১০ সূরাহ ইউনুস ইউনুস আঃ একজন নবী ছিলেন। তিনি (শামদেশে) বনী-ইসরাঈলের কাছে প্রেরিত ছিলেন। তার উম্মতের উপর আযাবের সিন্ধান্ত হওয়ার পর আল্লাহ থেকে অনুমোদন আসার আগেই তিনি এলাকা ত্যাগ করে চলে গিয়েছিলেন। ফলে আল্লাহ তাকেও সাজা দিয়ে ছিলেন। যে কারণে তাকে মাছের পেটে যেতে হয়েছিল। পরে আল্লাহ্ তাকে ক্ষমা করে আবার নবূয়তের দায়িত্ব দিয়েছিলেন। সূরাহটি মাক্কী। তবে ৪০, ৯৪, ৯৫, ৯৬ তম আয়াত মাদানী। সূরাহ ইসরার পর নাযিল হয়েছে। সূরাহ ইউনুসে মোট আয়াত সংখ্যা ১০৯টি। | ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
الر تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ (1) أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَا إِلَىٰ رَجُلٍ مِنْهُمْ أَنْ أَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ۗ قَالَ الْكَافِرُونَ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ مُبِينٌ (2)
বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম
কাফিররা ওহীর মর্যাদা বুঝে না ১. আলিফ লা-ম রা- (এসব বিচ্ছিন্ন বর্ণমালা। এর অর্থ, মর্ম, এভাবে ব্যবহারের উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না।) এসব হল “হুকম” সম্বলিত/প্রজ্ঞাময় কিতাবের আয়াত। পটভূমিঃ মুহাম্মাদ সাঃ’র কাছে ওহী এসেছে, আল্লাহ তাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। কিন্তু বিষয়টি সহজ ভাবে মেনে নিতে পারেনি মুশরিক সমাজ। তারা মনে করতঃ নবী রাসূল হবেন মহামানব। মুহাম্মাদের মত একজন অতি সাধারণ মানুষের উপর ওহী আসবে কী ভাবে!! বিষ্যটির প্রতি ইঙ্গিত করে নাযিল হল.. ২. এটা কী মানুষের জন্য অতি বিস্ময়কর ব্যাপার যে আমি তাদের-ই একজনের কাছে ওহী পাঠিয়েছি (যে) মানুষকে (আল্লাহর অবাধ্যতার পরিণতির ব্যাপারে) সাবধান করে দাও আর (আল্লাহর বিধান মেনে চলার পুরস্কারের) সুসংবাদ দাও। যারা ঈমান আনবে তাদের জন্য প্রভুর কাছে রয়েছে সুমহান মর্যাদা। (তবে) কাফিররা (ওহী মেনে চলবে না। বরং তারা) বলেঃ এটা স্পষ্টত যাদু ছাড়া কিছুই নয়। শব্দ পরিচিতিঃ হুকমঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
| ||||
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ ۖمَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ َفَلَا تَذَكَّرُونَ (3) আল্লাহ-ই আমাদের একমাত্র রাব্ব ৩. (হে মানুষ!) তোমাদের রাব্ব (মালিক, বিধানদাতা ও নীতি নির্ধারক) হলেন আল্লাহ; যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয়দিনে। তারপর অধিষ্ঠিত হয়েছেন আরশে। তিনি-ই সবকিছু নিয়ন্ত্রন করেন। (পরকালে) তাঁর অনুমতি ব্যতীত কেউ শাফায়া’তও করতে পারবে না। তিনি-ই হলেন আল্লাহ, তোমাদের রাব্ব। তাই দাসত্ব কর শুধুই তাঁর। তোমরা কি (এসব কথা) মেনে নেবে না? রাব্ব পরিচিতিঃ রাব্ব অর্থ প্রভু, মালিক, বিধানদাতা, নীতি নির্ধারক, ইত্যাদি। আল্লাহ-ই আমাদের একমাত্র রাব্ব। তাই আল্লাহ ছাড়া অন্যকে বিধানদাতা বা নীতি নির্ধারক হিসেবে মেনে নিলে আল্লাহর রুবুবিয়্যাতে তথা প্রভুত্বে শিরক হয়। জাতি ও সমাজের প্রয়োজনে কোনো আইন প্রণয়ন করার একান্ত প্রয়োজন হলে মানুষ এটা করতে পারবে তবে এটা হতে হবে আল্লাহর দেওয়া মূলনীতি মেনে। আল্লাহর নীতির বাইরে গিয়ে কোনো আইন তৈরি করা অবৈধ কাজ এবং এমন আইন ও হবে অবৈধ আইন। মোদ্দা কথা আইন তৈরিতে মানুষ স্বাধীন হলেও সার্বভৌম নয়। রবং আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে-ই মানুষকে আইন তৈরি করতে হবে। এটাই রুবুবিয়্যাতের দাবী। আর আল্লাহর রুবুবিয়্যাহ মেনে চলা-ই জীবনের প্রধান লক্ষ্য। রূহ জগতে আল্লাহর আমাদের থেকে যে ওয়াদা নিয়েছেন এটা ছিল রাব্ব সম্পর্কে আর মরণের পর সর্বপ্রথম আমরা যে প্রশ্নের সম্মুখীন হব এটাও হবে রাব্ব সম্পর্কে। তাই সাবধান! বন্ধুগণ সাবধান!! শাফায়া’ত পরিচিতিঃ শাফায়া’ত অর্থ সুপারিশ করা। হাশরের ময়দানে বিচারের পর আল্লাহর প্রিয় বান্দারা পাপিষ্ঠদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এই সুপারিশকে বলা হয় শাফায়া’হ। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় শাফায়া’ত। পরকালে কোনো নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক বা মুনাফিকের জন্য শাফায়া’তের সুযোগ থাকবে না। শাফায়া’তের সুযোগ থাকবে শুধু ফাসিকদের জন্য।
উল্লেখ্য মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। পরকালে শুধু মুঅমিন ব্যক্তিকে শাফায়া’তের সুযোগ বা অনুমতি দেয়া হবে এবং এই শাফায়া’ত হবে নির্ধারিত নিয়মে..
কুফরের পরিণাম ৪. তোমরা সবাই তাঁর কাছে ফিরে যাচ্ছ। আল্লাহর ওয়াদা সত্য। তিনি-ই প্রথম সৃষ্টির সূচনা করেছেন। তারপর তিনি-ই আবার পুনরায় সৃষ্টি করবেন তাদের ন্যায়সঙ্গত প্রতিদান দেবার জন্য যারা ঈমান আনে সৎকাজ করে। আর যারা কুফর করে তাদের পানীয় হিসেবে থাকবে হা’মীম আর যন্ত্রনা দায়ক আযাব, এসবই তাদের কুফরের পরিণাম।
সূর্য ও চন্দ্রঃ দিন, বছর ও মাস গণনা ৫. তিনি সূর্যকে করেছেন দীপ্তিমান আর চন্দ্রকে আলোকময়। তিনি এর (চন্দ্র সূর্যের) মানযিল (গতি ও অবস্থান) সমূহ ঠিক করে দিয়েছেন, যেন তোমরা (দিন, মাস) বছরের গণনা ও হিসাব জানতে পার। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি তাঁর আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করেন বিজ্ঞ লোকদের জন্য। কুরআন ও বিজ্ঞানঃ এটি একটি বিজ্ঞানময় আয়াত। এখানে স্পষ্ট করে বলা হয়েছে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব আলো নেই। কারণ সূর্যের আলোকে বলা হয়েছে “দ্বিয়া” অর্থাৎ আগুন থেকে নির্গত আলো আর চাঁদের আলোকে বলা হয়েছে “নূর” অর্থাৎ উষ্ণতাহীন স্নিগ্ধ আলো বা আলোর রিফ্লেকশন। এ আয়াতটি মহাকাশ গবেষণা সম্পর্কে বিজ্ঞলোকদের তথা বিজ্ঞানীদের উৎসাহিত করেছে এবং সৌর জগত সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিয়েছে। সাথে সাথে দিন, মাস ও বছর গণনার উৎস বাতলে দিয়েছে। অর্থাৎ সূর্যের দৈনিক গতির কারণে আমরা রাত দিন নির্ধারণ করি, চাঁদের মাধ্যমে আমরা মাসের হিসাব পাই আর সূর্যের বার্ষিক গতির মাধ্যমে আমরা বছরের হিসাব পেয়ে থাকি। | ||||
إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَّقُونَ (6) إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ (7) أُولَٰئِكَ مَأْوَاهُمُ النَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَ (8) মুত্তাক্বী বনাম জাহান্নামী ৬-৮. নিশ্চয় রাত ও দিনের পরিবর্তনে এবং আসমানসমূহে ও যমীনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এসকল কিছুতে শিক্ষা রয়েছে মুত্তাক্বীদের জন্য। আর যারা আমার সাক্ষাত (আখেরাত) চায় না, যারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট থাকে, যারা দুনিয়ার জন্য লালায়িত, যারা আমার বিধানের ব্যাপারে উদাসীন; তাদের ঠিকানা জাহান্নাম। এসব তাদেরই কর্মফল। মুত্তাক্বী ও তাকওয়া পরিচিতিঃ মুত্তাক্বী শব্দটি এসেছে তাক্বওয়া থেকে আর তাক্বওয়ার মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা। আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাক্বওয়া। আর যে ব্যক্তি তাক্বওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী। উল্লেখ্য তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথা.. অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া। অত্যাবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাকওয়া হল সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। মুসলিম পুরুষ নারী সবাইকে অত্যাবশ্যকীয় ভাবে এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা কুফর শিরকে জড়িয়ে গেলে তার ঈমান বাঁচানো সম্ভব হবে না। বরং তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে চির জাহান্নামী মুনাফিক হয়ে যাবে। আবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুঅমিনের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হল সকল প্রকার কাবীরাহ গোনাহ থেকে বেঁচে থাকা। মুঅমিন হতে হলে এবং মুঅমিন হিসেবে জীবন যাপন করতে হলে অবশ্যই এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা সে ফাসিক হয়ে যাবে এবং তার আখেরাত অনিশ্চিত হয়ে যাবে। পরিপূর্ণ তাকওয়াঃ অর্থাৎ ছোটবড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। মহান আল্লাহ্-ই কেবল তার পছন্দের বান্দাকে এ তাকওয়ার অধিকারী করতে পারেন। | ||||
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُمْ بِإِيمَانِهِمْ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ (9) دَعْوَاهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (10) ঈমান ও আমল ৯-১০. নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের ঈমানের বদৌলতে প্রভু তাদের নিয়ামতপূর্ণ জান্নাতে পৌঁছে দেবেন, যার তল দিয়ে প্রবাহিত হবে কত নহর। সেখানে তাদের আহবান হবেঃ “সুবহানাকা আল্লাহুম্মা” এবং শুভেচ্ছা হবে “সালাম” আর শেষ কথা হবে “আল-হামদু লিল্লাহি রাব্বি-ল-আ’লামীন” ঈমান ও আমল পরিচিতিঃ মহান আল্লাহ রাসূল সাঃকে যা কিছু দিয়েছেন এসকল কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া এবং বাস্তব জীবনে মেনে চলার নাম ঈমান। আর বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলতে যাকিছু করা হয় এসবকে বলা হয় আ’মল তথা সৎকাজ, নেককাজ বা আমলে সালেহ। | ||||
وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (11) আল্লাহর রীতি ১১. আল্লাহ মানুষকে (সৎকাজের বিনিময়ে) যত দ্রুত কল্যাণ দান করেন (অসৎ কাজের প্রতিদানে) তত দ্রুত আযাব দিলে তাদের (আযাবের ব্যাপারে) চূড়ান্ত ফয়সালা হয়ে যেত (কারণ সাধারণত মানুষ খুব বেশী অসৎকাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর রীতি হল তিনি মানুষের প্রাপ্য কল্যাণ তখনি দিয়ে দেন আর পাপের সাজা শেষ সময় পর্যন্ত মুলতবী করে দেন।) সুতরাং যারা আমার সাক্ষাত কামনা করে না; আমি তাদেরকে অবাধ্যতার অন্ধকারে ঘূর্ণায়মান অবস্থায় ছেড়ে দেই। | ||||
وَإِذَا مَسَّ الْإِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَىٰ ضُرٍّ مَسَّهُ ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ (12) মানুষের বদ-স্বভাব ১২. (মানুষের একটি বদ-স্বভাব হল) মানুষ যখন বিপদে পড়ে তখন শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে (তথা সর্বাবস্থায়) আমাকে ডাকে। আর আমি যখন তার থেকে বিপদকে দূর করে দেই তখন আবার পূর্বাবস্থায় ফিরে যায় (এবং এমন ভাব করে) যেন বিপদে পড়ে আমাকে ডাকে-ই নাই। আসলে পাপিষ্ঠদের কাজকর্মকে এভাবে-ই শোভিত করে দেওয়া হয়। জ্ঞাতব্যঃ বিপদে পড়ে আল্লাহকে ডাকা আর বিপদ কেটে গেলে পূর্বাবস্থায় ফিরে যাওয়া পাপিষ্ঠ মানুষের একটি বদ-স্বভাব। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছেন যারা বিপদে পড়লে আল্লাহর শরণাপন্ন হন এবং আল্লাহকে ডাকেন। কিন্তু প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহকে ডাকতেও তারা ভুল পন্থা অবলম্বন করে থাকেন। উনারা নিজের বিপদে নিজের জন্য দোয়াটুকুও করতে পারেন না। বরং ভাড়াটিয়া হুজুর দিয়ে অর্থের বিনিময়ে খতম ও দোয়া করিয়ে থাকেন, ইসলামী শারীয়া’হ মতে যা সম্পূর্ণরূপে অবৈধ কাজ। কারণ দোয়া একটি বিশেষ এবাদত। তাই দোয়া থাকবে দুনিয়াদারী সকল প্রকার বিনিময় মুক্ত। | ||||
وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَٰلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ (13) ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ (14) রাসূলগণকে না মানার পরিণতি ১৩-১৪. (হে দুনিয়ার মানুষ! স্মরণ কর) তোমাদের পূর্বে কত জনপদকে আমরা (আল্লাহ নিজে, অধিক সম্মানার্থে “আমি”র স্থলে “আমরা” বলা হয়েছে) ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলম (শিরক, পাপাচার, অধিকার হরণ) করেছে। তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমান নিয়ে তাদের কাছে এসেছিল কিন্তু তথাপিও তারা ঈমান আনেনি (তথা রাসূলগণকে মেনে নেয়নি।) পাপিষ্ঠদের সাজা আমরা এভাবে-ই দিয়ে থাকি। তারপর তাদের স্থলাভিষিক্ত করেছি তোমাদেরকে, যেন প্রত্যক্ষ করি তোমরা কি কর। | ||||
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَٰذَا أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ ۖ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (15) قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ (16) কুরআন বিমুখ জীবন ১৫. (পরকালে) যারা আমার সাক্ষাত (তথা জান্নাত) কামনা করে না, আমার সুস্পষ্ট আয়াত পাঠ করা হলে তারা বলেঃ (এ কুরআনের বিধান বড় কঠিন। আমরা এসব মানতে পারব না। তাই) এটা বদলে অন্য কুরআন নিয়ে আস। তুমি বলে দাওঃ আমি নিজ থেকে এটা বদলাতে সক্ষম নই। আমি শুধু তার-ই অনুকরণ করি যা ওহীর মাধ্যমে আমাকে দেওয়া হয়। কারণ প্রভুর অবাধ্য হলে আমি নিজের উপর কঠিন আযাবের আশংকা করছি। (আল্লাহর কিতাবের বিপরীতে অন্যকিছুর অনুকরণ করা কুফর) ১৬. (হে নবী! তাদেরকে) বলে দাওঃ আল্লাহ যদি না চাইতেন তবে আমি তোমাদের কাছে এ কিতাব পাঠ করতাম না, এবং এ সম্পর্কে তোমাদেরকে অবগত করতাম না। আমি ইতোপূর্বে দীর্ঘ জীবন তোমাদের সাথে কাটিয়েছি (তখনতো এমন বলিনি) তোমরা কি বুঝ না? হুঁশিয়ারিঃ যে বা যারা বাস্তব জীবনে কুরআন বিমুখ হয়ে যাবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এমনকি এক সময়ে তাদের মুখায়ব বিকৃত করা হবে, তাদের লা’নত করা করা হবে এবং আরো নানা ধরনের সাজা দেয়া হবে। আমাদের সমাজে মুসলিম হিসেবে পরিচিত হয়েও অনেক মানুষ নানা ভাবে এবং নানা পন্থায় কুরআন বিমুখ জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন। যেমন..
সুতরাং হে আখেরাতমুখী ভাই ও বোনেরা! এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এবং আসুন! উল্লেখিত সকল মত ও পথসহ কুফর ও শিরকের সকল পথ ত্যাগ করে কুরআনের পথে ফিরে চলি। হে আল্লাহ্! তুমি আমাদের সহায় হও। | ||||
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ (17) আল্লাহর উপর মিথ্যা রটনা ১৭. তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কে? যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা আল্লাহর বিধান অমান্য করে। (যে বা যারা এমন করে তারা পাপিষ্ঠ) আর পাপিষ্ঠরা সফল হতে পারে না। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। আমাদের সমাজে আল্লাহর উপর মিথ্যাচার করা হয় না ভাবে..
উল্লেখ্য মুজতাহিদ ঈমামগণ বা পূর্ববর্তী আলিমগণ সাধারণত এমন বলতেন না। সাধারণত উনারা বলতেনঃ এটা করবে, এটা করবে না। এটা করা যাবে, এটা করা যাবে না। এটা করতে সমস্যা নেই, এটা করা উচিত নয়, ইত্যাদি। কিন্তু আজকাল আমাদের সমাজে সবকিছুকেই সাফ হারাম, হালাল, ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। মনে রাখবেন আলিম উলামা মানুষকে উপদেশ দিতে পারেন কিন্তু বিধান দিতে পারেন না। বিঃ দ্রঃ = বিধান দেওয়া বা বিধান তৈরি করা একমাত্র আল্লাহর কাজ এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ এ কাজটি করে থাকেন। তবে আল্লাহ এবং রাসূল কখনো কখনো কোনো আইন বা বিধানের সূত্র উল্লেখ করেছেন। এসব সূত্র ধরে আইন তৈরি করতে পারবে মানুষ, করতে পারবেন আলিমগণ।
আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব ও শাফায়া’ত ১৮. তারা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করছে এরা (কারো) কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। (তবে তারা কেন এদের দাসত্ব করে?) তারা বলেঃ এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়া’ত করবে। (তাদের) জিজ্ঞেস করঃ তোমরা কী আল্লাহকে আসমানসমূহের বা যমীনের এমন কিছু জানাতে চাচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, সকল শিরকের উর্দ্ধে। (শাফায়া’ত সম্পর্কে জানতে দেখুন একটু উপরে এই সূরার ৩য় আয়াত)
| ||||
وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ (19) বিভক্তি ও বিভাজন আল্লাহর আযাবকে অবধারিত করে তুলে ১৯. সকল মানুষ এক-ই জাতিভুক্ত (মুসলিম) ছিল। পরে তারা (নানা দলে) বিভক্ত হয়ে গেছে। (আল্লাহ কাউকে পাপের সাজা দিতে তাড়াহুড়া করেন না) প্রভু থেকে এ বাণী নির্ধারিত না হলে বিভক্তির পরিণতি হিসেবে তাদের (সাজার) ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ঈমান ও আক্বীদাহঃ দ্বীন নিয়ে বিভক্তি ও দলাদলি বিভ্রান্তির পথ এবং এর সাজা বড় ভয়াবহ। যে বা যারা দ্বীন নিয়ে বিভক্তি বা বিভাজন সৃষ্টি করে উম্মতকে বিভক্ত করে দেয় রাসূল সাঃর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। (দেখুনঃ ৬ আনয়া’মঃ ১৫৯) মুসলিমদের মাঝে বিভক্তি ও বিভাজন তৈরির জন্য বানানো মসজিদে নামায পড়তে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তায়া’লা। (দেখুনঃ তাওবাহঃ ১০৮) | ||||
وَيَقُولُونَ لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ ۖ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ (20) আল্লাহ যাকে ধরার সময় মত-ই ধরবেন ২০. তারা বলেঃ (মুহাম্মাদ সত্য হলে) প্রভুর পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আসে না? (হে নবী! তাদের) বলে দাওঃ (আযাব কবে আসবে বা আসবে না এটা হল অদৃশ্যের ব্যাপার। আর) অদৃশ্যের ব্যাপার শুধু আল্লাহর-ই নিয়ন্ত্রণাধীন। তবে (যেহেতু তোমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছ তাই আযাবে পতিত হওয়া শুধু-ই সময়ের ব্যাপার। সুতরাং) অপেক্ষা কর, আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষায় রইলাম। | ||||
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُمْ مَكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ (21) আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যায় না ২১. (অনেক মানুষ স্বভাবগত ভাবে-ই নিমকহারাম) আমি (আল্লাহ) যখন মানুষকে বিপদের পর নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তখন তারা আমার-ই বিধান নিয়ে চক্রান্তে লিপ্ত হয়। (হে নবী! তাদের) বলে দাওঃ আল্লাহর খুব দ্রুত কৌশল প্রণয়নকারী। (অপরাধীরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। কারণ) তারা যেসব চক্রান্ত করছে আমার দূতগণ সব লিখে রাখছে। | ||||
هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ حَتَّىٰ إِذَا كُنْتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ لَئِنْ أَنْجَيْتَنَا مِنْ هَٰذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (22) فَلَمَّا أَنْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰ أَنْفُسِكُمْ ۖ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (23) জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে হয় আল্লাহর বিধান ২২. (হে মানুষ! আল্লাহর নিয়ামত স্মরণ কর!) তিনি-ই তোমাদেরকে জলে ও স্থলে ভ্রমণ করিয়ে থাকেন (তথা ভ্রমণের সুযোগ ও উপকরণ দিয়েছেন।) তোমরা যখন জাহাজে আরোহণ কর (তখনকার কথা স্মরণ কর। সাধারণত মানুষের স্বভাব হলো) অনুকূল বাতাসে জাহাজ যখন তাদেরকে নিয়ে চলতে থাকে (তখন তারা কত আনন্দ পায়) আর এমন আনন্দ উল্লাসরত অবস্থায় যখন ঝঞ্জাবায়ু শুরু হয় আর সবদিক থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তখন মনে করে আর বুঝি রক্ষা নেই। তখন তারা একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে, (বলে হে রাব্ব! বাঁচাও) এবার যদি (এ বিপদ থেকে) রক্ষা কর তবে অবশ্যই শোকর গোজার বান্দাদের সঙ্গী হয়ে যাব।
২৩. আর আমি উদ্ধার করে দেবার পর তারা আবার যমীনে অন্যায় ও পাপাচারে মেতে উঠে। হে মানুষ! তোমাদের পাপের দায় নিজেদেরকে-ই নিতে হবে। দুনিয়ার জীবন ক্ষণিকের উপকরণ মাত্র। পরে তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, আমি-ই বদলা দেব তোমাদের সকল কাজের। | ||||
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَنْ لَمْ تَغْنَ بِالْأَمْسِ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (24) জীবনের উপমা ২৪. দুনিয়ার জীবনের উপমা হলঃ যেন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম আর এ পানি মাটিতে মিশে উৎপন্ন হল উদ্ভিদ, মানুষ ও পশুর খাবার। (আমার রহমতের ছোঁয়া পেয়ে) জমি যখন (ফসলের শোভায়) সুন্দর ও শোভিত হয়ে উঠল আর মালিক ভাবল তারা এর অধিকারী হয়ে গেছে, তখন রাতে বা দিনে আমার আযাব এসে সবকিছুকে এমন ভাবে ধ্বংস করে দিয়ে গেল যেন কিছু-ই ছিল না। (ঈমান বিহীন জীবন এমন ফসলের মত) আমি আমার বিধান এভাবে-ই বর্ণনা করি চিন্তাশীল মানুষের জন্য। জ্ঞাতব্যঃ উক্ত উপমায় ফসল হচ্ছে দুনিয়ার জীবন, বৃষ্টি হচ্ছে আল্লাহর দয়া যার দ্বারা জীবন সুন্দর হয় আর রাতে বা দিনে আগত আযাব হচ্ছে পাপাচার যা জীবনকে ধ্বংস করে দেয়। | ||||
وَاللَّهُ يَدْعُو إِلَىٰ دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (25) আল্লাহর ডাক ২৫. আল্লাহ আহবান করেন শান্তিময় আবাসের (জান্নাতের) প্রতি, তিনি সোজা পথে পরিচালিত করেন যাকে খুশী। | ||||
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖهُمْ فِيهَا خَالِدُونَ (26) وَالَّذِينَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةٍ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ مَا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ عَاصِمٍ ۖ كَأَنَّمَا أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِنَ اللَّيْلِ مُظْلِمًا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖهُمْ فِيهَا خَالِدُونَ (27) পুণ্যের প্রতিদান ও পাপের পরিণতি ২৬-২৭. যারা উত্তম কাজ করে তাদের জন্য আছে উত্তম প্রতিদান এবং আরো অনেক বেশী। (পরকালে) তাদের চেহারা মলিন হবে না, তারা অপমানিত হবে না। তারা হবে জান্নাতী, সেখানে তারা চিরদিন থাকবে। আর (যে বা) যারা পাপ করবে তাদের পাপের পরিণতি হবে সমপরিমাণে এবং (পরকালে) তারা অপমানিত হবে। তাদেরকে আল্লাহ (আল্লাহর আযাব) থেকে কেউ বাঁচাতে পারবে না। তাদের মুখ (মলিন হয়ে যাবে) যেন রাতের আঁধারে আচ্ছন্ন হয়ে গেছে। তারা হল জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। | ||||
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ (28) فَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَافِلِينَ (29) هُنَالِكَ تَبْلُو كُلُّ نَفْسٍ مَا أَسْلَفَتْ ۚ وَرُدُّوا إِلَى اللَّهِ مَوْلَاهُمُ الْحَقِّ ۖ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ (30) শিরকের পরিণতি ২৮-২৯. সেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবঃ তোমরা ও তোমাদের শুরাকা (শুরাকা অর্থ শরীকগণ। মানুষ যাদেরকে আল্লাহর আসনে বসিয়ে আল্লাহ সাথে শিরক করে তাদেরকে শুরাকা বলা হয়) নিজ নিজ অবস্থান গ্রহণ কর। আমি তাদের পরস্পরের সম্পর্ক নস্যাৎ করে দেব। তখন শুরাকা (তাদের অনুসারীদের) বলবেঃ তোমরা আমাদের ইবাদাত করনি। তোমাদের ও আমাদের সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তোমাদের ইবাদাত সম্পর্কে আমরা কিছুই জানি না। ৩০. তখন তারা সবাই নিজ নিজ কর্মফল ভোগ করবে। তারা সবাই আসল মাওলার কাছে ফিরে যাবে আর তারা মনগড়া যা রটনা করেছিল সব তাদের থেকে উধাও হয়ে যাবে। শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। আল্লাহর জাতিসত্ত্বা বা কোনো বৈশিষ্ট্যে অন্য কাউকে বা অন্য কিছুকে আল্লাহর শরীক বা সমকক্ষ বানানো অথবা আল্লাহর জন্য যা করা হয় অন্যের জন্য এমন কিছু করার নাম শিরক। শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
(শিরক সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র শিরক অধ্যায় দেখে নিন) | ||||
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ (31) فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّىٰ تُصْرَفُونَ (32) كَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ (33) ঈমান আনার জন্য বোধশক্তি-ই যথেষ্ট নয়, বরং আল্লাহর তাওফীক প্রয়োজন ৩১. (হে নবী! তাদের যদি) বলো! (মানে জিজ্ঞেস কর..)
(এ সকল প্রশ্নের উত্তরে) তারা বলবেঃ আল্লাহ। (কারণ এ ছাড়া আর কোনো উত্তর নেই। এখন তাদের) বলোঃ তোমরা কি তাকওয়া অর্জন করবে না? (আল্লাহর ভয়ে কুফর শিরক থেকে বেঁচে থাকার নাম তাকওয়া) ৩২. ইনিই আল্লাহ, তোমাদের আসল রাব্ব (তথা আসল বিধান দাতা/আসল নীতি নির্ধারক।) আর আসল ছাড়া বাকি যা আছে সবই নকল। (তাই বুঝতে-ই পারছ আল্লাহ ছাড়া আর যত বিধান দাতা বা নীতি নির্ধারক আছে এদের সবাই নকল।) সুতরাং (একটু ভেবে দেখো) তোমরা (আসল বিধানদাতাকে ছেড়ে) কোথায় ঘুরপাক খাচ্ছ? ৩৩. (এমন ভাবে বুঝানর পরও তারা এসব বুঝে না। কারণ) পাপিষ্ঠদের ব্যাপারে আল্লাহর বাণী এভাবে-ই প্রতিফলিত হয়ঃ তারা ঈমান আনবে না। | ||||
قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ قُلِ اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ فَأَنَّىٰ تُؤْفَكُونَ (34) قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَهْدِي إِلَى الْحَقِّ قُلِ اللَّهُ يَهْدِي لِلْحَقِّ أَفَمَنْ يَهْدِي إِلَى الْحَقِّ أَحَقُّ أَنْ يُتَّبَعَ أَمَّنْ لَا يَهِدِّي إِلَّا أَنْ يُهْدَىٰ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ (35) وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ (36) আল্লাহ-ই সকল ক্ষমতার উৎস ৩৪. বলো! (মানে তাদের জিজ্ঞেস কর) তোমাদের এমন কোনো শুরাকা (যাদের দিয়ে শিরক করা হয়) আছে কী? যে প্রথম সৃষ্টি করেছে এবং পুনরায় সৃষ্টি করবে? (এর প্রতি উত্তরে) তুমি-ই বলে দাও (না, নেই। বরং) আল্লাহ-ই প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি-ই পুনরায় সৃষ্টি করবেন। (একথা বুঝার পরও) তোমরা কোথা থেকে এনে /কী সব রটনা করছ?
৩৫. বলো! (জিজ্ঞেস কর) তোমাদের এমন কোনো শুরাকা আছে কী? যে (তোমাদেরকে) সঠিকভাবে হেদায়াত করবে? (এর প্রতি উত্তরে) তুমি-ই বলে দাও! (না, নেই। কারণ শুধু) আল্লাহই সঠিকভাবে হেদায়াত করেন। (এখন তাদের জিজ্ঞেস কর) যে সত্ত্বা (তোমাদেরকে) সঠিকভাবে হেদায়াত করতে সক্ষম সে আনুগত্যের অধিক যোগ্য? না কি (সে আনুগত্যের যোগ্য) যে নিজেই চলতে পারে না, অন্য কেউ তাকে চালাতে হয়? তোমাদের কী হয়েছে? এ তোমাদের কেমন ফয়সালা? (তোমরা কেন আল্লাহকে ছেড়ে অন্যদের মেনে নিচ্ছ?)
৩৬. আসলে তাদের অধিকাংশই “যান্ন” (ধারণা, খেয়ালখুশী, মনগড়া নীতি)র অনুকরণ করছে। আর “যান্ন” কখনো সত্যের বিকল্প হতে পারে না। তারা যা করছে এ সকল ব্যপারে আল্লাহ অবগত। জ্ঞাতব্যঃ যে যা তৈরি করে এটা পরিচালনার নিয়ম নীতি তৈরি করার অধিকারও তার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মালিক। তাই আমাদের আইন ও বিধান তৈরির একমাত্র অধিকারী আল্লাহ। আমাদের জন্য আইন ও বিধান তৈরির মূলনীতি ঠিক করে দিয়েছেন আল্লাহ তায়া’লা। এসব মূলনীতির উৎস কুরআন ও সুন্নাহ। এসব মূলনীতির বিপরীতে যে আইন বা বিধান তৈরি করা হয় এসব-ই ভিত্তিহীন ও মনগড়া। সব-ই মানুষের কল্পনা, ধারনা ও চিন্তার ফসল। আর এ ধারনা ভিত্তিক আইন ও বিধানই চালু রয়েছে বিশ্বময়। | ||||
وَمَا كَانَ هَٰذَا الْقُرْآنُ أَنْ يُفْتَرَىٰ مِنْ دُونِ اللَّهِ وَلَٰكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ (37) أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (38) بَلْ كَذَّبُوا بِمَا لَمْ يُحِيطُوا بِعِلْمِهِ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُ كَذَٰلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۖ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ (39) وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ (40) কুরআন বিমুখ জীবন ৩৭. এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো বানানো নয়। এটা (আল্লাহ প্রদত্ত) আগেকার সবকিছুকে সত্যায়ন করছে এবং (শারীয়া’হর) বিধান সমূহ বিস্তারিত বর্ণনা করছে, এটা রাব্বুল আ’লামীনের পক্ষ থেকে (অবতীর্ণ) এতে কোনো সন্দেহ নেই।
৩৮. তারা (আরবের কাফিররা) কী বলেঃ সে (মুহাম্মাদ) এটা বানিয়ে নিয়েছে? (তাদের) বলে দাওঃ (মুহাম্মাদ যদি এটা বানিয়ে থাকে তবে তোমরাও) এর মত একটি সূরাহ বানিয়ে আনো এবং (নিজেরা না পারলে সাহায্যের জন্য) আল্লাহ ছাড়া অন্য যাকে ইচ্ছা ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ৩৯. বস্তুত তারা এ কুরআন মেনে নিচ্ছে না। কারণ এটা তাদের জ্ঞানের ঊর্ধ্বে এবং এখনো এর (এতে বর্ণিত অনেক কিছুরই) বাস্তবায়ন ঘটেনি। (তবে এসব নতুন নয়) তাদের পূর্ববর্তীরাও (আল্লাহর কিতাবকে) এভাবে অবজ্ঞা করেছে। লক্ষ্য করে দেখো! পাপিষ্ঠদের কি পরিণতি হয়েছে? ৪০. (আসল বাস্তবতা হল দুনিয়ার সবাই ঈমান আনবে না। বরং) তাদের কেও কেও ঈমান আনবে আর কেও কেও আনবে না। (তথা কেউ এ কিতাব মেনে নেবে আর কেও মানবে না। তবে মনে রেখো! যে বা যারা বাস্তব জীবনে কুরআনবিহীন জীবন যাপন করবে তারা পাপিষ্ঠ) আর তোমার রাব্ব পাপিষ্ঠদের ব্যাপারে খুব অবগত। হুঁশিয়ারিঃ যে বা যারা বাস্তব জীবনে কুরআন বিমুখ হয়ে যাবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এমনকি এক সময়ে তাদের মুখায়ব বিকৃত করা হবে, তাদের লা’নত করা করা হবে এবং আরো নানা ধরনের সাজা দেয়া হবে। আমাদের সমাজে মুসলিম হিসেবে পরিচিত হয়েও অনেক মানুষ নানা ভাবে এবং নানা পন্থায় কুরআন বিমুখ জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন। যেমন..
| ||||
وَإِنْ كَذَّبُوكَ فَقُلْ لِي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ ۖأَنْتُمْ بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِمَّا تَعْمَلُونَ (41) নিজের কাজের দায়ভার নিজেকে-ই নিতে হবে ৪১. (হে নবী!) তারা যদি তোমাকে (মেনে নিতে) অস্বীকার করে তবে বলে দাওঃ আমার আ’মাল আমার জন্য আর তোমাদের আ’মাল তোমাদের জন্য। আমার কাজের জন্য তোমরা জবাবদিহি মুক্ত আর তোমাদের কাজের জন্য আমিও জবাদিহি মুক্ত। (সুতরাং আমাকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না) | ||||
وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ (42) وَمِنْهُمْ مَنْ يَنْظُرُ إِلَيْكَ أَفَأَنْتَ تَهْدِي الْعُمْيَ وَلَوْ كَانُوا لَا يُبْصِرُونَ (43) إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَٰكِنَّ النَّاسَ أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (44) মানুষের তিনটি বদ-স্বভাব ৪২. (হে নবী!) কিছু লোক তোমাকে শোনবে (কিন্তু তোমার কথা মানবে না। তবে এদের নিয়ে ভেব না। কারণ পাপ করতে করতে এদের অন্তর বিবেকহীন ও ব্ধির হয়ে গেছে) আর যে ব্যক্তি বধির হয়ে গেছে এবং কিছু বুঝেও না তুমি কী তাকে শোনাতে পারবে? ৪৩. কিছু লোক তোমাকে দেখবে (কিন্তু তোমা থেকে শিক্ষা গ্রহণ করে না। তবে তুমি এদের নিয়ে ভেব না। কারণ পাপের প্রভাবে এরা অন্ধ হয়ে গেছে।) আর তুমি কি কোনো অন্ধকে পথ দেখাতে পারবে যখন তারা ভ্রূক্ষেপ-ই করে না? ৪৪. অবশ্য-ই (পাপের কারণে আযাব দিয়ে) আল্লাহ মানুষের উপর একটুও জুলম করেন না। বরং (পাপাচারে লিপ্ত হয়ে) মানুষই নিজেই নিজের উপর /একে অন্যের উপর জুলম করে থাকে। | ||||
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَنْ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ (45) وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ (46) وَلِكُلِّ أُمَّةٍ رَسُولٌ ۖ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ (47) আল্লাহর রীতি ৪৫. আল্লাহ যেদিন সবাইকে একত্রিত করবেন সেদিন (তারা মনে করবে) দিনের একটু সময় মাত্র (দুনিয়ায়) অবস্থান করেছে। তারা তখন একে অপরকে চিনতে পারবে (কিন্তু কেও কারো উপকার করতে পারবে না। তাই হে মানুষ! মনে রেখো!) যারা আল্লাহর সাক্ষাৎ (তথা আখেরাত) অস্বীকার করে তারা মহাক্ষতিগ্রস্থ, তারা হেদায়াত পাবে না। ৪৬. (হে নবী!) আমি (এ কুরআনে) তাদের ব্যাপারে যে সব (আযাবের) প্রতিশ্রুতি দিয়েছি হয়ত এর কিয়দংশ তোমাকে দেখাব, অথবা (না দেখিয়েই) তোমার মৃত্যু ঘটাব, (তবে সাজা তাদের পেতেই হবে।) তারা আমার কাছেই ফিরে আসবে। আর তারা যা করছে আল্লাহ হলেন এসবের প্রত্যক্ষ সাক্ষী। ৪৭. আমি প্রত্যেক জাতির কাছে রাসূল (পাঠিয়েছি।) রাসূল আসার পর (তারা অমান্য করেছে। তখন তাদের ব্যাপারে) ন্যায়সঙ্গত ফয়সালা হয়েছে, কারো প্রতি অবিচার করা হয়নি। | ||||
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (48) قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖوَلَا يَسْتَقْدِمُونَ (49) প্রতিটি জাতির জন্য-ই সময় নির্ধারিত ৪৮. তারা বলেঃ (মুহাম্মাদ!) তুমি সত্য হলে (বলঃ আযাব, কিয়ামত, পুনরুত্থান) এসব প্রতিশ্রুতি কবে (বাস্তবায়িত) হবে? ৪৯. বলে দাওঃ (এ ব্যাপারে আমি কিছুই জানি না।) আমি নিজের-ই উপকার বা অপকার করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। (তবে এতোটুকু বলতে পারি) প্রতিটি জাতির জন্য-ই সময় নির্ধারিত, যখন যার সময় আসবে (তখন-ই আযাব চলে আসবে।) একটু আগেও আসবে না আর একটু দেরিও হবে না। | ||||
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيَاتًا أَوْ نَهَارًا مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ (50) أَثُمَّ إِذَا مَا وَقَعَ آمَنْتُمْ بِهِ ۚ آلْآنَ وَقَدْ كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ (51) ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ الْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُونَ (52) পাপিষ্ঠদের অহেতুক আস্ফালন পটভূমিঃ মুশরিক নেতারা বলতঃ মুহাম্মাদ! তুমি বলছ তোমাকে না মানলে আমরা ধ্বংস হবে যাব যেমন ধ্বংস হয়েছে আগেকার অনেক জাতি। আমরা তো তোমাকে মানছি না, তোমার কাছে আগত কিতাব মানছি না, তথাপিও আমাদের উপর কেন আযাব আসে না? তাদের এমন উক্তির প্রতিউত্তরে নাযিল হয়েছে..
৫০. (হে নবী! তাদের) বলো (জিজ্ঞেস কর) তোমরা ভেবে দেখেছো কী? আল্লাহর আযাব যদি দিনে বা রাতে হঠাৎ চলে আসে (তখন তোমরা কী করবে? তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না) পাপিষ্ঠরা কেন এ ব্যাপারে তাড়াহুড়া করছে? ৫১. এটা (আযাবের অপেক্ষা) কী এজন্য যে আযাব আসার পর তারা ঈমান আনবে? (তখন তো ঈমান কোনো কাজে-ই আসবে না। বরং বলা হবে) এখন? একটু আগেও তোমরা এ বিষয়ে তাড়াহুড়া করছিলে!! ৫২. (আখেরাতে) পাপিষ্ঠদের বলা হবেঃ চিরস্থায়ী আযাব আস্বাদন কর, তোমাদেরকে তা-ই দেয়া হচ্ছে যা তোমরা অর্জন করেছিলে। | ||||
وَيَسْتَنْبِئُونَكَ أَحَقٌّ هُوَ قُلْ إِي وَرَبِّي إِنَّهُ لَحَقٌّ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ (53) وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ لَافْتَدَتْ بِهِ ۗوَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ ۚوَهُمْ لَا يُظْلَمُونَ (54) জালিমের রক্ষা নেই ৫৩-৫৪. (হে নবী!) তারা তোমাকে জিজ্ঞেস করেঃ এটা (আল্লাহর আযাব) কী সত্যি? বলে দাওঃ অবশ্যই, প্রভুর কসম, এটা অবশ্য-ই সত্যি এবং তোমরা এর মোকাবেলা করতে সক্ষম নও। যে ব্যক্তি জুলম করেছে এমন একেক জন ব্যক্তির মুক্তির জন্য দুনিয়ার সবকিছু দিয়ে দিলেও না। আযাব দেখার পর তারা (ঈমান না আনার জন্য) সংগোপনে অনুশোচনা করবে। (সেদিন) তাদের বিচার হবে ন্যায় সঙ্গত। কারো প্রতি অবিচার করা হবে না। জ্ঞাতব্যঃ আমরা অনেকে-ই আল্লাহর পথে দান করি। জীবদ্দশায়ও দান করি আর মরনের পরও আমাদের আত্মীয়স্বজন হয়ত আমাদের নাজাতের জন্য দান করবে। কিন্তু উক্ত আয়াতে বলা হয়েছেঃ একজন জালিমের পক্ষে দুনিয়ার সব সম্পদ দিয়ে দিলেও নাজাত পাওয়া যাবে না। সুতরাং আমাদের উচিত সকল প্রকার জলম থেকে বিরত থাকা। উল্লেখ্য জুলম অর্থ অবিচার, কাউকে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা জুলম আর সবচেয়ে বড় জুলম হল মহান আল্লাহকে তাঁর ন্যায়সঙ্গত অধিকার না দেওয়া মানে শিরক করা। হে আল্লাহ! আমাদেরকে হেফাজত কর।
আল্লাহর সার্বভৌমত্ব ৫৫-৫৬. (হে মানুষ!) শোন! আসমানসমূহ এবং যমীনে যা আছে এ সবকিছুর মালিকানা আল্লাহর। শোন! আল্লাহর প্রতিশ্রুতি সত্যি কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। তিনিই জীবন দেন, মৃত্যু দেন এবং তাঁর কাছে-ই তোমাদের প্রত্যাবর্তন। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| ||||
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (57) আল-কুরআন ৫৭. হে মানুষ! প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে (এক মহাগ্রন্থ) যাতে রয়েছে উপদেশ এবং (তোমাদের) অন্তরে (কুফর শিরক মুনাফিকীসহ) যেসব ব্যাধি আছে এসবের নিরাময় আর মুঅমিনদের জন্য হেদায়াত ও রহমত। জ্ঞাতব্যঃ মানব অন্তরের নিরাময় হল আল-কুরআন। আর অন্তরের রোগসমূহ হল কুফর, শিরক, মুনাফিকী, অহংকার, রিয়া, ইত্যাদি। এসব ব্যাধি সরাসরি মানুষের ঈমান ও আ’মালে আঘাত করে। কোনোটি ঈমানকে নষ্ট করে দেয় আর কোনোটি আ’মালকে নস্যাৎ করে ফেলে। তাই এসব অনিষ্ট থেকে বাঁচার জন্য কুরআন পড়তে হবে, কুরআন হবে এবং কুরআন মেনে চলতে হবে।
আল্লাহর অনুগ্রহ ও রহমত দুনিয়ার সবকিছু থেকে উত্তম ৫৮. (হে নবী! মানুষকে) বলে দাওঃ আল্লাহর অনুগ্রহ ও রহমত (মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়) তাই তারা যেন এসব পেয়ে আত্মতৃপ্ত হয়। দুনিয়ার সমস্ত সঞ্চয়ের চেয়ে এটা অনেক অনেক উত্তম।
আল্লাহর উপর মিথ্যাচার ৫৯. (হে নবী! তাদের) বলো (জিজ্ঞেস কর) তোমরা কী ভেবে দেখেছো? আল্লাহ তোমাদেরকে যেসব রিজিক (জীবন উপকরণ) দিয়েছেন আর তোমরা (ইচ্ছামত) এসবকে হালাল ও হারাম বানাচ্ছ (এর পরিণতি কি হতে পারে? তাদের) জিজ্ঞেস করঃ এমন করার জন্য আল্লাহ কী তোমাদেরকে অনুমতি দিয়েছেন? না কী তোমরা (নিজেরাই হালাল হারাম নির্ধারণ করে) আল্লাহর উপর মিথ্যাচার করছ? ৬০. যারা আল্লাহর উপর মিথ্যাচার করে পরকাল সম্পর্কে তাদের কী ধারণা (তারা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে?) আসলে আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ শোকর আদায় করে না। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম শোকর করা) জ্ঞাতব্যঃ হালাল-হারাম, বৈধ-অবৈধ, করণীয়-বর্জনীয় তথা জীবন বিধান নির্ধারনের একমাত্র বৈধ অধিকারী আল্লাহ তায়া’লা এবং আল্লাহর অনুমোদন ক্রমে রাসূল সা.। অন্য কেউ এমন করলে আল্লাহর উপর মিথ্যাচার হবে। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ বা রসূল কর্তৃক নির্ধারিত কোনো হালালকে হারাম বানানো বা কোনো হারামকে হালাল বানানো কুফর। আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। অথচ অনেকে-ই এ কাজটি করে থাকেন। আমাদের সমাজে আল্লাহর উপর মিথ্যাচার করা হয় নানাভাবে। যেমন..
উল্লেখ্য মুজতাহিদ ঈমামগণ বা পূর্ববর্তী আলিমগণ সাধারণত এমন বলতেন না। সাধারণত উনারা বলতেনঃ এটা করবে, এটা করবে না। এটা করা যাবে, এটা করা যাবে না। এটা করতে সমস্যা নেই, এটা করা উচিত নয়, ইত্যাদি। কিন্তু আজকাল আমাদের সমাজে সবকিছুকেই সাফ হারাম, হালাল, ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। মনে রাখবেন আলিম উলামা মানুষকে উপদেশ দিতে পারেন কিন্তু বিধান দিতে পারেন না। বিঃ দ্রঃ = বিধান দেওয়া বা বিধান তৈরি করা একমাত্র আল্লাহর কাজ এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ এ কাজটি করে থাকেন। তবে আল্লাহ এবং রাসূল কখনো কখনো কোনো আইন বা বিধানের সূত্র উল্লেখ করেছেন। এসব সূত্র ধরে আইন তৈরি করতে পারবে মানুষ, করতে পারবেন আলিমগণ। | ||||
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَٰلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ (61) আল্লাহ থেকে কিছু-ই গোপন থাকে না ৬১. (হে আমার বান্দা!) তুমি যে অবস্থায়-ই থাক, কুরআনের যেখান থেকেই তিলাওয়াত কর আর তোমরা যে যখন যে কোনো কাজ কর, প্রতিটি পদক্ষেপে-ই আমরা (আল্লাহ ও ফিরিস্তাগণ) তোমাদের সঙ্গে থাকি /সাক্ষী থাকি। আসমান বা যমীনে অণু পরিমাণ অথবা এরচেয়ে বড় বা ছোট কোনোকিছু-ই তোমার প্রভুর অগোচরে থাকে না। বরং সবকিছু সুস্পষ্টভাবে কিতাবে (লাউহে মাহফুজে) লিপিবদ্ধ রয়েছে। (আর এর-ই নাম তাক্বদীর। সুতরাং ছাওয়াবের কাজের ঘোষণা দিতে হবে না আর পাপ করে গোপন করতে পারবে না) ঈমান ও আক্বীদাহঃ তাক্বদীর মহান আল্লাহর এক গোপন রহস্য। তাক্বদীরের উপর ঈমান (অবিচল আস্থা ও বিশ্বাস) রাখা ফরজ এবং ঈমানের ৬টি মূলনীতির মাঝে ৫ম নম্বরে হচ্ছে তাক্বদীরের উপর ঈমান রাখা। | ||||
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (64) আল্লাহর ওলী ৬২-৬৩. জেনে রেখো! (আখেরাতে) আল্লাহর ওয়ালীদের কোনো ভয় নেই এবং তারা পেরেশান হবে না। (আর আল্লাহর ওয়ালী কেবল তারা-ই হয়) যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। ৬৪. (যে বা যারা এমন হতে পারবে) দুনিয়া ও আখেরাতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন হয় না। এটা-ই মহাসাফল্য। জ্ঞাতব্যঃ ওয়ালী অর্থ অভিভাবক, দায়িত্বশীল। যে বন্ধুর নিরাপত্তা সহ যাবতীয় দায় নিজের কাধে তুলে নেয়া হয় তাকে ওয়ালী বলে। মহান আল্লাহ যাকে ভালবেসে আপন বন্ধু বানিয়ে নিয়েছেন এবং যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন সেই আল্লাহর ওয়ালী। আল্লাহ কাকে ওয়ালী বানিয়েছেন এটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহর ওয়ালী (ওলী) হিসেবে চিহ্নিত করা আমাদের সাধ্যের বাইরের কাজ। এমন করলে আল্লাহর উপর মিথ্যাচার হবে। আহলে সুন্নাত ওয়া-ল-জামায়াতের আক্বীদাহ হচ্ছেঃ “সকল মুঅমিনই আল্লাহর ওয়ালী”। আর একথাটি বলা হয়েছে সূরাহ বাক্বারার ২৫৭ তম আয়াতে। (এ সম্পর্কে আরো জানতে দেখুন বাকারাহঃ ১০৭) | ||||
وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (65) ইজ্জতের মালিক আল্লাহ ৬৫. (হে নবী! বেইমানরা নানা অপবাদ দিয়ে তোমার সম্মানহানির চেষ্টা করছে) তাদের (এসব) কথা যেন তোমার পেরেশানির কারণ না হয়। (মনে রেখো) ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। (সমার্থবোধক আয়াতঃ ৩/২৬, ৪/১৩৯)
আসমান যমীনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর ৬৬. শোনো! আসমানসমূহ ও যমীনে যতকিছু আছে এসবকিছুর মালিকানা (সার্বভৌমত্ব) একমাত্র আল্লাহর। যারা আল্লাহ ছাড়া অন্য শুরাকা’র আনুগত্য করে তারা “যান্ন” (ধারণা নির্ভর আদর্শ ও নীতিমালা)র অনুকরণ করছে এবং তারা মিথ্যা রটনা করছে। (সার্বভৌমত্ব সম্পর্কে জানতে দেখুন একটু উপরে এই সূরার ৫৬ তম আয়াত)
রাতদিন সৃষ্টির উদ্দেশ্য ৬৭. তিনি তোমাদের তরে রাত বানিয়েছেন যেন তোমরা এতে প্রশান্তি (আরাম করে ঘুমিয়ে সতেজতা ও উদ্যম ফিরে) পাও আর দিনকে করেছেন আলোকময় (যাতে তোমরা কাজকর্ম করে উপার্জন করতে পার।) নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা (মানার জন্য) শোনে। | ||||
قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ هُوَ الْغَنِيُّ ۖ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ إِنْ عِنْدَكُمْ مِنْ سُلْطَانٍ بِهَٰذَا ۚ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (68) قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ (69) আল্লাহর উপর মিথ্যাচার ৬৮. তারা (ইয়াহুদ, নাসারা ও কিছু মুশরিকরা) বলে আল্লাহর সন্তান আছে, অথচ তিনি এসবের ঊর্ধ্বে। তিনি সকল প্রকার প্রয়োজন মুক্ত। আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে এসবকিছুর মালিকানা শুধু-ই তাঁর। এ ব্যাপারে (আল্লাহর সন্তান গ্রহণের ব্যাপারে) তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। (হে মানুষ!) তোমরা কী কাণ্ডজ্ঞানহীন হয়ে গেছো আল্লাহর উপর মিথ্যাচার করছ? ৬৯. (হে নবী!) বলে দাওঃ যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারা কখনো সফল হয় না। (আল্লাহর উপর মিথ্যাচার সম্পর্কে জানতে দেখুন একটু উপরে এই সুরার ৫৯-৬০ তম আয়াতের পর)
কুফরের পরিণাম ৭০. (হে মানুষ! মনে রেখো) দুনিয়ায় (যাকিছু রয়েছে এসব-ই) ক্ষণিকের উপকরণ। পরে সবাই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর আমি তাদের কঠিন আযাব দেব (দুনিয়ার জীবনে) যারা কুফর করবে। (কুফর সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র কুফর অধ্যায়) ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর। যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | ||||
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ وَشُرَكَاءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوا إِلَيَّ وَلَا تُنْظِرُونِ (71) فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72) فَكَذَّبُوهُ فَنَجَّيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ وَجَعَلْنَاهُمْ خَلَائِفَ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِينَ (73) নূহ আঃ ৭১. (হে নবী!) তাদের কাছে নূহের ঘটনা বর্ণনা কর। নূহ যখন (দাওয়াত দিচ্ছিল আর মানুষ তার দাওয়াতে বিরক্তবোধ করছিল। তখন সে) তার জাতিকে বলছিলঃ হে আমার জাতি! আমার অবস্থান এবং আল্লাহর আয়াতের (তথা বিধান মেনে চলার) স্মরণ তোমাদের কাছে অসহনীয় মনে হলে তোমরা এবং তোমাদের শুরাকা (মনগড়া খোদাগণ ও নেতারা যাদেরকে তোমরা রাব্ব ও ইলাহের আসনে বসিয়েছ) মিলে ষড়যন্ত্র পাকাপোক্ত কর, যাতে তোমাদের মনে কোনো সংশয় না থাকে, তারপর আমার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন কর। আমি আল্লাহর উপর ভরসা করলাম। তোমরা আমাকে সামান্যতম অবকাশও দিও না। ৭২. তোমরা (আমার দাওয়াত) প্রত্যাখ্যান করলে (আমার কোনো ক্ষতি হবে না। কারণ) আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় আল্লাহর কাছে, আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের দলভুক্ত হই। ৭৩. তথাপিও তারা (নূহকে) প্রত্যাখ্যান করেছে। ফলে আমি নূহ ও তার সঙ্গীদের জাহাজে তুলে মুক্ত করেছি এবং তাদেরকে (পরবর্তী পৃথিবীর) উত্তরাধিকারী বানিয়েছি। আর আমার বিধান অমান্যকারীদের (মহা প্লাবনে) ডুবিয়ে মেরেছি। লক্ষ্য করঃ (রাসূল পাঠিয়ে) যাদের সাবধান করা হয় (রাসূলকে না মানার কারণে) তাদের পরিণতি (হয় কত ভয়াবহ) | ||||
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانُوا لِيُؤْمِنُوا بِمَا كَذَّبُوا بِهِ مِنْ قَبْلُ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ الْمُعْتَدِينَ (74) কুফরের পরিণাম ৭৪. তারপর পাঠিয়েছি আরো কত রাসূল, তারা জাতির কাছে সুস্পষ্ট প্রমান নিয়ে এসেছিল। কিন্তু (আগেকার প্রজন্ম) যা অস্বীকার করেছে (পরবর্তীরাও) এটা মেনে নেয়নি। এভাবে-ই আমি কাফিরদের অন্তরে মোহর লাগিয়ে দেই। (কুফর করতে করতে এক সময় মানুষের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়। দেখুন ২/৭) | ||||
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَىٰ وَهَارُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ بِآيَاتِنَا فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ (75) فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَٰذَا لَسِحْرٌ مُبِينٌ (76) قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ (77) قَالُوا أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَتَكُونَ لَكُمَا الْكِبْرِيَاءُ فِي الْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ (78) মূসা ও ফেরাউন ৭৫. তারপর ফেরাউন ও তার পরিষদের কাছে আমার সুস্পষ্ট বিধান দিয়ে মূসা ও হারুনকে পাঠিয়েছি। কিন্তু তারা দম্ভ করেছে, তারা ছিল পাপিষ্ঠ জাতি। ৭৬. আমার তরফ থেকে এলো সঠিক (কিতাব) আর তারা বললঃ এটা সুস্পষ্ট যাদু বৈ কিছুই নয় ৭৭. মূসা বললঃ তোমাদের কাছে এলো সঠিক (কিতাব) আর তোমরা এটাকে বলছঃ (যাদু? ভালো ভাবে ভেবে দেখো!) এটা কী আসলে-ই যাদু? (মনে রেখো) যাদুকরেরা সফল হতে পারবে না।
৭৮. তারা বললঃ (মূসা!) তুমি কী পূর্বপুরুষের আদর্শ (জাতীয় ঐতিহ্য) থেকে আমাদের বিচ্যুত করতে এবং এদেশে তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে এসেছো? (শোনো মূসা! এতে কোনো কাজ হবে না। কারণ) আমরা তোমাদেরকে (তোমাকে ও তোমার ভাইকে) বিশ্বাস করি না। | ||||
وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (79) فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُوسَىٰ أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ (80) فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (82) যাদুকর ও মূসা আ. ৭৯. (তারা মূসাকে যাদুকর মনে করে মোকাবিলার সিদ্ধান্ত নিল) ফেরাউন বললঃ (সারা বিশ্ব থেকে) অবিজ্ঞ যাদুকরদের এনে হাজির কর (দেশে দেশে লোক পাঠানো হল এবং অবিজ্ঞ যাদুকরদের এনে জমা করা হল) ৮০. (বিরাট ময়দানে মোকাবিলার আয়োজন করা হল। চার দিক থেকে লোকজন এসে জমা হল। মূসা ও হারূন আঃ এক দিকে দাঁড়ালেন) যাদুকররা হাজির হবার পর মূসা তাদের বললঃ তোমরা যা ছাড়াতে চাও ছেড়ে দাও। ৮১. তারা (নিজ নিজ লাঠি ও রশি) ছেড়ে দিলে (এবং সেগুলো সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল) মূসা বললঃ তোমরা যা করেছ এসবই যাদু, আল্লাহ অবশ্যই এসব ধ্বংস করে দেবেন, আল্লাহ দুষ্কৃতি কারীদের কাজকে সংশোধন করেন না। (মূসা আ. তার লাঠি ছাড়তে-ই এটা তাদের সকল যাদুকে খেয়ে ফেলল এবং এভাবে-ই মূসা ও হারূন আ. বিজয়ী হয়ে গেলেন) ৮২. (এভাবে-ই যুগে যুগে) আল্লাহ তার বাণীর সাহায্যে সত্যকে বিজয়ী করেন, যদিও পাপিষ্ঠরা এটা পছন্দ করে না। | ||||
فَمَا آمَنَ لِمُوسَىٰ إِلَّا ذُرِّيَّةٌ مِنْ قَوْمِهِ عَلَىٰ خَوْفٍ مِنْ فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَنْ يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ (83) وَقَالَ مُوسَىٰ يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ (84) فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ (85) وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ (86) মূসা আ.র উম্মতের ঈমানের পরীক্ষা ৮৩. ফেরাউন ও তার পরিষদের অত্যাচারের ভয়ে মানুষ মূসার উপর ঈমান আনল না, শুধু নতুন প্রজন্মের কিছু মানুষ ছাড়া। ফেরাউন পৃথিবীতে অনেক দম্ভ করেছে, সে ছিল চরম সীমালঙ্ঘনকারী।
৮৪. (ফেরাউনের অত্যাচার মানবতার সকল সীমা ছাড়িয়ে গেল। মানুষ মূসা আ.র কাছে এসে অভিযোগ করল। তখন) মূসা বললঃ হে আমার জাতি! (এসব-ই আল্লাহর পরীক্ষা। তিনি তোমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন।) তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাক এবং যদি তোমরা মুসলিম হয়ে থাক তবে শুধু তাঁর উপর-ই ভরসা কর। ৮৫-৮৬. (মুসলিমগণ মূসার কথা মেনে নিল) তারা বললঃ আমরা আল্লাহর উপর ভরসা করলাম। (এবং আল্লাহর কাছে দোয়া করে তারা বলল) হে প্রভু! জালিমদের (জুলম) দিয়ে আমাদের আর পরীক্ষা নিও না এবং আপন করুণায় কাফিরদের থেকে আমাদের রক্ষা কর। | ||||
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَنْ تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ (87) وَقَالَ مُوسَىٰ رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَىٰ أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (89) ফেরাউন ও তার অনুসারীদের বিরুদ্ধে মূসা আ.র বদদোয়া পটভূমিঃ বাণী ইসরাঈল শুধু নির্ধারিত ঘরে ইবাদাত করতে পারত। অন্যত্র ইবাদাত করা তাদের জন্য বৈধ ছিল না। (সর্বত্র নামায বা ইবাদাত করার সুযোগ মুহাম্মাদ সা.র উম্মতের বৈশিষ্ট্য) ফেরাউন তাদের সকল ইবাদাতশালা ধ্বংস করে প্রকাশ্যে সালাত আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। (দেখুনঃ কুরতুবী) তাই.. ৮৭. আমি (আল্লাহ) মূসা ও তার ভাইকে ওহী পাঠালামঃ তোমাদের জাতির জন্য শহরে কিছু ঘর তৈরি কর এবং এ ঘরগুলোকে ক্বিবলাহ (নামাযের স্থান) হিসেবে নির্ধারণ করে সালাত কায়েম কর আর মুঅমিনদের সুসংবাদ দাও (অচিরেই তাদের মুক্ত করা হবে) ৮৮. মূসা বললঃ হে রাব্ব! আপনি ফেরাউন ও তার পরিষদকে দুনিয়ার সৌন্দর্য (তথা ক্ষমতা) ও সম্পদ দান করেছেন। হে রাব্ব! (এসব দিয়ে) তারা (মানুষকে) আপনার পথ থেকে বিভ্রান্ত করছে। হে রাব্ব! তাদের সম্পদ ধ্বংস করে দাও, তাদের উপর আরো কঠোর হয়ে যাও। তারা ঈমান আনবে না যতক্ষন না যন্ত্রনাদায়ক আযাব দেখতে পাবে। ৮৯. আল্লাহ বললেন (মূসা!) তোমাদের দোয়া কবুল করা হল। (অচিরে-ই আযাব চলে আসবে) তাই তোমরা (আল্লাহর পথে) অবিচল থাকো, মূর্খদের পথ অনুকরণ করো না। | ||||
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92) ফেরাউনের ঈমান ও ইসলাম গ্রহণ ৯০. আমি বনী-ইসরাঈলকে সাগর পার করিয়ে দিয়েছি। যখন ফেরাউন ও তার বাহিনী শুধু শত্রুতাবশত অত্যাচার করার জন্য তাদের পিছু নিয়েছিল। (আমি তাদের ডুবিয়ে মেরেছি) ডুবে মরার সময়ে (ফেরাউন) বলেছেঃ বনী-ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, (আমি সাক্ষ্য দিচ্ছি) তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আমি (তার কাছে আত্মসমর্পণ করে) মুসলিম হয়ে গেলাম।
৯১-৯২. (তখন তাকে বলা হয়েছে) এখন (আত্মসমর্পণ করছ)? একটু আগেও তুমি অবাধ্যতা করে ছিলে, তুমি ছিলে ফাসাদকারী। তবে আজ তোমার (ঈমান কবুল না করলেও তোমার মৃত) দেহকে আমি সংরক্ষণ করে রাখব, যেন এটা পরবর্তীদের জন্য শিক্ষনীয় নিদর্শন হয়। অনেক মানুষ আমার নিদর্শনের ব্যাপারে অবগত নয়। (এ ব্যাপারে আরো জানতে সূরাহ বাক্বারার ৫০ তম আয়াত দেখে নিন) জ্ঞাতব্যঃ ফেরাউন সারা জীবন আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করেছিল কিন্তু মৃত্যুকালে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল। কিন্তু তার সে ঈমান ও ইসলাম গ্রহণ করা হয়নি। কারণ ইসলাম গ্রহণ এবং ঈমান আনার জন্যও একটি সময়সীমা রয়েছে আর তা হল মৃত্যুর ফিরিস্তা দেখা বা মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগ পর্যন্ত। মৃত্যু ফিরিস্তা দেখে ফেললে বা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে আর সুযোগ থাকে না। তাই এসময়ে ঈমান আনলে বা ইসলাম গ্রহণ করলে আর কাজ হয় না। | ||||
وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّىٰ جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ (93) ওহী ভিত্তিক জ্ঞানের বিপক্ষে ইখতিলাফ করা কুফর ৯৩. আমি বনী-ইসরাঈলকে উত্তম আবাসনে (মিশর ও শামে) প্রতিষ্ঠিত করেছিলাম, দান করেছিলাম উত্তম রিজক। কিন্তু তাদের কাছে সঠিক জ্ঞান (আল্লাহর কিতাব) আসা সত্ত্বেও তারা “ইখতিলাফ” (এর বিপক্ষে অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ) করেছে। যেসব বিষয়ে তারা বিরোধিতা করছে তোমার প্রভু পরকালে এর ফয়সালা করবেন। ঈমান ও আক্বীদাহঃ ওহী ভিত্তিক জ্ঞানের বিপক্ষে অবস্থান নেওয়া এবং এর সাথে ইখতিলাফ তথা ভিন্নমত বা দ্বিমত পোষণ করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে সে ঈমানশূন্য মুনাফিক হয়ে যাবে। সুতরাং যে বা যারা মসলক বা মিনহাজের দোহাই তুলে কুরআনের আয়াত বা মুতাওয়াতির হাদীছের বিপক্ষে অবস্থান নেন তারা যেন বিষয়টি গভীরভাবে ভেবে দেখেন। | ||||
فَإِنْ كُنْتَ فِي شَكٍّ مِمَّا أَنْزَلْنَا إِلَيْكَ فَاسْأَلِ الَّذِينَ يَقْرَءُونَ الْكِتَابَ مِنْ قَبْلِكَ لَقَدْ جَاءَكَ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ (94) সন্দেহ হলে জেনে নিতে হয় ৯৪. (হে নবী!) আমি তোমার প্রতি যা নাযিল করেছি এর কোনো বিষয়ে যদি তুমি সন্দিহান হও তবে তোমার আগে যারা আমার কিতাব পাঠ করেছে তাদের কাছে জিজ্ঞেস কর। আসলে প্রভুর পক্ষ থেকে তোমার কাছে আগত সব-ই সঠিক। তাই এ ব্যাপারে সন্দিহান হইও না। | ||||
وَلَا تَكُونَنَّ مِنَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ فَتَكُونَ مِنَ الْخَاسِرِينَ (95) إِنَّ الَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُونَ (96) وَلَوْ جَاءَتْهُمْ كُلُّ آيَةٍ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (97) যারা কখনো ঈমান আনবে না ৯৫. (হে মানুষ!) যারা আমার আয়াত (বিধান কিতাব) অমান্য করে তাদের দলভুক্ত হইও না, এতে তুমি ক্ষতিগ্রস্থ হয়ে যাবে।
৯৬-৯৭. যাদের (আযাবের) ব্যাপারে প্রভুর বাণী চূড়ান্ত হয়ে গেছে তারা কখনো ঈমান আনবে না। সকল নিদর্শন এসে গেলেও না, যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব দেখতে পাবে। | ||||
فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ (98) وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّىٰ يَكُونُوا مُؤْمِنِينَ (99) ইউনুস আ.র জাতির বৈশিষ্ট্য ৯৮. (আল্লাহর আযাব দেখে ফেলার পর) কোনো জনপদের বাসিন্দাদের ঈমান কাজে আসেনি, শুধু ইউনুসের জাতি ছাড়া। (আমার আযাবের কালো মেঘ দেখার পর) তারা যখন ঈমান আনল আমি তখন তাদের থেকে দুনিয়ার লাঞ্ছনার আযাব সরিয়ে নিয়েছি এবং নির্ধারিত সময়ের জন্য তাদেরকে সুখ-স্বাচ্ছন্দ্য দান করেছি। (এটা ছিল ইউনুস আ.র জাতির বৈশিষ্ট্য) ৯৯. তোমার রাব্ব চাইলে দুনিয়ার সবাই একত্রে ঈমান আনত। (কিন্তু তোমার রাব্ব এমনটি চাননি। তাই দুনিয়ার সবাই ঈমান আনবে না।) তুমি কি মানুষকে ঈমান আনতে বাধ্য করবে? জ্ঞাতব্যঃ ইসলাম গ্রহণ করার জন্য বা সঠিক মুঅমিন হবার জন্য কাউকে বাধ্য করা যাবে না। তবে ইসলাম গ্রহণের পর ফরজ দায়িত্ব সমূহ আদায় করছে কি না এবং হারাম থেকে বেঁচে থাকছে কি না এটা তদারকি করা সরকারের /দায়িত্বশীলদের দায়িত্ব। | ||||
وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ (100) قُلِ انْظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ (101) কাফিররা আসলে-ই নির্বোধ ১০০. আল্লাহর অনুমোদন ব্যতীত কেউ ঈমান আনতে পারে না। তিনি নির্বোধদের তরে (কুফরের) পঙ্কিলতাকে অবধারিত করে দিয়েছেন। ১০১. (কাফিরদের) বলো! আসমানসমূহে এবং যমীনে যাকিছু আছে এসবের প্রতি লক্ষ্য কর। (আর দেখে-ই বা কী লাভ) কোনো প্রমাণ বা হুঁশিয়ারি-ই তো বেইমানদের কাজে আসে না। জ্ঞাতব্যঃ কাফিররা অবশ্যই নির্বোধ। তাদের ধ্যান ধারনা, চিন্তা চেতনা, সব একপেশে একরোখা বস্তুবাদী এবং দুনিয়া নির্ভর। | ||||
فَهَلْ يَنْتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ قُلْ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ (102) ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا كَذَٰلِكَ حَقًّا عَلَيْنَا نُنْجِ الْمُؤْمِنِينَ (103) সার্বজনীন আযাব ও সাময়িক আযাব ১০২. তাদের পূর্বসূরিদের উপর (লাঞ্চনার আযাবের) যেসব দিন অতিবাহিত হয়েছিল তারাও কী এমন দিনের অপেক্ষা করছে? বলে দাওঃ অপেক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় রইলাম।
১০৩. পরিশেষে (এসব জাতির উপর আযাব এলে) আমাদের (মানে আমার তথা আল্লাহর। অধিক সম্মানার্থে “আমার” স্থলে “আমাদের” বলা হয়েছে) রাসূল ও মুঅমিনদেরকে আমরা উদ্ধার করেছি। এভাবে মুঅমিনদের উদ্ধার করা আমাদের কর্তব্য। জ্ঞাতব্যঃ আগেকার জাতি সমূহের উপর আগত আযাব ছিল সার্বজনীন। যাদের উপর আযাব আসতো তাদের সবাইকে ধ্বংস করে যেত। তাই তখন কাফিরদের সমূলে ধ্বংস করা হত। আর এখনকার আযাব সার্বজনীন নয়। কারণ এ উম্মতকে সার্বজনীন আযাব না দিতে রাসূল সা. মহান আল্লাহর কাছে আবেদন করেছিলেন এবং মহান আল্লাহর এ আবেদন মঞ্জুর করেছেন। তাই এখনকার সাময়িক আযাব থেকে মুঅমিনদের মুক্ত রাখা হয় না। তবে যেসব মুঅমিন এসব আযাবে পড়ে মারা যাবে বা ক্ষতিগ্রস্থ হবে তাদের উপযুক্ত প্রতিদান দেওয়া হবে হাদীছে উল্লেখ আছে। | ||||
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي شَكٍّ مِنْ دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ وَلَٰكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ (104) মুঅমিনদের সঙ্গে থাকা আবশ্যক ১০৪. (হে নবী!) বলো! হে মানুষ! আমার আনিত দ্বীন সম্পর্কে তোমরা যদি সন্দিহান হয়ে থাকো তবে (জেনে রাখো) তোমরা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করছ আমি এদের দাসত্ব করব না। আমি শুধু-ই এক আল্লাহর দাসত্ব করি যার হাতে (জীবন) মরণ। আমাকে আদেশ দেয়া হয়েছেঃ যেন আমি মুঅমিনদের দলভুক্ত হই। আইন ও বিধানঃ মুঅমিনদের দলভুক্ত থাকা ফরজ। যে বা যারা মুঅমিনদের সঙ্গ ত্যাগ করবে এবং মুঅমিনদের ছেড়ে অন্য পথে চলবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (দেখুন সুরাহ নিসাঃ ১১৫) তবে এর অর্থ দলাদলি করা নয় বা যে কোনো এক দলকে সমর্থন করা নয়। কারণ হুযাইফাহ রা. বর্ণিত মুসলিমের এক দীর্ঘ হাদীছে উল্লেখ করা হয়েছেঃ হুযাইফাহ রা.কে উদ্দেশ্য করে রাসূল সা. বলেছেন (اعتزل تلك الفرق كله) মানে ওই সকল দল থেকে বেঁচে থাকবে। | ||||
وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ (105) وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ (106) وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ ۚ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ (107) নিজেকে দ্বীনের জন্য প্রস্তুত রাখ ১০৫. (হে আমার বান্দা!) তুমি নিজেকে দ্বীনের জন্য প্রস্তুত কর হানীফ পদ্ধতিতে। আর (কোনো অবস্থাতেই) মুশরিকদের দলভুক্ত হইও না। (সকল মত পথ ও মতবাদ, সকল নীতি আদর্শ দর্শন ও বিধান বাদ দিয়ে একক ভাবে আল্লাহর বিধান মেনে চলার নাম “হানীফ” পদ্ধতি। ) ১০৬. আল্লাহ ছাড়া অন্য যারা আছে এরা উপকার ক্ষতি কিছুই করতে পারে না, তাই (হে মানুষ! তোমাদের কারো কোনো হাজত পূর্ণ করা তথা প্রয়োজন মিটানো, কোনো উদ্দেশ্য হাসিল করা বা অন্য কোনো কারণে) তোমরা এদেরকে ডেকো না। এমন করলে তুমি পাপিষ্ঠদের দলভুক্ত হয়ে যাবে। ১০৭. আল্লাহ যদি তোমাকে বিপদে ফেলেন তবে কেও এটা দূর করতে পারবে না তিনি ব্যতীত। আর আল্লাহ যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহ কেউ ফিরাতে পারবে না। তিনি যাকে খুশী দয়া করেন। তিনি ক্ষমাশীল, দয়াময়। | ||||
قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ (108) وَاتَّبِعْ مَا يُوحَىٰ إِلَيْكَ وَاصْبِرْ حَتَّىٰ يَحْكُمَ اللَّهُ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ (109) অনুকরণ করতে হবে শুধু-ই ওহীর ১০৮. বলো! হে মানুষ! তোমাদের প্রভু থেকে যা এসেছে এটা-ই সঠিক। সুতরাং যে ব্যক্তি এ পথকে তার জীবন পথ হিসেবে গ্রহণ করল সে নিজের জন্য-ই হেদায়াতের ব্যবস্থা করল। আর যে ব্যক্তি এ পথ থেকে বিচ্যুত হয়ে গেল সে নিজের-ই ক্ষতি করল। আমি (রাসূল হয়েও) তোমাদের উকিল হতে পারব না (তথা তোমাদের রক্ষা করতে পারব না /তোমাদের দায়ভার নিতে পারব না।) ১০৯. (হে নবী!) তুমি শুধু তোমার কাছে আগত ওহীর অনুকরণ করবে। আর আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত সবর করবে, তিনি-ই সর্বোত্তম ফয়সালাকারী। ঈমান ও আক্বীদাহঃ সাধারণত মানুষ চারটি বিষয়ের অনুকরণ করে থাকে। আর এ চারটি বিষয় হল..
আমরা আল্লাহর দাস। তাই আমরা অনুকরণীয় হিসেবে শুধু এটা-ই মেনে নেব যা মানতে আল্লাহ্ আমাদেরকে আদেশ দিয়েছেন। সুতরাং আমরা মুসলিমরাও আল্লাহর বিধান মেনে উল্লেখিত চারটি বিষয়ের অনুকরণ করব। যেমন..
| ||||
১১ সূরাহ হূদ হূদ আ. একজন নবী ছিলেন। হূদ আঃর জাতির নাম আ’দ জাতি। বর্তমান ইয়ামান ও উমানের মধ্যবর্তি স্থানে তাদের আবাস ছিল। যা ইরাম নামে খ্যাত, এ অঞ্চলকে আহক্বাফও বলা হয়। (দেখুনঃ সূরাহ আহক্বাফ) তারা পাহাড় কেটে ঘর তৈরি করত। তাদের ঘরবাড়ী এখনো বিদ্যমান। (গোগলে সার্চ দিলে তাদের ঘরবাড়ীর ছবি ও ভিডিও দেখা যাবে। তাদের অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানতে “আত্বলাসু-ল-কুরআন” নামক কিতাবটি দেখে নিনি) সূরাহটি মাক্কী। সূরাহ ইউনুসের পর নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত সংখ্যা ১২৩ টি।
| ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الر كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٍ خَبِيرٍ (1) বিসমিল্লাহি-র-রাহমানি-র-রাহীম হুকম সম্বলিত কিতাব
১. আলিফ লা-ম রা-, (এসব হল বিচ্ছিন্ন বর্ণমালা। এসবের অর্থ, মর্ম এবং এভাবে ব্যবহারের উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আল-কুরআন এমন একটি) কিতাব যার আয়াতসমূহ “হুকম” সম্বলিত এবং সুবিন্যস্ত (যা অবতীর্ণ হয়েছে এমন প্রভুর পক্ষ থেকে যিনি) হাকীম ও খাবীর (তথা হুকুমের মালিক ও প্রজ্ঞাময় এবং সবকিছুর খবর রাখেন।) শব্দ পরিচিতিঃ হুকমঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
সুতরাং “কুরআনের আয়াত সমূহ হুকম সম্বলিত” এ কথার অর্থ দাঁড়াবে..
মানুষ ও জিন্ন জাতির প্রতি রাসূল সা.র আহ্বান ২. (হে মানুষ ও জিন্ন জাতি!) তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না। আমি (নবী) তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সাবধানকারী ও সুসংবাদদাতা (হিসেবে আগমন করেছি।) ৩. (হে মানুষ ও জিন্ন জাতি!) তোমরা প্রভুর কাছে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) কর এবং তাঁর কাছে তাওবাহ কর (পাপাচার ছেড়ে তাঁর দিকে ফিরে আসো।) তিনি নির্ধারিত সময়ের (দুনিয়ার জীবনের) জন্য তোমাদেরকে উত্তম জীবিকা দান করবেন এবং (আখেরাতে) প্রত্যেক মর্যাদাবান ব্যক্তিকে (মুঅমিনকে) দান করবেন (জান্নাতে) তার উপযুক্ত মর্যাদা। আর তোমরা যদি (তাওবাহ ও ইস্তিগফার থেকে) মুখ ফিরিয়ে নেও তবে আমার (নবীর) আশংকা হচ্ছে কঠিন দিনের কঠিন আযাব তোমাদের উপর পতিত হবে। ৪. (মনে রেখো!) আল্লাহর কাছে-ই তোমাদের প্রত্যাবর্তন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। | ||||
اَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (5) কাফির ও মুনাফিকদের ব্যর্থ অপচেষ্টা পটভূমিঃ অনেক কাফির ও মুনাফিক-ই রাসূল সা.কে অপছন্দ করত কিন্তু তার কাছে এসে সুন্দর সুন্দর কথা বলত এবং তাদের হিংসা বিদ্বেষ ও শত্রুতা অন্তরে লুকিয়ে রাখত। অনেকে আবার রাসূল সা.র কাছ দিয়ে যাবার সময় নিজেকে কাপড় দিয়ে ঢেকে ফেলত যেন রাসূল সা. তাকে ডেকে হেদায়াত ও সংশোধনের কথা না শোনান। (বিস্তারিত জানতে কুরতুবী দেখে নিন) এদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৫. (হে মানুষ!) শোনো! তারা (কাফির ও মুনাফিকরা) নিজেদের বক্ষ (নিজেকে) আড়াল করে রাখে, যেন (অন্তরে লুকিয়ে থাকা হিংসা-বিদ্বেষ ও মুনাফিকী) তার থেকে গোপন করতে পারে। শোন! তারা নিজেকে কাপড় দ্বারা আবৃত করে (রাসূল থেকে লুকাতে পারবে। কিন্তু তারা কী জানে না?) আল্লাহ গোপন প্রকাশ্য সব জানেন। তিনি অন্তরের বিষয়েও অবগত। | ||||
সূরাহঃ হূদ পারাঃ ১২ | ||||
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ (6) সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর উপর ৬. দুনিয়াতে যত প্রাণী আছে সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর উপর। এদের স্থায়ী ও অস্থায়ী (দুনিয়া ও আখেরাতের) আবাস সম্পর্কেও তিনি অবগত। সব (লিপিবদ্ধ আছে) সুস্পষ্ট কিতাবে (লাউহে মাহফূজে।) প্রাসঙ্গিক আলোচনাঃ জন্ম নিয়ন্ত্রণঃ
ক. “রিজক দিতে পারবে না” এমন আশঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রন করলে এটা অবৈধ হবে। (দেখুনঃ ১৭ সূরাহ ইসরা- ৩১) খ. “সন্তান নিলে যদি স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়” তবে এজন্য জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা যাবে। গ. “নতুন কপল, তাই আপাতত সন্তান নিতে চায় না। কিছুদিন আমোদ-ফুর্তি করতে চায়” এজন্য জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা অবৈধ নয় তবে উত্তম নয়। কারণ সাহাবাগণ রাসূল সা.র কাছে আজলের (নারী যোনির বাইরে বীর্যপাতের) অনুমতি চাইলে তিনি সরাসরি অনুমতি দেননি আবার নিষেধও করেননি। | ||||
وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِنْ قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ (7) ১ম সৃষ্টি ৭. তিনি আসমানসমূহ এবং যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তখন তাঁর আরশ ছিল পানিতে। (তিনি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন) পরীক্ষা করার জন্য যে, তোমাদের কে উত্তম কাজ করে। (হে নবী!) তুমি যদি বলঃ (কুরআনে বলা হয়েছে) মৃত্যুর পর তোমরা পুনরায় উত্থিত হবে, তখন কাফিররা বলবেঃ (কুরআন একটি মূল্যহীন কিতাব।) এটা যাদুমন্ত্র বৈ কিছুই নয়। জ্ঞাতব্যঃ আব্দুল্লাহ বিন আ’মর রাঃ থেকে বর্ণিত এক হাদীছে বলা হয়েছেঃ আসমান যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাঁর সৃষ্টি জগতের তাকদীর লিখেছেন, তখন তাঁর আরশ ছিল পানিতে। (কুরতুবীঃ মুসলিম কিতাবু-ল-ক্বাদরঃ ২৬৫৩, তিরমিযীঃ ক্বাদরঃ ২১৫৬) উবাদা বিন স্বামিত রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন আল্লাহ সর্ব প্রথম কলম বানিয়েছেন তারপর (কলমকে) বলেছেন লেখো। কলম বলেছে কী লেখব? আল্লাহ বলেছেন তাক্বদীর লেখো। যা হয়েছে এবং যা হবে সব লেখো। (তিরমিযী। হাদীছটি সাহীহ)
উক্ত আয়াত ও হাদীছ থেকে প্রমাণিত হয়ঃ আসমান যমীন সৃষ্টির আগে আল্লাহ তাক্বদীর লিখেছেন এবং পানি ও আরশ সৃষ্টি করেছেন আরো আগে। কায়া’ব আল-আহবার বলেছেনঃ আল্লাহ প্রথমে একটি সবুজ ইয়াক্বুত (পান্না) তৈরি করে রূদ্র দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। ফলে ভয়ে কাঁপতে কাঁপতে এটা গলে পানি হয়ে গেল। এজন্য কম্পন পানির স্বভাব। তারপর বাতাস সৃষ্টি করে পানির উপর প্রবাহিত করে দিয়েছেন। পরে পানির উপর আরশ স্থাপন করেছেন। (কুরতুবী) একটি মিথ্যাচারঃ ইমাম আ’জলুনী বলেছেনঃ একদা জাবির রাঃ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার তরে নিবেদিত, আমাকে বলুনঃ আল্লাহ সর্ব প্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল সাঃ বললেনঃ জাবির! তোমার নবীর নূর (আব্দুর রাজ্জাক) উল্লেখিত হাদীছটি মাওদ্বু’ তথা জাল এবং রাসূল সাঃর নামে মিথ্যাচার। নির্ভরযোগ্য সনদে এমন কোনো হাদীছ পাওয়া যায়নি। উলামাদের ভাষ্য মতে উপরের কথাটি আ’জলুনীর মিথ্যাচার। রাসূল সাঃ এমন কোনো কথা বলেছেন বলে সাহীহ সনদে প্রমানিত নয়। তাই “আল্লাহ প্রথমে নবী সাঃর নূর তৈরি করেছেন” এমন কথা বলা বা বিশ্বাস করা নবী সাঃর উপর মিথ্যাচারের শামিল। আর হাদীছে উল্লেখ আছে যে ব্যক্তি নবীর উপর মিথ্যাচার করল সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। দেখুনঃ বুখারীঃ ১০৬, ১২২৯, মুসলিমঃ মুকাদ্দিমাহঃ ৩ | ||||
وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ مَعْدُودَةٍ لَيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ (8) আল্লাহর আযাব ৮. (আমার বিধান না মানার কারণে তাদের উপর আযাব অবধারিত হয়ে আছে। কিন্তু) আমি যখন আমার আযাবকে নির্ধারিত সময়ের জন্য মুলতবী করে দেই তখন তারা বলেঃ আযাব কেন আসে না? জেনে রাখো! আযাব চলে এলে আর ফিরানো হবে না। তখন এটা-ই তাদের গ্রাস করবে যা নিয়ে তারা (এখন) উপহাস করছে। (পাপিষ্ঠদের থেকে আল্লাহর আযাব মুলতবী করা হয় তবে একেবারে সরিয়ে নেওয়া হয় না) | ||||
وَلَئِنْ أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ (9) وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ (10) إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ (11) মানুষের বদ-স্বভাব ৯-১০. (মানুষের একটি বদ-স্বভাব হল) আমি যদি মানুষকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই এবং তারপর এটা সরিয়ে নেই সে তখন হতাশ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। আর কষ্টে পতিত হবার পর যদি নিয়ামত আস্বাদন করাই তখন (আর আমার শোকরিয়া আদায় করে না। বরং) বলেঃ আমার কষ্ট দূর হয়েছে। তখন উল্লাস করে, দম্ভ করে। ১১. তবে যারা সবর করে এবং সৎকাজ করে তাদের জন্য আছে সাধারণ ক্ষমা আর মহা পুরস্কার। (সবর অর্থ দৃঢ়তা, অটলতা, অবিচলতা। যে কোনো পরিস্থিতিতে ইসলাম, ঈমান তথা আল্লাহর বিধানের উপর সুদৃঢ় ভাবে অটল ও অবিচল থাকার নাম সবর।) | ||||
فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَىٰ إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَنْ يَقُولُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ ۚ إِنَّمَا أَنْتَ نَذِيرٌ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ (12) মানবিক দুর্বলতা ১২. (হে নবী! আমি জানি; বেইমানরা তোমার ব্যাপারে নানা কথা বলে এবং এসব কথা সহ্য করা মাঝে মাঝে তোমার জন্য কঠিন হয়ে উঠে। যেমন) তারা বলেঃ (সে সত্য নবী হলে) কেন তার কাছে ধনভান্ডার আসে না অথবা আসে না কোনো ফিরিস্তা? (এসব কথায়) হয়ত তোমার মন সংকোচিত হয়ে যাবে অথবা তোমার কাছে আগত ওহীর কিছু অংশ ছেড়ে দিতে মন চাবে (আর এটা-ই মানুষের স্বভাবজাত এবং এটা-ই স্বাভাবিক। তবে মনে রেখো!) তুমি শুধুই একজন সতর্ককারী, সবকিছুর উপর কর্তৃত্বশীল সত্ত্বা হলেন শুধুই আল্লাহ। ঈমান ও আক্বীদাহঃ অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন মনে হতে পারেঃ এ বিধান আপাতত মুলতবি রাখতে পারলে বা ছেড়ে দিলে-ই ভাল হত অথবা এমন পরিস্থিতিতে এসব কথা না বলাই ভাল। মনে এমন ভাব আসা আমাদের মানবিক দুর্বলতার বহিঃপ্রকাশ। কিন্তু বাস্তবে আমরা এমন করব না আর এমন করা উচিতও নয়। কারণ আল্লাহর বিধান-ই সঠিক, বাকি সব বিভ্রান্তি। শারীয়া’হ আইনের কিছু গোপন করা বা মুলতবি রাখা পাপ। | ||||
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (13) فَإِلَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنْزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَنْ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ (14) আল-কুরআনের ওপেন চ্যালেঞ্জ ও আত্মসমর্পণ ১৩. (আরবের একদল লোক বলত কুরআন আল্লাহর কালাম নয়, মুহাম্মাদ নিজে এটি বানিয়ে নিয়েছে। তাদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে) তারা কী বলেঃ এ কুরআন সে বানিয়ে নিয়েছে? (তাদের) বলে দাওঃ তোমরা পারলে এমন দশটি সূরাহ রচনা কর। (কারণ মুহাম্মাদ বানাতে পারলে তোমরা কেন পারবে না? তোমরা নিজেরা না পারলে তোমাদের সাহায্যের জন্য) আল্লাহ ছাড়া আর যাদেরকে পার ডেকে আন যদি তোমরা সত্যবাদী হও। ১৪. আর তারা যদি (এ আহবানে) সাড়া না দেয় তবে জেনে নিও এটা আল্লাহর জ্ঞানের অংশ (এবং আল্লাহ থেকে-ই) অবতীর্ণ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। (হে কাফির জাতি! এসব জানার পরও) তোমরা কী ইসলাম গ্রহণ /আত্মসমর্পণ করবে না? ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা-ই ইসলামের মূলকথা। আর নিজের ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা, ইবাদাত-আরাধনা, ধন-সম্পদ, জীবন-মরণ, ইত্যাদি সবকিছু আল্লাহর তরে উৎসর্গ করে আল্লাহর ইচ্ছা মত পরিচালনা করা-ই আত্মসমর্পণের মূল বিষয়। | ||||
مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ (15) أُولَٰئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ ۖوَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ (16) দুনিয়াবী ফায়দার জন্য সৎকাজ করা ১৫-১৬. যারা দুনিয়া ও এর সৌন্দর্য কামনা করে তাদের সৎকাজের পূর্ণ প্রতিদান আমরা দুনিয়াতে-ই (সুখ, শান্তি, খাদ্য, স্বাস্থ্য, ক্ষমতা, ইত্যাদির মাধ্যমে) দিয়ে দেই। এতে একটুও কম করা হয় না। তবে আখেরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া কিছু-ই থাকে না। তখন (আখেরাতে) তাদের সবকিছু বরবাদ এবং সকল আ’মাল নিস্ফল হয়ে যায়। জ্ঞাতব্যঃ যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয়, (দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ, ইজ্জত সম্মান, নেতৃত্ব লাভ, প্রভাব বিস্তার, জন সমর্থন, সুনাম, সরকার বা সমাজ থেকে সুবিধা পাওয়া ইত্যাদি) দুনিয়াবী মতলব হাসিলের জন্য সৎকাজ করে তাদের সৎকাজের বিনিময় দুনিয়াতে-ই দিয়ে দেয়া হয়। আখেরাতে তাদের জন্য জাহান্নাম ব্যতীত কিছু-ই বাকি থাকে না। তাই মনে রাখবেনঃ আপনি যদি রোগ মুক্তির জন্য নামাজ পড়েন, সন্তান লাভের জন্য উমরাহ করেন, পরীক্ষায় পাশের জন্য খয়রাত করেন, দোয়া পাবার জন্য দান করেন তবে আখেরাতে এর ছাওয়াব পাবার কোনো সম্ভাবনা নেই। তবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদাত করে দুনিয়ার জন্য দোয়া করলে সমস্যা হয় না। | ||||
أَفَمَنْ كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِنْهُ وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِمَامًا وَرَحْمَةً أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۚ وَمَنْ يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهُ فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِنْهُ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ (17) হেদায়াতের একমাত্র পথ কুরআনের উপর অবিচল থাকা ১৭. যে ব্যক্তি প্রভু থেকে আগত সুস্পষ্ট দলীলের (কুরআনের) উপর অবিচল থাকে, যা (যে কুরআন) পাঠ করছে প্রভুর পক্ষ থেকে আগত একজন শাহীদ (রাসূল), যার আগে হেদায়াত ও রহমত স্বরূপ ছিল মূসার কিতাব; আসলে এরা-ই (তথা ওই ব্যক্তি এবং তার অনুসারীরা-ই) প্রকৃত পক্ষে এর প্রতি ঈমান আনয়নকারী। আর যে (বা যারা) নানা প্রকার দল ও উপদলের প্রভাবে এর সাথে কুফর (এ কুরআনকে অবজ্ঞা) করবে তাদের প্রতিশ্রুত স্থান হল জাহান্নাম। সুতরাং এ ব্যাপারে সন্দিহান হইও না। এটা-ই প্রভু থেকে আগত সঠিক (কিতাব/বিধান) কিন্তু অধিকাংশ মানুষ এটা মেনে চলে না। ঈমান ও আক্বীদাহঃ আল-কুরআন মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। আল-কুরআন আমাদের জ্ঞানের উৎস, আইনের উৎস। আল-কুরআনের বিপরীতে কোনোকিছু মেনে নেওয়া কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যাবে এবং ওই ব্যক্তি মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। এমন মানুষ মরার পর তার জন্য দোয়া করতে এবং তার জানাজা পড়তে নিষেধ করেছেন আল্লাহ পাক। (দেখুনঃ তাওবাহঃ ৮৪) | ||||
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أُولَٰئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَٰؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَىٰ رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ (18) الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ (19) أُولَٰئِكَ لَمْ يَكُونُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ۘ يُضَاعَفُ لَهُمُ الْعَذَابُ مَا كَانُوا يَسْتَطِيعُونَ السَّمْعَ وَمَا كَانُوا يُبْصِرُونَ (20) أُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ (21) لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْأَخْسَرُونَ (22) আল্লাহর উপর মিথ্যাচার ১৮. (আল্লাহ-ই আমাদের একমাত্র রাব্ব, আমাদের জন্য করনীয়-বর্জনীয়, বৈধ-অবৈধ তথা জীবন বিধান ঠিক করার একমাত্র মালিক। সুতরাং আল্লাহর বিধানের বিপরীতে অন্য কোনো বিধানকে বৈধতা দেওয়া আল্লাহর উপর মিথ্যাচারের শামিল। বলা হচ্ছে) তার চেয়ে পাপিষ্ঠ আর কে? যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে, (যারা এমন করবে পরকালে) তাদেরকে প্রভুর সামনে হাজির করা হবে, তখন সাক্ষী(ফিরিস্তা)গণ বলবেঃ এরা-ই ওইসব লোক যারা পভুর উপর মিথ্যাচার করেছে। শোন! পাপিষ্ঠদের উপর আল্লাহর লা’নত, ১৯. (লা’নত তাদের উপর) যারা (অন্যদেরকে) আল্লাহর পথ থেকে বিরত রাখে, এতে দোষ খুঁজে এবং আখেরাত অবিশ্বাস করে। ২০-২২. (আসলে আল্লাহ যা চান তাই হয়) তারা এ পৃথিবীতে (আল্লাহর কোনো সিদ্ধান্তকে) ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহ-ই আসল ওয়ালী। (যারা দ্বীনের বিপরীতে কাজ করে) তাদের আযাব বাড়িয়ে দেয়া হবে। এরা (আল্লাহর বাণী) শুনতে সক্ষম নয়, এরা (আল্লাহর পথ) দেখতেও সক্ষম নয়। এরা নিজারাই নিজেদের সর্বনাশকারী। (পরকালে) এদের মনগড়া সকল রটনা ব্যর্থ হয়ে যাবে। আখেরাতে এরা যে চিরতরে ক্ষতিগ্রস্থ হবে, এতে কোনো সন্দেহ নেই। (আমাদের সমাজে কিভাবে আল্লাহর উপর মিথ্যাচার করা হয় এ সম্পর্কে জানতে দেখুন একটু উপরে সূরাহ ইউনুসঃ ১৭) | ||||
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَىٰ رَبِّهِمْ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ (23) জান্নাতী মানুষ যারা ২৩. যারা ঈমান আনে এবং সৎকাজ করে আর প্রভুর দিকে ধাবিত হয় তারা অবশ্য-ই জান্নাতী হবে এবং সেখানে চিরকাল থাকবে। (জান্নাতে জেতে হলে মাত্র দুটি কাজ করতে হবেঃ ঈমান এবং সৎকাজ) | ||||
مَثَلُ الْفَرِيقَيْنِ كَالْأَعْمَىٰ وَالْأَصَمِّ وَالْبَصِيرِ وَالسَّمِيعِ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا أَفَلَا تَذَكَّرُونَ (24) মুঅমিন ও কাফিরের উপমা ২৪. (মুঅমিন ও কাফির এ) দুটি দলের উপমা হল (এদের একদল) যেন অন্ধ ও বধির আর (অন্য দল) যারা দেখে এবং শোনে। (এখন তোমরাই বল) উভয় দল কি সমান? তবুও কি তোমরা (আল্লাহর বিধান) মেনে নেবে না? | ||||
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ (25) أَنْ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ ۖ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ (26) فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ (27) নূহ আ. পটভূমিঃ দুনিয়ার প্রথম মানব সমাজ গড়ে উঠেছিল শামদেশে। আদম আঃ ছিলেন এ সমাজের নেতা। এ সমাজের মূলভিত্তি ছিল তাওহীদ আর আইনের উৎস ছিল ইসলামী শারীয়া’হ। আদম আঃ মারা যাবার পর তাঁর ছেলে হিবাতুল্লাহ সমাজের হাল ধরেন। মহান আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করে ছিলেন। তিনি-ই শীশ আঃ নামে পরিচিত। শীশ আঃ’র পর মানব সমাজে বিচ্যুতি শুরু হয়। ওহীর জ্ঞান শূন্য লোকেরা সমাজের নেতা হয়। শুরু হয় মনগড়া পথে জীবন যাপন। শয়তানের প্ররোচনায় নেক লোকদের প্রতিকৃতি ও ভাস্কর্য বানিয়ে স্থানে স্থানে স্থাপন করা হয়। প্রথম প্রজন্মের মানুষ স্মৃতিচারণের জন্য এসব ভাস্কর্যের কাছে এলেও পরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন, সম্মান জানানো এবং এক পর্যায়ে পূজা। এভাবে-ই “প্রতিকৃতি থেকে মুর্তি আর মুর্তি থেকে দেবদেবী”র সূত্র ধরে মানব সমাজে শিরকের সূচনা হয়। পুরা সমাজটা শিরকে ভরে উঠলে মহান আল্লাহ সদয় হয়ে নূহ আঃকে পাঠালেন রাসূল হিসেবে। ইরশাদ হচ্ছে..
২৫-২৬. আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি রাসূল হিসেবে। (সে বলেছেঃ হে আমার জাতি!) আমি তোমাদের তরে সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো না। আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক কঠিন আযাবের আশঙ্কা করছি। ২৭. (তখন) কাফির নেতারা বলেছেঃ (নূহ!) তুমি আমাদের মতই মানুষ, আমরা লক্ষ্য করছি নীচু শ্রেণীর আহাম্মকেরা-ই কেবল তোমার আনুগত্য মেনে নিয়েছে। আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্টত্ব দেখছি না। বরং আমরা মনে করি তোমরা মিথ্যুক। | ||||
قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَآتَانِي رَحْمَةً مِنْ عِنْدِهِ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنْتُمْ لَهَا كَارِهُونَ (28) وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا ۚ إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَٰكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ (29) وَيَا قَوْمِ مَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ طَرَدْتُهُمْ أَفَلَا تَذَكَّرُونَ (30) وَلَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَنْ يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنْفُسِهِمْ إِنِّي إِذًا لَمِنَ الظَّالِمِينَ (31) নূহ আ.র দাওয়াত ২৮. নূহ বললঃ হে জাতি! তোমরা কী ভেবে দেখেছো? আমি যদি প্রভু থেকে আগত দলীলের (ওহীর) উপর অবিচল থাকি, প্রভুর পক্ষ থেকে যদি আমার কাছে রহমত (নবুয়ত) এসে থাকে আর এ ব্যাপারে যদি তোমাদের উপর অন্ধত্ব ঢেলে দেয়া হয়, তোমরা যদি এটা (আল্লাহর বাণী) অপছন্দ করে থাকো, তবে (তোমাদের কী পরিণতি হবে? তাই তোমরা আমার কথা মন দিয়ে শোনো।) তোমরা না চাইলে আমি কী তোমাদের উপর এটা চাপিয়ে দিতে পারব? ২৯. (নেতারা বললঃ তোমার সঙ্গীরা সব নির্বোধ ও গরীব। আগে এদের তাড়িয়ে দাও। তখন ভেবে দেখবঃ তোমার কাছে বসা যায় কি না। নূহ আঃ বললেন) হে আমার জাতি! আমি তোমাদের কাছে (বিনিময়) চাচ্ছি না। আমার প্রতিদান আল্লাহর উপর। (তোমাদের কথায়) আমি কোনো মুঅমিনকে তাড়িয়ে দেব না। (তারা যতই গরীব অসহায় বা নির্বোধ হক যারা ঈমান এনেছে) তারা (জান্নাতে) প্রভুর সাথে মিলিত হবে। আমি লক্ষ্য করছিঃ তোমরা-ই নির্বোধ। ৩০. (নূহ আরো বলল) হে আমার জাতি! তাদের তাড়িয়ে দিলে (আল্লাহ অসন্তুষ্ট হবেন। তখন) কে আল্লাহ থেকে আমাকে রক্ষা করবে? তবুও কি তোমরা (আল্লাহর বিধান) মেনে নেবে না? ৩১. আমি বলছি নাঃ আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। আমি গাইব জানি না (তাই আমি বলতে পারব নাঃ তোমাদের কে ঈমান আনবে আর কে আনবে না,) আমি বলছি নাঃ আমি ফিরিস্তা (বরং আমি তোমাদের মত-ই মানুষ) তোমরা যাদেরকে নীচু শ্রেণীর বলছ; আমি বলছি নাঃ আল্লাহ তাদেরকে কল্যাণ (হেদায়াত) দান করবেন না। আল্লাহ জানেনঃ তাদের মনের খবর। এমন করলে (তোমাদের কথা মত তাদের তাড়িয়ে দিলে) আমি পাপিষ্ঠদের দলভুক্ত হয়ে যাব। | ||||
قَالُوا يَا نُوحُ قَدْ جَادَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (32) قَالَ إِنَّمَا يَأْتِيكُمْ بِهِ اللَّهُ إِنْ شَاءَ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ (33) وَلَا يَنْفَعُكُمْ نُصْحِي إِنْ أَرَدْتُ أَنْ أَنْصَحَ لَكُمْ إِنْ كَانَ اللَّهُ يُرِيدُ أَنْ يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ (34) জাতীয় নেতাদের অহমিকা ৩২. তারা (জাতীয় নেতারা) বললঃ নূহ! তুমি অনেক তর্ক করে ফেলছ। (তোমার তর্ক আর সহ্য করব না) তুমি সত্য হলে (আযাবের ব্যাপারে) তোমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখাও। ৩৩. নূহ বললঃ (এ ব্যাপারে আমার ক্ষমতা কোনো নেই) আল্লাহ চাইলে-ই কেবল এটা বাস্তবায়িত হবে, তখন তোমরা এটাকে ফিরাতে পারবে না। ৩৪. আর আল্লাহ যদি তোমাদের বিভ্রান্ত করার ইচ্ছা করে থাকেন তবে আমি যতই উপদেশ দেই না কেন, আমার এসব উপদেশ কোনো কাজে-ই আসবে না। তিনি-ই তোমাদের রাব্ব আর তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। জ্ঞাতব্যঃ নবী রাসূলগণ আসেন দুটি মিশন নিয়েঃ মানুষকে কুফর শিরক মুক্ত বিশুদ্ধ ঈমান শিখানো এবং মানুষকে তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দিয়ে শারীয়া’হ আইন মত সমাজ পরিচালনা করা এবং এতে নেতৃত্ব দান করা। কিন্তু এতে নেতাদের কর্তৃত্ব খতম হয়ে যায় তাই বাধ সাধে জাতীয় নেতারা। নবীগণ দাওয়াত দিলে জনতা কিছু ব্লার আগে-ই নেতারা নবীগণের দাওয়াত প্রত্যাখ্যান করে। সেখাল থেকে একাল পর্যন্ত দেশে দেশে এমন-ই হয় এবং হচ্ছে। | ||||
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَعَلَيَّ إِجْرَامِي وَأَنَا بَرِيءٌ مِمَّا تُجْرِمُونَ (35) পাপ থেকে দায়মুক্তি ঘোষণা ৩৫. তারা (তোমার যুগের বেইমানরা) কী বলেঃ সে (মুহাম্মাদ) এটা (আল-কুরআন) বানিয়ে নিয়েছে? বলে দাওঃ আমি যদি এটা বানিয়ে থাকি তবে এ পাপের দায়ী আমি হব। আর (একে অবজ্ঞা করে) তোমরা যে পাপ করছ; আমি এসব থেকে দায়মুক্তি ঘোষণা করছি। জ্ঞাতব্যঃ আমরা পাপ করব না এবং কোনো পাপ বা পাপিষ্ঠের সাথে যুক্তও থাকব না। বরং পাপ যে-ই করুক না কেন, আমরা সকল প্রকার পাপ থেকে দায়মুক্তি ঘোষণা করব। | ||||
وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ (36) وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ (37) وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ (38) فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ (39) জাহাজ নিয়ে নেতাদের উপহাস ৩৬-৩৭. এক পর্যায়ে নূহের কাছে ওহী পাঠানো হলঃ তোমার জাতির যারা এ পর্যন্ত ঈমান এনেছে (এরা-ই মুঅমিন) এছাড়া আর কেউ তোমার উপর ঈমান আনবে না। তাই তাদের (ওই কাফিরদের) কাজকর্মের ব্যাপারে দুঃখ কর না। বরং আমাদের তত্ত্বাবধানে, আমাদের নির্দেশ মত একটি জাহাজ তৈরি কর (এবং আযাবের অপেক্ষা কর।) আর পাপিষ্ঠদের (ক্ষমার) ব্যাপারে আমাকে কিছু বলতে যেও না, তাদের অবশ্য-ই ডুবিয়ে মারা হবে। ৩৮-৩৯. নূহ জাহান বানানো শুরু করে দিল। জাতির নেতারা যখন-ই এটা অতিক্রম করত এটা নিয়ে উপহাস করত। নূহ বলতঃ তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করছ? (ভবিষ্যতে) আমরা তোমাদের নিয়ে উপহাস করব যেমন এখন তোমরা করছ। তোমরা অচিরেই জেনে যাবেঃ কার উপর লাঞ্ছনার আযাব অবধারিত হয়ে আছে আর কার তরে নির্ধারিত হয়েছে চিরস্থায়ী আযাব। | ||||
حَتَّىٰ إِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ (40) وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ (41) জাহাজে আরোহণ ৪০. (নূহ আঃকে জানিয়ে দেয়া হলঃ চুলা থেকে পানি উথলে উঠলে মনে করবে বন্যা শুরু হয়েগেছে। তখন জাহাজে আরোহণ করবে। বিষয়টির বর্ণনা দিয়ে নাযিল হয়েছে) যখন চলে এল আযাব, উথলে উঠল চুলা (শুরু হল বন্যা। আল্লাহর আদেশে যমীন তার ভিতরের পানি বের করে দিল। আকাশ থেকে শুরু হল মুষলধারে বৃষ্টি।) আমি (আল্লাহ) বললামঃ (নূহ!) জাহাজে আরোহণ কর এবং প্রত্যেক প্রজাতি থেকে এক এক জোড়া করে (পশুপাখি জাহাজে উঠতে দেবে), আর তোমার আহল (পরিবারের সদস্যগণকেও জাহাজে তুলে নেবে।) তবে (তোমার পরিবারের) যার যার ব্যাপারে (আযাবের) সিদ্ধান্ত হয়েছে তাদেরকে (এক ছেলেকে ও স্ত্রীকে) নয়। আর যারা তোমার উপর ঈমান এনেছে (এদেরকেও জাহাজে তুলে নাও।) খুব অল্প লোক-ই তার উপর ঈমান এনেছিল।
৪১. (যাদেরকে জাহাজে উঠার অনুমতি দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্য করে নূহ) বললঃ জাহাজে আরোহণ কর, আল্লাহর নামে এটা চলবে এবং আল্লাহর নামে থামবে। নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল দয়াময়। | ||||
وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ (42) قَالَ سَآوِي إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ ۚ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ (43) নূহ আঃ’র ছেলে পানিতে ডুবে মরল ৪২. জাহাজটি তাদের নিয়ে পাহাড় সম ঢেউয়ের মাঝে ভেসে চলল। ছেলেকে বিচ্ছিন্ন (ভাবে ডুবতে) দেখে নূহ ডেকে বললঃ বৎস! কাফিরদের সঙ্গ ত্যাগ করে আমার সঙ্গে চলে আসো। ৪৩. ছেলে বললঃ পাহাড়ে চলে যাচ্ছি, পাহাড় পানি থেকে আমাকে বাঁচাবে। নূহ বললঃ এ আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। এমন সময় ঢেউ এসে উভয়কে বিচ্ছিন্ন করে দিল। (নূহের) ছেলে ডুবে গেল। জ্ঞাতব্যঃ নিজে ঈমানদার না হলে আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। তখন কেউ কাউকে বাঁচাতে পারে না। দুনিয়াতেও না, আখেরাতেও না। এমন কি নবী রাসূল ও নিজের ছেলেমেয়ে স্ত্রী বা পরিবারকে বাঁচাতে পারেন না এবং পারবেন ও না। সুতরাং আসুন! আত্মপ্রতারণা না করে সবাই সঠিক পথ ধরি। | ||||
وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ (44) আযাবের সমাপ্তি ঘোষণা ৪৪. (পাপিষ্ঠ জাতিকে ডুবিয়ে মারার পর বন্যার সমাপ্তি ঘোষণা করে) বলা হলঃ হে যমীন! তোমার পানি গিলে ফেল, হে আকাশ! থেমে যাও। (আকাশের বৃষ্টি থেমে গেল, যমীন তার পানি গিলে ফেলল) পানি কমে আযাবের সমাপ্তি ঘটল। জাহাজটি থামল জুদি (পাহাড়ে), বলা হলঃ কাফিররা অতীত হয়ে গেছে। জ্ঞাতব্যঃ জুদি পাহাড় তুরস্কে অবস্থিত। নুহ আ. ছিলেন ইরাকের বাসিন্দা। বানের স্রোতে জাহাজটি ইরাক থেকে তুরস্কে এসে থেমে ছিল। ভৌগলিক ভাবে তুরস্কের অবস্থান এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যখানে। বর্ণিত আছে জাহাজ থেকে নেমে নূহ আ.র এক ছেলে এশিয়ার দিকে, এক ছেলে ইউরোপের দিকে আর এক ছেলে আফ্রিকার দিকে যাত্রা করেছিল এবং তখন থেকে-ই তিন মহাদেশে মানব বস্তি গড়ে উঠে। | ||||
وَنَادَىٰ نُوحٌ رَبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ (45) قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنِّي أَعِظُكَ أَنْ تَكُونَ مِنَ الْجَاهِلِينَ (46) قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ (47) কাফির ছেলের জন্য বিফল আকুতি সূত্রঃ আযাবের আগে নূহ আঃকে জানিয়ে দেয়া হলঃ তোমার আহলকে এ আযাব থেকে বাঁচানো হবে। উল্লেখ্য আহল শব্দের দুই অর্থঃ পারিবার ও অনুসারী। আল্লাহ শব্দটি ব্যবহার করে ছিলেন অনুসারী অর্থে অর্থাৎ আল্লাহ বলেছিলেনঃ তোমার অনুসারীদের বাঁচানো হবে। তবে নূহ আঃ শব্দটিকে পরিবার অর্থে ব্যবহার করে কাফির ছেলেকে বাঁচানোর আবেদন করে ছিলেন। ঘটনাটির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছেঃ ছেলেকে ডুবতে দেখে..
৪৫. নূহ ডেকে বললঃ হে রাব্ব! ছেলে আমার “আহল” (পরিবার। তাকে রক্ষা কর) নিশ্চয় তোমার ওয়াদা সত্য এবং তুমি-ই আহকামু-ল-হা’কিমীন তথা সর্বমহান হুকমদাতা। ৪৬. আল্লাহ বললেনঃ নূহ! সে তোমার “আহল” (অনুসারী) নয়। তার কাজকর্ম সঠিক নয়। তোমাকে সাবধান করে দিচ্ছিঃ এমন কিছু চাইবে না যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। নতুবা তুমিও মূর্খদের দলভুক্ত হয়ে যাবে। ৪৭. নূহ বললঃ হে রাব্ব! যে ব্যাপারে আমার জ্ঞান নেই এমন কিছু চাওয়া থেকে তোমার কাছে সুরক্ষা চাই। (যা করে ফেলেছি এজন্য আমাকে ক্ষমা করে দাও হে রাব্ব) তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমি ধ্বংস হয়ে যাব। আইন ও বিধানঃ রক্ত সম্পর্কের চেয়ে দ্বীনের সম্পর্ক বেশী মজবুত। তাইতো দ্বীনহীন ছেলে মুসলিম পিতার উত্তরাধিকার হতে পারে না, মুসলিম ছেলের উত্তরাধিকারী হয় না দ্বীন হীন বাবা। আর এজন্যই দ্বীন হীন বাবা-মা বা ছেলেমেয়েকে ওয়ালী বানালে তথা নীতিগত ভাবে আপন করে নিলে পাপ হয়। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ২৩) | ||||
قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِمَّنْ مَعَكَ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ (48) জাহাজ থেকে নেমে আসা ৪৮. (জাহাজ থামার পর) বলা হলঃ নূহ! আমাদের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার সহিত নেমে আস। তুমি ও তোমার সঙ্গীদের উপর বরকত। আমি (তোমার বংশধরদের) অনেককে (তথা যারা ঈমান আনবে না তাদেরকে দুনিয়ার) উপকরণ দান করব। পরে তারা কঠিন আযাবে পতিত হবে।
দ্বীনের পথে অবিচল থাকতে হয় ৪৯. (মুহাম্মাদ সাঃকে লক্ষ্য করে মহান আল্লাহ বলছেন) এসব-ই গাইবের খবর, আমি ওহীর মাধ্যমে তোমাকে অবগত করছি। তুমি বা তোমার জাতির কেউ ইতোপূর্বে এসব জানতে না। সুতরাং সবর কর, নিশ্চয় চূড়ান্ত (বিজয়) মুত্তাক্বীদের জন্য অবধারিত। (সবর অর্থ দৃঢ়তা, অটলতা, অবিচলতা। যে কোনো পরিস্থিতিতে ইসলাম, ঈমান তথা আল্লাহর বিধানের উপর সুদৃঢ় ভাবে অটল ও অবিচল থাকার নাম সবর।) | ||||
وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنْ أَنْتُمْ إِلَّا مُفْتَرُونَ (50) يَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى الَّذِي فَطَرَنِي َفَلَا تَعْقِلُونَ (51) وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) হূদ আ. ও আ’দ জাতি পটভূমিঃ বন্যার পর নূহ আঃর বংশধর চারদিকে ছড়িয়ে পড়ল। এর মধ্যে ইয়ামান ও উমানের মধ্যবর্তি আহক্বাফ (বালুকাময় ডিবি স্থান) হিসেবে পরিচিত ইরাম নামক স্থানে গড়া উঠল এক বিরাট মানব সমাজ। জাতি হিসেবে তারা আ’দ নামে পরিচিত। আ’দ জাতি আল্লাহর বিধান ছেড়ে কুফর শিরক ও পাপাচারে মেতে উঠলে আল্লাহ হূদ আঃকে তাদের রাসূল বানিয়ে পাঠালেন। তিনি হচ্ছেন হূদ বিন শালিখ বিন আরফাশায বিন সাম বিন নূহ। ঘটনার বর্ণনায় নাযিল হয়েছে..
৫০. আর আ’দ জাতির কাছে (রাসূল হিসেবে) পাঠিয়েছি তাদের ভাই হূদকে। সে বলেছেঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। (আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বিধান মেনে নিয়ে) তোমরা আল্লাহর উপর মিথ্যাচার করছ। ৫১. হে আমার জাতি! আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আমার প্রতিদান তিনি-ই দেবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝ না? ৫২. হে আমার জাতি! প্রভুর কাছে ক্ষমা চাও, তাওবাহ কর। তিনি তোমাদেরকে নিয়মিত বৃষ্টি দেবেন, তোমাদের ক্ষমতা বাড়িয়ে দেবেন। আর পাপাচার থেকে বিরত থাকো। | ||||
قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِي آلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ (53) إِنْ نَقُولُ إِلَّا اعْتَرَاكَ بَعْضُ آلِهَتِنَا بِسُوءٍ ۗ قَالَ إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُوا أَنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ (54) শিরক থেকে দায়মুক্তি ঘোষণা ৫৩-৫৪. তারা (জাতীয় নেতারা) বললঃ হূদ! তুমি সুনির্দিষ্ট কোনো প্রমাণ নিয়ে আসনি। তাই তোমার কথায় আমাদের খোদাদেরকে ত্যাগ করব না। আমরা তোমাকে বিশ্বাস করি না। আমরা মনে করিঃ আমাদের কোনো খোদা তোমাকে অভিশাপ দিয়েছে (তাই উন্মাদ হয়ে তুমি আবোল-তাবোল বকছ) হূদ বললঃ আল্লাহ সাক্ষী, তোমরাও সাক্ষী থাকোঃ তোমরা যেসব শিরক করছ আমি এসব থেকে দায়মুক্তি ঘোষণা করছি। (সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকা মুঅমিনের অন্যতম বৈশিষ্ট্য) | ||||
مِنْ دُونِهِ فَكِيدُونِي جَمِيعًا ثُمَّ لَا تُنْظِرُونِ (55) إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (56) فَإِنْ تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيْءٍ حَفِيظٌ (57) হূদ আ.র ওপেন চ্যালেঞ্জ ৫৫. (হূদ বলল) তোমরা এবং আল্লাহ ছাড়া তোমাদের অন্য সকল খোদা মিলে আমার বিরুদ্ধে পরিকল্পনা কর, আমাকে অবকাশ দিও না। ৫৬. আমি আল্লাহর উপর ভরসা করলাম, যিনি আমার ও তোমাদের সকলের রাব্ব। পৃথিবীর কেউ তাঁর মুঠোর বাইরে নয়। আমার রাব্ব সোজা পথে অবিচল। ৫৭. তোমরা যদি (আমার দাওয়াত) প্রত্যাখ্যান কর তবে (জেনে রাখো!) আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে আমি এটা পৌছে দিয়েছি। (তোমরা না মানলে) প্রভু অন্যদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তখন তোমরা কিছু-ই করতে পারবে না। নিশ্চয় আমার প্রভু সবকিছুর মহা সংরক্ষক। | ||||
وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَنَجَّيْنَاهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ (58) وَتِلْكَ عَادٌ ۖ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ (59) وَأُتْبِعُوا فِي هَٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ۗأَلَا إِنَّ عَادًا كَفَرُوا رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِعَادٍ قَوْمِ هُودٍ (60) আল্লাহর আযাবে ধ্বংস হল আ’দ ৫৮. (আ’দ জাতি নবীকে অমান্য করল। ফলে) আমার আযাব যখন চলে এলো আমি হূদ ও তার সঙ্গী মুঅমিনদের আমার করুণায় বাঁচিয়ে রাখলাম, কঠিন আযাব থেকে তাদের মুক্ত করলাম।
৫৯-৬০. এই হল আ’দ (জাতির ইতিহাস) যারা প্রভুর বিধানের বিরোধিতা করেছে, রাসূলের অবাধ্য হয়েছে এবং হঠকারী দাম্ভিক নেতাদের আনুগত্য করেছে। ফলে দুনিয়া ও আখেরাতে তাদের পিছু লাগিয়ে দেওয়া হয়েছে লা’নত। শোন! আ’দ জাতি কুফর করেছে, শোন! হূদের জাতি আ’দ অতীত হয়ে গেছে। (যে জাতি কুফর করবে তারা-ই আল্লাহর আযাবে ধ্বংস হবে। শুধু সময়ের ব্যবধান) | ||||
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ (61) ছামূদ জাতি ও স্বালিহ আ. পটভূমিঃ বর্তমান সৌদি আরবের মদীনাহ ও তাবূকের মাঝে একটি জায়গার নাম হিজর, এটা মাদাইন স্বালিহ বা স্বালিহ নগরী নামেও পরিচিত। এক সময় এখানে গড়ে উঠেছিল বিরাট মানব সমাজ। ইতিহাসে তারা ছামূদ জাতি নামে পরিচিত। ছামূদ জাতি আল্লাহর বিধান ছেড়ে মনগড়া পথ ধরে কুফর শিরক ও পাপাচারে মেতে উঠলে আল্লাহ তাদের জন্য রাসূল বানিয়ে পাঠালেন স্বালিহ আঃকে। তিনি স্বালিহ বিন আ’ব্দ বিন মাসিহ’ বিন উ’বাইদ বিন হা’জির বিন ছামূদ বিন আ’বির বিন ইরাম বিন সাম বিন নূহ আঃ। ছামূদ জাতি ছিল নির্মাণ শিল্পে পারদর্শী। তারা পাহাড় কেটে ঘর বানাত। তাদের ঘরবাড়ী এখনো বিদ্যমান আছে। (গোগলে “মাদাইন স্বালিহ” সার্চ করে তাদের ঘরবাড়ির ছবি ও ভিডিও দেখতে পারবেন) তাদের বর্ণনায় নাযিল হয়েছেঃ
৬১. আমি ছামূদ জাতির কাছে পাঠিয়েছি তাদের ভাই স্বালিহকে। সে বলেছেঃ হে জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং এখানেই তোমাদের জীবন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তাওবাহ কর। নিশ্চয় আমার রাব্ব প্রার্থনা কবুলকারী, তিনি অতি নিকটে। | ||||
قَالُوا يَا صَالِحُ قَدْ كُنْتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَٰذَا أَتَنْهَانَا أَنْ نَعْبُدَ مَا يَعْبُدُ آبَاؤُنَا وَإِنَّنَا لَفِي شَكٍّ مِمَّا تَدْعُونَا إِلَيْهِ مُرِيبٍ (62) قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَآتَانِي مِنْهُ رَحْمَةً فَمَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ عَصَيْتُهُ ۖ فَمَا تَزِيدُونَنِي غَيْرَ تَخْسِيرٍ (63) وَيَا قَوْمِ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ (64) فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا فِي دَارِكُمْ ثَلَاثَةَ أَيَّامٍ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍ (65) আল্লাহর উটনী ৬২. তারা (ছামূদ জাতির নেতারা) বললঃ স্বালিহ! তুমি ইতোপূর্বে আমাদের আশা ভরসার কেন্দ্র ছিলে (আমরা তোমাকে পরবর্তী রাজা বানাতে চেয়ে ছিলাম।) তুমি কী আমাদের খোদাদের ইবাদাত করতে বারন করছ যাদের ইবাদত আমাদের বাপ-দাদা করে গেছেন? তুমি যে পথে আহবান করছ আমরা এ ব্যাপারে যথেষ্ট সন্দিহান। ৬৩. স্বালিহ বললঃ হে আমার জাতি! তোমরা কী ভেবে দেখেছো? আমি যদি প্রভু থেকে আগত দলীলের (ওহীর) উপর অবিচল থাকি এবং তিনি যদি আমাকে রহমত (নবুওত) দান করে থাকেন। তথাপিও আমি যদি তার আদেশ লঙ্ঘন করি, তবে আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? (মনগড়া পথে আহ্বান করে) তোমরা আমার সর্বনাশ-ই করতে চাচ্ছ।
৬৪. (জাতির নেতারা একটি পাথর দেখিয়ে বললঃ তুমি সত্য হলে ওই পাথর থেকে উটনী বের করে আনো। আল্লাহর আদেশ নিয়ে নবী ডাক দিলে ওই পাথর থেকে বেরিয়ে এলো বাচ্ছাসহ একটি উটনী। স্বালিহ আঃ বললেন) এটা হল আল্লাহর উটনী, তোমাদের তরে নিদর্শণ স্বরূপ। এ উটনীকে আল্লাহর যমীনে স্বাধীন ভাবে বিচরণ করতে দাও। মন্দ উদ্দেশ্যে একে স্পর্শও করো না। এতে আল্লাহর আযাব তোমাদের গ্রাস করবে। ৬৫. তথাপিও তারা এ উটনীকে কেটে ফেলল। স্বালিহ বললঃ তোমরা আর মাত্র তিনদিন নিজ ঘরে (জীবন) উপভোগ করতে পারবে। (তিনদিন পর আযাব চলে আসবে) এ প্রতিশ্রুতি মিথ্যা নয়। | ||||
فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزُ (66) وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ (67) كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا ۗ أَلَا إِنَّ ثَمُودَ كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِثَمُودَ (68) আল্লাহর আযাবে ধ্বংস হল ছামূদ ৬৬. আমার আযাব যখন চলে এলো আমি তখন স্বালিহ ও তার সঙ্গী (চার হাজার -জালালাইন) মুঅমিনকে সেদিনের লাঞ্ছনা থেকে মুক্ত করলাম আপন করুণায়। নিশ্চয় তোমার রাব্ব মহাশক্তিমান, মহাপরাক্রমশালী। ৬৭-৬৮. আর যারা জুলম (শিরক, অবিচার, পাপাচার) করেছে তাদের গ্রাস করল স্বাইহা’হ (ভূমিকম্প ও গর্জন) তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল। (তারা সবাই এমন ধ্বংস হল) যেন ছিল-ই না। শোন! ছামূদ প্রভুর সাথে কুফর করেছে। শোন! ছামূদ অতীত হয়ে গেছে। জুলম পরিচিতিঃ জুলম অর্থ কাওকে তার উপযুক্ত মর্যাদা না দেওয়া। সে মতে সকল প্রকার অবিচার, অনাচার, পাপাচার, অধিকার হরণ, ইত্যাদি পাপসমূহকে জুলম বলা হয়। আর শিরক হচ্ছে মহান আল্লাহর অধিকার হরণ করা। তাই শিরক হলো সবচেয়ে বড় জুলম। | ||||
وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ فَمَا لَبِثَ أَنْ جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ (69) فَلَمَّا رَأَىٰ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوطٍ (70) وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ (71) قَالَتْ يَا وَيْلَتَىٰ أَأَلِدُ وَأَنَا عَجُوزٌ وَهَٰذَا بَعْلِي شَيْخًا إِنَّ هَٰذَا لَشَيْءٌ عَجِيبٌ (72) قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ (73) فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ وَجَاءَتْهُ الْبُشْرَىٰ يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ (74) إِنَّ إِبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ (75) يَا إِبْرَاهِيمُ أَعْرِضْ عَنْ هَٰذَا إِنَّهُ قَدْ جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ آتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ (76) ফিরিস্তা যখন ইবরাহীম আ.র মেহমান ৬৯. আমার রাসূল(ফিরিস্তা)গণ সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে এসে বললঃ সালাম। (প্রতি উত্তরে) ইবরাহীম বললঃ সালাম। তারপর খুব দ্রুত বাছুরের কাবাব বানিয়ে নিয়ে এল। সূত্রঃ ফিরিস্তাগণ মানুষের রূপ ধরে এসেছিলেন। ইবরাহীম আঃ মেহমান মনে করে বাছুর জবাই করে কাবাব বানিয়ে হাজির করলেন। কিন্তু তারা ছিলেন জিবরাঈল মিকাঈলসহ কয়েক জন ফিরিস্তা। তাই খাবারের প্রতি হাত না বাড়িয়ে মুচকি হেঁসে পরস্পরে চুখের ইশারা করতে লাগলেন। এর প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
৭০. ইবরাহীম যখন দেখল মেহমানগণের হাত খাবারের দিকে এগুচ্ছে না তখন তাদেরকে অন্যকিছু (ডাকাত) ভেবে ভয় পেয়ে গেল। তারাও (মেহমানগণ বিষয়টি বুঝতে পারল এবং) বললঃ ভয় পাবেন না। (আমরা আল্লাহর প্রতিনিধি ফিরিস্তা) আমাদেরকে পাঠানো হয়েছে লূত্বের জাতির কাছে (তাদের ধ্বংস করার জন্য) ৭১. ইবরাহীমের স্ত্রী (কাছে-ই) দাঁড়ানো ছিল এবং (একথা শোনে) সে হেঁসে ফেলল। আমরা তাকে (ইবরাহীমের স্ত্রী সারাকে) ইসহাক এবং ইসহাকের পর ইয়াক্বুবের সুসংবাদ দিলাম। ৭২. (সন্তানের সংবাদ শোনে সারা খুব খুশী হল এবং) বললঃ ওয়াহ! আমার সন্তান হবে! অথচ আমি বন্ধা, আমার স্বামী বৃদ্ধ। এটা খুব-ই আশ্চর্যের বিষয়।
৭৩. ফিরিস্তা বললঃ আপনি আশ্চর্য হচ্ছেন? অথচ এটা-ই আল্লাহর আদেশ। হে ঘরবাসী! আপনাদের উপর আল্লাহর রহমত ও বরকত, তিনি চির প্রশংসিত, মহিমান্বিত।
৭৪-৭৫. ভয় কেটে যাবার পর ইবরাহীম সুসংবাদ গ্রহণ করল এবং লূত্বের জাতি নিয়ে যুক্তিতর্ক শুরু করল। কারণ ইবরাহীম ছিল খুব সহনশীল, কোমল ও বিনয়ী।
৭৬. (বলা হল) ইবরাহীম! এসব বাদ দাও। (এ ব্যাপারে) প্রভুর ফরমান জারি হয়ে গেছে। তাদের উপর আযাব আসন্ন। এটা আর ফিরানো যাবে না। | ||||
وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ (77) وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَٰؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ (78) قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ (79) قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ (80) قَالُوا يَا لُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ إِنَّهُ مُصِيبُهَا مَا أَصَابَهُمْ إِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ (81) فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ۖوَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ (83) লূত্ব আ.র এলাকা এখন মৃত সাগর ৭৭. আমার রাসূল(ফিরিস্তা)গণ যখন (ফুটফুটে কিশোর রূপে লূত্বের কাছে) হাজির হল লূত্ব তখন তাদের (নিরাপত্তা) নিয়ে ভাবনায় পড়ে গেল, তার বাহু সংকোচিত হয়ে এল এবং সে বললঃ আজকের এ দিন বড় কঠিন দিন। ৭৮. (কিশোরদের খবর পেয়ে সমকামী) লোকজন ছুটে এলো। এর আগ থেকেই তারা এমন মন্দকাজে (সমকামিতায়) আসক্ত ছিল। (অবস্থা বেগতিক দেখে) লূত্ব বললঃ হে আমার জাতি! ওই আমার মেয়েরা, (তোমরা এদের বিয়ে করে নিজেদের শারীরিক চাহিদা পূরণ কর) তারা তোমাদের জন্য হালাল আর আল্লাহর তাকওয়া অর্জন কর। মেহমানদের ব্যাপারে আমাকে অপমানিত কর না। তোমাদের মাঝে কি কোনো ভাল মানুষ নেই? ৭৯. তারা বললঃ আপনি জানেন নারীর প্রতি আমাদের আগ্রহ নেই। আমরা কি চাই তাও আপনার জানা আছে। ৮০. (লূত্ব মনে করল আর বুঝি মেহমানদের রক্ষা করা যাবে না। তাই আক্ষেপ করে) বললঃ আমার যদি ক্ষমতা থাকত, থাকত যদি মজবুত অবস্থান…
৮১. ফিরিস্তারা বললঃ লূত্ব! আমরা তোমার প্রভুর দূত (হিসেবে এসেছি এদের ধ্বংস করার জন্য। তাই চিন্তা করবেন না) এরা আপনার কাছেও আসতে পারবে না। রাতে-ই আপনি পরিবার নিয়ে পালিয়ে যান, পিছনে ফিরেও তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না, সেও তাদের মত আযাবে পতিত হবে। তাদের (আযাবের) প্রতিশ্রুত সময় ঊষাকাল, ঊষাকাল কি আসন্ন নয়? ৮২. আমার আযাব যখন চলে এলো তখন তাদের উঁচু ভূমিকে নিচু (সাগরে পরিণত) করে দিলাম। বর্ষন করলাম শিলাবৃষ্টি যা (বিশেষ ভাবে তৈরি এবং) প্রভুর পক্ষ থেকে বিশেষ চিহ্ন সম্বলিত ছিল।
৮৩. (আমার আযাবে ধ্বংস হওয়া লূত্বের) এ জনপদ (মক্কার) জালিম (মুশরিক, অবিচারী, পাপিষ্ঠ)দের থেকে বেশী দূরে নয়। জ্ঞাতব্যঃ লূত্ব আঃর জাতির বাসস্থান আল্লাহর আযাবে সাগরে পরিণত হয়েছে। এর নাম মৃত সাগর। আরবীতে বলা হয় “বাহরু-ল-মাওত” আর ইংরেজীতে “ডেড সী”। এ সাগরে প্রাণীর কোনো অস্থিত্ব নেই এবং জলচর কোনো প্রাণী ফেললেও মরে যায় বিধায় লোকজন এ নাম দিয়েছে। (ডেড সী লিখে সার্চ দিলে সাগরটি দেখা যাবে)
| ||||
وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ (84) وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (85) بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ (86) মাদইয়ানবাসী ও শুয়া’ইব আ. পটভূমিঃ বৃহত্তর শাম এবং বর্তমান জর্দানের একটি এলাকা মাদইয়ান। মাদইয়ানে গড়ে উঠেছিল বিরাট মানব সমাজ। এক সময়ে মাদইয়ানবাসী কুফর শিরক ও পাপাচারে মেতে উঠেছিল। মাদইয়ানবাসীর পেশা ছিল ব্যবসা। ব্যবসার নামে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করত। তারা অন্যদের থেকে আনার সময়ে বেশী আনত আর অন্যকে দেবার সময়ে মাপে কম দিত। মহান আল্লাহ তাদের প্রতি সদয় হয়ে শুয়া’ইব আঃকে নবী বানিয়ে পাঠালেন। আইকাহবাসীর কাছেও শুয়া’ইব আঃকে পাঠানো হয়েছিল। কোনো কোনো মুফাসসিরীনের মতে মাদইয়ান ও আইকাহ বলে একই জাতিকে বুঝানো হয়েছে। মাদইয়ান জাতির নাম আর আইকাহ এলাকার নাম। আর কারো মতে আইকাহ ও মাদইয়ান দুই জাতি। শুয়া’ইব আঃ দুই জাতির প্রতি প্রেরিত রাসূল ছিলেন। তিনি হচ্ছেন শুয়া’ইব বিন নুয়াইব বিন ই’ফা বিন মাদইয়ান। তিনি ছিলেন ইবরাহীম আঃর বংশধর। তাদের বর্ণনায় নাযিল হয়েছে..
৮৪. মাদইয়ানে (রাসূল হিসেবে পাঠালাম) তাদের ভাই শুয়াইবকে। সে বললঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আর পরিমাপ ও ওজনে (মানুষকে) কম দিও না। আমি তোমাদেরকে স্বচ্ছল দেখছি। (তবে কেন তোমরা ব্যবসার নামে ধোঁকাবাজি করছো) আমি তোমাদের উপর কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। ৮৫. হে জাতি! পরিমাপ ও ওজনে ইনসাফ কর। মানুষকে তাদের প্রাপ্য দ্রব্যাদি কম দিও না, যমীনে ফাসাদ কর না।
৮৬. (সৎ ভাবে ব্যবসা করলে) আল্লাহ যা দেবেন এটা-ই তোমাদের জন্য কল্যাণকর হবে, যদি তোমরা মুঅমিন হতে তবে (আল্লাহর আযাব থেকে বেঁচে যেতে কিন্তু আমি তোমাদের বাঁচাতে পারব না। কারণ) আমি তোমাদের রক্ষক নই। | ||||
قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ إِنَّكَ لَأَنْتَ الْحَلِيمُ الرَّشِيدُ (87) ৮৭. তারা বললঃ শুয়াইব! তোমার সালাত কী তোমাকে এমন কথা বলে যে আমরা নিজেদের সম্পদ নিজেদের খুশীমত ব্যবহার করতে পারব না এবং আমাদের বাপদাদা যেসব খোদার ইবাদাত করে আসছে আমরা তাদের এবাদত ছেড়ে দেই? তুমি (এসব গোঁড়ামি ছেড়ে দিয়ে) একজন সহনশীল ভাল মানুষ (হিসেবে আচরণ কর) | ||||
قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَرَزَقَنِي مِنْهُ رِزْقًا حَسَنًا ۚوَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَا أَنْهَاكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ (88) وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِنْكُمْ بِبَعِيدٍ (89) وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ (90) জাতির উদ্দেশ্যে শুয়া’ইব আ.র উপদেশ ৮৮. শুয়াইব বললঃ হে আমার জাতি! তোমরা কী ভেবে দেখেছো? আমি যদি প্রভু থেকে আগত দলীলের (ওহীর) উপর অবিচল থাকি এবং তিনি যদি আমাকে এ মহান সম্পদ (নবুয়ত) দান করে থাকেন (তবে তো আমি তাঁর কথা বলবই।) আমি যা (কুফর) করতে তোমাদের বারণ করছি এ বিষয়ে স্ববিরোধিতা করতে চাই না। (আমি তোমাদেরকে কুফরে দিকে ঠেলে দিতে চাই না।) আমি সাধ্যমত তোমাদের সংশোধন চাই। (জানি) আমি কিছুই করতে পারব না আল্লাহ ছাড়া। আমি তাঁর উপর ভরসা করি, তাঁর দিকেই ধাবিত হই।
৮৯-৯০. হে আমার জাতি! (সাবধান থেকো) আমার সাথে বিরোধ যেন তোমাদের আযাবের কারণ না হয়, যেমন হয়েছিল নূহের জাতি, হূদের জাতি ও স্বালিহের জাতির বেলায়। আর লূত্বের জাতি তো তোমাদের থেকে বেশী দূরে নয়। সুতরাং তোমরা প্রভুর কাছে ক্ষমা চাও, তাওবাহ কর। নিশ্চয় আমার প্রভু দয়াময়, স্নেহময়। | ||||
قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ وَمَا أَنْتَ عَلَيْنَا بِعَزِيزٍ (91) ৯১. তারা বললঃ শুয়াইব! তুমি যা বলছ এর অনেক কিছু আমরা বুঝতে-ই পারছি না, আমাদের দৃষ্টিতে তুমি অতি দুর্বল একজন মানুষ (কারণ তোমার পক্ষে তেমন বেশী মানুষ নেই।) তোমার গোষ্ঠী না থাকলে তোমাকে পাথর মেরে হত্যা করতাম। তুমি আমাদের চেয়ে ক্ষমতাধর নও। | ||||
قَالَ يَا قَوْمِ أَرَهْطِي أَعَزُّ عَلَيْكُمْ مِنَ اللَّهِ وَاتَّخَذْتُمُوهُ وَرَاءَكُمْ ظِهْرِيًّا إِنَّ رَبِّي بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ (92) وَيَا قَوْمِ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ سَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَاذِبٌ وَارْتَقِبُوا إِنِّي مَعَكُمْ رَقِيبٌ (93) وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ (94) كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا أَلَا بُعْدًا لِمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ (95) আযাবে ধ্বংস হল মাদইয়ান ৯২. শুয়াইব বললঃ হে আমার জাতি! তোমাদের কাছে আমার গোষ্ঠী আল্লাহর চেয়ে শক্তিশালী (হয়ে গেল)? তোমরা (আমার গোষ্ঠীকে ভয় পাচ্ছ আর) আল্লাহকে পিছনে ফেলে রাখছ? অথচ তোমরা যা কর সব আমার প্রভুর বেষ্টনীতে রয়েছে। ৯৩. হে আমার জাতি! নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাও, আমিও করে যাচ্ছি। অচিরেই জানতে পারবেঃ কার উপর পতিত হয় লাঞ্ছনার আযাব এবং কে মিথ্যুক? অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ৯৪. আমার আযাব যখন চলে এলো আমি তখন শুয়াইব এবং যারা তার উপর ঈমান এনেছে তাদের প্রতি দয়া করলাম, তাদের মুক্ত করলাম। আর পাপিষ্ঠদের গ্রাস করল ভয়ানক গর্জন। তারা আপন ভূমিতে উপুড় হয়ে পড়ে রইল।
৯৫. (তারা এমন ভাবে ধ্বংস হল) যেন ছিলই না। শোন! মাদইয়ান অতীত হয়ে গেছে, যেমন অতীত হয়েছে ছামূদ। | ||||
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ (96) إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ فَاتَّبَعُوا أَمْرَ فِرْعَوْنَ وَمَا أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍ (97) يَقْدُمُ قَوْمَهُ يَوْمَ الْقِيَامَةِ فَأَوْرَدَهُمُ النَّارَ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُودُ (98) وَأُتْبِعُوا فِي هَٰذِهِ لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُودُ (99) মূসা ও ফেরাউন ৯৬-৯৭. অতঃপর আমার বিধান ও সুস্পষ্ট প্রমাণসহ মূসাকে পাঠিয়েছি ফেরাউন ও তার পরিষদের কাছে। কিন্তু (মিশরের) লোকজন (মূসার বদলে) ফেরাউনের “আমর” (আদেশ, রীতিনীতি, শাসনতন্ত্র)ই মেনে চলল। অথচ ফেরাউনের “আমর” (আদেশ, রীতিনীতি, শাসনতন্ত্র) সঠিক ছিল না। ৯৮. (আল্লাহর নীতি হচ্ছেঃ দুনিয়ার জীবনে যে ব্যক্তি যে নেতার আনুগত্য ও অনুকরণ করবে পরকালে তার সাথেই তার হাশর হবে। সুতরাং এ নীতির অনুকরণে) পরকালে ফেরাউন তার জাতির নেতৃত্ব দেবে, আর এভাবেই সে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে যা নিকৃষ্টতম আবাস।
৯৯. ইহকাল ও পরকালে লা’নত তাদের পিছু নিয়েছে। (কারণ এটাই তাদের কর্মফল। আর) যাদেরকে এমন কর্মফল দেওয়া হল তাদের কর্মফল কত-ই নিকৃষ্ট। | ||||
ذَٰلِكَ مِنْ أَنْبَاءِ الْقُرَىٰ نَقُصُّهُ عَلَيْكَ مِنْهَا قَائِمٌ وَحَصِيدٌ (100) وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِنْ ظَلَمُوا أَنْفُسَهُمْ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ مِنْ شَيْءٍ لَمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ (101) وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَىٰ وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ (102) আল্লাহর পাকড়াও বড় কঠিন ১০০. এসব হল আগেকার জনপদসমূহের সংবাদ যা তোমার কাছে বর্ণনা করছি। এর কোনোটি এখনো বহাল আছে আর কোনোটি ধ্বংস হয়ে গেছে। ১০১. আমি (আযাব দিয়ে) তাদের উপর অবিচার করিনি। বরং (আমার বিধান অমান্য করে) তারাই নিজের উপর অবিচার করেছে। তারা আল্লাহ ছাড়া যেসব মনগড়া খোদাকে ডেকে ছিল; প্রভুর আযাব চলে এলে এরা তাদের কোনো কাজেই আসেনি। বরং তাদের ধ্বংসকে আরো বাড়িয়ে দিয়েছে (মানে ধ্বংস বাড়ার কারণ হয়েছে) ১০২. তোমার প্রভুর পাকড়াও এমন-ই হয়। তিনি যখন জুলম (শিরক, অবিচার, পাপাচার)র কারণে কোনো জনপদকে পাকড়াও (করলে এভাবে-ই) করেন। তার পাকড়াও হয় কঠিন যন্ত্রণাদায়ক। | ||||
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الْآخِرَةِ ذَٰلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَٰلِكَ يَوْمٌ مَشْهُودٌ (103) وَمَا نُؤَخِّرُهُ إِلَّا لِأَجَلٍ مَعْدُودٍ (104) হাশর ও বিচার দিন ১০৩. নিশ্চয় এতে (উল্লেখিত ঘটনাসমূহে) শিক্ষা রয়েছে তাদের জন্য যারা আখেরাতের আযাবকে ভয় করে। এটা-ই ঐ দিন যেদিন সকল মানুষকে সমবেত করা হবে এবং এটা-ই ঐ দিন যেদিন সবাইকে উপস্থিত করা হবে। ১০৪. আমি এ দিনকে স্থগিত রেখেছি শুধু-ই নির্ধারিত সময় পর্যন্ত। | ||||
يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ ۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ (105) فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ (106) خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ (107) وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ ۖ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ (108) হতভাগা ও ভাগ্যবান মানুষ ১০৫. যখন এদিন চলে আসবে তখন কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সেদিন কেউ হবে হতভাগা আর কেউ হবে ভাগ্যবান।
১০৬-১০৭. (সেদিন) যারা হতভাগা হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা সেখানে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। তারা চিরকাল সেখানে থাকবে যতক্ষন আসমান যমীন বিদ্যমান থাকবে। তবে আল্লাহ যখন যাদের চাইবেন (তখন তাদেরকে তথা ফাসিকদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন) তোমার রাব্ব যা খুশী তাই করেন (তাঁকে কারো কাছে জবাবদিহি করতে হয় না।)
জ্ঞাতব্যঃ জাহান্নামের সাতটি স্তর রয়েছে। নাস্তিক, মুশরিক, কাফির, মুনাফিক ও ফাসিক ইত্যাদি লোকজন জাহান্নামে যাবে। এর মাঝে ফাসিক শ্রেণীর লোকেরা জাহান্নামে চিরস্থায়ী হবে না। মেয়াদী সাজা ভোগের পর তাদের বের করা হবে। আর নাস্তিক, মুশরিক, কাফির ও মুনাফিক শ্রেণীর লোকেরা জাহান্নামে চিরস্থায়ী হবে।
১০৮. আর (সেদিন) যারা ভাগ্যবান হবে তারা জান্নাতী হবে, তারা সেখানে চিরস্থায়ী হবে, যতদিন আসমান যমীন বিদ্যমান থাকবে (আরবদের বাচন ভঙ্গি হিসেবে চিরস্থায়ী বুঝাতে আসমান যমীন বিদ্যমান থাকার কথাটি ব্যবহৃত হয়) তোমার প্রভুর অনুদান অন্তহীন। | ||||
فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِمَّا يَعْبُدُ هَٰؤُلَاءِ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ آبَاؤُهُمْ مِنْ قَبْلُ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوصٍ (109) কাফির মুশরিকরা তাদের প্রাপ্য পুরাটা-ই পাবে ১০৯. তারা যেসব (মনগড়া) খোদার ইবাদত করছে এদের (ইবাদাত অবৈধ হওয়ার) ব্যাপারে তুমি কোনো প্রকার সংশয়ে থেকো না। (এদের ইবাদাত করার কোনো বৈধতা নেই।) তারা এদের ইদাবাত করছে শুধু-ই পূর্বসূরিদের অনুকরণে। আমি অবশ্য-ই তাদের প্রাপ্য (আযাব) তাদেরকে পুরা-ই দেব, একটুও কম দেব না। | ||||
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ (110) দ্বীন নিয়ে দলাদলি করলে অন্তরে সন্দেহ দানা বাঁধে ১১০. আমি মূসাকে কিতাব দিয়েছি। পরবর্তীতে এ কিতাব নিয়ে দলাদলি করা হয়েছে (পাপের সাজা আখেরাতে দেয়ার ব্যাপারে। আল্লাহর কিতাব নিয়ে দলাদলি করা কুফর এবং এর পরিণাম আযাব। কিন্তু “পাপের সাজা আখেরাত পর্যন্ত বিলম্ব করা হয়”) প্রভুর এ চিরন্তন বাণী না থাকলে তাদের (আযাবের) ফয়সালা হয়ে যেত। (যারা আল্লাহর কিতাব বা দ্বীন নিয়ে দলাদলি করে) তারা সংশয়ে দোদুল্যমান হয়ে যায়। জ্ঞাতব্যঃ বিভক্তি, বিভাজন ও দলাদলির ফসল সন্দেহ। ঈমান ও আক্বীদাহগত বিষয় নিয়ে দলাদলি করলে অন্তরে সন্দেহ দানা বাঁধে। তখন ইখতিলাফী বিষয়ে মানুষের ঈমান আক্বীদাহ আর তেমন মজবুত থাকে না। বরং এক প্রকার দোদুল্যমানতা সৃষ্টি হয়। যেমন অবস্থা হয়েছে আজকাল মুসলমান নামধারী অনেক দলের। আল্লাহর কিতাব ও দ্বীন নিয়ে বিবাদ ও দলাদলি করে নিজেদের ঈমান আক্বীদাহকে দোদুল্যমান করে ফেলেছে আজকাল অনেকেই। বিশেষ হুঁশিয়ারিঃ
| ||||
وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ (111) فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (112) দ্বীনের উপর অবিচল থাকতে হয় ১১১. নিশ্চয় তোমার প্রভু সবাইকে নিজ নিজ কর্মফল দেবেন পরিপূর্ণভাবে। তাদের সকল কাজ সম্পর্কে তিনি অবগত। ১১২. সুতরাং (হে নবী!) তুমি (দ্বীনের উপর অবিচল থাকবে) যেমনটি তোমাকে আদেশ দেওয়া হয়েছে এবং যারা তাওবাহ করে তোমার সঙ্গে যুক্ত হয়েছে তারাও (যেন দ্বীনের উপর অবিচল থাকে) তোমরা কেউ (তাঁর হুকুমের) অবাধ্য হবে না। নিশ্চয় তিনি প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ। | ||||
وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنْصَرُونَ (113) জালিমদের সমর্থন করলে জাহান্নাম অবধারিত হয়ে যায় ১১৩. যারা জুলমে (শিরকে, অবিচারে, পাপাচারে) জড়িয়ে পড়ে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না। এতে জাহান্নাম তোমাদের গ্রাস করবে। তখন তোমাদের ওয়ালী (মিত্র, রক্ষক, আপনজন) থাকবে না আল্লাহ ছাড়া এবং (পরকালে) তোমাদের কোনো সাহায্য করা হবে না। জুলম পরিচিতিঃ জুলম অর্থ কাওকে তার উপযুক্ত মর্যাদা না দেওয়া। সে মতে সকল প্রকার অবিচার, অনাচার, পাপাচার, অধিকার হরণ, ইত্যাদি পাপসমূহকে জুলম বলা হয়। আর শিরক হচ্ছে মহান আল্লাহর অধিকার হরণ করা। তাই শিরক হলো সবচেয়ে বড় জুলম। জ্ঞাতব্যঃ শিরকে সমর্থন করাও শিরক, কুফরে সমর্থন করাও কুফর, পাপ কাজে সমর্থন করাও পাপ। হাদীছে বর্ণিত হয়েছে..
উরস বিন আ’মীরাহ রা. বর্ণনা করেন, নবী সা. বলেছেনঃ কোন জনপদে যখন পাপ করা হয় তখন যে ব্যক্তি তথায় উপস্থিত থেকেও এ পাপকে প্রত্যাখান করবে (ধরে নেওয়া হবে) সে যেন তখন উপস্থিত-ই ছিল না আর যে ব্যক্তি উপস্থিত না থেকেও এ কাজকে সমর্থন করবে সে যেন তথায় বিদ্যমান ছিল। (আবু-দাউদ। হাদীছটি সাহীহ) আর শুধু আত্মীয়, বন্ধু, গোত্রীয় বা দেশী হবার কারণে অন্যায় ভাবে কাউকে সমর্থন করার নাম আস্বাবিয়্যাহ। আস্বাবিয়্যাহ একটি অন্যায় ও অবৈধ কাজ। হাদীছে বর্ণিত হয়েছে..
জুনদুব বিন আব্দুল্লাহ আল-বাজালী রাঃ থেকে বর্নিত, রাসূল সাঃ বলেছেনঃ যেব্যক্তি আ’স্বাবিয়্যাহর (অবৈধ স্বজন প্রীতির) অন্ধ পতাকার (ভ্রান্ত দলের) সমর্থক বা সাহায্যকারী হিসেবে নিহত হল সে জাহিলিয়্যাতের (কুফরের) পথে নিহত হল। (মুসলিমঃ ১৮৫০)
সালাত, সবর ও ইহসান ১১৪. সালাত কায়েম কর দিনের দুই প্রান্তে (সকালে ফজর, বিকালে জোহর আসর) এবং রাতের কিছু অংশে (মাগরিব ও ইশা।) নিশ্চয় পুণ্য পাপকে মুছে দেয়। ওটা (আল-কুরআন) এক মহা স্মরণিকা যাকিরীন (আল্লাহকে স্মরণকারী, আল্লাহর ইবাদাতকারী)দের জন্য (যা ভাল মন্দ স্মরণ করিয়ে দেয়) ১১৫. আর সবর কর। নিশ্চয় আল্লাহ ইহসানকারীদের প্রতিদান নস্যাৎ করেন না। সবর পরিচিতিঃ সবর অর্থ দৃঢ়তা, অটলতা, অবিচলতা। যে কোনো পরিস্থিতিতে ইসলাম, ঈমান তথা আল্লাহর বিধানের উপর সুদৃঢ় ভাবে অটল ও অবিচল থাকার নাম সবর। মুহসীন ও ইহসান পরিচিতিঃ মুহসীন অর্থ ইহসানকারী। যে ব্যক্তি ইহসান করে বা ইহ’সানের সাথে কাজ করে তাকে “মুহ’সিন” বলা হয়। আর “ইহ’সান” অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, ইত্যাদি সুন্দর করাকে “ইহ’সান” বলা হয়। হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলে ছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। | ||||
فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ ۗ وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ (116) وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ (117) দুনিয়ায় আযাব আসার কারণ ১১৬. আগেকার জাতি সমূহের নেতারা (জনতাকে) পাপাচার থেকে বিরত (রাখেনি। তাই তাদের আযাব দিয়েছি। নেতারা জনতাকে পাপাচার থেকে বিরত) রাখলে (তাদের আযাব দিতাম না) তবে অল্প সংখ্যক নেতা বিরত রেখেছে বিধায় তাদের (আযাব থেকে) মুক্ত রেখেছি। বাকিরা (নিজেদের দায়িত্ব ভুলে) ভোগ বিলাসিতায় মেতে উঠেছিল, তারা ছিল পাপিষ্ঠ। ১১৭. কোনো জনপদের বাসিন্দারা সৎ (ও ন্যায়পরায়ণ) হলে শুধু জুলমের (কুফর শিরকের) কারণে রাব্ব তাদের ধ্বংস করেন না (বরং কুফর শিরকের সাথে অন্যায়, অত্যাচার, অবিচার ও নীতিহীনতা যুক্ত হলেই কেবল দুনিয়াতে আযাব দিয়ে তাদের ধ্বংস করা হয়) | ||||
وَلَوْ شَاءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ أُمَّةً وَاحِدَةً ۖ وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ (118) إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ (119) আল্লাহ যাদেরকে রহমত দান করেন তারা দলাদলি করে না ১১৮. তোমার রাব্ব চাইলে সকল মানুষ একই জাতিভুক্ত হত কিন্তু তারা বিভক্ত হবেই (এটা-ই প্রভুর সিদ্ধান্ত) ১১৯. তবে রাব্ব যাদের রহমত দান করেন (তারা বিভক্ত হয় না) তিনি এজন্যই তাদের সৃষ্টি করেছেন। “আমি মানুষ ও জিন্ন দিয়ে জাহান্নাম পূর্ণ করব” প্রভুর এ বাণী বাস্তবায়িত হবে-ই। জ্ঞাতব্যঃ যারা দলাদলি করে তারা আল্লাহর রহমত বঞ্চিত লোক। যাদের জীবনে প্রভুর দয়া আছে তারা দলাদলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। উল্লেখ্য ইসলাম সর্বদা জাতীয় ভাবে ঐক্যবদ্ধ থাকতে আদেশ করে। মুসলিমদের জাতীয় ঐক্য ইসলামের মূল শিক্ষা। আর বিভক্তি, বিভাজন ও দলাদলি এবং দলে দলে বিবাদ সর্বদা-ই বিভ্রান্তি ডেকে আনে। মনে রাখবেনঃ দলীল ভিত্তিক ভিন্নমত ইসলামে অনুমোদিত। আর ভিন্নমতকে ভিন্ন পথে রূপান্তরিত করলে একে বলা হয় বিভক্তি, বিভাজন বা দলাদলি।
| ||||
وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ (120) আল-কুরআন দ্বারা-ই ঈমানের উপর অবিচল থাকা যায় ১২০. আমি রাসূলগণের বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করি এর দ্বারা তোমার অন্তরকে অবিচল রাখার জন্য। তোমার কাছে যা এসেছে এটা-ই সঠিক আর এটা (আল-কুরআন) হল মুঅমিনদের জন্য উপদেশ ও স্মরণিকা। জ্ঞাতব্যঃ ঈমান ও আক্বীদাহ বিষয়ে কোনোকিছু প্রমান করতে হলে আল-কুরআনের মুহকাম আয়াত অথবা মুতাওয়াতির হাদীছের প্রয়োজন হয়। আল-কুরআনের বহুরূপী আয়াত এবং মুতাওয়াতির নয় এমন সাহীহ হাদীছ দ্বারা ফিক্বহ তথা বিধান প্রমান করা গেলেও আক্বীদাহ প্রমান করা যায় না। কিন্তু আজকাল অনেকে-ই এসব বুঝে না। এর একমাত্র কারণ দলাদলি এবং পরিপক্ক জ্ঞানের অভাব। | ||||
وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ (121) وَانْتَظِرُوا إِنَّا مُنْتَظِرُونَ (122) وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (123) আলিমু-ল-গাইব শুধু-ই আল্লাহ ১২১-১২২. (হে নবী!) বেইমানদের বলে দাওঃ তোমরা নিজ নিজ অবস্থানে থেকে কাজ কর, আমরাও করে যাচ্ছি। আর (চূড়ান্ত ফয়সালার) প্রতিক্ষা কর, আমরাও প্রতীক্ষায় আছি। ১২৩. আসমানসমূহ এবং যমীনের অদৃশ্য জ্ঞানের একমাত্র অধিকারী আল্লাহ। সবকিছু প্রত্যাবর্তিত হয় তাঁর দিকেই। সুতরাং শুধু তাঁরই দাসত্ব কর এবং তাঁর উপরই ভরসা কর। তোমার রাব্ব গাফিল নন তোমাদের কাজ সম্পর্কে। | ||||
১২ সূরাহ ইউসুফ পরিচিতিঃ ইউসুফ আঃ একজন নবী। তিনি হলেন ইউসুফ বিন ইয়াক্বুব বিন ইসহাক্ব বিন ইবরাহীম। ইয়াক্বুব আঃর ৪ জন স্ত্রীর গর্ভে ১২ জন ছেলে ছিল। ইউসুফ ও বিনইয়ামিন এক মায়ের সন্তান। তারা ছিলেন ছোট। বাকি ১০ জন তাদের সৎ ভাই। তারা ছিল বড়। পিতা ইয়াক্বুব বালক ইউসুফকে খুব ভালবাসতেন। এজন্য হিংসাপরায়ণ হয়ে ১০ ভাই মিলে ইউসুফকে মেরে ফেলতে চেয়েছিল। পরে এক ভাইয়ের বাঁধার মুখে হত্যা না করে কূপে ফেলে দিয়েছিল এবং এক পর্যায়ে গোলাম হিসেবে বিক্রি করেছিল। ফিলিস্তিনের বাসিন্দা ইউসুফ গোলাম হিসেবে মিশর গমন করেন এবং আল্লাহর দয়ায় মিশরের শাসক পদে অধিষ্ঠিত হন। আর এভাবেই মানব রচিত বিধান বর্জন করে আল্লাহর বিধানের আওতায় আসে মিশরবাসী। পাল্টে যায় মিশরের আইন বিধান ও সামাজিক প্রেক্ষাপট। এক সময়ে চারদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লে ইউসুফ আঃর ১০ ভাই খাদ্য সহায়তার জন্য মিশরে আসেন। তারা না চিনলেও ইউসুফ ভাইদের চিনে ফেলেন। তিনি ভাইদের ক্ষমা করে সবাইকে মিশরে এনে প্রতিষ্ঠিত করলেন। পরে ক্বিবতী পরিবার ক্ষমতায় এসে বানী-ইসরাঈলের নাগরিকত্ব কেড়ে নেয় এবং তাদের গোলামে পরিণত করে। বানী-ইসরাঈলকে উদ্ধারের জন্য আল্লাহ মূসা ও হারুন আঃকে প্রেরণ করেন। অনেক চড়াই-উতরাইয়ের পর আল্লাহর আযাবে ১২ লাখ সৈন্যসহ ফেরাউন ধ্বংস হয় এবং ৬ লাখ ইসরাঈলীসহ মিশর ছেড়ে চলে যান মূসা আঃ (সংখ্যা নিয়ে অনেক মতামত রয়েছে) ইউসুফ আঃর জীবনের বহুল আলোচিত ঘটনাবলি নিয়ে এ সূরাহ নাযিল হয়েছে। সূরাহটি মাক্কী। সূরাহ হূদের পর নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত সংখ্যা হল ১১১টি।
প্রেক্ষাপটঃ নবুয়তের ১০ম বর্ষ। বছরটি ছিল রাসূল সাঃর জীবনের কঠিনতম বছর। এ বছর রাসূল সাঃ’র স্ত্রী রা. খাদিজাহ মারা যান। রাসূল সাঃ’র যে চাচা কাফির মুশরিকদের থেকে তাকে আগলিয়ে রেখে ছিলেন, সেই আশ্রয়দাতা চাচা আবু-তালিবও মারা যান এ বছরই। এজন্য বছরটিকে বলা হয় “আ’মু-ল-হু’যন” দুঃখের বছর। এ বছরে-ই সূরাহটি নাযিল হয়। যাতে ইউসুফ আঃর দুঃখের কথা বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে কিভাবে দুঃখ কেটে গিয়ে সুখ এসেছিল। সূরাহটি ছিল রাসূল সাঃর জন্য শান্তনা এবং সুসংবাদ।
পটভূমিঃ রাসূল সাঃ নবুয়ত প্রচার করার পর তাকে বিপদে ফেলার জন্য ইয়াহুদ একটি প্রশ্ন উপস্থাপন করল। তারা রাসূল সাঃর কাছে ইউসুফ আঃ এবং বানী-ইসরাঈলের ইতিহাস জানতে চাইল। এতে সুরাহটি নাযিল হয়.. | ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الر ۚتِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ (1) إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ (2) نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ (3)
বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম
কুরআন নাযিলের মূল উদ্দেশ্য বুঝা ১. আলিফ লা-ম রা-, (এসব বিচ্ছিন্ন বর্ণমালা। এসবের অর্থ, মর্ম, এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।) এসব সুস্পষ্ট কিতাবের আয়াত। ২. নিশ্চয় আমি কুরআনকে আরবী (ভাষায়) নাযিল করেছি, যেন তোমরা বুঝতে পারো (এবং সে অনুযায়ী জীবন যাপন কর। কুরআন পাঠের মূল উদ্দেশ্য বুঝা এবং সে অনুযায়ী জীবন যাপন করা। শুধু তিলাওয়াত করলে ছাওয়াব পাওয়া যায় এটা আল্লাহর বিশেষ দয়া।) ৩. ওহীর মাধ্যমে নাযিল কৃত এ কুরআনে আমি তোমার কাছে এক সুন্দর কাহিনী বর্ণনা করছি। ইতোপূর্বে তুমি এ ব্যাপারে অবগত ছিলে না। | ||||
إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ (4) قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا إِنَّ الشَّيْطَانَ لِلْإِنْسَانِ عَدُوٌّ مُبِينٌ (5) وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَىٰ آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَىٰ أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ (6) ইউসুফ আ.র স্বপ্ন ৪. একদা ইউসুফ তার বাবাকে বললঃ আব্বা! আমি স্বপ্নে দেখেছিঃ এগারোটি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সিজদাহ করছে। ৫. (পুত্রকে উপদেশ দিয়ে পিতা) বললঃ বৎস! তোমার এ স্বপ্ন ভাইদের কাছে বলো না, তারা ষড়যন্ত্র করবে। (শয়তান তাদের কুমন্ত্রণা দিয়ে তোমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলবে।) নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ৬. (স্বপ্নের ব্যাখ্যা হিসেবে ইয়াক্বুব বলল) প্রভু তোমাকে (নবী বা রাসূল হিসেবে) মনোনীত করবেন, শিখাবেন আহাদীছ (ইতিহাস তাওহীদ ও স্বপ্ন) বিশ্লেষণ। এবং এ ভাবেই ইয়াক্বুব পরিবার ও তোমার উপর তাঁর নিয়ামত (নবুয়তের ধারাবাহিকতা) পূর্ণ করবেন, যেমন পূর্ণ করেছেন তোমার পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাক্বের উপর। নিশ্চয় তোমার রাব্ব মহাজ্ঞানী, মহা কৌশলী। | ||||
لَقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِلسَّائِلِينَ (7) إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُبِينٍ (8) اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ (9) قَالَ قَائِلٌ مِنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِنْ كُنْتُمْ فَاعِلِينَ (10) ভাইদের হিংসা ৭. ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনীতে অবশ্য-ই শিক্ষা রয়েছে প্রশ্নকারীদের জন্য (যারা বানী-ইসরাঈলের ইতিহাস জানতে চেয়েছিল) সূত্রঃ ইয়াক্বুব আঃ একজন নবী ছিলেন। তাঁর বাবা ছিলেন ইসহাক্ব আঃ এবং দাদা ইবরাহীম আঃ। ইয়াক্বুব আঃর সন্তানরা আশা করেছিল পারিবারিক ঐতিহ্যের এ ধারাবাহিকতা তাদের মাঝেও অব্যাহত থাকবে। তারা মনে করত পিতা যাকে বেশী ভালবাসবেন সে-ই হবে এ ভাগ্যবান ব্যক্তি। তাই পিতার ভালবাসা পাবার জন্য তারা লালায়িত ছিল। কিন্তু তাদের স্বভাব ছিল হিংসুটে। পক্ষান্তরে ইউসুফ ও তার ভাই ছিলেন বিনয়ী, নম্র, ভদ্র। পিতা তাদের বেশী ভালবাসতেন। ইউসুফ আঃর সৎভাইদের কাছে বিষয়টি সুবিধাজনক মনে হল না। তাই বিষয়টি নিয়ে তারা প্রায়-ই আলোচনা করত। তাদের এসব আলোচনার কথা এভাবে বর্ণিত হচ্ছে..
৮. একদা তারা (ইউসুফের ভাইয়েরা পরস্পরে আলোচনা করতে যেয়ে) বললঃ ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে অধিক ভালোবাসার পাত্র অথচ আমরা যুবক (আয় রোজগারসহ পরিবারের সকল কাজ আমরা করি। ইউসুফ ও তার ভাইকে অধিক ভালোবেসে) আমাদের বাবা চরম ভুল করছেন। ৯. (তারা আলোচনা করে একটি উপায় বের করলঃ) ইউসুফকে মেরে ফেলতে হবে অথবা দেশান্তর করে দিতে হবে। তখন বাবার ভালোবাসা হবে শুধুই তোমাদের। (তারা জানত এসব কাজ পাপ। তাই তারা বলল) পরে (তাওবাহ করে) ভাল হয়ে যাব। (অনেক পাপিষ্ঠ ব্যক্তি-ই পাপ করার সময় এমন মনে করে। কিন্তু পরে সকলের ভাগ্যে তাওবাহ জুটে না) ১০. তাদের একজন (একটু নীতিবান ছিল। সে) বললঃ ইউসুফকে হত্যা করো না, কিছু করতে হলে গভীর কূপে ফেলে দাও। কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। (এতে করে ইউসুফও বিদায় হবে, তোমরাও হত্যার পাপ থেকে বেঁচে যাবে)
| ||||
قَالُوا يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ (11) أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (12) قَالَ إِنِّي لَيَحْزُنُنِي أَنْ تَذْهَبُوا بِهِ وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ (13) قَالُوا لَئِنْ أَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّا إِذًا لَخَاسِرُونَ (14) পিতার কাছ থেকে নিয়ে যাবার কৌশল ১১. (কূপে ফেলার সিদ্ধান্ত পাকাপুক্ত করে পিতার কাছে গিয়ে) তারা বললঃ আব্বা! আপনার কি হয়েছে? ইউসুফের ব্যাপারে কেন আমাদের বিশ্বাস করেন না? আসলে আমরা তার হিতাকাঙ্খী। ১২. আগামী কাল তাকে আমাদের সঙ্গে যেতে দিন। সে খেলবে, মজা করবে, আমরা তাকে দেখে রাখব। ১৩. (ইয়াক্বুব) বললঃ তোমরা তাকে নিয়ে গেলে আমার কষ্ট হবে। আমার ভয় হয়ঃ তোমরা তার প্রতি অমনোযোগী হবে, নেকড়ে তাকে খেয়ে ফেলবে। (বর্ণিত আছে ইয়াক্বুব আ. একদা স্বপ্নে দেখে ছিলেন অনেকগুলো নেকড়ে একটি শিশুকে তাড়া করছে। তাই তিনি নেকড়ের কথা বলেছেন) ১৪. তারা বললঃ আমরা একদল যুবক থাকতে নেকড়ে তাকে খেয়ে ফেলবে? তবে আমরা কিসের জন্য? | ||||
فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَنْ يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ (15) وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ (16) قَالُوا يَا أَبَانَا إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِنْدَ مَتَاعِنَا فَأَكَلَهُ الذِّئْبُ وَمَا أَنْتَ بِمُؤْمِنٍ لَنَا وَلَوْ كُنَّا صَادِقِينَ (17) وَجَاءُوا عَلَىٰ قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ (18) কূপে ফেলে দেওয়ার পর পিতার কাছে অভিনয়ের কান্না ১৫. (ছেলেদের পীড়াপীড়িতে পিতা অনুমতি দিলে) তারা ইউসুফকে নিয়ে গেল এবং সবাই একমত হয়ে গভীর কূপে ফেলে দিল। আমি (আল্লাহ) ইউসুফকে ওহী পাঠালামঃ (চিন্তা করো না, তুমি বেঁচে থাকবে এবং একদিন) তুমি তাদেরকে এ ব্যাপারে অবগত করবে, তারা তখন বুঝতেও পারবে না। ১৬-১৭. (ইউসুফকে কূপে ফেলে) সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বললঃ বাবা! ইউসুফকে মালপত্রের কাছে রেখে আমরা প্রতিযোগিতায় মেতে ছিলাম। হঠাৎ একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। (জানি) আপনি আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্য হই। ১৮. (পিতাকে বিশ্বাস করাতে) তারা ইউসুফের জামায় প্রতারণামূলক (পশুর) রক্ত লাগিয়ে আনল। (রক্তাক্ত জামা অক্ষুন্ন দেখে ইয়াক্বুব বুঝতে পারলঃ ইউসুফকে নেকড়ে খায়নি বরং ঘটনাটি সাজানো। তাই) বললঃ এটা তোমাদের সাজানো কাহিনী। এমতাবস্থায় উত্তম সবর-ই (আমার জন্য কল্যাণকর) তোমাদের সাজানো ব্যাপারে আল্লাহ-ই আমার সহায়ক হবে। | ||||
وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ قَالَ يَا بُشْرَىٰ هَٰذَا غُلَامٌ وَأَسَرُّوهُ بِضَاعَةً وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ (19) وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ (20) কূপ থেকে উদ্ধার ১৯. (বর্ণিত আছে ঝড়ের কবলে পড়ে এক ব্যবসায়ী কাফেলা কূপটির কাছে চলে এলো এবং) কাফেলার পানি সংগ্রহকারী কূপে বালতি ফেলল, (বালক ইউসুফ বালতিতে উঠে বসল। বালতি উপরে তুলে ইউসুফকে দেখে পানি সংগ্রহকারী) বলে উঠলঃ এ কি! এক ফুটফুটে বালক! তারা (কাফেলার লোকেরা বালকটিকে দেখে খুব খুশী হল এবং ব্যবসার) পণ্য হিসেবে তাকে লুকিয়ে ফেলল। আসলে তারা যা করেছে সবকিছুই হয়েছে আল্লাহর অবগতিতে। ২০. তারা (ইউসুফের ভাইয়েরা দূর থেকে লক্ষ্য করছিল। তারা কাফেলার কাছে এসে বালকটিকে তাদের গোলাম বলে পরিচয় দিল এবং) নামমাত্র মূল্যে অল্প কয়েকটি দিরহামে তাকে বিক্রি করে দিল। তারা এতেই সন্তুষ্ট ছিল। (কাফেলা ইউসুফকে নিয়ে মিশর চলে গেল এবং মিশরের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিল) | ||||
وَقَالَ الَّذِي اشْتَرَاهُ مِنْ مِصْرَ لِامْرَأَتِهِ أَكْرِمِي مَثْوَاهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (21) আযীযের ঘরে ২১. মিশরে যে ব্যক্তি (মিশরের ২য় ক্ষমতাধর ব্যক্তি, আযীয) তাকে কিনেছিল সে তার স্ত্রী(যালীখাহ)কে বললঃ তাকে (গোলাম হিসেবে নয়। বরং) সসম্মানে লালন-পালন করবে, হয়ত সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নেব। আমি (আল্লাহ) এভাবে-ই ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, শিখালাম আহাদীছ (স্বপ্ন, শারীয়া’হ ও তথ্য) বিশ্লেষণ। আল্লাহ তার সিদ্ধান্তে সর্বদা-ই বিজয়ী। কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। | ||||
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (22) আল্লাহর হুকম প্রাপ্তি ২২. যখন সে যৌবনে উপনীত হল আমি তাকে “হুকম” (বিচারিক জ্ঞান, শাসন ক্ষমতা, নবুয়ত) দান করলাম। উত্তম লোকদের বদলা আমরা এভাবে-ই দিয়ে থাকি। | ||||
وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (23) وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَىٰ بُرْهَانَ رَبِّهِ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ (24) وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ (25) قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) যালীখাহর আসক্তি, কুপ্রস্তাব, অপচেষ্টা এবং চক্রান্ত ২৩. (মিশরে) যার ঘরে সে (লালিতপালিত) ছিল সেই নারী (ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল এবং) তাকে নিজের প্রতি কামাসক্ত করতে চাইল, (ঘরে ডেকে) দরজা বন্ধ করে বললঃ আসো। সে বললঃ মায়া’যাল্লাহ! (আল্লাহর সুরক্ষা কামনা করছি) প্রভু আমাকে সসম্মানে লালন-পালন করছেন (এমন প্রভুর সাথে বেইমানী করা জঘন্যতম অপরাধ) আর অপরাধীরা সফল হতে পারে না। ২৪. ওই নারীর তার প্রতি কামাসক্তি ছিল, তারও ওই নারীর প্রতি কামনা চলে এসেছিল, যদি না প্রভুর নিদর্শন দেখতে পেত। আমি (আল্লাহ)ই তাকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রেখেছি। সে ছিল আমার মনোনীত বান্দা। ২৫. (পাপ থেকে বাঁচতে ইউসুফ দৌড় দিল। তাকে ধরতে যালীখাহও পিছু ছুটল) উভয়ে দৌড়ে দরজায় এল। মহিলা পিছন থেকে তার জামা টেনে ধরল (এবং জামাটি পিছন থেকে ছিড়ে গেল।) দরজার কাছে তারা মহিলার স্বামীকে পেয়ে গেল। মহিলা (তৎক্ষণাৎ নিজেকে বাঁচানোর ফন্দি আটল এবং ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করে) বললঃ সে তোমার স্ত্রীর সাথে কুকর্ম করতে চেয়েছে। তাকে জেলে পাঠাও অথবা আরো কঠিন কোনো সাজা দাও।
২৬. ইউসুফ (পাল্টা অভিযোগ করে) বললঃ সে-ই আমাকে আসক্ত করতে চেয়েছে। (অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে আযীয যখন সিদ্ধান্তহীনতায় ভোগছিল তখন) মহিলার পরিবারের এক ব্যক্তি সাক্ষ্য দিলঃ ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হলে মহিলা সত্য, সে মিথ্য আর জামা পিছন দিকে ছেঁড়া হলে সে সত্য, মহিলা মিথ্যা। | ||||
فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ (28) يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ (29) আযীযের বিচার ২৮. ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া দেখে (আযীয) বললঃ (যালীখাহ!) সবই তোমাদের চক্রান্ত। নিশ্চয় তোমরা নারীদের চক্রান্ত বড় ভয়াবহ। (ইউসুফ আঃকে সম্বোধন করে আযীয বলল) ২৯. ইউসুফ! এসব বাদ দাও! (আর যালীখাহকে বলল) তোমার অপরাধের জন্য ক্ষমা চাও! তুমি অবশ্য-ই অপরাধী। | ||||
وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَتُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَنْ نَفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَاهَا فِي ضَلَالٍ مُبِينٍ (30) فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ (31) قَالَتْ فَذَٰلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ ۖ وَلَقَدْ رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ ۖ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِنَ الصَّاغِرِينَ (32) মিশরীয় নারীদের আসক্তি ৩০. শহরের মহিলারা বলাবলি শুরু করলঃ আযীযের স্ত্রী তার নিজের গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে। গোলামের প্রেমে উন্মাদ হয়ে গেছে। সে চরম ভুল করছে।
৩১. এমন মন্তব্য শোনে সে (যালীখাহ) এক ভোজ সভায় তাদের ডেকে পাঠাল এবং সবার হাতে একটি করে চাকু (ও টক ফল) দিল। (ইউসুফকে সাজিয়ে পাশের কক্ষে রেখে দিল। মহিলারা ফল কাটতে শুরু করলে ইউসুফকে) বললঃ বেরিয়ে আসো। মহিলারা তাকে (দেখামাত্র) মহান পুরুষ হিসেবে (হৃদয়ে) স্থান দিয়ে ফেলল এবং বলে উঠলঃ হাশা লিল্লাহ (সুবহানাল্লাহ)! এ কোনো মানুষ নয়, সে অবশ্য-ই মহিমান্বিত কোনো ফিরিস্তা হবে।
৩২. (তখন যালীখাহ) বললঃ এই সেই (যুবক) যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করছ। আমি তাকে নিজের প্রতি আসক্ত করার চেষ্টা করছি আর সে নিজেকে সংযত রাখছে। কিন্তু আমার কথা না মানলে তাকে জেলে যেতে হবে, অপমানিত হতে হবে। (মহিলারা ইউসুফকে দেখে আসক্ত হয়ে পড়ল, যালীখার উন্মাদনা তাদের আসক্তি আরো বাড়িয়ে তুলল। পরে অনেক মেয়েই ইউসুফকে প্রেম প্রস্তাব পাঠাল) | ||||
قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ (33) فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (34) ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّىٰ حِينٍ (35) জেল খানায় বন্দী জীবন ৩৩. ইউসুফ বললঃ হে রাব্ব! এদের কথায় সায় দেয়ার চেয়ে জেল আমার কাছে অধিক প্রিয়। এদের চক্রান্ত থেকে আমাকে রক্ষা কর, নতুবা আমিও এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব, আমিও জাহিলদের (পাপিষ্ঠদের) দলভুক্ত হয়ে যাব। ৩৪. তার প্রভু তার দোয়াটি কবুল করলেন। নারীদের চক্রান্ত থেকে তাকে রক্ষা করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
৩৫. (নারীদের) অবস্থা দেখে তারা (মিশরের নেতারা) বুঝতে পারলঃ কিছু দিনের জন্য তাকে জেলে রাখা-ই উচিত হবে। | ||||
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (36) قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي ۚ إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ (37) وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ۚ ذَٰلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) জেলের ভিতর দাওয়াতী কাজ ৩৬. (ইউসুফকে জেলে বন্দি করা হল। রাজার) দুই গোলাম (বাবুর্চি এবং সাকী বিষ প্রয়োগে রাজাকে হত্যা চেষ্টার অপরাধে) জেলে তার সঙ্গী হল। একদা তাদের একজন (ইউসুফকে) বললঃ আমি স্বপ্নে দেখেছিঃ মদ তৈরি করছি। অন্যজন (বাবুর্চি) বললঃ আমি স্বপ্নে দেখেছিঃ মাথার উপর রুটি বহন করছি আর পাখি এসব খাচ্ছে। (হে ইউসুফ!) আমাদেরকে এর ব্যাখ্যা বলে দাও। আমরা লক্ষ্য করছিঃ তুমি খুব মহৎলোক।
৩৭. ইউসুফ বললঃ পরবর্তী খাবার আসার আগে-ই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। আসলে এসব আমার প্রভুর শিক্ষা। যে জাতি আল্লাহ মানে না, আখেরাত বিশ্বাস করে না, আমি তাদের আদর্শ ত্যাগ করেছি। ৩৮. আমি ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবের আদর্শ মেনে চলি, উনারাই আমার পূর্বসুরি। আল্লাহর সাথে শিরক করা আমাদের অধিকার বহির্ভূত অপরাধ। আমাদের উপর আল্লাহর করুণা অনেক কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শোকর আদায় (আনুগত্য) করে না। ৩৯. (ইউসুফ আরো বলল) হে আমার জেলের সাথীদ্বয়! (একটু ভেবে দেখ) ভিন্ন ভিন্ন রাব্ব (মেনে চলা) উত্তম, না মহাপরাক্রমশালী এক আল্লাহকে (মেনে চলা)..? ৪০. তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদাত করছ এরা সবই মনগড়া, শুধু-ই নাম সর্বস্ব। এসব নাম তোমরা নিজেরা ঠিক করে নিয়েছ অথবা তোমাদের পূর্ববর্তীরা। এ ব্যাপারে আল্লাহ কোনো দলীল নাযিল করেননি। আসলে “হুকুম” চলবে শুধু আল্লাহর। তিনি আদেশ দিচ্ছেনঃ ইবাদাত কর শুধু-ই তাঁর। এটা-ই প্রতিষ্ঠিত দ্বীন (তথা জীবন আদর্শ) কিন্তু অধিকাংশ মানুষ এসব জানে না। জ্ঞাতব্যঃ এটা হচ্ছে দাওয়াতের উত্তম পদ্ধতি। কেউ তার প্রয়োজনে তোমার কাছে এলে তোমার প্রতি মনোযোগী থাকে। তখন তোমার কথা মন দিয়ে শোনবে। তাই সময় ও সুযোগ বুঝে দ্বীনের দাওয়াত দিতে হয়। এতে ভাল কাজ হয়। শব্দ পরিচিতিঃ হুকমঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
আর এসব বিষয় বিবেচনা করে এখানে অর্থ হবে আইন, বিধান, বিচার, শাসন, আদেশ ও নীতি চলবে শুধু-ই আল্লাহর। | ||||
يَا صَاحِبَيِ السِّجْنِ أَمَّا أَحَدُكُمَا فَيَسْقِي رَبَّهُ خَمْرًا وَأَمَّا الْآخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَأْسِهِ ۚ قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانِ (41) وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ (42) জেলের সঙ্গীদ্বয়ের স্বপ্নের ব্যাখ্যা ৪১. (স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ইউসুফ বলল) হে আমার জেলের সঙ্গীদ্বয়! তোমাদের একজন (অর্থাৎ সাকী নিজ কাজে বহাল হয়ে) মালিককে মদ পান করাবে (কারণ বিচারে সে নির্দোষ প্রমানিত হয়েছে) আর একজনকে (বাবুর্চিকে) শূলিতে চড়ানো হবে, পাখি তার মাথার মাংস খাবে। (কারণ বিচারে প্রমানিত হয়েছে সে-ই রাজার খাবারে বিষ প্রয়োগ করেছিল। তারপর ইউসুফ বলল) তোমরা যে বিষয়ে জানতে চেয়েছিলে এটা-ই তার সঠিক ব্যাখ্যা। ৪২. যার মুক্তির ব্যাপারে আশাবাদী ছিল ইউসুফ তাকে বললঃ তোমার মালিককে (রাজাকে) আমার কথা বলবে (যেন আমাকে জেল থেকে মুক্ত করে দেয়। কারণ আমি নিরপরাধ। আমাকে অন্যায়ভাবে জেলে রাখা হচ্ছে।) কিন্তু শয়তান সে কথা ভুলিয়ে দিল। ফলে আরো কয়েক বছর তাকে জেলে থাকতে হল। | ||||
وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَىٰ سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ ۖ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُونَ (43) قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ الْأَحْلَامِ بِعَالِمِينَ (44) وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ (45) يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) রাজার স্বপ্ন ৪৩. একদা রাজা বললঃ আমি স্বপ্নে দেখেছি সাতটি জীর্ণশীর্ণ গাভী সাতটি তাজা গাভীকে খেয়ে ফেলছে। এবং সাতটি শীষ সবুজ আর সাতটি শুষ্ক। সভাষদগণ! তোমাদের জানা থাকলে আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। ৪৪. (মিশরের পণ্ডিতগণ এ স্বপ্নের কোনো ব্যাখ্যা খুজে পেল না। তাই) তারা বললঃ অর্থহীন স্বপ্ন। আমাদের জানা মতে এসব স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। ৪৫. (রাজার স্বপ্ন শোনে জেল থেকে) মুক্তি পাওয়া ব্যক্তির (তথা সাকীর) অনেক দিন পর ইউসুফের কথা মনে পড়ল। সে বললঃ আমি এর ব্যাখ্যা আনতে পারব, আমাকে (জেলের ভিতর) পাঠিয়ে দিন।
৪৬. (রাজা তাকে জেলে পাঠাল, সে জেলে গিয়ে ইউসুফ আ.র সাথে সাক্ষাৎ করল এবং বলল) ইউসুফ! বন্ধু আমার! (রাজার স্বপ্নের) ব্যাখ্যা দাওঃ সাতটি জীর্ণশীর্ণ গাভী সাতটি তাজা গাভীকে খেয়ে ফেলছে। এবং সাতটি শীষ সবুজ আর সাতটি শুষ্ক। (এ ব্যাখ্যা নিয়ে) আমি মানুষের (সভাসদদের) কাছে ফিরে যাব, তখন তারা (স্বপ্নের আসল ব্যাখ্যা) জানতে পারবে। | ||||
قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَٰلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49) রাজার স্বপ্নের ব্যাখ্যা ৪৭. (রাজার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে) ইউসুফ বললঃ সাত বছর তোমরা উত্তম রূপে ফসল ফলাবে এবং (এত বেশী ফসল উৎপন্ন হবে যে) সংগৃহীত ফসলের অনুপাতে খুব অল্পই তোমাদের খাবারে ব্যবহৃত হবে আর বাকি ফসল শীষসহ সংরক্ষণ করবে। ৪৮. পরের সাত বছর দুর্ভিক্ষ হবে। (প্রথম সাত বছরে) যা সংরক্ষণ করবে তখন এসব খাবে। আর (বীজের জন্য) কিছু সশ্য রেখে দিবে। ৪৯. এরপরের বছর প্রচুর বৃষ্টি হবে, মানুষ এতে অনেক রস নিংড়াবে (নতুন ফসল পেয়ে পার্টি করবে, আনন্দ করবে) | ||||
وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَىٰ رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ (50) قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَاوَدْتُنَّ يُوسُفَ عَنْ نَفْسِهِ قُلْنَ حَاشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوءٍ قَالَتِ امْرَأَتُ الْعَزِيزِ الْآنَ حَصْحَصَ الْحَقُّ أَنَا رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ وَإِنَّهُ لَمِنَ الصَّادِقِينَ (51) নির্দোষ প্রমাণিত হলেন ইউসুফ ৫০. (সাকী রাজ দরবারে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলার পর) রাজা বললঃ (যে এ ব্যাখ্যা দিয়েছে) তাকে আমার কাছে নিয়ে এসো! (রাজ) দূত ইউসুফকে নিতে এলে ইউসুফ (এভাবে জেল থেকে বের হতে চাইল না। সে প্রথমে তাকে নির্দোষ প্রমান করতে চাইল। তাই) বললঃ তোমার মালিকের কাছে ফিরে যাও। যে মহিলারা (আমাকে দেখে) নিজ নিজ হাত কেটে ছিল তাদের খবর নিতে বল (যেন আসল ব্যাপার পরিষ্কার হয়ে যায়) নিশ্চয় আমার প্রভু তাদের চক্রান্তের ব্যাপারে অবগত। ৫১. (রাজা সেই মহিলাদের জমা করল এবং) বললঃ তোমরা যখন ইউসুফকে আসক্ত করতে চেয়েছিলে (তখনকার আসল ঘটনা বর্ণনা কর) মহিলারা বললঃ হাশা লিল্লাহ! আমরা তার মাঝে কোনো মন্দ দেখিনি। আযীযের স্ত্রী বললঃ এখন সত্য প্রকাশিত হয়েগেছে (আমিও সত্য বলছি) আমি-ই তাকে কামাসক্ত করতে চেয়েছি। আসলে সে-ই সত্যবাদী।
নিজেকে নির্দোষ প্রমাণের কারণ ব্যাখ্যা ৫২. (নির্দোষ প্রমানিত হবার পর ইউসুফ বলল) আমি এটা (নির্দোষ প্রমানের ব্যবস্থা) এজন্য করেছি যেন তিনি (আযীয) জানতে পারেনঃ তার অনুপস্থিতিতেও আমি বিশ্বাসঘাতকতা করিনি। আর নিশ্চয় বিশ্বাস ঘাতকদের চক্রান্ত আল্লাহ সফল করেন না। | ||||
সূরাহঃ ইউসুফ পারাঃ ১৩ | ||||
وَمَا أُبَرِّئُ نَفْسِي ۚ إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي ۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيم (53)
নাফস ৫৩. (ইউসুফ বলল) আমি নিজেকে নিষ্পাপ মনে করি না, কারণ (প্ররোচনাকারী মানব) আত্মা অবশ্যই মন্দ প্রবন হয়ে থাকে। তবে প্রভু যাকে দয়া করেন (শুধু সে-ই পাপ থেকে বেঁচে থাকতে পারে) নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল, দয়াময়। প্রাসঙ্গিক আলোচনাঃ নাফস ও ক্বারীন নাফসঃ নাফস অর্থ আত্মা। প্রতিটি মানুষের মধ্যে তিনটি আত্মা রয়েছে। ধিক্কারকারী আত্মা, প্রশান্ত আত্মা ও প্ররোচনাকারী আত্মা। তথা নাফস লাওয়্যামাহ, নাফস মুত্বমাইন্নাহ ও নাফস আম্মারাহ। ইরশাদ হচ্ছে :
ক্বারীনঃ ক্বারীন অর্থ সঙ্গী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে দুইজন সঙ্গী থাকে। একজন শয়তানের পক্ষ থেকে এবং আরেকজন আল্লাহর পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে মানুষের সঙ্গী হিসাবে একজন জিনকে নিয়োগ দেওয়া হয়। আর আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় একজন ফেরেশতা। ইরশাদ হচ্ছে : (হাশরের দিন শয়তান) ক্বারীন বলবে, হে রাব্ব! (দুনিয়াতে) আমি তাকে বিভ্রান্ত করিনি। বরং সে নিজে-ই বিভ্রান্ত ছিল। (৫০ ক্বাফ : ২৭) আব্দুল্লাহ বিন মাসউ’দ রা. থেকে বর্ণিত। রাসূল সা. বলেছেন : প্রত্যেক মানুষের সঙ্গে একজন জিন ও একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে। লোকজন বলল : ইয়া রাসূল আল্লাহ! আপনার সঙ্গেও? তিনি বললেন : হাঁ…! তবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমার (শয়তান) সঙ্গী আত্মসমর্পণ করেছে। সে আমাকে মন্দ কথা বলে না। (মুসলিম : ২৮১৬/৫০৩৯) পর্যালোচনা : নাফস আম্মারাহ শয়তানের বন্ধুআত্মা। এই আত্মা শয়তানের কুমন্ত্রণা শোনে, মানুষকে হতাশাগ্রস্ত করে, মন্দ কাজে প্ররোচনা দেয়। এর দ্বারা প্রভাবিত হয়ে মানুষ পাপ করে। কিন্তু মানুষের অন্য আত্মা পাপে সায় দেয় না। তাই মানুষ পাপ করতে গিয়ে অপরাধ বোধ করে, লুকোচুরি করে। মানুষ যত পাপ করে নাফস আম্মারাহ তত শক্তিশালী এবং অন্য আত্মা দুর্বল হতে থাকে। এভাবে একপর্যায়ে নাফস আম্মারাহ অধিক শক্তিশালী এবং অন্য আত্মা অতি দুর্বল হয়ে পড়ে। তখন মানুষ পাপে আনন্দ পায়, পাপকে অপরাধ মনে করে না, পাপকাজে লুকোচুরি করে না। সে তখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে পাপ করে। কোনো পাপ করে ফেললে নাফস লাওয়্যামাহ পাপীকে ধিক্কার দেয়, তিরস্কার করে। ফলে তার মনে অনুশোচনা তৈরি হয়। সে তাওবাহ করে ক্ষমা চায় এবং নিজেকে শুধরে নেয়। ফেরেশতার বন্ধুআত্মা নাফস মুত্বমাইন্নাহ। মুত্বমাইন্নাহ মানুষের ভালো আত্মা। এই আত্মা মানুষকে সান্ত্বনা ও উৎসাহ দেয়। মানুষ ভালো কাজ করলে এই আত্মা আনন্দ পায়, খুশি হয়। এর শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। নাফস লাওয়্যামাহ নাফস মুত্বমাইন্নাহর সহযোগী। মানুষ ভালো কাজ করলে উভয় আত্মার শক্তি বেড়ে যায়। তখন উভয়ে একজোট হয়ে নাফস আম্মারাহকে কোণঠাসা করে ফেলে। ফলে নাফস আম্মারাহ দুর্বল, নিরুপায় ও অসহায় হয়ে যায়। তখন মানুষ পাপ সহ্য করতে পারে না, পাপ দেখলে রেগে যায়, প্রতিহত করে। তাই এমতাবস্থায় কোনো পাপ হয়ে গেলে মানুষ তাওবাহ ও ইস্তিগফারের জন্য মরিয়া হয়ে ওঠে। আল্লাহর ক্ষমা ও করুণা ভিক্ষা চেয়ে কাঁদতে শুরু করে। নাফস মুত্বমাইন্নাহ মানুষকে ভালো কাজে উৎসাহিত করে। তাই তাকে বলা হয়েছে : আমার বান্দাদের দলে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। | ||||
وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ (54) قَالَ اجْعَلْنِي عَلَىٰ خَزَائِنِ الْأَرْضِ ۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55) জেল থেকে মুক্ত হয়ে মন্ত্রিত্ব লাভ ৫৪. রাজা বললঃ তাকে (জেল থেকে মুক্ত করে) নিয়ে আসো, তাকে আমার ব্যক্তিগত উপদেষ্টা বানাব। (ইউসুফকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসা হল। রাজা) তার সাথে কথা বলল এবং তাকে বললঃ আজ থেকে তুমি আমাদের কাছে সম্মানিত ও আস্থাভাজন (রাজা ইউসুফকে তার মন্ত্রী হবার আহ্বান জানাল) ৫৫. ইউসুফ বললঃ আমাকে খাযাইনু-ল-আরদ্ব (কৃষি, খাদ্য ও কোষাগারের) দায়িত্ব দিতে পারেন। আমি হিসাবের ব্যাপারে দক্ষ। | ||||
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَنْ نَشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ (56) وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (57) আল্লাহর পুরস্কার ৫৬. আমি (আল্লাহ) এভাবে-ই ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম (মন্ত্রী হয়েও তার অফিসিয়েল সীমাবদ্ধতা ছিল না। তার প্রধান কাজ ছিল কৃষি উৎপাদন। তাই) সে যেখানে খুশী থাকতে পারত। আমি যাকে ইচ্ছা আমার রহমত দান করি। সৎলোকদের কর্মফল আমি বিনষ্ট করি না। (এটা হল দুনিয়ার পুরস্কার) ৫৭. আর যারা ঈমান আনে, তাকওয়া অর্জন করে তাদের আখেরাতের পুরস্কার কত উত্তম। জ্ঞাতব্যঃ ইউসুফ আঃ মিশরের রাজার আস্থাভাজন মন্ত্রী হলেন। তিনি কৃষি, খাদ্য ও কোষাগারের দায়িত্ব পেলেন। তিনি পরিকল্পিত ভাবে সরকারী সহযোগিতা বাড়িয়ে দিলেন এবং জনগণকে চাষাবাদে উৎসাহিত করলেন। তৈরি করলেন বিরাট বড় বড় খাদ্য গোদাম। একাধারে সাত বছর প্রচুর ফসল হল। ফসল সংরক্ষণের জন্য তিনি সঠিক ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করলেন। তিনি মানুষকে বুঝালেনঃ ব্যক্তিগত ভাবে খাদ্য সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে। সাত বছর এসব ভাল রাখা যাবে না। সরকারী গোদামে বিশেষ ব্যবস্থায় খাদ্যকে ভাল রাখা হবে। তিনি জনগণকে বুঝাতে সক্ষম হলেন। জনগণ ইউসুফ আঃ ও তার সরকারের প্রতি আস্থাভাজন হয়েগেল। সরকারী খাদ্যনীতি ও ব্যবস্থাপনায় তারা খুশী হল। সবাই সরকারী গোদামে খাদ্য জমা করল। ইউসুফ আঃ খোসাসহ গম শুকিয়ে সংরক্ষণ করলেন। জনসংখ্যার সঠিক হিসাব করে সাত বছরের জন্য প্রয়োজনীয় খাদ্য সংরক্ষণ করা হল। পরবর্তি বছরের জন্য বীজ সংরক্ষণ করলেন আলাদাভাবে। পার্শবর্তী অঞ্চলের জন্যও খাদ্য সংরক্ষণ করা হল। খাদ্য সংরক্ষণের পাশাপাশি নবুয়তের কাজও চালিয়ে গেলেন ইউসুফ আঃ। মিশরের আম জনতা এবং সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা মুসলিম হয়ে গেল। ইউসুফ আঃর শারীয়া’হ মিশরের সরকারী আইন হিসেবে মনোনীত ও প্রতিষ্ঠিত হল। দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফ আঃ নিজে তদারকি করে সুশৃংখল ভাবে খাদ্য বণ্টন করতে লাগলেন। মিশরবাসীর সঙ্গে সঙ্গে অন্য অঞ্চলের লোকেরাও এসে খাদ্য নিয়ে যাচ্ছিল। | ||||
وَجَاءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُ مُنْكِرُونَ (58) وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُونِي بِأَخٍ لَكُمْ مِنْ أَبِيكُمْ أَلَا تَرَوْنَ أَنِّي أُوفِي الْكَيْلَ وَأَنَا خَيْرُ الْمُنْزِلِينَ (59) فَإِنْ لَمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِنْدِي وَلَا تَقْرَبُونِ (60) قَالُوا سَنُرَاوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَاعِلُونَ (61) ভাইদের আগমন ৫৮. ইউসুফের ভাইয়েরা (খাবারের জন্য মিশর) এসে হাজির হল। ইউসুফ তাদের চিনে ফেলল কিন্তু তারা তাকে চিনতে পারল না। (ইউসুফ আলাপচারিতার সুযোগে বাবা ভাই ও পরিবারের অবস্থা জেনে নিল)
৫৯-৬০. তাদের জন্য খাদ্যসামগ্রী প্রস্তুত করার পর (ইউসুফ তার ভাইদের) বললঃ (পরবর্তীতে) তোমাদের সৎভাই (বিন ইয়ামিন)কে নিয়ে আসবে। দেখছ না? আমি (সবাইকে) পূর্ণ অংশ দেই এবং উত্তম ভাবে আপ্যায়ন করি? (উল্লেখ্য বিন ইয়ামিন ছিল ইউসুফ আঃর আপন ভাই। তাকে কাছে আনতে তিনি এ ব্যবস্থা করে ছিলেন। তিনি আরো বললেন) আর (শোনো!) তাকে না আনতে পারলে আমার কাছেও আসবে না, আমি তখন তোমাদেরকে কিছুই দেব না। ৬১. তারা বললঃ আমরা পিতাকে রাজি করাতে চেষ্টা করব এবং (আশা করি) আমরা পারব। | ||||
وَقَالَ لِفِتْيَانِهِ اجْعَلُوا بِضَاعَتَهُمْ فِي رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَا إِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ (62) فَلَمَّا رَجَعُوا إِلَىٰ أَبِيهِمْ قَالُوا يَا أَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَا أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (63) قَالَ هَلْ آمَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَا أَمِنْتُكُمْ عَلَىٰ أَخِيهِ مِنْ قَبْلُ ۖ فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ (64) ভাইদের থেকে নেওয়া মূল্য ফেরত দিলেন ইউসুফ আ. ৬২. ইউসুফ তার ভৃত্যদের বললঃ (খাদ্য সামগ্রীর) যে মূল্য তাদের থেকে নেয়া হয়েছে এসব তাদের পন্যের মাঝে রেখে দাও। ঘরে ফিরে যাবার পর হয়ত তারা চিনতে পারবে এবং আবার ফিরে আসবে। (ইউসুফ আ.র আদেশ মত ভাইদের থেকে নেওয়া অর্থকড়ি তাদের সামগ্রির ভিতর রেখে দেওয়া হল) ৬৩. বাড়ী ফিরে গিয়ে তারা পিতাকে বললঃ আব্বা! (বিন ইয়ামিনকে সঙ্গে না নিলে) আমাদেরকে আর কিছুই দেয়া হবে না। (তাই অনুগ্রহপূর্বক পরের যাত্রায়) ভাইকে আমাদের সঙ্গে দেবেন, এতে (সকলেই এক উট) পূর্ণ পণ্য পাব। আর (বিন ইয়ামীনের জন্য চিন্তা করবেন না) অবশ্য-ই আমরা তার হেফাজত করব। ৬৪. (ইয়াক্বুব) বললঃ তার ব্যাপারেও কী আমি তোমাদের বিশ্বাস করব? যেমনটি করেছিলাম তার ভাইয়ের ব্যাপারে করে..? আল্লাহ-ই সর্বোত্তম হেফাজতকারী, সর্বশ্রেষ্ট দয়ালু। (তাই আমি শুধু আল্লাহর উপর-ই ভরসা করি) | ||||
وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي هَٰذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ذَٰلِكَ كَيْلٌ يَسِيرٌ (65) قَالَ لَنْ أُرْسِلَهُ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًا مِنَ اللَّهِ لَتَأْتُنَّنِي بِهِ إِلَّا أَنْ يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّا آتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ (66) وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ (67) ভাইদের ২য়বার মিশর যাত্রা ৬৫. পণ্য সামগ্রী খোলার পর পরিশোধিত মূল্য ফিরত দেখে তারা বললঃ আব্বা! আর কি চাই? এই (দেখুন) আমাদের পরিশোধিত মূল্য ফিরত দেয়া হয়েছে। আমরা পরিবারকে আরো খাদ্য এনে দেব, ভাইয়ের হেফাজত করব, (সে সঙ্গে গেলে) আরো এক উট খাদ্য বেশী আনতে পারব, (এবার যা এনেছি) এসব খুবই অল্প। ৬৬. (ছেলেদের উদ্দেশ্য করে ইয়াক্বুব) বললঃ তোমরা আল্লাহর নামে শপথ কর, তাকে আমার কাছে ফিরিয়ে আনতে সাধ্যমত সব করবে। নতুবা তাকে তোমাদের সঙ্গে যেতে দেব না। (ছেলেরা শপথ করল) শপথের পর ইয়াক্বুব বললঃ আমরা যা বললাম আল্লাহ এসবের মুহাফিজ। (তারপর বিন ইয়ামিনকে তাদের সঙ্গে যেতে দেওয়া হল এবং সবাই একত্রে আবার মিশর রওয়ানা হয়ে গেল)
৬৭. এবং (বিদায়কালে ছেলেদের উপদেশ দিয়ে) বললঃ ছেলেরা! তোমরা সবাই এক ফটক দিয়ে (মিশরে) প্রবেশ করবে না, ভিন্ন ভিন্ন ফটক দিয়ে প্রবেশ করবে। (এতে মিশরের আজিজ তোমাদের চিনতে পারবে না। তোমরা খাদ্য সামগ্রী নিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে। তোমাদের নিরাপত্তার জন্য এটা একটা কৌশল মাত্র) আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমি কিছু-ই করতে পারব না। সকল কর্তৃত্বের অধিকারী শুধু-ই আল্লাহ। আমি তাঁর উপর-ই ভরসা করি। এবং ভরসাকারীদের উচিত শুধু তাঁর উপর-ই ভরসা করা। | ||||
وَلَمَّا دَخَلُوا مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُمْ مَا كَانَ يُغْنِي عَنْهُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِلَّا حَاجَةً فِي نَفْسِ يَعْقُوبَ قَضَاهَا وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (68) وَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّي أَنَا أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (69) আপন ভাইয়ের সঙ্গ ৬৮. তারা পিতার কথা মত (ভিন্ন ভিন্ন ফটক দিয়ে মিশরে) প্রবেশ করল। কিন্তু এ ব্যবস্থা আল্লাহর ফয়সালা থেকে তাদের বাঁচাতে পারল না। এতে শুধু ইয়াক্বুবের মনের বাসনা পূর্ণ হয়েছে মাত্র। কারণ (ইউসুফের ব্যাপারে) সে বিশেষ ভাবে অবগত ছিল, যা ছিল আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান। কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না।
৬৯. তারা (১১ভাই) ইউসুফের কাছে উপস্থিত হলে সে তার ভাই (বিন ইয়ামিন)কে একান্তে ডেকে বললঃ আমি তোমার ভাই। (ইউসুফ আঃ ভাইয়ের কাছে অতীতের ঘটনাসমূহ খুলে বললেন এবং তারপর বিনইয়ামিনকে বললেন) তাদের কৃত কর্মের জন্য দুঃখ কর না। | ||||
فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ (70) قَالُوا وَأَقْبَلُوا عَلَيْهِمْ مَاذَا تَفْقِدُونَ (71) قَالُوا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَاءَ بِهِ حِمْلُ بَعِيرٍ وَأَنَا بِهِ زَعِيمٌ (72) قَالُوا تَاللَّهِ لَقَدْ عَلِمْتُمْ مَا جِئْنَا لِنُفْسِدَ فِي الْأَرْضِ وَمَا كُنَّا سَارِقِينَ (73) قَالُوا فَمَا جَزَاؤُهُ إِنْ كُنْتُمْ كَاذِبِينَ (74) قَالُوا جَزَاؤُهُ مَنْ وُجِدَ فِي رَحْلِهِ فَهُوَ جَزَاؤُهُ ۚ كَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ (75) রাজ দরবারের পাত্র লুকিয়ে রাখা ৭০. পণ্য সামগ্রী প্রস্তুত করার পর আপন ভাইয়ের পণ্যের মাঝে (রাজ দরবারের বিশেষ) পানপাত্র রেখে দেয়া হল। অতঃপর (তারা শহর ছেড়ে বেরিয়ে যাবার পর) একজন (রাজ সেনা) ডাক দিলঃ হে কাফেলা! (দাঁড়াও!) তোমরা চুরি করেছ।
৭১. (হঠাৎ এমন কথা শোনে) তারা একটু পিছনে ফিরে এলো এবং বললঃ আপনাদের কি হারিয়েছে? ৭২. ঘোষক (সেনা) বললঃ রাজার পানপাত্র হারিয়েছে। কেউ বের করে দিলে এক উট মাল (পুরস্কার) পাবে। আমি এর জিম্মাদার। ৭৩. তারা বললঃ আল্লাহর কসম! আমরা ফাসাদ করতে আসিনি, আপনারা জানেনঃ আমরা চুর নই। ৭৪. (রাজ সেনা) বললঃ আপনারা মিথ্যুক (প্রমানিত) হলে এর কী সাজা হবে? ৭৫. তারা বললঃ আমাদের কারো পণ্যের মাঝে পাওয়া গেলে তাকে (গোলাম বানিয়ে) রেখে দেবে। পাপিষ্ঠদের সাজা আমরা এভাবে-ই দিয়ে থাকি। | ||||
فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاءِ أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِعَاءِ أَخِيهِ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِي دِينِ الْمَلِكِ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ (76) قَالُوا إِنْ يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَهُ مِنْ قَبْلُ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفْسِهِ وَلَمْ يُبْدِهَا لَهُمْ قَالَ أَنْتُمْ شَرٌّ مَكَانًا وَاللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ (77) ভাইকে কাছে রাখতে ইউসুফ আ.র কৌশল ৭৬. (শুরু হল মালপত্র তদন্তকরণ।) প্রথমে অন্য ভাইদের মালপত্র খোলা হল, পরে আপন ভাইয়ের পণ্য থেকে পাত্রটি বের করা হল। ইউসুফের (মনের বাসনা পূরণের তথা আপন ভাইকে রেখে দেবার) জন্য আমরা এভাবে কৌশল করলাম। রাজার দ্বীন (বিধান) মত (বিচার করলে) ইউসুফ তার ভাইকে রাখতে পারত না। কিন্তু আল্লাহ যা চান (তাই হয়) আল্লাহ যাকে খুশী মর্যাদা বাড়িয়ে দেন, তিনি সকল জ্ঞানীর উপর মহাজ্ঞানী। ৭৭. তারা (ইউসুফের সৎভাইয়েরা) বললঃ সে (বিনইয়ামীন) চুরি করলে (করতেও পারে), এর আগে তার ভাইও চুরি করেছে। (বিন ইয়ামিনকে রেখে দেয়ার বাহানা হিসেবে ইউসুফ আঃ যেভাবে চুর সাজিয়ে ছিলেন ঠিক সেভাবেই বালক ইউসুফকে রেখে দেবার জন্য ফুফু তাকে চুর সাজিয়ে ছিলেন। ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে-ই তারা কথাটি বলেছিল। তাদের কথা ইউসুফের খুব-ই খারাপ লাগল। কিন্তু) ইউসুফ বিষয়টি প্রকাশ করল না, অন্তরে-ই লুকিয়ে লুকিয়ে রাখল। শুধু বললঃ তোমাদের অবস্থান খুব-ই জঘন্য, তোমরা যা বলছ এ বিষয়ে আল্লাহ-ই ভাল জানেন। | ||||
قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ إِنَّ لَهُ أَبًا شَيْخًا كَبِيرًا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُ ۖإِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (78) قَالَ مَعَاذَ اللَّهِ أَنْ نَأْخُذَ إِلَّا مَنْ وَجَدْنَا مَتَاعَنَا عِنْدَهُ إِنَّا إِذًا لَظَالِمُونَ (79) ভাইদের অনুরোধ অগ্রাহ্য করে বিনইয়ামিনকে গোলাম হিসেবে রেখে দেওয়া হল ৭৮. তারা (ইউসুফের ভাইয়েরা) বললঃ হে আযীয! আমাদের পিতা একজন অতি বৃদ্ধ মানুষ। (বিন ইয়ামিনের বিরহ তিনি সহ্য করতে পারবেন না।) তাই তার বদলে আমাদের অন্য কাউকে (গোলাম হিসেবে) রেখে দিন। আমরা লক্ষ্য করেছিঃ আপনি খুবই মহৎলোক। ৭৯. ইউসুফ বললঃ মায়া’যাল্লাহ (আল্লাহর সুরক্ষা চাই)! (এসব কি বলছেন? এমন হতেই পারে না) আমরা তাকেই রাখব যার কাছে আমাদের মাল পেয়েছি। অন্যথায় আমরা অপরাধী হয়ে যাব। | ||||
فَلَمَّا اسْتَيْأَسُوا مِنْهُ خَلَصُوا نَجِيًّا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوا أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُمْ مَوْثِقًا مِنَ اللَّهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُمْ فِي يُوسُفَ فَلَنْ أَبْرَحَ الْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِي أَبِي أَوْ يَحْكُمَ اللَّهُ لِي ۖ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ (80) ارْجِعُوا إِلَىٰ أَبِيكُمْ فَقُولُوا يَا أَبَانَا إِنَّ ابْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَا إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَافِظِينَ (81) وَاسْأَلِ الْقَرْيَةَ الَّتِي كُنَّا فِيهَا وَالْعِيرَ الَّتِي أَقْبَلْنَا فِيهَا وَإِنَّا لَصَادِقُونَ (82) শপথ রাখতে না পেরে বড়ভাইও মিশর থেকে গেলেন ৮০. (বিনইয়ামিনের মুক্তির ব্যাপারে) হতাশ হয়ে তারা (পরবর্তি করণীয় সম্পর্কে) একান্তে পরামর্শ করল। বড় ভাই বললঃ তোমরা কি ভুলে গেছ? (বিনইয়ামিনের ব্যাপারে) বাবা তোমাদের থেকে আল্লাহর নামে শপথ নিয়েছেন। (তোমরা কী ভুলে গেছো) ইতোপূর্বে ইউসুফের সাথে কি করেছিলে? আমি এদেশ (মিশর) ছেড়ে যাব না, যতক্ষণ না বাবা অনুমতি দেবেন অথবা আল্লাহ কোনো ফয়সালা করবেন। তিনি-ই সর্বোত্তম ফয়সালাকারী।
৮১. তোমরা বাবার কাছে ফিরে যাও। বাবাকে বলবেঃ আপনার ছেলে চুরি করেছে। আমরা কেবল সে সাক্ষ্য-ই দিচ্ছি যা প্রত্যক্ষ ভাবে জেনেছি। অদৃশ্য ব্যাপারে আমরা অবগত নই।
৮২. আমরা যে জনপদে ছিলাম এবং যারা আমাদের সঙ্গী ছিল আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন। (এ বিষয়ে) আমরা সত্যবাদী। | ||||
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ عَسَى اللَّهُ أَنْ يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ (83) وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ (84) ইউসুফের জন্য পেরেশানী ৮৩. (ইউসুফ আঃ বিনইয়ামিনকে রেখে দিলেন। তাদের বড় ভাইও মিশরে রয়ে গেল। ৯ ছেলের মুখে ঘটনার বিবরণ শুনে ইয়াক্বুব আ. ভাবলেনঃ এবারও এরা বানিয়ে বলছে। তাই ইয়াক্বুব) বললঃ না, (আমি তোমাদের বিশ্বাস করি না) সব তোমাদের সাজানো। আমি পরিপূর্ণ সবর করলাম। আশা করি আল্লাহ সবাইকে একত্র করে আমার কাছে ফিরিয়ে দেবেন। নিশ্চয় তিনি সকল বিষয়ে অবগত, মহাকৌশলী। ৮৪. সে (ইয়াক্বুব) তাদের থেকে মুখ ফিরিয়ে নিল (ছেলেদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা ও সাক্ষাৎ বর্জন করে একাকিত্বে) ইউসুফের জন্য আফসোস করতে লাগল (কেঁদে কেঁদে) তার চক্ষু সাদা (আলোকহীন) হয়ে গেল, সে দুর্বল হয়ে পড়ল। | ||||
قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ (85) قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (86) يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ(87) মিশরের ৩য় যাত্রা ৮৫. তারা (পরিবারের লোকজন ইয়াক্বুবকে) বললঃ আল্লাহর কসম! (এভাবে) ইউসুফের স্মরণ আপনাকে নিঃশেষ করে দেবে, (এভাবে করতে থাকলে) আপনি মরে যাবেন। ৮৬. (ইয়াক্বুব) বললঃ আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছে নিবেদন করছি। আল্লাহ থেকে আমি জানি (ইউসুফ এখনো জীবিত) যা তোমরা জান না। ৮৭. (আবার খাদ্য ফুরিয়ে এলো। ছেলেদের উদ্দেশ্য করে ইয়াক্বুব বলল) ছেলেরা! (আবার মিশর) যাও! ইউসুফ ও তার ভাইকে খুঁজ কর। আল্লাহর করুণা থেকে নিরাশ হইও না। আল্লাহর করুণা থেকে নিরাশ হয় শুধু কাফিররা-ই। | ||||
فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُزْجَاةٍ فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَا إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ (88) قَالَ هَلْ عَلِمْتُمْ مَا فَعَلْتُمْ بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنْتُمْ جَاهِلُونَ (89) ভাইদের প্রতি সদয় ইউসুফ ৮৮. তারা (ইউসুফের ভাইয়েরা) আবার (মিশর) এলো এবং বললঃ হে আযীয! (খাদ্যের অভাবে) পরিবার পরিজন নিয়ে আমরা বিপন্ন হয়ে পড়েছি এবং অতি সামান্য মূল্য নিয়ে আপনার কাছে এসেছি। আমাদেরকে (এ মূল্যের) খাদ্য দিন এবং (আপনার পক্ষ থেকে) অনুদান (হিসেবে কিছু বাড়িয়ে) দিন। নিশ্চয় আল্লাহ সাদাক্বাহ কারীদের ভালবাসেন। ৮৯. (ভাইদের করুণ অবস্থা দেখে) ইউসুফ (সহ্য করতে পারল না। তাই) বললঃ তোমাদের মনে আছে? অজ্ঞতাবশত ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কী আচরণ করেছিলে? (তাদের মনে সন্দেহ হল। কারণ ইউসুফের ব্যাপারটি তারা ও ইউসুফ ছাড়া কেউ জানে না। তাই) | ||||
قَالُوا أَإِنَّكَ لَأَنْتَ يُوسُفُ قَالَ أَنَا يُوسُفُ وَهَٰذَا أَخِي قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ (90) قَالُوا تَاللَّهِ لَقَدْ آثَرَكَ اللَّهُ عَلَيْنَا وَإِنْ كُنَّا لَخَاطِئِينَ (91) قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ ۖ يَغْفِرُ اللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ (92) ভাইদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা ৯০. তারা বললঃ তবে কি তুমি ইউসুফ? ইউসুফ বললঃ (হাঁ..) আমি-ই ইউসুফ এবং এ আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আর সবর করে (তার জানা উচিত) মুহসীনদের কর্মফল আল্লাহ নস্যাৎ করেন না ৯১. তারা বললঃ আল্লাহর কসম! আমরা অবশ্য-ই অপরাধী। আল্লাহ এখন আমাদের উপর তোমাকে ক্ষমতা দিয়েছেন। (তুমি চাইলে প্রতিশোধ নিতে পার)
৯২. ইউসুফ বললঃ আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই (আমি সব মাফ করে দিয়েছি। দোয়া করি) আল্লাহ যেন তোমাদের সবাইকে মাফ করে দেন। তিনি সর্বমহান, দয়াময়। | ||||
اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ (93) وَلَمَّا فَصَلَتِ الْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ لَوْلَا أَنْ تُفَنِّدُونِ (94) قَالُوا تَاللَّهِ إِنَّكَ لَفِي ضَلَالِكَ الْقَدِيمِ (95) বাবার চোখের চিকিৎসায় বিশেষ জামাটি পাঠিয়ে দিলেন ৯৩. (বাবার অবস্থা সম্পর্কে অবগত হয়ে ইউসুফ বলল) আমার এ জামাটি নিয়ে যাও, এটা দিয়ে বাবার মুখ মুছে দিও, (ইন শা-আল্লাহ) চোখের জ্যোতি ফিরে আসবে। তারপর তোমরা সবাই সপরিবারে আমার কাছে (মিশর) চলে আসো। ৯৪. কাফেলা (ইউসুফের জামা নিয়ে মিশর থেকে) রওয়ানা দিল, (কেনানে অবস্থানকারী) তাদের বাবা বললঃ আমি ইউসুফের ঘ্রান পাচ্ছি। তোমরা যদি আমাকে উন্মাদ মনে না করতে.. ৯৫. তারা (পরিবারের লোকেরা) বললঃ আল্লাহর কসম! আপনি পুরাতন ভ্রান্তিতেই আছেন। | ||||
فَلَمَّا أَنْ جَاءَ الْبَشِيرُ أَلْقَاهُ عَلَىٰ وَجْهِهِ فَارْتَدَّ بَصِيرًا قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (96) قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98) দৃষ্টিশক্তি ফিরে পেলেন ইয়াক্বুব আ. ৯৬. (ইউসুফের) সুসংবাদবাহী (কাফেলা) যখন এসে এলো, আর বিশেষ জামাটি তার মুখে রাখল তখন ইয়াক্বুবের দৃষ্টি ফিরে এলো। (পরিবারকে লক্ষ্য করে) সে বললঃ কি, বলিনি? আল্লাহর পক্ষ থেকে আমি জানি যা তোমরা জান না। ৯৭. (ছেলেরা তাদের ভুলের জন্য বাবার কাছে ক্ষমা চাইল এবং ইয়াক্বুব তাদের মাফ করে দিল) ছেলেরা বললঃ আব্বা! আমরা ভুল করেছি। আমাদের জন্য (আল্লাহর কাছে) মাগফিরাত কামনা করেন। ৯৮. (ইয়াক্বুব) বললঃ অবশ্য-ই তোমাদের জন্য প্রভুর কাছে মাগফিরাত চাইব। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়াময়। | ||||
فَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ (99) وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا ۖ وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي ۚ إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ (100) رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ (101) ছোটবেলার স্বপ্ন পূর্ণ হওয়া ৯৯. (ইয়াক্বুব পরিবার শাম থেকে মিশর চলে এলো) তারা ইউসুফের কাছে উপস্থিত হলে সে পিতামাতার (পিতা ও সৎ মায়ের) অভ্যর্থনায় এগিয়ে এলো এবং বললঃ ইন শা-আল্লাহ, আপনারা পূর্ণ নিরাপত্তার সহিত মিশরে প্রবেশ করুন। ১০০. (বাবা ও ভাইদের পরিবারকে রাজ দরবারে এনে) ইউসুফ পিতামাতাকেও তার সঙ্গে সিংহাসনে বসাল। তারা (পিতামাতা ও ভাইয়েরা) তখন তার সম্মানে সিজদাহ করল। (তখনকার শারীয়া’হ মতে সম্মানের সিজদাহ বৈধ ছিল) ইউসুফ বললঃ বাবা! এটা-ই আমার স্বপ্নের ব্যাখ্যা, প্রভু এটা বাস্তবায়িত করেছেন। তিনি আমার উপর অনেক দয়া করেছেন। আমাকে জেল থেকে বের করেছেন। শয়তান ভাইদের মাঝে বিবেদ সৃষ্টি করার পরও আপনাদেরকে গ্রাম থেকে এখানে নিয়ে এসেছেন। প্রভু তার ইচ্ছা পূরণে খুব-ই নিপুণ। তিনি মহাজ্ঞানী, মহাকৌশলী। ১০১. (ইউসুফ আরো বলল) হে রাব্ব! আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, শিখিয়েছেন আহাদীছ (তাওহীদ, তথ্য, স্বপ্ন) বিশ্লেষণ। হে আসমান যমীনের উদ্ভাবক! দুনিয়া ও আখেরাতে আপনি-ই আমার ওয়ালী। সুতরাং মুসলিম হিসেবে আমার মরণ দিও এবং (তোমার জান্নাতে) সৎলোকদের সাথে আমাকে মিলিত কর। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) | ||||
ذَٰلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ (102) গাইবের খবর ১০২. (নবী সা.কে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলছেন) এসব-ই গাইবের খবর, আমি ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিচ্ছি। (ইউসুফের ব্যাপারে) তারা যখন ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছিল তখন তুমি সেখানে বিদ্যমান ছিলে না।
অধিকাংশ মানুষ ঈমান আনবে না ১০৩. আর (শোন!) অধিকাংশ মানুষ-ই ঈমান আনবে না, যদিও তুমি লালায়িত হও।
কুরআন পড়ে বা কুরআন শুনিয়ে বিনিময় গ্রহণ ১০৪. (তারা গ্রহণ না করলে তোমার কি?) তুমি তো এজন্য তাদের কাছে কোনো বিনিময় চাচ্ছ না। বিশ্ববাসীর জন্য এটা (এ কুরআন) হল এক মহাস্মরণিকা (সুতরাং যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা করবে না। কুরআন পড়ে /কুরআন পড়িয়ে বা কুরআন বুঝিয়ে মানুষ থেকে বিনিময় লওয়া বৈধ নয়। এটা-ই আসল কথা। যদিও পরবর্তী আলীমগণ বিশেষ কারণে কুরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণের অনুমতি দিয়েছেন।)
যারা আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রাখে ১০৫. আসমানসমূহে এবং যমীনে অনেক নিদর্শন রয়েছে। এসবের অনেক কিছু তারা অতিক্রম করে (কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ করে না। কারণ) তারা এসব থেকে মুখ ফিরিয়ে রেখেছে। | ||||
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ (106) অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তথাপিও তারা মুশরিক থেকে যায় ১০৬. তাদের অনেকে-ই আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তথাপিও তারা মুশরিক হয়ে যায় /মুশরিক থেকে যায়। ঈমান ও আক্বীদাহঃ অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তথাপিও আল্লাহর জাতি সত্ত্বায়, উলুহিয়্যাতে, রুবুবিয়্যাতে তথা আল্লাহর কর্তৃত্বে প্রভূত্বে বা সার্বভৌমত্বে অথবা আল্লাহর কোনো বৈশিষ্ট্যে শিরক করে। যারা এমন করে তারা মুশরিক হয়ে যায় বা মুশরিক থেকে যায়। শিরক তাওহীদের পরিপন্থী। শিরকে জড়িয়ে পড়লে ঈমান বিনষ্ট হয়ে আ’মাল বরবাদ হয়ে যায়। শুধু শিরক-ই নয়, কুফর, নিফাকসহ ঈমান বিনষ্টকারী অনেক পাপ আছে। নিজের ঈমান বাঁচাতে এবং আখেরাতে মুক্তি পেতে হলে এসব পাপ থেকে বেঁচে থাকতে হবে। (ঈমান বিনষ্টকারী পাপ সম্পর্কে দলীলসহ জানতে হলে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” পড়ে নিন।) | ||||
أَفَأَمِنُوا أَنْ تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِنْ عَذَابِ اللَّهِ أَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ (107) মৃত্যু বা আযাব হঠাৎ চলে আসবে ১০৭. (যে বা যারা অহরহ পাপ করে তাদের ব্যাপারে নাযিল হয়েছে) তারা কি নিরাপত্তা পেয়ে গেছে? যে সর্বগ্রাসী আযাব তাদের উপর আসবে না, অথবা হঠাৎ চলে আসবে না (শেষ) সময়? (আযাব বা মৃত্যু যখন আসবে) তারা টের-ই পাবে না। | ||||
قُلْ هَٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ (108) রাসূল ও রাসূলের অনুসারীদের পথ এবং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ১০৮. (হে নবী! তাদের) বলে দাওঃ এটা-ই আমার পথ, আমি ও আমার অনুসারীরা পূর্ণ আস্থা সহকারে (মানুষকে) আল্লাহর দিকে আহ্বান করি। সুবহানআল্লাহ (আল্লাহ মহান সকল শিরকের ঊর্ধ্বে) আমি মুশরিকদের দলভুক্ত নই। জ্ঞাতব্যঃ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ৪টি। ক. দ্বীন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা খ. বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা গ. সাধ্য মত দ্বীনের দাওয়াত দেওয়া। ঘ. আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করা। | ||||
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ مِنْ أَهْلِ الْقُرَىٰ أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۗ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَلَا تَعْقِلُونَ (109) সকল রাসূল-ই মানুষ এবং পুরুষ ছিলেন ১০৯. (কাফিররা বলত মুহাম্মাদ! তুমি কি করে নবী হবে? তুমি তো আমাদের মতই মানুষ। এদের প্রত্যুত্তরে আল্লাহ বললেন) তোমার আগে আমি যত রাসূল পাঠিয়েছি এরা সবাই পুরুষ (মানুষ) ছিল, সবাই মানব সমাজে বসবাস করেছে। (তবে অন্য মানুষ ও তাদের মাঝে পার্থাক্য এই যে) আমি রাসূলদের কাছে ওহী পাঠিয়েছি (আর অন্যদের কাছে ওহী পাঠাইনি।) তারা (কাফিররা) কি যমীনে ভ্রমণ করে না? এতে পূর্ববর্তী জাতি সমূহের পরিণতি সম্পর্কে অবগত হত। মুত্তাক্বীদের জন্য আখেরাত-ই উত্তম। তোমরা কী বুঝ না? (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকে তাকে মুত্তাক্বী বলা হয়) জ্ঞাতব্যঃ সকল রাসূল-ই মানুষ এবং পুরুষ ছিলেন। তবে নারীদের থেকে কেউ নবী হয়েছেন কি না? এব্যাপারে আল-কুরআনে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে কুরআনের কিছু আয়াত ও কিছু হাদীছের ইঙ্গিতপূর্ণ বর্ণনার কারণে বিষয়টি নিয়ে ভিন্নমতের সৃষ্টি হয়েছে। কারো কারো মতে মারইয়াম আ. নবী ছিলেন। (দেখুন আ-ল ই’মরানঃ ৪২-৪৩) কারো কারো মতে মূসা আ.র আম্মাও নবী ছিলেন। কারণ উনার কাছেও ওহী এসেছে। (দেখুন ত্বাহাঃ ৩৮।) কারো কারো মতে হাওয়্যা আ. এবং আসিয়াও নবী ছিলেন। আর অনেকের মতে উনাদের কেউ-ই নবী ছিলেন না। (আসল ব্যাপার আল্লাহ-ই ভাল জানেন। তবে এ সম্পর্কে আরো জানতে দেখুনঃ সূরাহ আ-ল ই’মরানঃ ৪২) | ||||
حَتَّىٰ إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا جَاءَهُمْ نَصْرُنَا فَنُجِّيَ مَنْ نَشَاءُ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ (110) আল্লাহর সাহায্য কখন আসে ১১০. (রাসূলগণ দ্বীনের দাওয়াত দিলে বেইমানরা মেনে নিত না। উল্টা নবী ও তার অনুসারীদের জীবনকে দূর্বিসহ করে তুলত। পরিস্থিতি এত কঠিন হয়ে উঠত যে) শেষ পর্যন্ত রাসূলগণ যখন (জাতির ব্যাপারে) হতাশ হয়ে যেত এবং ভাবত তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। তখন আসত আমার সাহায্য, আমি (এ পরিস্থিতি থেকে) মুক্ত করতাম যাকে খুশী। পাপিষ্ঠ জাতি থেকে আমার আযাব ফিরিয়ে রাখা যায় না। | ||||
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ (111) আল-কুরআন ১১১. নিশ্চয় তাদের এসব কাহিনীতে শিক্ষা রয়েছে জ্ঞানীদের জন্য। এটা (এ কুরআন) মনগড়া কোনো রূপকথা নয়। বরং এটি হল আগেকার সবকিছুকে সত্যায়নকারী (মহা গ্রন্থ। যাতে রয়েছে প্রয়োজনীয়) সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা এবং মুঅমিনদের জন্য হেদায়াত ও রহমত। | ||||
১৩ সূরাহ রা’দ রা’দ অর্থ বজ্র, বজ্রপাত। সূরাহটি মাক্কী না মাদানী, এ নিয়ে ভিন্ন মত রয়েছে। সূরাহ মুহাম্মাদের পর এটা নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত সংখ্যা ৪৩টি। | ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ المر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ ۗ وَالَّذِي أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ (1) বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম অধিকাংশ মানুষ-ই কুরআন বিমুখ জীবনযাপন করবে ১. আলিফ লা-ম রা (এসব বিচ্ছিন্ন বর্ণমালা। এসবের অর্থ, মর্ম, এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।) এসব হল কিতাবের আয়াত। প্রভু থেকে তোমার উপর যা নাযিল হয়েছে এটা-ই সঠিক (বাকি সব বিভ্রান্তি) কিন্তু (আসল ব্যাপার হল) অধিকাংশ মানুষ-ই (এর উপর) ঈমান আনবে না। (তথা বাস্তব জীবনে আল-কুরআনের বিধান মেনে চলবে না।) হুঁশিয়ারিঃ যে বা যারা বাস্তব জীবনে কুরআন বিমুখ হয়ে যাবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এমনকি এক সময়ে তাদের মুখায়ব বিকৃত করা হবে, তাদের লা’নত করা করা হবে এবং আরো নানা ধরনের সাজা দেয়া হবে। আমাদের সমাজে মুসলিম হিসেবে পরিচিত হয়েও অনেক মানুষ নানা ভাবে এবং নানা পন্থায় কুরআন বিমুখ জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন। যেমন..
সুতরাং হে আখেরাত মুখী ভাই ও বোনেরা! এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এবং আসুন! উল্লেখিত সকল মত ও পথসহ কুফর ও শিরকের সকল পথ ত্যাগ করে কুরআনের পথে ফিরে চলি। হে আল্লাহ্! তুমি আমাদের সহায় হও। | ||||
اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖكُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ (2) আল্লাহ কোথায়? ২. আল্লাহ (সর্বশক্তিমান) যিনি আসমানসমূহ সমুন্নত রেখেছেন বিনা খুঁটিতে, যা তোমরা নিজেরা-ই দেখতে পাচ্ছ। তারপর তিনি “ইস্তিওয়া” করেছেন আরশে। তিনি-ই নিয়ন্ত্রন করেন সূর্য এবং চন্দ্র। সবকিছু প্রবাহমান নির্ধারিত সময়ের জন্য। তিনি নিয়ন্ত্রন করেন সব, বর্ণনা করেন বিধান, যেন প্রভুর সাক্ষাতের ব্যাপারে তোমাদের আস্থা ও বিশ্বাস অবিচল থাকে। ঈমান ও আক্বাইদঃ ইস্তিওয়া অর্থ অধিষ্ঠিত হওয়া, বসা, আসন গ্রহণ করা, ইত্যাদি। তবে আল্লাহ কিভাবে আরশে ইস্তিওয়া করেছেন তা আমাদের জানা নেই। আসলে আল্লাহ কোথায়? এ ব্যাপারে জানতে হলে নিম্নের আয়াতসমূহ বুঝতে হবে। এখানে মানে সূরাহ রা’দের ২য় আয়াতে বলা হয়েছে আল্লাহ আরশে। সূরাহ বাক্বারার ১৮৬ তম আয়াতে বলা হয়েছেঃ আল্লাহ নিকটে। সুরাহ ওয়াক্বিয়াহর ৮৫তম আয়াতে বলা হয়েছেঃ তিনি আরো নিকটে। সূরাহ ক্বাহাফের ১৬তম আয়াতে বলা হয়েছেঃ শাহ রগের চেয়ে নিকটে। সূরাহ হাদীদের ৪র্থ আয়াতে বলা হয়েছেঃ তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সঙ্গে। সূরাহ ফুসসিলাতের ১১তম আয়াতে বলা হয়েছেঃ তিনি আকাশে। আসলে আল্লাহর কিতাবের সকল আয়াতকে সমান ভাবে মানতে হবে। এক আয়াতকে মানার নামে অন্য আয়াতকে অমান্য করা বা বিনা দলীলে মনগড়া তাওহীল বা অপব্যাখ্যা করা যাবে না। তাই আমাদের বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্ আমাদের নিকটে, অতি নিকটে, শাহ রগের চেয়েও নিকটে, আমরা যেখানে-ই থাকি তিনি আমাদের সঙ্গে। সমান ভাবে বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্ আকাশে, আল্লাহ্ আরশে। এবং এ ব্যাপারে মনগড়া বা মানুষের ধারণাভিত্তিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নেওয়া যাবে না।
আল্লাহর কুদরত ৩. তিনি-ই যমীনকে বিস্তৃত করেছেন, (মাটির প্লেটসমূহ সংযুক্ত করে বানিয়েছেন পৃথিবী এবং একে অটল রাখতে) স্থাপন করেছেন পর্বতমালা, (যমীনকে সতেজ রাখতে) প্রবাহিত করেছেন নদীনালা। (প্রাণীকুলের জীবিকার জন্য) ফলফসল সৃজন করেছেন জোড়ায় জোড়ায়। (সৃষ্টির ধারাবাহিকতায়) রাত দিনকে আচ্ছাদিত করে (স্বয়ংক্রিয় ভাবে।) নিশ্চয় এতে শিক্ষা রয়েছে চিন্তাশীলদের জন্য। (তাই তো বৈজ্ঞানিকরা এসব নিয়ে গবেষণা করে কতকিছু আবিষ্কার করছে) | ||||
وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَاءٍ وَاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِي الْأُكُلِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ (4) পৃথিবীর মাটি ৪. পৃথিবীতে (দুই ধরণের ভূমি রয়েছে। পৃথিবীর কিছু ভূমি অসংলগ্ন বা অনোর্বর এবং) কিছু ভূমি সংলগ্ন বা উর্বর আর (এসব উর্বর ভূমিতেই উৎপন্ন হয়) আঙ্গুর, শস্য, খেজুর (সহ রংবেরঙ্গের বাহারি ফলের কত) বাগান, (এসব বাগানের কিছু ফল) বিন্যস্ত আর (কিছু) অবিন্যস্ত। (বিন্যস্ত ফল শীষ, থুড়া ও ছড়াতে সাজানো থাকে। যেমনঃ ধান, গম, ভূট্টা, কলা, ইত্যাদি। আর অবিন্যস্ত গুলো এক এক করে ঝুলে থাকে। যেমনঃ আম, আতা, কমলা, ইত্যাদি।) এক-ই পানি আহরণ করা সত্ত্বেও (প্রতিটি ফলের স্বাদ গন্ধ ও রং হয় ভিন্ন ভিন্ন। সকল ফলের খাদ্যমানও সমান নয়।) খাবার হিসেবে আমরা একটিকে অন্যটির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এতে শিক্ষা রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য। | ||||
وَإِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَٰئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖهُمْ فِيهَا خَالِدُونَ (5) অতি বিস্ময়ের ব্যাপার ৫. তোমরা যদি এসব নিয়ে বিস্ময় বোধ কর, তবে এরচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে তাদের কথা (যারা বলে) আমরা মরে মাটি হয়ে যাবার পর আবার নতুন করে সৃজিত হব.!? (যে বা যারা এমন কথা বলে) এরা কাফির। (হাশরের দিন) এদের গর্দানে বেড়ী (লাগিয়ে দেয়া হবে।) এবং এরা হবে জাহান্নামী, সেখানে এরা চিরকাল থাকবে। | ||||
وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ (6) وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ إِنَّمَا أَنْتَ مُنْذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ (7) নবীগণের সীমাবদ্ধতা ৬. (রাসূল সাঃ যখন বললেনঃ আল্লাহর বিধান মেনে নাও নতুবা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে। তখন মুশরিকরা বললঃ আমরা তোমার কথা মেনে নেব না, পারলে আযাব দিয়ে ধ্বংস করে দাও! এতে নাযিল হল) তারা কল্যাণের (ঈমান গ্রহনের) আগে অকল্যাণের (আযাবের) তাড়া দেয়। অথচ (এ ব্যাপারে) অতীতের কত দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতো পাপ করা সত্ত্বেও তোমার প্রভু মানুষের প্রতি অধিক ক্ষমাশীল এবং তিনি শাস্তি দানেও কঠোর।
৭. কাফিররা বলেঃ (মুহাম্মাদ আসলে সত্য নবী নয়। সে সত্য নবী হলে) তার উপর কোনো নিদর্শন কেন আসে না? (এর প্রতি উত্তরে আল্লাহ বলেন) আসলে তুমি শুধু-ই একজন সাবধানকারী, (তোমার কাজ সাবধান করে দেওয়া। আযাব দেয়া বা নিদর্শণ দেখানো তোমার কাজ নয়। তুমি শুধু-ই একজন পথ প্রদর্শক। যেমন) প্রতিটি জাতির জন্য-ই (পাঠানো হয়) পথ প্রদর্শক। | ||||
اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَىٰ وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ (8) عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ (9) سَوَاءٌ مِنْكُمْ مَنْ أَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهِ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ (10) আল্লাহ সব জানেন ৮. প্রতিটি নারী তার গর্ভে যা (যে ভ্রূণ) ধারণ করে এর (থেকে আগত সন্তানের হায়াত, রিজক, জীবনের অবস্থা এবং আখেরাতের অবস্থান, ইত্যাদি যাবতীয় বিষয়) সম্পর্কে আল্লাহ অবগত এবং নারীজরায়ুর সঙ্কোচন ও প্রসারণ (এর যাবতীয় কারণ এবং অবস্থা) সম্পর্কেও তিনি অবগত এবং সবকিছুর পরিমাণ ও সময় তাঁর কাছে নির্ধারিত রয়েছে। (জীব বিজ্ঞান সম্পর্কে এ আয়াতটি খুব-ই গুরুত্বপূর্ণ। জীবের জন্মরহস্য বিষয়ে সঠিক তথ্য ও গবেষণার জন্য আয়াতটি মাইলফলক) ৯. তিনি দৃশ্য-অদৃশ্যের মহাজ্ঞানী, সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান। ১০. কেউ গোপনে কথা বলুক বা প্রকাশ্যে, রাতের আঁধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় বিচরণ করুক, আল্লাহর জন্য সব সমান। | ||||
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗإِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11) ভাগ্য বদলায় না, অবস্থা বদলায় ১১. আল্লাহর প্রহরীরা সদাসর্বদা সকলের সামনে ও পিছনে বিদ্যমান থাকে। তারা আল্লাহর আদেশে (সকলের হিসাব) সংরক্ষণ করে। আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে নিজেদের অবস্থার পরিবর্তন (করতে চেষ্টা) করে। তিনি কোনো জাতির অমঙ্গল চাইলে কেউ ফিরাতে পারে না। কারো কোনো অভিভাবক নেই আল্লাহ ছাড়া। ঈমান ও আক্বীদাহঃ আসলে মানুষের অবস্থা ও অবস্থানের পরিবর্তন হয়, ভাগ্যের নয়। ভাগ্য বা তাক্বদীর অপরিবর্তনীয়। তাক্বদীর আল্লাহর এক গোপন রহস্য। তাই “অমুক ব্যক্তি বা অমুক জাতি অমুক কাজ করে ভাগ্য বদলে ফেলেছেন” এমন কথা বলা মহাপাপ। অবস্থাভেদে কুফর পর্যন্ত হয়ে যেতে পারে। বলতে হবে “অমুক ব্যক্তি বা অমুক জাতি অমুক কাজ করে অবস্থা বদলে ফেলেছেন”। | ||||
هُوَ الَّذِي يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ (12) وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ (13) পানিচক্র ও বজ্রপাত ১২. তিনি বিজলীকে তোমাদের দৃষ্টিগোচর করেন, যাতে থাকে (বজ্রপাতের) ভয় এবং (বৃষ্টিপাতের) আশা। (তিনি সূর্যের তাপে পানিকে বাষ্প বানিয়ে উপরে উঠান। পরে এর সঙ্গে বিশেষ গ্যাস যুক্ত করে) তৈরি করেন ভারি মেঘ (আর মেঘের সাথে অক্সিজেন মিশ্রিত হয়ে তৈরি হয় বৃষ্টি। এভাবে স্বয়ংক্রিয় পানিচক্র চালু করে সতেজ রাখেন প্রকৃতি, চালু রাখেন জীবন। যিনি তোমাদের জন্য এতোকিছু করেন তিনিই আল্লাহ, তোমাদের রাব্ব। এবাদাত কর শুধুই তাঁর।) ১৩. বজ্র তাঁর প্রশংসার তাসবীহ করে, ফিরিস্তাও (তাসবীহ করে) এর অন্তরালে/ভীতি সহকারে। তিনি-ই বজ্রপাত ঘটান, বজ্রের আঘাত হানেন যার উপর ইচ্ছা। তারা আল্লাহকে নিয়ে বিবাদ করে, অথচ তিনি মহাক্ষমতাধর। কুরআন, বিজ্ঞান ও ঈমানঃ উক্ত আয়াতে বিজ্ঞান ও ঈমানের সমন্বয় ঘটানো হয়েছে। এখানে পানিচক্র, মহাকাশ গবেষণা ও বিশ্বাসের সমন্বয় করা হয়েছে। আর এটা-ই ঈমানের মূলকথা। | ||||
لَهُ دَعْوَةُ الْحَقِّ وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُمْ بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ (14) ডাকতে হবে শুধু-ই আল্লাহকে/আহ্বান করতে হবে শুধু-ই আল্লাহর পথে ১৪. সঠিক আহ্বানের তিনি-ই একমাত্র অধিকারী। (তাই তাঁর ডাকই সঠিক ডাক এবং আহ্বান করতে হবে শুধু তাঁর পথে-ই। আল্লাহ ছাড়া অন্য দিকে বা আল্লাহর পথ ছাড়া অন্য পথ, মত, মতবাদ, আদর্শ বা দর্শনের প্রতি আহ্বান করা বা এসবের প্রতি আহবায়ক কমিটির সদস্য হওয়া মহাপাপ। এমনকি কুফর পর্যন্ত হতে পারে।) যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা এ ডাকের সাড়া পায় না। তারা ওই ব্যক্তির মত যে মুখে পানি পৌঁছানোর জন্য দুই হাত প্রসারিত করল কিন্তু একটু পানিও পেল না। (যে বা যারা আল্লাহ ছাড়া অন্যেকে ডাকে, অন্য পথ বা অন্য মতের দিকে আহবান করে সে কাফির হয়ে যায়) আর কাফিরদের দয়া/ডাক/আহ্বান অবশ্যই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। হুঁশিয়ারিঃ সুতরাং যারা বিপদে বা মুসীবতে আল্লাহ ছাড়া অন্যকে ডাকেন এবং যারা আল্লাহর পথ ছেড়ে মানব রচিত কোনো আদর্শ, দর্শন, মতবাদ, তন্ত্র-মন্ত্র, তরিকা, মসলক বা মিনহাজের দিকে আহ্বান করেন তারা যেন বিষয়টি নিয়ে ভেবে দেখেন।
সবাই আল্লাহর কাছে নতজানু হয় ১৫. আসমানসমূহে এবং যমীনে যতকিছু আছে তারা সবাই এবং তাদের ছায়াও ইচ্ছায় হোক বা অনিচ্ছায় সকাল-সন্ধ্যা আল্লাহকে সিজদাহ করে থাকে। (এ আয়াত পড়ার পর সিজদাহ করতে হয়) | ||||
قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ قُلْ أَفَاتَّخَذْتُمْ مِنْ دُونِهِ أَوْلِيَاءَ لَا يَمْلِكُونَ لِأَنْفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ أَمْ جَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ (16) জিজ্ঞেস কর ১৬. (হে নবী! তাদের) বলো! (জিজ্ঞেস কর) আসমানসমূহের এবং যমীনের রাব্ব কে.? (আর এ প্রশ্নের উত্তর হিসেবে) বলে দাওঃ (আসমানসমূহ এবং যমীনের একমাত্র রাব্ব হলেন) আল্লাহ। (তারপর আবার) বলো! (জিজ্ঞেস কর) তোমরা কি আল্লাহ ছাড়া অন্যদেরকে ওয়ালী হিসেবে গ্রহণ করো.? (আল্লাহ ছাড়া অন্যরা কি ভাবে তোমাদের ওয়ালী হবে) যারা নিজেদের-ই কল্যাণ বা অকল্যাণ কিছুই করতে পারে না? (তারপর আবার) বলো! (জিজ্ঞেস কর) দৃষ্টিহীন আর দৃষ্টিমান কী সমান? সমান কী আলো ও অন্ধকার.? তারা যাদেরকে আল্লাহর শরীক বানায় তারা কি আল্লাহর সৃষ্টির মত কোনোকিছু সৃষ্টি করেছে.? যে কারণে সংশয়ে পড়ে (এদেরকে আল্লাহর শরীক বানাচ্ছে? সবশেষে) বলে দাওঃ আল্লাহ-ই সবকিছুর একক স্রষ্টা। তিনি এক, মহাপরাক্রমশালী। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) | ||||
أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَالَتْ أَوْدِيَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَابِيًا وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِي النَّارِ ابْتِغَاءَ حِلْيَةٍ أَوْ مَتَاعٍ زَبَدٌ مِثْلُهُ كَذَٰلِكَ يَضْرِبُ اللَّهُ الْحَقَّ وَالْبَاطِلَ فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً وَأَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ كَذَٰلِكَ يَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ (17) একটি সুন্দর উপমা ১৭. তিনি-ই আকাশ থেকে বর্ষণ করেন পানি। যাতে উপত্যকাসমূহ প্লাবিত হয় নির্ধারিত পরিমাণে। যমীনের উপর জমে থাকা আবর্জনা প্লাবনে ভেসে যায়। অনুরূপ ভাবে অলংকারাদি ও পাত্র বানানোর জন্য (ধাতুকে) আগুনে পুড়িয়ে আবর্জনামুক্ত করা হয়। আল্লাহ এভাবে-ই উপমা দিচ্ছেন হাক্ব ও বাতিলের (তথা ইসলাম ও কুফরের। অর্থাৎ মানুষকে পাপমুক্ত করতে মুসীবত ও কষ্ট দেয়া হয়। প্লাবনে) আবর্জনা চলে যায় আর কল্যাণকর (পানিটুকু) যমীনে থেকে যায়। (মানুষকে বুঝাতেই) আল্লাহ এভাবে দৃষ্টান্ত দিয়ে থাকেন। জ্ঞাতব্যঃ যমীনের সঞ্জীবনী যেমন পানি। ঠিক তদ্রূপ মানব আত্মার সঞ্জীবনী হলো ঈমান। যমীনের আবর্জনা যেমন পানিতে ধুয়ে সাফ হয়ে যায়। ঠিক তদ্রূপ মানব জীবনের যাবতীয় পাপ ও পঙ্কিলতাও ঈমানের প্রভাবে সাফ হয়ে যায়। | ||||
لِلَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمُ الْحُسْنَىٰ وَالَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا لَهُ لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لَافْتَدَوْا بِهِ أُولَٰئِكَ لَهُمْ سُوءُ الْحِسَابِ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ (18) أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ (19) الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنْقُضُونَ الْمِيثَاقَ (20) وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ (21) وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ(22) جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ (23) سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ (24) وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۙ أُولَٰئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ (25) দ্বীন ও দুনিয়ার সমন্বয় সাধন ১৮. যারা প্রভুর ডাকে সাড়া দেয় তাদের তরে আছে কল্যাণ আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না (তাদের জন্য অবধারিত হল আযাব।) তাদের মুক্তির জন্য পৃথিবীর সবকিছু এবং সমপরিমাণ আরো মুক্তিপণ দিলেও (আযাব থেকে বাঁচানো যাবে না।) তাদের হিসাব বড় কঠিন হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জঘন্যতম আবাস। ১৯. যে ব্যক্তি প্রভুর নাযিলকৃত (কিতাব ও বিধান)কে-ই একমাত্র সঠিক (কিতাব ও বিধান) হিসেবে মেনে নিল, সে আর ওই ব্যক্তি কী সমান যে (এ ব্যাপারে) অন্ধ হয়ে রইল? গ্রহণ করে কেবল বুদ্ধিমানেরাই.. ২০. যারা আল্লাহর সাথে কৃত সকল ওয়াদা পূর্ণ করে, কোনো অয়াদা-ই ভঙ্গ করে না, ২১. যারা আল্লাহর আদেশ মত (দ্বীন ও দুনিয়ার) সকল বিষয়ে সমন্বয় সাধন করে চলে, প্রভুকে ভয় করে, ভয় করে কঠিন হিসাবকে, (একজন মুসলিমকে তার বাস্তব জীবনে দ্বীন ও দুনিয়ার যাবতীয় বিষয়ে সমন্বয় করে চলতে হয়। দ্বীনহীন দুনিয়া বিভ্রান্তির হাতিয়ার। দুনিয়াহীন দ্বীনও বিভ্রান্তি ডেকে আনে)
২২-২৪. যারা প্রভূর সন্তুষ্টির জন্য সবর করে, সালাত কায়েম করে, প্রকাশ্যে ও গোপনে আমার দেয়া সম্পদ (আমার পথে) খরচ করে আর মন্দকে প্রতিহত করে ভাল দিয়ে, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম তথা চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা প্রবেশ করবে, সাথে তাদের সুযোগ্য পিতামাতা, স্ত্রীগণ এবং সন্তানগণও (থাকবে) আর ফিরিস্তা হাজির হবে প্রতিটি দরজা দিয়ে (বলবে) তোমাদের প্রতি সালাম। এসব হচ্ছে তোমাদের সবরের প্রতিদান। কত উন্নত চিরস্থায়ী আবাসন। ২৫. আর যারা আল্লাহর সাথেকৃত অঙ্গীকার মজবুত করার পরও ভেঙ্গে ফেলে (ইসলাম গ্রহণের পর আল্লাহর বিধান অমান্য করে আর দ্বীন ও দুনিয়ার) যেসব বিষয় সমন্বয়ের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন একে বিচ্ছিন্ন করে দেয় এবং যমীনে পাপাচার করে, এদের উপর লা’নত এবং এদের তরে নিকৃষ্টতম আবাস। ঈমান ও আক্বীদাহঃ ২১ ও ২৫ তম আয়াতে দ্বীন ও সুনিয়ার সকল বিষয়ে সমন্বয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ মানুষ তার দ্বীন ও দুনিয়া তথা ইবাদাত, সমাজ, ব্যবসা-বানিজ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, পেশা, দক্ষতা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও মানুষের সাথে সামাজিক সম্পর্ক ইত্যাদি সকল বিষয়ে আল্লাহর বিধান মেনে চলবে। বাস্তব জীবনের কোনো ব্যাপারে আল্লাহর বিধান আর কোনো ব্যাপারে মানব রচিত বা মনগড়া বিধান মেনে চললে সমন্বয়হীনতা তৈরি হয়, ইসলামী পরিভাষায় যাকে বলা হয় বিচ্ছিন্নতা তথা দ্বীন ও দুনিয়াকে আলাদা করে ফেলা। এমন করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে আ’মাল ও ইবাদাত বরবাদ হয়ে যায়। | ||||
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ (26) দুনিয়াদার ও দ্বীনদার ২৬. আল্লাহ যাকে খুশী অধিক সম্পদ দান করেন আর যাকে ইচ্ছা সীমিত। তারা (দুনিয়াদার লোকেরা) দুনিয়ার জীবনে-ই তুষ্ট হয়ে যায় অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন হল মাতা’ (মানে ক্ষণস্থায়ী অতি নগণ্য বস্তু।) জ্ঞাতব্যঃ মানুষ দুই প্রকারঃ দুনিয়াদার ও দ্বীনদার। এদের সকলে-ই তাদের বাস্তব জীবনে দ্বীন ও দুনিয়ার সমন্বয় ঘটায়। তবে আসল পার্থক্য হল দুনিয়াদাররা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দ্বীনকে পিছনে ফেলে রাখে আর দ্বীনদাররা দ্বীনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছনে ফেলে রাখে। | ||||
وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ (27) الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ (28) অন্তরের প্রশান্তি ২৭. কাফিররা বলেঃ (মুহাম্মাদ নবী হলে) প্রভু থেকে কোনো নিদর্শন কেন আসে না? বলে দাওঃ আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন (বিভ্রান্তির নমুনা হচ্ছে দ্বীন মানতে নানা অজুহাত তৈরি করা) আর তিনি কেবল তাকে-ই হেদায়াত করেন যে তাঁর দিকে ধাবিত হয় ২৮. যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় (কেবল তারা-ই হেদায়াত পায়।) শোন! কেবল আল্লাহর স্মরণেই অন্তরের শান্তি অর্জিত হয়। জ্ঞাতব্যঃ এখানে আল্লাহর স্মরণ বুঝাতে শব্দ ব্যবহৃত হয়েছে যিকরুল্লাহ বা আল্লাহর যিকর। যিকর অর্থ স্মরণ, আল্লাহর যিকর অর্থ আল্লাহর স্মরণ। পবিত্র কুরআনে নামাযকে যিকর বলা হয়েছে, কুরআনকেও যিকর বলা হয়েছে, ইবাদাতকেও যিকর বলা হয়েছে। সুতরাং যারা খাঁটি মনে নির্ভেজাল দ্বীন মেনে নামায পড়ে, কুরআন মেনে চলে আল্লাহর ইবাদাত করে তারাই আল্লাহর যিকর করে এবং তারাই অন্তরের শান্তি অনুভব করে। পক্ষান্তরে যারা দ্বীনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া হাসিলের জন্য যারা উন্মাদ হয়ে যায় তাদের মনের শান্তি চলে যায়। (যিকর সম্পর্কে জানতে দেখুন সূরাহ আন্বিয়াঃ ৭, ৫০) | ||||
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ (29) জান্নাত কাদের জন্য ২৯. যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য আছে শুভ পরিণাম আর উত্তম ঠিকানা (জান্নাত) | ||||
كَذَٰلِكَ أَرْسَلْنَاكَ فِي أُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَا أُمَمٌ لِتَتْلُوَ عَلَيْهِمُ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِالرَّحْمَٰنِ قُلْ هُوَ رَبِّي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ (30) রাব্ব, ইলাহ ও তাওয়াক্কুল ৩০. অতীতে অনেক জাতি গত হয়ে গেছে। (আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অনেক রাসূল) ঠিক তেমনিভাবে তোমাকেও রাসূল হিসেবে পাঠিয়েছি এক জাতির কাছে, যেন তাদের কাছে পাঠ কর আমার ওহী। তারা রাহমানের সাথে কুফর করে। (তাদের) বলে দাওঃ তিনি আমার রাব্ব, আর কোনো ইলাহ নেই তিনি ছাড়া, আমি তাঁর উপর-ই তাওয়াক্কুল করি এবং তাঁর দিকে-ই ধাবিত হই। শব্দ পরিচিতিঃ কুফরঃ কুফর অর্থ অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, গোপন করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা, ইত্যাদি। সে মতে আল্লাহর কোনো বিধান অথবা আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা, অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা, ইত্যাদি হল কুফর, আল্লাহর কোনো বিধান বা আল্লাহর দেওয়া কোনো তথ্য নিয়ে উপহাস করা এবং যাদু করাও কুফর। রাসূল সা.কে গালি দেওয়া, রাসূলকে অসম্মান করা অথবা রাসূলের আদেশের অবাধ্য হওয়াও কুফরের শামিল। কোনো মুসলিম যদি কুফর করে তবে তাঁর ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা গেলে তাদের জানাযা করা এবং তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন তাওবাহঃ ৮৪) রাব্বঃ যিনি মালিক, যিনি সকলের প্রয়োজন মিটান, বৈধ-অবৈধ নির্ণয় করেন তথা জীবন বিধান ঠিক করে দেন, তিনিই রাব্ব। ইলাহঃ মানুষ যার দাসত্ব করে, জীবনের সকল ক্ষেত্রে যার আনুগত্য ও কর্তৃত্ব মেনে চলে, যার কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করে, যিনি মানুষকে পাপের সাজা ও পুণ্যের পুরস্কার দেন, যিনি মানুষের অভাব দূর করেন, ক্ষমা করেন, তাওবাহ কবুল করেন তিনিই মানুষের ইলাহ। আল্লাহই মানুষের একমাত্র ইলাহ। আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। তাওয়াক্কুলঃ তাওয়াক্কুল অর্থ ভরসা করা। যথাসাধ্য কাজ এবং সাধ্যমত চেষ্টা করার পর ফল পাবার জন্য আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল। | ||||
وَلَوْ أَنَّ قُرْآنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ الْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ الْمَوْتَىٰ بَلْ لِلَّهِ الْأَمْرُ جَمِيعًا أَفَلَمْ يَيْأَسِ الَّذِينَ آمَنُوا أَنْ لَوْ يَشَاءُ اللَّهُ لَهَدَى النَّاسَ جَمِيعًا وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا تُصِيبُهُمْ بِمَا صَنَعُوا قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًا مِنْ دَارِهِمْ حَتَّىٰ يَأْتِيَ وَعْدُ اللَّهِ ۚإِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ (31) হেদায়াত আল্লাহর হাতে ৩১. এ কুরআন দিয়ে যদি পর্বতকে গতিশীল করা হয় অথবা যদি যমীনকে বিদীর্ণ করা হয় অথবা মৃতকে কথা বলানো হয় (তবুও তারা মেনে নেবে না। কারণ) সবকিছু-ই আল্লাহর ইচ্ছার আওতাধীন (তিনি তাওফীক না দিলে কেউ মানতে পারবে না। সুতরাং যারা বুঝে না) মুঅমিনরা যেন তাদের আশা ছেড়ে দেয়। “আল্লাহ চাইলে সকল মানুষকে হেদায়াত করতেন” (কিন্তু এমন হবে না) কাফিরদের উপর অথবা তাদের আশপাশে বিপর্যয় ঘটবে-ই, এসব আসলে তাদের-ই কর্মফল। এভাবে-ই এসে যাবে আল্লাহর প্রতিশ্রুতকাল (কিয়ামত) আল্লাহ ভঙ্গ করেন না অঙ্গীকার। | ||||
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِنْ قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ (32) নবী-রাসূল নিয়ে উপহাস ৩২. আগেকার রাসূলগণকে নিয়েও উপহাস করা হয়েছে। (এখন তোমাকে নিয়েও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আল্লাহর পথে অবিচল মুঅমিনদের নিয়ে এবং এটা-ই স্বাভাবিক। আর যারা এমন করে তারা কাফির হয়ে যায়) আমি কাফিরদের অবকাশ দেই, পরে পাকড়াও করি (খোঁজ নিয়ে দেখ, উপহাসের) পরিণতি কেমন ছিল? | ||||
أَفَمَنْ هُوَ قَائِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بِظَاهِرٍ مِنَ الْقَوْل بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا مَكْرُهُمْ وَصُدُّوا عَنِ السَّبِيلِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ (33) لَهُمْ عَذَابٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَقُّ وَمَا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ وَاقٍ (34) মনগড়া মত ও পথ বানানো এবং মেনে চলা দুটি-ই কুফর ৩৩. যিনি সকলের উপর ক্ষমতাবান, যিনি সকলের কর্মফল দেন, তিনি কি এদের (মনগড়া অক্ষম খোদাদের) সমান? তারা আল্লাহর শরীক নির্ধারণ করে! বলে দাওঃ তোমরা এদের (এসব মনগড়া খোদাদের) পরিচয় বর্ণনা কর। (যারা মুর্তিপূজা বা পীরপূজা করে তারা বলেঃ এরা আল্লাহর অতি প্রিয়, এরা আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তাদের জিজ্ঞেস কর) তোমরা কি আল্লাহকে এ পৃথিবীর এমন কিছু জানাতে চাও যা তিনি জানেন না? না কি (অন্য কিছু চাও। তোমরা যা চাও এটা) স্পষ্ট কর। আসলে (যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে যায়। ফলে দ্বীন বিরোধী) চক্রান্ত এবং আল্লাহর পথে বাধা দেয়াকে কাফিরদের জন্য শোভিত করা হয়। আসলে আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ হেদায়াত করতে পারে না। (আল্লাহকে জানানো বলতে কি বুঝানো হয়েছে, এ ব্যাপারে জানতে দেখুনঃ সূরাহ হুজরাতঃ ১৬) ৩৪. (এসব অপকর্মের ফলে) দুনিয়াতেও তাদের সাজা হবে। আর আখেরাতের আযাব হবে আরো কঠিন। আল্লাহর আযাব থেকে কেউ তাদের রক্ষা করতে পারবে না। | ||||
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ (35) মুত্তাক্বীদের প্রতিদান ও কাফিরদের পরিণাম ৩৫. মুত্তাক্বীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর নমুনা হচ্ছেঃ এর তলদেশে থাকবে প্রবাহমান নহর, এর ফল ফসল ও ছায়া হবে চিরস্থায়ী। এটা হল মুত্তাক্বীদের প্রতিদান আর কাফিরদের পরিণাম জাহান্নাম। তাকওয়া ও মুত্তাক্বীঃ মুত্তাক্বী শব্দটি এসেছে তাক্বওয়া থেকে আর তাক্বওয়ার মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাক্বওয়া। আর যে ব্যক্তি তাক্বওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী। উল্লেখ্য তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথা.. অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া। অত্যাবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাকওয়া হল সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। মুসলিম পুরুষ নারী সবাইকে অত্যাবশ্যকীয় ভাবে এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা কুফর শিরকে জড়িয়ে গেলে তার ঈমান বাঁচানো সম্ভব হবে না। বরং তখন তার ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং সে চির জাহান্নামী মুনাফিক হয়ে যাবে। আবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুঅমিনের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হল সকল প্রকার কাবীরাহ গোনাহ থেকে বেঁচে থাকা। মুঅমিন হতে হলে এবং মুঅমিন হিসেবে জীবন যাপন করতে হলে অবশ্যই এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা সে ফাসিক হয়ে যাবে এবং তার আখেরাত অনিশ্চিত হয়ে যাবে। পরিপূর্ণ তাকওয়াঃ অর্থাৎ ছোটবড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। মহান আল্লাহ্-ই কেবল তার পছন্দের বান্দাকে এ তাকওয়ার অধিকারী করতে পারেন। | ||||
وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَفْرَحُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمِنَ الْأَحْزَابِ مَنْ يُنْكِرُ بَعْضَهُ قُلْ إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ وَلَا أُشْرِكَ بِهِ إِلَيْهِ أَدْعُو وَإِلَيْهِ مَآبِ (36) আইন ও বিধান হিসেবে আল-কুরআন-ই যথেষ্ট ৩৬. (হে নবী! মনে রাখবে) আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা (তাদের বাস্তব জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার জন্য) তোমার প্রতি নাযিলকৃত (কিতাব ও বিধান)কে-ই যথেষ্ট মনে করবে। (অন্য কোনো মতবাদ, আদর্শ বা নীতির প্রয়োজন মনে করবে না) আর কিছু (মানুষ এমন আছে যারা নানা) দল-উপদল (তৈরি করবে এবং তারা) এ কিতাব ও বিধানের কোনো কোনো বিষয় অপছন্দ করবে (নিজেদের মনগড়া মসলক, মিনহাজ বা দলের নামে আল্লাহর কোনো কোনো বিধান থেকে সরে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়।) বলো! আমাকে আদেশ করা হয়েছে যেন এক আল্লাহর ইবাদাত করি এবং কোনো প্রকার শিরক না জড়াই আর (মানুষকে) যেন তাঁর প্রতি আহ্বান করি এবং তাঁর দিকে-ই ধাবিত হই। ঈমান ও আক্বীদাহঃ মুঅমিন হতে হলে ৩টি কাজ করতে হয়। যথা..
আর মুঅমিন হবার পর ৩টি দায়িত্ব পালন করতে হয়। যথা..
আরবী হুকম ৩৭. এভাবে-ই আমি নাযিল করেছি আরবী “হুকম” (তথা আল-কুরআন এবং আল-কুরআনের জ্ঞান-ই সঠিক জ্ঞান) তোমার কাছে সঠিক জ্ঞান (আল-কুরআন) আসা সত্ত্বেও মানুষের মনগড়া কোনোকিছু মেনে নিলে (তুমি আল্লাহর আযাবে পতিত হবে।) তখন কোনো ওয়ালী বা রক্ষক-ই আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে না। শব্দ পরিচিতিঃ হুকমঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
| ||||
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ (38) কাফিরদের প্রপাগান্ডা এবং এর জবাব পটভূমিঃ নবী সাঃ কয়েকটি বিয়ে করে ছিলেন। দুশমনরা বিষয়টিকে অপপ্রচারনার হাতিয়ার বানিয়ে বলতঃ মুহাম্মাদ নবী হলে নারীর প্রতি এতো আসক্তি থাকত না। (এমন অপপ্রচার নবীর বিরুদ্ধে হয়েছে এবং দ্বীনের দায়ীদের বিরুদ্ধে হতে থাকবে কিয়ামত পর্যন্ত) তাই এমনসব অপপ্রচারের জবাবে নাযিল হয়েছে..
৩৮. (হে নবী!) তোমার আগে আমি অনেক রাসূল পাঠিয়েছি এবং তাদের অনেককে-ই অনেক স্ত্রী ও সন্তান দান করেছি (অনেক নবীর-ই একাধিক স্ত্রী-সন্তান ছিল এবং এটা-ই স্বাভাবিক। এছাড়া মুশরিক নেতারা রাসূল সাঃর কাছে নবুয়তের নিদর্শন বা প্রমান চাইত। তাদের এসব অহেতুক চাহিদার জবাবে নাযিল হয়েছে) কোনো রাসূল-ই নিদর্শন দেখাতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সবকিছুর জন্য সময় নির্ধারিত ও লিপিবদ্ধ।
যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয় ৩৯. আল্লাহ যা ইচ্ছা ধ্বংস করেন আর যা খুশী প্রতিষ্ঠিত করেন। তাঁর কাছে-ই রয়েছে আসল কিতাব (তথা ভাগ্যলিপি) ৪০. (হে নবী!) তাদের (অবাধ্যদের আযাবের) ব্যাপারে যেসব প্রতিশ্রুতি আমি দিয়েছি এর কিছু হয়ত তোমাকে দেখাব আর (অনেক কিছু না দেখিয়েই) তোমার মৃত্যু ঘটাব। (তবে মনে রেখো! আমার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে-ই) তোমার দায়িত্ব শুধু সংবাদ পৌছে দেয়া আর হিসাব নেওয়া আমার দায়িত্ব। ৪১. তারা কি লক্ষ্য করে না? আমি তাদের যমীনকে সব দিক থেকে সংকোচিত করে আনছি? আল্লাহ “হুকুম” জারি করেন। তাঁর “হুকুম” প্রতিহত করার কেউ নেই। তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। (“হুকম” সম্পর্কে জানতে একটু উপরে ৩৭ তম আয়াত দেখে নিন)
৪২. তাদের পূর্ববর্তীরাও (ইসলামের বিরুদ্ধে) চক্রান্ত করেছে (কিন্তু সফল হয়নি। তারাও সফল হবে না। কারণ) সকল চক্রান্ত আল্লাহর আওতাধীন। প্রতিটি ব্যক্তি কে কী করছে এসব ব্যাপারে তিনি সম্যক অবগত। কাফিররা অচিরেই জেনে যাবেঃ কার জন্য নির্ধারিত হয়েছে আখেরাতের চিরস্থায়ী আবাস। | ||||
وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَىٰ بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَمَنْ عِنْدَهُ عِلْمُ الْكِتَابِ (43) রিসালাতের সাক্ষী ৪৩. তারা কুফর করে যারা বলেঃ তুমি রাসূল নও! বলে দাওঃ আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট আর (ওই সব মানুষও সাক্ষী) যার কাছে রয়েছে কিতাবের জ্ঞান। | ||||
১৪ সূরাহ ইবরাহীম ইবরাহীম আঃ একজন নবী ছিলেন। তাঁর আবাস ছিল ফিলিস্তিনে। ইবরাহীম আঃর দুই ছেলে ছিল। একজন ইসমাঈ’ল আঃ যার বংশ থেকে এসেছেন শেষ নবী মুহাম্মদ সাঃ। ইবরাহীম আঃর আরেক ছেলে ছিলেন ইসহাক্ব আঃ, যার ছেলে ইয়াক্বুব আঃ। ইয়াক্বুব আঃর অপর নাম ইসরাঈল। তাই তার বংশধরদের বলা হয় বাণী-ইসরাঈল (ইসরাঈলের বংশধর।) ইয়াক্বুব আঃর ১২ ছেলের একজনের নাম ছিল ইয়াহুযা। সামাজিক ও রাজনৈতিক ভাবে ইয়াহুযা-পরিবার বানী-ইসরাঈলের রাজ পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তাই তাদেরকে ইয়াহুযী বলা হত (যেমন বর্তমানে আরবের মানুষকে সাউ’দী বলা হয়।) কালের আবর্তে তারা ইয়াহুদী হিসেবে পরিচিত হয়ে উঠে। সূরাহটি মাক্কী। সূরাহ নূহের পর নাযিল হয়েছে। | ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الر ۚ كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ (1) اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَوَيْلٌ لِلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ (2) বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম কুরআন নাযিলের উদ্দেশ্য ১-২. আলিফ লা-ম রা-, (এসব হল বিচ্ছিন্ন বর্ণমালা। এসবের অর্থ, মর্ম এবং এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।) আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি, যেন প্রভুর অনুমোদন সাপেক্ষে মানুষকে বের করে আন সকল প্রকার অন্ধকার থেকে একমাত্র আলোর পথে (সকল প্রকার কুফর থেকে একমাত্র সঠিক দ্বীন ইসলামের পথে) তথা মহাপরাক্রমশালী, চির প্রশংসিত আল্লাহর পথে, যার একক মালিকানা রয়েছে আসমানসমূহ এবং যমীনের সবকিছুর উপর। আর কাফিরদের তরে সর্বনাশা কঠিন আযাব.. (কুরআন নাযিলের মূল উদ্দেশ্য হল মানুষকে সকল প্রকার কুফরের পথ থেকে বের করে এনে একমাত্র সঠিক দ্বীন ইসলামের পথে পরিচালিত করা)
আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া বিভ্রান্তির অন্যতম পথ ৩. (আযাব তাদের জন্য) যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয়, (মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রাখে আর তাতে দোষ খুঁজে বেড়ায়, (যারা এমন করে) তারা চরম বিভ্রান্তিতে (নিমজ্জিত) (মালিকানা সম্পর্কে জানতে দেখুন সূরাহ ফাতিহাঃ ৩) ঈমান ও আক্বীদাহঃ আমাদের এ জীবন একটি পরীক্ষা। জীবনের লক্ষ্য জান্নাত। আমরা বাস করছি দুনিয়াতে কিন্তু আমাদের লক্ষ্য আখেরাত। তাই আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে-ই আখেরাতকে প্রাধান্য দিতে হবে। এটা-ই বাস্তবতা, এটা-ই জীবনের স্বাভাবিক গতি। কেউ এর বাইরে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিলে তার জীবন লক্ষ্য-চ্যুত হয়ে যাবে। আর এটা-ই হল বিভ্রান্তি। বিভ্রান্ত ব্যক্তি জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের দিকে ধাবিত হয়। | ||||
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (4) দ্বীনের দাওয়াতে ভাষার গুরুত্ব ৪. আমি সকল রাসূলকে-ই পাঠিয়েছি স্বজাতীয় ভাষা দিয়ে, যেন তাদের কাছে (আমার বাণী) সুস্পষ্ট করে বর্ণনা করতে পারে। (তবে বাণী সুস্পষ্ট করে বুঝলে-ই কেউ হেদায়াত পেয়ে যায় না। আসলে হেদায়াত আর বিভ্রান্তি আল্লাহর হাতে) আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন আর যাকে খুশী হেদায়াত করেন। তিনি মহাপরাক্রমশালী, মহাকৌশলী। (জাতির ভাষা তথা জাতীয় ভাষায় দক্ষতা অর্জন করা একজন দায়ী’র জন্য খুবই গুরুত্বপূর্ণ) | ||||
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (5) وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَٰلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (6) وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (7) وَقَالَ مُوسَىٰ إِنْ تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ (8) মূসা আ.র দাওয়াত ৫. আমি মূসাকে পাঠিয়েছি আমার বিধান দিয়ে, (বলেছি) তোমার জাতিকে সকল প্রকার অন্ধকার থেকে আলোতে বের করে আন এবং আল্লাহর ইবাদাতের জন্য নির্ধারিত দিনের (শনিবারের) ব্যাপারে জানিয়ে দাও। (তাদের ৬দিন ছিল অন্য কাজের জন্য আর এক দিন ছিল ইবাদাতের জন্য। ইবাদাতের দিন অন্য সকল কাজ নিষিদ্ধ ছিল) এতে শিক্ষা রয়েছে ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য। ৬. মূসা তার জাতিকে বললঃ তোমাদের উপর আল্লাহর করুণা স্মরণ কর। তিনি তোমাদের মুক্ত করেছেন ফেরাউন থেকে, যে তোমাদেরকে কঠিন সাজা দিত; ছেলেদের হত্যা করত, মেয়েদের জীবিত রাখত, তোমাদের জন্য এটা ছিল প্রভুর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা।
৭. তোমাদের প্রভু ঘোষণা করেছেনঃ “তোমরা শোকর করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব আর কুফর করলে (মনে রেখো!) আমার আযাব বড় কঠিন” (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম শোকর করা।) ৮. মূসা আরো বললঃ তোমরা সকলে এবং পৃথিবীর সবাই একত্রে কুফর করলেও (আল্লাহর ক্ষতি হবে না। কারণ) আল্লাহ অভাব মুক্ত, চির প্রশংসিত। | ||||
أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُمْ بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ (9) قَالَتْ رُسُلُهُمْ أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى قَالُوا إِنْ أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا تُرِيدُونَ أَنْ تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتُونَا بِسُلْطَانٍ مُبِينٍ (10) قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنْ نَحْنُ إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَىٰ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نَأْتِيَكُمْ بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (11) وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ (12) নবীগণের দাওয়াত ৯. তোমাদের কাছে কি পৌঁছায়নি নূহের জাতি, আ’দ, ছামূদ এবং পরবর্তী জাতিসমূহের সংবাদ? যারা এখন অতীত হয়ে গেছে। আল্লাহ এদের ব্যাপারে খুব-ই অবগত। রাসূলগণ এদের কাছে এসেছিল সুস্পষ্ট প্রমান নিয়ে (কিন্তু তথাপিও এরা বিরোধিতা করেছে এবং গুস্বায়) দাঁত কামড়িয়ে বলেছেঃ তোমাদের আনিত বিধান আমরা প্রত্যাখ্যান করলাম, তোমরা যে পথে ডাকছ এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। ১০. তখন রাসূলগণ বলেছে তোমরা কি আল্লাহর ব্যাপারেও সন্দিহান? যিনি আসমানসমূহ এবং যমীনের উদ্ভাবক। তিনি আহ্বান করছেনঃ তোমাদের পাপ মোচন করার জন্য, নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেয়ার জন্য। (এর প্রতি উত্তরে) এরা বলেছেঃ তোমরা আমাদের মতই মানুষ। আমাদের বাপদাদা যেভাবে যাদের ইবাদাত করেছেন তোমরা এসব থেকে আমাদের ফিরাতে চাচ্ছ। (তোমরা সত্য হলে) সুস্পষ্ট প্রমান উপস্থাপন কর। ১১. রাসুলগণ বলেছেনঃ আমরা তোমাদের মত মানুষ (একথা সত্য) কিন্তু (আল্লাহ আমাদেরকে নবী বানিয়েছেন) আল্লাহ যাকে খুশী অনুগ্রহ (নবুয়ত) দান করেন (যেমন করেছেন আমাদেরকে।) আল্লাহর অনুমোদন ছাড়া প্রমাণ উপস্থাপনের ক্ষমতা আমাদের নেই। (সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আমরা এর উপর ঈমান এনেছি) আর মুঅমিনদের উচিত শুধু আল্লাহর উপরই তাওয়াক্কুল করা।
১২. আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না? অথচ তিনিই আমাদের দিয়েছেন পথের দিশা। আমরা তোমাদের দেয়া কষ্টের উপর সবর করব। আর তাওয়াক্কুলকারীদের উচিত শুধু আল্লাহর উপর-ই তাওয়াক্কুল করা। | ||||
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَىٰ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ (13) وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ (14) দুনিয়ার ক্ষমতার ব্যাপারে আল্লাহর রীতি ১৩-১৪. কাফিররা রাসূলদের বলেছেঃ আমাদের আদর্শে ফিরে আসো, নতুবা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেব। প্রভু তখন রাসূলদের কাছে ওহী পাঠিয়েছেনঃ (চিন্তা করো না) নিশ্চয় আমরা পাপিষ্ঠদের ধ্বংস করে দেব এবং তাদের পর এ যমীনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। (কাফিরদের সরিয়ে মুঅমিনদের ক্ষমতায় বসানোর) এ রীতি তাদের জন্য যারা আমার অবস্থানকে ভয় করে আর ভয় করে আমার প্রতিশ্রুতি। জ্ঞাতব্যঃ মুঅমিনরা যখন প্রকৃত পক্ষে-ই আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর প্রতিশ্রুত আযাবের ব্যাপারে সাবধান থাকবে আল্লাহ কেবল তখন-ই তাদেরকে দুনিয়ার ক্ষমতা দান করবেন। নতুবা দুনিয়ার ক্ষমতা দেওয়া হবে পাপিষ্ঠদের হাতে যারা যমীনে ফাসাদ করবে, অবিচার করবে এবং যে কারণে আল্লাহর আযাব তাদের জন্য অবধারিত হয়ে যাবে। (দেখুন সূরাহ আনয়া’মঃ ১২৩) | ||||
وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ (15) مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِنْ مَاءٍ صَدِيدٍ (16) يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ (17) দাম্ভিকদের পরিণতি ১৫. তারা (কাফিররা বরাবরই) চূড়ান্ত ফয়সালা চায় (এবং এ ফয়সালা মোতাবেক) প্রতিটি উদ্ধত দাম্ভিক (জাতি)ই ধ্বংস হয়ে যায়। ১৬-১৭. তাদের পিছনে রয়েছে জাহান্নাম এবং তাদের পান করানো হবে গলিত পুঁজ, যা গলাধঃকরণ প্রায় অসম্ভব হবে কিন্তু তবুও গিলতে হবে। (অসহনীয় আযাবের ফলে) সবদিক থেকে মৃত্যু ধেয়ে আসবে কিন্তু তারা মরবে না। এবং (এ আযাবের) পিছনে থাকবে আরো কঠিন আযাব। | ||||
مَثَلُ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ أَعْمَالُهُمْ كَرَمَادٍ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ عَاصِفٍ لَا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا عَلَىٰ شَيْءٍ ذَٰلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ (18) أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ (19) وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ(20) কুফর করলে নেক আ’মালের ছাওয়াব নষ্ট হয়ে যায় ১৮. যারা আপন রাব্ব (বিধানদাতা)র সাথে কুফর করে তাদের আ’মালসমূহের উপমা হল ছাইয়ের মত, প্রচন্ড ঝড়ের দিনে যা সম্পূর্ণরূপে উড়ে যায় (কিছু-ই আর বাকি থাকে না। ঠিক তদ্রূপ আল্লাহর বিধান অমান্যকারীরাও) তাদের অর্জিত নেকীর সামান্যও উপভোগ করতে পারবে না। আর এটা-ই চরম বিভ্রান্তি। (সুতরাং যারা অনেক নেক আ’মাল করেন। সাথে কুফর বা শিরকে জড়িয়ে যান তারা যেন বিষয়টি নিয়ে একটু চিন্তা করেন।) ১৯-২০. তুমি কি দেখ না? আল্লাহ আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি চাইলে তোমাদের বিলীন করে দেবেন, নিয়ে আসবেন নতুন সৃষ্টি। আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। কুফর পরিচিতিঃ কুফর অর্থ অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, গোপন করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা, ইত্যাদি। সে মতে আল্লাহর কোনো বিধান অথবা আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা, অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা, ইত্যাদি হল কুফর, আল্লাহর কোনো বিধান বা আল্লাহর দেওয়া কোনো তথ্য নিয়ে উপহাস করা এবং যাদু করাও কুফর। রাসূল সা.কে গালি দেওয়া, রাসূলকে অসম্মান করা অথবা রাসূলের আদেশের অবাধ্য হওয়াও কুফরের শামিল। কোনো মুসলিম যদি কুফর করে তবে তাঁর ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা গেলে তাদের জানাযা করা এবং তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | ||||
وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَحِيصٍ (21) পরকালে নেতা ও জনতার কথোপকথন ২১. (হাশরের ময়দানে) সবাই আল্লাহর কাছে হাজির হবে। তখন অসহায়রা (জনতা) দাম্ভিকদের (নেতাদের /ভন্ড পীরদের) বলবেঃ (দুনিয়ায়) আমরা তোমাদের অধীনস্থ ছিলাম, এখন তোমরা কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু হলেও রক্ষা করতে পারবে? তারা (নেতারা) বলবেঃ আল্লাহ আমাদের হেদায়াত করলে আমরাও তোমাদের হেদায়াত করতাম, এখন ধৈর্যচ্যুত হওয়া আর ধৈর্য ধরা সমান, আমাদের আর কোনো গতি নেই।
শয়তানের ভাষণ ২২. (হাশরের ময়দানে) চূড়ান্ত বিচারের পর শয়তান বলবেঃ (হে জিন্ন ও ইনসান!) আল্লাহ তোমাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব ছিল সত্য প্রতিশ্রুতি। আর আমি তোমাদেরকে (মিথ্যা) প্রতিশ্রুতি দিয়েছিলাম (আমার প্রতিশ্রুতি ছিল মিথ্যা ও প্রতারণা। এসব করার সাধ্য আমার ছিল না।) তাই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। (তবে আমাকে অনুকরণ করতে আমি তোমাদেরকে বাধ্য করিনি। কারণ) তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি শুধু আহ্বান করেছি আর তোমরা নিজ থেকে-ই আমার আহ্বানে সাড়া দিয়েছ (এবং আল্লাহর পথ ত্যাগ করে আমার পথে চলে এসেছো।) সুতরাং আজ আমাকে তিরস্কার করো না, বরং সবাই নিজেকে তিরস্কার কর। (আজ) আমি তোমাদেরকে রক্ষা করতে পারব না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। ইতোপূর্বে (আমার বিধান মেনে নিয়ে আমাকে বিধানদাতার আসনে বসিয়ে) তোমরা যে শিরক করেছ আজ আমি এসব প্রত্যাখ্যান করলাম। পাপিষ্ঠদের পরিণতি অবশ্যই যন্ত্রনাদায়ক আযাব হয়ে থাকে। (আল্লাহ ছাড়া অন্যকে বিধানদাতা হিসেবে মেনে নেওয়া শিরক) | ||||
وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ (23) যে দুটি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ২৩. যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের প্রবেশ করানো হবে জান্নাতে যার তলদেশে প্রবাহিত কত নহর, প্রভুর অনুমোদনে তারা সেখানে চিরদিন থাকবে। সেখানে শুভেচ্ছা হবে “সালাম”। (জান্নাতে যেতে হলে মাত্র দুটি কাজ করতে হবে। যথা ঈমান এবং সৎকাজ। ঈমান নষ্ট করে ফেললে আখেরাতে সৎকাজের প্রতিদান পাওয়া যাবে না।) | ||||
أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ (24) تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (25) وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ (26) يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ (27) ঈমান ও কুফরের উপমা ২৪-২৫. তুমি কী দেখ না? আল্লাহ কত সুন্দর উপমা দিচ্ছেনঃ উৎকৃষ্ট বাণীর (তথা ঈমানের) উপমা হল; যেন পবিত্র বৃক্ষ, যার শিকড় থাকে অতি গভীরে আর শাখাপ্রশাখা আকাশে। (অর্থাৎ তাওহীদের বাণী একটি গাছের মত। যার শিকড় মানব অন্তরে এবং ফল আকাশের উপরে তথা জান্নাতে) প্রভূর আদেশে যাতে ফল আসে সব সময়ে। আল্লাহ উপমা দেন যেন মানুষ (সহজে-ই বুঝতে পারে এবং) মেনে চলে। ২৬. আর নিকৃষ্ট বাক্যের (তথা কুফরের) উপমা হচ্ছে; যেন নিকৃষ্ট বৃক্ষ, যা ভূপৃষ্ট থেকে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নেই। ২৭. যারা ঈমান আনে আল্লাহ ইহকালে ও পরকালে তাদেরকে অবিচল রাখেন প্রতিষ্ঠিত আদর্শের উপর। আর যারা জুলম (অবিচার, পাপ, অন্যের অধিকার নষ্ট করা) করে আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করে রাখেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন/করতে পারেন। (কারণ আল্লাহর মালিকানা সার্বভৌম, আল্লাহর ক্ষমতা নিরঙ্কুশ, আল্লাহকে কোনো জবাবদিহি করতে হয় না) | ||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ (28) جَهَنَّمَ يَصْلَوْنَهَا وَبِئْسَ الْقَرَارُ (29) وَجَعَلُوا لِلَّهِ أَنْدَادًا لِيُضِلُّوا عَنْ سَبِيلِهِ ۗقُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ (30) জনতাকে বিভ্রান্ত করে রাখতে ভ্রান্ত নেতাদের অপকৌশল ২৮-২৯. তাদেরকে (পাপিষ্ঠ নেতাদের) দেখ না? যারা আল্লাহর নিয়ামতকে (নবী রাসূল কিতাব ও বিধানকে) কুফরে রূপান্তরিত করেছে (তথা এসবকে অমান্য করেছে) এবং জাতির জন্য অবধারিত করেছে ধ্বংস তথা জাহান্নাম, তারা সেখানে পতিত হবে, যা নিকৃষ্টতম আবাস। ৩০. (সাধারণ মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রাখতে তারা (আইন ও বিধান তৈরিসহ অনেক বৈশিষ্ট্যে) আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে দিয়েছে। তুমি (তাদেরকে) বলে দাওঃ (দুনিয়ার জীবন) সামান্য উপভোগ করে নাও। কারণ তোমাদের (চিরস্থায়ী) গন্তব্য হল জাহান্নাম। | ||||
قُلْ لِعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ (31) আখেরাতের কঠিন দিন ৩১. আমার যেসব বান্দা ঈমান এনেছে তাদের বলে দাওঃ তারা যেন সালাত কায়েম করে, আমার দেয়া সম্পদ গোপনে প্রকাশ্যে (আমার পথে) খরচ করে, ওই দিন আসার আগে যেদিন কোনো বিনিময় চলবে না, কাজে আসবে না কোনো বন্ধুত্ব। | ||||
اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ (32) وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ (33) وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ (34) আল্লাহর নিয়ামত ও মানুষের অকৃতজ্ঞতা ৩২. তিনি-ই আল্লাহ যিনি আসমানসমূহ এবং যমীন সৃষ্টি করেছেন। তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, উৎপন্ন করেন ফলমূল, তোমাদের খাবার। তিনি জাহাজকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন যা সাগরে ভেসে চলে তার-ই হুকুমে। আর তোমাদের কল্যাণার্থে প্রবাহিত করেছেন নদীনালা। ৩৩. তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্র, যা বিরামহীন ভাবে (কক্ষ পথে) আবর্তিত হচ্ছে সঠিক নিয়মে, বানিয়েছেন রাত ও দিন। ৩৪. তোমরা যা চাও এর অনেক কিছু-ই তিনি দিয়েছেন। তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। (তথাপিও তোমরা তার আনুগত্য কর না, কৃতজ্ঞতা প্রকাশ কর না। কারণ স্বভাবগত ভাবে-ই) মানুষ অবিচারী, অকৃতজ্ঞ। | ||||
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ (35) رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ (36) رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ (37) رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ (38) الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ (39) رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ (40) رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ (41) ইবরাহীম আ.র দোয়া ৩৫. (স্মরণ কর! আল্লাহ কাছে দোয়া চেয়ে) যখন ইবরাহীম বললঃ হে রাব্ব! এ (মক্কাহ) শহরকে নিরাপদ নগরে পরিণত কর, আমাকে এবং আমার আওলাদকে মূর্তিপূজা থেকে রক্ষা কর।
৩৬. হে রাব্ব! এরা (এসব মূর্তিগুলো) অনেক মানুষকে বিভ্রান্ত করেছে (অর্থাৎ এসব মুর্তির কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে) সুতরাং যে ব্যক্তি (শিরক বিরোধী অবস্থানে) আমার অনুকরণ করবে কেবল সে-ই আমার দলভুক্ত হবে আর যে আমার অনুকরণ করবে না (তার সাথে আমার কোনো সম্পর্কে। তবে) তুমি ক্ষমাশীল, দয়াময়। ৩৭. হে রাব্ব! আমি আমার বংশধর (ইসমাইল)কে ফল-ফসলহীন এক উপত্যকায় রেখে গেলাম তোমার মহান ঘরের কাছে, যেন সালাত আদায় করে। (হে রাব্ব) তুমি মানুষের অন্তরকে তাদের দিকে ধাবিত কর, ফল-ফলাদি দিয়ে তাদের রিজক দাও, যেন তারা শোকর আদায় করে। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম শোকর আদায় করা।) ৩৮. হে রাব্ব! আমরা যা প্রকাশ করি আর যা গোপন করি তুমি সব-ই জান। আসমান যমীনে কোনো কিছু-ই তোমার অজানা নয়।
৩৯. (ইবরাহীম আরো বলল) সকল প্রশংসা আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈ’ল ও ইসহাক্ব দান করেছেন। নিশ্চয় আমার প্রভু (বান্দার) দোয়া শোনেন। ৪০. হে রাব্ব! আমাকে ও আমার বংশধরকে সালাত কায়েমকারী বানাও এবং আমাদের দোয়া কবুল কর। ৪১. হে রাব্ব! চূড়ান্ত হিসাবের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুঅমিনদেরকে মাফ করে দিও। জ্ঞাতব্যঃ কাফির মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। ইবরাহীম আঃ প্রথমে পিতার জন্য দোয়া করে ছিলেন। পরে নিষিদ্ধ জানার পর আর করেননি। | ||||
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ (42) مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ (43) হাশরের দিনে পাপিষ্ঠদের অবস্থা ৪২. পাপিষ্ঠরা যা করছে এ ব্যাপারে আল্লাহকে যেন গাফিল মনে কর না। (তাসের এসব পাপ এবং এর সাজা সম্পর্কে তিনি অবশ্য-ই অবগত) তবে তিনি সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু ভড়কে যাবে (অর্থাৎ হাশরের দিন) ৪৩. (যেদিন) তারা ভীতসন্ত্রস্ত হয়ে আকাশের দিকে মাথা তুলে দৌড়াতে থাকবে, অন্যদিকে ভ্রূক্ষেপও করবে না, তাদের অন্তর তখন শূন্য হয়ে যাবে। | ||||
وَأَنْذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ (44) وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ (45) وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ (46) কাফিরদের ব্যর্থ আর্তনাদ ৪৪. সেদিনের ব্যাপারে মানুষকে সাবধান করে দাও! যেদিন তাদের কাছে আযাব চলে আসবে, তখন কাফিররা বলবেঃ হে রাব্ব! আমাদেরকে একটু অবকাশ দাও! তোমার দাওয়াত আমরা মেনে নেব এবং রাসূলের অনুকরণ করব। (তাদের বলা হবে) ইতোপূর্বে তোমরা শপথ করে বলতেঃ তোমাদের কখনো পতন হবে না। ৪৫. অথচ তোমরা তাদের জনপদেই বসবাস করেছ যারা নিজের উপর অবিচার (পাপ) করেছিল। আর তাদের সাথে আমি কি আচরণ করেছি সে ব্যাপারেও তোমরা অবগত ছিলে, আমি তোমাদের কাছে তাদের উপমাও তুলে ধরেছিলাম (তথাপিও তোমরা আমার বিধান প্রত্যাখ্যান করে নবীর আদর্শ ত্যাগ করে পাপিষ্ঠদের পথ ধরেছ। এখন আহাজারি করে কোনো লাভ হবে না, তোমাদেরকে নিজ নিজ কর্মফল ভোগ করতে-ই হবে।) ৪৬. তারা তাদের (দ্বীন বিরোধী) চক্রান্ত করে-ই যাচ্ছে, (তুমিও জানিয়ে দাও) তাদের চক্রান্তে পাহাড় টলে গেলেও আল্লাহর কাছে সকল চক্রান্ত-ই (নিস্ফল ও ব্যর্থ হয়।) | ||||
فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو انْتِقَامٍ (47) يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ (48) وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ (49) سَرَابِيلُهُمْ مِنْ قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ (50) لِيَجْزِيَ اللَّهُ كُلَّ نَفْسٍ مَا كَسَبَتْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (51) আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না ৪৭. মনে করো না (পাপিষ্ঠদের ব্যাপারে) “আল্লাহ তদীয় রাসূলগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এর কোনোটি ভঙ্গ করবেন”। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। ৪৮. (তবে তিনি এখন প্রতিশোধ নেবেন না। তাঁর মূল প্রতিশোধ হবে পরকালে) যে দিন এ যমীনকে অন্য যমীনে (তথা সমতল মাঠে) রূপান্তরিত করা হবে আর আকাশসমূহকেও (উত্তমরূপে সাজানো হবে।) সে দিন সবাই মহাপ্রাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির (হয়ে চূড়ান্ত বিচারের সম্মুখীন) হবে। ৪৯. সে দিন তুমি দেখবে পাপিষ্ঠরা তার সামনে জিঞ্জিরে বাঁধা অবস্থায় পড়ে আছে। ৫০. সে দিন তাদেরকে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে আর আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে।
৫১. আল্লাহ তাদের প্রত্যেক ব্যক্তিকে এভাবেই সাজা দেবেন। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। | ||||
هَٰذَا بَلَاغٌ لِلنَّاسِ وَلِيُنْذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ (52) মেনে চলবে কেবল বুদ্ধিমান লোকেরা-ই ৫২. এটা (এ কুরআন) হল চূড়ান্ত বাণী (এর পর আর কোনো বাণী পাঠানো হবে না।) তাই এর মাধ্যমে মানুষ যেন সাবধান হয়ে যায় এবং তারা যেন জেনে রাখেঃ আল্লাহ-ই একমাত্র ইলাহ। (এ কুরআনের বিধান) মেনে চলবে কেবল বুদ্ধিমান লোকেরা-ই। জ্ঞাতব্যঃ বাস্তব জীবনে যারা কুরআনের বিধান মেনে চলে তারা-ই আসল বুদ্ধিমান আর যারা অন্য পথে চলে তারা হল আসল মূর্খ। কারণ চিরস্থায়ী জীবনে তারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। | ||||
১৫ সূরাহ আল-হি’জর হি’জর আরবের একটি জায়গার নাম। বর্তমান সৌদি আরবে অবস্থিত হি’জর নামক এলাকাটি ছিল ছামূদ জাতির আবাসস্থল। তারা পাহাড় কেটে যেসব ঘরবাড়ী বানিয়েছিল এসব এখনো বিদ্যমান আছে। এ সূরায় ৮০-৮২ তম আয়াতে হিজরবাসীর কথা আলোচনা করা হয়েছে। (কম্পিউটার বা মোবাইলে গোগলে গিয়ে “হিজর” বা মাকানু ছামূদ লিখে সার্চ দিলে তাদের ঘরবাড়ীর ছবি ও ভিডিও দেখা যাবে) সূরাহটি মাক্কী। সূরাহ ইউসুফের পর নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত ৯৯টি। | ||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ (1) বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম
১. আলিফ লা-ম রা (এসব বিচ্ছিন্ন বর্নমালা। এসবের অর্থ মর্ম এবং এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।) এসব হল আল্লাহর কিতাব ও সুস্পষ্ট কুরআনের আয়াত।
رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ (2) ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ (3)
বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম
দুনিয়ার ভোগ বিলাসিতায় যারা মেতে থাকে ২. যারা কুফর করছে তারা এক সময় (কুফরের কারণে যখন জাহান্নামে যেতে হবে তখন) আফসোস করবেঃ যদি তারা মুসলিম হত..! ৩. (সুতরাং এখন) তাদের ছেড়ে দাও, তারা পানাহার ও ভোগ বিলাসিতায় মেতে থাকুক। আসলে (অর্থ, সম্পদ, যশ, খ্যাতি, নেতৃত্ব, ক্ষমতা, ইত্যাদি বিষয়ে দুনিয়ার প্রতি আসক্তি এবং) অতি আকাঙ্খা তাদের অস্থির করে তুলেছে। তারা অচিরেই জেনে যাবে (এর অশুভ পরিণতি)
সবকিছুর জন্য-ই মেয়াদ নির্ধারিত এবং লিপিবদ্ধ ৪-৫. (পাপের কারণে) অতীতে যে সব জনপদ আমি ধ্বংস করেছি এদের সবার মেয়াদ নির্ধারিত ও লিপিবদ্ধ ছিল। কোনো জাতির ধ্বংসই আগে আসে না, বিলম্বও হয় না। জ্ঞাতব্যঃ প্রতিটি ব্যক্তির হায়াত যেমন নির্ধারিত। তেমনি প্রতিটি জাতির হায়াতও নির্ধারিত। ব্যক্তির হায়াত শেষ হলে ব্যক্তি মারা যায় আর জাতির হায়াত শেষ হলে জাতি ধ্বংস হয়ে যায়। | ||||
وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ (6) لَوْ مَا تَأْتِينَا بِالْمَلَائِكَةِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (7) مَا نُنَزِّلُ الْمَلَائِكَةَ إِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوا إِذًا مُنْظَرِينَ (8) إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9) নবী, কুরআন, ফিরিস্তা ও যিকর ৬-৭. তারা (রাসূলকে উদ্দেশ্য করে) বলেঃ হে ওই ব্যক্তি যার উপর যিকর (কুরআন) নাযিল হয়েছে, অবশ্য-ই তুমি একজন উন্মাদ। তুমি যদি সত্য-ই রাসূল হতে তবে কেন ফিরিস্তা এনে আমাদের সামনে হাজির কর না? (নবীকে গালি দেওয়া কুফর।) ৮. (তাদের প্রত্যুত্তরে আমার পক্ষ থেকে বলে দাওঃ আমার রীতি হল) আমি (আল্লাহ) ফিরিস্তা পাঠাই (সব শেষে) চূড়ান্ত ফয়সালা দিয়ে এবং তখন (ফিরিস্তা এসে গেলে) আর কাউকে অবকাশ দেয়া হয় না। ৯. আমি-ই এ যিকর (আল-কুরআন) নাযিল করেছি এবং আমি-ই এর হেফাজত করব। (কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। তাই কুরআনকে বদলানো যাবে না) যিকর পরিচিতিঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জায়গায় যিকর বলে আল-কুরআনকে বোঝানো হয়েছে, অনেক জায়গায় নামাযকে যিকর বলা হয়েছে। মোট কথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবন বিধান, উপদেশ, ইত্যাদি কল্যাণকর অনেক অর্থে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে বিচ্যুত করে যিকর বলে বোঝিয়ে থাকেনঃ পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা শব্দটিকে তার মূল ধারা থেকে বিচ্যুত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন ইহা অবশ্যই “তাহরীফ” হিসাবে গণ্য হবে। (যিকর সম্পর্কে আরো জানতে দেখুন “কুরআন বুঝার মৌলিক নীতিমালা”) | ||||
وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ (10) وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ (11) كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ (12) রাসূল নিয়ে উপহাস ১০-১২. (হে নবী!) তোমার আগে আমি আরো অনেক গোত্রের কাছে-ই রাসূল পাঠিয়েছি। এবং যখন-ই তাদের কাছে কোনো রাসূল এসেছে তারা তাকে নিয়ে উপহাস করেছে। এভাবে-ই (রাসূল নিয়ে উপহাস করা) পাপিষ্ঠদের অন্তরে সাধারণ নিয়মে পরিণত হয়েছে। ঈমান ও আক্বীদাহঃ কোনো রাসূল বা রাসূলের আনিত রীতিনীতি নিয়ে উপহাস করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা গেলে তাদের জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | ||||
لَا يُؤْمِنُونَ بِهِ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْأَوَّلِينَ (13) وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ (14) لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ (15) কুরআনের বিধান মানতে যারা শর্ত দেয় ১৩. (হে নবী! তুমি যত-ই বুঝাও এবং যত-ই চাও) তারা এতে ঈমান আনবে না (তথা আল-কুরআন এবং এর বিধান মেনে নেবে না। তবে তুমি চিন্তা করো না। আল্লাহর বিধান না মানার কারণে) অতীত জাতিসমূহের (উপর আযাবের) চিরাচরিত নিয়ম চলে আসছে। ১৪-১৫. (কুরআন মানার শর্ত হিসেবে তারা নানা ধরণের নিদর্শন দেখাতে বলে। কিন্তু আসল ব্যাপার) আমি যদি আকাশের দোয়ারও খুলে দেই আর তারা তাতে আরোহণ করে (তবুও তারা মেনে নেবে না বরং তখন) বলবেঃ (এসব নিদর্শন সত্য নয়) আমাদের চোখে ধাঁধা লাগানো হয়েছে, আমাদের যাদু করা হয়েছে। জ্ঞাতব্যঃ সৃষ্টির স্বভাবজাত ধর্ম ইসলাম। ইসলাম মানব জীবনকে সহজ পথে চালাতে চায়। ইসলামের বিধানসমূহ বাস্তবমুখী ও সহজ সরল। যারা এ সহজ সরল নীতি মানতে নানা শর্ত ও নানা বাহানা তৈরি করে তারা কোনো দিনই মেনে নেবে না। তাদের সকল শর্ত পূর্ণ হলেও না। | ||||
وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ (16) وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ (17) আকাশের বুরুজ ১৬-১৭. আমি (আল্লাহ) দর্শনার্থীদের জন্য আকাশকে শোভিত করেছি, বানিয়েছি অনেকগুলো বুরুজ (স্টেশন, গ্রহ নক্ষত্র) এবং একে সুরক্ষিত করেছি অভিশপ্ত শয়তান থেকে। (আয়াত দুটি বিজ্ঞানময়। এখানে আকাশের বুরুজ সম্পর্কিত বিজ্ঞান এবং শয়তান থেকে সংরক্ষণ বিষয়ের ঈমান এ উভয় বিষয়ের সমন্বয় করা হয়েছে) জ্ঞাতব্যঃ সৃষ্টি জগত পরিচালনায় মহান আল্লাহর রীতি হলঃ আগামী এক বছরে সংগঠিত সকল বিষয় দুনিয়ায় দায়িত্বরত ফিরিস্তাদের হাওয়ালা করে দেয়া। আল্লাহর সকল ঘোষণা হয় মৌখিক। একদল ফিরিস্তা অন্য দল ফিরিস্তার কাছে মৌখিক ভাবে-ই এসব তথ্য আদান-প্রদান করে থাকে। আগেকার দিনে শয়তানরা আকাশে উঠে যেত এবং ফিরিস্তাদের তথ্য আদান-প্রদানকালে এসব সংবাদ সংগ্রহ করে দুনিয়ার মানুষ জ্যোতিষীদের কাছে বলে দিত। আর এজন্য-ই তখন জ্যোতিষীদের কথা সত্য হত। এর-ই ধারাবাহিকতায় জ্যোতিষীদের কথা বিশ্বাস করে মূসা আঃ’র আগমন ঠেকাতে শিশু হত্যায় মেতেছিল মিশরের রাজা ফেরাউন। আর ইবরাহীম আঃ’র আগমন ঠেকাতে ইরাকের রাজা নমরূদ দেশের সকল নারী ও পুরুষ আলাদা করে রেখেছিল। কিন্তু ঈসা আঃ’র জন্মের পর শয়তানদের আকাশে আরোহণ নিয়ন্ত্রিত হয়ে যায় এবং মুহাম্মাদ সাঃর জন্মের পর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। (এ সম্পর্কে আরো জানতে সূরাহ জিন্ন দেখে নিন) | ||||
إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ (18) মহাকাশে শয়তানদের আঘাত করা হয় ১৮. তবে কেউ (কোনো শয়তান) হঠাৎ ঝম্প মেরে যদি (মহাকাশে উঠে যায় এবং কোনোকিছু) শুনতে চায় তবে তার উপর নিক্ষেপ করা হয় জলন্ত অগ্নিশিখা। জ্ঞাতব্যঃ এ অগ্নিশিখা শয়তানকে মারা ফিরিস্তাদের ক্ষেপণাস্ত্র, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় উল্কাপিন্ড, ইংলিশে বলা হয় শুটিং ষ্টার আর আমাদের বাংলা সমাজে বলা হয় “তারা পড়া”। | ||||
وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ (19) وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ (20) وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ (21) আল্লাহর সৃষ্টি রহস্য, খাদ্য উৎপাদন ও সরবরাহ নীতি ১৯. আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং এতে স্থাপন করেছি পর্বতমালা। আমি এ পৃথিবীতে প্রতিটি বস্তু উৎপন্ন করি পরিমিত ভাবে। (এ আয়াতকে কেন্দ্র করে সৃষ্টি রহস্য ও উৎপাদন নীতি নিয়ে চিন্তা করুন) ২০. আমি এ পৃথিবীতে তোমাদের জীবিকা নির্ধারণ করে দিয়েছি এবং অন্যদের (জীবিকাও নির্ধারণ করে দিয়েছি) যাদের জীবিকা দিতে তোমরা সক্ষম ছিলে না। (চিন্তা করুন আল্লাহর খাদ্য সরবরাহ সম্পর্কে)
২১. এমন কোনো বস্তু নেই যার অফুরন্ত ভাণ্ডার আমার কাছে বিদ্যমান নেই আর আমি এসবকিছু প্রেরণ করি পরিমিত ভাবে। (ভেবে দেখুন আল্লাহর খাদ্য বণ্টন পদ্ধতি নিয়ে) | ||||
وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ (22) وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ (23) আল্লাহর সার্বভৌমত্ব ২২. আমি-ই প্রেরন করি বৃষ্টিগর্ভ বাতাস এবং আকাশ থেকে বর্ষণ করি পানি, যা তোমরা পান কর। আর (এসব-ই আমার নিয়ন্ত্রণাধীন) এসব ভান্ডার তোমাদের কাছে নেই।
২৩. আমি-ই জীবন দেই এবং আমি-ই মৃত্যু দেই আর আমি-ই সবকিছুর মালিক। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা তথা সার্বভৌমত্ব।
| ||||
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ (24) وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ (25) আল্লাহর জ্ঞান ও ক্ষমতা ২৪. যারা ইতোপূর্বে গত হয়েছে আমি তাদের ব্যাপারে অবগত আছি আর যারা পরে আসবে তাদের ব্যাপারেও আমি অবগত।
২৫. (হাশরের মায়দানে) তোমার রাব্ব অবশ্য-ই সবাইকে জমা করবেন। নিশ্চয় তিনি মহাকৌশলী, মহাজ্ঞানী। | ||||
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ (26) وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ (27) মানব ও দানব সৃষ্টির মূল উপাদান ২৬-২৭. আমি মানুষ সৃষ্টি করেছি ঠনঠনে শুকনা মাটি দিয়ে। আর এর আগে জিন্ন সৃষ্টি করেছি শিখাযুক্ত আগুন দিয়ে। | ||||
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ (28) فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ (29) فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ (30) إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ (31) আদম আ.র সৃষ্টি এবং ফিরিস্তাদের সম্মানজনক সিজদাহ ২৮. (স্মরণ কর) তোমার রাব্ব যখন ফিরিস্তাদের বললেনঃ আমি ঠনঠনে শুকনা মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ২৯. তার (আদমের) শারীরিক কাঠামো গঠন করার এবং তাতে রূহ ফুঁকে দেওয়ার পর তোমরা (তার প্রতি সম্মান জানাতে) তাকে সিজদাহ করবে। ৩০-৩১. (আদমকে জীবন দেবার পর) সকল ফিরিস্তা একত্রে সিজদাহ করেছে। শুধু ইবলিস ছাড়া, সে সিজদাহ করতে অস্বীকার করেছে। | ||||
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ (32) قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ (33) قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ (34) وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ الدِّينِ (35) ইবলিসের কুতর্ক এবং অভিশপ্ত জীবন ৩২. আল্লাহ বললেনঃ ইবলিস! তোমার কী হয়েছে, তুমি কেন সিজদাহ করলে না? ৩৩. সে বললঃ আপনি যে মানুষকে ঠনঠনে শুকনা মাটি দিয়ে তৈরি করেছেন আমি তাকে সিজদাহ করতে পারব না। ৩৪-৩৫. আল্লাহ বললেনঃ এখান থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। আর তোমার উপর এ অভিশাপ বিচার দিন পর্যন্ত বলবত থাকবে। (কারণ তুমি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছ)
ইবলিসের প্রার্থনা ৩৬. সে বললঃ হে রাব্ব! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। ৩৭-৩৮. আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল। (তবে পুনরুত্থান দিবস পর্যন্ত নয়। বরং কিয়ামত) দিবসের নির্ধারিত সময় পর্যন্ত।
ইবলিসের পলিসি ৩৯-৪০. সে বললঃ হে রাব্ব! যাদের জন্য আপনি আমাকে বিপদগামী করেছেন আমি তাদের জন্য (পাপকাজ ও পাপ পথকে) শোভিত করে দেখাব এবং তাদের বিভ্রান্ত করব। তবে আপনার খাঁটি বান্দাদের (পারব না) জ্ঞাতব্যঃ ইবলিসের পলিসি মূলত দুইটা। যথা.. ক. মন্দকাজ ও মন্দ পথকে শোভিত করে দেখানো তথা প্রতারণা। খ. ছল চাতুরি ও নানা কৌশল অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করা।
আল্লাহর কাছে পৌঁছার একমাত্র পথ ৪১. আল্লাহ বললেনঃ এটা-ই (খাঁটি ও নির্ভেজাল থাকা-ই) আমার কাছে পৌঁছার একমাত্র সোজা পথ।
৪২. নিশ্চয় আমার বান্দারা (ঈমান ও নীতি আদর্শের উপর এতো মজবুত ও অবিচল থাকবে যে) তাদের উপর তোমার প্রভাব বিস্তার কারতে পারবে না। তবে শুধু যেসব বিভ্রান্ত লোকেরা তোমার আনুগত্য মেনে নেবে (এবং কেবল তাদেরকে-ই তুমি বিভ্রান্ত করতে পারবে)
শয়তান ও তার অনুসারীদের ঠিকানা ৪৩-৪৪. আর (যারা তোমার কথা মেনে নিয়ে বিভ্রান্ত হয়ে যাবে) তাদের সকলের প্রতিশ্রুত জায়গা হল জাহান্নাম। এর রয়েছে ৭টি স্তর, প্রতিটি স্তর এক এক দলের ঠিকানা হবে। | ||||
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ (45) ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ (46) وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ (47) لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُمْ مِنْهَا بِمُخْرَجِينَ (48) জান্নাতের নিয়ামত ৪৫. নিশ্চয় মুত্তাক্বীগণ থাকবে ফোয়ারা আর বাগান বিশিষ্ট জান্নাতে (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকে তাকে মুত্তাক্বী বলে) ৪৬. (তাদের বলা হবে) পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তাতে প্রবেশ কর। ৪৭. আর (জান্নাতে প্রবেশের আগে-ই) আমি (আল্লাহ) তাদের অন্তর থেকে সকল প্রকার গি’ল্ল (হিংসা বিদ্বেষ রাগ গুস্বাসহ সকল প্রকার মন্দ ও অকল্যাণ) দূর করে দেব, তখন তারা চিরতরে একে অপরের আপন হয়ে যাবে এবং ভাইভাই হিসেবে হেলান দিয়ে সামনা সামনি বসে (আড্ডা দেবে।)
৪৮. সেখানে কোনো বিষণ্ণতা তাদের স্পর্শই করবে না এবং কখনো সেখান থেকে বের করে দেয়া হবে না। জ্ঞাতব্যঃ জান্নাতে আল-হায়াত নামে একটি নহর রয়েছে। জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর আগে আল-হায়াতে গোসল করানো হবে এবং তখন তাদের শরীরে বহিরাগত ও ভিতরগত বেশ কিছু পরিবর্তন ঘটবে। বহিরাগত পরিবর্তন হিসেবে তাদের দেহ অবর্ণনীয় সুন্দর, সুঠাম ও চিরযুবক হয়ে যাবে। আর ভিতরগত ভাবে শরীরের রক্ত প্রবাহ ও পরিপাকতন্ত্রের পদ্ধতি বদলে যাবে এবং সকল প্রকার মন্দ স্বভাব ও মন্দ বিষয়সমূহ তাদের শরীর ও মন থেকে সরিয়ে ফেলা হবে। | ||||
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ (49) وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ (50) আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণা ৪৯-৫০. আমার বান্দাদের বলে দাওঃ আমি ক্ষমাশীল, দয়াময়। এবং (সাথে সাথে এও বলে দাও যে) আমার আযাব বড়-ই কঠিন আযাব। | ||||
وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ (51) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ (52) قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ (53) قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَىٰ أَنْ مَسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ (54) قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِنَ الْقَانِطِينَ (55) قَالَ وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ (56) قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ (57) قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ (58) إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ (59) إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَا ۙ إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ (60) ইবরাহীম আ. ও ফিরিস্তা অতিথি ৫১-৫২. তাদের জানিয়ে দাওঃ ইবরাহীমের মেহমান সম্পর্কে, যখন তারা ইবরাহীমের ঘরে প্রবেশ করে বললঃ সালাম। ইবরাহীম (তাদের চিনতে পারল না। বরং তাদের আচরণে ভয় পেয়ে গেল এবং) বললঃ আমরা আপনাদের ভয় পাচ্ছি। ৫৩. তারা (তখন নিজেদের পরিচয় দিয়ে) বললঃ ভয় পাবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানী ছেলের সুসংবাদ দিচ্ছি। ৫৪. ইবরাহীম বললঃ আমাকে (ছেলের) সুসংবাদ দিচ্ছেন! অথচ আমি বুড়া হয়ে গেছি! এ আবার কেমন সুসংবাদ দিচ্ছেন!! ৫৫. তারা বললঃ আমরা সঠিক সংবাদ-ই দিচ্ছি, আপনি হতাশ হবেন না। ৫৬-৫৭. ইবরাহীম বললঃ কেবল বিভ্রান্ত লোকেরাই আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে থাকে। সে আরো বললঃ হে (আল্লাহর) দূতগণ! আপনারা কোন কাজে প্রেরিত হয়েছেন? ৫৮-৬০. তারা বললঃ আমরা (লূত্ব আ.র) পাপিষ্ঠ জাতির উপর (আযাব দিতে) প্রেরিত হয়েছি। তবে লূত্ব পরিবার বাদে, তাদেরকে (আযাব থেকে) মুক্ত রাখব। কিন্তু তার স্ত্রী ছাড়া, তাকেও পাপিষ্ঠদের সঙ্গে ধ্বংস করার ফয়সালা হয়েছে। | ||||
فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ (61) قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُنْكَرُونَ (62) قَالُوا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوا فِيهِ يَمْتَرُونَ (63) وَأَتَيْنَاكَ بِالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ (64) فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ وَامْضُوا حَيْثُ تُؤْمَرُونَ (65) وَقَضَيْنَا إِلَيْهِ ذَٰلِكَ الْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰؤُلَاءِ مَقْطُوعٌ مُصْبِحِينَ (66) লূত্ব আ. ও ফিরিস্তা অতিথি ৬১-৬২. (মানুষরূপী ফিরিস্তা) দূতগণ যখন লূত্ব পরিবারের কাছে এল তখন লূত্ব বললঃ আপনাদের চিনতে পারলাম না।
৬৩-৬৫. তারা বললঃ আমরা এমন কিছু (আযাব) নিয়ে এসেছি যে ব্যাপারে আপনার জাতি সন্দেহে দোদুল্যমান রয়েছে। আমরা ঠিক (সময়ে সঠিক সংবাদ) নিয়ে এসেছি এবং সত্য বলছিঃ রাত বাকি থাকতে-ই আপনি স্বপরিবারে পালিয়ে যান, আপনি যাবেন তাদের পিছনে পিছনে, (লক্ষ্য রাখবেন) আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়। চলে যান যেখানে যেতে বলা হচ্ছে। ৬৬. আমরা (আমরা মানে আমি অর্থাৎ আল্লাহ নিজে। অধিক সম্মানার্থে “আমি” না বলে “আমরা” বলা হয়েছে) এ ব্যাপারে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, আজ প্রত্যুষেই এদের বিনাশ করা হবে। | ||||
وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ (67) قَالَ إِنَّ هَٰؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونِ (68) وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ (69) قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ (70) قَالَ هَٰؤُلَاءِ بَنَاتِي إِنْ كُنْتُمْ فَاعِلِينَ (71) لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ (72) فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ (73) فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ (74) إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ (75) وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ (76) إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ(77) আল্লাহর আযাব ও মৃত সাগর ৬৭. (লূত্ব আঃ’র জাতি সমকামিতায় অভ্যস্থ ছিল। ফিরিস্তাগণ এসেছিলেন সন্ধ্যাবেলা, দল বেঁধে, সুন্দর ফুটফুটে কিশোররূপে। সংবাদ পেয়ে) নগরবাসী উল্লাসিত হয়ে ছুটে এলো।
৬৮-৬৯. (অবস্থা বেগতিক দেখে) লূত্ব বললঃ উনারা আমার মেহমান। তোমরা (উনাদের অপমানিত করে) আমার সম্মান নষ্ট করো না। (আমি উনাদের আশ্রয় ও নিরাপত্তা দিয়েছি।) তাই আল্লাহকে ভয় কর, আমাকে লাঞ্ছিত করো না। ৭০. তারা বললঃ দুনিয়া জোড়ে লোকজনকে (আশ্রয় ও নিরাপত্তার) ব্যাপারে তোমাকে কী আমরা নিষেধ করিনি? (তোমার নিরাপত্তা আমরা মানি না) ৭১. লূত্ব বললঃ ওই আমার মেয়েরা আছে, তোমরা কিছু করতে চাইলে (এদের বিয়ে করে নাও) ৭২. (মহান আল্লাহ মুহাম্মাদ সাঃকে বলছেন) তোমার জীবনের কসম! (বিকৃত যৌবনের) নেশায় এরা তখন অন্ধ হয়ে গিয়েছিল। (কিশোররূপী ফিরিস্তাদের ধরে নিতে এরা ধেয়ে এলো। ফিরিস্তা তখন তাদের চুখে বালি ছুড়ে মারল। ফলে তারা অন্ধ হয়ে চক্ষু যন্ত্রণায় কাৎরাতে লাগলো। এবং এভাবে-ই রাত শেষে ভোর হয়ে এলো।) ৭৩-৭৪. ভোরবেলা তাদের পেয়ে গেল ভয়ানক গর্জন। আমি তখন তাদের উঁচু ভূমিকে নিচু (সাগরে পরিণত) করে দিলাম (যে সাগরের নাম মৃত সাগর), তাদের উপর বর্ষণ করলাম পুড়া মাটির পাথুরে বৃষ্টি। (এখনো মৃত সাগরের কিনারে মাঝে মাঝে এক দুইটি পাথর পাওয়া যায় যা দুনিয়ার সকল মাটি ও পাথর থেকে ভিন্ন) ৭৫-৭৭. নিশ্চয় এতে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা পর্যবেক্ষণের ক্ষমতা রাখে। এবং এ অঞ্চল (ফিলিস্তিনের) পথে এখনো বিদ্যমান আছে। নিশ্চয় এতে শিক্ষা রয়েছে মুঅমিনদের তরে। | ||||
وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ (78) فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ (79) وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ (80) وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ (81) وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ (82) فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ (83) فَمَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ (84) আইকাহবাসী ও হিজরবাসীর পরিণতি ৭৮-৭৯. আইকাহবাসী (তথা শুয়া’ইব আঃর জাতি)ও পাপিষ্ঠ ছিল (বর্তমান সৌদি আরবের একটি প্রসিদ্ধ শহর তবুক, এই তবুকের আদি নাম আইকাহ। আইকাহবাসী আমার সাথে বিদ্রোহ করেছিল) ফলে আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় জনপদ-ই (মৃত সাগর ও আইকাহ মক্কা থেকে শাম যাবার) পথের ধারে বিদ্যমান। ৮০-৮২. (মদীনাহ থেকে তবুকের পথে অবস্থিত) হি’জরবাসীও রাসূলগণকে প্রত্যাখ্যান করেছে। আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম তারা এসব উপেক্ষা করেছে। তারা নিরাপদ আবাসনের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করত (যেসব ঘরবাড়ি আজো সৌদি আরবে বিদ্যমান আছে।)
৮৩-৮৪. (কিন্তু শেষ রক্ষা হয়নি) এক প্রত্যুষে বিকট গর্জন তাদের আচ্ছাদিত করল (আর সবাই মরে গেল) তাদের অর্জন কোনো কাজে-ই এলো না। | ||||
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ۗ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ ۖ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ (85) إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ (86) وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ (87) لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ (88) وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ (89) আল্লাহ, রাসূল, সূরাহ ফাতিহাহ এবং কাফিরদের বিলাস সামগ্রী ৮৫-৮৬. আসমানসমূহ এবং যমীন আর উভয়ের মধ্যখানের কোনোকিছু-ই আমি অকারণে সৃষ্টি করিনি। (সৃষ্টির উদ্দেশ্য ইবাদাত, যখন ইবাদাত করার মত কেউ থাকবে না তখন সব ধ্বংস করে দেব।) নিশ্চয় এ সময় আসন্ন। তাই তুমি (সকল প্রকার পাপ ও পাপীদেরকে) সুন্দর করে এড়িয়ে চলো ও উপেক্ষা কর। নিশ্চয় তোমার রাব্ব হলেন মহান স্রষ্টা, মহাজ্ঞানী। ৮৭. আমি তোমাকে দান করেছি বারবার পঠিত সাত (আয়াত বিশিষ্ট সূরাহ ফাতিহা’হ) এবং মহান কুরআন। ৮৮-৮৯. আমি কাফিরদেরকে জোড়ায় জোড়ায় বিলাস সামগ্রী দিয়েছি, তারা বিলাসিতায় মেতে থাকবে। তুমি এসবের প্রতি ভ্রূক্ষেপ করো না এবং তাদের নিয়ে ভেব না। বরং তোমার বাহুকে মুঅমিনদের জন্য প্রসারিত কর আর বলঃ আমি শুধু-ই একজন সুস্পষ্ট সতর্ককারী। | ||||
كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ (90) الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ (91) فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ (92) عَمَّا كَانُوا يَعْمَلُونَ (93) আল্লাহর কিতাব নিয়ে বিভক্তি ও দলাদলি ৯০-৯১. আমি যেমন তাদের (ইয়াহুদ নাসারাদের) প্রতি কিতাব নাযিল করেছি, যারা দলেদলে বিভক্ত হয়ে (বিভ্রান্ত হয়ে) গেছে (তেমনি তোমার প্রতি কিতাব যাদের জন্য নাযিল করেছি) তারাও এ কুরআনকে বিভাজনের হাতিয়ার বানাবে। ৯২-৯৩. তোমার প্রভুর কসম! (যে বা যারা এ কিতাবকে বিভাজনের হাতিয়ার বানাবে) তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে। (দ্বীন নিয়ে দলাদলি সম্পর্কে জানতে দেখুনঃ সূরাহ মুঅমিনূনঃ ৫৩। জবাবদিহি করতে হবে) তাদের প্রতিটি কাজের জন্য। (আল্লাহর কিতাব ও দ্বীন নিয়ে বিভক্তি ও বিভাজন তৈরি করে দলাদলি করা কুফর। যারা এমন করে রাসূল সাঃর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেখুন সূরাহ আনয়া’মঃ ১৫৯) | ||||
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ (94) إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ (95) الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَسَوْفَ يَعْلَمُونَ (96) وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ (97) فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ (98) وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ (99) দাওয়াত ও ইবাদাত ৯৪-৯৫. তোমাকে যা বলতে আদেশ করা হচ্ছে তুমি এসব স্পষ্ট করে বলে দাও, (তোমাকে নিয়ে যারা উপহাস করছে তুমি তাদের নিয়ে ভেব না। কারণ) উপহাসকারীদের শায়েস্তা করতে তোমার পক্ষে আমিই যথেষ্ঠ।
৯৬. যারা আল্লাহর সাথে অন্য খোদা গ্রহণ করে। তারা (এর পরিণতি সম্পর্কে) অচিরেই জেনে যাবে। ৯৭. আমি জানিঃ তাদের কথায় তোমার মন সংকুচিত হয়ে যায় (আর এটা-ই মানুষের সৃষ্টিগত স্বাভাব) ৯৮-৯৯. সুতরাং (এসব চিন্তা না করে) তোমার প্রভুর প্রশংসার তাসবীহ কর আর সিজদাহকারীদের দলভুক্ত হয়ে যাও। আর প্রভুর দাসত্ব কর, যতক্ষণ না এসে যাবে ইয়াক্বীন (ইয়াক্বীন অর্থ অবিচল আস্থা, দৃঢ় বিশ্বাস। এখনে বুঝানো হয়েছে মৃত্যু ও কিয়ামত) |