষয় নিয়ে) গবেষণা কর (এবং) দুনিয়া ও আখেরাতে (এর ফল ভোগ কর।)

 

(হে নবী!) তারা তোমার কাছে ইয়াতীম সম্পর্কে জানতে চায়। বলে দাওঃ (ইয়াতীমদের ব্যাপারে) এমন পদক্ষেপ নেয়া উত্তম যাতে তাদের কল্যাণ হয়। (আর তোমরা যারা ইয়াতীমের অভিভাবক হিসেবে কাজ করছঃ তোমরা যদি তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ) মিশিয়ে ফেলো তবে তারা তোমাদের ভাই (হয়ে যাবে। তোমরা তখন ভাইয়ের মত-ই তাদের এবং তাদের সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। আর সদা সাবধান থাকবে! কারণ) আল্লাহ জানেন কে (ইয়াতীমের মাল) ধ্বংস করে আর কে সংরক্ষণ করে। (মনে রাখবে) আল্লাহ চাইলে তোমাদের ধ্বংস করে দিতে পারেন। নিশ্চয় তিনি অপ্রতিরুদ্ধ, মহাকৌশলী।

আইন ও বিধানঃ সম্পদ অর্জন বা উপার্জন করার পর নিজের ও পরিবারের প্রয়োজন মিটিয়ে যা অবশিষ্ট তথা সঞ্চয় থাকবে এ থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। 

ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণ করা আমাদের সামাজিক দায়িত্ব। যাতে ইয়াতীমের কল্যাণ হয় সে ব্যবস্থা-ই করতে হবে। 

   

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚوَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗأُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ۖوَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221)

 

মুশরিকদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ  

২২১. (হে মুসলিমরা শুনো!) তোমরা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে না, যতক্ষণ না সে ঈমান আনবে, (জেনে রাখো! মুশরিক নারী রূপে গুণে) তোমাদের বিমোহিত করে ফেললেও মুশরিক রমণীর চেয়ে মুঅমিন দাসী অনেক উত্তম। 

(কোনো মুসলিম নারীকেও) মুশরিক পুরুষের কাছে বিয়ে দিবে না, যতক্ষণ না সে ঈমান আনবে। (জেনে রাখো!) মুশরিক পুরুষ (তার গুণ ও অবস্থান দিয়ে) তোমাদের বিমোহিত করে ফেললেও মুসলিম দাস তার চেয়ে অনেক উত্তম। 

কারণঃ মুশরিকরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাত ও মাগফিরাতের দিকে আপন করুণায়। তিনি তাঁর বিধান স্ববিস্তারে বর্ণনা করেন, যেন মানুষ এটা গ্রহণ করে।

আইন ও বিধানঃ 

  • মুশরিক নারীকে বিয়ে করা মুসলিমের পুরুষের জন্য হারাম। 

এ আয়াতের বিধানকে ব্যাপক ভাবে নিলে সকল মুশরিক নারীকে-ই বিয়ে করা হারাম হয়ে যায়। তবে সূরাহ মাইদার ৫ম আয়াত দ্বারা এ আয়াতের ব্যাপকতাকে তাখস্বীস্ব তথা সীমিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে মুসলিম পুরুষ আহলে কিতাব মেয়েদের বিয়ে করতে পারবে। 

  • মুশরিক পুরুষকে বিয়ে করা মুসলিম নারীদের জন্য হারাম। 

  

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚإِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)

ঋতুবতী নারীর সাথে সঙ্গমের বিধান

পটভূমিঃ ইয়াহুদ সমাজে ঋতুবতী নারী সম্পর্কে নানা কুসংস্কারের প্রচলন ছিল। কিছু মানুষ তাদের সম্পূর্ণ আলাদা করে দিত আর কেউ কেউ মলদ্বারে সঙ্গম করত। সাহাবাগণ তাদের করণীয় সম্পর্কে জানতে চাইলে নাযিল হয়..

 

২২২. (হে নবী!) লোকজন তোমার কাছে ঋতুবতী নারী সম্পর্কে জানতে চায়, বলে দাওঃ এটা বড়ই নোংরা (অবস্থা।) সুতরাং স্রাব চলাকালীন সময়ে তোমরা নারী (সঙ্গম) থেকে বিরত থাকবে, (স্রাব থেকে) পবিত্র হওয়া পর্যন্ত (সঙ্গমের জন্য) তাদের কাছে যাবে না। তারা যখন (স্রাব থেকে) উত্তম রূপে পবিত্র হয়ে যাবে তখন তাদের সাথে সঙ্গম করবে আল্লাহর নির্দেশিত পথে (তথা যোনি পথে, মলদ্বারে নয়। আর স্রাব অবস্থায় সঙ্গম করে ফেললে তাওবাহ করবে) নিশ্চয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তাওবাহ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা পরিচ্ছন্ন জীবন যাপন করে।

আইন ও বিধানঃ ঋতুকালে নারীর যোনি নোংরা থাকে, এ অবস্থায় সঙ্গম করলে নানা রোগের সৃষ্টি হয়। ঋতুবতী নারীর সাথে সঙ্গম করা বৈধ নয়। তবে সঙ্গম ব্যতীত অন্য সব (যেমন চুম্বন, আলিঙ্গন, ইত্যাদি) বৈধ আছে। স্রাব পরিপূর্ণ ভাবে বন্ধ হয়ে গেলে (তথা সাদা স্রাব দেখা গেলে) নারী প্রথমে গোসল করবে এবং এ গোসল নারীর ফরজ দায়িত্ব। গোসলের পর ওই নারীর সাথে সহবাস করা যাবে। 

ঋতুবতী নারীর সাথে সহবাস করলে ১ দিনার (৪.২৫ গ্রাম স্বর্ণ বা সমমূল্য) বা আধা দিনার সাদাক্বাহ দিতে হয়। স্বামী-স্ত্রী সহবাসকালে ইচ্ছামত নানা পদ্ধতি গ্রহণ করে আনন্দ করা অবৈধ নয়। তবে সঙ্গম করতে হবে যোনি পথে, মলদ্বারে সঙ্গম করা বৈধ নয়।  

نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ وَقَدِّمُوا لِأَنْفُسِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ (223)

স্ত্রী সহবাসের সময় ও পদ্ধতি

পটভূমিঃ ইয়াহুদ মনে করতঃ স্ত্রীকে উপুড় করে সঙ্গম করলে সন্তান বিকলাঙ্গ হয়। (কুরতুবীঃ বুখারী) (আসলে এ সবই কুসংস্কার। এসব কুসংস্কারে বিশ্বাস করে) মদীনার লোকজন সর্বদা এক-ই পদ্ধতিতে (স্ত্রীকে চিৎ করিয়ে) সঙ্গম করত। আর মাক্কাহবাসীর পছন্দ ছিল নানা পদ্ধতি। এক মুহাজির সাহাবী এক আনসারী মহিলাকে বিয়ে করে পদ্ধতি নিতে চাইলে স্ত্রী বেকে বসেন। (কুরতুবীঃ তিরমিযী) রাসূল সাঃ’র কাছে প্রশ্ন এলে এসব কুসংস্কার প্রতিহত করতে নাযিল হয়.. 

২২৩. তোমাদের নারীগণ তোমাদের ফসলের মাঠ (তূল্য, ফসলের মাঠে বীজ দিলে ফসল হয় আর নারী জড়ায়ুতে বীর্য দিলে সন্তান হয়) সুতরাং তোমরা যখন ইচ্ছা /যেভাবে ইচ্ছা নিজ নিজ ফসলের মাঠে আসতে পারবে। তোমরা (স্ত্রী সঙ্গম করে) নিজেদের ভবিষ্যত (বংশধর) কামনা করবে আর আল্লাহর তাকওয়া অর্জন করবে। মনে রেখোঃ তোমাদেরকে তাঁর সাক্ষাতে যেতে-ই হবে। (তবে তোমরা মুঅমিন হতে পারলে ভয়ের কিছু নেই। কারণ) সুসংবাদ মুঅমিনদের জন্য। (উল্লেখ্য মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। এর মাঝে মুঅমিন নিশ্চিত জান্নাতী, মুনাফিক চির জাহান্নামী আর ফাসিক ক্ষমা পেলে জান্নাতী নতুবা মেয়াদী জাহান্নামী হবে।) 

জ্ঞাতব্যঃ আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া। 

আইন ও বিধানঃ স্বামী-স্ত্রী সঙ্গম কালে নানা পদ্ধতি নিয়ে আনন্দ করা বৈধ এবং রাতের বা দিনের যে কোনো সময় সঙ্গম করা বৈধ। এতে দোষের কিছু নেই। 

সাবধানঃ স্বামী-স্ত্রীর বৈধ সঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কারের প্রচলন রয়েছেন। যেমনঃ অনেকে মনে করেন; এ সময়ে সঙ্গম করলে এই হয় আর ওই সময়ে সঙ্গম করলে ওই হয়। আবার অনেকে মনে করেন; এ ভাবে এ পদ্ধতিতে সঙ্গম করা যাবে আর ওই পদ্ধতিতে যাবে না, ইত্যাদি। 

আসলে এ সব-ই কুসংস্কার। বরং স্বামী-স্ত্রী তাদের ইচ্ছা মত যে কেনো সময়ে বা যে কোনো পদ্ধতিতে সঙ্গম করতে পারবে। তবে সঙ্গম ক্রতে হবে শুধু-ই যোনীপথে, মল-দ্বারে সঙ্গম করা বৈধ নয়।    

وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِأَيْمَانِكُمْ أَنْ تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (224) لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ (225)

ক্বসমের বিধান

পটভূমিঃ মিসতাহ একজন গরীব সাহাবী। মিসতাহ আবু-বাকর রাঃ’র ভাগনা। ভাগনা মিসতাহকে নিয়মিত আর্থিক সাহায্য করতেন আবু-বাকর রাঃ। আ’ইশাহ রাঃ’র উপর মিথ্যা অপবাদ রটনাকালে অপবাদকারীদের সঙ্গ দিয়েছিলেন মিসতাহ। যে কারণে আবু-বাকর রাঃ কসম করলেনঃ মিসতাহর জন্য আর অর্থ ব্যয় করবেন না।

অন্য দিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাঃও কসম করেছিলেনঃ তদীয় ভগ্নীপতি বাশীর বিন নু’মানের সাথে কথা বলবেন না। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়..  

২২৪. (একজন ভালো মুসলিম হিসেবে) তোমরা পুণ্যের কাজ করবে, তাকওয়া অর্জন করবে, মানুষের বিবাদ মিটাবে, (এটাই স্বাভাবিক এবং এসবই ভালোকাজ। তোমরা) এসব কাজ না করার জন্য (আল্লাহর নামে) কসম করে আল্লাহকে এসব কাজের প্রতিবন্ধক বানিও না। আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। 

২২৫. (শুনো!) লাগ’য়া কসমের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না। তবে ইচ্ছাকৃত কসমের জন্য অবশ্য-ই ধরবেন। আল্লাহ গা’ফূর, রাহী’ম।

আইন ও বিধানঃ কসম ৩ প্রকারঃ গুরুত্বহীন কসম (লাগ’ওয়া), মিথ্যা কসম (গু’মুস) ও উদ্দেশ্যমূলক কসম (মুনআ’ক্বিদাহ)

 

লাগ’ওয়াঃ কসমের ইচ্ছা না করে অভ্যাসগত বা উদ্দেশ্যহীন ভাবে কসমের শব্দ ব্যবহার করা অথবা অতীতের কোনো (মিথ্যা) বিষয়কে সত্য মনে করে কসম করাকে লাগ’ওয়া কসম বলে। লাগ’ওয়া কসমে পাপ হয় না এবং লাগ’ওয়া কসমে কাফফারাহ দিতে হয় না।

 

গু’মুসঃ অতীতের কোনো বিষয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কসম করাকে গু’মুস বলে। গু’মুস কসমে পাপ হয়। এজন্য তাওবাহ ও ইস্তিগফার করতে হয়। তবে কাফফারাহ দিতে হয় না। 

মুনআ’ক্বিদাহঃ ভবিষ্যতে কোনো কাজ করার বা না করার কসমকে মুনআ’ক্বিদাহ বলে। মুনআ’ক্বিদাহ কসম করলে পাপ হয় না। তবে মুনআ’ক্বিদাহ কসম ভঙ্গ করলে কাফফারাহ দিতে হয়। মুনআ’ক্বিদাহ কসমের কিছু গুরুত্ব পূর্ণ বিধান হচ্ছে..

  • কোনো ভাল কাজ না করার অথবা মন্দ কাজ করার জন্য কসম করলে এটা ভঙ্গ করে কাফফারাহ দিতে হয়।
  • কসমের কাফফারাহ হচ্ছে দশজন মিসকীনকে খাদ্য দান, অথবা বস্ত্র দান, অথবা দাস মুক্তি। এ তিনটির কোনোটি করতে সক্ষম না হলে তিনটি রোজা রাখতে হয়। (দেখুন সূরাহ মাইদাহঃ ৮৯)
  • আল্লাহ ছাড়া অন্য নামে কসম করা বৈধ নয়। এমন কাজকে হাদীছে শিরক বলা হয়েছে।  

لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ فَإِنْ فَاءُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (226) وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (227)

তালাক ও বিবাহ বিচ্ছেদ 

২২৬. (হে মুসলিমগণ!) তোমাদের যারা নিজ স্ত্রীর সাথে “ইলা” করবে তাদেরকে চার মাস অবকাশ দেয়া হল। (চার মাস সময়ের মধ্যে ইলা ভঙ্গ করে) ফিরে এলে (বিবাহ বিচ্ছেদ হবে না।) আল্লাহ গাফূর রাহী’ম। 

২২৭. (ইলা করার পর যদি ৪ মাস অতিবাহিত হয়ে যায়) আর তোমরা যদি (ইলা ভঙ্গ না করে) তালাকের সিদ্ধান্ত করে ফেলো (তবে চার মাস পর স্বয়ংক্রিয় ভাবে-ই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।) আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

আইন ও বিধানঃ স্ত্রীর সাথে সঙ্গম না করার কসমকে “ইলা” বলে। এমন কসম করা অনৈতিক। এতে স্ত্রীর অধিকার নষ্ট হয়। তখনকার সময়ে আরব সমাজের প্রথা মত “ইলা” করলে বিবাহ বিচ্ছেদ হয়ে যেত। কিন্তু ইসলামী বিধানে “ইলা”কারীকে ৪ মাস অবকাশ দেয়া হয়। 

ইলা করার ৪ মাসের মধ্যে স্ত্রীর সাথে সঙ্গম করলে ইলা ভঙ্গ হয়ে যায়। তখন কসম ভঙ্গের কাফফারাহ দিতে হয়। চার মাসের মধ্যে ইলা ভঙ্গ করে কাফফারাহ দিয়ে দিলে আর বিবাহ বিচ্ছেদ হয় না। 

চার মাসের মধ্যে স্ত্রীর কাছে না গেলে স্বামীকে আর সুযোগ দেয়া হয় না বরং বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় বাইন তালাক, অর্থাৎ ইলার মাধ্যমে ১ তালাক বাইন হয়। ১ তালাক বাইন হয়ে গেলে স্বামীর হাতে আর ক্ষমতা থাকে না এবং স্বামী আর এ তালাক ফিরিয়ে নিতে পারবে না। তখন ক্ষমতা চলে যায় স্ত্রীর হাতে। স্ত্রী ইচ্ছা করলে ইদ্দতের পর যে কোনো পুরুষকে বিয়ে করতে পারবে আর চাইলে ১ম স্বামীকেও বিয়ে করতে পারবে।

উল্লেখ্য ইসলামী বিধানে তালাক দুই প্রকার। যথাঃ রাজয়ী’ তালাক ও বাইন তালাক। রাজয়ী’ তালাক (১ম ও ২য় বার) ফিরিয়ে নেওয়া যায় আর বাইন তালাক কখনো ফিরিয়ে নেওয়া যায় না। 

  

ক. রাজয়ী’ অর্থ প্রত্যাবর্তনশীল। তাই রাজয়ী’ তালাক অর্থ প্রত্যাবর্তনশীল তালাক। যে তালাক ১ বার বা ২ বার দেওয়ার পরও স্বামীর হাতে ক্ষমতা থাকে। স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের ভিতর এ তালাক ফিরিয়ে নিতে পারবে। তবে ইদ্দত পার হয়ে গেলে আর ফিরিয়ে নিতে পারবে না। কারণ ইদ্দত পার হয়ে যাবার পর রাজয়ী’ তালাক বাইন তালাকে রূপান্তরিত হয়ে যায়। 

রাজয়ী’ তালাক ১ম বার ও ২য় বার (স্ত্রীর ইদ্দতের ভিতর) ফিরিয়ে নেওয়া যায়। ৩য় বার আর ফিরিয়ে নেওয়া যায় না। 

  

খ. বাইন অর্থ বিচ্ছেদকারী। বাইন তালাক অর্থ বিবাহ বিচ্ছেদকারী তালাক। বাইন তালাক একবার দিলেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তখন আর স্বামীর হাতে ক্ষমতা থাকে না। স্বামী এ তালাক আর ফিরিয়ে নিতে পারবে না। তখন ক্ষমতা চলে যায় স্ত্রীর হাতে। 

(১ম বার বা ২য় বার) বাইন তালাক দেবার পর স্বামী-স্ত্রী উভয়ে সম্মত হলে (ইদ্দতের ভিতরে বা ইদ্দতের পর) উভয়ে আবার বিয়ে করতে পারবে। 

রাজয়ী’ তালাকের ইদ্দত চলে যাবার পর এটা বাইন তালাকে রূপান্তরিত হয় এবং বাইন তালাকের বিধান কার্যকর হয়।

  

তালাক রাজয়ী’ হোক বা বাইন, ৩য় বার তালাক দেবার পর স্বামী-স্ত্রী একে অপরের জন্য কঠিনতর হারাম হয়ে যায়। ফিক্বহের পরিভাষায় যাকে বলা হয় “মুগা’ল্লাযাহ”। মুগা’ল্লাযাহ হয়ে গেলে স্বামী-স্ত্রী আর একে অন্যের জন্য হালাল থাকে না। 

মুগা’ল্লাযাহ হয়ে যাবার পর স্ত্রী যদি (স্বাভাবিক ভাবে) অন্য পুরুষকে বিয়ে করে এবং বিবাহ বিচ্ছেদ ঘটে তখন মুগা’ল্লাযাহ ভেঙ্গে গিয়ে উভয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর তারা চাইলে উভয়ের সম্মতিতে আবার বিয়ে করতে পারবে। 

তবে হিল্লা বিয়ের নামে আমাদের সমাজে যে নাটক করা হয় এটা দ্বীন নিয়ে তামাশার শামিল। দ্বীন নিয়ে এমন তামাশা করা কোনো অবস্থাতেই বৈধ নয়।    

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوء وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (228) الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ (229) فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّىٰ تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ (230) وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (231) وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَٰلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (232)

তালাক প্রাপ্তা নারীকে কতদিন অন্য বিবাহ থেকে বিরত থাকতে হবে 

২২৮. তালাকপ্রাপ্তা স্ত্রীগণ তিন ক্বুরু (সময় পর্যন্ত) নিজেকে (অন্য বিয়ে থেকে) বিরত রাখবে (এটা-ই তালাকের ইদ্দত।) ঈমানদার নারী যেন তার জরায়ুতে আল্লাহর সৃষ্টি (স্রাব বা গর্ভ) তথ্য গোপন না করে, (কারণ এটা গোপন করলে ইদ্দতের হিসাব সঠিক হবে না। আর রাজয়ী তালাকের পর) স্বামী নিস্পত্তি চাইলে ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেবার অধিকার রাখে। নারীর উপর যেমন পুরুষের অধিকার আছে, তেমনি পুরুষের উপরও নারীর বিধিবদ্ধ অধিকার রয়েছে। তবে (কিছু বিষয়ে) নারীর উপর পুরুষের প্রাধান্য রয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাকৌশলী।

   

২২৯. (রাজয়ী) তালাক দুই বার (দেয়া যায়। ১ম ও ২য় বার তালাক দেওয়ার পর স্বামী চাইলে স্ত্রীকে) আইনগত ভাবে ফিরিয়ে রাখবে অথবা সুন্দর ভাবে বিদায় দেবে। স্ত্রীকে দেয়া (মোহর বা উপহার থেকে) কিছু রেখে দেয়া (স্বামী বা স্বামী পরিবারের জন্য) বৈধ নয়। স্বামী-স্ত্রী যদি মনে করেঃ তারা আল্লাহর বিধান (পরস্পরের অধিকার) মেনে চলতে পারবে না এবং তোমরা (অভিভাবক/আদালত/সমাজ/সরকার)ও মনে করঃ তারা আল্লাহর বিধান মেনে চলতে পারবে না, এমতাবস্থায় স্ত্রী (যদি তালাক চায় এবং) তালাকের বিনিময়ে স্বামীকে কিছু দেয় তবে এটা গ্রহণ করা যাবে। (মনে রেখো!) এসব হলো আল্লাহর সীমানা (তথা বিধান, তাই) তোমরা এসব অতিক্রম করো না। কারণ যারা আল্লাহর সীমানা অতিক্রম করে তারা অপরাধী। 

আইন ও বিধানঃ

তালাক পরিচিতিঃ বিবাহের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী একে অপরের আপন হয়ে যায় এবং উভয়ে মিলে শুরু করে নতুন সংসার। শুরু হয় প্রেমময় জীবনের নতুন যাত্রা। কিন্তু মাঝে মাঝে সংগত কারণে-ই এ বিবাহ ভেঙ্গে ফেলার প্রয়োজন হয়। বিবাহ ভঙ্গের জন্য শারীয়া’হ আইন সম্মত যে বৈধ পদ্ধতি র‍য়েছে এটা-ই তালাক নামে পরিচিত।  

তালাক দেয়ার ধরণ ও পদ্ধতিঃ বিয়ের জন্য পুরুষ ও নারী উভয়ের সম্মতির প্রয়োজন হয়। পুরুষ বা নারী কোনো এক জনের আপত্তি থাকলে বিয়ে শুদ্ধ হয় না। তালাক কিন্তু এমন নয়। তালাক..

  • উভয়ের সম্মতিতে হতে পারে;
  • শুধু পুরুষের পক্ষ থেকে হতে পারে;
  • শুধু নারীর পক্ষ থেকেও হতে পারে। 

উভয়ের সম্মতিতে তালাকঃ উভয়ের সম্মতিতে তালাক হলে উত্তম পদ্ধতি হল এক তালাক দিয়ে সমাপ্ত করা। ইসলামী শারীয়া’হ মতে এটা-ই তালাকের উত্তম পদ্ধতি এবং এতে বেশ কিছু সুবিধাও পাওয়া যায়। যে আলোচনা সামনে আসছে, ইণ শা-আল্লাহ। 

শুধু পুরুরষের পক্ষ থেকে তালাকঃ শুধু পুরুষের পক্ষ থেকে তালাক হলে উত্তম পদ্ধতি হল এক তালাক দিয়ে সমাপ্ত করা। পুরুষ এক তালাক দিয়ে সমাপ্ত করবে এবং নারী তার ইদ্দত পর্যন্ত অপেক্ষা করে অন্যত্র বিয়ে হতে পারবে। 

শুধু নারীর পক্ষ থেকে তালাকঃ আর নারী তার স্বামী থেকে তালাক প্রত্যাশী হলে নিম্নে বর্ণিত ৩টি পদ্ধতির যে কোনো একটি বেঁছে নিতে পারবে..

  • বিয়ের সময়ে বা এর পরে নারী যদি তার স্বামী থেকে তালাকের ক্ষমতা নিয়ে থাকে তবে নারী নিজে-ই নিজেকে তালাক দিতে পারবে এবং তখনও উত্তম হল এক তালাক দিয়ে সমাপ্ত করা। 
  • নারী তার স্বামী থেকে তালাকের ক্ষমতা না নিলে তার স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারবে অথবা কোনোকিছুর বিনিম্যে তালাকের চুক্তি করতে পারবে। বিনিময় দিয়ে তালাক নেয়ার পদ্ধতিকে খলা বলা হয়। খোলা এক তালাক বাইনের সম্মান। 
  • নারী বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে যেতে পারবে। আদালত তালাক দিতে পারে না তবে বিবাহ ভেঙ্গে ভিতে পারে। আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গ করা এক তালাক বাইনের সমান।   

তালাকের প্রকার ভেদঃ ইসলামী বিধানে তালাক দুই প্রকার হয়ে থাকে। যথাঃ রাজয়ী’ তালাক ও বাইন তালাক। 

  

ক. রাজয়ী’ তালাকঃ বিবাহ ভঙ্গের জন্য দুই প্রকার তালাক রয়েছে। এরমধ্যে এক প্রকার তালাক হল রাজয়ী’ তালাক তথা প্রত্যাবর্তনশীল তালাক। তালাক দেবার উত্তম পন্থা হল এক তালাক রাজয়ী’ একবার দিয়ে-ই বিষয়টির সমাপ্তি ঘটানো। এতে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। যেমন..  

  • রাজয়ী’ তালাকে তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদ হয় না। 
  • রাজয়ী’ তালাক ১ম বার বা ২য় বার দেয়ার পরও স্বামীর হাতে ক্ষমতা থাকে। 
  • রাজয়ী’ তালাক দেবার পর স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের ভিতর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। 
  • তবে ইদ্দত পার হয়ে গেলে আর পারবে না। 
  • কারণ ইদ্দত পার হয়ে যাবার পর রাজয়ী’ তালাক বাইন তালাকে রূপান্তরিত হয়ে যায় এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 
  • বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তারা স্বামী-স্ত্রী উভয়ে একে অপরের জন্য অন্য দশজন নারী পুরুষের মত হয়ে যায়, তখন স্ত্রী ইচ্ছা করলে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে আর উভয়ের সম্মতি হলে তারাও আবার একে অপরকে বিয়ে করতে পারবে।  

  

খ. বাইন তালাকঃ আরো এক প্রকার তালাক হল বাইন তালাক তথা বিবাহ বিচ্ছেদকারী তালাক। যে তালাক দেবার পর সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বাইন তালাক দেবার পর স্বামীর হাতে আর ক্ষমতা থাকে না। স্বামী চাইলেও এ তালাক আর ফিরাতে পারবে না। তখন তারা হয়ে যায় অন্য দশজন নারী পুরুষের মত। অর্থাৎ ১ম বার বা ২য় বার এমন তালাক দেবার পর উভয়ের সম্মতি হলে তারা আবার বিয়ে করতে পারবে।

রাজয়ী বা বাইন যে কোনো প্রকার তালাক ৩ বার দিয়ে দিলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং ওই স্বামীর জন্য স্ত্রী মুগা’ল্লাযাহ হয়ে যায়, তখন তারা উভয়ের জন্য বিয়ের সুযোগও বন্ধ হয়ে যায়, তখন তারা চাইলেও আর বিয়ে করতে পারবে না। 

তবে ওই নারী যদি অন্য পুরুষকে বিয়ে করে এবং (স্বভাবিক নিয়মে) তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তখন মুগা’ল্লাযাহ ভেঙ্গে গিয়ে আবার উভয়ের বিবাহ বৈধ হয়ে যায়।   

     

তালাকের উত্তম পদ্ধতিঃ তালাকের উত্তম পদ্ধতি হল এক তালাক দিয়ে ছেড়ে দেয়া। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “আহসান তালাক” তথা তালাক দেবার উত্তম পদ্ধতি। এতে দুটো সুবিধা পাওয়া যায়। যেমন..  

ক. স্বামী চাইলে ইদ্দতের ভিতর তালাক ফিরিয়ে নিতে পারবে।

খ. ইদ্দত পার হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তখন স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে তারা সাধারণ নারী পুরুষে পরিণত হবে। তখন স্ত্রী ইচ্ছা করলে তার পছন্দ মত অন্য পুরুষকে বিয়ে হতে পারবে অথবা উভয়ে সম্মত হলে আবার নতুন করে বিয়ে করতে পারবে। এভাবে দুই বার করা যায়।

 

তালাক রাজয়ী’ হোক বা বাইন, তিনবার তালাক দেবার পর স্বামী-স্ত্রী একে অপরের জন্য কঠিনতর হারাম হয়ে যায়। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “মুগা’ল্লাযাহ”। মুগা’ল্লাযাহ হয়ে গেলে স্বামী-স্ত্রী আর একে অন্যের জন্য হালাল থাকে না। তখন ওই নারী যদি স্বাভাবিক ভাবে অন্য পুরুষকে বিয়ে করে এবং তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তখন ১ম স্বামীর জন্য সে আবার স্বাবাবিক হতে পারবে এবং চাইলে ১ম স্বামীকে আবার বিয়ে করতে পারবে। তবে হিল্লা বিয়ের নামে আমাদের সমাজে যে নাটক করা হয় এটা দ্বীন নিয়ে তামাশার শামিল। দ্বীন নিয়ে এমন তামাশা করা কোনো অবস্থাতেই বৈধ নয়। 

 

তালাকের ইদ্দতঃ ইদ্দত অর্থ গণনা করা, সংখ্যা পূর্ণ করা। তালাকপ্রাপ্তা নারীগণ অন্যত্র বিয়ে হবার আগে একটি নির্ধারিত সময় অপেক্ষা করতে হয়। এ অপেক্ষাকালকে বলা হয় তালাকের “ইদ্দত”। 

স্বামী মারা যাবার পরও অন্যত্র বিয়ে হবার আগে স্ত্রীকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। একে বলা হয় স্বামী মারার যাবার পরবর্তী ইদ্দত। তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত বা অপেক্ষাকাল তিন ক্বুরু। উল্লেখ্য আরবী ক্বুরু শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। যথাঃ 

(১) ঋতু স্রাব। (২) দুই স্রাবের মধ্যবর্তী কাল। 

তালাকপ্রাপ্তা নারীর ইদ্দতের মেয়াদ বর্ণনায় আল-কুরআনে শব্দ ব্যব্বহৃত হয়েছে “ক্বুরু”। ক্বুরু শব্দের যেহেতু দুটি অর্থ আছে তাই তালাক প্রাপ্তা নারীর ইদ্দত নিয়েও দু’টি মত পাওয়া যায়।

১. তালাকপ্রাপ্তা নারী তিন স্রাব অপেক্ষা করবে, এটা-ই তার ইদ্দত। হানাফী আলিমগণ এ মতটি গ্রহণ করেছেন। 

২. তালাকপ্রাপ্তা নারী দুই স্রাবের মধ্যবর্তি তিন পবিত্রতা অপেক্ষা করবে, এটা-ই ইদ্দত। শাফিয়ী’ আলিমগণ এ মতটি গ্রহণ করেছেন। 

৩. তাকাল প্রাপ্তা নারীর যদি ঋতুস্রাব না হয় তবে তার ইদ্দত হবে ৩ মাস আর তালাক প্রাপ্তা নারী যদি গর্ভবতী হয় তবে তার ইদ্দত হবে সন্তান প্রসব হওয়া পর্যন্ত। (দেখুনঃ ৬৫ সূরাহ তালাকঃ ৪)  

 

২৩০. (দুই বারের পর) পুনরায় তালাক দিলে (তিন তালাক পূর্ণ হয়ে যায়। তখন) এ পুরুষের জন্য ওই স্ত্রী আর বৈধ থাকে না। (বরং কঠিনতম হারাম হয়ে যায়।) তবে স্ত্রী যদি (নিয়ম মত) অন্য স্বামীকে বিয়ে করে এবং ২য় স্বামী তালাক দেয় (বা মারা যায়,) আর (এ নারী ও তার ১ম স্বামী) উভয়ে মনে করে এখন তারা আল্লাহর বিধান মেনে চলতে পারবে, তবে (ওই নারী তার ১ম স্বামীর সাথে) পুনরায় বিয়ে করতে (আইনগত) বাধা নেই। এটা হল আল্লাহর নির্ধারিত সীমানা (বিধান।) তিনি এটা বর্ণনা করছেন জ্ঞানীলোকদের তরে। 

আইন ও বিধানঃ 

  • ১ম বার রাজয়ী’ তালাক (১ তালাক রাজয়ী’) দিলে স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের ভিতর এ তালাক ফিরিয়ে নিতে পারবে। তাই স্ত্রীর জন্য উত্তম হল স্বামীর ঘরে ইদ্দত পূর্ণ করা এবং ইদ্দতের ভিতর উত্তম রূপে সাজ গোঁজ করা।
  • ২য় বার রাজয়ী তালাক (২ তালাক রাজয়ী’) দিলে স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের ভিতর এ তালাক ফিরিয়ে নিতে পারবে। তাই স্ত্রীর জন্য উত্তম হল স্বামীর ঘরে থেকে ইদ্দত পূর্ণ করা এবং ইদ্দতের ভিতর উত্তম রূপে সাজ গোঁজ করা।
  • ১ম বার বাইন তালাক (১ তালাক বাইন) দিলে স্বামীর হাতে আর ক্ষমতা থাকে না। স্বামী চাইলেও এ তালাক আর ফিরিয়ে নিতে পারবে না। বরং সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা উভয়ে অন্য দশ জনের মত সাধারন নারী পুরুষে পরিণত হবে। তবে স্বামী চাইলে এবং স্ত্রী সম্মতি দিলে উভয়ে আবার বিয়ে করতে পারবে। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “তাজদীদু-ন-নিকাহ” তথা বিবাহ নবায়ন। 
  • ২য় বার বাইন তালাক (২ তালাক বাইন) দিলে স্বামীর হাতে আর ক্ষমতা থাকে না। স্বামী চাইলেও এ তালাক আর ফিরিয়ে নিতে পারবে না। বরং সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা উভয়ে অন্য দশ জনের মত সাধারন নারী পুরুষে পরিণত হবে। তবে স্বামী চাইলে এবং স্ত্রী সম্মতি দিলে উভয়ে আবার বিয়ে করতে পারবে। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “তাজদীদু-ন-নিকাহ” তথা বিবাহ নবায়ন।
  • ১ম বার রাজয়ী’ তালাক (১ তালাক রাজয়ী’) দেবার পর ইদ্দত পার হয়ে গেলে এ তালাক বাইনে রূপান্তরিত হয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্ত্রী ইচ্ছা করলে তখন অন্য পুরুষকে বিয়ে করতে পারবে আর চাইলে ১ম স্বামীকে পুনরায় বিয়ে করতে পারবে।
  • অনুরূপ ভাবে ২য় বার রাজয়ী’ তালাক দিয়ে ইদ্দত পার হয়ে যাবার পর স্ত্রী ইচ্ছা করলে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে। আর চাইলে তার ১ম স্বামীকে পুনরায় বিয়ে করতে পারবে।

 

ইসলামী শারীয়া’হ মানুষকে দুই বার এ সুযোগ দিয়েছে। তবে ৩য় বার তালাক দিলে আর এ সুযোগ থাকে না। তখন স্বামী-স্ত্রী একে অপরের জন্য কঠিনতর হারাম হয়ে যায়। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “মুগা’ল্লাযাহ। তবে স্ত্রী যদি অন্য পুরুষকে বিয়ে করে এবং স্বাভাবিক নিয়মে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বা স্বামী মারা যায় তখন ওই নারী ইচ্ছা করলে ১ম স্বামীকে পুনরায় বিয়ে করতে পারবে।

   

জ্ঞাতব্যঃ আমাদের সমাজে প্রচলিত হিল্লা বিয়ের নামে যা করা হয় এটা আল্লাহর বিধান নিয়ে তামাশা করা তথা সাজানো নাটক। এমন করা আল্লাহর বিধান নিয়ে উপহাসের শামীল।

 

২৩১. তালাকের পর স্ত্রীগণ ইদ্দতের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলেও তোমরা নিয়ম মত তাদেরকে ফিরিয়ে রাখতে পারবে অথবা আইনগতভাবে ত্যাগ করতে পারবে। তবে স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য এমন করলে পাপ হবে। তোমরা আল্লাহর বিধান নিয়ে উপহাস করো না। আল্লাহর নিয়ামত স্মরণ কর। তিনি তোমাদের দিয়েছেন কিতাব ও হিকমাহ (সুন্নাহ,) যেন তোমরা (বাস্তব জীবনে মেনে চলার জন্য এর বিধান সমূহ) মেনে নাও। তোমরা আল্লাহর তাক্বওয়া অর্জন করো। (আর জেনে রাখো!) আল্লাহ্‌ সর্ববিষয়ে মহাজ্ঞানী। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে) 

আইন ও বিধানঃ প্রত্যাবর্তনশীল তালাকের পর স্ত্রী ইদ্দতের সীমানায় পৌছে গেলেও স্বামী ইচ্ছা করলে তালাক ফিরিয়ে নিতে পারবে। তবে ইদ্দত শেষ হয়ে গেলে আর পারবে না বা বাইন তালাক দিলে পারবে না। স্ত্রীকে তালাক দেবার পর কষ্ট দেবার কুমতলবে তালাক ফিরিয়ে আনা অন্যায় ও পাপ।

 

পটভূমিঃ মা’ক্বাল বিন ইয়াসার রাঃ’র বোনের বিয়ে হয়েছিল আবু-ল-বাদ্দা রাঃ’র সাথে। আবু-ল-বাদ্দা স্ত্রীকে তালাক দিলেন, স্ত্রীর ইদ্দত পূর্ণ হয়ে গেল। আবু-ল-বাদ্দা পুনরায় বিয়ের প্রস্তাব পাঠালেন, স্ত্রীও রাজি হয়ে গেলেন। কিন্তু বাঁধ সাধলেন মা’ক্বাল। তিনি বোনকে বললেন আরেকবার একে বিয়ে করলে তোর মুখ দেখা আমার জন্য হারাম হয়ে যাবে। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..

 

২৩২. (হে মুসলিমগণ!) তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দত পূর্ণ হবার পর তারা উভয়ে নিয়মতান্ত্রিকভাবে পুনরায় বিবাহ করতে চাইলে তোমরা বাধা দিও না। এ নির্দেশ তাদের জন্য যারা আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে। এটা-ই তোমাদের জন্য পরিচ্ছন্ন ও স্বচ্ছ (জীবন যাপনের উত্তম ব্যবস্থা। আসলে কোনটি ভাল আর কোনটি মন্দ, এটা) আল্লাহ-ই ভালো জানেন, তোমরা জানো না। (এ আয়াত নাযিলের পর মা’ক্বাল রাঃ বোনকে তার সাবেক স্বামীর সাথে বিয়ে দিয়ে ছিলেন)

আইন ও বিধানঃ

১. তালাক অর্থ বিবাহ বিচ্ছেদ। সাধারণত এক তালাক মানে একবার বিবাহ বিচ্ছেদ আর দুই তালাক মানে দুইবার বিবাহ বিচ্ছেদ। ইসলামী বিধানে তালাক দুই প্রকার। যথাঃ  

  • প্রত্যাবর্তনশীল তালাক। যে তালাক ফিরিয়ে আনা যায়। এর নাম রাজয়ী’ তালাক।
  • বিচ্ছিন্নকারী তালাক। যে তালাক বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলে, যে তালাক আর ফিরিয়ে আনা যায় না। এর নাম বাইন তালাক।

 

২. স্পষ্টভাবে তালাক শব্দ উচ্চারন করে তালাক দিলে রাজয়ী’ তালাক হয়। যেমনঃ কেউ তার স্ত্রীকে বললঃ আমি তোমাকে তালাক দিলাম। এতে ১ তালাক রাজয়ী’ হয়। 

  

৩. ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করে তালাক দিলে বাইন হয়। যেমন কেউ তার স্ত্রীকে বললঃ তুমি আমার জন্য হারাম হয়ে গেছ, আমার ঘর থেকে বেরিয়ে যাও, ইত্যাদি। 

তালাকের উদ্দেশ্যে এমন শব্দ ব্যবহার করলে এক তালাক বাইন হয়। আর স্ত্রীকে ভয় দেখানোর জন্য বা উদ্দেশ্যহীনভাবে এমন করলে তালাক হয় না। 

স্বামী যদি স্ত্রীকে কোনো শর্ত দিয়ে বলে “অমুকের ঘরে গেলে বা অমুক কাজ করলে তুমি তালাক হয়ে যাবে”। এরপর স্ত্রী ইহা করে ফেললে এক তালাক বাইন হয়।

 

৪. একবার বা দু’বার রাজয়ী’ তালাক দেয়ার পর স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের মধ্যে তালাক ফিরিয়ে আনতে পারবে। রাজয়ী তালাক ফিরিয়ে আনার নিয়ম হল মুখে বলবেঃ আমি তালাক ফিরিয়ে নিলাম। স্ত্রীকে চুম্বন করলে বা সঙ্গম করলেও রাজয়ী’ তালাক ফিরিয়ে নেয়া হয়।

  

৫. রাজয়ী তালাকের পর ইদ্দত পার হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অর্থাৎ রাজয়ী’ তালাক বাইনে রূপান্তরিত হয়। তখন ওই মহিলা তার ইচ্ছামত যে কাউকে বিয়ে করতে পারবে, চাইলে প্রথম স্বামীকেও বিয়ে করতে পারবে। ২৩২ তম আয়াতে এ বিধান-ই বর্ণিত হয়েছে।

৬. বাইন তালাক ১বার দিলেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন স্ত্রীকে ফিরিয়ে নিতে স্বামীর ক্ষমতা থাকে না। এর একমাত্র পথ নতুন বিবাহ। উভয়ের সম্মতিতে ইদ্দতের মধ্যে বা ইদ্দতের পর যে কোনো সময়ে আবার বিয়ে করতে পারবে। বাইন তালাক একবার বা দু’বার দিলে এমন করা যায়। তিন তালাক দিলে আর সুযোগ থাকে না।

  

৭. রাজয়ী বা বাইন, কোনো প্রকার প্রদেয় তালাক রহিত হয় না। রাজয়ী’ তালাক ফিরিয়ে নিলে বা বাইন তালাকের পর পুনরায় বিয়ে করলেও এ তালাক রয়ে যায়। অর্থাৎ এক তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনলে আর ২ তালাক বাকি থাকবে, ২ তালাকের পর ফিরিয়ে আনলে আর ১ তালাক বাকি থাকবে।

 

৯. তালাক প্রাপ্ত নারীর ইদ্দত তিন “কুরু”। আরবী কুরু শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। মেয়েদের মাসিক স্রাবকে কুরু বলে। আবার দুই স্রাবের মধ্যবর্তী পবিত্রতার সময়কেও কুরু হলা হয়।

 

১০. হানাফী উলামাগণ কুরআনে বর্ণিত কুরু শব্দকে স্রাব অর্থে নিয়েছেন। তাই হানাফীদের মতে তালাকের ইদ্দত তিন স্রাব। আর শাফিয়ী’ উলামাগণ নিয়েছেন পবিত্রতা অর্থে। তাই তাদের মতে তালাকের ইদ্দত তিন পবিত্রতা।

  

১১. ইদ্দতরত স্ত্রীর উচিত তার স্রাবের দিন তারিখ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া। এমনকি তার জরায়ুতে ভ্রূণ তৈরি হলে তাও বলে দেবে। এটা তার দায়িত্ব।

  

১২. স্ত্রী অবাধ্য হলে নিয়ম হলঃ প্রথমে বুঝানো। তাতে কাজ না হলে বিছানা আলাদা করে দিতে হয়। তাতেও সংশোধন না হলে হাল্কা সাজা দিতে হয়। তাতেও কাজ না হলে উভয় পরিবারের সালিশ ডেকে সতর্ক করে দিতে হয়। তাতেও কাজ না হলে এবং স্বামী তালাক দিতে চাইলে এক তালাক রাজয়ী দিয়ে ছেড়ে দিতে হয়।

  

১৩. একত্রে তিন তালাক দেয়া বৈধ নয়। তবে অধিকাংশ আলীমের মতে দিলে হয়ে যায় কিন্তু এমন করলে পাপ হয়।

 

স্ত্রী তালাক বা বিচ্ছেদ চাইলে কি ভাবে করবে

 স্ত্রী সরাসরি নিজেকে বা স্বামীকে তালাক দিতে পারে না। তবে অধিকার বঞ্চিত হয়ে বা নির্যাতন সহ্য করে ঘর সংসার করতেও স্ত্রী বাধ্য নয়। স্ত্রী তালাক চাইলে বা বিবাহ বিচ্ছেদ ঘটাতে চাইলে তার জন্য বেশ কয়েকটি পথ খোলা রেখেছে ইসলামী শারীয়াহ। যেমন..

 

১. স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করে তবে স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে। একে বলা হয় প্রদেয় ক্ষমতা বলে তালাক বা তাফওয়ীজ তালাক। আর এ ক্ষমতাকে বলা হয় “প্রদেয় ক্ষমতা” যার ইংলিশ হল “ডেলিগেটেড পাওয়ার”। 

স্ত্রী বা তার পরিবার চাইলে বিবাহকালে অথবা বিয়ের পর যে কোনো সময়ে স্বামী থেকে (লিখিত বা মৌখিক) তালাকের ক্ষমতা নিয়ে নিতে পারবে। তখন স্ত্রী প্রদেয় ক্ষমতা বলে নিজেকে তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। 

 

২. স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে তালাক চাইতে পারবে। তাকে তালাক দেবার জন্য স্বামীকে অনুরোধ করতে পারবে। এমনকি কিছু দেয়ার বিনিময়ে হলেও চুক্তি করে তালাক নিতে পারবে। কোনো কিছুর বিনিময়ে চুক্তি করে তালাক নেয়াকে “খুলা” বলা হয়। খুলা এক বাইন তালাকের সমান হয় এবং এতে ১ তালাক বাইনের বিধান কার্যকর হয়।

  

৩. স্ত্রী চাইলে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে যেতে পারবে। আদালত তালাক দিতে পারবে না। তবে বিবাহ ভেঙ্গে দিতে পারবে। আদালতের মাধ্যমে বিবাহ ভেঙ্গে দিলে এক তালাক বাইনের সমান হয় এবং এতে ১ তালাক বাইনের বিধান কার্যকর হয়।

 

৪. অন্য সব কাজের মত তালাকের জন্যও উকিল নিযুক্ত করা যায় বা প্রতিনিধি বানানো যায় বা নিজের স্ত্রীকে তালাক দেবার জন্য অন্যকে ক্ষমতা (পাওয়ার অব এটর্নি) দেয়া যায়।

 

ঈমান ও আক্বীদাহঃ আজকাল অনেক দেশে আইন করে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়া হয়। এটা আল্লাহর বিধানের সরাসরি লঙ্ঘন, সুস্পষ্ট কুফর। (নারীর ইচ্ছায় বিবাহ বিচ্ছেদ চাইলে আদালতের মাধ্যমে বিবাহ ভেঙ্গে দিতে হয়। এটা ইসলামী বিধান মেনে সঠিক সমাধান)

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوف وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (233)

শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর মেয়াদ এবং শিশু অধিকার

২৩৩. মায়েরা নিজ সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যদি তারা দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায়। (তালাকের পর সন্তানকে দুধ পান করালে তালাক প্রাপ্তা) মায়ের ভরণ পোষণ করবে (সন্তানের) বাবা। (ভরণ পোষণ বা অন্য ব্যাপারে) সাধ্যের বাইরে কারো উপর দায় চাপানো যাবে না। সন্তানের জন্য মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকেও না। (বাবা মারা গেলে) এ দায়িত্ব তার ওয়ালীর উপর এসে যাবে। (বাবা-মা) উভয়ের সম্মতিতে (দুই বছর পূর্ণ হবার আগে শিশুর) দুধ ছাড়াতে চাইলে (আইনগত কোনো) অসুবিধা নেই। আর তারা উভয়ে সম্মত হলে অর্থের বিনিময়ে অন্য মহিলার দুধ খাওয়াতে পারবে, এক্ষেত্রে  ওই নারীর ন্যায় সঙ্গত পারিশ্রমিক দিতে হবে। (সন্তান লালনপালনের ব্যাপারে এসব হচ্ছে আল্লাহর বিধান। তোমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে এবং) আল্লাহর তাকওয়া অর্জন করবে। জেনে রাখো! আল্লাহ প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে) 

আইন ও বিধানঃ 

  • মায়ের দুধ পান শিশুর অধিকার। যেসব মায়েরা ফিটনেসের জন্য শিশুকে দুধ পান থেকে বিরত রাখেন তারা শিশুর অধিকার হরণকারী। শিশুকে দুধ পান করানোর মেয়াদ দুই বছর। এ মেয়াদের মধ্যে কারো দুধ পান করলে শিশুর সাথে মা ও তার পরিবারের দুধের সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ যে মহিলা শিশুকে তার বুকের দুধ পান করিয়েছে ওই মহিলা ও তার পরিবার আইনগতভাবে শিশুটির মা, বাবা, ভাই বোন ও মাহরাম আত্মীয় হয়ে যায়। শিশুর বয়স দু’বছর পূর্ণ হবার পর কারো দুধ পান করলে আর দুধের সম্পর্ক স্থাপিত হয় না।
  • তালাক প্রাপ্তা মা শিশুকে দুধ পান করালে (শিশুর ভরণপোষণ করলে) শিশুর বাবার দায়িত্ব হবে মায়ের ভরণপোষণ করা। শিশুর বাবা মারা গেলে তার উত্তরাধিকারীগণ মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করবে।
  • বাবা-মা সম্মত হলে শিশুর ভরণপোষণের দায়িত্ব অন্য মহিলাকে দিতে পারবে। এক্ষেত্রে ওই মহিলার পারিশ্রমিক দেবে বাবা।
  • শিশুর বয়স দু’বছর পূর্ণ হবার আগেও বাবা-মা চাইলে দুধ পান বন্ধ করিয়ে শিশুকে অন্য খাবার দিতে পারবে।
  • উল্লেখ্য এখানে শিশুর লালনপালনের দায়ভার বাবা-মা উভয়কেই দেয়া হয়েছে। শিশুর ভরণপোষণে উভয়ে সাধ্য মত কাজ করবে। এটা বাবা-মার উপর শিশুর অধিকার। 

একটি ভুলের অবসানঃ অনেকে মনে করেন শিশুর বয়স দু’বছর পূর্ণ হয়ে যাবার পর মায়ের দুধ তার জন্য হারাম হয়ে যায়। আসলে এ ধারণাটি ভুল। আসল ব্যাপার হলঃ শিশুর বয়স দু’বছর পূর্ণ হবার পর কারো দুধ পান করলেও দুধের সম্পর্ক স্থাপিত হয় না। তবে দু’বছর বয়সের পর মায়ের দুধ পান করা হারাম হয় না।   

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (234)

বিধবার ইদ্দত

২৩৪. (হে মুসলিমগণ!) তোমাদের কেউ স্ত্রী রেখে মারা গেলে স্ত্রীগণ ৪ মাস ১০দিন নিজেকে (অন্য বিয়ে থেকে) বিরত রাখবে, (এটা হল বিধবার ইদ্দত।) মেয়াদ পূর্ণ হবার পর স্ত্রী নিজের ব্যাপারে আইনগত (বিয়ে করার বা না করার) সিদ্ধান্ত নিতে পারবে, এতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ খবর রাখেন তোমাদের সকল কাজের।

আইন ও বিধানঃ 

  • স্বামী মারা গেলে স্ত্রী ৪ মাস ১০ দিন অন্য বিবাহ থেকে বিরত থাকবে। এ সময়কে বলা হয় বিধবার ইদ্দত। স্বামী মারা গেলে  ইদ্দত পালন করা তথা ৪ মাস ১০ দিন অন্য বিয়ে থেকে বিরত থাকা স্ত্রীর উপর ফরজ। 
  • স্ত্রীর উচিত ইদ্দতকালীন সময়ে ৪ মাস ১০ দিন স্বামীর ঘরে অবস্থান করা। এটা ফরজ নয়। তাই স্ত্রী ইচ্ছা করলে বাইরে যেতে পারবে। তবে অসুবিধা না হলে অন্য কোথাও অবস্থান না করাই উত্তম। 
  • ইদ্দতকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণ, স্বাস্থ্য ঝুঁকি বা অন্য কারণে স্বামীর ঘর ছেড়ে অন্যত্র অবস্থান করলে পাপ হয় না 
  • ইদ্দতকালীন সময়ে মেহেদী লাগানো, মেইক আপসহ উগ্র সাজসজ্জা করা উচিত নয়। তবে নিয়মিত গোসল করা, শরীরের যত্ন হিসেবে স্বাভাবিক তেল সাবান ব্যবহার করা দোষের নয়।

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِنْ لَا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا مَعْرُوفًا وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ ۚوَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ (235)

ইদ্দতরত নারীকে বিয়ের প্রস্তাব করা 

২৩৫. (ইদ্দতরত নারীকে) ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিলে অথবা বিয়ের কথা অন্তরে লুকিয়ে রাখলে তোমাদের পাপ হবে না। আল্লাহ জানেনঃ তারা তোমাদের স্মরণে/আলোচনায় আসবে (এবং এটা-ই স্বাভাবিক।) তবে গোপনে তাদের থেকে (বিয়ের) অঙ্গীকার আদায় করে নিবে না এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বিবাহের সিদ্ধান্ত নিবে না। তবে নিয়ম মাফিক কথা বলতে পারবে। জেনে রাখো! আল্লাহ তোমাদের অন্তরের খবর রাখেন। তাই সাবধান! জেনে রাখো! আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।                   

আইন ও বিধানঃ ইদ্দতরত অবস্থায় কোনো নারীকে বিয়ের প্রস্তাব করা বৈধ নয় তবে ইঙ্গিতে বুঝাতে পারবে। আর ইদ্দতরত নারীও ইদ্দত পূর্ণ হবার আগে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। তবে মনে মনে কাউকে পছন্দ করা দোষের নয়।   

لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ (236) وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ۚوَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (237)

স্ত্রীকে স্পর্শ করার আগে তালাক দেয়া এবং মোহর আদায়ের বিধান

২৩৬. যে স্ত্রীকে তোমরা এখনো স্পর্শ করনি অথবা যে স্ত্রীর মোহর ধার্য করা হয়নি, এমন স্ত্রীকে তালাক দেয়া অবৈধ নয়। তবে (বিদায়কালে) তাকে মাতা’ (কিছু উপহার সামগ্রী) দিয়ে দেবে। স্বচ্ছল ব্যক্তি তার সাধ্য মত আর অস্বচ্ছল ব্যক্তি তার সাধ্য মত ন্যায়সঙ্গত মাতা’ দেবে। এটা মুহসিনদের কর্তব্য। (এ বাক্য দ্বারা ইঙ্গিত করা হয়েছে মাতা’ দেয়া ফরজ নয়। বরং মুস্তাহাব তথা কল্যাণকর মানবিক কাজ।)

আইন ও বিধানঃ

  • মোহর ধার্য করে যে নারীকে বিয়ে করা হয়েছে ওই স্ত্রীর সাথে সঙ্গম করলে বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দিলে পূর্ণ মোহর ওয়াজিব হয়ে যায়।
  • যে স্ত্রীর মোহর ধার্য করা হয়নি ওই স্ত্রীর সাথে সঙ্গম করলে বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দিলে মোহর ওয়াজিব হয়ে যায়। তখন স্ত্রীকে তার সমমানের বোন, ফুফু, ইত্যাদি মেয়েদের যে পরিমাণ মোহরে বিয়ে হয় সেই পরিমাণ মোহর দিতে হয়। ফিক্বহের পরিভাষায় একে বলা হয় “মোহর মিছিল” তথা সম পরিমাণ মোহর। 
  • যে স্ত্রীর মোহর ধার্য করে বিয়ে করা হয়েছে ওই স্ত্রীর সাথে সঙ্গম করার বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দেবার আগে স্বামী মারা গেলে পূর্ণ মোহর ওয়াজিব হয় এবং স্ত্রী স্বামীর সম্পদে উত্তরাধিকারের মালিক হয়।
  • যে স্ত্রীর মোহর ধার্য করে বিয়ে করা হয়েছে ওই স্ত্রীর সাথে সঙ্গম করার বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দেয়ার আগে তালাক দিলে অর্ধেক মোহর ওয়াজিব হয় এবং স্ত্রীকে তালাকের ইদ্দত পালন করতে হয় না। 
  • যে স্ত্রীর মোহর ধার্য করা হয়নি ওই স্ত্রীর সাথে সঙ্গম করার বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দেয়ার আগে স্বামী মারা গেলে মোহর মিছিল ওয়াজিব হয় এবং স্ত্রী স্বামীর সম্পদে উত্তরাধিকারের মালিক হয়। এমতাবস্থায় স্ত্রীকে স্বামী মরার ইদ্দত পালন করতে হয়। তিরমিযীতে একটি সাহীহ হাদীছে বর্নিত হয়েছে, রাসূল সাঃর সময়ে এমন এক মামলায় রাসূল সাঃ এমন সিদ্ধান্ত দিয়ে ছিলেন। বর্ণিত হচ্ছে… 

 

একদা আব্দুল্লাহ বিন মাসউ’দ রাঃ’র কাছে একটি মামলা এলঃ এক ব্যক্তি এক মহিলাকে বিয়ে করেছে কিন্তু মোহর ধার্য করেনি। এমতাবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করার আগে-ই লোকটি মারা গেছে। এখন এর বিধান কি? 

আব্দুল্লাহ বিন মাসউ’দ রাঃ ফয়সালা দিলেনঃ মহিলা তার পরিবারের অন্য মহিলাদের সমপরিমাণ মোহর পাবে। এরচেয়ে বেশীও নয়, কমও নয়। মহিলাকে (স্বামী মরার) ইদ্দত পালন করতে হবে, সে স্বামীর সম্পদের উত্তরাধিকারী হবে। 

আব্দুল্লাহ বিন মাসউ’দ রাঃ’র এমন সিদ্ধান্ত শোনে মা’ক্বিল বিন সিনান আল-আশজায়ী’ রাঃ উঠে দাড়ালেন এবং বললেনঃ  আমাদের সময়ে বিরয়া’ বিনত ওয়াশিক্ব নামীয় এক মহিলার ব্যাপারে রাসূল সাঃ এমন-ই সিদ্ধান্ত দিয়ে ছিলেন যে সিদ্ধান্ত আজ আপনি দিয়েছেন। একথা শোনে আব্দুল্লাহ বিন মাসউ’দ রাঃ খুব খুশী হলেন। (তিরমিযী। হাদীছটি সাহীহ।)

      

  • যে স্ত্রীর মোহর ধার্য করা হয়নি ওই স্ত্রীর সাথে সঙ্গম করার বা স্ত্রী একান্তে সঙ্গমের জন্য স্বামীর কাছে নিজেকে সপে দেয়ার আগে তালাক দিলে মোহর ওয়াজিব হয় না এবং স্ত্রীকে কোনো ইদ্দত পালন করতে হয় না। বরং বিদায়কালে স্ত্রীকে মাতা’ (প্রয়োজনীয় কিছু সামগ্রী) দিতে হয়। এবং এ মাতা’ দেওয়া উত্তম কাজ। তবে না দিলে পাপ হয় না। 

উল্লেখ্যঃ বিবাহ সম্পন্ন করার আগে মোহর ধার্য করতে হয়, এটা-ই সাধারণ নিয়ম। বিবাহকালে মোহর ধার্য না করলে মোহর মিছিল ওয়াজিব হয়। একজন নারীর নিজ পরিবারের মহিলাদের থেকে (সমমানের সুন্দর, শিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন) তার বোন, ফুফু, ইত্যাদি নারীদের যে পরিমাণ মোহরে বিবাহ হয়; এর সমপরিমাণ মোহরকে “মোহর মিছিল” বলা হয়। বিবাহ সম্পন্ন করার পরেও স্বামী-স্ত্রী মিলে মোহরের পরিমাণ ধার্য করতে অথবা আগের ধার্যকৃত মোহরে পরিবর্তন করতে পারবে। 

  

২৩৭. যে স্ত্রীর মোহর ধার্য করা হয়েছে তাকে স্পর্শ করার আগে তালাক দিলে ধার্যকৃত মোহরের অর্ধেক দিতে হবে। তবে স্ত্রী বা বিবাহের কর্তৃত্বশীল ব্যক্তি (তথা স্বামী) কিছু ছাড় দিলে (এটা গ্রহণ করা হবে) আর সাধারণত পুরুষরা ছাড় দেবে, এটা-ই তাকওয়ার নিকটতম। (হে মানুষ) তোমরা পরস্পরের বদান্যতা ভুলে যেও না। আল্লাহ প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ।

আইন ও বিধানঃ মোহর ধার্য করে বিয়ে করার পর স্ত্রীকে স্পর্শ করার আগে-ই তালাক দিলে ধার্যকৃত মোহরের অর্ধেক দিতে হয়। তবে স্ত্রী স্বেচ্ছায় ছাড় দিলে বা মাফ করে দিলে এটা মেনে নিতে অসুবিধা নেই। আর স্বামী স্বেচ্ছায় কিছু বেশী দিলে বা পূর্ণ মোহর দিয়ে দিলেও অসুবিধা নেই। বরং যেহেতু স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাই স্বামীর পক্ষ থেকে বেশী উদারতা দেখানো-ই উচিত।

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238)

সালাতু-ল-উস্তা, ক্বিয়াম ও ক্বুনুত

২৩৮. তোমরা সালাতের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে উস্তা (মধ্যবর্তী বা গুরুত্বপূর্ণ) সালাতের ব্যাপারে আর (সালাতে) আল্লাহর জন্য ক্বিয়াম কর (দাঁড়িয়ে থাকো) ক্বুনুত অবস্থায়। 

জ্ঞাতব্যঃ ক্বুনুত অর্থ পরিপূর্ণ অনুগত, একাগ্রতা, দীর্ঘ রুকু সিজদাহ, দীর্ঘ কিয়াম, অবনত শির, সকল অঙ্গপ্রত্যঙ্গের একাগ্রতা, পরিপূর্ণ নীরবতা, ইত্যাদি। সে মতে পরিপূর্ণ ভাবে আল্লাহর অনুগত হয়ে দেহ ও মনের সমন্বয়ে একাগ্রতা নিয়ে সালাতে দাড়িয়ে দীর্ঘ রুকু সিজদাহ করাকে কুনুত্ব বলা হয়। যে কোনো সালাতে দোয়া করাকেও ক্বুনুত বলা হয়। 

সালাত উস্তা বা মধ্যবর্তী সালাত কোনটি? এনিয়ে অনেক হাদীছ বিদ্যমান রয়েছে। তবে অনেক হাদীছে আসর সালাতকে উস্তা বলা হয়েছে। তাই অধিকাংশ ইমামগণ এ মতটি গ্রহণ করেছেন। তবে এব্যাপারে হাদীছের বর্ণনা সুস্পষ্ট না থাকার কারণে এনিয়ে ভিন্নমতও রয়েছে। সালাতে ক্বিয়াম করা তথা কোনো প্রকার অক্ষমতা না থাকলে ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা ফরজ।  

فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (239)

ভীতিকর পরিস্থিতিতে চলমান অবস্থায় এবং বাহনের উপর সালাত

২৩৯. তোমরা যদি (দুশমন বা জীবজন্তুর ভয়ে) ভীত হও তবে হেঁটে হেঁটে বা বাহনের উপর (সালাত আদায় করতে পারবে) আর পরিস্থিতি স্বাভাবিক হলে আল্লাহর যিকির (সালাত আদায়) করবে যেমন তিনি শিক্ষা দিয়েছেন যা ইতোপূর্বে তোমরা জানতে না।

আইন ও বিধানঃ ভীতিকর পরিস্থিতিতে হেঁটে হেঁটে বা বাহনের উপর বসে বসে ফরজ সালাত আদায় করা যাবে। তখন রুকু সিজদাহ করবে মাথার ইশারায়। ফিক্বহের পরিভাষায় এটাকে বলা হয় স্বালাতু-ল-খাউফ বা ভীতিকর অবস্থায় সালাত।

উল্লেখ্য এখানে “যিকর” শব্দ ব্যবহার করে বুঝানো হয়েছে সালাত আদায় করা।  

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (240) وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ (241) كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (242)

তালাক প্রাপ্তা স্ত্রী ও তার সন্তানের ভরণপোষণ

২৪০. (হে মুসলিমগণ!) তোমাদের কেউ স্ত্রী রেখে মারা গেলে স্ত্রীগণকে (মৃত স্বামীর) ঘর থেকে বের করে না দিয়ে এক বছর মাতা’ (ভরন পোষণের) নির্দেশ রইল। তবে স্ত্রীগণ নিজ থেকে বেরিয়ে গেলে তাদের নিজেদের ব্যাপারে নেয়া ন্যায়সঙ্গত সিদ্ধান্তের কারণে তোমাদের পাপ হবে না। আল্লাহ আ’যীয (মহাপরাক্রমশালী) হা’কীম (প্রজ্ঞাময়।) 

আইন ও বিধায়ঃ স্বামী মারা যাবার পর স্ত্রীকে এক বছর ঘরে রেখে ভরণপোষণ দেবার এ বিধান ইসলামের প্রথম দিকে বলবৎ ছিল। এখন এ বিধান রহিত করে ৪ মাস ১০ দিন ইদ্দত পালনের বিধান দেয়া হয়েছে। যা সূরাহ বাকারার ২৩৪ আয়াতে বর্ণিত হয়েছে। সুতরাং সূরাহ বাক্বারার ২৩৪তম আয়াত দ্বারা ২৪০তম আয়াতের বিধানকে রহিত করা হয়েছে। 

   

২৪১. তালাকপ্রাপ্তা স্ত্রীর জন্য মাতা’ (প্রয়োজনীয় উপকরণ) এর ব্যবস্থা করা মুত্তাক্বীদের কর্তব্য।

২৪২. আল্লাহ তার বিধানকে এভাবেই (স্পষ্ট করে) বর্ণনা করেন, যেন তোমরা অনুধাবন কর।

জ্ঞাতব্যঃ স্ত্রীকে তালাক দেয়ার পর তাকে দেয়া অর্থ, অলংকার বা অন্য কোনো কিছু রেখে দেয়া বৈধ নয়। রবং তালাকের পরও স্ত্রী তার স্বামীর ঘরে থেকে ইদ্দত পালন করবে এবং ইদ্দতকালীন সময়ে স্বামী তার ইদ্দতরত স্ত্রীর ভরণপোষণ করবে। আর ইদ্দত শেষে বিদায় কালে স্ত্রীকে সাধ্য মত জীবন উপকরণ (যেমনঃ অন্ন, বস্ত্র, নগদ অর্থ, ইত্যাদি) দিয়ে সুন্দর ভাবে বিদায় দেবে। স্ত্রীর সন্তান থাকলে তালাকের পরও সন্তানের উপর মা হিসেবে তার যথযাথ অধিকার থাকবে। আর সন্তান ছোট হলে মা চাইলে তার সন্তানকে লালনপালন করতে পারবে। তালাকপ্রাপ্তা মা সন্তানকে লালনপালন করলে সন্তানের পিতা মা ও শিশুর ভরণপোষণ করবে। (এ বিধান বুঝতে সহায়ক আয়াত সূরাহ বাকারাহঃ ২২৮-২৩৭) 

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (243) وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (244)

মৃত্যু ভয়ে পালানোর পরিণাম

পটভূমিঃ কথিত আছে একবার বানী-ইসরাঈলের কোনো এলাকায় দুশমন হানা দিল। তারা সংখ্যায় বেশী হওয়া সত্ত্বেও দুশমনের মোকাবিলা না করে পালিয়ে ছিল। 

অন্য বর্ণনা মতে এক এলাকায় মহামারি দেখা দিয়েছিল। লোকজন মৃত্যুভয়ে এলাকা ছেড়ে পালিয়ে ছিল। (কুরতুবী) বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..

 

২৪৩. তাদের দেখনি? যারা মৃত্যুভয়ে আপন ঘরবাড়ী ছেড়ে পালিয়ে ছিল, অথচ তারা ছিল কয়েক হাজার। (এমন করার কারণে) আল্লাহ (তাদের প্রতি গুস্বা হয়ে) বললেনঃ মরে যাও (ফলে তারা সবাই মরে গেল।) পরে আল্লাহ আবার তাদের জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি করুণাময় কিন্তু অধিকাংশ মানুষ-ই অকৃতজ্ঞ।  

 

২৪৪. (সুতরাং হে মুসলিম জাতি!) তোমরা (তাদের মত হইও না এবং দুশমন থেকে পালিয়ে যেও না। বরং তোমরা শত্রুর মোকাবিলায় অবিচল থেকে) আল্লাহর পথে যুদ্ধ কর। জেনে রাখো! আল্লাহ সর্বশ্রুতা, মহাজ্ঞানী। 

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ (245)

আল্লাহর পথে দান করা

পটভূমিঃ যুদ্ধ অনেক ব্যয়বহুল কাজ। যুদ্ধের খরচ মিটাতে সরকার এবং জনগণ সবাইকে এগিয়ে আসতে হয়। একাজের প্রতি উৎসাহিত করে নাযিল হয়েছেঃ (দেখুনঃ কুরতুবী) 

  

২৪৫. কে আছো? আল্লাহকে ঋণ দেবে? (আর এটা-ই হবে) উত্তম ঋণ। (যে আল্লাহকে ঋণ দেবে) আল্লাহ তাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন। আসলে আল্লাহ-ই বাড়ান, আল্লাহ-ই কমান। আর (জেনে রাখো!) তোমরা সবাই তার কাছে-ই ফিরে যাচ্ছ।

জ্ঞাতব্যঃ ইমাম কুরতুবী বর্ণনা করেছেনঃ উক্ত আয়াত নাযিলের পর সাহাবী আবু-দাহদাহ রাঃ এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার বাবা-মা আপনার তরে নিবেদিত। আল্লাহ আমাদের থেকে ঋণ চেয়েছেন! তিনি তো ঋণ গ্রহণের উর্দ্ধে! 

রাসূল সাঃ বললেনঃ হাঁ! তিনি এর বদলে তোমাদের জান্নাত দান করতে চান। 

সাহাবী বললেনঃ প্রভুকে ঋণ দিলে তিনি আমাকে জান্নাত দান করবেন? 

রাসূল সাঃ বললেনঃ অবশ্যই। 

আবু দাহদাহ বললেনঃ তবে হাত বাড়ান। রাসূল সাঃ হাত বাড়ালে আবু দাহদাহ বললেনঃ আমার দু’টি বাগান আছে। একটি নিম্নভূমিতে, একটি উচ্ছভূমিতে। আল্লাহর কসম! এ দু’টি বাগান ছাড়া আমার আর কিছু-ই নেই। আমি আমার উভয় বাগান আল্লাহকে ঋণ দিলাম। 

রাসূল সাঃ বললেনঃ একটি আল্লাহকে দাও আর একটি তোমার ও তোমার বাচ্চাদের জন্য রেখে দাও। 

আবু দাহদাহ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি সাক্ষী সব চেয়ে উত্তম বাগানটি আমি আল্লাহকে দান করলাম। এ বাগানে ৬শত গাছ রয়েছে। 

রাসূল সাঃ বললেনঃ তাহলে আল্লাহ তোমাকে অবশ্য-ই জান্নাত দান করবেন।… (হাদীছটি আরো দীর্ঘ। সংক্ষেপ করার জন্য বাকি অংশ টুকু উল্লেখ করা হল না।)

 

পর্যালোচনাঃ এ হচ্ছে আল্লাহর কালামের উপর সাহাবাদের আমলের কিঞ্চিৎ নমুনা। এসব ঘটনা শুধু বয়ান করার জন্য নয় বা শোনে চোখের পানি ফেলার জন্য নয়। এসব বাস্তব জীবনে মেনে চলার জন্য, নিজের জীবনকে এভাবে গড়ে তুলার জন্য। হে আল্লাহ্‌! আমাদেরকেও এমন হবার তাওফিক দান কর।  

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَىٰ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ ۗوَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ (246) وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّىٰ يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ ۚ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (247) وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (248) فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ ۚ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ ۚ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249) وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (250) فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَٰكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ (251) تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ (252)

জালূত ও তালূতের যুদ্ধ

পটভূমিঃ মূসা আঃ’র পর বানী-ইসরাঈলের কয়েকজন খালীফাহ জাতিকে আল্লাহর বিধানমত পরিচালিত করেন। পরে শুরু হয় বিচ্যুতি। পরবর্তী শাসকগণ আল্লাহর বিধানের উপর অবিচল থাকতে পারেননি। তারা ধীরে ধীরে আল্লাহর বিধান থেকে সরে আসেন এবং আল্লাহর আইন ও মনগড়া বিধান একত্র করে মিশ্রিত শাসন শুরু করেন। 

তখন জাতি হিসেবে তারা নির্ভেজাল বিধান থেকে বিচ্যুত হয়ে আল্লাহর দ্বীন ছেড়ে বিভ্রান্ত হয়ে যায়। ফলে তাদের থেকে আল্লাহর রহমত তুলে নেয়া হয়। তারা হয়ে যায় যুদ্ধবিমুখ। তখন কাফিররা তাদের এলাকা দখল করে নেয়। প্রাণের ভয়ে তারা পালিয়ে যায় এবং তাদের স্ত্রী-সন্তান কাফিরদের হাতে বন্দী হয়।

বানী-ইসরাঈলের কাছে একটি বরকতময় সিন্দুক ছিল। এতে নবীদের স্মৃতি বিজড়িত অনেক বস্তু ছিল। তারা এ সিন্দুকটিকে বরকতময় মনে করত এবং যুদ্ধকালে সিন্দুকটিকে সামনে রাখত। নবীদের স্মৃতি বিজড়িত এ সিন্দুকটিও কাফিররা ছিনিয়ে নিয়ে যায়। 

সবকিছু হারিয়ে এক পর্যায়ে তাদের হুশ ফিরল। তারা বুঝতে পারল যুদ্ধ বিমুখতা এবং দ্বীন থেকে বিচ্যুতি-ই পতনের মূল। তাই তারা দ্বীনে ফিরে আসতে উদ্যত হল। হারানো গৌরব ফিরে পেতে উদ্যোগী হল। 

তারা সিদ্ধান্ত করলঃ আবার যুদ্ধে যাবে। তাই যুদ্ধের আইনগত দিক পূর্ণ করার তরে একটি বৈধ সরকার গঠন করতে একজন রাজা ঠিক করে দেবার জন্য নবীকে অনুরোধ করল। তাদের এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে…

২৪৬. মূসার পর বানী-ইসরাঈলের নেতাদেরকে দেখনি? তারা যখন তাদের নবীকে বলেছিলঃ আপনি আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন। আমরা (তার নেতৃত্বে) আল্লাহর পথে যুদ্ধ করব। নবী বললঃ যুদ্ধ ফরজ হবার পর তোমরা যদি অস্বীকার কর, তখন যদি যুদ্ধ বিমুখ হয়ে যাও.? তারা বললঃ আমরা কেন যুদ্ধ থেকে বিরত থাকব? অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ী ও সন্তানাদি থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু যুদ্ধ ফরজ হবার পর তাদের অল্পকিছু লোক ছাড়া বাকিরা আবার পুর্বাবস্থায় ফিরে গেল (তথা তারা যুদ্ধ বিমুখ হয়ে গেলো) আল্লাহ পাপিষ্ঠদের ব্যাপারে সম্যক অবগত।

 

২৪৭. নবী বললঃ তোমাদের রাজা হিসেবে আল্লাহ ত্বালূতকে মনোনীত করেছেন। (ইয়াক্বুব আঃর ১২ ছেলের একজন ছিল ইয়াহুযা, এরজন লাওয়ী। সাধারণত তাদের রাজা হত ইয়াহুযা পরিবার থেকে আর নবী হতেন লাওয়ী পরিবার থেকে। ত্বালূত ইয়াহুযা পরিবারের ছিলেন না। তিনি ছিলেন গরীব। তাই) তারা বললঃ সে কি করে আমাদের উপর রাজত্ব করবে? (তার তো রাজত্ব করার কোনো যোগ্যতা-ই নেই।) তার চেয়ে বরং আমরা-ই রাজত্বের অধিক যোগ্য। (রাজত্ব করতে অধিক সম্পদের প্রয়োজন হয়। আর) তার তো সম্পদ বলতে কিছু-ই নেই। 

নবী বললঃ আল্লাহ তাকে মনোনীত করেছেন, জ্ঞানে ও দৈহিক শক্তিতে (সামরিক কলাকৌশলে) আল্লাহ তাকে শ্রেষ্টত্ব দিয়েছেন। আল্লাহ যাকে খুশী রাজত্ব দান করেন। আল্লাহ সর্বউদার, মহাজ্ঞানী। 

 

২৪৮. (তারা প্রমাণ চাইলে) নবী বললঃ তার রাজত্বের প্রমাণ হচ্ছেঃ ফিরিস্তা সেই সিন্দুকটি উঠিয়ে তোমাদের কাছে নিয়ে আসবে, যাতে রয়েছে মূসা ও হারুন পরিবারের স্মৃতি বিজড়িত অনেক কিছু। এতে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, যদি তোমরা বিশ্বাস কর। (সিন্দুকটি ফেরত পাবার পর কিছু লোক রাজা হিসেবে ত্বালূতকে মেনে নিল। এক বর্ণনা মতে তখন গঠন করা হল ৮০ হাজার সৈন্যের বিরাট বাহিনী) 

২৪৯. (প্রায় ৮০ হাজার) সেনা নিয়ে অভিযানে বেরিয়ে ত্বালূত বললঃ (সামনের) নদী দ্বারা আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যে ব্যক্তি এ নদীর পানি পান করবে তাকে আমাদের সঙ্গে নেব না। আর যে ব্যক্তি এর পানি পান করবে না শুধু সে-ই আমাদের সঙ্গে যেতে পারবে। তবে (এ নদীর পানি) হাত দিয়ে একবার তুলে খেতে পারবে। (কিন্তু নদীটি অতিক্রমকালে) অল্প লোক (৪ হাজার) বাদে বাকি সবাই (৭৬ হাজার) এ নদীর পানি পান করল। নদী পার হবার পর ত্বালূত ও তার অনুগত (সেনা যারা নদীর পানি পান করেনি) বাহিনী (শত্রু এলাকায় ঢুকে পড়ল। তারপর ৪ হাজারের মাঝে ৩৬৮৭ জন যুদ্ধ করতে অস্বীকার করল) তারা বললঃ জালূত ও তার বাহিনীর সাথে যুদ্ধ করার সাধ্য এখন আমাদের নেই। কিন্তু যারা (শহীদ হয়ে) আল্লাহর সাক্ষাতে দৃঢ় বিশ্বাসী ছিল তারা (৩১৩ জন) বললঃ আল্লাহ সাহায্য করলে অনেক ছোট দলও বিরাট বড় দলের উপর বিজয়ী হতে পারে। আল্লাহ তাদের সঙ্গী হন যারা সবর করে তথা আল্লাহর পথে অবিচল থাকে।

 

২৫০. (কাফির নেতা) জালূত ও তার বাহিনীর সম্মুখীন হয়ে তারা বলল হে রাব্ব! আমাদের উপর সবর (দৃঢ়তা) ঢেলে দাও, আমাদের অবস্থানকে মজবুত কর এবং কাফিরদের মোকাবিলায় আমাদের সাহায্য কর। (তারা যুদ্ধের সিদ্ধান্ত নিল এবং আল্লাহ্‌ তাদের সাহায্য করলেন) 

 

২৫১. আল্লাহর সাহায্যে তারা কাফিরদের পরাজিত করল। (কিশোর) দাউদ হত্যা করল (কাফির নেতা) জালূতকে। (ত্বালূত ঘোষণা দিয়ে ছিলেন যে ব্যক্তি জালূতকে হত্যা করতে পারবে তার কাছে আমার মেয়ে বিয়ে দেব এবং আমার পর সে রাজা হবে।) তাই আল্লাহ দাউদকে রাজত্ব ও হিকমাহ (বিচারিক জ্ঞান, নবুয়ত) দান করলেন, শিখালেন (বর্ম বানানোসহ) যা তিনি চান। আল্লাহ একদল মানুষ দিয়ে অন্যদল মানুষকে দমিয়ে না রাখলে পৃথিবী বিগড়ে যেত। আল্লাহ বিশ্ববাসীর প্রতি করুণাময়। 

 

২৫২. এসব-ই আল্লাহর আয়াত। আমরা এসব তোমার কাছে পাঠ করছি যথাযথ ভাবে। নিশ্চয় তুমি একজন রাসূল।  

সূরাহ বাক্বারাহ                                                                                                                                                 পারা- ৩

 

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلَ الَّذِينَ مِنْ بَعْدِهِمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَٰكِنِ اخْتَلَفُوا فَمِنْهُمْ مَنْ آمَنَ وَمِنْهُمْ مَنْ كَفَر وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا وَلَٰكِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ (253)

 

রাসূলগণের পারস্পরিক মর্যাদা এবং যুদ্ধ-বিগ্রহের গোপন রহস্য

২৫৩. আমি ওই রাসূলদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। তাদের কারো সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, কারো সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমি (আল্লাহ) ঈসা বিন মারইয়ামকে বায়্যিনাত (সুস্পষ্ট প্রমাণাদি, মু’জিযা) দিয়েছি, রুহ আল-ক্বুদস (জিবরাঈল) দিয়ে তাকে শক্তি যুগিয়েছি। আল্লাহ চাইলে বায়্যিনাত আসার পর পরবর্তী লোকেরা যুদ্ধে লিপ্ত হত না। কিন্তু (আল্লাহ এমনটি চাননি। তাই) মানুষ বিভক্ত হয়ে যায়, কেউ ঈমান আনে আর কেউ কুফর করে। আল্লাহ চাইলে তারা পরস্পরে যুদ্ধে লিপ্ত হত না। কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। (কারণ আল্লাহর ক্ষমতা সার্বভৌম, আল্লাহর কোনো জবাবদিহিতা নেই) 

জ্ঞাতব্যঃ আল্লাহ যে রাসূলের সাথে সরাসরি কথা বলেছেন তিনি হলেন মূসা আঃ। আল্লাহর সাথে সরাসরি কথা বলা মূসা আঃর বৈশিষ্ট্য। অন্য কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলেননি। 

  • আল্লাহ যে রাসূলকে সবচেয়ে বেশী মর্যাদা দিয়েছেন, নবীগণের ঈমাম বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদ সাঃ।
  • আল্লাহ যে রাসূলকে অনেক মু’জিযা দিয়েছেন, জিবরাঈল আঃ’কে সঙ্গী বানিয়ে যাকে শক্তি যোগিয়েছেন, তিনি হলেন ঈসা আঃ।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ (254)

আল্লাহর পথে ব্যয় এবং শাফায়া’ত

২৫৪. ওহে যারা ঈমান এনেছো! (শুনো!) আমরা তোমাদেরকে সম্পদ দান করেছি তোমরা এর কিছু অংশ (আমার পথে) খরচ কর, ওই দিন আসার আগে যেদিন কোনো বিনিময় চলবে না, বন্ধুত্ব চলবে না, গ্রহণ করা হবে না কোনো শাফায়া’ত (সুপারিশ। যারা আমার বিধান মানবে না তারা কাফির) আর কাফিররা অবশ্য-ই অপরাধী। 

শাফায়া’ত পরিচিতিঃ শাফায়া’ত অর্থ সুপারিশ করা। হাশরের ময়দানে বিচারের পর আল্লাহর প্রিয় বান্দারা পাপিষ্ঠদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এই সুপারিশকে বলা হয় শাফায়া’হ। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় শাফায়া’ত। পরকালে কোনো নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক বা মুনাফিকের জন্য শাফায়া’তের সুযোগ থাকবে না। শাফায়া’তের সুযোগ থাকবে শুধু ফাসিকদের জন্য।

 

উল্লেখ্য মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। পরকালে শুধু মুঅমিন ব্যক্তিকে শাফায়া’তের সুযোগ বা অনুমতি দেয়া হবে এবং এই শাফায়া’ত হবে নির্ধারিত নিয়মে..  

শাফায়া’ত শুধু মুঅমিন ব্যক্তিই করতে পারবে, মুঅমিন ব্যতীত অন্য কেউ শাফায়া’ত করতে পারবে না।

যে মুঅমিন শাফায়া’ত করতে আগ্রহী হবে তাকে প্রথমে শাফায়া’তের অনুমতি নিতে হবে, 

তারপর যার জন্য শাফায়া’ত করতে চায় তার নাম উল্লেখ করে আবার অনুমতি নিতে হবে। 

আল্লাহ অনুমতি দিলে শাফায়া’ত করতে পারবে আর না দিলে পারবে না। 

এরপর আল্লাহ চাইলে এই শাফায়া’ত গ্রহণ করবেন, অথবা করবেন না।

শাফায়াত গ্রহণ করা হলে ফাসিক ব্যক্তিকে মাফ করে দেয়া হবে আর গ্রহণ করা না হলে মাফ করা হবে না। 

শাফায়াতের ব্যাপারে সার্বিক ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ্‌। আল্লাহর অনুমোদন ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। 

“শুফায়া’ থেকে শুরাকা” এটা হচ্ছে কুরআনে বর্ণিত শিরকের সূত্র সমূহের একটি। তাই নিজের জন্য শাফায়া’তকারী হিসেবে পীর ধরলে শিরকের পথ সুগম করা হবে। তবে নিজের পরামর্শক হিসেবে কোনো আলিমের কাছে যাওয়া দোষের নয়। পরকালে ফাসিকের জন্য শর্ত সাপেক্ষে শাফায়া’ত হলেও কাফির বা মুনাফিকের জন্য শাফায়া’ত চলবে না। (দেখুন বাকারাহঃ ৪৮)

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚلَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ (255)

আয়াতু-ল-কুরসী

২৫৫. আল্লাহ; তিনি-ই একমাত্র ইলাহ, চিরঞ্জীব, চিরন্তন। তন্দ্রা, ঘুম তাকে স্পর্শ-ই করতে পারে না। আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা শুধু-ই তাঁর। কার সাধ্য আছে যে আল্লাহর কাছে শাফায়াত করবে আল্লাহর অনুমতি ছাড়া..? তিনি অতীত ভবিষ্যত সব জানেন। তাঁর অসীম জ্ঞান থেকে সে-ই কিছু পায় যাকে (যতটুকু জ্ঞানের জন্য) তিনি মনোনীত করেন। তাঁর কুরসী (আসন) আকাশসমূহ এবং পৃথিবীকে বেষ্টন করে আছে। এসবের সুরক্ষা দিতে তিনি ক্লান্ত নন। তিনি সর্বউচ্চ, সর্বমহান।

জ্ঞাতব্যঃ এ আয়াতের নাম আয়াতু-ল-কুরসী। আয়াত অর্থ বিধান, নিদর্শন, চিহ্ন। আর কুরসী অর্থ আসন বা চেয়ার। মহান আল্লাহর সাথে সম্পৃক্ত যে আসনের কথা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে একে বলা হয় আরশ/কুরসী। আরশ বা কুরসীর সাথে আল্লাহর সম্পৃক্ততার (তথা আল্লাহ্‌ এ আসনে বসেন নাকি কি করেন) বিষয়টি খুবই স্পর্শকাতর। যা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, যুক্তির ঊর্ধ্বে। তাই এ সম্পর্কে নিজের বা অন্য কারো মনগড়া বা যুক্তি দিয়ে করা কোনো বিশ্লেষণ বা মন্তব্য গ্রহণ যোগ্য নয়।

 

ফজিলত ও বৈশিষ্ট্যঃ আয়াতু-ল-কুরসী আল-কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত এবং এর ফজিলতও অনেক। আয়াতু-ল-কুরসী তিলাওয়াত করে জিন্ন ও যাদু থেকে সুরক্ষা পাওয়া যায়। ৫ ওয়াক্ত সালাতের পর এবং ঘুমানোর সময় আয়াতু-ল-কুরসী পাঠ করলে অনেক কল্যাণ পাওয়া যায়।    

 

৭ আসমান, আরশ কুরসী এবং জান্নাত জাহান্নামের অবস্থান সম্পর্কে একটি ধারণাঃ 

পৃথিবী একটি বৃত্তাকার গোল বস্তু। আসমান সমূহও গোলাকার বৃত্ত। ৭ আসমানের উপরে আরেকটি গোল বৃত্তের নাম সিদরাতু-ল-মুনতাহা এবং সর্ব উপরে আরেকটি গোল বৃত্ত হচ্ছে “আরশ”। এ সবকিছুর সমন্বয়ে গঠিত সৃষ্টি জগত হল একটি মহাগোলক। মহান আল্লাহর সৃষ্টি এ মহাগোলকের ঠিক মধ্যখানে পৃথিবী একটি গোলাকার বিন্দুর মত। পৃথিবীকে বেষ্টন করে বানানো হয়েছে সপ্ত আকাশ। তারপর সিদরাতু-ল-মুনতাহা, তারপর আরশ। আল্লাহর আরশ হচ্ছে সৃষ্টির সবচেয়ে উপরের গোলবৃত্ত। 

 

পৃথিবী থেকে ১ম আকাশের দূরত্ব ৫০০ বছর। ১ম আকাশ থেকে ২য় আকাশের দূরত্ব ৫০০ বছর। এভাবে প্রতিটি আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব ৫০০ বছর। 

 

পৃথিবীকে বেষ্টন করে আছে ১ম আকাশ। ১ম আকাশকে বেষ্টন করে আছে ২য় আকাশ। এভাবে অন্য আকাশসমূহ একটি অপরটিকে বেষ্টন করে আছে। ৭ম আকাশের উপরে সমান দূরত্বে বানানো হয়েছে আরো একটি বেষ্টনী, এর নাম “সিদরাতু-ল-মুনতাহা” তথা সীমান্ত বরই গাছ। মি’রাজের সময়ে রাসূল সাঃ সিদরাতু-ল-মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে জীবরাঈল আঃকে আপন অবয়বে দেখে ছিলেন বলে কুরআনে ইঙ্গিত করা হয়েছে। 

 

সিদরাতুল-ল-মুনতাহা হচ্ছে অন্য সৃষ্টির সাথে আল্লাহর আরশের সীমানা। এ সীমানার নীচের কোনো কিছু উপরে যেতে পারে না। সিদরাতু-ল-মুনতাহার উপরে আছেন ছাগল আকৃতীর ৮জন ফিরিস্তা, যাদের দেহ এতো বিশাল ও বিস্তৃত যে তাদের পায়ের খুর থেকে হাটু পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। ওই ফিরিস্তাদের উপরে স্থাপিত হয়েছে দয়াময়ের মহাআসন। যাকে বলা হয় “আরশ” (সিংহাসন) এবং “কুরসী” (আসন)। (উল্লেখিত দূরত্ব সমূহ হাদিছে বর্ণিত হয়েছে) 

 

আল্লাহর আরশের নীচে বানানো হয়েছে “জান্নাতু-ল-ফিরদাউস” আর “সিদরাতু-ল-মুনতাহা”র কাছে রয়েছে “জান্নাতু-ল-মাঅওয়া”। তারপর ৭ম আকাশ থেকে ২য় আকাশ পর্যন্ত অন্যান্য জান্নাত।

 

পৃথিবী থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত স্থানকে বাংলাতে বলা হয় মহাকাশ, ইংরেজীতে স্পেইছ আর আরবিতে ফালাক। এ মহাকাশে-ই বিদ্যমান আছে ৭টি জাহান্নাম। জাহান্নামগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে, কেউ উপরে যেতে চাইলে যে কোনো একটি জাহান্নাম অতিক্রম করে-ই যেতে হবে। এ সব মিলে হয়েছে সৃষ্টি জগত। সমগ্র সৃষ্টি জগতটা-ই বৃত্তের মত গোলাকার আর এটা-ই মহাগোলক। 

 

কিয়ামতের পর এ পৃথিবীকে বিস্তৃত করে বানানো হবে হাশরের ময়দান। আরাফাতের ময়দানে স্থাপন করা হবে ইনসাফের মানদণ্ড। বিচারের পর প্রত্যেক মানুষকে দেয়া হবে একটি করে বাহন। যারা জান্নাতে যাবে তাদের সবাইকে ১ম আকাশ পারি দিয়ে জান্নাতে যেতে হবে, যেতে হবে জাহান্নামের ভিতর দিয়ে, জাহান্নাম অতিক্রম করে।  

لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (256)

দ্বীন গ্রহণে বাধ্যবাধকতা নেই

২৫৬. দ্বীন গ্রহণে বাধ্যবাধকতা নেই। (আল-কুরআনের সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে) বিভ্রান্তি আর হেদায়াত সম্পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি সকল ত্বাগূতকে বর্জন করল এবং এক আল্লাহর উপর ঈমান আনল সে এক মজবুত আদর্শ আঁকড়ে ধরল যা থেকে আর বিচ্ছিন্ন হতে নেই। আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

ঈমান ও আক্বীদাহঃ মুসলিম হতে বা ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা যাবে না। তবে মুসলিম হবার পর ফরজ কাজসমূহ পালন করা এবং হারাম থেকে বেঁচে থাকা সবার জন্য অত্যাবশ্যকীয়। 

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (257)

আল্লাহর ওলী

২৫৭. আল্লাহ হলেন মুঅমিনদের ওয়ালী। তিনি তাদেরকে বের করে আনেন সকল প্রকার অন্ধকার (তথা কুফর) থেকে একমাত্র আলোতে (তথা ইসলামে) আর যারা কুফর করে তাদের ওয়ালী হয়ে যায় ত্বাগুত (ইসলাম বিদ্বেষী নেতারা) যারা তাদেরকে বের করে নেয় একমাত্র আলো (ইসলাম) থেকে নানা প্রকার অন্ধকারে (কুফরে।) তারা (ত্বাগুত ও তাদের অনুসারী) সবাই জাহান্নামী। সেখানে তারা চিরকাল থাকবে। 

 

ত্বাগূ’ত পরিচিতিঃ ত্বাগু’ত্ব শব্দটি এসেছে ত্বুগ’ইয়ান থেকে। ত্বুগ’ইয়ান অর্থ অবাধ্যতা। সে মতে আল্লাহ ও রাসূলের অবাধ্য ব্যক্তি, ব্যক্তিবর্গ এবং ইসলাম বিদ্বেষী অপশক্তিকে ত্বাগু’ত বলা হয়। সবচেয়ে বড় ত্বাগু’ত হল শয়তান। পবিত্র কুরআনের অনেক জায়গায় ইসলাম বিদ্বেষী নেতাদের প্রতি ইঙ্গিত করে ত্বাগু’ত শব্দটি ব্যবহৃত হয়েছে।

ওয়ালী পরিচিতিঃ ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, দায়িত্বশীল, কর্তৃত্বশীল, নীতি নির্ধারক, ইত্যাদি। যে সম্পর্ক বা বন্ধুত্বের টানে মানুষ একে অন্যের দায়ভার নিজ কাঁধে তুলে নেয়; এমন সম্পর্ককে বলা হয় আল-ওয়ালা বা ওয়ালায়াত আর ওই ব্যক্তিকে বলা হয় ওয়ালী। (শব্দটিকে একটু পরিবর্তন করে আমাদের বাংলা সমাজে বলা হয় অলী বা ওলী।) যেমন..

  • পিতা সন্তানের ওয়ালী মানে অভিভাবক।
  • সন্তান তার বৃদ্ধ বা মৃত বাবা-মার ওয়ালী, মানে দায়ভার বহনকারী বা দায়িত্বশীল। 
  • লড়াইয়ের ময়দানে একদল অন্যদলের ওয়ালী, তথা মিত্র। 
  • আল্লাহ্‌ আমাদের সকলের ওয়ালী, মানে আমাদের উপর কর্তৃত্বশীল।

কে ওয়ালী হবেঃ ওয়ালী ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সম্প্রদায় হতে পারে, জাতি হতে পারে বা রাষ্ট্র হতে পারে। ওয়ালীর সাথে সামাজিক অভিভাবকত্ব এবং দায়দায়িত্ব জড়িত। সামাজিক চুক্তি, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি, ইত্যাদির মাধ্যমেও পরস্পরের ওয়ালী হওয়া যায়। ওয়ালী হবার অনেক পদ্ধতি ও সূত্র রয়েছে। যথা… 

  • জন্ম সূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ বাপ সন্তানের ওয়ালী (যদি সে কাফির না হয়)  
  • সামাজিক সূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ স্বামী স্ত্রীর ওয়ালী, সরকার জনতার ওয়ালী (যদি তারা কুফর না করে) আর এক মুঅমিন অন্য মুঅমিনের ওয়ালী।   
  • কোনো কাফির, মুশরিক, নাস্তিক বা মুরতাদ মুঅমিনের (আত্মীয় হলেও) ওয়ালী হতে পারে না।
  • এমনকি বাবা-মা ভাইবোনসহ পরিবারের লোকজনও যদি ঈমানের চেয়ে কুফরকে বেশী ভালোবাসে তবে তাদেরকেও ওয়ালী হিসেবে মেনে নেওয়া যাবে না। (দেখুন সূরাহ তাওবাহঃ ২৩)  
  • চুক্তির মাধ্যমেও ওয়ালী বানানো যায়। ব্যক্তি ব্যক্তির সাথে চুক্তি করতে পারবে, এভাবে পরিবার পরিবারের সাথে, সম্প্রদায় সম্প্রদায়ের সাথে, জাতি জাতির সাথে এবং রাষ্ট্র রাষ্ট্রের সাথে চুক্তি করে একে অপরকে ওয়ালী বানাতে পারবে।

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (258)

ইবরাহীম আঃ’র সাথে রাজা নমরূদের তর্ক

২৫৮. তুমি কী তাকে (নমরূদকে) দেখনি? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন বলে সে রাব্ব নিয়ে ইবরাহীমের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। যখন ইবরাহীম বললঃ আমার রাব্ব জীবন দেন, মৃত্যু দেন। সে (দুই ব্যক্তিকে ডেকে এনে একজনকে হত্যা করল আর এক জনকে ছেড়ে দিল। -কুরতুবী। তারপর) বললঃ (দেখলে তো) আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইবরাহীম বললঃ (আমার রাব্ব) আল্লাহ সূর্যকে পূর্বদিক থেকে উদয় করেন, তুমি (পারলে) পশ্চিম দিক থেকে উদয় করাও। কাফির তখন হতবাক হয়ে গেল। আল্লাহ পাপিষ্ঠদের হেদায়াত করেন না (যদি তারা নিজ থেকে না চায়)

জ্ঞাতব্যঃ যারা নাস্তিক, যারা কাফির বা মুশরিক, যারা কুরআন বুঝে না, হাদীছ মানে না, তাদের সাথে তর্ক বা আলোচনা করতে হয় লজিক দিয়ে, যুক্তি দেখিয়ে এবং যুক্তির মাধ্যমে-ই তাদের হতবাক করে দিতে হয়।  

أَوْ كَالَّذِي مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْيِي هَٰذِهِ اللَّهُ بَعْدَ مَوْتِهَا فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَلْ لَبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانْظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِلنَّاسِ وَانْظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (259)

শত বছর পর জীবিত হলেন উজাইর আঃ

২৫৯. অথবা ওই ব্যক্তির মত (কাউকে দেখেছো?) যে ধ্বংসস্তূপে পরিণত (জেরুজালেম) শহর অতিক্রমকালে বলেছিলঃ এ মৃত শহরকে আল্লাহ কিভাবে আবাদ করবেন! তখন আল্লাহ তাকে (এখানেই মেরে) মৃত (অবস্থায়) একশত বছর রেখে দিলেন। তারপর জীবিত করে জিজ্ঞেস করলেনঃ এখানে তুমি কতদিন ছিলে? (উজাইর) বললঃ এক দিন অথবা আরো কম। আল্লাহ বললেনঃ না, তুমি একশত বছর এখানে ছিলে। দেখঃ তোমার খাদ্য ও পানীয় নষ্ট হয়নি। আর তোমার গাধাটিকে দেখঃ (মরে পচে হাড্ডিগুলো মাটিতে মিশে গেছে।) আমি তোমাকে মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন বানিয়েছি। দেখঃ কিভাবে হাড়সমূহ বিন্যস্ত করে মাংস সংযোজন করি। (উজাইর আঃ চেয়ে চেয়ে দেখলেনঃ হাড়গুলো নড়েচড়ে সংযুক্ত হল এবং মাংস সংযোজিত হয়ে জীবিত গাধায় পরিণত হল।) সবকিছু পরিষ্কার হয়ে যাবার পর (উজাইর) বললঃ আমি জেনে গেছি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।

বিভ্রান্তির কারণঃ এ ঘটনার পর ইয়াহুদ ভাবতে লাগলঃ উ’জাইর আঃ সাধারণ মানুষ নন। বরং তিনি অসাধারণ। আর এ অসাধারণতা প্রকাশ করতে গিয়ে বলে ফেললঃ তিনি আল্লাহর ছেলে। আসলে তাদের এ কাজটি ছিল নবী নিয়ে বাড়াবাড়ি। নবী নিয়ে বাড়াবাড়ি বিভ্রান্তির অন্যতম পথ। তাই তো অনেক হাদীছে নবী নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।   

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَىٰ وَلَٰكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (260)

ইবরাহীম আঃ’র আবেদন

২৬০. যখন ইবরাহীম বললঃ হে রাব্ব! তুমি কিভাবে মৃতকে জীবিত কর, আমাকে দেখাও। আল্লাহ বললেনঃ তুমি কী বিশ্বাস কর না? ইবরাহীম বললঃ অবশ্যই! তবে (দেখতে চাই) মনের প্রশান্তির জন্য। আল্লাহ বললেনঃ তুমি ৪টি পাখিকে পোষ মানাও। তারপর (এগুলোকে জবাই করে টুকরা টুকরা করে) একেক অংশ একেক পাহাড়ে রেখে (মধ্যখান থেকে) ডাক দাও। (দেখবে পাখিগুলো) তোমার কাছে দৌড়ে আসবে। জেনে রাখো! আল্লাহ আ’যীয, হা’কীম। 

জ্ঞাতব্যঃ বর্ণিত আছে ইবরাহীম আঃ ১টি মোরগ, ১টি ময়ূর, ১টি কাক ও ১টি কবুতরকে পোষ মানানোর পর জবাই করে মাংসগুলো কেটে একত্রে মিশিয়ে ছিলেন। পাখিগুলোর রক্ত এবং পালকও একত্রে মিশ্রিত করেছিলেন। তারপর মিশ্রিত রক্ত, মাংস ও পালককে ৪ভাগে বিভক্ত করে ৪টি পাহাড়ে রেখে দিয়েছিলেন। তারপর মধ্যখান থেকে ডাক দিলেন। তিনি প্রত্যক্ষ করলেনঃ মিশ্রিত রক্ত, মাংস, পালক আলাদা হয়ে স্ব স্ব রক্ত, মাংস ও পালকের সাথে মিশে পাখিতে রূপান্তরিত হল এবং দৌড়ে তার কাছে ছুটে এল। মাথা ৪টি তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। পাখিগুলো কাছে এসে মাথার জন্য গলা বাড়িয়ে দিলে প্রথমে তিনি প্রতিটি পাখিকে নিজের মাথা না দিয়ে অন্য মাথা যাচনা করলেন কিন্তু প্রতিটি পাখি-ই গলা সরিয়ে নিল। পরে সঠিক মাথা দিলে দেহের সাথে যুক্ত হয়ে গেল।  

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (261)

দানের ফজিলতঃ একে সাত শত এবং আরো বেশী 

২৬১. যারা আল্লাহর পথে খরচ করে তাদের উপমাঃ যেন এমন একটি শস্য বীজ, যাতে উৎপন্ন হয়েছে ৭টি শীষ, প্রতিটি শীষে থাকে ১০০ করে শস্যদানা। (মানে একটি নেকীর বদলে ৭০০ নেকী।) আল্লাহ আরো বাড়িয়ে দেন যাকে খুশী। আল্লাহ সর্বউদার, মহাজ্ঞানী। 

জ্ঞাতব্যঃ এই উম্মতের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হচ্ছেঃ আমাদের নেক কাজের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ বাড়িয়ে দেয়া হয়। আর যারা সবর করে তথা দ্বীন ও ঈমানের উপর অবিচল থাকে তাদের কর্মফল দেয়া হয় বে-হিসাব।  

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذًى لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (262) قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ (263) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِمَّا كَسَبُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ (264)

দানের ছাওয়াব যে কারণে নষ্ট হয়ে যায়

২৬২. যারা আল্লাহর পথে খরচ করে, তারপর (গ্রহীতাকে) কষ্ট দেয় না অথবা কৃপা প্রকাশ করে না, প্রভুর কাছে তাদের প্রতিদান অবধারিত। তাদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানও হবে না। 

 

২৬৩. সুন্দর করে কথা বলা এবং (মানুষকে) ক্ষমা করা ওই দানের চেয়ে উত্তম, যে দানের পর (গ্রহীতাকে) কষ্ট দেয়া হয় (এমন দানের আল্লাহর প্রয়োজন নেই। কারণ) আল্লাহ হলেন অভাবমুক্ত, সহনশীল। 

 

২৬৪. ওহে যারা ঈমান এনেছো! (শুনো!) তোমরা (গ্রহীতাকে) কষ্ট দিয়ে অথবা নিজেদের কৃপা প্রকাশ করে তোমাদের দানকে নস্যাৎ করে দিও না। (যে ব্যক্তি দান করার পর গ্রহীতাকে কষ্ট দিল বা খুঁটা দিল তার উপমা) ওই ব্যক্তির মত যে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে না। (অর্থাৎ ঈমানহীন ব্যক্তি যেভাবে নেক কাজের ছাওয়াব পাবে না, ঠিক তদ্রূপ যে ব্যক্তি দান করার পর গ্রহীতাকে কষ্ট দিল বা খুঁটা দিল সেও আখেরাতে কিছুই পাবে না।) 

এমন দানের উপমা হলোঃ যেন একটি মসৃন পাথর, যার উপর মাটি লেগে আছে, প্রবল বর্ষণে যা একদম পরিষ্কার হয়ে যায়। (দান করার পর গ্রহীতাকে কষ্ট দিলে বা খুঁটা দিলে ওই ব্যক্তির ছাওয়াবও এভাবে-ই বিলীন হয়ে যাবে। ফলে) এমন লোকেরা তাদের অর্জিত (ছাওয়াবের) কিছু-ই পাবে না। আর (শুনো! যে বা যারা আল্লাহর বিধান অমান্য করে তারা কাফির হয়ে যায়। আর) আল্লাহ কাফিরদের হেদায়াত করেন না (যদি সে নিজ থেকে ফিরে না আসে)                                           

হুঁশিয়ারিঃ দান করে বা উপকার করে গ্রহীতাকে কষ্ট দিলে বা খোটা দিলে এর ছাওয়াব নষ্ট হয়ে যায়। উল্লেখ্য (উল্লেখ্য দান খয়রাত বা পরোপকার করার পর নিজের অনুগ্রহের কথা গ্রহীতাকে স্মরণ করিয়ে দেওয়াকে খোটা বলা হয়।) তাই সাবধান!   

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (265)

যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে

২৬৫. যারা আল্লাহর সন্তুষ্টি ও (আখেরাতে) নিজের কল্যাণের জন্য সম্পদ ব্যয় করে তাদের উপমাঃ উর্বর ভূমিতে অবস্থিত বাগানের মত। পর্যাপ্ত বৃষ্টি হলে যার ফসল দ্বিগুণ বেড়ে যায়। আর পর্যাপ্ত না হলেও অল্প বৃষ্টি-ই (যথেষ্ট হয়।) আল্লাহ প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ। (তাই তোমরা কর্মফল সঠিকভাবে-ই পাবে এবং এজন্য কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই।)    

أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (266)

 

২৬৬. (মনে কর) এক ব্যক্তির খেজুর ও আঙ্গুর বাগান আছে, বাগানে প্রবাহিত আছে নহর (নিজস্ব সেচ ব্যবস্থা), আছে সকল প্রকার ফল-মূল। লোকটি বৃদ্ধ, তার ছেলেমেয়েরাও দূর্বল। ওই লোকটি কী পছন্দ করবে; উত্তাল ঘূর্ণিবায়ু এসে সব জ্বালিয়ে ভষ্ম করে যাক..? আল্লাহ তার বিধান এভাবে-ই বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা কর।

জ্ঞাতব্যঃ যে ব্যক্তি কাউকে দান করার পর কষ্ট দেয় বা নিজের কৃপা প্রকাশ করে তার পরিণতি হয় আয়াতে উল্লেখিত লোকটির মত। উক্ত আয়াতে “বাগান” বলে বুঝানো হচ্ছে দানের ছাওয়াব, “লোকটি বৃদ্ধ, তার ছেলেমেয়েরাও দূর্বল” বলে বুঝানো হয়েছে আখেরাতের অসহায়ত্ব, যখন উপার্জনের কোনো ব্যবস্থা থাকবে না। “উত্তাল ঘূর্ণিবায়ু” বলে বুঝানো হয়েছে গ্রহীতাকে দেয়া কষ্ট বা কৃপা প্রকাশ। “জ্বালিয়ে ভষ্ম করা” মানে সকল নেকী ধ্বংস হয়ে যাওয়া।  

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (267)

কোন সম্পদ আল্লাহর পথে দিতে হয়

২৬৭. ওহে যারা ঈমান এনেছো! (শুনো!) আমি যমীন থেকে তোমাদের জন্য যেসব (খনিজ সম্পদ ও উৎপাদিত ফসল) বের করে দেই আর তোমরা যা অর্জন বা উপার্জন কর এসব থেকে উৎকৃষ্ট বস্তুসমূহ (আল্লাহর পথে) খরচ করবে। যা নিকৃষ্ট, যা গ্রহণ করতে তোমাদের মুখ ভার হয়ে যায়, এমন কিছু (আল্লাহর পথে দান করার) চিন্তাও করবে না। জেনে রাখো! আল্লাহ অভাবমুক্ত, চির প্রশংসিত (তাই আল্লাহর রাহে দিতে হবে উৎকৃষ্ট বস্তু)   

 

الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ ۖوَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (268)

শয়তান মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় 

২৬৮. শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার কথা বলে। আর আল্লাহ তোমাদেরকে (স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবনের মাধ্যমে) তাঁর অনুগ্রহ ও ক্ষমার প্রতিশ্রুতি দেন। আল্লাহ হলেন সর্বউদার এবং মহাজ্ঞানী। (তাই আল্লাহর নীতি হচ্ছে উদার ও জ্ঞানগর্ভ নীতি, তোমরা এসব নীতি মেনে চলবে)  

জ্ঞাতব্যঃ শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে অশ্লীলতার দিকে ঠেলে দেয়। দরিদ্রতার ভয় শয়তানের একটি বড় হাতিয়ার। দারিদ্র  দূরীকরণের চেষ্টা করা ভাল কাজ। তবে দারিদ্রতার ভয়ে আদর্শচ্যুত হওয়া মোটে-ই গ্রহণযোগ্য নয়। 

 

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗوَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (269)

 

আসল হিকমাহ

২৬৯. আল্লাহ যাকে খুশী হিকমাহ (কুরআনের জ্ঞান) দান করেন। যে হিকমাহ পেয়েছে সে অনেক কল্যাণ পেয়ে গেছে। গ্রহণ করে কেবল জ্ঞানী লোকেরা-ই। 

জ্ঞাতব্যঃ কুরআনের জ্ঞান-ই আসল জ্ঞান এবং এটা-ই আসল হিকমাহ বা আসল হেকমত। যার কাছে কুরআনের জ্ঞান নেই সে-ই প্রকৃত মূর্খ।

 

وَمَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗوَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (270) إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (271)

আল্লাহর পথে দান

২৭০. তোমরা যা ব্যয় কর বা মান্নত কর, আল্লাহ সব জানেন। (আখেরাতে) পাপিষ্ঠদের সাহায্য করার মত কেউ থাকবে না।

২৭১. দান প্রকাশ্যে করা ভালোকাজ তবে গোপণে কোনো গরীবকে দিয়ে দেয়া অতি উত্তম। (তোমরা আল্লাহর পথে দান করলে) তিনি তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। আল্লাহ খবর রাখেন তোমাদের সকল কাজের।   

 

لَيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنْفُسِكُمْ ۚوَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ (272)

হেদায়াত একমাত্র আল্লাহর হাতে

পটভূমিঃ বর্ণিত আছেঃ 

  • রাসূল সাঃ’র সময়ে মুসলিমগণ কাফিরকেও সাদাকাহ দিতেন তথা দান খয়রাত করতেন। গরীব মুসলিমের সংখ্যা বেড়ে যাবার পর রাসূল সাঃ কাফিরদের দিতে নিষেধ করে দিলেন।
  • একদা রাসূল সাঃর কাছে কিছু সম্পদ এল। এক ইয়াহুদ এসে বললঃ আমাকে কিছু দিন। রাসূল সাঃ বললেনঃ মুসলিমদের অনুদানে তোমার কোনো অধিকার নেই।
  • কিছু আনসারী সাহাবীর ইয়াহুদীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। তথাপিও তারা এদের সাহায্য করতেন না। সাহাবাগণ ভাবতেন অভাবের তাড়নায় এরা মুসলিম হয়ে যাবে।
  • আবু-বকর রাঃর মেয়ে আসমা তার দাদীকে কিছু দিতে ইচ্ছা করলেন কিন্তু দাদী কাফির বিধায় দিলেন না। (উল্লেখিত ৪টি ঘটনাই কুরতুবীতে বর্ণিত হয়েছে) এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়ঃ  

 

২৭২. ( হে নবী!) কাউকে হেদায়াত করার দায়িত্ব তোমার নয়। আল্লাহ হেদায়াত করেন যাকে খুশী। তোমরা (আল্লাহর পথে) যা ব্যয় কর এসব তোমাদের-ই জন্য। তোমরা খরচ করবে শুধুই আল্লাহর সন্তুষ্টির তরে। তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে (সঠিক নিয়তে এবং সঠিক পদ্ধতিতে কাজ করলে) তোমাদের প্রতি সামান্যতম অবিচারও করা হবে না।

জ্ঞাতব্যঃ রাসূল সাঃ ছিলেন ইসলামী সরকারের প্রধান নির্বাহী। সরকারের উচিত মানবিক সাহায্যের ক্ষেত্রে সকল নাগরিকের ব্যাপারে সাম্য ও ইনসাফ বজায় রাখা। এতে ধর্ম-বর্ণ বা দলীয় দৃষ্টি-ভঙ্গি মোটেই কাম্য নয়। তবে যাকাত, ফিতরাহ, ইত্যাদি সাদাকাহর বিধান আলাদা। উল্লেখ্য উক্ত আয়াত নাযিলের পর রাসূল সাঃ আবেদনকারী ইয়াহুদ ব্যক্তিকে ডেকে এনে অনুদান দিয়েছিলেন। (কুরতুবী)

 

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (273) الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (274)

যেসব সাহাবা আল্লাহর পথে সদা প্রস্তুত থাকতেন

পটভূমিঃ কিছু সাহাবা মসজিদে-ই থাকতেন। তারা উপার্জনের জন্য দূর কোথাও যেতেন না। এর কারণ ছিল দ্বীনের খেদমত। উনারা দ্বীনের খেদমতে সদা প্রস্তুত থাকতেন এবং হঠাৎ কোনো জরুরী অভিযানের প্রয়োজন হলে উনাদের পাঠানো হত। এক কথায় ইসলামী সমাজ ও সরকারের জরুরী তলবের জন্য উনারা রিজার্ভ থাকতেন। এসব সাহাবার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..

২৭৩. (আল্লাহর পথে ব্যয় কৃত সম্পদ) ওইসব গরীবদের জন্য যাদেরকে আল্লাহর পথে আবদ্ধ (রিজার্ভ) রাখা হয়, যে কারণে তারা (দূর কোথায় যেয়ে) কর্ম করতে পারে না, নিজেদের অভাব প্রকাশ না করার কারণে মূর্খরা তাদেরকে ধনী মনে করে, তুমি লক্ষ্য করলে তাদের চিনতে পারবে, তারা অনুনয় বিনয় করে মানুষের কাছে চায় না। তোমরা আল্লাহর পথে কল্যাণকর যা ব্যয় কর আল্লাহ এ ব্যাপারে অবগত। (যে বা যারা আল্লাহর দ্বীনের কাজে অগ্রগামী আর মানুষের কাছে চায় না তাদেরকে দান করা উত্তম) 

২৭৪. যারা রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে (আল্লাহর পথে) ব্যয় করে, প্রভুর কাছে তাদের প্রতিদান রয়েছে। (তাই আখেরাতে) তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। 

                                 

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖهُمْ فِيهَا خَالِدُونَ (275) يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗوَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (276)

সুদের পরিণতি

২৭৫. যারা সুদ খায় (হাশরের ময়দানে) তারা জ্বিনে ধরা ব্যক্তির মত উন্মাদ হয়ে উঠবে। কারণ তারা বলেঃ ব্যবসা ও সুদ একই রকম। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। (সুদ হারাম হবার ব্যাপারে) আল্লাহর বাণী পৌঁছার পর যে ব্যক্তি (সুদ) ছেড়ে দেবে অতীতের (গ্রহণ করা) সবকিছু তার জন্য বৈধ হয়ে যাবে আর তার (ক্ষমার) বিষয়টি আল্লাহর উপর (ছেড়ে দেয়া হবে) আর যে ব্যক্তি (আল্লাহর বিধান জেনেও আবার সুদে) ফিরে যাবে সে জাহান্নামী হবে, সেখানে তারা চিরদিন থাকবে।

  

২৭৬. আল্লাহ সুদকে সংকোচিত করেন আর দানকে করেন প্রসারিত। (যে বা যারা নীতিগত ভাবে সুদকে মেনে নিল তারা কুফর করল) আর আল্লাহ কোনো পাপিষ্ঠ কাফিরকে পছন্দ করেন না।  

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (277)

আখেরাতে যাদের কোনো ভয় থাকবে না

২৭৭. নিশ্চয় যারা ঈমান আনে এবং (ঈমানের সহিত) সৎকাজ করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, প্রভুর কাছে তাদের প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না।

জ্ঞাতব্যঃ সালাত কায়েম করতে হয় দুই ভাবেঃ ব্যক্তি জীবনে ও সমাজে।

সময়মত ও নিয়মিত সালাত আদায় করার নাম ব্যক্তি জীবনে সালাত কায়েম করা। আর মসজিদে জামায়াতের ব্যবস্থা করে সামাজিক ভাবে সালাত আদায় করা এবং সবাই নিয়মিত সালাত আদায় করছে কি না এটা তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নাম সমাজে সালাত কায়েম করা। উল্লেখ্য এ তদারকি ও ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ইসলামী সরকারের।   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (278) فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (279)

সুদের পরিণাম

২৭৮. ওহে যারা ঈমান এনেছো! (এবং এখনো সুদী কারবারে লেগে আছো, শুনো!) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর আর যদি সত্যিকারের মুঅমিন হয়ে থাকো তবে বকেয়া সুদ ছেড়ে দাও। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া) 

  

২৭৯. আর যদি এটা না কর (সুদ না ছাড়ো) তবে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। (আর শোনো!) তাওবাহ করে সুদ ছেড়ে দিলে মূলধন তোমাদের-ই থাকবে। তোমরা (কারো উপর) অবিচার করবে না এবং (তোমাদের উপরও) অবিচার করা হবে না। 

জ্ঞাতব্যঃ উক্ত আয়াতের শেষ বাক্যটুকু দুই ভাবে বুঝা যায়। 

  • তুমি যদি কারো উপর জুলুম বা অবিচার কর তবে তোমাকেও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এটা-ই আল্লাহর বিচার।
  • তুমি নিজে কারো উপর জুলুম বা অবিচার করবে না এবং জুলুম প্রতিহত করার ক্ষমতা থাকলে কোনো জুলুম সহ্যও করবে না। মানে জুলুম করা যেমন অন্যায় তেমনি ভাবে ক্ষমতা থাকা স্বত্তেও জুলুম সহ্য করাও অন্যায়।  

 

وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (280) وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (281)

ঋণ গ্রহিতাকে সময় দেওয়া

২৮০. (ঋণ গ্রহিতা) অভাবগ্রস্থ হলে (ঋণ পরিশোধের জন্য) তোমরা তাদেরকে সহজ (ভাবে ঋণ পরিশোধ করার জন্য) সময় দিও। আর (এমন পরিস্থিতিতে ঋণ) মাফ করে দেয়া-ই উত্তম, যদি তোমরা জানতে (এতে তোমাদের জন্য কী কল্যাণ রয়েছে) 

 

২৮১. আর ওই দিনের ব্যাপারে সাবধান থেকো! যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। তখন তোমাদের যথাযথ কর্মফল দেয়া হবে, কারো প্রতি অবিচার করা হবে না।

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ ۖفَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَىٰ وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰ أَجَلِهِ ذَٰلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَىٰ أَلَّا تَرْتَابُوا إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (282) وَإِنْ كُنْتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (283)

মেয়াদী লেনদেন, বন্ধকী এবং আমানতের বিধান

২৮২. হে মুঅমিনগণ! তোমরা যখন মেয়াদী লেনদেন করবে তখন এটা লিখে রাখবে। আর যে লেখবে সে যেন ইনসাফের সাথে লেখে। আল্লাহ তাকে লেখা শিখিয়েছেন, তাই সে যেন লিখে দেয়, লিখতে যেন অস্বীকার না করে। লেখানোর দায়িত্ব ঋণ গ্রহীতার। (যে লেখাবে) সে যেন প্রভুর (বিধানের) ব্যাপারে সাবধান থাকে (তথা সঠিকভাবে লেখায়), কোনোকিছু যেন বাদ না দেয়। ঋণ গ্রহীতা নির্বোধ বা দূর্বল হলে অথবা (অন্য কারণে) লেখাতে সক্ষম না হলে তার (পক্ষ থেকে) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইনসাফের সাথে লেখাবে।

(লেনদেনে) তোমাদের পছন্দমত দু’জন পুরুষকে সাক্ষী রাখবে। দু’জন পুরুষ না হলে একজন পুরুষ ও দু’জন নারীকে সাক্ষী বানাবে, যেন একজন ভুলে গেলে অন্যজন মনে করিয়ে দিতে পারে। (সাক্ষ্য দিতে) ডাকা হলে সাক্ষীগণ যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে। 

মেয়াদি লেনদেন ছোট হোক বা বড়, (সব-ই লিখে রাখবে, কোনোকিছু) লিখতে অবহেলা করবে না। 

এটা-ই আল্লাহর কাছে সঙ্গত এবং সাক্ষীদের অবিচল রাখতে ও সন্দেহে পতিত না হতে সহায়ক। তবে নগদ ব্যবসা না লিখলে সমস্যা নেই। 

(মেয়াদী) ব্যবসার সময় সাক্ষী রাখবে। লেখক বা সাক্ষীকে কষ্ট দেয়া যাবে না, এমন করা পাপ। 

তোমরা আল্লাহর (বিধানের) ব্যাপারে সাবধান থাকবে। তিনি-ই তোমাদেরকে শিখিয়েছেন (স্বচ্ছ জীবন বিধান। তাই তোমরা তাঁর দেয়া জীবন বিধান মেনে চলবে। আর মনে রাখবে) আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। 

 

২৮৩. (মেয়াদী লেনদেনের সময়) তোমরা যদি সফরে থাক আর লেখক না পাও তবে (কোনোকিছু বন্ধক রাখবে, তখন) বন্ধকী বস্তু (ঋণদাতার) দখলে দিতে হবে। 

তোমরা যখন একে অন্যের কাছে আমানাত রাখবে তখন যার কাছে আমানাত রাখা হয়েছে সে যেন তার আমানত ঠিক মত ফিরিয়ে দেয় এবং আল্লাহর (বিধানের) ব্যাপারে সাবধান থাকে। 

তোমরা সাক্ষ্য গোপন করো না। (কারণ এটা ন্যায় বিচারকে নস্যাৎ করে দেয়।) যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তর পাপিষ্ঠ হয়ে যায়। (মনে রেখো!) তোমাদের সকল কাজ সম্পর্কে আল্লাহ অবগত। 

আইন ও বিধানঃ মেয়াদী লেনদেন লিখে রাখা এবং লেনদেনের সাক্ষী রাখা আবশ্যক। মেয়াদী লেনদেনকালে বন্ধক বা ডিপুজিট রাখা বৈধ। বন্ধকী বস্তু ঋণ দাতার দখলে দিতে হবে এবং ঋণ পরিশোধ পর্যন্ত বস্তুটি তার দখলে-ই থাকবে। বন্ধকী বস্তুর দেখা শোনা করলে ঋন দাতা এর দ্বারা উপকৃত হতে পারবে। বর্ণিত হয়েছেঃ 

আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ ভরণ-পোষণের বিনিময়ে বন্ধকী বাহনে আরোহণ করা যাবে বা বন্ধকী পশুর দুধ দোহন করা যাবে। যে আরোহণ করবে বা দুধ পান করবে তাকেই (ওই পশুর) ভরণ-পোষণ করতে হবে। (কুরতুবীঃ বুখারী)   

لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (284) آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ (285)

আল্লাহর কাছে জবাবদিহিতা

২৮৪. (হে মানব ও দানব! জেনে রেখো!) আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে এ সবকিছুর সার্বিক মালিকানা একমাত্র আল্লাহর। তোমাদের অন্তরের (মন্দ) বিষয়সমূহ প্রকাশ কর বা গোপন রাখ, এ জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতঃপর তিনি যাকে খুশী মাফ করে দেবেন আর যাকে ইচ্ছা আযাব দেবেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। 

জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকারঃ বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় নিয়ম বা বিধান মেনে চলতে হয়, ইহা হচ্ছে বিধিবদ্ধ মালিকানা। আল্লাহ ছাড়া অন্য সকলের মালিকানা বিধিবদ্ধ।
  • যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, ইহা হচ্ছে সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। একমাত্র আল্লাহর মালিকানা-ই সার্বভৌম।

জ্ঞাতব্য ও পটভূমিঃ উক্ত আয়াত নাযিলের পর সাহাবাগণ ভাবলেনঃ অন্তরে কতকিছু-ই তো আসে। এর জন্য জবাবদিহি করতে হলে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। তারা বিষয়টি নিয়ে রাসূল সাঃর শরণাপন্ন হলেন। রাসূল সাঃ বললেনঃ আল্লাহর কথা মেনে নাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। সাহাবাগণ বললেনঃ আমরা শুনলাম, মেনে নিলাম এবং আত্মসমর্পণ করলাম। মহান আল্লাহ খুশী হয়ে এ বিধান রহিত করে দিলেন। (কুরতুবী, মুসলিম) এতে নাযিল হল..

  

২৮৫. প্রভু যেসব বিধান নাযিল করেছেন; রাসূল ও মুঅমিনগণ এটা মেনে নিয়েছে। তারা আল্লাহ, ফিরিস্তা, কিতাব ও রাসূলগণের উপর ঈমান এনেছে এবং বলেছেঃ আমরা (আল্লাহর বাণী) শুনেছি এবং মেনে নিয়েছি, আমরা কোনো রাসূলকে অন্য রাসূল থেকে আলাদা করি না। হে রাব্ব! তোমার ক্ষমা-ই (আমাদের একমাত্র) কাম্য এবং তোমার কাছে-ই প্রত্যাবর্তন।  

 

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286) 

সাধ্যের বাইরে কারো উপর দায় চাপানো হয় না

২৮৬. “আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর দায় চাপান না”। (এ কথাটি ইসলামী শারীয়া’হ আইনের একটি মূল সূত্র।) যে ব্যক্তি ভালো কিছু করল সে এটা নিজের জন্য-ই করল আর যে মন্দ করল; এর দায় তাকে-ই নিতে হবে। (হে মুঅমিনগণ! তোমরা আল্লাহর কাছে প্রার্থনা কর এবং বলো) 

  • হে রাব্ব! আমরা ভুলে গেলে বা ভুল করে ফেললে আমাদের পাকড়াও করো না 
  • হে রাব্ব! আমাদের উপর কঠিন বুঝা চাপিয়ে দিও না, যেমন দিয়েছিলে আগেকার লোকদের উপর 
  • হে রাব্ব! সাধ্যের বাইরে কোনো দায় আমাদের উপর চাপিও না। আমাদের (দোষ ত্রুটিসমূহ) উপেক্ষা কর, আমাদের ক্ষমা কর, দয়া কর। তুমি-ই আমাদের মালিক। কাফিরদের মোকাবিলায় আমাদের সাহায্য কর। 

জ্ঞাতব্যঃ  যার যতটুকু সাধ্য আছে তার উপর ততটুকু দায়-ই চাপানো হবে আর যার যে ব্যাপারে সাধ্য নেই তার উপর সে দায় চাপানো হবে না এবং চাপানো যাবে না। এটা হলো ইসলামী আইন ও বিধান তৈরি ও প্রয়োগের অন্যতম একটি সূত্র।  সুতরাং ফতোয়া দেওয়ার সময়, বিচার করার সময়, আইন ও বিধান তৈরির সময় এবং বিধান বর্ণনার সময় এ কথাটি মনে রাখতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ দিতে হবে।