Skip to main content

Mufti Saeed

৭. সূরাহ আল-আ’রাফ

জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গার নাম আ’রাফ। এ সূরার ৪৬তম আয়াতের আ’রাফের কথা বলা হয়েছে। সূরাহটি মাক্কী। সূরাহ স্বাদ এর পর নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত ২০৬টি।

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 

 المص (1) كِتَابٌ أُنْزِلَ إِلَيْكَ فَلَا يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ مِنْهُ لِتُنْذِرَ بِهِ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ (2) اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (3)

 

বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম (করুণাময় ও দয়াময় আল্লাহর নামে)


  

বাস্তব জীবনে মেনে চলতে হবে কুরআনের আইন

১. আলিফ লা-ম মীম স্বা-দ (এসব বিচ্ছিন্ন বর্নমালা। এসবের অর্থ, মর্ম, এভাবে ব্যবহারের উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না।) 


২. (হে নবী!) তোমার প্রতি নাযিল করা হয়েছে একটি কিতাব (যে কিতাবের আইন ও বিধান প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে এবং তোমার অনুগত মুসলিমদেরকে আদেশ দেয়া হচ্ছে।) তাই এর (প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার) ব্যাপারে তোমার মনে যেন কোনো সঙ্কীর্ণতা না থাকে। (বরং কুরআনের জন্য উদার মনে কাজ কর এবং মানুষ ও জিন্ন জাতিকে) এর দ্বারা সাবধান করে দাও। আর (মনে রেখো!) মুঅমিনদের জন্য এটা (আল-কুরআন) এক মহাস্মরণিকা। 


৩. (হে মানব ও দানব জাতি!) তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল হয়েছে তোমরা এর (আল্লাহর নাযিলকৃত কিতাবের আইন ও বিধানের) অনুকরণ করবে। আর তিনি ব্যতীত আর কোনো ওয়ালীর (মিত্রের বা নীতি নির্ধারকের) অনুকরণ করবে না। (এটা-ই তোমাদের জন্য সঠিক। কিন্তু) তোমরা কম-ই গ্রহণ কর। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭)


ঈমান ও আক্বীদাহঃ বাস্তব জীবনে মেনে চলতে হবে শুধু-ই কুরআনের আইন। কুরআনের বিপরীতে অন্য কোনো আইন, বিধান, রীতি, নীতি, সংস্কার, সংস্কৃতি, ইত্যাদি মেনে নেওয়া কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে তার নামায, রোজা, হাজ্জ, যাকাতসহ সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) 


আইন ও বিধানঃ আল-কুরআনের রাজ কায়েমের জন্য তথা মানব সমাজে আল-কুরআনের আইন ও বিধান প্রতিষ্ঠার জন্য সাধ্যমত কাজ করে যাওয়া সকল নবী রাসূলের উপর ফরজ ছিল এবং আখেরী নবীর উম্মত হিসেবে আমাদের ফরজ দায়িত্ব। সঠিক ভাবে এবং সাধ্যমত এ দায়িত্ব পালন না করা মহাপাপ এবং এ দায়িত্বকে অবজ্ঞা, অবহেলা বা প্রত্যাখ্যান করা কুফর। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। আর এ দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার নাম জিহাদ ফী সাবীলিল্লাহ যার সর্বোচ্ছ স্তর হল ক্বিতাল বা যুদ্ধ।  


উল্লেখ্য মুসলিম হিসেবে আমাদের প্রত্যেককে ৩টি দায়িত্ব পালন করতে হবে। যথা..

  • বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা;
  • দ্বীনের প্রচার ও প্রসারে সাধ্য মত চেষ্টা করা;
  • আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যথাসাধ্য চেষ্টা করা। 

 

স্মরণিকাঃ আল-কুরআন আমাদের জন্য স্মরণিকা। যে ব্যক্তি আল-কুরআন অধ্যয়ন করবে আল-কুরআন তাকে পাপ-পুণ্য, ভাল-মন্দ, জান্নাত-জাহান্নাম, তথা মুক্তি ও ধ্বংসের পথ দেখিয়ে দেবে এবং সদাসর্বদা এটা স্মরণ করিয়ে দেবে এবং দিতে থাকবে।

وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ (4) فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَنْ قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ (5)

তাওবাহ করতে হয় আযাব আসার আগে, পরে তাওবাহ করলে কাজ হয় না

৪. (হে মানুষ! স্মরণ কর! আমার বিধান না মানার কারণে) কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। আমার আযাব সেখানে আঘাত হেনেছে রাতে অথবা দিনে যখন তারা ঘুমিয়ে ছিল।  


৫. আমার আযাব যখন তাদের আঘাত হেনেছে তখন তারা (অপরাধের অনুশোচনা করে) বলেছেঃ নিশ্চয় আমরা পাপ করে ফেলেছি। (কিন্তু এ অনুশোচনা কোনো কাজে আসেনি)


فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ (6)


সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে

৬. আমি যাদের কাছে রাসূল পাঠাই তাদের সবাইকে অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে সকল রাসূলকেও। 


জ্ঞাতব্যঃ রাসূলের জবাবদিহিতা হচ্ছেঃ আল্লাহর বাণী ঠিকমত পৌঁছে দিয়েছেন কি না আর জনতার জবাদিহিতা হচ্ছেঃ রাসূলের আনুগত্য ও অনুকরণ করেছে কি না। 

 

فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ (7) وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (8) وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ (9)


হাশরের বিচার

৭. (হাশরের ময়দানে যখন সবাইকে বিচারের সম্মুখীন করা হবে) তখন সবকিছু তাদের কাছে সবিস্তারে খুলে বলব। (তাদের সকল কাজের রেকর্ড রাখা হচ্ছে।) আমি অনুপস্থিত কেউ নই।


৮. সেদিনের মানদণ্ড হবে সঠিক। (সেদিন) যাদের ওজন (নেকী) ভারী হবে তারাই সফল। 


৯. আর যাদের ওজন (নেকী) কম হবে তারা-ই হল ওইসব লোক; আমার বিধানকে অবজ্ঞা করার মাধ্যমে যারা নিজেরা নিজের সর্বনাশ করেছে।   

 

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ (10) وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ (11) قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ (12) قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَنْ تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ (13) قَالَ أَنْظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ (14) قَالَ إِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ (15) قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ (16) ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ (17) قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَدْحُورًا لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكُمْ أَجْمَعِينَ (18)


আল্লাহর সাথে শয়তানের কথোপকথন

১০. (হে মানুষ! স্মরণ কর) আমি-ই এ পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করেছি, তোমাদের জীবিকা ঠিক করে দিয়েছি। কিন্তু তোমরা কম-ই শোকর কর। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম আল্লাহর শোকর করা।) 


১১. (হে মানুষ! স্মরণ কর) আমি-ই তোমাদের সৃষ্টি করেছি, আমি-ই তোমাদের (সুন্দর) অবয়ব দিয়েছি তারপর ফিরিস্তাদের বলেছিঃ (সম্মানার্থে) আদমকে সিজদাহ কর। সবাই তখন সিজদাহ করেছে ইবলিস ছাড়া, সে সিজদাহ করেনি। 


১২-১৮. আল্লাহ বললেনঃ (ইবলিস!) আমি আদেশ করা সত্ত্বেও তুমি কেন সিজদাহ করলে না? 

সে বললঃ “আমি তার থেকে উত্তম। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে”। 

আল্লাহ বললেনঃ নেমে যাও, এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও। তুমি ধিকৃত। 

সে বললঃ (হে রাব্ব!) পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও।

আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল।

সে বললঃ যাদের কারণে আমাকে হেদায়াত বঞ্চিত করেছেন। তাদের (বিভ্রান্ত করার) জন্য আমি সোজা পথে বসে থাকব। আমি (চক্রান্ত ও প্রলোভন নিয়ে) তাদের সামন, পিছন, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব। আপনি তাদের অধিকাংশকে শোকরগোজার (অনুগত) পাবেন না।

আল্লাহ বললেনঃ বেরিয়ে যাও। তুমি ধিকৃত, তুমি বিতাড়িত। তুমি ও তোমার অনুকরণকারীদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব।  

 

وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (19) فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ (20) وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ ۖ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ (22) قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (23) قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ (24) قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ (25)

 

আদম আঃ’র দুনিয়ায় আগমন

১৯. (ইবলিসকে বিতাড়িত করার পর আল্লাহ বললেনঃ) আদম! তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস কর। যা খুশী মজা করে খাও। শুধু ওই গাছের কাছে যেও না, (ওই ফল খেলে) তুমি অপরাধী হয়ে যাবে। (শয়তান জানতঃ ওই ফল খেলে শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়বে। তাই)


২০. তাদের (আদম ও তার স্ত্রীর) আবৃত লজ্জাস্থান উন্মুক্ত করতে শয়তান তাদের কুমন্ত্রণা দিল, বললঃ (ওই গাছের নাম “শাজারাতু-ল-খুলদ” (বৃক্ষ চিরন্তন) ওই গাছের ফল খেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এটা-ই ওই গাছের বৈশিষ্ট) তোমরা যাতে ফিরিস্তা হয়ে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে না পারো, এজন্য প্রভু ওই গাছ থেকে তোমাদের বারণ করেছেন।

 

২১. শয়তান (আল্লাহর নামে) কসম করে বললঃ “আমি তোমাদের কল্যাণকামী”। (আল্লাহর নামে ক্সম করার পর আদম ও হাওয়্যা তাকে বিশ্বাস করে ফেলল।)



২২. শয়তান ধোঁকা দিয়ে তাদের পদস্খলন ঘটাল। (শয়তানে কথায় প্রতারিত হয়ে আদম ও হাওয়্যা- ওই ফল খেয়ে ফেলল। আর) গাছটির স্বাদ গ্রহণ করতে-ই (জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খসে পড়ল এবং) তাদের সাওআত (লজ্জাস্থান) উন্মুক্ত হয়ে গেল। তারা জান্নাতের বৃক্ষপাতা দিয়ে নিজেদের সাওআত (লজ্জাস্থান) ঢাকতে শুরু করল। তখন রাব্ব তাদের ডেকে বললেনঃ আমি কী তোমাদেরকে ওই গাছ থেকে নিষেধ করিনি? আমি কী বলিনিঃ শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। (উলঙ্গপনা শয়তানের পছন্দ। তাই শয়তানের অনুকরণকারীরাও উলঙ্গপনা পছন্দ করে।) 


আইন ও বিধানঃ “সাওআত” শব্দটি এসেছে আরবী “সূ” শব্দ থেকে। “সূ” অর্থ মন্দ, খারাপ, যা দেখতে সুন্দর নয় বা দেখতে ভালো লাগে না তাকে বলা হয় “সাওআত”। উক্ত আয়াতে সাওআত বলে লজ্জাস্থান বুঝানো হয়েছে। পুরুষ ও নারীর শরীরের কতটুকু ঢেকে রাখা আবশ্যক এ বিষয়টি নিম্নে পেশ করা হলো..

  • পুরুষের সতর নিয়ে প্রসিদ্ধ তিনটি অভিমত পাওয়া যায়..

       ১. শুধু মলদ্বার ও মুত্রদ্বার ডেকে রাখাই যথেষ্ট। অর্থাৎ উড়ু সতরের অন্তর্গত নয় (দলীল উপরের আয়াত এবং বুখারীর একটি হাদীছ। যেখানে আনাস রা. বলেছেনঃ একদা রাসূল সা. তদীয় উড়ু উন্মুক্ত করেছেন এবং আনাস রা. দেখেছেন। এতে বুঝা যায় উড়ু সতরের অন্তর্ভুক্ত নয়।) 

       ২. শুধু মলদ্বার ও মুত্রদ্বার ডেকে রাখা ফরজ তবে উড়ু ঢেকে রাখা মুস্তাহাব। (কারণ উড়ু ঢেকে রাখার কথা অনেক হাদীছে বর্ণিত হয়েছে)

       ৩. পুরুষের সতর হচ্ছে নাভীর নীচ থেকে হাটু পর্যন্ত। (এ অভিমতটি অনেক প্রসিদ্ধ।) 

  • আজাদ নারীদের সতর হলো কব্জি পর্যন্ত হাত, মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর। (এ মতটি-ই প্রসিদ্ধ তবে কারো কারো মতে হাত এবং মুখ মণ্ডল ও ডেকে রাখবে) মাহরাম নয় এমন সকল পুরুষ থেকে এসব অঙ্গ ঢেকে রাখবে। আর মাহরামদের জন্য মাথা, গলা, বুক (স্তনের উপরের অংশ) সমস্ত হাত এবং হাটু পর্যন্ত পা সতর নয়। আর স্বামীর জন্য স্ত্রীর কোনো অঙ্গই সতর নয়।    
  • সাধারণ মানুষের জন্য দাসীদের সতরের ব্যাপারে দুটি মত পাওয়া যায়। আর তা হলো..

      ১. নাভী থেকে হাটু পর্যন্ত। একজন দাসী এতোটুকু ঢেকে সালাত আদায় করলেই সালাত হয়ে যাবে।

      ২. আজাদ নারীরা তাদের মাহরাম পুরুষের জন্য যতটুকু ঢেকে রাখে দাসীরা মালীক ছাড়া অন্য পুরুষ থেকে ততটুকু ঢেকে রাখবে।  


২৩. (নিষিদ্ধ খাবার গ্রহণের অপরাধে আল্লাহর তাদেরকে দুনিয়ায় ফেলে দিলেন তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে) তারা (আদম ও হাওয়্যা) বললঃ হে রাব্ব! আমরা নিজের উপর অবিচার করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। (একথা বলে তাওবাহ ও ইস্তিগফার করার পর তাদের তাওবাহ কবুল হয়েছিল। দেখুন বাকারাহঃ ৩৭)


  

২৪. (তারা যখন নিষিদ্ধ খাবার গ্রহণ করেছিল তখন) আল্লাহ বলেছিলেনঃ এখান থেকে নেমে যাও, (দুনিয়ায়) তোমরা (শয়তান ও তার অনুসারীরা এবং আদম ও তার অনুসারীরা) একে অপরের শত্রু (হয়ে থাকবে।) নির্দিষ্ট সময়ের জন্য যমীনে তোমাদের আবাসন ও জীবিকা নির্ধারণ করে দেয়া হল। 


২৫. (আল্লাহ আরো) বললেনঃ সেখানে-ই তোমরা জীবন কাটাবে, সেখানে-ই মারা যাবে এবং সেখান থেকে-ই উত্থিত হবে।  


يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (26)

কাপড়ের পোশাক ও তাকওয়ার পোশাক

২৬. হে আদম সন্তান! আমি তোমাদেরকে পোশাক (বানানোর উপকরণ ও প্রযুক্তিগত জ্ঞান) দিয়েছি, যেন তোমরা নিজেদের সাওআত (লজ্জাস্থান) ঢেকে রাখ এবং (এ পোশাক তোমাদের জন্য) “রিশ” (তথা সৌন্দর্য বর্ধনের উপকরণ হবে। জীবনের নানা উপকরণ ও সুন্দর পোশাক যা দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলা হয়।) তবে তাকওয়ার (পাপ মুক্ত থাকার) পোশাক-ই সর্বউৎকৃষ্ট। (মনে রেখো!) এটা-ই আল্লাহর বিধান, তোমরা এটা মেনে চলবে।


জ্ঞাতব্যঃ পোশাক পরিধান করা হয় দুই কারণেঃ লজ্জা নিবারণ করা তথা সতর ঢাকার জন্য আর নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। তবে অনেক মানুষ সুন্দর পোশাক পড়েও স্বভাবগত কারণে নির্লজ্জ-ই থেকে যায় এবং নোংরা মানুষ হিসেবে-ই সমাজে পরিচিতি পায়। 

কারণ কাপড়ের পোশাকে বাহ্যিক ভাবে লজ্জা নিবারণ হলেও স্বভাবগত লজ্জা নিবারণ এবং নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য পাপ মুক্ত জীবন যাপনের বিকল্প নেই। তাই এটাকে তাকওয়ার পোশাক বলা হয়েছে। 

 

আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, একদা রাসূল সাঃ বললেনঃ কে আছো? আমার থেকে কিছু কথা শিখে নেবে এবং আমল করবে, অথবা এমন কাউকে শিখিয়ে দেবে, যে আমল করবে? আমি বললামঃ আমি, ইয়া রাসূলাল্লাহ! তিনি আমার হাত ধরে পাঁচটি কথা বললেনঃ 

  • সকল মাহারিম (হারাম কাজ) থেকে বেঁচে থাকবে; তুমি হবে সবচেয়ে বেশী ইবাদাতকারী, 
  • আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবে; তুমি হবে সবচেয়ে ধনী, 
  • প্রতিবেশীর প্রতি সদয় হবে; তুমি মুঅমিন হয়ে যাবে, 
  • তোমার জন্য যা পছন্দ কর অন্যের জন্য তাই পছন্দ করবে; তুমি মুসলিম হয়ে যাবে, 
  • অধিক হাসবে না; অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। (তিরমিযীঃ ২৩০৫, আহমদঃ ৮০৮১, শাইখ আল-বানীর তাহকীক মতে হাদীছটি হাসান)

يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُم إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ (27)


শয়তান যাদের মিত্র

২৭. হে আদম সন্তান! শয়তান (থেকে সাবধান থাকবে। সে) যেন তোমাদের প্রতারিত করতে না পারে, যেভাবে তোমাদের বাবা-মাকে (প্রতারিত করে) জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদের পোশাক খুলে নিয়ে লজ্জা উন্মোচিত করেছে। সে ও তার জাতি তোমাদের দেখে, তোমরা তাদের দেখ না। শয়তানগণকে আমি ওইসব লোকের ওয়ালী (মিত্র) বানিয়ে দিয়েছি যারা ঈমান আনে না। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুন বাকারাহঃ ৩৭)


শয়তান পরিচিতিঃ যে বা যারা অন্যকে কুমন্ত্রণা দেয় বা কুপথে প্ররোচিত করে সে-ই শয়তান। শয়তান মানুষ হতে পারে, জিন্ন হতে পারে। সূরাহ বাক্বারার ১৪তম আয়াতসহ পবিত্র কুরআনের অনেক জায়গায় ইসলাম বিদ্বেষী নেতাদেরকে শয়তান বলা হয়েছে। শয়তান হতে পারে আমাদের সমাজের কেউ, পরিবারের কেউ অথবা বন্ধুবান্ধবদের কেউ। তাই উক্ত আয়াতসহ অনেক জায়গায় শয়তান শব্দটি বহুবচনে ব্যবহৃত হয়েছে। 

যে বা যারা কুফর করে শয়তান তাদের মিত্র ও আপন হয়ে যায় এবং তখন শয়তান হয়ে যায় তার উপর প্রভাবশালী শক্তি। তাই সে দিনে দিনে মন্দের দিকে ধাবিত হয়।  

   


وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (28)

সামাজিক প্রথা বনাম আল্লাহর দ্বীন

পটভূমিঃ নবী সাঃ’র আগেও মুশরিকরা হাজ্জ করত। তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করত আর বলতঃ বংশ পরম্পরায় আমরা এমন করে আসছি এবং এটা-ই আল্লাহর হুকুম। তাদের এ মনগড়া প্রথা ও মিথ্যা কথাকে প্রতিহত করে নাযিল হয়..  


২৮. তারা (উলঙ্গ হয়ে কা’বাহ ঘর তাওয়াফ করার মত) অশ্লীল কাজ করে আর বলে আমাদের বাপদাদাকে এমন করতে দেখেছি এবং এটা-ই আল্লাহর হুকুম। (তাদের) বলে দাওঃ আল্লাহ অশ্লীলতার হুকুম করেন না। তোমরা কাণ্ডজ্ঞানহীন হয়ে আল্লাহর উপর মিথ্যাচার করছ। 


জ্ঞাতব্যঃ অনেক মানুষ-ই নিজেদের মনগড়া রীতি বা প্রথাকে আল্লাহর দ্বীন বলে অপপ্রচার করে থাকে। আসলে এসব-ই শয়তানের কাজ। মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে রাখার জন্য শয়তান অনেক দর্শন বা থিউরী উপস্থাপন করে। কিছু মানুষ এসব দর্শন গ্রহণ করে নিজে কুরআন হাদীছ থেকে দূরে থাকে এবং মানুষকে দূরে রাখে। এসব দর্শনের কয়েকটি হচ্ছেঃ জাতীয় ঐতিহ্য, যুগ যুগ ধরে চলা আসা প্রথা ও রীতি, বাপ-দাদার আদর্শ, আকাবিরদের তরিকা, ইত্যাদি। অনেক মানুষ আল্লাহর বিধান থেকে মানুষকে দূরে রাখতে এসবের দোহাই দিয়ে থাকে এবং আল্লাহর দ্বীন থেকে দূরে থাকে।

 

قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ (29)

আল্লাহর ইবাদাতকে ভেজালমুক্ত রাখতে হয়

২৯. (হে নবী! সবাইকে) বলে দাওঃ আমার প্রভু আদেশ দিচ্ছেন ন্যায় ও সাম্যের। আর তোমরা প্রত্যেক নামাযে নিজেদের মুখ (কিবলার দিকে) স্থির রাখবে। তোমরা আল্লাহর দাসত্ব করবে ভেজালমুক্ত দ্বীন মেনে, শুধু-ই তাঁর জন্য। তিনি তোমাদেরকে যে ভাবে প্রথম সৃষ্টি করেছেন সে ভাবে-ই তোমরা পুনরায় উত্থিত হবে।


জ্ঞাতব্যঃ আল্লাহ আদেশ দিচ্ছেন ন্যায় ও সাম্যের। তাই জীবনের সকল ক্ষেত্রে ন্যায় সাম্য ও ইনসাফ করা আমাদের ফরজ দায়িত্ব। তাই এটা আমাদের ঈমানের দাবী এবং আল্লাহর ইবাদাতের-ই অংশ। আল্লাহর ইবাদাত করতে হয় সঠিক দ্বীন মেনে, ভেজালমুক্ত থেকে, শুধু-ই আল্লাহর জন্য। ভেজালযুক্ত কাজ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয়।

 

فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلَالَةُ إِنَّهُمُ اتَّخَذُوا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ اللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ (30)

হেদায়াত প্রাপ্ত দল ও বিভ্রান্ত দল

৩০. (আল্লাহর বিধান জানার পর মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়) একদল হেদায়াত পায় আর একদলের উপর অবধারিত হয় বিভ্রান্তি। তারা (বিভ্রান্ত লোকেরা) আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে ওয়ালী (আপন/মিত্র) বানিয়ে নেয় /ওয়ালী হিসেবে মেনে নেয় আর তথাপি মনে করে শুধু তারা-ই ঠিক পথেই আছে।


জ্ঞাতব্যঃ শয়তানদেরকে ওয়ালী বানানো বিভ্রান্তির পথ। ঠিক তদ্রূপ বিভক্তি ও বিভাজন বিভ্রান্তির অন্যতম পথ। বিভ্রান্তির পথ মোট ৭২টি। এ সকল ৭২ পথে বিভ্রান্ত হয়েছিল বনী-ইসরাঈল। আর আজকাল এ পথ ধরে-ই বিভ্রান্ত হচ্ছে কত মুসলিম। অনেক মানুষ এসব পথ ধরে বিভ্রান্ত হয়ে যায় কিন্তু তথাপি মনে করে তারা ঠিক পথেই আছে এবং একমাত্র তারা-ই সঠিক, তারা-ই হেদায়াত প্রাপ্ত। এটা-ই আজকাল আমাদের সমাজের বাস্তবতা।

মুসলমানরা আজ নানা দলে বিভক্ত। সকল দল-ই মনে করে তারা-ই সঠিক, বাকি সব বিভ্রান্ত। আসলে বিভক্তি, বিভাজন ও দলাদলি করে যারা বিভ্রান্তির দিকে ধাবিত হয় এদের প্রায় সবাই দলবাজ ও দলকানা। তাই তারা নিজের দলের ভিতরের বিভ্রান্তিসমূহকেও সঠিক মনে করে আর অন্য সবাইকে বিভ্রান্ত মনে করে। উক্ত আয়াতে এদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

(বিভ্রান্তির ৭২পথ সম্পর্কে জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৬ষ্ট বই “দ্বীন বোঝার মৌলিক নীতিমালা” পাঠ করুন।)


বিঃ দ্রঃ = আসলে হেদায়াতপ্রাপ্ত দল শুধু তারা-ই যারা উম্মতের একতা বজায় রাখে, উম্মতের মাঝে দলাদলি সৃষ্টি করে না এবং কোনো প্রকার বিভক্তি ও বিভাজনে জড়ায় না। (এ সম্পর্কে আরো জানতে দেখুন সূরাহ আনয়া’ম আয়াত ১৫৩, ১৫৯)

 

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)


সালাত ও তাওয়াফকালে সতর ঢেকে রাখা আবশ্যক

৩১. (নবী সাঃর আগমনের পূর্বেও মুশরিকরা হাজ্জ করত তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। (কুরতুবীঃ মুসলিম) এ প্রথা রহিত করে নাযিল হয়ঃ) 

হে আদম সন্তান! তোমরা প্রত্যেক (বার) মাসজিদে (সালাত ও তাওয়াফ কালে সতর ঢেকে) তোমাদের শোভা বজায় রাখবে। আর তোমরা (তোমাদের প্রয়োজন ও পছন্দ মত বিধি মোতাবেক) খাবে, পান করবে, তবে ইসরাফ করবে না। কারণ আল্লাহ ইসরাফকারীদের পছন্দ করেন না।                                                  


জ্ঞাতব্যঃ প্রতিটি জিনিষের-ই কিছু সৌন্দর্য বা শোভা রয়েছে। সালাতের শোভা হল বিধি মোতাবেক সালাত আদায় করা। অর্থাৎ আল্লাহ ও তদীয় রাসূল সা. সালাত আদায়ের যে সব নিয়ম ও রীতি বাতলে দিয়েছেন এসব পালন করে সালাত আদায় করা। সালাতে সতর ঢাকা ফরজ এবং এটা হল সালাতের অন্যতম শোভা। রাসূল সা. এবং সাহাবাগণ জুতা পায়ে রেখে সালাত আদায় করতেন। এমন কি মসজিদে জামায়াত কালেও উনারা সাধারণত জুতা পায়ে রাখতেন। 

উল্লেখ্য উনাদের সময়ে মসজিদের ফ্লোরে বালি ও মাটি ছিল। তাই জুতা পায়ে রেখে সালাত আদায় করতে কোনো সমস্যা ছিল না। তবে আমাদের সময়ে মসজিদের ফ্লোরে টাইলস লাগানো হয় এবং কার্পেট বিছানো থাকে। তাই বাইরের জুতা পায়ে রেখে মসজিদে প্রবেশ পরিচ্ছন্নতার জন্য সহায়ক নয়। তবে সালাত আদায় কালে অথবা তাওয়াফ কালে জুতা পায়ে রাখতে বিধানগত ভাবে কোনো সমস্যা নেই। কিন্তু ইয়াহুদ সমাজ জুতা পায়ে সালাত আদায়কে অপছন্দনীয় ও মন্দ কাজ মনে করত। আর আজকাল আমাদের অনেক লোকও এমনটি মনে করেন। অথচ হাদীছে এসেছে..  

আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, একদা রাসূল সাঃ বললেনঃ তোমরা সালাতের শোভা বজায় রাখবে। জিজ্ঞেস করা হলঃ সালাতের শোভা কি? রাসূল সা. বললেনঃ জুতা পরিধান করে সালাত আদায় করা। (কুরতুবী)

 

সাঈদ বিন ইয়াযীদ আল-আযদী বলেনঃ একদা আমি আনাস বিন মালিক রাঃকে জিজ্ঞেস করলাম রাসূল সাঃ কি জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতেন? তিনি বলেছেনঃ হাঁ, (বুখারীঃ সালাত অধ্যায়, বাবাঃ সালাত ফি-ন-না’ল) 


আইন ও বিধানঃ জুতা পরিহিত অবস্থায় নামায পড়া মন্দ কাজ নয়। জানাযায় বা মাঠে ময়দানে আদায় কৃত নামাযে জুতা পরিহিত থাকা মোটেই দোষের নয়। সালাত ও তাওয়াফের সময়ে সতর ঢেকে রাখা ফরজ। 


ইসরাফঃ ইসরাফ অর্থ অপচয়, অপব্যবহার। সকল প্রকার অবৈধ ও অকল্যাণকর ব্যয়কে ইসরাফ বলা হয়।  

 

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ (32) قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (33)

হারাম কাজের একটি সংক্ষিপ্ত তালিকা

৩২. (অনেকে মনে করে সুন্দর পোশাক ও উত্তম খাবার বিলাসিতা এবং এজন্য অর্থ ব্যয় করা অপচয়। অথচ মহান আল্লাহ তায়া’লা আদেশ দিচ্ছেন) 

(হে নবী! মানুষকে) বলে দাওঃ আল্লাহ তাঁর বান্দার জন্য যে সৌন্দর্য ও উত্তম খাবার তৈরি করেছেন, এটা নিষেধ করার কে আছে? 

বলে দাওঃ দুনিয়ার জীবনে মুঅমিন্দের জন্য-ই আল্লাহ এসব দিয়েছেন। (তবে দুনিয়া যেহেতু ভালমন্দের মিশ্রিত আবাস। তাই দুনিয়ার জীবনে কাফিররাও ভোগ করে থাকে। কিন্তু) আখেরাতে এসব হবে শুধু-ই মুঅমিনদের (তখন কাফিররা কিছুই পাবে না।) আমি বিধানসমূহ এভাবে-ই পরিষ্কার ভাবে বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য।                               

 

৩৩. বলে দাওঃ (আল্লাহ সুন্দর পোশাক ও উত্তম খাবার হারাম করেননি। বরং) আল্লাহ হারাম করেছেনঃ প্রকাশ্য গোপনীয় সব ধরনের অশ্লীলতা, পাপাচার, অন্যায় অবিচার, আল্লাহর সাথে কৃত শিরক; যার কোনো দলীল তিনি নাযিল করেননি, আর কাণ্ডজ্ঞানহীন হয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যাচার।    

 

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ (34) يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (35) وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (36)


প্রত্যেক জাতির উত্থান ও পতনের সময় নির্ধারিত

৩৪. প্রতিটি জাতির (উত্থান পতনের) সময় নির্ধারিত। যখন যার সময় আসবে তখন-ই (উত্থান বা পতন) হবে, একটু আগেও হবে না, একটু পরেও না। (তাই কথাটি সদা মনে রাখবে এবং সবর করবে) 

 


৩৫. হে আদম সন্তান! তোমাদের কাছে যখন কোনো রাসূল আসবে এবং আমার আয়াত (বিধান কিতাব) পাঠ করবে। তখন যে (বা যারা রাসূলকে মেনে নিয়ে) তাকওয়া অর্জন করবে, নিজেকে শোধরে নিবে, (আমি তাদের মাফ করে দেব) তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক এবং পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া)   


৩৬. পক্ষান্তরে যে আমার বিধান অমান্য করবে, প্রত্যাখ্যান করবে, তারা (সে ও তার অনুসারীরা) হবে জাহান্নামী। সেখানে তারা চিরকাল থাকবে। 

 

فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ أُولَٰئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُمْ مِنَ الْكِتَابِ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنْتُمْ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ قَالُوا ضَلُّوا عَنَّا وَشَهِدُوا عَلَىٰ أَنْفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ (37) قَالَ ادْخُلُوا فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ فِي النَّارِ كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌ لَعَنَتْ أُخْتَهَا حَتَّىٰ إِذَا ادَّارَكُوا فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَاهُمْ لِأُولَاهُمْ رَبَّنَا هَٰؤُلَاءِ أَضَلُّونَا فَآتِهِمْ عَذَابًا ضِعْفًا مِنَ النَّارِ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَلَٰكِنْ لَا تَعْلَمُونَ (38) وَقَالَتْ أُولَاهُمْ لِأُخْرَاهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُونَ (39)

আল্লাহর বিধান অমান্যকারীদের পরিণাম

৩৭. ওই ব্যক্তির চেয়ে পাপিষ্ঠ আর কে? যে আল্লাহর উপর মিথ্যাচার করে, আল্লাহর বিধান অমান্য করে? তারা তাদের প্রাপ্য (আযাব সময় মত) ঠিক-ই পেয়ে যাবে। তাদের মৃত্যু ঘটাতে এসে আমার দূত (ফিরিস্তা) বলবেঃ তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকতে তারা কোথায়? (কেন তোমাদের রক্ষা করতে আসছে না?) তারা বলবেঃ সব উধাও হয়ে গেছে। তারা নিজের বিপক্ষে সাক্ষ্য দিবে (তথা স্বীকার করে নেবে) তারা কাফির ছিল। 

 

৩৮. (বিচার দিনে আল্লাহ এদেরকে) বলবেনঃ ইতোমধ্যে বহু জিন্ন ও মানুষ জাহান্নামে চলে গেছে, তোমরাও চলে যাও। কোনো দল সেখানে প্রবেশ করলে অন্যরা লা’নত করবে। সবাই একত্রিত হবার পর পরবর্তীরা পূর্ববর্তীদের (মুরব্বিদের, আকাবিরদের, বড়দের) সম্পর্কে বলবেঃ হে রাব্ব! এরা আমাদের বিভ্রান্ত করেছে, জাহান্নামে এদের আযাব বাড়িয়ে দাও। (আল্লাহ) বলবেনঃ প্রত্যেকের আযাবই বেশী। তবে তোমরা বুঝ না। 


৩৯. পূর্ববর্তীরা পরবর্তীদের বলবেঃ তোমরা আমাদের থেকে আলাদা নও। (আমরা সবাই একই পথের পথিক। তাই) আযাব আস্বাদন কর, এটা-ই তোমাদের কর্মফল।  


إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ (40) لَهُمْ مِنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ (41)

যাদের জন্য আকাশের দ্বার বন্ধ করে দেয়া হবে

৪০. যারা দম্ভ করে এবং আমার বিধান অমান্য করে; (হাশরের বিচারের পর) তাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না। (সকল জান্নাত-ই ১ম আকাশের উপরে এবং ১ম আকাশ পাড়ি দিয়েই জান্নাতে যেতে হবে। যেহেতু তাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না।) তাই তারা জান্নাতে যেতে পারবে না। সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব হলেও না। (কারণ তারা পাপিষ্ঠ।) আর পাপিষ্ঠদের বদলা আমরা এভাবেই দিয়ে থাকি।


জ্ঞাতব্যঃ হাশরের মাঠ হবে আমাদের এ দুনিয়ায়। জান্নাত আকাশের উপরে আর জাহান্নাম আকাশ ও পৃথিবীর মধ্যখানে। জান্নাতে যেতে হলে আকাশ পার হয়ে যেতে হবে। তাই যাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না তারা জান্নাতে যেতে পারবে না। আর জাহান্নামে যেহেতু আকাশের নীচে তাই যাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না তারা জাহান্নামে-ই নিক্ষিপ্ত হবে। 


৪১. তাদের নীচে থাকবে আগুনের আবরণ, উপর থেকেও আগুন তাদের আচ্ছাদন করে থাকবে। আর অন্যায়কারীদের বদলা আমরা (আল্লাহ। আরবী ব্যাকরণের নিয়মে অধিক সম্মান বুঝাতে এমন করা হয়) এভাবেই দিয়ে থাকি।   


وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ (42)


সাধ্যের বাইরে কারো উপর দায় চাপানো যাবে না

৪২. আমি “সাধ্যের বাইরে কারো উপর দায় চাপাই না”। যারা ঈমান আনে, (সাধ্যমত) সৎকাজ করে, তারা জান্নাতী। সেখানে তারা চিরকাল থাকবে।


আইন ও বিধানঃ ইসলামী আইনের একটি মূলসূত্র হলঃ “সাধ্যের বাইরে কারো উপর দায় চাপানো যাবে না” এ দায় ব্যক্তিগত হোক বা সামাজিক, পারিবারিক হোক বা অন্য যে কোনো বিষয়ে। তাই বিচার করতে, ফতোয়া দিতে তথা দ্বীনি ও দুনিয়াবী যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে।

 

 

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (43)

জান্নাতের প্রবেশের আগে মানুষের অন্তর থেকে যা অপসারণ করা হবে

৪৩. (জান্নাতে প্রবেশের আগে) আমি তাদের অন্তর থেকে গি’ল্ল (হিংসা-বিদ্বেষ, রাগ-গুস্বা, রোগব্যাধি, অলসতাসহ অকল্যাণকর সবকিছু) অপসারিত করে নেব। তাদের তলদেশে প্রবাহিত হবে নহর। (তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে) তারা বলবেঃ সকল প্রশংসা আল্লাহর, তিনি-ই আমাদের হেদায়াত করেছেন। আল্লাহ হেদায়াত না করলে আমরা হেদায়াত পেতাম না। রাসূলগণ সঠিক বিধান নিয়ে এসেছিলেন। ঘোষণা করা হবেঃ এটা-ই জান্নাত, কর্মফল হিসেবে তোমাদেরকে এর সত্ত্বাধিকারী করা হল।  


জ্ঞাতব্যঃ এ অপসারণ হবে একটিমাত্র গোসলের মাধ্যমে। জান্নাতে প্রবেশের আগে জান্নাতীদেরকে আল-হায়াত নামক জলধারায় গোসল করানো হবে এবং এ গোসলের দ্বারা তাদের দেহে বাহ্যিক ও আভ্যন্তরীণ দুই ধরনের পরিবর্তন ঘটবে।

বাহ্যিক ভাবে তারা সুন্দর ও সুঠাম দেহ এবং চিরতরে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবে আর আভ্যন্তরীণ ভাবে তাদের অন্তর থেকে অকল্যাণকর সবকিছু অপসারিত হয়ে যাবে এবং তাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা ও পাকস্থলীর পরিপাক পদ্ধতি বদলে গিয়ে মানবদেহ সম্পূর্ণরূপে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে।     

 

وَنَادَىٰ أَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابَ النَّارِ أَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۖ قَالُوا نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌ بَيْنَهُمْ أَنْ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ (44) الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُمْ بِالْآخِرَةِ كَافِرُونَ (45)

জান্নাতী ও জাহান্নামীদের কথোপকথন

৪৪. জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবেঃ আমরা প্রভূর ওয়াদা সঠিক পেয়েছি, তোমরা কি প্রভুর ওয়াদা ঠিক পেয়েছ? তারা বলবেঃ হাঁ..। তখন ঘোষণা করা হবেঃ পাপিষ্ঠদের উপর আল্লাহর লা’নত। 


৪৫. (লা’নত তাদের উপর) যারা আল্লাহর পথে বাঁধার সৃষ্টি করে, তাতে দোষ খুঁজে আর আখেরাত অস্বীকার করে।   


ঈমান ও আক্বীদাহঃ আয়াতে উল্লেখিত ৩টি কাজ-ই কুফর। কোনো মুসলিম এমন কাজ করলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। 

 

وَبَيْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَى الْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّا بِسِيمَاهُمْ ۚ وَنَادَوْا أَصْحَابَ الْجَنَّةِ أَنْ سَلَامٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ (46) وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ (47) وَنَادَىٰ أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُمْ بِسِيمَاهُمْ قَالُوا مَا أَغْنَىٰ عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ (48) أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللَّهُ بِرَحْمَةٍ ادْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ (49) 

জান্নাতী, জাহান্নামী ও আ’রাফবাসী

৪৬. তাদের (জান্নাতী ও জাহান্নামীদের) মাঝে এক অন্তরায় থাকবে (যার নাম আ’রাফ) এবং কিছুলোক আ’রাফে থাকবে, যারা (জান্নাতী, জাহান্নামী) সবাইকে দেখে চিনতে পারবে। তারা জান্নাতীদের ডেকে বলবেঃ সালামুন আলাইকুম, তারা জান্নাতে প্রবেশ না করলেও (প্রবেশের জন্য) লালায়িত থাকবে। 


৪৭. যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেয়া হবে, তখন তারা বলবেঃ হে রাব্ব! আমাদেরকে ওই পাপিষ্ঠদের সঙ্গী বানিও না।   


৪৮. আ’রাফবাসীরা (জাহান্নামী) লোকদেরকে দেখে চিনবে এবং ডেকে বলবেঃ তোমাদের দল ও অহমিকা কোনো কাজে এলো না? 


৪৯. অথচ যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতেঃ আল্লাহ এদের দয়া করবেন না। (আজ এদেরকে-ই বলা হল) জান্নাতে প্রবেশ কর, তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিতও হবে না। 


জ্ঞাতব্যঃ আমাদের সামাজিক প্রেক্ষাপটে এ আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কিছু শিখার বা বুঝার আছে। একটু ভাবুনঃ আখেরাতে যারা জাহান্নামী হবে, তাদের কিছু মানুষও দুনিয়ার জীবনে আল্লাহ বিশ্বাস করবে এবং নিজেদেরকে হেদায়াতপ্রাপ্ত জান্নাতী মনে করবে। আর জান্নাতী মুঅমিনদের ব্যাপারে নিশ্চিত ভাবে কসম করে বলবেঃ এরা বিভ্রান্ত হয়ে গেছে, এরা হেদায়াত প্রাপ্ত নয়, আল্লাহ এদের ক্ষমা করবেন না। ইত্যাদি। এবার একটু ভাবুন তো এরা কারা?


বিঃ দ্রঃ = আ’রাফবাসী কারা হবে এবং তারা কতদিন আ’রাফে থাকবে এ সম্পর্কে সঠিক ভাবে কিছু জানা যায়নি।     


وَنَادَىٰ أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ ۚقَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ (50) الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (51) 


জান্নাতের খাদ্য ও পানীয় যাদের জন্য হারাম

৫০. জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবেঃ আল্লাহ তোমাদেরকে যে খাবার ও পানীয় দান করেছেন এর সামান্য কিছু দিয়ে হলেও আমাদের পরিতৃপ্ত কর। জান্নাতীরা বলবেঃ আল্লাহ কাফিরদের তরে এসব হারাম করে দিয়েছেন। 


৫১. (এখানে কাফির বলে বুঝানো হয়েছে) যারা তাদের দ্বীনকে খেল-তামাশায় পরিণত করেছে, দুনিয়ার জীবন যাদের প্রতারিত করেছে। তাই আজকের এ দিনে আমি (আল্লাহ) তাদের ভুলে থাকব, যেমন (দুনিয়ার জীবনে) তারা এ দিনকে ভুলে থেকেছিল, তারা আমার বিধান প্রত্যাখ্যান করেছিল।


জ্ঞাতব্যঃ যারা দুনিয়ার জীবন পেয়ে দ্বীনকে ভুলে থাকে, দুনিয়ামোহ যাদের দ্বীন সম্পর্কে প্রতারিত করে এবং এসব কারণে যারা দ্বীন থেকে দূরে সরে থাকে, যারা দ্বীন ও দ্বীনি বিষয়াদিকে খেল-তামাশায় পরিণত করে; তারা পাপিষ্ঠ, তারা জাহান্নামী।


ঈমান ও আক্বীদাহঃ দ্বীন বা দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-তামাশা করা এবং দ্বীন বা দ্বীনি বিষয়াদিকে খেল-তামাশায় পরিণত করা কুফর। যারা এমন করে তাদের প্রত্যাখ্যান করা ও বর্জন করা ফরজ। কোনো মুসলিম কুফর করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। তখন সে হয়ে যায় ঈমানহীন মুসলিম তথা মুনাফিক। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। কিয়ামতের দিন মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না।  


দ্বীনি বিষয়াদিকে খেল-তামাশায় পরিণত করার ধরণঃ আমাদের সমাজের অনেক মানুষ অনেক ভাবে দ্বীন ও দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-তামাশা করে থাকে এবং দ্বীনকে তামাশার পাত্রে পরিণত করে। যেমন..

  • অনেক গায়ক দ্বীন ও দ্বীনি বিষয়াদিকে গানবাজনার মাধ্যমে হাসির ছলে উপস্থাপন করে কৌতুক করে থাকে। তারা বিষয়কে হাসির পাত্রে পরিণত করে। বিশেষ করে কিছু বাউল শিল্পীদেরকে দেখা যায় তারা মৃত্যু, কবর, হাশর, ফুলসিরাত, বিচার, জান্নাত, জাহান্নাম, ইত্যাদি নিয়ে গান করেন এবং হাসি কৌতুকের ছলে বাদ্যযন্ত্রের তরঙ্গে এসব উপস্থাপন করে থাকেন। 
  • কিছু কিছু কৌতুক শিল্পীও দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি কৌতুক করে থাকে। 
  • কোনো কোনো সাহিত্যিকও দ্বীনি বিষয়াদি নিয়ে ব্যঙ্গ করে রচনা, কবিতা, গান বা নাটক লিখে থাকেন।
  • একদল ভন্ডপীর আজব আজব থিউরী উপস্থাপন করে দ্বীন ও দ্বীনি বিষয়াদিকে হাসির খোরাকে পরিণত করেন। 
  • অনেক প্রযোজক ও পরিচালক তাদের নাটকে, সিনেমায় বা সিরিয়ালে দ্বীনি বিষয়াদি বা দ্বীনি চরিত্রকে এমন ভাবে উপস্থাপন করেন যেন এসব হাসির খোরাকে পরিণত হয়।
  • কিছু কিছু হুজুরও উনাদের ওয়াজে বা বক্তৃতায় কোনো কোনো বিষয়কে এমন ভাবে উপস্থাপন করেন যাতে এটা হাসির তামাশায় পরিণত হয়।
  • অনেকে আবার যিকিরের নামে ডান্স করে এমন ভাবে আল্লাহর নাম নিয়ে থাকে যা দেখতে তামাশার মত-ই লাগে; 
  • অনেক গ্রাম্য মাতবরদেরকেও দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি মশকারা করতে দেখা যায়। ইত্যাদি, ইত্যাদি। আমাদের সমাজের নানা জনে নানা ভাবে দ্বীন ও দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি তামাশা করেন। এবং দুঃখজনক হলেও সত্য যে, কুফরের মত মারাত্মক পাপ হলেও এটা তাদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে গেছে।  

وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَىٰ عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ (52) هَلْ يَنْظُرُونَ إِلَّا تَأْوِيلَهُ يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِنْ قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فَهَلْ لَنَا مِنْ شُفَعَاءَ فَيَشْفَعُوا لَنَا أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ قَدْ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ (53)


কুরআন বিমুখ জীবন 

৫২. আমি (আল্লাহ) তাদেরকে যে কিতাব দিয়েছি এটা জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ এবং আমি এতে সবকিছু সবিস্তারে বর্ণনা করেছি। (এ কিতাব) মুঅমিনদের জন্য হেদায়াত ও রহমত স্বরূপ। 


৫৩. তারা (এ কিতাব অমান্যকারীরা) কি এটা-ই (এ কিতাবে বর্ণিত আযাব) বাস্তবায়নের অপেক্ষা করছে? আজ (দুনিয়ার জীবনে) যারা (এ কিতাবের বিধান) ভুলে রয়েছে (আখেরাতে আযাব) বাস্তবায়নের দিন তারা বলবেঃ রাসূলগণ সঠিক বিধান নিয়ে এসেছিলেন। (তারা বুঝবেঃ এখন আর বাঁচার কোনো পথ নেই। তখন দুনিয়ার কথা মনে পড়বে, মনে পড়বে শাফায়া’তের কথা। তাই বলবে) আমাদের জন্য শাফায়া’ত করার কি কেউ নেই.? (তখন তারা প্রতিজ্ঞা করে বলবেঃ দুনিয়ায়) ফিরে যেতে পারলে আমরা আর এমন করব না, যা আগে করেছি। (আসলে আল্লাহর বিধান অমান্য করে) তারা নিজের সর্বনাশ করে ফেলেছে। তখন মনগড়া সব উধাও হয়ে যাবে।   


হুঁশিয়ারিঃ যে বা যারা বাস্তব জীবনে কুরআন বিমুখ হয়ে যাবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এক সময়ে তাদের মুখায়ব বিকৃত করা হবে, তাদের লা’নত করা করা হবে এবং নানা ধরনের সাজা দেয়া হবে। আমাদের সমাজে মুসলিম হিসেবে পরিচিত অনেক মানুষ নানা ভাবে এবং নানা পন্থায় কুরআন বিমুখ জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন। যেমন..

  • যেসব মুসলিম স্যাকুলার বা সমাজতান্ত্রিক ধারায় জীবন যাপন করছেন তারা কুরআন বিমুখ। কারণ কুরআনের বিধান হচ্ছে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে কুরআনিক আইন মেনে চলা আর স্যাকুলার বা সমাজতান্ত্রিকরা অনেক ক্ষেত্রে কুরআন পরিপন্থী আইন, বিধান ও নীতি মেনে কুরআন বিমুখ হয়ে যায়।
  • যেসব মুসলিম ন্যাশনালিষ্ট হয়ে গেছেন তারা কুরআন বিমুখ। কারণ কুরআনের মূল শিক্ষা বিশ্ব মুসলিমের জাতীয় ঐক্য আর ন্যাশনালিজমের (আঞ্চলিক জাতীয়তাবাদের) মূল শিক্ষা অঞ্চল ভিত্তিক বিভাজন।
  • যেসব মুসলিম আক্বীদাহ বিশ্বাসে তথা আদর্শগত ভাবে ডেমুক্রেট বা গণতান্ত্রিক হয়ে যায় তারাও কুরআন বিমুখ। কারণ আল-কুরআন আল্লাহর সার্বভৌমত্ব শিক্ষা দেয় আর গণতন্ত্র শিক্ষা দেয় মানুষের সার্বভৌমত্ব।
  • যেসব মুসলিম আদর্শগত ভাবে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ মেনে নেয় তারাও কুরআন বিমুখ। কারণ আল-কুরআনের বিধান হচ্ছে সুদ হারাম আর পুঁজিবাদের মূল ভিত্তিই সূদ। 
  • যেসব মুসলিম উম্মতের মাঝে বিভাজন তৈরি করে দলেদলে বিভক্ত হয়ে যায় তথা যে বা যারা দ্বীন নিয়ে দলাদলিতে রত তারাও কুরআন বিমুখ।     

সুতরাং হে আখেরাত মুখী ভাই ও বোনেরা! এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এবং আসুন! উল্লেখিত সকল মত ও পথসহ কুফর ও শিরকের সকল পথ ত্যাগ করে কুরআনের পথে ফিরে চলি। হে আল্লাহ্‌! তুমি আমাদের সহায় হও। 

 

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ (54)

সৃষ্টি আল্লাহর, তাই কর্তৃত্বও হবে শুধু-ই তাঁর

৫৪. (হে মানুষ!) তোমাদের রাব্ব ছয় দিনে আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর তিনি “ইস্তিওয়া” করেছেন আরশে। তিনি দিনকে ঢেকে দেন রাত দিয়ে। রাত ও দিন একে অপরের পিছে আবর্তন শীল। সূর্য, চন্দ্র, গ্রহ নক্ষত্র আল্লাহর আদেশে নিয়ন্ত্রিত ও পরিচালিত। শোনো! সৃষ্টি আল্লাহর, তাই আল-আমর (সকল কর্তৃত্ব/আদেশ জারির অধিকার) ও শুধু-ই তাঁর। আল্লাহ মহীয়ান, সর্বজগতের রাব্ব।


ঈমান ও আক্বাইদঃ ইস্তিওয়া অর্থ অধিষ্ঠিত হওয়া, বসা, আসন গ্রহণ করা, ইত্যাদি। তবে আল্লাহ কিভাবে আরশে ইস্তিওয়া করেছেন তা আমাদের জানা নেই। আসলে আল্লাহ কথায়? এব্যাপারে জানতে হলে নিম্নের আয়াত সমূহ বুঝতে হবে। 

এখানে মানে সূরাহ রা’দের ২য় আয়াতে বলা হয়েছে আল্লাহ আরশে। 

সূরাহ বাক্বারার ১৮৬ তম আয়াতে বলা হয়েছেঃ আল্লাহ নিকটে। 

সুরাহ ওয়াক্বিয়াহর ৮৫তম আয়াতে বলা হয়েছেঃ তিনি আরো নিকটে। 

সূরাহ ক্বাহাফের ১৬তম আয়াতে বলা হয়েছেঃ শাহ রগের চেয়ে নিকটে। 

সূরাহ হাদীদের ৪র্থ আয়াতে বলা হয়েছেঃ তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সঙ্গে। 

সূরাহ ফুসসিলাতের ১১তম আয়াতে বলা হয়েছেঃ তিনি আকাশে। 


আসলে আল্লাহর কিতাবের সকল আয়াতকে সমান ভাবে মানতে হবে। এক আয়াতকে মানার নামে অন্য আয়াতকে অমান্য করা বা বিনা দলীলে মনগড়া তাওহীল বা অপব্যাখ্যা করা যাবে না। তাই আমাদের বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্‌ আমাদের নিকটে, অতি নিকটে, শাহ রগের চেয়েও নিকটে, আমরা যেখানে-ই থাকি তিনি আমাদের সঙ্গে। সমান ভাবে বিশ্বাস করতে হবেঃ আল্লাহ্‌ আকাশে, আল্লাহ্‌ আরশে। এবং এব্যাপারে মনগড়া বা মানুষের ধারণাভিত্তিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নেওয়া যাবে না।


ঈমান ও আক্বীদাহঃ সৃষ্টি আল্লাহর তাই কর্তৃত্বও চলবে শুধু-ই তাঁর, আদেশ বা অধ্যাদেশ জারি করার তিনি-ই মালিক। আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্যের কর্তৃত্ব অথবা আল্লাহর বিধানের বাইরে অন্যের আদেশ বা অধ্যাদেশ মেনে নিলে শিরক হয়।

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚإِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55) 


দোয়া করার সঠিক পদ্ধতি এবং দোয়া নিয়ে বাড়াবাড়ি

৫৫. (হে মানব ও দানব জাতি!) তোমরা তোমাদের প্রভুর কাছে দোয়া কর অনুনয় বিনয় করে, সংগোপনে। (আর দোয়া নিয়ে বাড়াবাড়ি করো না। মনে রেখো! দোয়াসহ দ্বীনি বিষয়াদি নিয়ে) যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। 


জ্ঞাতব্যঃ

  • দোয়ার নিয়ম হচ্ছে মিনতি করা, সংগোপনে দোয়া করা এবং উচ্চবাক্য না করা। 
  • সুরাহ মারইয়ামের ৩য় আয়াতে বলা হয়েছেঃ যখন যাকারিয়্যাহ সংগোপনে রাব্বকে ডেকে ছিল।
  • এক হাদীছে রাসূল সাঃ বলেছেনঃ সর্বোত্তম যিকর হল যা সংগোপনে করা হয় আর সর্বোত্তম রিজক হল যা (প্রয়োজন মিটাতে) যথেষ্ট হয়। (কুরতুবী) 
  • আবু-মূসা রাঃ বলেনঃ একদা আমরা রাসূল সাঃর সাথে অভিযানে ছিলাম। একদা লোকজন উচ্ছস্বরে তাকবীর বলতে লাগল। রাসূল সাঃ বললেনঃ হে মানুষ! নিজের উপর দয়া কর। তোমরা অনুপস্থিত বা বধির কাউকে ডাকছ না। তোমরা এমন একজনকে ডাকছ যিনি তোমাদের অতি নিকটে এবং সর্বশ্রোতা, যিনি তোমাদের সঙ্গেই আছেন। (কুরতুবীঃ মুসলিম)
  • দোয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করা নিন্দনীয়। যারা এমন করে আল্লাহ তাদের পছন্দ করেন না। 
  • আবু-বাকার বিন আবী শাইবাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ অদূর ভবিষ্যতে কিছু মানুষের আবির্ভাব হবে যারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে। (কুরতুবীঃ ইবনু মাজা)                                                    
  • আব্দুল্লাহ বিন মুগাফফাল রাঃ একদা শোনতে পেলেনঃ উনার ছেলে দোয়াতে বলছেঃ হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাতের ডান দিকের সাদা ভবনটি চাই। তিনি বললেনঃ বেটা! আল্লাহর কাছে জান্নাত কামনা কর এবং জাহান্নাম থেকে সুরক্ষা চাও। আমি শোনেছি, রাসূল সাঃ বলেছেনঃ অদূর ভবিষ্যতে কিছু মানুষের আবীর্ভাব হবে যারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে। (কুরতুবী) 
  • দোয়া নিয়ে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি অনেক ভাবে হতে পারে। যেমনঃ অতি উচ্চস্বরে দোয়া করা /অসম্ভব কিছু চাওয়া /পাপ জাতীয় কিছু চাওয়া /কুরআন সুন্নায় বর্ণিত নিয়মনীতির বাইরে গিয়ে দোয়া করা /ছন্দ মিলিয়ে মিলিয়ে সুর দিয়ে টেনে টেনে দোয়া করা। ইত্যাদি। (কুরতুবী)
  • বর্তমানে আমাদের সমাজে দোয়া, যিকরসহ নানা ইবাদাতের ক্ষেত্রে সীমালঙ্ঘন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। যেমনঃ দোয়া মাহফিল, আখেরী মুনাজাত, উচ্চস্বরে জিকির, ওয়াজ মাহফিলে বক্তার কথা শোনে চিৎকার করে সুবহানাল্লাহ বলা, রাজপথ কাপাতে গলা ফাটিয়ে তাকবীর বলা, ইত্যাদি। উপরে উল্লেখিত হাদীছ ও তাফসীর থেকে বুঝা যায়ঃ এসকল কাজ-ই অতি বাড়াবাড়ী ও সীমালঙ্ঘন। 

وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ (56)


৫৬. (হে মানুষ!) যমীনে শান্তি(প্রতিষ্টা)র পর তাতে ফাসাদ (পাপাচার) করো না। আল্লাহর কাছে দোয়া কর /আল্লাহকে ডাক ভীতি সহকারে, আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎলোকদের অতি নিকটে।   


وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّىٰ إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَٰلِكَ نُخْرِجُ الْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (57) وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُ بِإِذْنِ رَبِّهِ ۖوَالَّذِي خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا كَذَٰلِكَ نُصَرِّفُ الْآيَاتِ لِقَوْمٍ يَشْكُرُونَ (58)


আল্লাহর কুদরত

৫৭. আল্লাহ তার রহমতের (বৃষ্টির) আগে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যে বাতাস বয়ে নিয়ে যায় পানিবাহী মেঘমালা, যে পানি বর্ষণ করে আমি মৃত (শুষ্ক) জনপদকে পরিতৃপ্ত করি আর উৎপন্ন করি হরেক রকম ফলমূল। (বৃষ্টির পানিতে শুষ্ক মাটি যেভাবে জীবন ফিরে পায়; পুনরুত্থান দিবসে ঠিক) এভাবে-ই আমি মৃতকে জীবিত করব, (আমি বিষয়গুলো সুন্দর ভাবে বর্ণনা করি) যেন তোমরা গ্রহণ কর।


৫৮. উর্বর ভূমি তার প্রাভুর আদেশে-ই ফসল উৎপন্ন করে। আর অনুর্বর ভূমিতে কিছুই হয় না “নাকিদ” (অকেজো বস্তু/কঠোর শ্রম) ছাড়া। (ঠিক এভাবে-ই উৎকৃষ্ট অন্তরে ঈমান আর নিকৃষ্ট অন্তরে কুফর স্থান পায়।) আমি আমার বিধান বারবার বর্ণনা করি শোকরগোজার জাতির জন্য। 


(অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম আল্লাহর শোকর করা বা শুকরিয়া আদায় করা) 


لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (59) قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي ضَلَالٍ مُبِينٍ (60) قَالَ يَا قَوْمِ لَيْسَ بِي ضَلَالَةٌ وَلَٰكِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ (61) أُبَلِّغُكُمْ رِسَالَاتِ رَبِّي وَأَنْصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ (62) أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِنْ رَبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ (63) فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ (64)


নূহ আঃ

৫৯-৬৩. (হে মানুষ! স্মরণ কর) আমি (আল্লাহ) নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি রাসূল হিসেবে। সে বলেছেঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। (কিন্তু মানুষ নূহ আঃ’র আনুগত্য না করে পাপিষ্ঠ নেতাদের আনুগত্য মেনে নিল। নূহ আঃ বললেনঃ হে আমার জাতি!) আমি তোমাদের উপর কঠিন আযাবের আশঙ্কা করছি।

জাতির নেতারা বললঃ (নূহ!) আমরা লক্ষ্য করছি তুমি চরম ভাবে বিভ্রান্ত হয়ে গেছ।

নূহ বললঃ হে আমার জাতি! আমার মাঝে কোনো বিভ্রান্তি নেই। আমি রাব্বু-ল-আ’লামীনের রাসূল। আমি তোমাদের কাছে প্রভুর বাণী পৌঁছে দিচ্ছি, তোমাদের উপদেশ দিচ্ছি। আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জান না। 

(মানুষ বললঃ নূহ! আমরা আশ্চর্য হয়ে যাচ্ছিঃ আল্লাহ রাসূল হিসেবে তোমাকে কিভাবে বেছে নিলেন?!) 

(নূহ আঃ বললেনঃ আল্লাহর আযাব সম্পর্কে) তোমাদের সাবধান করার জন্য তোমাদেরই এক লোকের কাছে প্রভুর বাণী এসেছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার এবং যেন তোমাদের দয়া করা হয়। আর এতে তোমরা আশ্চর্য হয়ে গেলে? 

(আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া)


৬৪. তথাপিও তারা (নূহকে মেনে নিতে) অস্বীকার করল। ফলে আমি (আল্লাহ আমার রাসূল) নূহকে এবং যারা তার প্রতি ঈমান এনেছিল তাদেরকে জাহাজে করে (আযাব থেকে) বাঁচালাম আর যারা আমার বিধান অমান্য করেছে তাদের সবাইকে ডুবিয়ে মারলাম। কারণ তারা অন্ধ হয়ে গিয়েছিল।  


জ্ঞাতব্যঃ নূহ আঃ পৃথিবীর প্রথম রাসূল। তিনি হলেন নূহ বিন লামিক বিন মাতুশলাহ’ বিন খানূখ (অপর নাম ইদরীস। তিনি নবী ছিলেণ। আঃ) বিন ইয়ারিদ বিন মাহলাঈল বিন ক্বাইনিন বিন আনুশ বিন শীশ (অপর নাম হিবাতুল্লাহ। তিনি নবী ছিলেন। আঃ) বিন আদম আঃ। (বংশ পরম্পরায়ের ব্যাপারটি নিশ্চিত ভাবে প্রমানিত নয়।)


আল্লাহ যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছেন যেন মানুষ সামাজিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিকসহ জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আনুগত্য ও অনুকরণ করে। (দেখুন সূরাহ নিসাঃ ৬৪) 

যে বা যারা তাদের কাছে প্রেরিত রাসূলের আনুগত্য ও অনুকরণ করে তারা মুসলিম আর যে করে না সে কাফির। আর যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবী করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলের আনুগত্য ও অনুকরণ করবে না সে মুনাফিক।   

 

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۚ أَفَلَا تَتَّقُونَ (65) قَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي سَفَاهَةٍ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكَاذِبِينَ (66) قَالَ يَا قَوْمِ لَيْسَ بِي سَفَاهَةٌ وَلَٰكِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ (67) أُبَلِّغُكُمْ رِسَالَاتِ رَبِّي وَأَنَا لَكُمْ نَاصِحٌ أَمِينٌ (68) أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِنْ رَبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِنْكُمْ لِيُنْذِرَكُمْ ۚ وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (69) قَالُوا أَجِئْتَنَا لِنَعْبُدَ اللَّهَ وَحْدَهُ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (70) قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِنْ رَبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ ۖأَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا نَزَّلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ ۚ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ (71) فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۖ وَمَا كَانُوا مُؤْمِنِينَ (72)


হূদ আঃ

৬৫-৭১. আমি আ’দ (জাতি)র কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি তাদের ভাই হূদকে। সে বলেছেঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অর্জন করবে না? (তথা পাপাচার থেকে বিরত থাকবে না?)  

জাতির কাফির নেতারা বললঃ (হুদ!) তুমি দেখছি পুরাই নির্বোধ হয়ে গেছ। আমরা মনে করি তুমি (নবী রাসূল কিছু-ই নও। বরং তুমি একজন) মিথ্যুক। (তুমি আল্লাহর উপর মিথ্যাচার করছ। আল্লাহ তোমাকে রাসূল হিসেবে মনোনীত করেননি।)

হূদ বললঃ হে আমার জাতি! আমি নির্বোধ নই। আমি রাব্বুল-আ’লামীনের রাসূল। আমি তোমাদের কাছে প্রভুর বাণী পৌঁছে দিচ্ছি। আমি তোমাদের বিশ্বস্থ হিতাকাঙ্ক্ষী। 

(মানুষ বললঃ হূদ! আমরা আশ্চর্য হয়ে যাচ্ছিঃ আল্লাহ রাসূল হিসেবে তোমাকে কিভাবে বেছে নিলেন?!) 

(হূদ আঃ বললেন) তোমাদের সাবধান করতে তোমাদেরই একজনের কাছে প্রভূর বাণী এসেছে বলে তোমরা আশ্চর্য হয়ে গেলে? স্মরণ করঃ নূহের জাতির পর আল্লাহ এ যমীনে তোমাদের ক্ষমতাসীন করেছেন, সৃষ্টিগত ভাবে আল্লাহ তোমাদের শক্তিশালী করেছেন। তাই তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ কর, এতে সফল হবে।

তারা বললঃ তুমি কি এ বার্তা নিয়ে এসেছঃ আমরা এক আল্লাহর দাসত্ব করি আর বাপদাদার খোদাদের ত্যাগ করি? (হুদ! তোমার এ আশা কোনো দিন পূর্ণ হবে না। আমরা বাপ-দাদার ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতি বিসর্জন দিয়ে তোমার কথা মেনে নেব না) তুমি সত্য হলে (আযাবের ব্যাপারে) তোমার প্রতিশ্রুতি বস্তবায়ন কর।             

হূদ বললঃ (হে আমার জাতি!) তোমাদের তরে প্রভুর সাজা ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা ও তোমাদের বাপদাদা কিছু (মনগড়া) নাম ঠিক করে নিয়েছ এবং এসব (নাম সর্বস্ব খোদাদের) নিয়ে আমার সাথে বিবাদ করছ? অথচ আল্লাহ এব্যাপারে কোনো দলীল-প্রমান নাযিল করেননি। (ঠিক আছে, আযাবের) অপেক্ষা কর, আমিও অপেক্ষায় রইলাম। 


জ্ঞাতব্যঃ দ্বীনি কথায় দলীল থাকতে হয়। দ্বীনি ব্যাপারে দলীলবিহীন কথা বা উক্তি গ্রহণযোগ্য নয়।

 

৭২. (শেষ পর্যন্ত তাই হল। এসে গেল কাঙ্খিত আযাব। আযাব আসার পর) আমি হূদকে ও তার সঙ্গীদেরকে রক্ষা করলাম আপন করুণায়। আর আমার বিধান অমান্যকারী বেইমানদের মূলোৎপাটন করলাম। 


জ্ঞাতব্যঃ তিনি হলেন হূদ বিন শালিখ বিন ক্বাইনান বিন ইরফাখশাদ বিন সাম বিন নূহ আঃ। (বংশ পরম্পরায়ের ব্যাপারটি নিশ্চিত ভাবে প্রমানিত নয়।)

 

আল্লাহ যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছেন যেন মানুষ সামাজিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিকসহ জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আনুগত্য ও অনুকরণ করে। (দেখুন সূরাহ নিসাঃ ৬৪)

 

যে বা যারা তাদের কাছে প্রেরিত রাসূলের আনুগত্য ও অনুকরণ করে তারা মুসলিম আর যে করে না সে কাফির। আর যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবী করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলের আনুগত্য ও অনুকরণ করবে না সে মুনাফিক।  


وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۗقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ ۖهَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ (73) وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (74) قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لِلَّذِينَ اسْتُضْعِفُوا لِمَنْ آمَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَالِحًا مُرْسَلٌ مِنْ رَبِّهِ ۚ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلَ بِهِ مُؤْمِنُونَ (75) قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا بِالَّذِي آمَنْتُمْ بِهِ كَافِرُونَ (76) فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا يَا صَالِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِينَ (77) فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (78) فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ وَلَٰكِنْ لَا تُحِبُّونَ النَّاصِحِينَ (79)


৭৩. আমি ছামূদ (জাতি)র কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি তাদের ভাই স্বালিহকে। সে বলেছেঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। (লোকজন তার নবুয়তের প্রমান চাইলে তিনি তাদের চাহিদা মত প্রমান এনে দিলেন, পাথর থেকে বেরিয়ে এল বাচ্ছাসহ উটনি। তিনি বললেনঃ হে আমার জাতি!) প্রভুর প্রমান এসে গেছে, এটা আল্লাহর উটনী, তোমাদের জন্য (আমার নবুয়তের) প্রমান (স্বরূপ আল্লাহ এটা পাঠিয়েছেন।) তাই এটাকে আল্লাহর যমীনে (স্বাধীন ভাবে) বিচরণ করতে দাও। (সাবধান!) ক্ষতি করার উদ্দেশ্যে এটাকে স্পর্শও করবে না। এতে আল্লাহর আযাব তোমাদের গ্রাস করবে।


৭৪. আর স্মরণ কর, আ’দ জাতির পর আল্লাহ এ যমীনে তোমাদেরকে ক্ষমতাসীন ও প্রতিষ্ঠিত করেছেন। (আল্লাহ তার করুণায় তোমাদেরকে প্রকৌশল বিদ্যায় দক্ষতা দান করেছেন।) তাই তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ, পাহাড় কেটে তৈরি করছ ঘর। সুতরাং আল্লাহর নিয়ামত স্মরণ কর আর যমীনে ফাসাদ করো না। (কিছু মানুষ স্বালিহ আঃ’র আনুগত্য মেনে নিল। তবে তারা ছিল সংখ্যালঘু আমজনতা। তাই ক্ষমতাশীলদের শক্তিমত্তার কাছে তারা অসহায় ছিল।) 


৭৫. জাতির দাম্ভিক নেতারা অসহায় মুঅমিনদের বললঃ তোমরা কি মনে কর, স্বালিহ আল্লাহর রাসূল? মুঅমিনরা বললঃ আমরা তার আনীত বিধান মেনে নিয়েছি। 


৭৬. দাম্ভিক (নেতা)রা বললঃ তোমরা যা মেনে নিয়েছ আমরা তা প্রত্যাখ্যান করছি। 


৭৭. তারা আল্লাহর উটনীকে কেটে ফেলল, প্রভুর আদেশ লঙ্ঘন করল এবং বললঃ স্বালিহ! তুমি সত্য রাসূল হলে (আযাবের ব্যাপারে) তোমার প্রতিশ্রুতি বস্তবায়ন কর। 


৭৮. ফলে তাদের গ্রাস করল রাজফাহ (ভূমিকম্প/গর্জন), তারা নিজ ভূমিতে উপুড় হয়ে পড়ে রইল। 


৭৯. (আযাব আসার আগে-ই পাপিষ্ঠদের এলাকা ছেড়ে) স্বালিহ চলে গেল এবং বললঃ হে আমার জাতি! আমি তোমাদের কাছে প্রভুর বাণী পৌঁছে দিয়েছি, তোমাদের উপদেশ দিয়েছি কিন্তু তোমরা উপদেশ দাতাদের (নবী ও তার সঙ্গীদের) পছন্দ করলে না।


জ্ঞাতব্যঃ তিনি হলেন স্বালিহ বিন উবাইদ বিন মাসিহ’ বিন উবাইদ বিন হা’দির বিঞ্ছামূদ বিন আ’ছির বিন ইরাম বিন সাম বিন নূহ আঃ। (বংশ পরম্পরায়ের ব্যাপারটি নিশ্চিত ভাবে প্রমানিত নয়।)

 

আল্লাহ যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছেন যেন মানুষ সামাজিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিকসহ জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আনুগত্য ও অনুকরণ করে। (দেখুন সূরাহ নিসাঃ ৬৪)

 

যে বা যারা তাদের কাছে প্রেরিত রাসূলের আনুগত্য ও অনুকরণ করে তারা মুসলিম আর যে করে না সে কাফির। আর যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবী করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলের আনুগত্য ও অনুকরণ করবে না সে মুনাফিক।  


وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (81) وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوهُمْ مِنْ قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ (82) فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ (83) وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا ۖ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (84)


লূত্ব আঃ

৮০-৮১. (এক জনপদের মানুষ সমকামিতায় আসক্ত হয়ে পড়ে ছিল। আল্লাহর তাদের রাসূল বানিয়ে পাঠালেন লূত্ব আঃকে। এদিকে ইঙ্গিত করে নাযিল হয়েছে) আর (এক জাতির প্রতি রাসূল বানিয়ে পাঠিয়েছি) লূত্বকে। (রাসূল হয়ে এসে) সে যখন তার জাতিকে বললঃ (হে আমার জাতি!) তোমরা কেন এমন অশ্লীল কাজ করছ? যা ইতোপূর্বে দুনিয়ার কেউ করেনি। তোমরা নারীর বদলে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়েছ। তোমরা চরম সীমালঙ্ঘনকারী।


৮২. (লূত্বের কথার প্রতি উত্তরে) তাদের কোনো উত্তর ছিল না। তারা শুধু বললঃ এদেরকে (লূত্ব ও তার অনুসারীদেরকে) শহর থেকে বের করে দাও। এরা অতি পবিত্র মানুষ! (উল্লেখ্য লূত্ব আঃ এখানের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তিনি ইবরাহীম আঃর সাথে ইরাক থেকে এসে ছিলেন।) 


৮৩. (এলাকার লোকেরা লূত্ব আঃ ও তাঁর অনুসারীদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে) আমি তাকে ও তার পরিবারকে মুক্ত করলাম (ফিরিস্তা পাঠিয়ে তাদেরকে শহর থেকে বের করে আনলাম) তবে তার স্ত্রীকে নয়। সে আযাবে পতিত লোকদের সঙ্গে রয়ে গেল।  


৮৪. আমি (আল্লাহ) তাদের উপর বর্ষণ করলাম বিশেষ (পাথুরে) বৃষ্টি। দেখ! পাপিষ্ঠদের পরিণতি কত ভয়াবহ হয়।


জ্ঞাতব্যঃ তিনি হলেন লূত্ব বিন হারূন বিন তারিহ’ (অপর নাম আযর। ইবরাহীম আঃর পিতা।) লূত্ব আঃ ইবরাহীম আঃর ভাতিজা ছিলেন। 


ঈমান ও আক্বীদাহঃ ইসলাম ও মুসলিমদের বিপক্ষে গিয়ে কাফিরদের পক্ষ নেয়াও কুফর। লূত্ব আঃ ইরাক থেকে এসে এ শহরের এক মেয়েকে বিয়ে করে ছিলেন। লূত্ব আঃর স্ত্রী নবীর বিপক্ষে গিয়ে কাফির বাপ ভাইয়ের পক্ষ নিয়েছিল। 


লূত্ব আঃর জাতি যে স্থানে বসবাস করত আল্লাহর আযাবে এ স্থান সাগরে পরিণত হয়েছে। সাগরটি এখনো বিদ্যমান। বর্তমান জর্দান ও ফিলিস্তিনের মধ্যখানে অবস্থিত এ সাগরের নাম মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সী আর আরবীতে বাহরু-ল-মাওত। এ সাগরে প্রাণীর অস্থিত্ব নেই এবং কোনো প্রকার প্রাণী বেঁচেও থাকে না, তাই একে মৃত সাগর বলা হয়। এ সাগরের পানি এত ঘন ও লবণাক্ত যে কেউ ঝাপ দিলেও ডুবে না, পানির উপর ভেসে থাকে। (গোগলে গিয়ে ডেড সী লিখে সার্চ দিলে এ সাগরের ভিডিও দেখতে পারবেন)


وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ ۖ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (85) وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ ۖ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ (86) وَإِنْ كَانَ طَائِفَةٌ مِنْكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّىٰ يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ (87)


শুয়াই’ব আঃ

পটভূমিঃ মাদইয়ান আক্বাবাহ উপসাগরের তীরবর্তী একটি জনপদ। মাদইয়ানের লোকজন কুফর, শিরক সহ নানা অপকর্মে অভ্যস্থ ছিল। তারা ছিল ব্যবসায়ী। মাপে কম দেয়া, চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষকে নিয়ে বিদ্রূপ, ইত্যাদি ছিল তাদের স্বভাব। তাদের ব্যাপারে নাযিল হয়.. 


৮৫-৮৬. আমি মাদইয়ানবাসীর রাসূল হিসেবে পাঠিয়েছি তাদের ভাই শুয়া’ইবকে। সে বলেছেঃ হে আমার জাতি! এক আল্লাহর দাসত্ব কর, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে বায়্যিনাহ (তথা সুস্পষ্ট প্রমান অর্থাৎ নবী ও শারীয়া’হ। আর তোমাদের জন্য শারীয়া’হ মনোনীত ব্যবসায়িক আইন হল) 

  • তোমরা ওজন ও পরিমাপ করবে পরিপূর্ণ ভাবে, লোকজনকে তাদের দ্রব্যাদি কম দিবে না। 
  • যমীনে শান্তি আগমনের পর তাতে ফাসাদ (পাপাচার) করবে না। এটা-ই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। 
  • (জনমনে) আতঙ্ক সৃষ্টি করবে না, 
  • (নবী, নবীর অনুসারি ও আল্লাহর দ্বীনের) দোষত্রুটি তালাশ করবে না, 
  • ঈমানের পথে আসতে চাওয়া মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখবে না, 
  • (ডাকাতি, রাহাজানিসহ মানুষের ক্ষতি সাধনের জন্য) পথে ওৎপেতে বসে থেক না। 
  • স্মরণ কর! তোমরা নগণ্য ছিলে, তিনি-ই তোমাদের প্রাধান্য দিয়েছেন। 
  • (কিন্তু তারা এসব কথায় কান দেয়নি) তাই লক্ষ্য কর! ফাসাদকারীদের কি পরিণতি হয়েছে! 

৮৭. (শুয়াই’ব আরো বলল) যে বিধান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তোমাদের অনেকে-ই এটা মেনে নিয়েছ আর অনেকে অমান্য করছ। তাই ধৈর্য ধর যতক্ষন না আল্লাহ কোনো ফয়সালা করেন, তিনি-ই সর্বোত্তম ফয়সালাকারী। 

(সূরাহ আ’রাফ)                                                                                                                                         (পারাঃ ৯)

 

قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ (88) قَدِ افْتَرَيْنَا عَلَى اللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِي مِلَّتِكُمْ بَعْدَ إِذْ نَجَّانَا اللَّهُ مِنْهَا وَمَا يَكُونُ لَنَا أَنْ نَعُودَ فِيهَا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّنَا وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ (89) وَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ لَئِنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ (90) فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ (92) فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ فَكَيْفَ آسَىٰ عَلَىٰ قَوْمٍ كَافِرِينَ (93)

 

৮৮. জাতির দাম্ভিক নেতারা বললঃ শুয়া’ইব! আমাদের আদর্শে ফিরে আসো, নতুবা তোমাকে ও তোমার অনুসারীদেরকে দেশান্তর করা হবে। শুয়া’ইব বলল আমরা যদি (দেশান্তর) না চাই.. 


৮৯. (শুয়া’ইব আরো বলল) তোমাদের (মনগড়া) মতবাদ থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আমরা আবার এতে ফিরে গেলে আল্লাহর উপর মিথ্যাচার হবে। আমরা প্রভুর ইচ্ছার বাইরে (কোনকিছু মানতে) যাব না। আমাদের প্রভু সব জানেন। আমরা আল্লাহর উপর ভরসা করি। হে রাব্ব! আমাদের ও (কাফির) জাতির মাঝে সঠিক ফয়সালা কর, তুমি-ই সর্বোত্তম ফয়সালাকারী। 


৯০. কাফির নেতারা (জনতাকে) বললঃ শুয়া’ইবের অনুকরণ করলে তোমরা ক্ষতিগ্রস্থ হবে। 


৯১-৯২. ফলে তাদের গ্রাস করল রাজফাহ (ভূমিকম্প/গর্জন), তারা নিজ আবাস স্থলে উপুড় হয়ে পরে রইল। শুয়া’ইবকে অমান্যকারীরা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন ছিলই না। যারা শুয়া’ইবকে অমান্য করেছে তারা-ই ক্ষতিগ্রস্থ হয়েছে। 


৯৩. শুয়া’ইব এখান থেকে চলে গেল। বললঃ হে জাতি! আমি তোমাদের কাছে প্রভুর বাণী পৌঁছে দিয়েছি, তোমাদের কল্যাণ চেয়েছি। (কিন্তু তোমরা কুফর করেছ এবং ধ্বংস হয়ে গেছো। এখন এ) কাফির জাতির জন্য আফসোস করে কী হবে?   


জ্ঞাতব্যঃ তিনি হলেন শুয়াই’ব বিন মাদইয়ান বিন সাম বিন নূহ আঃ। (বংশ পরম্পরায়ের ব্যাপারটি নিশ্চিত ভাবে প্রমানিত নয় এবং ভিন্নমত রয়েছে।)


আল্লাহ যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছেন যেন মানুষ সামাজিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিকসহ জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আনুগত্য ও অনুকরণ করে। (দেখুন সূরাহ নিসাঃ ৬৪)


যে বা যারা তাদের কাছে প্রেরিত রাসূলের আনুগত্য ও অনুকরণ করে তারা মুসলিম আর যে করে না সে কাফির। আর যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবী করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলের আনুগত্য ও অনুকরণ করবে না সে মুনাফিক।  


وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِنْ نَبِيٍّ إِلَّا أَخَذْنَا أَهْلَهَا بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ (94) ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتَّىٰ عَفَوْا وَقَالُوا قَدْ مَسَّ آبَاءَنَا الضَّرَّاءُ وَالسَّرَّاءُ فَأَخَذْنَاهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ(95) 


আল্লাহর আযাব আসে ধাপে ধাপে

৯৪. আমি যে জনপদে-ই নবী পাঠিয়েছি (সেখানকার লোকজন নবীর অবাধ্য হলে ১ম ধাপে) সেখানে দুঃখকষ্টের আযাব দিয়েছি, যেন তারা (সৎপথে ফিরে আসে এবং পাপের জন্য ক্ষমা চেয়ে) মিনতি করে, 


৯৫. (তারা ফিরে না এলে) এরপর তাদের এ দুঃখকষ্টকে সুখ স্বাচ্ছন্দ্যে বদলে দিয়েছি। এতে বিভোর হয়ে তারা বলেছেঃ আমাদের বাপ-দাদার সময়েও এমন দুঃখকষ্ট এসেছে (যখন তারা আল্লাহর আযাবকে প্রাকৃতিক বিপর্যয় মনে করে স্বাচ্ছন্দ্যবোধ করেছে) তখন হঠাৎ তাদের পাকড়াও করেছি এবং কিছু বুঝে উঠার আগে-ই (ধ্বংস করে দিয়েছি।) 


وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ (96) أَفَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ (97) أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ (98) أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ (99)


আল্লাহর ভয় সদা অন্তরে থাকতে হবে

৯৬. (নবী পাঠানোর পর) জনপদের লোকজন যদি ঈমান আনত, তাকওয়া অর্জন করত, আমি আসমান যমীনের বারাকাত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা অমান্য করেছে, ফলে তাদেরই কর্মফল হিসেবে তাদের পাকড়াও করেছি। 

 

৯৭. জনপদসমূহের অধিবাসীরা কী আশঙ্কা মুক্ত হয়েগেছে? আমার আযাব রাতে ঘুমন্ত অবস্থায় তাদের গ্রাস করবে না?


৯৮. না কী জনপদসমূহের অধিবাসীরা আশঙ্কা মুক্ত হয়েগেছে? দিনে প্রমোদ রত অবস্থায় আযাব তাদের গ্রাস করবে না?


৯৯. তারা কি আল্লাহর আযাব থেকে নিরাপদ হয়ে গেছে? কেবল ক্ষতিগ্রস্থ লোকেরা-ই নিজেদেরকে আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করে। 


أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِنْ بَعْدِ أَهْلِهَا أَنْ لَوْ نَشَاءُ أَصَبْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ (100) تِلْكَ الْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَائِهَا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانُوا لِيُؤْمِنُوا بِمَا كَذَّبُوا مِنْ قَبْلُ كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الْكَافِرِينَ (101) وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِمْ مِنْ عَهْدٍ وَإِنْ وَجَدْنَا أَكْثَرَهُمْ لَفَاسِقِينَ (102)

পাপের পরিণতি

১০০. (অতীতে কত জাতিকে পাপের কারণে আমি ধ্বংস করে দিয়েছি। এখন) ওদের পর যারা যমীনে অধিষ্ঠিত হয়েছে তারা কি বুঝে না? আমি চাইলে পাপের কারণে তাদের ধ্বংস করে দিতে পারি অথবা তাদের অন্তরে মোহর এঁটে দিতে পারি, তখন তারা কিছু-ই শোনতে পারবে না। 


১০১-১০২. এই হল কিছু জনপদের অবস্থা, যা তোমাকে জানিয়ে দিলাম। রাসূলগণ তাদের কাছে এসেছিল সুস্পষ্ট প্রমান নিয়ে। কিন্তু তাদের পূর্বসূরিরা যা অমান্য করেছে তারা এটা (শারীয়া’হ আইন ও রাসূলের আনুগত্য) মেনে নেয়নি। আল্লাহ কাফিরদের অন্তরে এভাবে-ই মোহর এঁটে দেন। কারণ তাদের অনেককে-ই আমরা নীতিহীন পেয়েছি, তাদের অধিকাংশই পাপিষ্ঠ।


জ্ঞাতব্যঃ লক্ষণীয় বিষয় হলঃ নবীগণ যখন দাওয়াত দিয়েছেন জাতির নেতারা তখন সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছে। নবী দাওয়াত দিয়েছেন জাতিকে, প্রত্যাখ্যান করেছে নেতারা, আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে নেতা জনতা সবাই। এর কারণ নিম্নরূপ..

  • নবীগণ দ্বীন নিয়ে আসেন। দ্বীনের ভিতর শারীয়া’হ ও থাকে। দ্বীন মানুষকে ঈমান ও আখেরাতমুখী জীবনের শিক্ষা দেয়। আর শারীয়া’হ মানুষকে আল্লাহর আইন ও রাসূলের সুন্নাহ মেনে চলার শিক্ষা দেয়। শারীয়া’হ হচ্ছে দ্বীনের একটি অংশ। রাসূলগণ ঈমান ইসলামের সাথে সাথে সমাজ সংস্কার ও সমাজ গঠনের কথা বলেন। সকল কুসংস্কার ও মনগড়া আইন বাদ দিয়ে সামাজিক ভাবে দ্বীন কায়েমের কথা বলেন। যেহেতু সমাজ চালায় নেতারা, তাই সমাজ গঠন ও সমাজ পরিবর্তনের কথা শোনলে-ই তাদের মাথায় বাজ পড়ে। ফলে তারা আগ বেড়ে নবীগণের দাওয়াত প্রত্যাখ্যান করে থাকে।
  • নেতাগণ প্রত্যাখ্যান করার পর নবীগণ ব্যক্তিগত ও গোপন দাওয়াত শুরু করতেন। তাই ব্যক্তিগত ভাবে অনেকে ঈমান আনত এবং নবীর শারীয়া’হ মেনে চলত। সমাজে তারা নবীর অনুসারী বা মুঅমিন হিসেবে পরিচিত হত। জাতি আযাবে ধ্বংস হলেও আল্লাহ নবী এবং মুঅমিনগণকে রক্ষা করতেন। 
  • নেতাগণ জাতির প্রতিনিধি। নেতা সাধারণত জনতা নির্ভর হয়। জনতা সমর্থন দেয় বলেই তারা নেতা হয়। নেতাগণ দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করার পরও তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখলে জনতাও সমান অপরাধে অপরাধী হয়। তাই আল্লাহর আযাবে নেতাদের সাথে জনতাও ধ্বংস হয়, ধ্বংস হয় গোটা জাতি।

 


ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَىٰ بِآيَاتِنَا إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ فَظَلَمُوا بِهَا فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ (103) وَقَالَ مُوسَىٰ يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ (104) حَقِيقٌ عَلَىٰ أَنْ لَا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ قَدْ جِئْتُكُمْ بِبَيِّنَةٍ مِنْ رَبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ بَنِي إِسْرَائِيلَ (105)


মূসা আঃ

১০৩-১০৫. তারপর আমার বিধান দিয়ে মূসাকে পাঠালাম ফেরাউন ও তার পরিষদের কাছে। কিন্তু তারা এর অবমূল্যায়ন করল। খুঁজ নিয়ে দেখ! পাপিষ্ঠদের কি পরিণতি হয়েছে?

মূসা বললঃ ফেরাউন! আমি রাব্বু-ল-আ’লামীনের রাসূল। আমার কর্তব্যঃ আল্লাহর ব্যাপারে সঠিক কথা বলা। আমি প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমান নিয়ে এসেছি। বনী-ইসরাঈলকে আমার সঙ্গে যেতে দাও। 


উল্লেখ্যঃ নবীর দায়িত্ব আল্লাহর ব্যাপারে সঠিক কথা বলা। নবীর উত্তরসূরী হিসেবে আলিমগণের দায়িত্ব হল আল্লাহ, রাসূল ও দ্বীনের ব্যাপারে সঠিক কথা বলা, সত্য কথা বলা, পরিষ্কার করে বলা।  


বনী-ইসরাঈল ফিলিস্তিনের বাসিন্দা ছিল। ইউসুফ আঃ মিশরের ক্ষমতায় অধিষ্ট হবার পর তারা মিশর চলে যায়। পরে কিতবী পরিবার মিশরের ক্ষমতা দখল করে বনী-ইসরাঈলের নাগরিকত্ব কেড়ে নেয় এবং তাদেরকে দাস বানিয়ে আইন পাশ করে। তাই মূসা আঃ বনি-ইসরাঈলের মুক্তির বাণী নিয়ে আসেন।


قَالَ إِنْ كُنْتَ جِئْتَ بِآيَةٍ فَأْتِ بِهَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (106) فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ (107) وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ (108)


মূসা আঃর ২টি মু’জিযা

১০৬. ফেরাউন বললঃ তোমার কাছে কোনো প্রমান থাকলে উপস্থাপন কর, যদি তুমি সত্য (নবী) হয়ে থাকো।  


১০৭-১০৮. মূসা তার লাঠি ছুড়ে ফেলল এবং (মাটিতে পড়েই) এটা বিরাট অজগরে পরিণত হল, সে তার হাত (বগলে ঢুকিয়ে) বের করতে-ই দর্শকদের জন্য শুভ্র উজ্জল হয়ে চমকাতে লাগল।  


قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ (109) يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ فَمَاذَا تَأْمُرُونَ (110) قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ (111) يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (112)

মিশরীয় নেতাদের প্রপাগান্ডা/আল্লাহর শক্তিকে যাদু হিসেবে আখ্যায়িত করা

১০৯-১১০. ফেরাউন পরিষদের নেতারা বললঃ মূসা একজন বিজ্ঞ যাদুগর। সে তার যাদু দিয়ে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়। তাই তোমাদেরকেও করণীয় ঠিক করতে হবে।


১১১-১১২. তারা বলল (সিদ্ধান্ত নিল) মূসা ও তার ভাইকে ১টি সুযোগ দাও এবং শহরে শহরে (যাদুগর) সংগ্রহকারী পাঠাও। যারা (দেশ দেশান্তর থেকে) যাদুকরদের এনে জমা করবে। 


জ্ঞাতব্যঃ তারা অনেক যাদুকর জমা করল। যাদের নেতৃত্বে ছিল ১২জন নাক্বীব, প্রত্যেক নাক্বীবের অধীনে ২০জন করে আ’রীফ আর প্রত্যেক আ’রীফের অধীনে এক হাজার করে যাদুকর, (এতে মোট সংখ্যা দাড়ায় (২,৪০,০০০) কুরতুবী, কোনো বর্ণনা মতে যাদুকর ছিল ৭২ হাজার)


وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (113) قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ (114) قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ نَحْنُ الْمُلْقِينَ (115) قَالَ أَلْقُوا ۖ فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116) 


যাদুগরদের যাদুর খেলা

১১৩-১১৬. যাদুকররা ফেরাউনকে বললঃ বিজয়ী হলে আমাদের কি পুরস্কার দেয়া হবে? 

ফেরাউন বললঃ অবশ্যই। তখন তোমরা (রাজ দরবারের) ঘনিষ্ঠ হয়ে যাবে।

(নির্ধারিত দিনে লোক জমা হল। যাদুকররা সুশৃংখল ভাবে দাঁড়াল। সবার হাতে একটি করে লাঠি আর রশি। মূসা ও হারুন আঃ একদিকে দাঁড়ালেন।) যাদুকররা বললঃ মূসা! তুমি আগে ছাড়বে, না আমরা আগে ছাড়ব?

মূসা বললঃ তোমরা-ই ছাড়। তারা (তাদের লাঠি ও রশি) ছেড়ে দিয়ে মানুষের চোখে যাদু করল, (মানুষ দেখলঃ তাদের লাঠি ও রশিগুলো সাপ হয়ে মাঠ ভরে গেছে। এভাবে তারা) মানুষকে আতংকিত করল, তারা সর্ববৃহৎ যাদু হাজির করল।  


وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (121) رَبِّ مُوسَىٰ وَهَارُونَ (122)


যাদুকরদের আত্মসমর্পণ ও ইসলাম গ্রহণ

১১৭-১১৯. আমি মূসার কাছে ওহী পাঠালামঃ তোমার লাঠি ছেড়ে দাও। (মূসা লাঠি ছেড়ে দিলে এটা সাপ হয়ে) তাদের অলীক (সাপ) গুলোকে খেয়ে ফেলল। এভাবেই সত্য প্রমানিত হল আর মনগড়া সব বিলীন হয়ে গেল। তারা পরাজিত হল ও লাঞ্ছিত হল। 


১২০-১২২. (যাদুকররা বুঝতে পারলঃ মূসা যা করেছে এটা যাদু নয়। এটা মহান আল্লাহর মহাশক্তি। তাই) যাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং বললঃ আমরা ঈমান এনেছি তার উপর যিনি সর্ব জগতের রাব্ব, মূসা ও হারুনের রাব্ব।   


قَالَ فِرْعَوْنُ آمَنْتُمْ بِهِ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّ هَٰذَا لَمَكْرٌ مَكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُوا مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ (123) لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ (124) قَالُوا إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنْقَلِبُونَ (125) وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (126)

ফেরাউনের প্রপাগান্ডা ও গণহত্যা

১২৩. (যাদুকরদের ইসলাম গ্রহণে ফেরাউন ক্ষীপ্ত হয়ে উঠল) ফেরাউন বললঃ আমার অনুমতি ছাড়া-ই তোমরা তার প্রতি ঈমান এনেছো? (যাদুকরদের ঈমান গ্রহণে অবস্থা উল্টা দিকে মোড় নিল এবং গণহারে মানুষ ইসলাম গ্রহণের উপক্রম হল। মানুষকে দ্বীন থেকে বিরত রাখতে ফেরাউন তৎক্ষণাৎ প্রপাগান্ডার আশ্রয় নিল এবং বলল) আসলে এসব-ই চক্রান্ত। তোমরা (যাদুকর ও মূসা) সবাই মিলে এ দেশের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত করেছ। তাই এর পরিণতি সম্পর্কে তোমরা অচিরেই জানতে পারবে।


১২৪. (যাদুকরদের ইসলাম গ্রহণকে দেশদ্রোহীতা আখ্যায়িত করে ফেরাউন সাজা ঘোষণা করে বলল) আমি তোমাদের হাত ও পা উল্টো করে (ডান হাত ও বাম পা) কেটে ফেলব, তারপর তোমাদেরকে শূলিতে চড়াব। 


১২৫. (যারা একটু আগে যাদুকর ছিল এখন মুঅমিন হয়ে গেছে) তারা বললঃ তাহলে আমরাও (শহীদ হয়ে) প্রভুর সান্নিধ্যে ফিরে যাব। আমরা প্রভুর বিধান মেনে নিয়েছি বলে তুমি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ। (তারা আল্লাহর কাছে দোয়া করে বলল) হে রাব্ব! আমাদের উপর সবর (অবিচলতা) ঢেলে দাও, মুসলিম হিসেবে মৃত্যু (বরণের তাওফিক) দাও। 


জ্ঞাতব্যঃ নতুন মুসলিমদের ঈমান এত মজবুত ছিল যে ফেরাউন তাদের হাত-পা কেটে গাছে গাছে ঝুলিয়ে রাখল। তবুও তারা বিচলিত হল না। মূসা আঃর পালক মাতা ফেরাউনের স্ত্রী আসিয়াও তখন ঈমান এনে মুসলিম হয়ে গেলেন। ফেরাইন তাকেও নির্মম ভাবে হত্যা করল। 


وَقَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ (127)


পটভূমিঃ মূসা আঃ দাওয়াতী কার্যক্রম চালিয়ে গেলেন। ইসলামের ছায়ায় আসতে শুরু করল বনী-ইসরাঈলের যুব সমাজ। ফেরাউন প্রশাসনের মন্ত্রী ও নেতারা একে অশনিসংকেত মনে করল। তারা দ্বীনের এ দাওয়াতকে নৈরাজ্য ও অশান্তি হিসেবে অভিহিত করে প্রপাগান্ডা করল। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. 


১২৭. ফেরাউনের পরিষদ নেতারা (ফেরাউনকে) বললঃ মূসা ও তার সম্প্রদায় দেশে ফাসাদ (নৈরাজ্য, বিশৃংখলা, অশান্তি) করবে, আপনাকে এবং আপনার খোদাদেরকে অবজ্ঞা করবে, আর আপনি তাদের ছেড়ে দেবেন? ফেরাউন বললঃ (সিদ্ধান্ত দিল) আমরা তাদের ছেলেদের হত্যা করব আর মেয়েদের বাঁচিয়ে রাখব। আমরা তাদের উপর কঠোর হব। 


قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128) قَالُوا أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَنْ يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ (129)


পৃথিবীর মালিকানা আল্লাহর

১২৮. (ফেরাউন সৈন্যরা ইসরাঈলী ছেলেদের ধরে ধরে হত্যা করতে লাগল। অসহায় লোকজন মূসা আঃর শরণাপন্ন হলে) মূসা তার জাতিকে বললঃ আল্লাহর কাছে সুরক্ষা কামনা কর আর সবর কর, পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহর, তিনি যাকে ইচ্ছা এর অধিকারী করেন। চূড়ান্ত বিজয় মুত্তাক্বীদের। (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকে তাকে মুত্তাক্বী বলে)


১২৯. লোকজন বললঃ (মূসা!) তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি আর তুমি আসার পরও (নির্যাতিত হচ্ছি।) মূসা বললঃ তোমাদের প্রভু অতি শীঘ্র-ই তোমাদের শত্রুকে ধ্বংস করবেন আর এ যমীনে তোমাদেরকে ক্ষমতাসীন করবেন এবং দেখবেনঃ তোমরা কি কর? 


জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার হয়ে থাকে। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় নিয়ম বা বিধান মেনে চলতে হয়, এটা হল বিধিবদ্ধ মালিকানা। আল্লাহ ছাড়া অন্য সকলের মালিকানা বিধিবদ্ধ।
  • পক্ষান্তরে যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায় এটা হল সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। একমাত্র আল্লাহর মালিকানাই সার্বিক ও সার্বভৌম।

وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (130) فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَنْ مَعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِنْدَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (131) وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ (132) 


আল্লাহর সাজা

১৩০. (ফেরাউন সম্প্রদায়ের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন) আমি ফেরাউন সম্প্রদায়কে কয়েক বছরব্যাপী দুর্ভিক্ষ ও ফসল হানির সাজা দিয়েছি যেন তারা (এসব থেকে শিক্ষা নিয়ে আল্লাহর বিধান) মেনে নেয়। 


১৩১. যখন-ই কল্যাণকর কিছু ঘটত তখন তারা বলতঃ এসব হয়েছে আমাদের জন্য। আর অকল্যাণকর কিছু হলে-ই তারা মূসা ও তার সঙ্গীদের অপয়াপনাকে দায়ী করত। জেনে রাখো! আল্লাহর কাছে তারা-ই অপয়া কিন্তু তারা এসব বুঝে না।


১৩২. তারা বললঃ (মূসা!) যত-ই অলৌকিকতার যাদু দেখাও, আমরা তোমাকে বিশ্বাস করব না।


فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ (133) وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ (134) فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ إِلَىٰ أَجَلٍ هُمْ بَالِغُوهُ إِذَا هُمْ يَنْكُثُونَ (135)

ক্বিবতীদের উপর আল্লাহর আযাব

১৩৩. (যাদুকরদের উপর বিজয়ী হবার পর মূসা আঃ আরো ২০/৪০ বছর মিশরে বসবাস করেছেন। এসময়ে ঘটে গেছে কত ঘটনা। এসব ঘটনার বর্ণনায় নাযিল হয়েছে)

 

এরপর তাদের আযাব দিতে আমি পাঠিয়েছি বন্যা, ফড়িং, উকুন, ব্যাঙ, রক্তসহ ধারাবাহিক কত নিদর্শন। এরপরও তারা দম্ভ করেছে। তারা ছিল পাপিষ্ঠ জাতি।


১৩৪. তাদের উপর যখনই আযাব এসেছে তারা বলেছেঃ মূসা! তোমার প্রভুর কাছে আমাদের জন্য দোয়া কর, (আযাব অপসারণের) যে ওয়াদা তিনি করেছেন এটা যেন বাস্তবায়ন করেন। বিপদ কেটে গেলে আমরা ঈমান আনব, বনী-ইসরাঈলকে তোমার সঙ্গে যেতে দেব। (তাদের কথায় মূসা আঃও দোয়া করেছেন। আল্লাহ ও সরিয়ে নিয়েছেন আযাব। আর এসব-ই ছিল সাময়িক।) 


১৩৫. তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেয়ার জন্য যখনই সাময়িক ভাবে আযাব অপসারিত করেছি তখনই তারা ওয়াদা ভঙ্গ করেছে। 


জ্ঞাতব্যঃ                                                       

  • তাদের উপর প্রথম আযাব ছিল বন্যা। বন্যায় তাদের ঘরবাড়ী, ফসলী জমি সব তলিয়ে গেল। মূসা আঃ জানিয়ে দিলেনঃ এটা আল্লাহর আযাব। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেনঃ তোমরা ঈমান আনলে আযাব তুলে নেয়া হবে। বানের পানি কমছে না দেখে তারা মূসা আঃর শরণাপন্ন হল। বন্যা সরিয়ে নিতে দোয়া করার আবেদন জানাল। ওয়াদা করল বন্যা সরে গেলে ঈমান আনবে। মূসা আঃ দোয়া করলেন। বন্যা সরে গেল। কিন্তু তারা ঈমান আনল না। উল্টা বলতে শুরু করলঃ আসলে এটা আযাব ছিল না। এটা ছিল মূসার যাদু।
  • বন্যার পর ফসলের জমি জেগে উঠল। তারা নতুন করে চাষাবাদ করল। বন্যার প্রভাবে জমিতে পলি পড়েছিল। তাতে ফসল খুব ভাল হল। তারা হাসির ছলে বলাবলি করলঃ বন্যা আমাদের ভাল-ই করেছে। 
  • পরবর্তী আযাব হিসেবে আল্লাহ পাঠালেন পঙ্গপাল বা ঘাসফড়িং। পঙ্গপাল সব খেয়ে সাবাড় করে দিল। তারা আবার মূসা আঃর শরণাপন্ন হল। বললঃ এবার সত্যিকারের ওয়াদা। ফড়িং সরে গেলে-ই ঈমান আনব। মূসা আঃ দোয়া করলেন। ফড়িং সরে গেল। কিন্তু তারা ঈমান আনলো না। বরং এটাকেও মূসার যাদু বলে অভিহিত করল। 
  • তারপর আল্লাহ পাঠালেন উকুন। মাথায় উকুন, শরীরে উকুন, বিছানায় উকুন, যেখানে যায় সেখানেই উকুন। উকুনের যন্ত্রণা আর সহ্য করা যায় না। অথচ ইসরাঈলীরা উকুনমুক্ত। তাদের কোথাও উকুন নেই। তাই তারা আবার মূসা আঃ’র কাছে এল এবং পাক্কা ওয়াদা করল, উকুন সরলে-ই ঈমান আনবে। মূসা আঃ দোয়া করলেন। উকুন সরেও গেল। কিন্তু যেই সেই।
  • এবার আল্লাহ পাঠালেন ব্যাঙ। ঘরে ব্যাঙ, বাইরে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, খাদ্যে ব্যাঙ, যেখানে যায় সেখানে-ই ব্যাঙ। ব্যাঙ্গের জালায় বসা যায় না, ঘুমান যায় না, কাজ করা যায় না, হাঁটা যায় না, শোয়া যায় না, খাদ্য পানীয় কিছু-ই ধরা যায় না, সর্বত্রই ব্যাঙ আর ব্যাঙ। অথচ ইসরালীদের বাড়িঘরে একটা ব্যাঙও নেই। তারা আবার মূসা আঃর কাছে এলো। বললঃ এবার দয়া করুন। এবার সত্যিকার অর্থে-ই মুসলিম হয়ে যাব। মূসা আঃ দোয়া করলেন। ব্যাঙ চলে গেল। কিন্তু কেউ ঈমান আনল না। বললঃ সব মূসার যাদু।
  • তারপর আল্লাহ পাঠালেন রক্ত। নদীনালা খালবিল সব রক্তে ভরে গেল। এমনকি ফলের রস হাতে নিলেও রক্ত হয়ে যায়। অথচ ইসরাঈলীদের সব ঠিকঠাক। কোনো উপায় না পেয়ে তারা আবার মূসা আঃর কাছে এলো। আরো একটি সুযোগ দিতে অনুরোধ করল। মূসা আঃ দোয়া করলেন। রক্ত চলে গেল। কিন্তু তারা ঈমান আনল না। (বিস্তারিত কুরতুবীতে দেখে নিন) 

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ فِي الْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ (136) وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَىٰ عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ (137) 


ধৈর্যের ফল বড়-ই মধুর হয়

১৩৬. (ক্বিবতীদের সম্পর্কে মহান আল্লাহ বলছেনঃ তারা যেহেতু বারবার আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছে) তাই আমিও তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। তাদেরকে সাগরে ডুবিয়ে মেরেছি। কারণ তারা আমার বিধান অমান্য করেছে, এ ব্যাপারে উদাসীন থেকেছে। 


১৩৭. (এতো দিন মিশরের মাটিতে) যারা অসহায় ছিল, আমি তাদেরকে বরকতময় ভূমির (ফিলিস্তিনের) পূর্ব ও পশ্চিমের (শাম ও মিশরের) ক্ষমতা দান করলাম। বনী-ইসরাঈলের ধৈর্যের ফলে তাদের সম্পর্কে প্রভুর কল্যাণকর বাণী এভাবে-ই পরিপূর্ণ হল। ফেরাউন সম্প্রদায়ের স্থাপনা ও অট্টালিকাসমূহ আমি ধ্বংস করে দিলাম। (ধৈর্যের ফল বড়-ই মধুর হয়)  


وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰ أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَلْ لَنَا إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَةٌ ۚقَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ (138) إِنَّ هَٰؤُلَاءِ مُتَبَّرٌ مَا هُمْ فِيهِ وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ (139) قَالَ أَغَيْرَ اللَّهِ أَبْغِيكُمْ إِلَٰهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ (140)


মুশরিকদের অনুকরণ

১৩৮. আমি বানী-ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলাম। এরপর তারা এমন এক জাতির কাছে এল যারা (নির্ধারিত দিনে) মূর্তির কাছে অবস্থান করে। (এসব দেখে বানী-ইসরাঈল তাদের অনুকরণে মূর্তিপূজার প্রতি উৎসাহী হয়ে উঠল। এবং) তারা বললঃ মূসা! আমাদের জন্য খোদা বানিয়ে দাও যেমন তাদের খোদা আছে। মূসা বললঃ তোমরা বড়-ই মুর্খ জাতি। 


ঈমান ও আক্বীদাহঃ কোনো স্থান, স্থাপনা, দেবী বা বেদীকে সম্মান দেখানোর জন্য নির্ধারিত সময়ে তার সামনে অবস্থান করা শিরক। শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন পাপ করলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের কবরে দাঁড়ানোও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) 


১৩৯. (মূসা আরো বললঃ মূর্তিপূজা করে) এরা সর্বনাশা কাজ করছে, এদের কাজকর্ম ধ্বংসাত্বক।


১৪০. মূসা বললঃ (তোমরা বলছ?) আমি আল্লাহকে ছেড়ে অন্য খোদার সন্ধান করব? অথচ তিনি বিশ্ববাসীর উপর তোমাদের শ্রেষ্টত্ব দিয়েছেন।  


وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَٰلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (141)

আল্লাহর পরীক্ষা

১৪১. (হে বানী-ইসরাঈল! সেই দিনের কথা স্মরণ কর) যখন আমি তোমাদেরকে ফেরাউন পরিবার থেকে মুক্ত করেছিলাম, যারা তোমাদের উপর কঠিন অত্যাচার করত, তোমাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের জীবিত রাখত। এটা ছিল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য মহাপরীক্ষা।


জ্ঞাতব্যঃ আল্লাহ তার বান্দাদের নানা ভাবে পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করেন রোগব্যাধি দিয়ে, অভাবে ফেলে, শত্রুকে লেলিয়ে দিয়ে, আপনজনের মৃত্যু দিয়ে, ইত্যাদি নানা ভাবে। (দেখুন সূরাহ বাক্বারাহঃ ১৫৫) 


وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ (142) وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ قَالَ لَنْ تَرَانِي وَلَٰكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ (143)


মূসা আঃর পাহাড়ে অবস্থান এবং আল্লাহকে দেখার আরজি

১৪২. (লোকজন লিখিত কিতাব চাইলে) আমি মুসাকে ত্রিশ রাত (পাহাড়ে আবস্থানের) সময় বেঁধে দিলাম এবং পরে আরো দশ যুক্ত করলাম। এভাবে প্রভুর নির্ধারিত চল্লিশ রাত পূর্ণ হল। (পাহাড়ে যাবার কালে) মুসা তার ভাই হারুনকে বলে গেলঃ আমার প্রতিনিধিত্ব করবে, জনতাকে সঠিক ভাবে পরিচালিত করবে আর পাপিষ্ঠদের পথে চলবে না। 


১৪৩. মূসা যখন মেয়াদ পূর্ণ করতে (পাহাড়ে) এল এবং প্রভু তার সাথে কথা বললেন। মূসা বললঃ হে রাব্ব! আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেনঃ আমাকে দেখতে পাবে না। তুমি বরং ওই পাহাড়কে দেখ। পাহাড় যদি স্বস্থানে বহাল থাকে কেবল তবে-ই তুমি আমাকে দেখতে পারবে। 

তারপর তোমার রাব্ব যখন পাহাড়ের উপর নূরের ঝলক দিলেন পাহাড়টি তখন বিলীন হয়ে গেল আর মূসা অচেতন হয়ে পড়ে গেল। যখন তার চেতনা ফিরে এল সে বললঃ (হে রাব্ব!) তুমি মহীয়ান। আমি তাওবাহ করছি, আমি প্রথম সারির মুঅমিন।


জ্ঞাতব্যঃ আসলে দুনিয়ার এ চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। এ চক্ষু আল্লাহকে দেখার উপযুক্ত নয়। তাই দুনিয়ায় কেউ আল্লাহকে দেখেওনি আর দেখবেও না। 


قَالَ يَا مُوسَىٰ إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ (144) وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ (145)


মূসা আঃর কিতাব গ্রহণ

১৪৪. (৪০ রাত অতিবাহিত হবার পর আল্লাহ মূসা আঃকে কিতাব দিলেন এবং) বললেনঃ মূসা! আমার রিসালাতের জন্য এবং আমার সাথে কথা বলার জন্য আমি মানব জাতি থেকে তোমাকে মনোনীত করেছি। আমি তোমাকে যা (তাওরাত) দিয়েছি তুমি এটা গ্রহণ কর আর আমার শোকর আদায় কর। 

 

১৪৫. আমি মুসাকে কয়েকটি ফলকে (প্রয়োজনীয়) সবকিছু লিখে দিয়েছি, যাতে (প্রয়োজনীয়) সব নীতিমালা স্ববিস্তারে বর্ণিত ছিল। (ফলকগুলো হস্তান্তরকালে আমি বলেছিঃ মূসা!) এটাকে শক্ত ভাবে আঁকড়ে থাকবে আর তোমার জাতিকে বলবেঃ তারা যেন এর সুন্দর বিধানগুলো মেনে চলে। (আর সবর কর!) পাপিষ্ঠদের আবাসস্থল আমি অচিরেই তোমাদের দেখাচ্ছি। (এবং তোমরা-ই তখন এর মালিক হবে) 


জ্ঞাতব্যঃ আল্লাহ তাওরাত দিয়েছে কয়েকটি ফলকে লিখে, যাবূর দিয়েছেন লিখিত গ্রন্থ আকারে, ইঞ্জীল দিয়েছেন ঈসা আঃর অন্তরে সেটআপ করে আর কুরআন দিয়েছেন দীর্ঘ ২৩ বছরে পঠিত পদ্ধতিতে। 

 


سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ (146) وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ حَبِطَتْ أَعْمَالُهُمْ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ (147)

যাদেরকে হেদায়াত বঞ্ছিত রাখা হয়

১৪৬. (আল্লাহর কিতাবে বর্ণিত বিধান-ই সবচেয়ে উত্তম ও সুন্দর। আল্লাহ এসব বিধান দিয়েছেন যেন মানুষ তাদের বাস্তব জীবনে এই সুন্দর বিধান মেনে চলে। যে বা যারা আল্লাহর বিধান মেনে চলবে তারা-ই হেদায়াত পাবে আর যে মানবে না সে হবে হতভাগা। মহান আল্লাহ নিজে-ই বলছেন) 

আমি তাদেরকে আমার আয়াত (কিতাব ও বিধান) থেকে দূরে সরিয়ে রাখব যারা এ যমীনে অন্যায় ভাবে দম্ভ করবে। সকল নিদর্শন দেখে ফেললেও তারা ঈমান আনবে না। কারণ সঠিক পথ দেখলেও তারা (এটাকে জীবন পথ হিসেবে) মেনে নেয় না, তবে বাঁকা পথ দেখলে অতি সহজেই তারা  (এটাকে জীবন পথ হিসেবে) মেনে নেয়। এর কারণ তারা আমার বিধান অমান্য করেছে এবং আমার বিধান সম্পর্কে উদাসীন থেকেছে। (ফলে তাদের অন্তর খারাপ হয়ে গেছে আর খারাপ অন্তর খারাপটাই মেনে নেবে এটাই স্বাভাবিক) 


১৪৭. যারা আমার বিধান অমান্য করে, পরকালের বাস্তবতাকে অবিশ্বাস করে, তাদের সকল আ’মাল বরবাদ হয়ে যায়। সকলকেই তাদের কর্ম অনুযায়ী ফল দেওয়া হবে।


ঈমান ও আক্বীদাহঃ পাপের প্রতিক্রিয়া বড়-ই খারাপ। পাপ করতে করতে এক সময় মানুষের অন্তর খারাপ হয়ে যায়। তখন সৎপথ দেখালেও তারা এটা গ্রহণ করে না। কিন্তু মন্দ পথ দেখলে সহজে-ই গ্রহণ করে। সকল যুক্তি প্রমান দেখালেও তারা আল্লাহর দ্বীন বুঝে না। কিন্তু যুক্তি প্রমান ছাড়া-ই মন্দকে মেনে নেয়। ঈমান সঠিক না হলে আ’মাল ও ইবাদাত বরবাদ হয়ে যায়। আখেরাতে ফল পেতে হলে ঈমান আক্বীদাহকে সঠিক করতে হবে।


وَاتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنْ بَعْدِهِ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ ۚأَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ اتَّخَذُوهُ وَكَانُوا ظَالِمِينَ (148)

বানী-ইসরাঈলের বাছুর পূজা

১৪৮. মূসা (কিতাব আনার জন্য পাহাড়ে) চলে যাবার পর তার জাতি (স্বর্ণের) অলংকার দিয়ে জ্যন্ত এক বাছুর বানিয়ে নিল যা ডাকছিল। (বাছুরটির কারিগর লোকজনকে বুঝালঃ “খোদা বাছুরের ভিতর অবস্থান নিয়েছেন”। আর এমন কথা বিশ্বাস করে তারা বাছুর পূজায় রত হল। অথচ) তারা ভেবে দেখল নাঃ এটা তাদের সাথে কথা বলছে না, দিচ্ছে না সঠিক দিক নির্দেশনা। বাছুরকে (খোদা হিসেবে) মেনে নিয়ে তারা জালিম (মুশরিক) হয়ে গেল।


ঈমান ও আক্বীদাহঃ “আল্লাহ কোনো ব্যক্তির বা বস্তুর ভিতর অবস্থান নিয়ে এর সাথে মিশে একাকার হয়ে যান” এমন ধারণাকে বলা হয় “ওয়াহদাতু-ল-ওয়ুজূদ”। এই “ওয়াহদাতু-ল-ওয়ুজুদ” এর ধারণা থেকে-ই বানী-ইসরাঈল বাছুরকে সিজদাহ করেছে। আর এ ধারণা লালন করে-ই আমাদের সমাজের ভণ্ডরা পীর বা মাজারকে সিজদাহ করে এবং করায়। 

যারা বাছুরকে সিজদাহ করেছে তারা শিরক করেছে, তাদের ঈমান নষ্ট হয়েগেছে। আল্লাহর তাদের সাজা হিসেবে মৃত্যুদন্ড দিয়েছেন। (দেখুনঃ বাক্বারাহঃ ৫৪) আমাদের যারা এ ভুল থিউরী মেনে নিয়ে পীর, মাজার বা অন্যকিছুকে সিজদাহ করে তারাও শিরক করে, তাদের ঈমানও নষ্ট হয়ে যায়। 

  


وَلَمَّا سُقِطَ فِي أَيْدِيهِمْ وَرَأَوْا أَنَّهُمْ قَدْ ضَلُّوا قَالُوا لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (149) وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ وَلَا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ (150) 


কিতাব নিয়ে ফিরে আসা ক্রদ্ধ ও ক্ষুব্ধ মূসা আঃ 

১৪৯. (মূসা কিতাব নিয়ে ফিরে আসার বাছুর পূজারীরা) যখন (তাদের পাপ বুঝতে পারল তখন) তারা লজ্জিত হল এবং বুঝতে পারল তারা বিভ্রান্ত হয়ে গেছে, তখন তারা বললঃ রাব্ব দয়া না করলে, ক্ষমা না করলে, আমরা ধ্বংস হয়ে যাব।

 

১৫০. মূসা যখন জাতির কাছে ফিরে এল তখন সে ক্রদ্ধ ও ক্ষুব্ধ ছিল। সে (তার জাতিকে) বললঃ আমার অনুপস্থিতিতে তোমরা নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। প্রভুর আদেশের ব্যাপারে কেন তোমরা তাড়াহুড়া করলে? মূসা (আল্লাহর দেয়া) ফলকসমূহ ফেলে দিয়ে ভাইয়ের মাথা ঝাপটে ধরে টানতে লাগল। হারূন বললঃ আমার ভাই! লোকজন আমাকে কোণঠাসা করে ফেলেছিল, তারা আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। শত্রুর কাছে আমাকে হাসির খোরাক বানিও না, আমাকে পাপিষ্ঠদের একজন হিসেবে গণ্য কর না।  


قَالَ رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ ۖ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (151) إِنَّ الَّذِينَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِنْ رَبِّهِمْ وَذِلَّةٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَكَذَٰلِكَ نَجْزِي الْمُفْتَرِينَ (152) وَالَّذِينَ عَمِلُوا السَّيِّئَاتِ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِهَا وَآمَنُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ (153) وَلَمَّا سَكَتَ عَنْ مُوسَى الْغَضَبُ أَخَذَ الْأَلْوَاحَ وَفِي نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ (154)


মূসা আঃ’র ক্রোধ যখন কমে এল

১৫১. মূসা বললঃ হে রাব্ব! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করে দাও, আমাদেরকে তোমার রহমতে দাখিল করে নাও। তুমি সর্বমহান দয়ালু।

 

১৫২. যারা বাছুরকে (খোদা হিসেবে) মেনে নিয়েছে তারা অচিরে-ই প্রভুর গযব ও লাঞ্ছনায় পতিত হবে। যারা মনগড়া পথ বানায় তাদের বদলা আমরা এভাবে-ই দিয়ে থাকি। (মনগড়া পথ বানানো কুফর, আর আল্লাহর পথের বাইরে মনগড়া পথ মেনে নেওয়া শিরক। কুফর ও শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ) 


১৫৩. আর যারা পাপ করার পর তাওবাহ করে, ঈমান আনে, (আল্লাহ তাদের মাফ করে দেন) আল্লাহ গাফূর, রাহীম।


১৫৪. যখন গুস্বা থেমে গেল মূসা তখন ফলকগুলো তুলে নিল। এতে হেদায়াত ও রহমত নিহিত আছে তাদের জন্য যারা প্রভুকে ভয় করে।  


وَاخْتَارَ مُوسَىٰ قَوْمَهُ سَبْعِينَ رَجُلًا لِمِيقَاتِنَا فَلَمَّا أَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُمْ مِنْ قَبْلُ وَإِيَّايَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاءُ مِنَّا إِنْ هِيَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَنْ تَشَاءُ وَتَهْدِي مَنْ تَشَاءُ أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ (155) وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ قَالَ عَذَابِي أُصِيبُ بِهِ مَنْ أَشَاءُ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ (156)

অবাধ্যদের তরে আল্লাহর আযাব

পটভূমিঃ একদা মূসা আঃ, হারুন আঃ ও হারূন আঃর দুই ছেলে এক পাহাড়ে আরোহণ করলেন। পাহাড়ে হারূন আঃর হায়াত শেষ হয়ে গেল। মূসা আঃ দুই ভাতিজাকে নিয়ে ফিরে এলেন। লোকজন বলতে শুরু করলঃ আমরা হারুনকে অধিক ভালবাসি বিধায় মূসা হিংসা করে তাকে মেরে ফেলেছ। মূসা আঃ বললেনঃ সে আমার ভাই, তার দুই ছেলে আমার সাথে? তারা তবুও বিশ্বাস করল না। বিষয়টি প্রমান করার জন্য মূসা আঃ ৭০জন লোক বাছাই করলেন। (কুরতুবী) এতে নাযিল হয়েছে..

 


১৫৫. নির্ধারিত সময়ে (পাহাড়ে) হাজির হতে মূসা তার জাতি থেকে ৭০জন মানুষকে মনোনীত করল। (তারা পাহাড়ে গিয়ে হারুন আঃর মৃত দেহের কাছে জানতে চাইলঃ কে তাকে হত্যা করেছে। মৃত দেহ থেকে উত্তর এলোঃ কেউ নয়। তখন) রাজফাহ (ভূমিকম্প/গর্জন) তাদের গ্রাস করল (এবং তারা সবাই মারা গেল।) মূসা বললঃ হে রাব্ব! আপনি চাইলে এদেরকে এবং আমাকে ইতোপূর্বে-ই মেরে ফেলতে পারতেন। কিছু নির্বোধ লোকের অপরাধের জন্য আপনি আমাদের ধ্বংস করে দেবেন? সবই আপনার পরীক্ষা। আপনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, যাকে খুশী হেদায়াত করেন। আপনি-ই আমাদের ওয়ালী। আমাদের ক্ষমা করুন, দয়া করুন। আপনি সর্বোত্তম ক্ষমাশীল।


১৫৬. (হে রাব্ব!) আমাদের জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ নির্ধারণ করুন, আমরা আপনার দিকে এগিয়ে এসেছি। 

আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা সাজা দেব। তবে আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। যারা তাকওয়া অর্জন করে, যাকাত আদায় করে আর আমার বিধান মেনে চলে আমি তাদের কাজকর্ম লিখে রাখছি (সময়মত প্রতিদান দেব) 


الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِم فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (157)


যাদের জীবন সফল

১৫৭. যারা ওই উম্মি নবী ও রাসূলের অনুকরণ করবে যার কথা তাওরাত ও ইনজীলে বর্ণিত  হয়েছে, যিনি সৎকাজের আদেশ করেন, অসৎকাজে নিষেধ করেন, যিনি উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন, নিকৃষ্ট বস্তু হারাম করেছেন, যিনি কঠিন বুঝা ও কঠিন দায়িত্ব থেকে তোমাদের মুক্ত করেছেন। সুতরাং যারা ওই নবীর.. 

  • অনুকরণ করবে, 
  • তার প্রতি ঈমান আনবে, 
  • তাকে শক্তি যোগাবে, 
  • তাকে সাহায্য করবে 
  • তার উপর নাযিলকৃত নূর (আল-কুরআন) মেনে চলবে, তারাই সফল। 

  


قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (158)


নবীর অনুকরণ-ই হেদায়াতের একমাত্র পথ

১৫৮. (হে নবী! মানুষকে) বলে দাওঃ হে মানুষ! আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। আসমানসমূহ ও যমীনের সার্বিক মালিকানা আল্লাহর। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি-ই জীবন দেন, মৃত্যু দেন। তোমরা আল্লাহ ও তাঁর রাসূল উম্মি নবীর প্রতি ঈমান আন, যিনি আল্লাহ ও তাঁর বাণীর উপর অবিচল আস্থাশীল আর ওই নবীর অনুকরণ কর। এতে তোমরা হেদায়াত পাবে।   


জ্ঞাতব্যঃ নবীর অনুকরণ-ই হেদায়াতের একমাত্র পথ। সুতরাং নবীর নীতি আদর্শের বাইরে গিয়ে কোনো নেতা, কোনো পীর বা কোনো আলীমের অনুকরণ করলে বিভ্রান্তি অনিবার্য হয়ে যায়। 

 


وَمِنْ قَوْمِ مُوسَىٰ أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ (159) وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (160)


সঠিক পথের অনুসারী জাতি

১৫৯. মূসার জাতি থেকে কিছু মানুষ সঠিক পথে চলেছে, তারা আল্লাহর বিধান মেনে ন্যায় সাম্য ও ইনসাফ বজায় রেখেছে। (যে জাতি আল্লাহর বিধান মেনে ন্যায় সাম্য ও ইনসাফ ব্জায় রাখে তারা-ই সঠিক পথের অনুসারী) 

 

১৬০. আমি তাদের ১২টি পরিবারকে আলাদা আলাদা গোত্র বানিয়ে দিয়েছি। (তীহ উপত্যকায়) লোকজন পানি চাইলে আমি মূসাকে বলেছিঃ তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর। (মূসা আঘাত করলে ওই পাথর থেকে) প্রবাহিত হয়েছে ১২টি ঝর্না। প্রত্যেক গোত্র তাদের পানীয়স্থল জেনে নিয়েছিল। আমি মেঘমালা দিয়ে তাদের ছায়া দিয়েছি, পাঠিয়েছি মান্না ও সালওয়া। (বলেছি) আমার দেয়া উত্তম রিজিক খাও। (পাপের সাজা দিয়ে) আমি তাদের উপর অবিচার করিনি, বরং (আমার বিধান অমান্য করে) তারা-ই নিজের উপর অবিচার করেছে। 


জ্ঞাতব্যঃ ইয়াক্বুব আঃ’র অপর নাম ইসরাঈল। তাই তার বংশধরদের বলা হয় বানী-ইসরাঈল তথা ইসরাঈলের বংশধর। ইয়াক্বুব আঃ’র ১২ জন ছেলে ছিল। এখান থেকে-ই তাদের ১২টি পরিবার তথা ১২টি গোত্র। আর এরা-ই ছিল মূসাঃ’র জাতি। মূসা, ঈসা আঃসহ আরো অনেক নবী ও রাসূল প্রেরিত হয়েছিলেন এদের মাঝে-ই।  


وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ (161) فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ (162)


আল্লাহর দেয়া কথা বা বিধান বদলের পরিণাম

১৬১. তাদের (ইসরাঈলীদের) যখন বলা হলঃ এ এলাকা (ফিলিস্তিন বিজয় করে এখানে) বসবাস কর, (এখানে থাকা খাদ্য ভান্ডার থেকে) যা খুশী মজা করে খাও, শহরে প্রবেশ কর সদর দরজা দিয়ে, মাথা নত করে, “হিত্ত্বাহ” (ক্ষমা চাই) বলে বলে। (এমন করলে) আমি তোমাদের পাপ মোচন করে দেব, মুহসিনদের আরো বেশী দেব। (তারা যে পথে প্রবেশ করেছিল এখনো এর নাম বাব হিত্তাহ) 


মুহসিন পরিচিতিঃ মুহসীন অর্থ ইহসানকারী। যে ব্যক্তি ইহসান করে বা ইহ’সানের সাথে কাজ করে তাকে “মুহ’সিন” বলা হয়। আর “ইহ’সান” অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, কথাবার্তা, ইত্যাদি সুন্দর করাকে “ইহ’সান” বলা হয়। 


হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলে ছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। উল্লেখ্য..

  • ঈমানকে সুন্দর করতে হলে শুধুমাত্র যথাযত দলী তথা ক্বাত্বয়ী দলীল দ্বারা প্রমাণিত বিষয়কে-ই নিজের ঈমান ও আক্বীদায় স্থান দিতে হবে। উল্লেখ্য আল-কুরআনের মুহকাম আয়াত এবং মুতাওয়াতির হাদীছকে বলা হয় ক্বাত্বয়ী (অকাট্য) দলীল। এ দুই প্রকার দলীল ছাড়া অন্য কোনো প্রকার দলীল দ্বারা প্রমাণিত বিষয় আমাদের ঈমান আক্বীদাহর অংশ হবে না। এ ব্যাপারে সকল ঈমানগণ ও ঐক্যমত পোষণ করেছেন। 
  • নিজের ইসলামকে সুন্দর করতে হলে হানীফ পদ্ধতিতে ইসলাম মেনে চলতে হবে এবং সকল প্রকার ভেজাল থেকে মুক্ত থেকে দলীল ভিত্তিক কাজ করতে হবে। উল্লেখ্য ইসলাম ছাড়া অন্য সকল দর্শন আদর্শ মতবাদ ও নীতিমালা বর্জন করে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে একমাত্র ইসলাম ও ইসলামী বিধান মেনে চলার নাম হানীফ পদ্ধতিতে ইস্লাম্মেনে চলা। 
  • আদব আখলাক সুন্দর করতে হলে সভ্য ও ভদ্র হতে হবে 
  • স্বভাব চরিত্র সুন্দর করতে হলে সকল প্রকার পাপাচার ও বদ-স্বভাব পরিহার করতে হবে 
  • কথাবার্তা সুন্দর করতে হলে বিনয়ী ও নম্র হতে হবে এবং বিনয় ও নম্রতার সাথে কথা বলতে হবে। 

১৬২. পাপিষ্ঠদের যা বলা হয়েছিল তারা এটা বদলে ফেলল (হিত্ত্বাহ তথা ক্ষমা চাই না বলে তারা বলেছিল হিন্তাহ তথা গম চাই।) তাদের এসব পাপের কারণে আমি আকাশ থেকে আযাব পাঠিয়ে দিলাম। 




وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَٰلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ (163) وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) فَلَمَّا عَتَوْا عَنْ مَا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (166) وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ (167) وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا ۖ مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ(168) 


হারাম উপার্জনের সাজা

১৬৩. (হে নবী!) তাদেরকে (ইয়াহুদীদেরকে) ওই জনপদ সম্পর্কে জিজ্ঞেস কর, যা সমুদ্রের কিনারে অবস্থিত ছিল। তারা (ওই জনপদবাসী) শনিবারে সীমালঙ্ঘন করেছিল। শনিবারে মাথা উচিয়ে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে আসত, অন্যদিন আসত না। আমি এভাবে তাদের পরীক্ষা করেছিলাম তাদের-ই পাপের কারণে। (এ সম্পর্কে আরো জানতে দেখুনঃ বাকারাহ ৬৫) 


১৬৪. (বিষয়টি নিয়ে তারা তিন দলে বিভক্ত হয়ে গিয়ে ছিল। একদল আল্লাহর হুকুম অমান্য করে মাছ শিকারে রত ছিল। একদল তাদের বাঁধা দিয়েছিল। আর) একদল বললঃ তোমরা কেন তাদের উপদেশ দিতে যাচ্ছ। (পাপ করলে) আল্লাহ তাদের ধ্বংস করবেন অথবা সাজা দেবেন। (যারা বাঁধা দিচ্ছিল) তারা বললঃ (আমরা বাঁধা দিচ্ছি) প্রভুর কাছে কৈফিয়ত দেয়ার জন্য এবং (প্রভুর আযাব থেকে) তাদের বাঁচানোর জন্য,  


১৬৫. তারা আল্লাহর আদেশ ভুলে গেলে (মৎস্য শিকার করলে) পাপের পরিণতি হিসেবে আমি (আল্লাহ) তাদের কঠিন সাজা দিলাম। আর যারা মন্দকাজে (মৎস্য শিকারে) বাঁধা দিয়েছে তাদেরকে (আযাব থেকে) বাঁচিয়ে রাখলাম। 


১৬৬. যারা নিষিদ্ধ কাজ (মৎস্য শিকার) করে সীমালঙ্ঘন করেছে আমি তাদের বলেছিঃ “ধিকৃত বানর হয়ে যাও”। (ফলে তারা বানর হয়ে গিয়েছিল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হারাম উপার্জনের সাজা।) 


১৬৭. রাব্ব ঘোষণা করলেনঃ আমি কিয়ামত পর্যন্ত তাদের (ইয়াহুদীদের) উপর এমন লোকদের ক্ষমতাবান করব যারা তাদের কঠিন সাজা দেবে। (এ হল দুনিয়ার সাজা আর আখেরাতে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। জাহান্নাম বেশী দূরে নয়।) তোমার রাব্ব খুব দ্রুত হিসাব গ্রহণকারী, ক্ষমাশীল, দয়াময়।


১৬৮. আমি তাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছি। তাদের কিছু লোক ভাল আর কিছু অন্য ধরনের। আমি ভাল ও মন্দ (অবস্থা) দিয়ে পরীক্ষা করি, যেন তারা ফিরে আসে।  


فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا الْكِتَابَ يَأْخُذُونَ عَرَضَ هَٰذَا الْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِنْ يَأْتِهِمْ عَرَضٌ مِثْلُهُ يَأْخُذُوهُ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِيثَاقُ الْكِتَابِ أَنْ لَا يَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ وَالدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ (169) وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ(170) 

দুনিয়াদার আলীম

১৬৯. পরে এদের স্থলাভিষিক্ত হয়েছে পরবর্তী প্রজন্ম এবং তারা হয়েছে কিতাবেরও বাহক; তারা (আল্লাহর কিতাবের বদলে) অতি নগণ্য সম্পদ (দুনিয়া) গ্রহণ করেছে এবং বলেছেঃ (যেহেতু আমরা আল্লাহর কিতাবের আলীম তাই) “আমাদের মাফ করে দেয়া হবে”। তারা যা পেয়েছে সব নিয়েছে (হালাল হারাম বিবেচনা করেনি।) অথচ তাদের থেকে শপথ নেয়া হয়েছিলঃ আল্লাহর ব্যাপারে সত্য বৈ মিথ্যা বলবে না। তারা এসব পাঠও করছে। (তারা যা গ্রহণ করেছে এটা খুবই নগণ্য এবং ক্ষণস্থায়ী। আর) মুত্তাক্বীদের আখেরাতের আবাস কত উৎকৃষ্ট। তোমরা কি বুঝ না?


১৭০. আর যারা আল্লাহর কিতাব আঁকড়ে থাকবে আর সালাত কায়েম করবে (তারাই সৎলোক। আর) সৎলোকদের প্রতিদান আল্লাহ নস্যাৎ করেন না।


জ্ঞাতব্যঃ যারা দুনিয়াদার আলীম। যারা তাদের ইলমকে দুনিয়া অর্জনের যন্ত্র আর লোক ভুলানোর মন্ত্র বানায়। যারা দুনিয়া অর্জনের জন্য তাদের ইলম ও আল্লাহর কিতাবের বিধান বদলে ফেলে। তাদের পরিণতি বড়-ই জঘন্য।

আল্লাহর কিতাব ও নিজের ইলমকে দুনিয়া অর্জনের যন্ত্র আর লোক ভোলানোর মন্ত্র বানানো ইয়াহুদী আলিমদের স্বভাব তথা বিজাতীয় অনুকরণ। আমাদের যারা এমন করেন তারা মূলত ইয়াহুদী আলীমদের-ই অনুসারী।   


وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (171) 

দ্বীন মানতে বাধ্য করা

১৭১. (ইয়াহুদীরা তাওরাতের বিধান মেনে চলতে অস্বীকার করলে) আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম, (পাহাড়কে এতো উচুতে উঠালাম) যেমন মেঘমালা। তারা ভাবলঃ তাদের উপর পড়ে যাবে (ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আমি বললাম) আমার কিতাব আঁকড়ে ধর, মেনে নাও তাতে যা আছে। (আমার কিতাব মেনে নিলে) তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। 


জ্ঞাতব্যঃ আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া। তাকওয়ার ৩টি স্তর রয়েছে। যথা..

  • অত্যাবশ্যকীয় তাকওয়াঃ যে তাকওয়া অর্জন করা ফরজ এবং এটা অর্জন না করলে মানুষ মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যায়। আর এটা হল যাবতীয় কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। 
  • আবশ্যকীয় তাকওয়াঃ যে তাকওয়া অর্জন না করলে মানুষ ফাসিক হয়ে যায়। তখন তার আখেরাত হয়ে যায় অনিশ্চিত। আর এটা হল যাবতীয় কাবাইর তথা মহাপাপ থেকে বেঁচে থাকা। 
  • পরিপূর্ণ তাকওয়াঃ যা অর্জন করা সাধারণ মানুষের জন্য অসম্ভব প্রায়। আর এটা হল সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা। এ তাকওয়া শুধু আল্লাহ-ই করতে পারেন। 

আইন ও বিধানঃ দ্বীন গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না। (যে কথা বলা হয়েছে সূরাহ বাক্বারাহঃ ২৫৬) তবে স্বেচ্ছায় দ্বীন গ্রহণ করার পর দ্বীন মেনে চলতে বাধ্য করা যাবে এবং ফরজ বিধানগুলো মেনে চলতে প্রয়োজনে বাধ্য করতে হবে। জনসাধারণ ইসলামী ফরজ বিধানসমূহ মেনে চলছে কি না এটা তদারকি করা এবং সবার জন্য দ্বীন পালন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যে সরকার এটা করবে না কিয়ামতের দিন তাকে আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে।   


وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ ۛ شَهِدْنَا ۛ أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَافِلِينَ (172) أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ (173) وَكَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ (174)


রূহ জগতে দেয়া প্রভুত্বের স্বীকারোক্তি

১৭২. (হে মানুষ! স্মরণ কর! রূহ জগতে) প্রভু যখন প্রতিটি মানুষের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে (স্বীকারোক্তি নিলেন এবং) তাদের ব্যাপারে তাদেরকেই সাক্ষী বানালেন, (বললেন) আমি কি তোমাদের রাব্ব নই? তারা বলেছেঃ অবশ্যই, আমরা সাক্ষী থাকলাম। (আমি তোমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছি এবং তোমাদেরকে-ই সাক্ষী বানিয়েছি। নতুবা) পরকালে তোমরা বলতেঃ এসব ব্যাপারে আমরা কিছু-ই জানি না। 


১৭৩. অথবা বলতেঃ আমাদের বাপ-দাদা আগ থেকে-ই মুশরিক ছিল, আমরা শুধু তাদের অনুকরণ করেছি। ভ্রান্তদের পাপের সাজা আপনি আমাদের দেবেন? 


১৭৪. আমি আমার আয়াতকে এভাবে-ই বারবার বর্ণনা করি, যেন তারা ফিরে আসে। 


জ্ঞাতব্যঃ রূহ জগতে আমরা মহান আল্লাহর প্রভুত্বের স্বীকারোক্তি দিয়েছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে তিনি-ই আমাদের একমাত্র রাব্ব তথা বিধানদাতা। কিন্তু দুনিয়াতে এসে মানুষ এ সাক্ষ্যের কথা ভুলে যায়। আর এ কথা স্মরণ করিয়ে দিতে-ই আল্লাহ পাঠান নবী ও রাসূল।

উল্লেখ্য সৃষ্টির সূচনা থেকে সর্বশেষ গন্তব্য পর্যন্ত আমাদের জীবন প্রবাহকে ৪টি স্তরে বিন্যস্ত করা হয়েছে। যথা..


১ম স্তরঃ মহান আল্লাহ সর্বপ্রথম আমাদের রূহ সৃষ্টি করেছেন। সকল রূহকে একত্রে সৃষ্টি করে যে স্থানে রাখা হয়েছে এর নাম “আ’লম আরওয়াহ” তথা রূহ জগত। রূহ জগত শুধু-ই রূহদের জগত। রূহ জগতে কোনো দেহ বা শরীর নেই। রূহ জগত আসলে অপেক্ষার জগত। রূহ জগত ক্ষণস্থায়ী জগত। রূহরা দুনিয়ায় আসার জন্য রূহ জগতে অপেক্ষমান আছে। যখন যার পালা আসছে তখন তার জন্য মাতৃগর্ভে একটি দেহ তৈরি করা হয়। মাতৃগর্ভের দেহটি তৈরি হয়ে গেলে আল্লাহর মনোনীত ফিরিস্তা রূহ জগত থেকে একটি এনে দেহের ভিতর সেট করে দেয়। তখন থেকে শুরু হয় রূহ আর দেহের সমন্বিত পথ চলা। 


২য় স্তরঃ আমাদের জীবন প্রবাহের ২য় স্তর হল দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন রূহ ও দেহের সমন্বিত জীবন। দুনিয়ার জীবনের মূল লক্ষ্য নেকী বা পুণ্য উপার্জন। এখানে যে যা উপার্জন করবে তার অনন্ত জীবন সে অনুযায়ী গড়ে উঠবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবন নির্ধারিত সময়ের জন্য। এখানে সকলের সময়-ই নির্ধারিত। এ নির্ধারিত সময়কে বলা হয় হায়াত। তবে আমরা কেউ কারো হায়াত সম্পর্কে অবগত নেই। সকলের হায়াত শুধু আল্লাহর-ই জানা। হায়াত শেষ হলে আমাদের মৃত্যু হয়। মানে আল্লাহর ফিরিস্তা এসে আমাদের দেহ থেকে রূহকে আলাদা করে নিয়ে যায়। একে-ই আমরা মৃত্যু নামে অভিহিত করে থাকি।      

  

৩য় স্তরঃ আমাদের জীবন প্রবাহের ৩য় স্তর হল বারযাখ জগত। মৃত্যুর পর আমাদের রূহকে ৩টি জায়গাতে রাখা হয়। শহীদ আর নবীগণের রূহকে রাখা হয় জান্নাতে। নেক লোকদের রূহকে রাখা হয় ই’ল্লীনে আর খারাপ লোকদের রূহকে রাখা হয় সিজ্জীনে। এ তিনের সমন্বিত জীবনের নাম বারযাখ জগত। বারযাখ জগত রূহদের জগত। বারযাখ জগতে দেহ থাকে না। বারযাখ জগত অপেক্ষার জগত। বারযাখে সবাই অপেক্ষা করছে কিয়ামতের জন্য। 


৪র্থ স্তরঃ আমাদের জীবন প্রবাহের ৪র্থ স্তর হল আখেরাত বা পরকাল। পরকালের জীবন অনন্ত অসীম ও চিরস্থায়ী জীবন। পরকালের জীবন দেহ ও রূহের সমন্বিত জীবন। পরকালের জীবন ফল ভোগের জীবন। সৎ মুঅমিনরা পরকালে অনন্ত জান্নাতের অধিকারী হবে। কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ ও মুনাফিকরা হবে চিরস্থায়ী জাহান্নামী। আর ফাসিক ধরনের মুসলিমরা অনিশ্চয়তার মাঝে পড়বে। আল্লাহ মাফ করে দিলে তারা জান্নাতে যাবে আর মাফ না করলে তারা জাহান্নামী হবে। তবে ফাসিক জাহান্নামে গেলেও চির জাহান্নামী হবে না। মেয়াদী সাজা ভোগের পর তাদের জাহান্নাম থেকে মুক্ত করা হবে। 


وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ (175) وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚفَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ (176) سَاءَ مَثَلًا الْقَوْمُ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَأَنْفُسَهُمْ كَانُوا يَظْلِمُونَ (177)


বিচ্যুত আলীম 

পটভূমিঃ বনী-ইসরাঈলে এক খ্যাতনামা আলিম ছিল। নাম তার বালআ’ম বিন বাঊ’রা। ইলম ও আমলে তার জুড়ি ছিল না। সে দোয়া করলে কবুল হত। কিন্তু দুনিয়ার মোহে এবং সরকারের চাপে পড়ে সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। (কুরতুবী, জালালাইন)


মূসা আঃর বিরুদ্ধে বদ-দোয়া করার জন্য কাফির সরকার বালআ’মকে অনুরোধ করলে প্রথমে সে অপারগতা প্রকাশ করে। কিন্তু পরে অনেক সম্পদ ও ক্ষমতার লোভ আর সরকারী চাপে পড়ে রাজি হয়ে যায় এবং মূসা আঃর বিরুদ্ধে বদ-দোয়া করে। এভাবে-ই কাফির সরকারের সাথে তার সখ্যতা গড়ে উঠে। 

সরকারের সাথে মাখামাখির এক পর্যায়ে সে কাফির সরকারের আনুগত্য ও নীতি আদর্শ মেনে নিয়ে নাস্তিক হয়ে যায়। বালআ’ম নাস্তিক্যবাদের সমর্থনে একটি কিতাবও লিখে। যে কিতাবটি “লাইসা লিল আ’লামি স্বানি’” (মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই) নামে প্রকাশিত হয়। এসব কুফরের কারণে আল্লাহ তাকে সাজা দেন। তার জিহ্বা বের হয়ে যায় এবং সে কুকুরের মত হাঁপাতে থাকে। তার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. (বিষয়টি অন্য ভাবেও বর্নিত হয়েছে)

 

১৭৫. (হে নবী!) ওই ব্যক্তির কথা সবাইকে জানিয়ে দাও, যাকে আমি আয়াত (ইলম, আমল) দান করেছিলাম। তবে পরে সে বিচ্যুত হয়ে গেছে। শয়তান তার পিছু লেগেছিল। সে বিভ্রান্ত হয়ে গেছে। 


১৭৬. আমি যদি ইচ্ছা করতাম তাহলে তাকে (বিভ্রান্ত না করে) এসব (ইলম আমল) সহ উঠিয়ে নিতে পারতাম। কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে এবং “হাওয়া”র অনুকরণ করেছে। তার দৃষ্টান্ত কুকুরের মত। যাকে তাড়া করলেও হাঁপায় আর তাড়া না করলেও হাঁপায়। আমার বিধান অমান্যকারীদের পরিণতি এমন-ই হয়। ঘটনাটি বর্ণনা কর, যেন তারা চিন্তা করে,

 

১৭৭. যারা আমার বিধান অমান্য করে, তারা নিজের উপর-ই অবিচার করছে, (লক্ষ্য কর) তাদের পরিণাম কত জঘন্য।


হাওয়া পরিচিতিঃ হাওয়া অর্থ মনগড়া। আল্লাহর আইন, বিধান ও রীতিনীতির বাইরে যা আছে এসবকে হাওয়া বলা হয়। মানুষ নানা ভাবে হাওয়ার অনুকরণ করে থাকে। যেমন..

  • অনেক মানুষ আল্লাহর বিধানের বিপরীতে মানবরচিত কোনো আইন, বিধান, মতবাদ, দর্শন বা আদর্শ মেনে নেয় এবং মেনে চলে। এসব-ই হাওয়ার অনুকরণ। 
  • অনেকে আবার আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে মনগড়া মসলক, মিনহজ বা তরিকার নামে উম্মতের মাঝে বিভক্তি ও বিভাজন তৈরি করে। এগুলোও হাওয়ার অনুকরণ। 
  • অনেকে আবার বাস্তব জীবনে আল্লাহর দেওয়া রীতিনীতি ও আদর্শের তোয়াক্কা না করে মনে যা চায় তাই করে থাকে। এগুলোও হাওয়ার অনুকরণ। এভাবে অনেকে অনেক ভাবে নিজের বা অন্যের হাওয়ার অনুকরণ করে থাকে।  

জ্ঞাতব্যঃ আপনি যতই ধার্মিক হন, যতই ইবাদাতকারী হন, আপনার প্রতিটি দোয়া যদি কবুলও হয়ে যায়। তবুও আপনি নিজের জ্ঞান ও ইবাদাতকে যথেষ্ট ভাবতে পারেন না। মনে রাখবেনঃ আমরা সবাই আল্লাহর করুণা ও অনুগ্রহ নির্ভর। এক মুহুর্তের জন্য আল্লাহর করুণা উঠে গেলে আমরা কেউ টিকে থাকতে পারব না। তাই নিজের ইলম, আমল ও ক্ষমতার উপর নির্ভরশীল না হয়ে আল্লাহর করুণার উপর নির্ভর করুন, সদাসর্বদা আল্লাহর আনুগত্য ও রাসূলের অনুকরণ করুন এবং দ্বীনহীন ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত এভাবে থাকতে পারলে, এর উপর অবিচল থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে, আপনি সফলতার আশা করতে পারেন। আর শেষ বিচারের দিনে মহান আল্লাহর ক্ষমা ও দয়া পেয়ে জান্নাতে পা রাখতে পারলে-ই আপনি সফল, চূড়ান্ত সফল, চিরতরে সফল হয়ে গেলেন। (দেখতে পারেন ৩ সূরাহ আ-ল ই’মরানঃ ১৮৫) 

(হে আল্লাহ! আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন)

 

مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَنْ يُضْلِلْ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ (178) وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ (179)


আল্লাহ যাকে হেদায়াত দেন সে-ই হেদায়াত পায়

১৭৮. আল্লাহ যাকে হেদায়াত করেন সে-ই হেদায়াত পায়। আর তিনি যাকে বিভ্রান্ত করেন তারা হয় (চিরতরে) ক্ষতিগ্রস্থ। 


১৭৯. আমি (আল্লাহ) অধিকাংশ মানুষ ও জিন্নকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের চক্ষু আছে কিন্তু এটা দিয়ে (হেদায়াতের পথ) দেখতে পারে না, তাদের কর্ণ আছে কিন্তু এটা দিয়ে (হেদায়াতের কথা) শুনতে পারে না, তাদের হৃদয় আছে কিন্তু এটা দিয়ে (হেদায়াতের বাণী) বুঝতে পারে না। আসলে এরা হল পশুর মত, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। আর (দ্বীনি ব্যাপারে) এরা হল উদাসীন।


জ্ঞাতব্যঃ হেদায়াত আল্লাহ প্রদত্ব। ইলম অর্জন করা গেলেও হেদায়াত অর্জন করা যায় না। তাই আপনি যত বড় আলিম হোন না কেন, হেদায়াতের জন্য সদা আল্লাহর দুয়ারের ভিখারী হয়ে থাকতে হবে। আল্লাহর করুণা ছাড়া হেদায়াত পাওয়া সম্ভব নয়। উদাসীনতা বিভ্রান্তির আলামত। যারা দ্বীনি ব্যাপারে উদাসীন থাকে তাদের হেদায়াতের সম্ভাবনা খুব-ই কম। 

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ (180)


আল্লাহর গুণবাচক নাম

১৮০. আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর অনেক নাম। সুতরাং (হে আল্লাহর বান্দারা!) তোমরা এ সকল নামে তাঁকে ডাকবে। আর যারা আল্লাহর নামের ইলহা’দ করে (বিকৃতি ঘটায়, অসম্মান করে) তাদের বর্জন করবে। (মনে রাখবে) যে যা করবে অচিরেই দেয়া হবে তাদের কর্মফল।  


জ্ঞাতব্যঃ আল্লাহর নামের বিকৃতি ঘটানো মহাপাপ, ঈমান বিনষ্টকারী কুফর। আল্লাহর নামের বিকৃতি ঘটানো হয় তিন ভাবে। যথাঃ 

  • শব্দগত পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহর নামের শব্দকে সামান্য পরিবর্তন করে অন্যের নামকরণ করা হয়। যেমন করেছিল আরবের মুশরিকরা। তারা আল্লাহ শব্দকে সামান্য পরিবর্তন করে তাদের দেবীর নাম রেখে ছিল “লাত”। আযীয শব্দকে সামান্য পরিবর্তন করে তাদের দেবীর নাম রেখে ছিল “উ’যযাহ”। মান্নান শব্দকে সামান্য পরিবর্তন করে তাদের দেবীর নাম রেখে ছিল “মানাত”।
  • আল্লাহ তার নিজের জন্য যেসব নাম ঠিক করেছেন এতে সংযোজন করা। 
  • আল্লাহ তার নিজের জন্য যেসব নাম ঠিক করেছেন এর কিছু বাদ দেয়া। (কুরতুবী) 

     

وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ (181) وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ (182) وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ (183)


মুসলিমের দায়িত্ব এবং আল্লাহর কৌশল

১৮১. আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের কেও কেও (লোকজনকে) সঠিক পথের (তথা দ্বীন ইসলামের) দিকে আহ্বান করে থাকে এবং তারা এর বিধান মেনে ইনসাফ (তথা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত) করে। (তারা হয় আল্লাহর পথের আহবানকারী আর দ্বীন কায়েমের জন্য সংগ্রামী)


জ্ঞাতব্যঃ মুসলিম হিসেবে আমাদের করনীয় দায়িত্ব ৩টি। যথা..

  • বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলা;
  • লোকজনকে দ্বীনের প্রতি আহ্বান করা;
  • আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা। 

 

১৮২-১৮৩. আর যারা আমার বিধান অমান্য করে আমি ধীরে ধীরে তাদের পাকড়াও করি, তারা বুঝতে-ই পারে না। (প্রথমে) আমি তাদের অবকাশ দেই (তারপর হঠাৎ পাড়কাও করি।) আমার কৌশল মাতীন (বাস্তবমুখী, অতি কার্যকর ও মজবুত।) 


أَوَلَمْ يَتَفَكَّرُوا مَا بِصَاحِبِهِمْ مِنْ جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ مُبِينٌ (184) أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ وَأَنْ عَسَىٰ أَنْ يَكُونَ قَدِ اقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ (185) مَنْ يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَيَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (186)


কাফিরদের প্রপাগান্ডা

পটভূমিঃ ইসলাম মহান আল্লাহর মনোনীত একটি পরিপূর্ণ সুন্দর ও নিপুণ জীবন আদর্শ। কোনো কালে এবং কোনো যুগে-ই কাফির মুশরিকরা আদর্শিক ভাবে ইসলামের মোকাবিলা করতে পারে না। তাই তারা সদাসর্বদা-ই তারা ইসলামী ব্যক্তিত্বের চরিত্র হননে মেতে উঠে এবং নানা ভাবে মিথ্যা প্রপাগান্ডা করে থাকে। 

মুহাম্মাদ সাঃ আরবদের কুফর ও শিরক ভিত্তিক সমাজ ও রীতিনীতির মূলে আদর্শিক আঘাত করলে মক্কার নেতারা আদর্শিক ভাবে ইসলামের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নবী মুহাম্মাদ সাঃ’র বিরুদ্ধে প্রপাগান্ডায় মেতে উঠল। তারা লোকজনকে বুঝাত মুহাম্মাদ একজন উন্মাদ ব্যক্তি। তাই তার কথা মূল্যহীন। তাদের এ ধারণা খন্ডন করে নাযিল হয়েছে..

 

১৮৪. তারা (লোকেরা) কি ভেবে দেখে না? তাদের সঙ্গীর (মুহাম্মাদের) মাঝে কোনো উন্মাদনা নেই। তিনি সুস্পষ্ট সাবধানকারী বৈ কিছুই নয়।

 

১৮৫. তারা কি আসমান যমীনের মালাকূত (কর্তৃত্ব, রাজত্ব, সার্বভৌমত্ব) এবং আল্লাহর সৃষ্টিসমূহের প্রতি লক্ষ্য করে না? সম্ভবত তাদের সময় ঘনিয়ে আসছে। (আর ধ্বংসের সময় ঘনিয়ে এলে কেউ আল্লাহর কুদরতের প্রতি লক্ষ্য করে না। তারা যদি আল্লাহর কুরআন না মানে তবে) আর কোন কথায় তারা আস্থা রাখবে?

   

১৮৬. আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে হেদায়াত করার কেও নেই। (আর যাদের হেদায়াত করতে চান না) তাদের তিনি ছেড়ে দেন তারা বিভ্রান্তিতে ঘুরপাক খেতে থাকে। (হেদায়াত অর্জন করা যায় না। আল্লাহ দিলে পাওয়া যায়, নতুবা নয়।)   

 

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْض لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (187)

কিয়ামত কবে হবে

১৮৭. তারা তোমাকে প্রশ্ন করবে; কিয়ামত কবে হবে? বলে দাওঃ এ বিষয়ে সঠিক জ্ঞান শুধু প্রভুর কাছে-ই রয়েছে। তিনি যথাসময়ে-ই এর বাস্তবায়ন ঘটাবেন। এটা-ই আসমানসমূহ ও যমীনে মহাপ্রলয়। যা হঠাৎ তোমাদের কাছে এসে যাবে। 

তারা এমন ভাবে জিজ্ঞেস করে, যেন তুমি এ বিষয়ে পূর্ণ অবগত। বলে দাওঃ এ ব্যাপারে সঠিক জ্ঞান শুধু আল্লাহর কাছে-ই রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। 




قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚإِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ (188)


নবী গাইব জানেন না

১৮৮. (হে নবী! সবাইকে) বলে দাওঃ আমি আমার নিজের-ই উপকার ক্ষতি কিছুই করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। আমি গাইব (অদৃশ্যের জ্ঞান) জানলে শুধু-ই কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ-ই করতে পারত না। আমি (পাপিষ্ঠদের জন্য) সাবধানকারী আর মুঅমিনদের জন্য সুসংবাদ দাতা বৈ কিছুই নই। 


ঈমান ও আক্বীদাহঃ আলিমু-ল-গাইব অর্থ অদৃশ্যের মহাজ্ঞানী। আলিমু-ল-গাইব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আলিমু-ল-গাইব নন। নবী মুহাম্মাদ সাঃও আলিমু-ল-গাইব নন। অদৃশ্যের যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন তিনি ততটুকু-ই আমাদের জানিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে আলিমু-ল-গাইব মনে করলে শিরক হয়। আর কোনো মুসলিম শিরক করলে তার ঈমান বিনষ্ট হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। 


هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ ۖ فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (189) فَلَمَّا آتَاهُمَا صَالِحًا جَعَلَا لَهُ شُرَكَاءَ فِيمَا آتَاهُمَا ۚ فَتَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ (190) 


মানব ইতিহাসের প্রথম গর্ভ ধারণ ও সন্তান প্রসব 

১৮৯. আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি (আদম আঃ) থেকে। আর তার থেকে-ই বানিয়েছেন তার সঙ্গিনী, যেন সে তার কাছে প্রশান্তি পায়। (দুনিয়ায় নেমে আসার পর) সে যখন তার স্ত্রীকে (দৈহিক মিলনে) আচ্ছাদিত করল তখন তার স্ত্রী হালকা গর্ভবতী হয়ে গেল, যা নিয়ে সে চলাফেরা করতে পারে। (তবে দিনে দিনে গর্ভ) ভারী হয়ে উঠলে তারা (বিষয়টি নিয়ে ভয় পেয়ে গেল। কারণ এর আগে গর্ভ ও সন্তান প্রসব সম্পর্কে মানুষ কিছুই জানত না। তাই তারা) উভয়ে আল্লাহর কাছে দোয়া করলঃ (হে রাব্ব! আমাদের) যদি সুস্থ (মানব) সন্তান দান কর, আমরা আপনার শোকর আদায় করব। (অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম শোকর আদায় করা)   


জ্ঞাতব্য বিষয় এবং পটভূমিঃ এটা ছিল মানব ইতিহাসে প্রথম গর্ভ ধারণ। এর আগে গর্ভ ও প্রসব সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। তাই আদম ও হাওয়্যা আঃ বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। এমন সময় মানুষের রূপ ধরে শয়তান এসে হাজির হল। বললঃ হাওয়্যা! তোমার পেটের ভিতর এসব কি হচ্ছে? তিনি বললেনঃ জানি না। শয়তান বললঃ সম্ভবত পশুর বাচ্ছা। আদম ও হাওয়্যা আঃ পশুর বাচ্ছা হতে দেখেছেন। তাই তাদের ভাবনা আরো বেড়ে গেল। কিছু দিন পর শয়তান আবার এল। সে বুঝাতে চাইল আল্লাহর কাছে সে অনেক সম্মানিত। বললঃ আমি দোয়া করলে তোমার পেট থেকে হয়ত মানুষের বাচ্ছার জন্ম হবে। হাওয়্যা আঃ দোয়া করার জন্য অনুরোধ করলেন।


সন্তান ভূমিষ্ট হবার পর শয়তান আবার এল। বললঃ যা বলে ছিলাম। এখন এর নাম রাখ আমার নামে। হাওয়্যা আঃ বললেন তোমার নাম কি? শয়তান বললঃ হারিস। তাই তার নাম রাখা হল আব্দু-ল-হারিস (হারিসের গোলাম) (কুরতুবী, জালালাইনসহ তাফসীরের অনেক কিতাবে বিষয়টি বর্ণিত হয়েছে। জালালাইনে “মুসতাদরাক হা’কিমের উদৃতি দিয়ে বলা হয়েছে হাদীছটি সাহীহ, আর তিরমিযী বলেছেনঃ হাসান, গারীব) বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..


১৯০. আল্লাহ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করলেন তারপর তারা এ নিয়ে (সন্তানের নাম নিয়ে) শিরক করে বসল। আল্লাহ মহান, তাদের কৃত সকল শিরকের উর্দ্ধে। 


জ্ঞাতব্যঃ আসলে এ আয়াতে শিরক শব্দটির অর্থ বুঝা বড়-ই কঠিন। আর এজন্য-ই মুফাসসীরগণ বিষয়টি নিয়ে নানা ভাবে আলোচনা করেছেন। এসব থেকে দুটিমাত্র আলোচনা এখানে উল্লেখ করা হল.. 

  • এটা আল্লাহর জাতিসত্তা, উলুহিয়্যাহ বা রুবুবিয়্যাতে শিরক ছিল না। এটা ছিল শুধু নাম রাখার ব্যাপারে। আর আদম আঃ ও হাওয়্যা আঃ হারিছকে রাব্ব হিসেবে মেনে নিয়ে ছেলের নাম আব্দুল হারিছ রাখেননি। তারা শুধু সন্তানের জীবন কামনায় এমন নাম রেখে ছিলেন। (সুতরাং এটা শাব্দিক অর্থে শিরক হলেও শারীয়া’হ বা ফিক্বহের পারিভাষিক শিরক ছিল না। বিস্তারিত জানতে কুরতুবী দেখে নিন)
  • আয়াতের শেষ অংশ “তারপর তারা এ নিয়ে শিরক করে বসল” বলে আদম ও হাওয়্যাকে বুঝানো হয়নি। বরং আদম সন্তান কাফির ও মুশরিক নর-নারীদের বুঝানো হয়েছে। যারা সন্তানের ব্যাপারে শিরকে জড়িয়ে পড়ে। (কুরতুবী) আসল ব্যাপার আল্লাহ-ই ভাল জানেন।    

                                      


أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (191) وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ (192) وَإِنْ تَدْعُوهُمْ إِلَى الْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ سَوَاءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنْتُمْ صَامِتُونَ (193) إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (194)


আল্লাহর সাথে শিরক

১৯১-১৯৩. তারা কী এমনসব (বস্তু ও ব্যক্তি দিয়ে) আল্লাহর সাথে শিরক করে/করছে, যারা কিছু-ই সৃষ্টি করেনি বরং এরা নিজেরা-ই অন্যের সৃষ্টি? যারা (কাউকে) সাহায্য করতে পারে না, এমনকি নিজেকেও না। তোমরা হেদায়তের প্রতি আহ্বান করলেও এরা তোমাদের অনুকরণে সক্ষম নয়। তাই তোমরা এদেরকে আহ্বান কর বা না কর, সব-ই তোমাদের জন্য বরাবর।

 

১৯৪. আসলে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান কর এরা তোমাদের মত-ই (আল্লাহর) দাস (এবং এরা কিছু-ই করতে সক্ষম নয়। এ কথা যাচাই করার জন্য) তোমরা তাদেরকে আহ্বান কর। (“এরা তোমাদের হাজত পুরা করতে পারে” এমন বিশ্বাসে) তোমরা সত্য হলে এরা তোমাদের ডাকে সাড়া দেবে।


শব্দ পরিচিতিঃ শিরকঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। মহান আল্লাহ তার জাতিসত্ত্বা এবং যাবতীয় বৈশিষ্ট্যে এক ও অদ্বিতীয়; এটা হল তাওহীদ। আর তাওহীদের বিপরীত হল শিরক। অর্থাৎ মহান আল্লাহর সাতিসত্ত্বা বা কোনো বৈশিষ্ট্যে অন্যকে আল্লাহর সমান, সমকক্ষ বা অংশীদার বানানো হল শিরক। যেমন..

  • আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে বা সাহায্যকারী আছে বলে বিশ্বাস করা। এসব হল আল্লাহর জাতিসত্ত্বায় শিরক
  • আল্লাহ ছাড়া অন্যকাউকে সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার উৎস বা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করা। এসব হল আল্লাহর উলুহিয়্যাতে শিরক।
  • আল্লাহর ইবাদাত করতে যা করা হয় অন্যকাউকে বা অন্যকিছুকে সম্মান জানাতে গিয়ে এমন কিছু করা। এটা হল আল্লাহর উলুহিয়্যাতে শিরক। 
  • আল্লাহ্‌ ছাড়া অন্যকে নীতিনির্ধারক বা কর্তৃত্বশীল মনে করা। এটা হল আল্লাহর হাকিমিয়্যাতে শিরক।
  • আল্লাহর বিধানের বিপরীতে অন্যের বিধান মেনে নেওয়া। এটা হল আল্লাহর বুরুবিয়্যাতে শিরক। ইত্যাদি, ইত্যাদি..। 
  • উল্লেখিত কাজ সমূহ হচ্ছে বড় শিরক। এমন শিরকে জড়ালে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। এবং  কোনো মুসলিম এমন কাজ করলে আখেরাতে আল্লাহর রহমত ও মাগফিরাত তার জন্য হারাম হয়ে যায়। সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক

  • আল্লাহর ছাড়া অন্যের নামে কসম করা। অন্যকে খুশী করার জন্য বা অন্যের অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য ইবাদাত করা। ইত্যাদি হল ছোট শিরক।    

أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَا أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَا أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَا أَمْ لَهُمْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا قُلِ ادْعُوا شُرَكَاءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنْظِرُونِ (195) إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ (196)

আল্লাহ ছাড়া বাকি সবাই অক্ষম ও অসহায়

১৯৫. (তোমরা আল্লাহকে ছাড়া অন্য যাদের ডাকছ) তাদের কি পা আছে, যা দিয়ে তারা চলতে পারে? না তাদের হাত আছে, যা দিয়ে তারা ধরতে পারে? না তাদের চোখ আছে, যা দিয়ে তারা দেখতে পারে? না তাদের কান আছে, যা দিয়ে তারা শোনতে পারে? (আসলে মানুষের বানানো সকল খোদাগণ-ই অলীক, অসাঢ় এবং অক্ষম। তারা যদি এ কথা প্রমাণ করতে চায় তবে)  

(তাদের) বলে দাওঃ (হে মুশরিকগণ!) তোমরা তোমাদের শুরাকাকে (মনগড়া খোদাগণকে) ডাকো, তারপর (সকল খোদার ক্ষমতা একত্রিত করে) আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কর, আমাকে একটুও অবকাশ দিও না। (দেখো, তোমাদের খোদাগণ আমার কি করতে পারে?)

 


১৯৬. (আসলে তোমাদের খোদারা আমার কিছুই করতে পারবে না। কারণ) আমার ওয়ালী হলেন আল্লাহ, যিনি কিতাব নাযিল করেছেন। আর তিনি (শুধু আমারই নয় বরং সকল) সৎলোকদের ওয়ালী। 


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ সকল মুঅমিনের ওয়ালী, সকল মুঅমিন আল্লাহর ওয়ালী। এটা-ই ইসলামের শিক্ষা। ঈমান অন্তরের ব্যাপার। কার ঈমান আছে আর কার নেই এটা একমাত্র আল্লাহ-ই ভাল জানেন। তাই মনগড়া ভাবে কোনো নির্দিষ্ট মানুষকে মুঅমিন, মুখলিস, মুত্তাক্বী, ওলী, ইত্যাদি মনে করা অতি বাড়াবাড়ি ও অবৈধ কাজ।  




وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ (197) وَإِنْ تَدْعُوهُمْ إِلَى الْهُدَىٰ لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ (198) 


১৯৭-১৯৮. (বলে দাওঃ হে মুশরিকরা! বিপদে আপদে) তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডেকে থাকো; তোমাদের সাহায্য করার সক্ষমতা এদের নেই, এমন কি এরা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। তোমরা এদেরকে সঠিক পথের দিকে আহ্বান করলেও এরা শোনতে পারবে না। তুমি দেখবেঃ এরা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু আসলে এরা কিছু-ই দেখে না।  


خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ (199)


মুঅমিনের জন্য অপরিহার্য তিনটি বিশেষ গুণ

১৯৯. (হে আমার মুঅমিনগণ! তোমরা সবাই) ক্ষমার পথ ধরো, সৎকাজের আদেশ করো আর মূর্খদের এড়িয়ে চলো। (তবেই তোমরা সফল হতে পারবে) 

 

জ্ঞাতব্যঃ ক্ষমা করা, সৎকাজের আদেশ করা, মুর্খদের এড়িয়ে চলা। এ তিন গুণে গুণান্বিত মানুষ-ই প্রকৃত মানুষ। মানুষের ব্যক্তি, পরিবার ও সমাজকে সুখময় করে গড়ে তুলতে এ তিনটি গুণ অপরিহার্য। 

 وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ (200) إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ (201) وَإِخْوَانُهُمْ يَمُدُّونَهُمْ فِي الْغَيِّ ثُمَّ لَا يُقْصِرُونَ (202)


শয়তান বনাম মুঅমিন ও মুত্তাক্বী 

২০০. আর (হে আমার বান্দারা) শয়তান থেকে কোনো প্রকার কুমন্ত্রণা অনুভুত হলে আল্লাহর কাছে সুরক্ষা চাও (বলঃ আউ’যু বিল্লাহি মিনা-শ-শাইতানি-র-রাজীম।) নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। 


জ্ঞাতব্যঃ সকল প্রকার শয়তান থেকে আল্লাহর সুরক্ষা কামনা করা এবং মানুষরূপী শয়তানদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা মুঅমিনের অন্যতম বৈশিষ্ট্য।  


২০১. যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, তাদেরকে যদি কোনো শয়তান ধোঁকা দিয়ে (পাপে জড়িয়ে) ফেলে তারা তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তারা বিষয়টি বুঝতে পারে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করে (তারা তাওবাহ করে নিজেকে শুধরে নেয়।)


জ্ঞাতব্যঃ কোনো পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ আল্লাহর কাছে তাওবাহ করে মাফ চেয়ে নেওয়া এবং নিজেকে শুধরে নেওয়া মুত্তাক্বীদের বৈশিষ্ট্য। 


২০২. (শয়তানরা) তাদের ভাইদের বিভ্রান্তির পথে টেনে নেয়, আর (এ কাজে) তারা অবহেলা করে না। 




وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَىٰ إِلَيَّ مِنْ رَبِّي هَٰذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ (203)


বাস্তব জীবনে মেনে চলতে হবে শুধু-ই ওহীর বিধান

২০৩. তুমি যদি তাদের (মুশরিকদের) কথা মত নিদর্শন না দেখাও তখন তারা বলেঃ এটা কেন করলে না? (তাদের) বলে দাওঃ (আমি তোমাদের কথা মত চলি না) আমি কেবল এটা-ই মেনে চলি যা প্রভুর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমাকে দেয়া হয়। এটা (ওহীর মাধ্যমে আমার কাছে আগত কুরআন) প্রভুর পক্ষ থেকে আসা বাস্বাইর (দলীল, প্রমান, শিক্ষা ও নিদর্শনের ভাণ্ডার) এবং মুঅমিনদের জন্য হেদায়াত ও রহমত। 


وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ (204)


কুরআন পাঠ করা হলে চুপ থাকতে হবে এবং শুনতে হবে

২০৪. (হে মানুষ!) তোমাদের সামনে যখন কুরআন পাঠ করা হবে তখন তোমরা এটা শুনবে এবং চুপ থাকবে, এতে তোমাদের উপর রহমত বর্ষিত হবে।


জ্ঞাতব্যঃ কুরআন পাঠ করা হলে সেখানে রহমত নাযিল হয়। যে ব্যক্তি চুপ থাকে এবং শুনে সে ওই রহমত প্রাপ্ত হয়। আর যে মন দিয়ে শুনে না বা কথা বলে বা অন্যকিছু করে সে ওই রহমত থেকে বঞ্চিত হয়।


আইন ও বিধানঃ এ আয়াতের প্রতি সম্মান দেখাতে গিয়ে-ই অনেক ঈমাম বলেছেন নামাযে ইমাম যখন দাঁড়ানো অবস্থায় সুরাহ ফাতিহাহসহ কুরআন পাঠ করে তখন মুসল্লিগণ সূরাহ ফাতিহাহ পাঠ করবে না। বরং চুপ করে থাকবে।   




وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ (205) إِنَّ الَّذِينَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ (206)


আল্লাহর যিকিরের সঠিক পদ্ধতি

২০৫. (হে আমার বান্দা!) তোমার প্রভুর যিকির কর বিনীত ভাবে, ভীতি সহকারে, উচ্চবাক্যে নয়, সকাল-সন্ধ্যা (যে কোনো সময়ে।) আর (এ ব্যাপারসহ দ্বীনি বিষয়াদিতে) উদাসীন থেকো না।


জ্ঞাতব্যঃ এতে প্রতীয়মান হয় উচ্চস্বরে যিকির করা নিষিদ্ধ। (কুরতুবী)

 

যিকর পরিচিতিঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জাগায় যিকর বলে আল-কুরআনকে বোঝানো হয়েছে, অনেক জাগায় নামাযকে যিকর বলা হয়েছে। মোট কথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবন বিধান, উপদেশ, ইত্যাদি কল্যাণকর অনেক অর্থে।

কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে বিচ্যুত করে যিকির বলে বুঝিয়ে থাকেনঃ পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা শব্দটিকে তার মূল ধারা থেকে বিচ্যুত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন এটা ইয়াহুদ আলীমদের তাহরীফের-ই অন্যরূপ। তাই এটা অবশ্যই “তাহরীফ” হিসেবে গণ্য হবে। 


যিকিরের সঠিক পদ্ধতিঃ আল্লাহর যিকির করতে হয় বিনীত ভাবে, ভীতি সহকারে এবং অতি সংগোপনে। উচ্চবাক্যে বা উচ্চস্বরে যিকির করতে উক্ত আয়াতে নিষেধ করা হয়েছে। 


২০৬. যারা (ফিরিস্তারা) প্রভুর সান্নিধ্যে রয়েছে তারা তাঁর দাসত্ব করতে দম্ভ করে না। তারা তাঁর মহত্ব বর্ণনা করে আর তাঁর জন্য সিজদাহ করে। 


আইন ও বিধানঃ এটা সিজদার আয়াত। এ আয়াত পাঠ করার পর সিজদাহ করতে হয়।