- List Item #1
- List Item #2
- List Item #3
৬ সূরাহ আনয়া’ম আনয়া’ম অর্থ গৃহপালিত পশু, গবাদিপশু, চতুষ্পদ জন্তু, নিরীহ পশু, তৃণভোজী পশু, ইত্যাদি। এ সূরায় হালাল ও হারাম পশু সমূহের বর্ণনা দেওয়া হয়েছে। সূরাহটি মাক্কী। সূরাহ হিজরের পর নাযিল হয়েছে। | ||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّور ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ (1)
বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম (করুণাময় ও দয়াময় আল্লাহর নামে)
ইসলামের পথ মাত্র একটি কিন্তু কুফরের পথ অগণিত ১. সকল প্রশংসার মালিক আল্লাহ; যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন (একমাত্র) আলো (ইসলাম) ও অনেক অনেক অন্ধকার (কুফর শিরক।) যারা কুফর করে তারা (অন্যকে) তাদের রাব্বের সমান বা সমকক্ষ বানায়। (ইসলামের পথ মাত্র একটি আর কুফরের পথ অসংখ্য অগণিত) ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর জাতিসত্ত্বায় বা আল্লাহর কোনো বৈশিষ্টে অন্য কাউকে বা অন্যকিছুকে আল্লাহর সমান বা সমকক্ষ মনে করা অথবা আল্লাহর জন্য যা করা হয় অন্যের জন্য এমন কিছু করা শিরক। শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম শিরক করলে তার ঈমান ও আমল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী, মুনাফিক। মুনাফিক মারা গেলে তার জানাজা পড়তে এবং তার জন্য দোয়া করতেও নিষেধ করা হয়েছে। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪।) মুনাফিকের দান খয়রাত, নামায, রোজা, এমনকি নেক আওলাদ এবং নেক বাবা-মাও কোনো কাজে আসবে না। বিচার দিনে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। আর কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর। | ||
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا وَأَجَلٌ مُسَمًّى عِنْدَهُ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ (2) وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ ۖ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ (3) সকলের হায়াত নির্ধারিত ২. তিনিই ওই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর নির্ধারন করে দিয়েছেন হায়াত (জীবনকাল।) নির্ধারিত হায়াত (সম্পর্কে যথাযথ জ্ঞান রয়েছে) শুধু তাঁর কাছে-ই। (হায়াত শেষ হলে তোমরা মরে যাবে তারপর পুনরুত্থান হবে, তোমরা বিচারের সম্মুখীন হবে এবং এটা-ই সত্য) তথাপিও তোমরা অহেতুক সন্দেহ কর। ৩. আসমানসমূহে এবং যমীনে তিনি-ই আল্লাহ। তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু। তোমাদের সকল কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত। | ||
وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ (4) فَقَدْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنْبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ (5) আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া ৪. (কাফিরদের অন্যতম বদ-স্বভাব হল) যখন তাদের কাছে প্রভুর পক্ষ থেকে কোনো আয়াত (নিদর্শন, বিধান) আসে তখন তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয়, ৫. (যুগ যুগ ধরে কাফিররা তাই করে আসছে) যখন-ই সঠিক বিধান তাদের কাছে এসেছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে (এবং এসব নিয়ে উপহাস করছে। তবে চিন্তা করো না) এ উপহাসের পরিণতি তাদের কাছে অচিরে-ই পৌঁছে যাবে। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কোনো বিধান প্রত্যাখ্যান করা বা অবজ্ঞা করা অথবা অমান্য করা বা আল্লাহর কোনো বিধান নিয়ে উপহাস করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে যায় এবং সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। | ||
أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ (6) وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ (7) পাপের পরিণাম ও প্রতিক্রিয়া ৬. তারা (কাফিররা) কি দেখে না.? (পাপাচারের কারণে) অতীতে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি! আমি এ পৃথিবীতে তাদেরকে (অতিতের কাফিরদেরকে) এমন ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদের (এখনকার মানুষদের) দেইনি। (প্রথমে) আমি তাদেরকে নিয়মিত বৃষ্টি দিয়েছি, তাদের যমীনে প্রবাহিত করেছি পানির নহর। কিন্তু পরে তাদের-ই পাপের কারণে তাদের ধ্বংস করে দিয়েছি এবং তাদের (ধ্বংসের) পর তৈরি করেছি অন্য জাতি (যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছে।) ৭. (কুরআন না মানার অযুহাত হিসেবে কাফিররা বলতঃ কুরআন কেন লিখিত আসে না? এর প্রতি উত্তরে নাযিল হয়েছে। তাদের কথামত) আমি যদি তোমার উপর কাগজে লিখিত কিতাব নাযিল করতাম তবে কাফিররা নিজ হাতে এটাকে স্পর্শ করে বলতঃ এটা যাদু বৈ কিছু-ই নয়। (এতে তাদের দৃষ্টতা এবং বেয়াদবী আরো প্রকাশ পেত। যার পরিণতি মোটে-ই কল্যাণকর হত না।) জ্ঞাতব্যঃ পাপের পরিণাম ধ্বংস ও সাজা। এর পরিমাণ নির্ধারিত হয় পাপ অনুপাতে। পাপের প্রতিক্রিয়া হয় ৩ ভাবে। যথা..
| ||
وَقَالُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنْزَلْنَا مَلَكًا لَقُضِيَ الْأَمْرُ ثُمَّ لَا يُنْظَرُونَ (8) وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَجَعَلْنَاهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِمْ مَا يَلْبِسُونَ (9) আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন উত্থাপন করা কুফর ৮. তারা (কাফিররা) বলেঃ (মুহাম্মাদ সত্য নবী হলে) তার কাছে কেন ফিরিস্তা আসে না? (আসলে আল্লাহ ফিরিস্তা পাঠান শেষ সময়ে, আযাবের সিদ্ধান্ত দিয়ে। এটা-ই আল্লাহর রীতি।) তাই (এখন) ফিরিস্তা পাঠালে (এখন-ই তাদের ধ্বংসের) চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তাদেরকে আর অবকাশ দেওয়া হত না। ৯. আর (নবীকে সত্যায়নের জন্য) যদি ফিরিস্তা পাঠাতাম তবে মানুষ রূপে-ই পাঠাতে হত (নতুবা তারা দেখতে পেত না) আর তখন তাদের সন্দেহ থেকে-ই যেত, যেমন এখন হচ্ছে।
ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কোনো রীতিতে প্রশ্ন তোলা অথবা আল্লাহর দেওয়া কোনো বিষয়ে সন্দেহ করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যাবে। তখন মৃত্যুর পর তার জানাযা পড়া এবং তার জন্য দোয়া করাও নিষিদ্ধ হয়ে যায়। কিয়ামতের দিন তার জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না। সে হবে চির জাহান্নামী, তার জন্য জাহান্নামের নিম্নতম গহ্বর। | ||
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ (10) قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ (11) আল্লাহর বিধান বা রাসূল নিয়ে উপহাস করা কুফর ১০. আগেকার রাসূলগণকে নিয়েও উপহাস করা হয়েছে। ফলে উপহাসকারীদের গ্রাস করেছিল (আযাব) যা নিয়ে তারা উপহাস করত। ১১. (তাই হে নবী তাদের) বলোঃ তোমরা যমীনে ভ্রমণ কর, দেখ (আল্লাহর বিধান) অমান্যকারীদের কী পরিণতি হয়েছে। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর কোনো বিধান বা আল্লাহর দেয়া কোনো তথ্য অথবা আল্লাহর পাঠানো কোনো রাসূল বা রাসূলের কোনো সুন্নাহ নিয়ে উপহাস করা বা হাসিতামাশা করা কুফর। আর সকল কুফর-ই ঈমান বিনষ্টকারী মহাপাপ। জ্ঞাতব্যঃ ভ্রমণ বা পর্যটন তখন-ই সার্থক হবে যখন দর্শনীয় স্থান ও স্থাপনার মাধ্যমে আল্লাহর কুদরত সম্পর্কে জানা হবে, ভাবা হবে এবং এর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলতে এ ভ্রমণ সহায়ক হবে। | ||
قُلْ لِمَنْ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلْ لِلَّهِ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۚالَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ (12) وَلَهُ مَا سَكَنَ فِي اللَّيْلِ وَالنَّهَارِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (13) সার্বভৌম মালিকানা ১২. (তাদের) জিজ্ঞেস করঃ আসমানসমূহে এবং যমীনে যাকিছু আছে এসবের মালিকানা কার? (এবং এ প্রশ্নের একমাত্র সঠিক উত্তর হিসেবে তাদের) বলে দাওঃ (এসবের সার্বিক মালিকানা) একমাত্র আল্লাহর। তিনি দয়াকে নিজের উপর অবধারিত করে নিয়েছেন। পরকালে তিনি সবাইকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। (এটা-ই চির সত্য। কিন্তু) যারা (কুফর শিরকে জড়িয়ে) নিজের সর্বনাশ করে ফেলেছে তারা (এসব কথা) বিশ্বাস করবে না। ১৩. রাতে ও দিনে (চলমান ও) স্থিতিশীল সবকিছুর মালিকানা আল্লাহর। তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| ||
قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ (14) আল্লাহ্ ছাড়া অন্যকে নীতি নির্ধারক হিসেবে মেনে নেওয়া শিরক ১৪. (নবী সাঃকে উদ্দেশ্য করে মহান আল্লাহ্ আদেশ দিচ্ছেন; সবাইকে) বলে দাওঃ আমি কি আল্লাহ ছাড়া অন্যকে ওয়ালী (মিত্র, নীতি নির্ধারক) হিসেবে মেনে নেবো? অথচ আসমানসমূহ এবং যমীনের তিনি-ই একমাত্র উদ্ভাবক। তিনি সকলের অন্ন যোগান, তার অন্ন কাউকে যোগাতে হয় না। (সবাইকে) বলে দাওঃ আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি-ই হই প্রথম আত্মসমর্পণকারী। (আর শোনো! আল্লাহ ছাড়া অন্যকে ওয়ালী হিসেবে মেনে নিলে শিরক হয়। যে এমন কাজ করবে সে-ই মুশরিক হয়ে যাবে।) তাই (এমন কাজ করে) তুমি মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। ঈমান ও আক্বীদাহঃ আমরা মুসলিম। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেই আমরা মুসলিম হয়েছি। তাই একজন মুসলিম হিসেবে মেনে চলতে হবে শুধু-ই আল্লাহর বিধান। আল্লাহর নীতির বাইরে গিয়ে অন্যকে নীতি নির্ধারক বানানো শিরক। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যাবে এবং তার ঈমান ও আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে আর সে হয়ে যাবে চির জাহান্নামী। এমনকি সে মারা গেলে তার জানাযায় শরীক হওয়া এবং তার জন্য দোয়া করাও নিষিদ্ধ (দেখুন ৯/৮৪)। কিয়ামতের দিন তার জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না। জ্ঞাতব্যঃ আমরা কাকে ওয়ালী বানাব আর কাকে বানাব না। এসম্পর্কে মূলনীতি ঠিক করে দিয়েছেন মহান রাব্ব। আক্বীদার পরিভাষায় এটাকে বলা হয় “আল-ওয়ালা ওয়া-ল-বারা”। (এ সম্পর্কে জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” দেখে নিন।) | ||
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (15) مَنْ يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ وَذَٰلِكَ الْفَوْزُ الْمُبِينُ (16) আল্লাহর অবাধ্য ব্যক্তি আযাবে পতিত হবে ১৫. (হে নবী! সবাইকে) বলে দাওঃ আমি (নবী) যদি প্রভুর অবাধ্য হয়ে যাই তবে (নবী হয়েও আমি) কঠিন আযাবের আশংকা করছি। ১৬. সে দিন (পরকালে) যাকে আযাব থেকে নিষ্কৃতি দেয়া হবে তাকে-ই (চিরতরে) দয়া করা হল। আর এটা-ই চূড়ান্ত সফলতা। জ্ঞাতব্যঃ বিধান অমান্য করার নাম অবাধ্যতা। যে বা যারা আল্লাহর বিধানের অবাধ্য হবে পরকালে তাকে আযাবের সম্মুখীন হতে হবে। সে যেই হোক না কেন। | ||
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (17) وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ (18) নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ১৭-১৮. (হে মানুষ! জেনে রাখো!) আল্লাহ যদি তোমাকে বিপদে ফেলেন তবে কেউ (এ বিপদ থেকে) তোমাকে উদ্ধার করতে পারবে না তিনি ছাড়া। আর তিনি যদি তোমার কল্যাণ করেন তবে (কেউ এটা ফিরাতে পারবে না আল্লাহ্ ছাড়া। কারণ) তিনি সবকিছুর উপর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি বান্দাদের উপর মহাপরাক্রমশালী, তিনি হা’কীম, খাবীর। জ্ঞাতব্যঃ আরবী “হুকম” শব্দটি অনেকগুলো অর্থ বহন করে। যেমনঃ বিচার, শাসন, আদেশ, অধ্যাদেশ, প্রজ্ঞা, ইত্যাদি। আর যিনি হুকমের মালিক তিনি-ই হাকিম। আল্লাহর বেলায় অর্থটাকে আরো গভীরে পৌঁছাতে বলা হয় “হা’কীম”। সেমতে..
| ||
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَٰذَا الْقُرْآنُ لِأُنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ ۚ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَىٰ قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ (19) সর্বমহান সাক্ষ্য ১৯. (হে মুহাম্মাদ! ইয়াহুদ আলীমদের) জিজ্ঞেস করঃ সাক্ষ্য হিসেবে সর্বমহান সাক্ষ্য কোনটি? (এবং এর একমাত্র সঠিক উত্তর হিসেবে) বলে দাওঃ আল্লাহর (সাক্ষ্যই সর্বমহান সাক্ষ্য। আর) আমার ও তোমাদের মাঝে তিনি-ই সাক্ষী। (মানুষকে জানিয়ে দাও) এ কুরআন ওহীর মাধ্যমে আমার কাছে পাঠানো হয়েছে, যেন (এর বিধান না মানার পরিণতি সম্পর্কে) তোমাদেরকে সাবধান করে দেই এবং তাদেরকেও সাবধান করি যাদের কাছে এটা পৌছাবে। (মানুষকে জিজ্ঞেস কর) তোমরা কি এ সাক্ষ্য দেও যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? বলোঃ (মানে তাদের জানিয়ে দাও! তোমরা দিলেও) আমি এমন সাক্ষ্য দেই না। বলে দাওঃ আল্লাহ-ই একমাত্র ইলাহ (তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই।) তোমরা (আল্লাহর সাথে) যেসব শিরক করছ আমি এসব থেকে মুক্ত। শিরকঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। এখানে শিরক বলে বুঝানো হয়েছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
| ||
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمُ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ (20) বিদ্বেষ মানুষকে হেদায়াত বঞ্ছিত করে ২০. (ইতোপূর্বে) আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা (ইয়াহুদ নাসারা) তাকে (মুহাম্মাদকে) এমন ভাবে চিনেছে যেমন চিনেছে নিজ সন্তানদের। (কিন্তু জাতিগত বিদ্বেষে জড়িয়ে) যারা নিজের সর্বনাশ করে ফেলেছে তারা (তার প্রতি) ঈমান আনছে না /আনবে না। জ্ঞাতব্যঃ ইয়াহুদ ও খৃষ্টান মুহাম্মাদ সাঃকে নবী হিসেবে চিনেছিল ঠিকই। কিন্তু আরবদের প্রতি জাতিগত বিদ্বেষের কারণে তারা তাকে মেনে নিতে পারেনি বা তার প্রতি ঈমান আনেনি। কারণ তারা মনে করত একমাত্র তারা-ই সঠিক পথের অনুসারী তাই আখেরী নবী আসবেন তাদের থেকেই। তাই শেষ নবীর আগমনের জন্য দীর্ঘ প্রতীক্ষা করা সত্ত্বেও নবী আসার পর তারা মেনে নিতে পারেনি। মাহদী আসার পর আমাদের দলকানা লোকদের অবস্থাও ঠিক এক-ই হবে। মাহদীকে চিনার পরও শুধুমাত্র দলীয় বিদ্বেষের কারণে তারা তাকে মেনে নিতে পারবে না। কারণ আমাদের দলাদলি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, আজকাল সবকিছুতেই প্রথমে দল দেখা হয়। অবস্থা এমন হয়েছে যে একদলের আলিম সঠিক কথা বললেও অন্যরা এটা মেনে নিতে চায় না। এখন মনে করুন..
আল্লাহর উপর মিথ্যাচার ২১. (আল্লাহ্-ই আমাদের একমাত্র রাব্ব। আইন ও বিধান দেওয়ার একমাত্র বৈধ অধিকারী হলেন রাব্ব। মনগড়া আইন ও বিধান তৈরি করার মানে হল আল্লাহর উপর মিথ্যাচার করা। সুতরাং এ সম্পর্কে ইরশাদ হচ্ছে) তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কে? যে আল্লাহর উপর মিথ্যাচার করে, আল্লাহর বিধান অমান্য করে। আর (জেনে রাখো!) পাপিষ্ঠরা (সর্বদা-ই) ব্যর্থ হয়। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আমাদের সমাজের মানুষ নানা ভাবে আল্লাহর উপর মিথ্যাচার করে থাকে। যেমন..
| ||
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ (22) ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ (23) শিরক ২২. (হে মানুষ ও জিন্ন জাতি! শোনো! হাশরের ময়দানে) একদিন আমি সবাইকে একত্রিত করব, তারপর (দুনিয়ার জীবনে) যারা শিরক করেছে তাদেরকে বলবঃ তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা আজ কোথায়? ২৩. সেদিন তাদের একটা-ই জবাব হবে, তারা বলবেঃ আল্লাহর কসম, হে প্রভু! আমরা মুশরিক ছিলাম না। জ্ঞাতব্যঃ আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুসলিম মনে করে, মুসলিম হিসেবে জীবন যাপন করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। তবে নানা ভাবে শিরকে জড়িয়ে নিজের ঈমানকে নষ্ট করে ঈমানশূন্য হয়ে যায় কিন্তু তথাপিও মনে করে তারা মুশরিক নয়। আসলে শিরক হল ঈমান বিনষ্টকারী এক মহাপাপ। যে কোনো ভাবে কোনো প্রকার শিরকে জড়িয়ে পড়লে-ই ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। তাই শিরক সম্পর্কে জানা এবং শিরক থেকে বেঁচে থাকা আবশ্যক। শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। মহান আল্লাহ তার জাতিসত্ত্বা এবং যাবতীয় বৈশিষ্ট্যে এক ও অদ্বিতীয়; এটা-ই তাওহীদ। আর তাওহীদের বিপরীত হল শিরক। অর্থাৎ মহান আল্লাহর সাতিসত্ত্বা বা কোনো বৈশিষ্ট্যে অন্যকে আল্লাহর সমান, সমকক্ষ বা অংশীদার বানানো। যেমন..
| ||
انْظُرْ كَيْفَ كَذَبُوا عَلَىٰ أَنْفُسِهِمْ ۚوَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ (24) وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا حَتَّىٰ إِذَا جَاءُوكَ يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ (25)
অধিক পাপের ফলে অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয় ২৪. লক্ষ্য কর! তারা কি ভাবে নিজের উপর মিথ্যাচার করবে? তারা যতসব মনগড়া রটনা করছে (সেদিন) সব ব্যর্থ হয়ে যাবে। (কারণ এরা মুনাফিক) ২৫. এদের কেউ কেউ তোমার কথা শোনে কিন্তু (মানে না। কারণ অধিক পাপের ফলে) আমি তাদের অন্তরে আবরণ লাগিয়ে দিয়েছি, কানে ঢেলে দিয়েছি বধিরতা, তাই তারা বুঝে না। এমনকি এরা যদি সকল নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও ঈমান আনবে না। এরা তোমার কাছে আসবে, তোমার সাথে বিতর্ক/বিবাদ করবে এবং বলবেঃ (তুমি যা বলছ) এসব আগেকার রূপকথা বৈ কিছু-ই নয়।
জ্ঞাতব্যঃ অধিক পাপের ফলে মানুষের অন্তরে মোহর লেগিয়ে দেয়া হয়। তাই তারা সঠিক বিষয় বুঝে না। তাদের বুঝাতে গেলেও অহেতুক তর্ক বিবাদ ও মনগড়া মন্তব্য করে।
| ||
وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْأَوْنَ عَنْهُ وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ (26) وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ (27) بَلْ بَدَا لَهُمْ مَا كَانُوا يُخْفُونَ مِنْ قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ (28)
অনেক মানুষ নিজে-ই নিজের সর্বনাশ ডেকে আনে ২৬. (যাদের অন্তরে মোহর লেগিয়ে দেয়া হয়) তারা দ্বীন থেকে বিরত থাকে, অন্যকেও দ্বীন থেকে বিরত রাখে। (এমন করে) তারা নিজে-ই নিজের সর্বনাশ করছে কিন্তু এ অনুভুতিও তাদের নেই। ২৭. তুমি যদি এ অবস্থা দেখতেঃ যখন তাদের জাহান্নামের সামনে দাঁড় করানো হবে আর তারা বলবেঃ হায় হায়! যদি (আবার দুনিয়ায়) ফিরে যেতে পারতাম তবে মুঅমিনদের দলভুক্ত হতাম, আর প্রভুর বিধান অমান্য করতাম না। ২৮. বস্তুত যা (নিজের বিভ্রান্তির কথা) তারা এতদিন গোপন করে আসছিল আজ এটা উন্মুক্ত হয়ে গেল। (এখন তাদের বাঁচার কোনো পথ-ই বাকি রইল না। এমনকি দুনিয়ায়) ফিরত পাঠালেও তারা পুনরায় হারাম কাজ করবে। কারণ তারা মিথ্যুক। জ্ঞাতব্যঃ মানুষ প্রথমে নিজের স্বার্থ সংরক্ষণ বা মনের বাসনা পূর্ণ করার জন্য পাপে জড়ায়। কিন্তু পাপ করতে করতে এক সময় তার অন্তরে বিকৃতি ঘটে এবং পাপচার তার স্বাভাবিক নিয়মে পরিণত হয়। তখন পাপ থেকে ফিরে আসা তার জন্য কঠিন হয়ে যায়। অনেক সময় সে চাইলেও আর ফিরে আসতে পারে না। | ||
وَقَالُوا إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ (29) وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَىٰ رَبِّهِمْ قَالَ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ (30) قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ ۖ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوا يَا حَسْرَتَنَا عَلَىٰ مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ أَلَا سَاءَ مَا يَزِرُونَ (31) নিকৃষ্টতম বুঝা ২৯. তারা বলে দুনিয়ার জীবন-ই একমাত্র জীবন। (মরণের পর) আমরা আর পুনরুত্থিত হব না। ৩০. (রাসূল সাঃকে উদ্দেশ্য করে আল্লাহ তায়া’লা বলছেন) তুমি যদি দেখতেঃ যখন তাদেরকে প্রভুর সামনে দাঁড় করানো হবে এবং (আল্লাহ/ফিরিস্তা) বলবেঃ এটা (পুনরুত্থান) কি সত্য নয়? তারা বলবেঃ প্রভুর কসম! এটা অবশ্যই সত্য। (আল্লাহ/ফিরিস্তা) বলবেনঃ আযাব আস্বাদন কর। (দুনিয়ায় থাকতে) তোমরা এটা অস্বীকার করতে। ৩১. যারা আল্লাহর সাক্ষাৎ (তথা আখেরাত) বিশ্বাস করে না তারা চিরতরে ক্ষতিগ্রস্থ। (জীবনের শেষ) সময় হঠাৎ চলে আসবে, তখন তারা বলবেঃ হায় হায়! আমরা (এ জীবনকে) কত অবহেলা করেছি। তারা নিজের পাপের বুঝা নিজ কাঁধে বহন করবে। শোনো! এটা বড়-ই নিকৃষ্ট বুঝা। | ||
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ (32) দুনিয়ার জীবন খেল-তামাশা মাত্র ৩২. (শোনো!) দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া কিছু-ই নয়। (তবে এ জীবনে) যারা তাকওয়া অর্জন করতে পারবে তাদের জন্য আছে আখেরাতের উৎকৃষ্ট আবাস। (এ সহজ কথাটি) তোমরা কি বুঝ না? (আল্লাহ ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া) | ||
قَدْ نَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ ۖ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ (33) পাপিষ্ঠদের মূল বিরোধ আল্লাহর বিধানের সাথে পটভূমিঃ নবী হবার আগে মুহাম্মাদ সাঃ ছিলেন সবার প্রিয়, সকলের বিশ্বস্থ। কিন্তু কুরআনের দাওয়াত শুরু করতে-ই সব পাল্টে গেল। শুরু হল অবজ্ঞা, অবহেলা, মিথ্যাচার ও প্রপাগান্ডা। নানান জনে নানা কথা রটনা করে নবী বিরুদ্ধে প্রপাগান্ডা করতে লাগল। তাই নবী সাঃকে শান্তনা দিয়ে নাযিল হল..
৩৩. (হে নবী!) আমি জানিঃ তাদের এসব কথা তোমাকে পীড়া দেয়। আসলে তারা তোমাকে অবজ্ঞা করে না, পাপিষ্ঠরা আসলে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে থাকে। জ্ঞাতব্যঃ আজও যারা ইসলামের জন্য কাজ করে পাপিষ্ঠরা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে। ব্যক্তির বিরোধিতা করলেও আসলে তাদের মূল বিরোধ থাকে দ্বীনের সাথে। | ||
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ فَصَبَرُوا عَلَىٰ مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّىٰ أَتَاهُمْ نَصْرُنَا وَلَا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ وَلَقَدْ جَاءَكَ مِنْ نَبَإِ الْمُرْسَلِينَ (34) আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন হয় না ৩৪. তোমার আগে যত রাসূল এসেছেন তাদেরকেও অবজ্ঞা করা হয়েছে (কষ্ট দেয়া হয়েছে) এবং আল্লাহর সাহায্য আসা পর্যন্ত তারা এসকল কষ্ট ও অবজ্ঞায় সবর (দৃঢ়তার সাথে মোকাবিলা) করেছেন। (তাই হে নবী! তুমিও সবর কর। আল্লাহর সাহায্য তোমার জন্যও আসবে। কারণ) আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন হয় না। (আর এটা তোমার জানার কথা। কারণ ইতোমধ্যে) অনেক রাসূলের কাহিনী তোমার কাছে বর্ণনা করা হয়েছে।
জ্ঞাতব্যঃ বিপদে ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের সহিত বিপদ মোকাবিলা করা নবীরাসূলগণের পথ। তাই নবী রাসূলগণের উত্তরসূরী মুঅমিনগণকেও এক-ই পথে চলতে হবে। কেবল তবে-ই আসবে আল্লাহর সাহায্য।
দ্বীনের পথে অবজ্ঞা ও অবহেলা সহ্য করতে হয় পটভূমিঃ মক্কাহর মুশরিক নেতারা নবী সাঃকে নানা ভাবে উত্যক্ত করত। তারা কখনো দ্বীনের নানা বিষয়ের উপর আপত্তি করত, কখনো প্রশ্ন উত্থাপন করত আর কখনো নানা প্রকার শর্ত আরোপ করে বলতঃ এমন করতে পারলে আমরা আপনাকে মেনে নেব, তেমন করতে পারলে আপনাকে মেনে নেব আর কখনো অবজ্ঞা ও অবহেলা করত। রাসূল সাঃ ও একান্ত ভাবে-ই কামনা করতেনঃ তারা যদি মুসলিম হয়ে যেত। তবে তাদের এ নানামুখী কথা সহ্য করতে তাঁর খুব কষ্ট হত। তিনি কখনো কখনো তাদের কথায় কষ্ট পেতেন, কখনো দুঃখ পেতেন, কখনো অসহ্য মনে হত আর কখনো কামনা করতেনঃ যদি তাদের কথামত নিদর্শন এনে হাজির করতে পারতেন আর তারা যদি মুসলিম হয়ে যেত, ইত্যাদি। এসব অবস্থার প্রতি ইঙ্গিত করে নাযিল হল.. ৩৫. আর (হে নবী! মন দিয়ে শোনো!) তাদের এ অবজ্ঞা যদি তোমার কাছে কঠিন মনে হয় আর তোমার যদি ক্ষমতা থাকে তবে যমীনে সুড়ঙ্গ বানিয়ে (মাটির) নীচে চলে যাও অথবা সিঁড়ি লাগিয়ে আকশে আরোহণ কর এবং (তাদের ফরমাইশ মত) নিদর্শন এনে তাদের কাছে হাজির কর (দেখ! তারা ঈমান আনে কি না? আর শোনো!) আল্লাহ চাইলে তাদের সবাইকে সঠিক পথে ঐক্যবদ্ধ করতেন তখন আর কেউ অজ্ঞ (কাফির) থাকত না। (কিন্তু এমনটি হবে না, সবাই দ্বীন মেনে নেবে না। এটা-ই বাস্তবতা, এটা-ই আল্লাহর সিদ্ধান্ত। তাই দুনিয়ার সব মানুষ থেকে ঈমানের আশা না করে যারা ঈমান এনেছে তাদের প্রতি যত্নবান হও। আর সবার প্রতি দ্বীনের দাওয়াত এবং শত্রুর মোকাবিলায় জিহাদ অব্যাহত রাখো।) | ||
إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ وَالْمَوْتَىٰ يَبْعَثُهُمُ اللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ (36) কারা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে আর কারা করবে না ৩৬. (মনে রাখবে, দ্বীনের দাওয়াতে) সাড়া দেবে কেবল তারা-ই যারা (আল্লাহর কালাম) শুনে তথা মেনে নেয়। আর মৃতরা (তথা কাফিররা, যারা আল্লাহর কালাম শুনে না তারা দ্বীনের দাওয়াতে সাড়া দেবে না। তারা কাফির অবস্থায়-ই মারা যাবে এবং এ অবস্থায়-ই) আল্লাহ তাদের পুনরুত্থান ঘটাবেন এবং তাদেরকে (কাফির অবস্থায়-ই) আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। জ্ঞাতব্যঃ উক্ত আয়াতে দুই ধরনের লোকের কথা বলা হয়েছে। যথা..
| ||
وَقَالُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ ۚ قُلْ إِنَّ اللَّهَ قَادِرٌ عَلَىٰ أَنْ يُنَزِّلَ آيَةً وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (37) মুশরিকদের চ্যালেঞ্জ সত্ত্বেও নিদর্শন না আসার কারণ ৩৭. তারা (মুশরিকরা) বলে (তুমি সত্য নবী হলে) প্রভুর পক্ষ থেকে নিদর্শন কেন আসে না? (যেমন আসত আগেকার নবীদের উপর। তাদের) বলে দাওঃ আল্লাহ নিদর্শন পাঠাতে সক্ষম। কিন্তু (নিদর্শন না পাঠানোর কারণ হল নিদর্শন আসার পর আযাব অবধারিত হয়ে যায়।) কিন্তু অধিকাংশ মানুষ-ই এটা জানে না। | ||
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ (38) وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ مَنْ يَشَإِ اللَّهُ يُضْلِلْهُ وَمَنْ يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (39) قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ أَوْ أَتَتْكُمُ السَّاعَةُ أَغَيْرَ اللَّهِ تَدْعُونَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (40) আল্লাহর বিধান অমান্য করার পরিণতি ৩৮. ভূপৃষ্ঠে চলমান জীবজন্তু এবং দুই ডানা প্রসারিত করে উড়ন্ত পাখি (ইত্যাদি সবই) তোমাদের মত এক একটি জাতি ও প্রজাতি। আমি কিতাবে (সব লিখে রেখেছি) কোনোকিছুই বাদ রাখিনি। (পরকালে) সবাইকে প্রভুর সামনে একত্রিত করা হবে।
৩৯. (দুনিয়ার জীবনে) যারা আমার বিধান অমান্য করে তারা অন্ধকারে নিমজ্জিত বধির ও বোবা (ব্যক্তির মত। যার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে সবকিছু আল্লাহর হাতে।) আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করে রাখেন আর যাকে খুশী তুলে আনেন সোজা পথে। (হে আল্লাহ! আমাদের মালিক! আমাদেরকে সোজা পথে তুলে নাও) ৪০. (হে নবী! যে সব মানুষ মনে করে আল্লাহ্ ছাড়া অন্যরাও তাদের হাজত পুরা করতে পারে বা বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাদের) জিজ্ঞেস করঃ যদি তোমাদের উপর আল্লাহর আযাব চলে আসে অথবা চলে আসে শেষকাল (মৃত্যু) তখন তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ডাকো? (বিপদকালে বা মৃত্যুকালে আল্লাহকে ডাকা-ই মানুষের স্বভাবজাত অভ্যাস।) অথচ তোমরা যদি সত্যবাদী হতে (তবে বিপদকালে বা মৃত্যুকালে আল্লাহ্ ছাড়া অন্যদের ডাকতে।) জ্ঞাতব্যঃ মক্কার মুশরিকরা আল্লাহ বিশ্বাস করত, বিপদে আপদে তারা আল্লাহকে ডাকত। সাথে পূর্ববর্তী নেক লোকদের প্রতিকৃতি ও মূর্তি বানাত, এসবকে সম্মান করত, পুজা করত। তারা বিশ্বাস করত এরা আল্লাহর প্রিয়ভাজন এবং আল্লাহ্ থেকে ক্ষমতাপ্রাপ্ত। এরা মানুষের হাজত পুরা করতে এবং বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম। তাই তারা বাপ-দাদার দোহাই দিয়ে এসব কাজ করত এবং শারীয়া’হ মত জীবন যাপন করতে অস্বীকার করত। আজকাল সমান থিউরী অবলম্বন করে পীর, অলী আউলিয়া ও গৌছ কুতুব নাম দিয়ে কিছু মানুষকে আল্লাহর প্রীয়ভাজন বানিয়ে এবং আল্লাহর প্রদত্ত ক্ষমতার অধিকারী সাজিয়ে হাজত রাওয়া (হাজত পূর্ণকারী) ও মুশকিল কুশা (বিপদ থেকে উদ্ধারকারী) বানিয়ে শিরক করে চলেছে মুসলিম নামধারী অনেক মানুষ। | ||
بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِنْ شَاءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُونَ (41) বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ্ ৪১. বরং তখন তো তোমরা শুধু তাঁকে-ই ডাকো এবং (স্বাভাবিক সময়ে হাজত রাওয়া বা মুশকিল কুশা হিসেবে) যাদেরকে তার শরীক বানাতে তাদের কথা ভুলে যাও। তখন আল্লাহ চাইলে তোমাদের বিপদ থেকে উদ্ধার করেন যা তোমরা চেয়েছিলে। (আল্লাহ ইচ্ছা করলে মুশরিকদের দোয়াও কবুল করেন।) ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ্ ছাড়া অন্যকে মুশকিল কুশা (বিপদ থেকে উদ্ধারকারী) বা হাজত রওয়া (হাজত পূর্ণকারী) মনে করলে আল্লাহর রুবুবিয়্যাহ ও উলুহিয়্যাতে শিরক হয়। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। | ||
وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِنْ قَبْلِكَ فَأَخَذْنَاهُمْ بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ (42) فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَٰكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ (43) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ (44) فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا ۚوَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (45) রাসূলকে না মানার পরিণতি ৪২. (হে নবী!) তোমার আগে আমি অনেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এবং (আমার রাসূলকে অমান্য করার কারণে) দুঃখকষ্ট ও বিপর্যয় (তথা ছোট ছোট আযাব) দিয়ে তাদেরকে পাকড়াও করেছি, যেন তারা (আল্লাহর পথে ফিরে আসে এবং মাগফিরাতের জন্য) মিনতি করে, ৪৩. আমার আযাব আসা সত্ত্বেও তারা যদি মিনতি করত (তবে ভালো-ই হত) কিন্তু (তারা তখনো মিনতি করেনি। বরং) তখন তাদের মন আরো কঠিন হয়ে গেছে এবং (এ সুযোগে) শয়তান তাদের কর্মকে শোভিত করে দেখিয়েছে। (তখন আল্লাহর আযাবকে আযাব হিসেবে না দেখে তারা একে প্রাকৃতিক দুর্যোগ মনে করেছে। তাই তাওবাহ বা আল্লাহর কাছে মিনতি না করে দুর্যোগ মোকাবিলায় ব্যস্ত হয়ে পড়েছে।) ৪৪. তারা যখন (নবীর আনুগত্য মেনে নিতে) তাদেরকে দেওয়া যিকর (বিধান) ভুলে গিয়েছে (তথা নবীর অবাধ্য হয়েছে) আমি তখন তাদের জন্য (বিলাসিতার) দোয়ার উন্মুক্ত করে দিয়েছি। আর তারা যখন বিলাসিতায় বিভোর হয়ে উঠেছে তখন হঠাৎ (বড় আযাব দিয়ে) পাকড়াও করেছি, তখন তারা দিশাহারা হয়ে গেছে। ৪৫. (আল্লাহর বিধান অমান্য করে) যারা পাপাচার করেছে তাদের শিকড় এভাবেই কেটে ফেলা হয়েছে। আসলে-ই সকল প্রশংসার মালিক আল্লাহ যিনি সর্বজগতের রাব্ব। জ্ঞাতব্যঃ আল্লাহ রাসূল পাঠান যেন মানুষ বাস্তব জীবনে রাসূলের আনুগত্য ও অনুকরণ করে। যে সব মানুষ রাসূলের আনুগত্য করে না আল্লাহ্ তাদেরকে ধাপে ধাপে সাজা দেন। যেমন.. যারা রাসূলের আনুগত্য না করে পাপাচারে লিপ্ত হয় প্রথমে আল্লাহ তাদেরকে ছোট ছোট আযাব দেন। যেন তারা ভয় পেয়ে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে তাওবাহ করে এবং অতীত পাপের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে মিনতি করে। কিন্তু তারা ফিরে না এলে আল্লাহ তাদের ধ্বংসের ফয়সালা করেন এবং ধ্বংসের প্রথম পদক্ষেপ হিসেবে তাদের জন্য বিলাসিতার দোয়ার উন্মুক্ত করে দেন। তারা যখন আল্লাহর অবাধ্য হয়ে বিলাসিতায় মেতে উঠে আল্লাহ তখন ধ্বংসাত্মক আযাব দিয়ে তাদের সমূলে ধ্বংস করে দেন। | ||
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ انْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ (46) قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الظَّالِمُونَ (47) পাপ থেকে বেঁচে থাকো। নতুবা আযাব অবধারিত হয়ে যাবে ৪৬. (হে মুহাম্মাদ! মানুষকে) বলো (হে মানুষ!) তোমরা কি ভেবে দেখেছো.? আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন, তোমাদের অন্তরকে যদি অকার্যকর করে দেন; তবে আর কোনো খোদা আছে কি, যে তোমাদেরকে এসব ফিরিয়ে দেবে..? লক্ষ্য করঃ আমি আমার বিধান কি ভাবে (সুস্পষ্ট করে) বর্ণনা করি, তথাপিও তারা (কুফরে) ফিরে যায়। ৪৭. (মানুষকে) বলোঃ (হে মানুষ!) তোমরা কি ভেবে দেখেছো.? আল্লাহর আযাব (ভূমিকম্প, সুনামি, ইত্যাদি) যদি হঠাৎ চলে আসে অথবা (বন্যা, ঘূর্ণিঝড়, ইত্যাদি) প্রকাশ্যে এসে যায়, তবে কি শুধু পাপিষ্ঠরা-ই ধ্বংস হবে? জ্ঞাতব্যঃ আল্লাহর আযাব সাধারণত দুই প্রকার হয়। যথাঃ মহা আযাব ও সাধারণ আযাব। আল্লাহর মহা আযাব হল আখেরাতে জাহান্নাম আর দুনিয়ায় বিভ্রান্তি। আর আল্লাহর সাধারণ আযাব হল বন্যা, খড়া, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামী, ইত্যাদি। দুনিয়ায় আল্লাহর আযাব আসে দুই ভাবে। হঠাৎ আযাব আর উন্মুক্ত আযাব। দুনিয়ায় আল্লাহর আযাব হিসেবে পাঠানো হয় বন্যা, ঘূর্ণিঝড়, সুনামী, ভূমিকম্প, ইত্যাদি। দুনিয়ার এসব আযাব দেখে দেখে শুধু পাপিষ্ঠদের আঘাত করে না। বরং পাপিষ্ঠ বা সৎ যারাই আযাবের আওতায় আসে আযাব তাদেরকে-ই ধ্বংস করে। দুনিয়ায় আল্লাহর আযাব আসে পাপের কারণে। তাই এ দুনিয়াকে পাপমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব। সকলের পক্ষ থেকে এ দায়িত্বের মূল দায়ভার থাকে সরকারের স্কন্ধে। সরকারের উপর ফরজ দায়িত্ব হল দেশ জাতি ও সমাজকে সকল প্রকার পাপ থেকে বাঁচিয়ে রাখা। | ||
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (48) وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوا يَفْسُقُونَ (49) সফল জীবন ৪৮-৪৯. আমি (আল্লাহ্) রাসূল পাঠাই শুধু সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে। সুতরাং যে ব্যক্তি ঈমান আনল এবং (নিজেকে) সুধরে নিল (তারা সফল। আখেরাতে) তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা আমার বিধান অমান্য করে, আমার আযাব তাদের গ্রাস করবে, কারণ তারা পাপিষ্ঠ। জ্ঞাতব্যঃ
| ||
قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ (50) নবী গাইব জানেন না, নবী ফিরিস্তাও নন, আল্লাহর ভাণ্ডার আল্লাহর হাতেই ৫০. (হে মুহাম্মাদ! মানুষকে) বলে দাওঃ আমি (নবী) তোমাদের বলছি না যে, আল্লাহর ভান্ডার আমার কাছে। (আল্লাহর ভাণ্ডার আসলে আল্লাহর-ই নিয়ন্ত্রণে। কে কতটুকু পাবে, কাকে কতটুকু দেওয়া হবে, ইত্যাদি সব-ই আল্লাহর এখতিয়ারাধীন। নবী হয়েও আমি বলতে পারব নাঃ তোমাদের কে হেদায়াত পাবে আর কে পাবে না। কারণ) আমি গাইব জানি না। আমি তোমাদের এও বলছি না যে, আমি ফিরিস্তা। (আমি মুহাম্মাদ আসলে একজন মানুষ। তাই মানুষ হিসেবে মানবিক দুর্বলতা বা ভুলত্রুটি আমার থেকেও হতে পারে) ঈমান ও আক্বীদাহঃ
| ||
وَأَنْذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَنْ يُحْشَرُوا إِلَىٰ رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَعَلَّهُمْ يَتَّقُونَ (51) তাক্বওয়া, শাফায়া’ত ও হুঁশিয়ারি ৫১. যারা প্রভুর সম্মুখীন হওয়াকে ভয় করে, এ (কুরআন) দিয়ে তাদের সাবধান করে দাও। (চূড়ান্ত বিচারের দিনে) তাদের কোনো ওয়ালী (জামিনদার) বা শাফায়া’তকারী থাকবে না আল্লাহ ছাড়া, (এসব কথা জানিয়ে দিয়ে বলে দাও) যেন তারা তাক্বওয়া অর্জন করে। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাক্বওয়া।)
জ্ঞাতব্যঃ
| ||
وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ (52) وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَٰؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ (53) وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ ۖكَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ (54) وَكَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ (55) পাপিষ্ঠ নেতা বনাম গরীব ঈমানদার পটভূমিঃ সালমান, সুহাইব, বিলাল, খাব্বাব রাঃহুম গং সাহাবাগণ অতি গরীব ছিলেন এবং মক্কায় ছিলেন তারা অবহেলিত অতি সাধারণ মানুষ। একদা মুশরিক নেতারা রাসূল সাঃকে বললঃ আমরা এদের সাথে বসব না। আপনি যদি এদের সরিয়ে রাখেন তবে আপনার সাথে বসার চিন্তা করব। রাসূল সাঃ রাজি হয়ে গেলে তারা লিখিত অঙ্গীকার চাইল। রাসূল সাঃ এটা লিখে দেবার জন্য আলী রাঃকে বলে দিলেন। এব্যাপারে এক হাদীছে বর্ণিত হয়েছে..
সা’দ বিন আবী-ওয়াক্কাস রাঃ বলেনঃ একদা আমরা ছয় ব্যক্তি রাসূল সাঃর কাছে বসা ছিলাম। মুশরিকরা বললঃ এদের সরিয়ে দাও। সা’দ বলেনঃ এখানে আমি, ইবন মাসউদ, বানী-হুজাইলের একব্যক্তি, বিলাল এবং আরো দুব্যক্তি ছিলেন। (কুরতুবী, মুসলিম) এতে নাযিল হল..
৫২. (হে নবী!) যারা (যেসব গরীব মুসলিম) আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল-সন্ধ্যা আল্লাহকে ডাকে (মুশরিক নেতাদের কথায়) তুমি তাদের তাড়িয়ে দিও না। (মনে রেখো) তোমার দায়ভার (যেমন) এদের উপর নয় (ঠিক তদ্রূপ) এদের (মুশরিক নেতাদের ঈমান গ্রহণ করানোর) দায়ভারও তোমার উপর নয় যে, (এদের কথায়) তুমি তাদের তাড়িয়ে দেবে। (আসলে কে ঈমান আনবে আর কে আনবে না এ দায় সম্পূর্ণরূপে আল্লাহর। তাই) তাদের তাড়িয়ে দিলে তুমি অপরাধী হিসেবে গণ্য হবে।
৫৩. আমি (আল্লাহ) এভাবে-ই কাউকে দিয়ে কারো পরীক্ষা নেই, যেন তারা (ব্যঙ্গ করে) বলেঃ তবে কি আল্লাহ এদের উপর দয়া করলেন? (আল্লাহ কেবল তাদেরকে-ই হেদায়াত দান করেন যারা শোকরগোজার করে। তোমরা কী মনে কর?) আল্লাহ কী শোকরগোজারদের চিনতে পারেন না? (তিনি অবশ্য-ই তার শোকরগোজার বান্দাদের চিনেন এবং চিনে চিনে হেদায়াত দান করেন। উল্লেখ্য অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম শোকরগোজার করা বা শুকরিয়া আদায় করা।) ৫৪. (হে নবী! সালমান, সুহাইব, বিলাল, খাব্বাব) যারা আমার বিধানে ঈমান রাখে; তারা তোমার কাছে এলে বলবেঃ সালামুন আ’লাইকুম। (শোনো! সৃষ্টি জগতের প্রতি) দয়া করাকে আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন। সুতরাং যে ব্যক্তি অজ্ঞতাবশত পাপ করে ফেলল তারপর তাওবাহ করে নিজেকে শুধরে নিল (তার তরে) আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। ৫৫. আমি আমার বিধান এভাবে-ই বর্ণনা করি। যেন পাপিষ্ঠদের পথ চিহ্নিত হয়ে যায়। আল্লাহর আদেশের উপর রাসূল সাঃ এবং সাহাবাগণের আমলঃ উল্লেখিত সাহাবীদের কেউ এলে রাসূল সাঃ আগে সালাম করতেন এবং বলতেনঃ আল-হামদু লিল্লাহ! আমার উম্মতের মাঝে এমন মানুষ আছে যাদের সালাম করতে আমাকে আদেশ দেয়া হয়েছে। এক হাদীছে বর্ণিত হয়েছে.. আইয বিন আমর রাঃ বলেনঃ (হুদাইবিয়ার সন্ধিকালে) কুরাইশ নেতা আবু-সুফিয়ান একদা সালমান, সুহাইব, বিলালদের অতিক্রম করছিল। তখন তারা বলে উঠলঃ “আল্লাহর দুশমনের গর্দানে এখনো তলোয়ার লাগেনি”। তাদের এমন মন্তব্য শোনে আবুবকর রাঃ বললেনঃ তোমরা কুরাইশ নেতা সম্পর্কে এমন কথা বললে..? (কুরাইশ নেতা সম্পর্কে তাদের এমন মন্তব্য আবুবকরের পছন্দ হল না। তাই) তিনি রসূল সাঃ’র কাছে গিয়ে নালিশ করলেন। রাসূল সাঃ বললেনঃ আবুবকর! তুমি হয়ত তাদের রাগিয়ে দিয়েছ। তারা রেগে গেলে আল্লাহও রেগে যাবেন। আবুবকর তাদের কাছে ফিরে এলেন এবং বললেনঃ আমার ভাইয়েরা! আমি কি তোমাদের রাগিয়ে দিয়েছি? তারা বললেনঃ না ভাই! আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক। (কুরতুবী, মুসলিম) | ||
قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ قُلْ لَا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ (56) মানব রচিত কোনোকিছু মেনে নিলে দ্বীনের উপর অবিচল থাকা যায় না ৫৬. (হে নবী! মুশরিকদের) বলে দাওঃ তোমরা আল্লাহ ছাড়া যাদের আহবান করছ; তাদের দাসত্ব করতে আমাকে নিষেধ করা হয়েছে। (তাদেরকে) বলে দাওঃ আমি (মুসলিম তাই) মানব রচিত/মনগড়া কোনোকিছুর অনুকরণ করব না, এমন করলে আমি বিভ্রান্ত হয়ে যাব, তখন আর সঠিক পথে অবিচল থাকতে পারব না। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্যের দাসত্ব করা শিরক। আর আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বা মনগড়া কোনোকিছু মেনে নেওয়া কুফর। যে বা যারা আল্লাহর বিধানের বিপরীতে অন্য কারো (কোনো নেতার, কোনো সমাজপতির, কোনো দার্শনিকের, কোনো আলিম উলামা বা পীরের) মনগড়া কোনোকিছু মেনে নেবে তারা হেদায়াতের উপর অবিচল থাকতে পারবে না। বরং তারা বিভ্রান্ত হয়ে যাবে।
| ||
قُلْ إِنِّي عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَكَذَّبْتُمْ بِهِ مَا عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ يَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِينَ (57) قُلْ لَوْ أَنَّ عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ لَقُضِيَ الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ وَاللَّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ (58) হু’কম এর মালিক একমাত্র আল্লাহ্ ৫৭. (হে মুহাম্মাদ! কাফিরদের) বলে দাওঃ আমি প্রভুর দেয়া সুস্পষ্ট বিধানের উপর অবিচল আছি আর তোমরা এটা অমান্য করছ। তোমরা যে (আযাবের) জন্য তাড়াহুড়া করছ এটা আমার এখতিয়ারাধীন নয়। “হুকম” এর মালিক একমাত্র আল্লাহ। তিনি সঠিক বর্ণনা দেন এবং তিনি-ই সর্বোত্তম ফয়সালা কারী। ৫৮. (কাফির নেতারা মুহাম্মাদ সাঃকে চ্যলেঞ্জ করে বলতঃ “আমরা তোমাকে মানি না। পারলে আযাব দিয়ে আমাদের ধ্বংস করে দাও”। এমন সব কথার জবাবে মহান আল্লাহ্ মুহাম্মাদ সাঃকে আদেশ দিয়ে বলছেনঃ তাদের) বলে দাওঃ তোমরা যে জন্য তাড়াহুড়া করছ এটা আমার এখতিয়ারাধীন হলে (এতো দিনে) আমার ও তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত (মানে আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে ফেলতেন। তবে তোমরা চিন্তা কর না। সময় হলে-ই আযাব চলে আসবে। কারণ) পাপিষ্ঠদের ব্যাপারে আল্লাহ খুব অবগত। জ্ঞাতব্যঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
ঈমান ও আক্বীদাহঃ পাপের কারণে কাউকে সাজা দেওয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। নবী রাসূল বা ইসলামী শাসকগণ আল্লাহর প্রতিনিধি হিসেবে শুধু-ই আল্লাহর বিধান মেনে অপরাধীকে সাজা দিতে পারবেন। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার এখতিয়ার কারো নেই।
আ’লিমু-ল-গাইব একমাত্র আল্লাহ্ ৫৯. গাইবের (অদৃশ্য জ্ঞানের) চাবিকাটি শুধু-ই তাঁর কাছে। আর কেউ গাইব জানে না তিনি ছাড়া। জলে-স্থলে যা আছে সব তাঁর জ্ঞানের আওতাধীন। তাঁর অবগতি ছাড়া গাছের একটি পাতাও পড়ে না। ভূপৃষ্টের অন্ধকারে লুকায়িত শস্য দানা, তাজা ও শুষ্ক সবকিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে (লাউহে মাহফূজে) ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না। আল্লাহ নবীগণকে যতটুকু গাইবের খবর জানান তারা ততটুকু-ই জানাতে পারেব এবং জানিয়ে থাকেন। নবীগণ সীমিত পরিসরে গাইবের সংবাদ দাতা, আ’লিমুল গাইব নয়। আল্লাহ ছাড়া অন্যকে আ’লিমুল গাইব মনে করলে শিরক হয়। আর কোনো মুসলিম শিরক করলে তার ঈমান বিনষ্ট হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | ||
وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُمْ بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُسَمًّى ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (60) وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ (61) ثُمَّ رُدُّوا إِلَى اللَّهِ مَوْلَاهُمُ الْحَقِّ أَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ أَسْرَعُ الْحَاسِبِينَ (62) মৃত্যু ও ঘুম রহস্য এবং সার্বভৌম মালিকানা ৬০. তিনি-ই ওই সত্তা যিনি রাতে তোমাদের মৃত্যু (ঘুম) দেন, তিনি জানেনঃ দিনে তোমরা কি করবে। তারপর (ঘুমানোর পর) আবার জাগ্রত করেন, যেন নির্ধারিত হায়াত পূর্ণ হতে পারে। তাঁর কাছে-ই তোমাদের প্রত্যাবর্তন, তারপর তিনি অবগত করবেন (দুনিয়ায়) তোমরা কী করেছিলে। ৬১. তিনি বান্দার উপর প্রতাপশালী। তিনি তোমাদের কাছে পাঠান (হিসাব) সংরক্ষণকারী (ফিরিস্তা কিরামান কাতিবীন। হে মানুষ! শোনো) তোমাদের মৃত্যুর সময় হলে আমার দূতগণ-ই তোমাদের মৃত্যু ঘটায়, তারা (নিজ দায়িত্ব পালনে) বিন্দুমাত্র শৈথিল্য করে না। ৬২. তারপর (মৃত্যুর পর) সবাইকে (সকলের রূহকে) আসল মালিক আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হয়। (মালিকের ফিরিস্তারা তখন পাপিষ্ঠদের রূহকে ইল্লিনে, নেক লোকদের রূহকে সিজ্জীনে আর নবী রাসূল ও শহীদগণের রূহকে জান্নাতে পাঠিয়ে দেয়) শোনো! হু’কম (বিধান, শাসন, কর্তৃত্ব)এর একচ্ছত্র মালিকানা শুধু-ই তাঁর। (তাই বাস্তব জীবনে তাঁর বিধান মেনে চল) তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
জ্ঞাতব্যঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
| ||
قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَئِنْ أَنْجَانَا مِنْ هَٰذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (63) قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ تُشْرِكُونَ (64) শিরক ৬৩. (হে মুহাম্মাদ! মানুষকে) জিজ্ঞেস করঃ (বিপদের সম্মুখীন হয়ে) তোমরা যখন কাতর কন্ঠে, বিনীত ভাবে, নিরবে নিবৃত্তে আল্লাহকে ডাক এবং বলঃ (হে প্রভূ!) এবার উদ্ধার কর, আমরা (তোমার প্রতি চির কৃতজ্ঞ হয়ে যাব এবং) শোকরগোজার (বান্দাদের দলে শামিল) হয়ে যাব; তখন জলে বা স্থলে ঘোরতর অন্ধকার থেকে কে তোমাদের উদ্ধার করে..? ৬৪. (এ প্রশ্নের উত্তর হিসেবে তুমি-ই) বলে দাওঃ এ বিপদসহ সমস্ত বিপদআপদ থেকে আল্লাহ-ই তোমাদের উদ্ধার করেন। আর তথাপিও তোমরা শিরক কর। ঈমান ও আক্বীদাহঃ শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। শিরক করলে মানুষ মুশরিক হয়ে যায়। যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেল সে আল্লাহর ক্ষমা থেকে চির বঞ্চিত হয়ে গেল। কোনো মুসলিম শিরক করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত বরবাদ হয়ে যায়। তাই সাবধান! শিরক থেকে সাবধান!! শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। এখানে শিরক বলে বুঝানো হয়েছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
উল্লেখিত শিরক সমূহ হচ্ছে বড় শিরক।
(শিরক সম্পর্কে জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” এর শিরক অধ্যায় দেখে নিন) | ||
قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ انْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ (65) আল্লাহর আযাবের পদ্ধতি ৬৫. (হে মুহাম্মাদ! মানুষকে হুঁশিয়ার করে) বলে দাওঃ (তোমরা যদি আল্লাহর অবাধ্য হও। তবে মনে রেখো!) তিনি তোমাদের উপর আযাব পাঠাতে সক্ষম (এবং এ আযাব আসবে) তোমাদের মাথার উপর থেকে, অথবা পায়ের নীচ থেকে, অথবা তিনি তোমাদেরকে দলে দলে বিভক্ত করে পরস্পরে লড়াইয়ের স্বাদ আস্বাদন করাবেন। (হে মুহাম্মাদ! তুমি) লক্ষ্য করঃ আমি কীভাবে বিধান বর্ণনা করছি, যেন তারা বুঝতে পারে। জ্ঞাতব্যঃ আল্লাহ অবাধ্যদের আযাব দিয়ে থাকেন। এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। আল্লাহর আযাব তিন ভাবে হতে পারে। যথা..
| ||
وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُلْ لَسْتُ عَلَيْكُمْ بِوَكِيلٍ (66) لِكُلِّ نَبَإٍ مُسْتَقَرٌّ وَسَوْفَ تَعْلَمُونَ (67) আল্লাহর বিধান না মানার পরিণতি ৬৬. (হে মুহাম্মাদ!) তোমার জাতি এটাকে (কুরআনের বিধানকে) অস্বীকার করছে অথচ এটা-ই সঠিক। (তোমার উম্মতের যারা এমন করছে তাদের) বলে দাওঃ আমি (নবী) তোমাদের দায়ভার নিতে পারব না। (সুতরাং যে বা যারা নিজে পাপের মধ্যে ডুবে থাকে আর মনে করেঃ কিয়ামতের দিন নবী তাকে বাঁচাবেন তারা আসলেই ভুলের মধ্যে আছে। আসলে নবী, উলামা বা পীর কেউই অন্যের দায়ভার নিতে পারেন না। নবী শুধু-ই বার্তাবাহক আর অন্যরা শুধু-ই প্রচারক। তাই নিজে ইমানদার না হলে কেউ কিছু-ই করতে পারবে না।) ৬৭. সবকিছুর সময় নির্ধারিত। সুতরাং (যারা আল্লাহর বিধান মানতে অস্বীকার করে) তারা অচিরে-ই জেনে যাবে (আল্লাহর বিধান অমান্য করার পরিণতি কেমন হয়) | ||
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ (68) যে সভায় ইসলাম বিরোধী আলোচনা হয় সেখানে বসার বিধান ৬৮. (হে আমার বান্দা!) যখন তুমি দেখবেঃ লোকজন আমার আয়াতকে (কিতাবকে /বিধানকে) অবজ্ঞা করছে; তখন তাদের বর্জন করবে, যতক্ষণ না তারা অন্য আলোচনায় ফিরে যাবে। (অন্য আলোচনায় ফিরে গেলে তাদের সাথে বসতে পারবে। আর এ বিধানের কথা) শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, (আর ভুলে ভুলে তাদের সাথে বসে থাকো) তবে মনে হবার পর পাপিষ্ঠদের সাথে আর বসবে না। আইন ও বিধানঃ কোনো সভা, সমাবেশ বা বৈঠকে আল্লাহর কিতাব, বিধান বা নিদর্শন নিয়ে অবজ্ঞা বা উপহাস করা হলে অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে আলোচনা করা হলে সেখানে অবস্থান করা বা তাদের সাথে বসা মুসলমানদের জন্য বৈধ নয়। হয়ত প্রতিবাদ করতে হবে নতুবা এ সমাবেশ থেকে বেরিয়ে আসতে হবে। আর আল্লাহর এ বিধান ভুলে গিয়ে বসে থাকলে মনে হওয়া মাত্র-ই বেরিয়ে আসতে হবে। | ||
وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَلَٰكِنْ ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ (69) পাপিষ্ঠ আত্মীয়দের ব্যাপারে মুত্তাক্বীদের দায়িত্ব ৬৯. (যারা আল্লাহর বিধান অমান্য করে এরা নিজেদেরকে-ই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। এরা মুত্তাক্বী পরিবারের সদস্য হলেও) এদের ব্যাপারে মুত্তাক্বীদের সামান্যতম জবাবদিহি করতে হবে না। তবে (মুত্তাক্বীরা এদেরকে) উপদেশ দিতে পারবে, যেন এরাও মুত্তাক্বী হতে পারে। | ||
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهِ أَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ وَإِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَا يُؤْخَذْ مِنْهَا أُولَٰئِكَ الَّذِينَ أُبْسِلُوا بِمَا كَسَبُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ (70) তাদের প্রত্যাখ্যান কর ৭০. (হে আমার বান্দারা! শোনো!) যেসব লোক নিজের দ্বীনকে খেল-তামাশায় পরিণত করে এবং পার্থিব জীবন যাদেরকে (আখেরাতের ব্যাপারে) ধোঁকায় ফেলে দিয়েছে; তাদের বর্জন কর (নতুবা তারা তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে।) তবে কুরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও, (যেন পাপ থেকে তাওবাহ করে সৎপথে ফিরে আসতে পারে।) পাপের কারণে যেন কাউকে ধ্বংসে পতিত হতে না হয়। আসলে তাদের রক্ষা করার বা তাদের জন্য শাফায়া’ত করার মত কেউ নেই আল্লাহ ছাড়া। (কিয়ামতের দিন তাদের এক এক জন ব্যক্তির জন্য যদি দুনিয়ার) সবকিছু মুক্তিপণ হিসেবে দিয়ে দেওয়া হয় তবুও কোনো লাভ হবে না। নিজেদের পাপের কারণে এরা ধ্বংসে পতিত হবে-ই। এদের পানীয় হিসেবে থাকবে হা’মীম (জাহান্নামের লাভা) আর থাকবে যন্ত্রনাদায়ক আযাব, (আর এসব হবে) তাদেরি কুফরের কারণে। ঈমান ও আক্বীদাহঃ দ্বীন বা দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-তামাশা করা এবং দ্বীন বা দ্বীনি বিষয়াদিকে খেল-তামাশায় পরিণত করা কুফর। যারা এমন করে তাদের প্রত্যাখ্যান করা ও বর্জন করা ফরজ। কোনো মুসলিম কুফর করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। তখন সে হয়ে যায় ঈমানহীন মুসলিম তথা মুনাফিক। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। কিয়ামতের দিন মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না। তবে মানুষকে উপদেশ দিতে হয় বা ওয়াজ নসিহত করতে হয় এবং এসব করতে হয় কুরআন দিয়ে আর (কুরআনের ব্যাখ্যা হিসেবে) হাদীছ দিয়ে, মনগড়া কিচ্ছা কাহিনী দিয়ে নয়। দ্বীনি বিষয়াদিকে খেল-তামাশায় পরিণত করার ধরণঃ আমাদের সমাজের অনেক মানুষ অনেক ভাবে দ্বীন ও দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-তামাশা করে থাকে এবং দ্বীনকে তামাশার পাত্রে পরিণত করে। যেমন..
| ||
قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ (71) লক্ষ্যহীন জীবন ৭১. (হে মুহাম্মাদ! যারা তোমাকে কুফর ও শিরকের দিকে ডাকছে; তাদের) বলোঃ (হে মানুষ) আমি কি আল্লাহ ছাড়া অন্য খোদাকে ডাকব, যে (অলীক খোদা) উপকার ক্ষতি কিছু-ই করতে পারে না? আল্লাহ আমাদেরকে হেদায়াত করার পরও আমরা কি আবার পিছনে (কুফরে) ফিরে যাব? (তোমাদের কথা মেনে নিলে আমরা) ওই ব্যক্তির মত (হয়ে যাব) দুনিয়ার জীবনে আত্ম-অহমিকায় ভুলিয়ে শয়তানগণ যাকে লক্ষ্যহীন করে ছেড়ে দিয়েছে। (আর শয়তানদের প্ররোচনায় পড়ে সেও লক্ষ্যহীন ভাবে দিকবিদিক ঘুরে বেড়াচ্ছে।) অথচ তার সঙ্গীরা তাকে ডাকছেঃ আমাদের সঙ্গে হেদায়াতের পথে চলে আসো। (কিন্তু সে এসবে ভ্রূক্ষেপ করছে না।) (তাদের) বলে দাওঃ (না, আমরা তোমাদের কথা মেনে নেব না। কারণ) আল্লাহর পথ-ই আসল পথ। আমাদের আদেশ দেয়া হয়েছে যেন রাব্বুল আ’লামীনের কাছে আত্মসমর্পণ করি। জ্ঞাতব্যঃ ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণ-ই ইসলামের মূল বিষয়। আর যে বা যারা শয়তানদের ধোঁকায় পড়ে অন্য পথ ধরে তার জীবনটা হয়ে যায় লক্ষ্যহীন পথিকের মত। | ||
وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ (72) وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُنْ فَيَكُونُ قَوْلُهُ الْحَقُّ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ (73) আল্লাহর মালিকানা ও কর্ম পদ্ধতি ৭২. (হে মুসলিমগণ!) তোমরা সালাত কায়েম করবে এবং আল্লাহর তাকওয়া অর্জন করবে। (কারণ জীবনের হিসাব দেয়ার জন্য) তাঁর কাছে-ই তোমাদের জমা করা হবে। ৭৩. তিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন যথাযথ ভাবে। যখন তিনি (কিছু করতে বা বানাতে ইচ্ছা করেন তখন শুধু) বলেনঃ “হও” আর হয়ে যায় (এ জন্য কোনো পরিশ্রম করতে হয় না।) তাঁর কথা-ই সঠিক। যেদিন শিঙ্গা ফুঁকা হবে সেদিনের একচ্ছত্র মালিকানা শুধু-ই তাঁর। তিনি দৃশ্য-অদৃশ্যের মহাজ্ঞানী, হা’কীম, খাবীর। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
হুকমঃ উক্ত আয়াতে আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে “হাকীম”। হাকীম শব্দটি এসেছে আরবী হু’কম শব্দ থেকে আর (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
সে মতে হা’কীম অর্থ আদেশ জারি করার মালিক, আইন বিচার ও শাসনের মালিক। আবার হাকীম শব্দটি হিকমাহ থেকেও আসতে পারে যার অর্থ প্রজ্ঞা। সেমতে হাকীম অর্থ প্রজ্ঞাময়।
| ||
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ (74) وَكَذَٰلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ (75) فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا قَالَ هَٰذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ (76) فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ (77) فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ (78) إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ (79) রাব্বের সন্ধানে ইবরাহীম আঃ ৭৪. (হে মানুষ! স্মরণ কর) ইবরাহীম যখন তাঁর পিতা আযরকে বললঃ তুমি মূর্তিকে খোদা বানিয়ে নিয়েছ..? আমি লক্ষ্য করছিঃ তুমি আর তোমার জাতি চরম বিভ্রান্ত! ৭৫. আমি (আল্লাহ্) এভাবে-ই ইবরাহীমকে দেখালাম আসমানসমূহ ও যমীনের মালাকূত (কর্তৃত্ব ও রহস্য), যেন সে বিশ্বাসে অবিচল হয়ে যায়। ৭৬. (ইবরাহীম আঃ ছিলেন ইরাকের বাসিন্দা। তখন ইরাকের বাদশা ছিল নুমরূয, (আমাদের সমাজে যে নমরূদ নামে খ্যাত।) নমরূদ তার জ্যোতিষীর মাধ্যমে জেনেছিল এ বছর ইরাকে এক পুত্র সন্তানের জন্ম হবে, যার আগমন ঘটবে নমরূদের ধ্বংসের বার্তা নিয়ে। তাই ইবরাহীম আঃ’র জন্ম ঠেকাতে বাদশাহ নমরূদ নারী ও পুরুষকে আলাদা করে রেখেছিল। ফলে ইবরাহীম আঃ’র জন্ম হয়েছিল সংগোপনে এক পাহাড়ের গুহায়। বড় হয়ে লোকালয়ে আসার পর তিনি রাব্ব সম্পর্কে কৌতূহলী হয়ে উঠলেন। মাকে জিজ্ঞেস করেও সন্তোষজনক উত্তর না পেয়ে নিজে-ই রাব্বের সন্ধান করতে লাগলেন।) এক রাতে (উদীয়মান সন্ধ্যা) তারা দেখে (ইবরাহীম) বললঃ এটা আমার রাব্ব। (কিন্তু রাত ঘনিয়ে এলে) যখন নক্ষত্র অস্তমিত হয়ে গেল তখন বললঃ (রাব্ব হিসেবে) আমি এমন কিছু পছন্দ করি না যা নিঃশেষ হয়ে যায়। ৭৭. (একটু পর) উজ্জল চাঁদ দেখে (ইবরাহীম) বললঃ এটা আমার রাব্ব। (সকালে) যখন চাঁদ ডুবে গেল তখন বললঃ রাব্ব আমাকে সঠিক পথে পরিচালনা না করলে আমি বিভ্রান্ত হয়ে যাব। ৭৮. (সকালে) উদীয়মান সূর্য দেখে (ইবরাহীম) বললঃ এটা আমার রাব্ব, এটা অনেক বড়। (দিনের পর) যখন সূর্য ডুবে গেল তখন বললঃ হে আমার জাতি! তোমাদের কৃত সকল শিরক থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত।
৭৯. (ইবরাহীম তখন আসল রাব্ব’র সন্ধান পেয়ে গেল এবং বলল) আমি আমার মুখ ওই সত্ত্বার দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমানসমূহ ও যমীনের উদ্ভাবক। আমি মুশরিকদের দলভুক্ত নই। আইন ও বিধানঃ আল্লাহ্ মানুষকে জ্ঞান দিয়েছেন। সে জ্ঞান খাটিয়ে অনুসন্ধান করে রাব্বকে খুঁজে বের করা মানুষের দায়িত্ব। ঈমান ও আক্বীদাহঃ শিরক মহাপাপ। দুনিয়াতে যত পাপ আছে এসবের মাঝে সবচেয়ে জঘন্যতম মহাপাপ হচ্ছে শিরক। শিরক ক্ষমার অযোগ্য। কেউ শিরক করে তাওবাহ ব্যতীত মারা গেলে তার জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত চির তরে হারাম হয়ে যায়। কোনো মুসলিম শিরক করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আর ওই ব্যক্তি মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যায়। এমন লোক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন ৯/৮৪) কিয়ামতের দিন এদের জন্য শাফায়াত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না। তাই আমাদেরকে অবশ্য-ই ছোটবড় সকল শিরক বর্জন করতে হবে। | ||
وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّهِ وَقَدْ هَدَانِ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ (80) وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (81) الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ (82) হেদায়াত পাবার পূর্ব শর্ত হচ্ছে ঈমানের সাথে শিরক মিশ্রিত না করা ৮০. (রাব্ব অর্থ প্রতিপালক, লালন-পালনকারী, বৈধ অবৈধ নির্নয়কারী, আইন ও বিধান দাতা, ইত্যাদি। তখনকার সমাজে রাজাদেরকে রাব্ব হিসেবে মানা হত। কিন্তু ইবরাহীম যখন বললেনঃ বাদশাহ আমাদের রাব্ব নয়, আমাদের রাব্ব হচ্ছেন এক আল্লাহ। তখন..) সম্প্রদায়ের লোকেরা (রাব্ব নিয়ে) তার সাথে বিবাদে লিপ্ত হল। ইবরাহীম বললঃ তোমরা আল্লাহকে (রাব্ব মানা) নিয়ে আমার সাথে বিবাদ করছ..? (আমি কিছুতে-ই তোমাদের কথা মেনে নেব না। আমি শুধু আল্লাহকে-ই রাব্ব হিসেবে মান্য করব।) কারণ তিনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন। (ইবরাহীম আরো বলল) তোমরা যাদেরকে (রাব্ব হিসেবে মেনে নিয়ে) আল্লাহর সাথে শিরক করছ আমি এদের কাউকে ভয় করি না। (তোমাদের এসব অক্ষম রাব্বগুলো কিছু-ই করতে পারে না) আমার রাব্ব যা ইচ্ছা করেন তা-ই হয়। সবকিছু আমার রাব্বের জ্ঞানের আওতাধীন। (এটা-ই আসল সত্য) তোমরা কি একথা মেনে নেবে না? ৮১. (ইবরাহীম আরো বলল) তোমরা যাদেরকে আল্লাহর শরীক বানাও, আমি কেন এদেরকে ভয় করব? অথচ তোমরা আল্লাহকে ভয় না করে দলীল প্রমান ছাড়া-ই তার সাথে শিরক করছ। (তোমাদের জন্য আফসোস হয়। আখেরাতে আল্লাহর আযাব থেকে) কোন দল নিরাপদ থাকবে (তোমরা না আমি?) যদি তোমরা এটা বুঝতে পারতে! ৮২. যারা ঈমান আনে তারপর ঈমানের সাথে জুলম (কোনো প্রকার শিরক) মিশ্রিত করে না, (আল্লাহর আযাব থেকে) নিরাপত্তার নিশ্চয়তা শুধু তারা-ই পাবে এবং তারা-ই হেদায়াত প্রাপ্ত। ঈমান ও আক্বীদাহঃ যারা ঈমান আনার পর ঈমানের সাথে শিরক মিশ্রিত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায় এবং সকল আ’মাল বরবাদ হয়ে যায়। আল্লাহর কোনো বৈশিষ্ট্যে অথবা কুরআনে বর্ণিত কোনো বিষয় নিয়ে অবৈধ ভাবে বিবাদ করাও কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে হয়ে যাবে মুনাফিক। হেদায়াতের পূর্ব শর্ত হচ্ছে ঈমানের সাথে শিরক মিশ্রিত না করা। যে ব্যক্তি ঈমানের সাথে শিরক মিশ্রিত করে ফেলল তার ঈমান, আ’মাল, ইবাদাত, বন্দেগী সব নিস্ফল ও বরবাদ হয়ে গেল। শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। এখানে শিরক বলে বুঝানো হয়েছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
| ||
وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَىٰ قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ (83) وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْل وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَارُونَ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (84) وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ (85) وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ (86) وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ ۖ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (87) ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ (88) আল্লাহর হেদায়াত ৮৩. এগুলো (আসমান যমীনের মালাকূত) হল ওইসব হুজ্জাহ (দলীল, প্রমান, যুক্তি) যা জাতির সামনে উপস্থাপনের জন্য আমি ইবরাহীমকে দান করেছি। আমি যাকে খুশী সম্মান বাড়িয়ে দেই (আর যাকে ইচ্ছা সম্মান কমিয়ে দেই। এটা আমার কৌশল) নিশ্চয় তোমার রাব্ব মহাকৌশলী, মহাজ্ঞানী। ৮৪. আমি (আল্লাহ্) ইবরাহীমকে দিয়েছি (ছেলে) ইসহাক ও (নাতি) ইয়াক্বুব। আমি তাদের সবাইকে সৎপথে পরিচালিত করেছি। এর আগে আমি নূহকে সৎপথে পরিচালিত করেছি এবং তার সন্তানদের মাঝে দাউদ, সুলাইমান, আয়্যুব, ইউসুফ, মূসা ও হারুনকেও (সৎপথে পরিচালিত করেছি।) আর যারা মুহসিন হয় তাদের প্রতিদান আমি এভাবেই দিয়ে থাকি। জ্ঞাতব্যঃ যে ব্যক্তি ইহ’সানের সাথে কাজ করে তাকে “মুহ’সিন” বলা হয়। আর “ইহ’সান” অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, ইত্যাদি সুন্দর করাকে বলা হয় “ইহ’সান”। হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলে ছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। ৮৫-৮৬. যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা ও ইলইয়াস, এরা সবাই সৎলোক। আর ইসমাঈল, আল-ইয়াসাআ’, ইউনুস ও লূত্ব, এদের সবাইকে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়েছি। ৮৭. তাদের পূর্বসূরী, উত্তরসূরী এবং ভাইদের মাঝেও অনেককে আমি (নবুয়ত ও হেদায়তের জন্য) মনোনীত করেছি, পরিচালিত করেছি সোজা পথে। ৮৮. এটা-ই (আল-কুরআন-ই) আল্লাহর হেদায়াত। আল্লাহ এর মাধ্যমে-ই হেদায়াত দান করেন যাকে খুশী। (যে বা) যারা শিরক করে তাদের সকল আ’মাল বরবাদ হয়ে গেল। ঈমান ও আক্বীদাহঃ কুফর শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন পাপ করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। মুনাফিকের জন্য নিম্নতম জাহান্নাম। মুনাফিক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪) | ||
أُولَٰئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرْ بِهَا هَٰؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَيْسُوا بِهَا بِكَافِرِينَ (89) أُولَٰئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَالَمِينَ (90) হেদায়াত পেতে হলে নবীর পথ আঁকড়ে থাকতে হবে ৮৯. উনারা হল ওইসব লোক যাদেরকে আমি কিতাব, হু’কম (জ্ঞান, প্রজ্ঞা, ক্ষমতা) ও নবুয়ত দান করেছি (এবং তারা এ দায়িত্ব সঠিক ভাবে পালন করেছে। এখন আমি এ দ্বীন ও কিতাব দিয়েছি তোমার জাতিকে অর্থাৎ আরবদেরকে। তবে মনে রেখ! এ গুরু দায়িত্ব পালন করতে) যদি এরা (আরবরা) অবজ্ঞা করে তবে আমি এ দায়িত্ব এমন লোকদের দান করব যারা অবজ্ঞা করবে না। ৯০. (উপরে ওইসব নবীদের কথা-ই বলা হয়েছে) যাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন। তাই তুমি (মুহাম্মাদ)ও তাদের পথ আঁকড়ে থাকো। (আর মানুষকে) বলে দাওঃ আমি (তোমাদেরকে আল্লাহর পথে ডাকছি এবং এর বদলে) তোমাদের থেকে কোনো প্রতিদান চাচ্ছি না। (তোমরা এটা মেনে নাও এবং মনে রেখো!) এটা (এ কুরআন) বিশ্ববাসীর জন্য যিকরা (উপদেশ বা স্মরণিকা স্বরূপ) | ||
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللَّهُ عَلَىٰ بَشَرٍ مِنْ شَيْءٍ قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ الَّذِي جَاءَ بِهِ مُوسَىٰ نُورًا وَهُدًى لِلنَّاسِ تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا وَعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ قُلِ اللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ (91) তর্কে জিতার জন্য সত্যকে অস্বীকার করা পটভূমিঃ মালিক বিন স্বাইফ নামে এক ইয়াহুদ আলিম একদা রাসূল সাঃর সাথে তর্ক শুরু করল এবং তর্কের এক পর্যায়ে বলে উঠলঃ “আল্লাহ মানুষের উপর কোনো কিছু নাযিল করেননি”। এতে নাযিল হয়েছে..
৯১. তারা যখন বলেছেঃ “আল্লাহ মানুষের উপর কোনো কিছু নাযিল করেননি”। তখন তারা আল্লাহকে যথাযথভাবে উপস্থাপন করেনি। (বরং তর্কে জেতার জন্য তারা সত্যকে অস্বীকার করেছে) (তাদের) জিজ্ঞেস করঃ মুসার কিতাব কে নাযিল করেছে.? যাতে ছিল হেদায়াত ও নূর, যা তোমরা খন্ড খন্ড করে ফেলেছ। যে কিতাবের কিছু তোমরা প্রকাশ করছ আর অনেক কিছু-ই গোপন করে ফেলছ। (কিতাবটি নাযিলের পর) তোমরা অনেক কিছু জানতে পেরেছ। এর আগে তোমরা ও তোমাদের পূর্বসূরীরা যা জানতে না। (তারা উত্তর না দিলে তুমি) বলে দাওঃ আল্লাহ-ই (মূসার কিতাব নাযিল করেছেন।) তারপর ছেড়ে দাও, তারা এসব অর্থহীন (কথায়) ডুবে থাকুক। জ্ঞাতব্যঃ তর্কে জয়লাভ করার জন্য সত্যকে অস্বীকার করা ইয়াহুদ আলেমদের স্বভাব আর বর্তমানে এদের অনুকরণে এক-ই পথে এগুচ্ছেন আমাদের একদল লোক। | ||
وَهَٰذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ ۖوَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ (92) যে ব্যক্তি আল্লাহর কিতাব মেনে চলে সে-ই মুঅমিন ৯২. (নবী মুহাম্মাদ সাঃকে লক্ষ্য করে মহান আল্লাহ বলছেন) এই কুরআন এক বরকতময় কিতাব, যা আগেকার সকল (কিতাব, নবী ও শারীয়া’হ)কে সত্যায়ন করে। আমি এটা নাযিল করেছি, যেন তুমি (বিশ্বের) কেন্দ্রীয় শহর (মক্কা) এবং এর চারদিকে অবস্থিত (সকল জনপদের) সবাইকে (আল্লাহর আযাব সম্পর্কে) সাবধান করে দাও। আর (শোনো!) যারা আখেরাত বিশ্বাস করে তারা এতে ঈমান আনবে (এবং বাস্তব জীবনে মেনে চলবে) আর সালাতের হেফাজত করবে। ঈমান ও আক্বীদাহঃ যে ব্যক্তি আল্লাহর কিতাব মেনে চলে এবং সালাতের হেফাজত করে সে-ই মুঅমিন। আর যে অন্যকিছু করে সে হয়তো মুনাফিক, না হয় ফাসিক আর না হয় কাফির। | ||
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ سَأُنْزِلُ مِثْلَ مَا أَنْزَلَ اللَّهُ ۗ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ (93) আল্লাহর উপর মিথ্যাচার পটভূমিঃ রাসূল সাঃর সময়ে ইয়ামানের এক গোত্রনেতা ছিল মুসাইলামাহ। মুসাইলামাহ নিজেকে নবী দাবী করে রাসূল সাঃর কাছে চিঠি পাঠিয়েছিল যেন ইয়ামানসহ ওই অঞ্চলের নেতৃত্ব তার হাতে ছেড়ে দেয়া হয়। রাসূল সাঃ তার এ চিঠিকে প্রত্যাখ্যান করেছিলেন। রাসূল সাঃর ইন্তেকালের পর মদীনাহ সরকারের বিরুদ্ধে বিরাট বাহিনী গড়ে তুলে মুসাইলামাহ এবং আবুবকর রাঃর খিলাফাত কালে এক যুদ্ধে সে নিহত হয়। তারপর এভাবে আরো অনেকে-ই নিজেকে নবী বলে দাবী করেছে। বলেছে তাদের কাছে ওহী আসে।
মক্কার একজন শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ ছিল আব্দুল্লাহ বিন সা’দ বিন আবী-সারহ। সে আব্দুল্লাহ বিন আবী-সারহ নামে পরিচিত ছিল। আব্দুল্লাহ বিন আবী-সারহ ইসলাম গ্রহণ করলে রাসূল সাঃ তাকে ওহী লেখক মনোনীত করেন। একদা ওহী নাযিল হলে তিনি আব্দুল্লাহকে ডেকে লিখাচ্ছিলেনঃ আমি মানুষ সৃষ্টি করি মাটির নির্যাস থেকে, (মাটির নির্যাস থেকে প্রথমে গাছ, গাছ থেকে ফল, ফল থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্জ) তারপর এ বীর্জকে সংরক্ষিত জাগায় (নারী জরায়ুতে) স্থাপন করি, পরে বীর্জকে জমাট রক্তে, জমাট রক্তকে মাংসপিন্ডে, মাংসপিন্ডকে হাড়ে রূপান্তরিত করি, তারপর এ হাড়ে মাংস সংযোজন করে নতুন অবয়ব সৃষ্টি করি.. (সূরাহ মুঅমিনূনঃ ১২-১৪) আব্দুল্লাহ বিন সারহ লিখছিল আর শিউরে উঠছিল। এত সুন্দর ও নিখুত ভাবে মানব সৃষ্টি রহস্যের বর্ণনা আগে সে কোনো দিন শোনেনি। মনের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলোঃ “আল্লাহ কত মহান, কত উত্তম সৃষ্টি কর্তা” রাসূল সাঃ বললেনঃ এটুকুও নাযিল হয়েছে। আব্দুল্লাহর মনের ভিতর শয়তানী চিন্তার উদয় হল। সে ভাবলঃ তবে কি আমার কাছেও ওহী আসে? নতুবা আমি এ কথা জানলাম কি করে? তবে কি আল্লাহর কালামের মত আমিও বানাতে পারি…। পরে এসব ভাবনা থেকে সে মুরতাদ হয়ে গেল এবং দাবী করলঃ তার কাছেও ওহী আসে। (কুরতুবী সহ অনেক কিতাবে ঘটনাটি বর্নিত হয়েছে) এসব ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
৯৩. তার চেয়ে পাপিষ্ঠ আর কে? যে আল্লাহর উপর মিথ্যাচার করে এবং বলেঃ “আমার কাছে ওহী আসে”। অথচ তার কাছে ওহী আসেনি। সে আরো বলেঃ “আল্লাহ যা নাযিল করেন আমিও তা বলতে পারি”। (হে মুহাম্মাদ!) তুমি যদি দেখতেঃ পাপিষ্ঠরা মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে আর ফিরিস্তারা তাদের হাত প্রসারিত করে (বলছে) “নিজের জান বের করে দে। আজ তোদেরকে অপমানকর সাজা দেওয়া হবে। কারণঃ তোরা আল্লাহর উপর মিথ্যাচার করেছ, আল্লাহর বিধান নিয়ে তামাশা করেছ। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। আমাদের সমাজে আল্লাহর উপর মিথ্যাচার করা হয় না ভাবে..
শুফায়া আর শুরাকা ৯৪. (পরকালে সবাই একা একা আল্লাহর সামনে হাজির হবে। তখন আল্লাহ বলবেন) আজ তোমরা সবাই একা একা এসেছ, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। (দুনিয়ায়) তোমাদেরকে যা দিয়েছিলাম সব সেখানে ফেলে এসেছ। তোমাদের সঙ্গে তোমাদের শুফায়া’দের দেখছি না যে যাদেরকে তোমরা (আমার কাজের) শুরাকা মনে করতে? তোমাদের সম্পর্ক কি ছিন্ন হয়ে গেল? তোমাদের ধারণা ব্যর্থ হয়ে গেল। জ্ঞাতব্যঃ শুফায়া অর্থ শাফায়াতকারী আর শুরাকা অর্থ শরীকগণ। শাফায়া’ত অর্থ সুপারিশ করা। হাশরের ময়দানে বিচারের পর আল্লাহর প্রিয় বান্দারা পাপিষ্ঠদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এ সুপারিশকে বলা হয় শাফায়া’হ। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় শাফায়া’ত। পরকালে কোনো নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক বা মুনাফিকের জন্য শাফায়া’তের সুযোগ থাকবে না। শাফায়া’তের সুযোগ থাকবে শুধু ফাসিকদের জন্য।
উল্লেখ্য মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। পরকালে শুধু মুঅমিন ব্যক্তিকে শাফায়া’তের সুযোগ বা অনুমতি দেয়া হবে এবং এ শাফায়া’ত হবে নির্ধারিত নিয়মে..
| ||
إِنَّ اللَّهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَىٰ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ذَٰلِكُمُ اللَّهُ فَأَنَّىٰ تُؤْفَكُونَ (95) فَالِقُ الْإِصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (96) وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ ۗقَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ (97) وَهُوَ الَّذِي أَنْشَأَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَفْقَهُونَ (98) وَهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۗ انْظُرُوا إِلَىٰ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَٰلِكُمْ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ (99) আল্লাহর কুদরত ৯৫. আল্লাহ (শস্য) দানা ও বীজ বিদীর্ণ (করে চারাগাছ বের) করেন, মৃত (বীজ, ডিম, ইত্যাদি) থেকে বের করেন জীবিত (গাছ, পাখি, ইত্যাদি) আর জীবিত থেকে বের করেন মৃত। (যিনি এতোসব করেন) তিনি-ই আল্লাহ, তোমরা (তাকে ছেড়ে) কোথায় চলে যাচ্ছ.? ৯৬. তিনি-ই (রাতের আঁধার থেকে) ঊষার আলো বিদীর্ণকারী। তিনি রাতকে বানিয়েছেন বিশ্রামকাল আর চন্দ্র সূর্যকে নির্ধারন করেছেন (দিন, রাত, মাস, বছর) গণনার মাধ্যম হিসেবে। যিনি এতসব করেছেন তিনি মহাপ্রাক্রমশালী, মহাজ্ঞানী (আল্লাহ্।) ৯৭. তিনি-ই (মহাশূন্যে) স্থাপন করেছেন তারকারাজি। যার মাধ্যমে তোমরা জলে ও স্থলে (রাতে ভ্রমণকালে) অন্ধকারে পথের দিশা পাও। (হে আমার বান্দাগণ! শোনো) আমি বিধানসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য (তথা মুঅমিনদের জন্য। এখানে জ্ঞানী বলে মুঅমিনদেরকে বুঝানো হয়েছে। কারণ জ্ঞানীলোকেরা সর্ব প্রথম নিজের নিরাপত্তার কথা ভাবে। আর মুঅমিন ব্যক্তি আখেরাতের অনন্ত জীবনে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ রাখতে আপ্রাণ চেষ্টা করে থাকে।) ৯৮. তিনি (এ পৃথিবীতে) তোমাদের বিস্তৃতি ঘটিয়েছেন এক ব্যক্তি থেকে। (এবং নির্ধারন করে রেখেছেন তোমাদের) অস্থায়ী ও স্থায়ী আবাস। আমি (আল্লাহ্) আয়াত (বিধান নিদর্শন) সমূহ সুস্পষ্ট ভাবে বর্ণনা করি বুদ্ধিমানদের জন্য (তথা মুঅমিনদের জন্য। এখানে বুদ্ধিমান বলে মুঅমিনদেরকে বুঝানো হয়েছে।) ৯৯. তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি। এবং এ পানি দিয়ে-ই আমি (আল্লাহ্) উৎপন্ন করি রকমারি উদ্ভিদ, সবুজ ফসল, স্তরে স্তরে সাজানো শস্য দানা, ঝুলে থাকা খেজুর থুড়া, আঙ্গুর, যাইতুন ও ডালিম (ইত্যাদি ফলের) বাগান, (যার কিছু স্বাদে গন্ধে রঙে ও আকৃতিতে একে অপরের) সাদৃশ্য আর (কিছু) সাদৃশ্যহীন। যখন ফল আসে ও ফল পাকে তখন দেখবে (কি সমাহার, কি পরিবর্তন, কি দৃশ্য), নিশ্চয় এসবে নিদর্শন রয়েছে মুঅমিনদের জন্য। | ||
وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يَصِفُونَ (100) بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (101) ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖلَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖخَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ (102) لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ ۖوَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ (103) আল্লাহর বৈশিষ্ট ও গুনাগুণ ১০০. (কিছু মানুষ বালা মুসীবতসহ নানা কাজে জিন্নদের শরণাপন্ন হয় এবং এদেরকে মহা ক্ষমতাধর ও বিপদ আপদ থেকে উদ্ধারকারী মনে করে। যারা এমন করে তাদের সম্পর্কে নাযিল হয়েছে) তারা জিন্নকে আল্লাহর (বৈশিষ্ট্যের অধিকারী ও আল্লাহর) শরীক বানায়! অথচ তিনি হলেন জিন্নদের স্রষ্টা। আর তারা (কিছু মানুষ) না জেনে, না বুঝে আল্লাহর জন্য ছেলেমেয়ে নির্ধারন করে। অথচ তিনি মহান, তাদের সকল রটনার ঊর্ধ্বে। ১০১. (আল্লাহ্ হলেন) আসমানসমূহ ও যমীনের একক উদ্ভাবক। কী করে তার সন্তান হবে? তার তো স্ত্রীই নেই। তিনি-ই সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সকল বিষয়ে মহাজ্ঞানী। ১০২. তিনি-ই আল্লাহ, তোমাদের একমাত্র রাব্ব। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি-ই সবকিছুর সৃষ্টিকর্তা। তাই দাসত্ব কর শুধু-ই তাঁর। তিনি সর্ববিষয়ে কর্তৃত্বশীল। ১০৩. দৃষ্টি তাকে বেষ্টন করতে পারে না, তিনি-ই দৃষ্টিকে বেষ্টন করেন। তিনি সূক্ষদর্শী, সর্ববিষয়ে অবগত। | ||
قَدْ جَاءَكُمْ بَصَائِرُ مِنْ رَبِّكُمْ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ ۖوَمَنْ عَمِيَ فَعَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ (104) নবী কাউকে রক্ষা করতে পারবেন না ১০৪. (হে মানুষ ও জিন্ন) তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে “বাস্বাইর” (দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষামূলক জ্ঞান তথা আল-কুরআন।) সুতরাং যে ব্যক্তি (এ থেকে) শিক্ষা গ্রহণ করল সে তার নিজের কল্যাণ করল, আর যে ব্যক্তি (এটা থেকে) অন্ধ হয়ে থাকল সে তার নিজের-ই ক্ষতি করল। (হে নবী! মানুষকে বলে দাও) আমি (নবী হলেও) তোমাদের রক্ষক নই। ঈমান ও আক্বীদাহঃ নবী কারো রক্ষক নয়। নবী কাউকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন না। তবে আল্লাহ নবীকে অনুমতি দিলে তিনি ফাসিক মুসলিমের জন্য শাফায়া’ত করতে পারবেন। কিন্তু মুনাফিক অথবা কাফির মুশরিক বা নাস্তিক মুরতাদের জন্য শাফায়া’তও করতে পারবেন না। | ||
وَكَذَٰلِكَ نُصَرِّفُ الْآيَاتِ وَلِيَقُولُوا دَرَسْتَ وَلِنُبَيِّنَهُ لِقَوْمٍ يَعْلَمُونَ (105) اتَّبِعْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ رَبِّكَ لَا إِلَٰهَ إِلَّا هُو وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ (106) وَلَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكُوا وَمَا جَعَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ (107) আমাদের অনুকরণীয় ব্যক্তি, নীতি, বিধান ও সমাজ ১০৫. (রাসূল সাঃর সময়ে কাফির মুশরিকরা নানা ভাবে প্রপাগান্ডা করত। কিছু মানুষ বলত আল-কুরআন আল্লাহর কালাম নয়। মুহাম্মাদ গোপনে অন্য মানুষ থেকে এসব কথা শিখে নেয় এবং আল্লাহর কথা হিসেবে অপপ্রচার করে। এর জবাবে মহান আল্লাহ্ বলেছেন) আমি (আমার) আয়াতসমূহকে এভাবেই বারবার বর্ণনা করছি। (অথচ বেইমান) লোকেরা বলছে (এটা তোমার বানানো) তুমি (এ কুরআন অন্যদের থেকে) শিখে নিয়েছ। অথচ (এটা আসলে আমার-ই কালাম) আমি এ কুরআনকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করছি জ্ঞানীলোকদের জন্য। জ্ঞাতব্যঃ এখানে জ্ঞানীলোক বলে মুঅমিনদের বুঝানো হয়েছে। কারণ যারা তাদের জীবন বিধান হিসেবে আল-কুরআনকে মেনে নিয়েছে তারা-ই আসল জ্ঞানী। ১০৬. তোমার প্রভূর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তোমাকে যা (আল-কুরআন) দেওয়া হয়েছে তুমি শুধু এর-ই অনুকরণ করবে। (কারণঃ আনুগত্য ও অনুকরণের একমাত্র বৈধ অধিকারী হলেন “ইলাহ ও রাব্ব”। ইলাহের অনুমোদন ব্যতীত অন্য কারো আনুগত্য বা অনুকরণ বৈধ নয়। আর আল্লাই তোমাদের একমাত্র রাব্ব এবং একমাত্র ইলাহ) তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আর (মনে রেখো! মানব রচিত বা মনগড়া নীতি, আদর্শ, বিধান, ইত্যাদি মেনে নেওয়া শিরক। তাই) মুশরিকদের বর্জন কর। ঈমান ও আক্বীদাহঃ সাধারণত মানুষ চারটি বিষয়ের অনুকরণ করে থাকে। আর তা হল..
আমরা আল্লাহর দাস। তাই আমরা অনুকরণীয় হিসেবে শুধু এটা-ই মেনে নেব যা মানতে আল্লাহ্ আমাদের আদেশ দিয়েছেন। আল্লাহর বিধান মেনে আমরা শুধু উল্লেখিত চারটি বিষয়ের অনুকরণ করব। যেমন..
১০৭. (জেনে রাখো!) আল্লাহ চাইলে (সবাইকে হেদায়াত করতে পারতেন। তখন) কেউ শিরক করত না। (কিন্তু আল্লাহ্ এটা চাননি। তাই সকল মানুষ হেদায়াত পায় না। কিছু মানুষ শিরক করে এবং করবে-ই। এটা-ই দুনিয়ার বাস্তবতা। তোমাকেও এটা মেনে নিতে হবে।) আল্লাহ কারো রক্ষক বানিয়ে তোমাকে পাঠাননি। তুমি কারো রক্ষক নও। (নবী উপদেশ দিতে পারেন। নবী হেদায়াত করতে পারেন না বা আযাব থেকে রক্ষা করতে পারেন না।)
| ||
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (108) মুশরিকদের খোদাকে গালি দিও না ১০৮. (হে আমার বান্দারা, শোনো!) তারা (কাফির মুশরিকরা) আল্লাহ ছাড়া যাদের ইবাদাত করে, তোমরা এদের (তাদের মনগড়া খোদাদেরকে) গালি দিও না। তখন অজ্ঞতা বশত দুশমনি করে তারাও (তোমাদের প্রভু) আল্লাহকে গালি দেবে। কারণ প্রত্যেক জাতির জন্য তাদের কাজকে এভাবে-ই শোভিত করে দেয়া হয়। (মনে রেখো! সবকিছুর বিচার পরকালে হবে।) সর্বোপরি তারা সবাই প্রভুর কাছে-ই ফিরে আসবে এবং তিনি-ই দেবেন সকলের কর্মফল। | ||
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ (109) وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (110) ঈমানের জন্য শর্তারোপ করা ১০৯. তারা আল্লাহর নামে কসম করে বলেঃ কোনো নিদর্শন এলে আমরা ঈমান আনব। বলে দাওঃ নিদর্শন আল্লাহর হাতে। আর জেনে রাখো! নিদর্শন এলেও এরা ঈমান আনবে না। ১১০. কারণ (অধিক পাপের কারণে) আমি তাদের অন্তর ও দৃষ্টি (ঈমান থেকে) ঘুরিয়ে দেয়েছি। (ফলে নিদর্শন দেখার পরও ঈমান আনবে না) যেমন আগে ঈমান আনেনি। আমি তাদের ছেড়ে দেই, যেন তারা অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকে। ঈমান ও আক্বীদাহঃ ঈমান আনতে হয় সম্পূর্ণরূপে আনুগত্য করে, আল্লাহ ও রাসূলের কথা মেনে নিয়ে। ঈমানের জন্য শর্তারোপ করা কুফর। যে বা যারা ঈমান আনতে শর্তারোপ করবে আল্লাহ তাদের অন্তরকে ঈমান থেকে অন্য দিকে ঘুরিয়ে দেন ফলে তারা আর ঈমান আনতে পারে না। | ||
(সূরাহঃ আনয়া’ম) (পারাঃ ৮) | ||
وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُو111)) ঈমান ও হেদায়াত একমাত্র আল্লাহর হাতে ১১১. (তাদের কথা মেনে নিয়ে নিদর্শন হিসেবে) আমি যদি তাদের কাছে ফিরিস্তা পাঠাতাম, মৃত ব্যক্তি যদি তাদের সাথে কথা বলত, তাদের জন্য যদি সবকিছু উন্মুক্ত করে দিতাম, তবুও (তারা ঈমান আনত না) ঈমান শুধু তারা-ই আনত যাদের (ঈমান) আল্লাহ চান। কারণ তাদের অধিকাংশই নির্বোধ। | ||
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنْسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا ۚ وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ (112) وَلِتَصْغَىٰ إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ (113) জিন্ন ও মানুষ শয়তান ১১২. (হে নবী! মক্কার কাফিররা যে ভাবে তোমার সাথে দুশমনি করছে) ঠিক সে ভাবে-ই প্রত্যেক নবীর দুশমন হিসেবে আমি মানুষ ও জিন্ন শয়তানদেরকে লাগিয়ে দিয়েছি। এসব শয়তানরা একে অপরকে প্রতারণামূলক সাজানো কথা শিখিয়ে দেয়। তোমার প্রভু চাইলে তারা এমন করত না (কিন্তু এটা-ই প্রভূর ইচ্ছা। তাই) তাদেরকে ও তাদের মিথ্যাচারকে উপেক্ষা করে চলো। ১১৩. (আমি তাদের সুযোগ দেই) যেন আখেরাত অবিশ্বাসীদের অন্তর এদিকে-ই ধাবিত হয়, তারা আনন্দ চিত্তে এসব কাজ চালিয়ে যায়। জ্ঞাতব্যঃ ইবলিস এক ব্যক্তির নাম আর শয়তান একটি মিশনের নাম। যে বা যারা পাপের পথে আহ্বান করে এবং পাপ কাজে প্ররোচিত করে তারা-ই শয়তান। শয়তান মানুষ হতে পারে আবার জিন্নও হতে পারে। শয়তান হতে পারে আপনার আমার পরিবারের কেউ অথবা বন্ধুবান্ধবদের কেউ অথবা সমাজের কেউ। শয়তানরা আল্লাহর বান্দাদের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে এবং নানা কথা রটিয়ে সাজিয়েগুজিয়ে পরস্পরের সাথে শেয়ার করে। | ||
أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ (114) নীতিনির্ধারণ ১১৪. (হে নবী! কাফিরদের জিজ্ঞেস কর) আমি কি আল্লাহ ছাড়া অন্যকোনো হা’কাম (নীতিনির্ধারক) খুঁজ করব? অথচ (আল্লাহ-ই সর্বোত্তম নীতিনির্ধারক। এসব নিপুণ নীতি ও আইনের সমন্বয়ে) তিনি নাযিল করেছেন সুবিন্যস্ত কিতাব (আল-কুরআন।) আমি যাদের কিতাব দিয়েছি তারা (সাহাবাগণ) জানে এটা যথাযথ এবং রাব্ব থেকে নাযিলকৃত। (তাই নীতিনির্ধারক হিসেবে একমাত্র আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর কিতাব মেনে চলবে) আর তাদের দলভুক্ত হইও না যারা এব্যাপারে (আল-কুরআনের আইন ও নীতির ব্যাপারে) সন্দিহান। ঈমান ও আক্বীদাহঃ নীতিনির্ধারন ও আইন প্রণয়ন, ইত্যাদির একমাত্র বৈধ অধিকারী হলেন আল্লাহ তায়া’লা। আমরা এসব কাজ করব আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর নীতি মেনে। তাই এসব কাজের ব্যাপারে আমরা স্বাধীন হলেও সার্বভৌম নয়। আমাদেরকে এসব কাজ করতে হবে আল্লাহর সার্বভৌমত্ব মেনে, আল্লাহর দেয়া মূলনীতির আওতাধীন থেকে। আল্লাহর দেয়া মূলনীতির বাইরে গিয়ে আইন প্রণয়ন বা নীতিনির্ধারণ করা কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। | ||
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (115) আল্লাহর বাণী ন্যায় সাম্য ও ইনসাফে পরিপূর্ণ ১১৫. তোমার প্রভুর বাণী (আল-কুরআন) সত্য, ন্যায়, সাম্য ও ইনসাফে পরিপূর্ণ। তার বাণী বদলে দেয়ার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ঈমান ও আক্বীদাহঃ আইন প্রণয়ন, নীতি নির্ধারন, বিচার ও শাসনসহ জীবনের সকল ক্ষেত্রে আল-কুরআন এবং রাসূল সাঃর হাদীছ-ই সঠিক ও যথাযথ। এ ছাড়া বাকি সব বিভ্রান্তি ও মনগড়া। এ বিশ্বাস আমাদের ঈমানের অঙ্গ। এটা বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। | ||
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ (116) إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (117) মেজরিটি বা সংখ্যাধিক্যের অনুকরণ ১১৬. (হে নবী, মনে রেখো!) পৃথিবীতে যারা আছে এদের (অধিকাংশ-ই বদলোক। তাই) সংখ্যাধিক্যের অনুকরণ করলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ তারা (পৃথিবীর অধিকাংশ মানুষ) ধারণা ও অনুমানের (তথা মানব রচিত ও মনগড়া নীতির) অনুকরণ করে। ১১৭. তোমার প্রভু জানেনঃ কে তার পথ থেকে বিচ্যুত। হেদায়াত প্রাপ্তদের ব্যাপারেও তিনি অবগত। জ্ঞাতব্যঃ পৃথিবীর অধিকাংশ মানুষ সর্বদা-ই কুফর শিরক ও পাপাচারে লিপ্ত থাকে। তাই তাদের অনুকরণ করলে বিভ্রান্তি অনিবার্য হয়ে যায়। আজ বিশ্বের দেশে দেশে যেসব আইন, বিধান ও নীতিমালা মেনে চলা হচ্ছে এসব-ই মানব রচিত, মনগড়া, কতিপয় মানুষের ধারণা ও অনুমান নির্ভর। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর আইন ও নীতির বাইরে গিয়ে মানব রচিত বা মনগড়া কোনোকিছু মেনে নেওয়া কুফর ও বিভ্রান্তির অন্যতম পথ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে চির জাহান্নামী মুনাফিক। | ||
فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ (118) وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ (119) وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ (120) وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121) খাদ্যে হালাম হারামের বিধান ও এর গুরুত্ব ১১৮. (হে আমার বান্দারা!) তোমরা যদি মুঅমিন হয়ে থাকো তাহলে শুধু ওই (পশুপাখির মাংসই) ভক্ষন কর যা আল্লাহর নামে জবেহ করা হয়। ১১৯. কি হয়েছে? কেন তোমরা আল্লাহর নামে জবেহকৃত (পশুপাখির মাংস) ছাড়া অন্য (মাংস) খাবে? অথচ তিনি তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন হারাম খাদ্যসমূহের ব্যাপারে। তবে একান্ত বাধ্য হলে (জীবন ও স্বাস্থ্য বাঁচাতে হারাম খাদ্য খেতে পারবে। আর মনে রাখবে) অধিকাংশ মানুষ অজ্ঞতাবশতঃ মনগড়া নীতি ও বিধান দ্বারা (মানুষকে) বিভ্রান্ত করে থাকে। (তাই তাদের কথা মেনে নেবে না। মনে রাখবে! যারা এমন করে তারা সীমালঙ্ঘনকারী) আর তোমার প্রভু সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক অবগত। ১২০. তোমরা প্রকাশ্য ও গোপনীয় সকল পাপ বর্জন করবে। (আর মনে রাখবে) পাপিষ্ঠরা অচিরেই তাদের কর্মফল পেয়ে যাবে। ১২১. (যেসব পশুপাখি) আল্লাহর নামে জবেহ করা হয়নি তোমরা এমন কিছু খাবে না। কারণ এসব পাপ। (মনে রাখবে) শয়তান তার চরদের কাছে (কূযুক্তি দিয়ে) বার্তা পাঠায়, যার ফলে তারা এ (হালাল হারাম) নিয়ে তোমাদের সাথে তর্ক করে। (তাই হালাল হারামসহ জীবনের সকল ব্যাপারে আল্লাহর আইন না মেনে) তাদের অনুকরণ করলে তোমরা মুশরিক হয়ে যাবে। আইন ও বিধানঃ যে পশু বা পাখি আল্লাহ ছাড়া অন্য নামে বা অন্যের জন্য জবেহ করা হয় ইহা হারাম। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ আমাদের একমাত্র রাব্ব। তাই আইন ও বিধান দেওয়ার একমাত্র বৈধ অধিকারী শুধু-ই আল্লাহ। আল্লাহর আইন ও বিধানের বিপরীতে অন্য কারো আইন বা বিধান মেনে নিলে আল্লাহর রুবুবিয়্যাতে শিরক হয়।
| ||
أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ (122) মুঅমিন ও কাফিরের উপমা ১২২. (এ আয়াতে মুঅমিন ও কাফিরের উপমা দেয়া হয়েছে। আল্লাহ বলছেন) এক ব্যক্তি মৃত (কাফির) ছিল, আমি তাকে জীবন (ঈমান) দিয়েছি এবং তাকে দিয়েছি নূর (আল-কুরআন) যার আলোকে সে জীবন যাপন করছে। আর অন্যজন অন্ধকারে (কুফরে) নিমজ্জিত, যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা-ই নেই। এই ব্যক্তি আর ওই ব্যক্তি কী সমান? (আসলে সমান নয়। বরং মুঅমিন ব্যক্তি আছে সঠিক পথে আর কাফির ব্যক্তি চলছে জাহান্নামের পথে। তবে কাফিররা তাদের কাজকে সঠিক মনে করে। কারণ) কাফিরদের কাজকর্মকে এভাবে-ই শোভিত করা হয়। (তাই তারা পাপকে মনে করে আধুনিকতা, মুক্ত চিন্তা) | ||
وَكَذَٰلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ (123) পাপিষ্ঠ নেতৃত্ব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ১২৩. (মক্কার নেতৃত্ব আমি যে ভাবে পাপিষ্ঠদের হাতে ছেড়ে দিয়েছি) এভাবে-ই আমি অনেক দেশের নেতৃত্বে পাপিষ্ঠদের অধিষ্ঠিত করি, যেন (ক্ষমতা পেয়ে) তারা (ইসলামের বিরুদ্ধে) চক্রান্তে মেতে উঠে। কিন্তু আসলে যে তারা নিজের বিরুদ্ধে-ই চক্রান্ত করছে; তারা এটা বুঝে না। জ্ঞাতব্যঃ পাপিষ্ঠ নেতৃত্ব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পাপিষ্ঠ লোকেরা নেতৃত্ব পেয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে এবং পাপাচারে মেতে উঠে। আর এসব চক্রান্ত, ষড়যন্ত্র ও পাপচারের ফলে অবধারিত হয় আল্লাহর আযাব এবং আযাবে ধ্বংস হয় জাতি।
ঈমান আনতে শর্তারোপ করা ১২৪. (কোনো রাসূলের উপর) যখন কোনো আয়াত (বিধান নিদর্শন) এসেছে তখন তারা বলেছেঃ রাসূলগণকে যা দেয়া হয়েছে আমাদেরকে এটা না দিলে আমরা ঈমান আনব না। (অর্থাৎ তারা চায় তাদের কাছে ওহী এবং নিদর্শন আসুক যেমন আসে রাসূলগণের কাছে) অথচ আল্লাহ খুব-ই জানেনঃ কার কাছে অর্পণ করবেন রিসালাত। (যে বা যারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় না তারা পাপিষ্ঠ।) আর পাপিষ্ঠরা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্রের ফসল হিসেবে অচিরে-ই লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। জ্ঞাতব্যঃ ঈমান আনতে হয় নিঃশর্ত ভাবে, আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করে। ঈমান আনতে শর্তারোপ করা কুফর। সাধারণত চক্রান্ত ও ষড়যন্ত্রকারীরা-ই এমনটি করে থাকে। কেউ এমন করলে তার জন্য আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। | ||
فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ (125) মুক্ত মন আর সংকীর্ণ মন ১২৫. আল্লাহ যাকে হেদায়াত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আর যাকে বিভ্রান্ত করতে চান তার অন্তরকে সংকীর্ণ করে তার তরে (হেদায়াতের পথ) এমন ভাবে কঠিন করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। আল্লাহ এভাবে-ই বেইমানদের জন্য মন্দকে (শয়তানকে) নির্ধারিত করে দেন। জ্ঞাতব্যঃ আসলে মুক্ত মন, মুক্ত মনা, মুক্ত চিন্তা ইত্যাদি মুঅমিনের বৈশিষ্ট্য। আর সংকীর্ণ মন, সংকীর্ণমনা ও সংকীর্ণ চিন্তা কাফিরদের বৈশিষ্ট্য। মুঅমিনদের লক্ষ্য থাকে সবদিকে আর কাফিরদের ভাবনা থাকে একমুখী। কিন্তু দলাদলিতে নিমজ্জিত হয়ে বিভ্রান্তির পথে ধাবমান হওয়ার কারণে অনেক মুসলিমের মনও সংকীর্ন হয়ে যায়। আমাদের সমাজে ইসলামকে হীনস্বার্থে ব্যবহার করে এসব দলবাজরা-ই ইসলামের নামে গলাবাজি করে। আর এদের হীনতা ও সংকীর্ণ দেখে ইসলামী জ্ঞানশূন্য মানুষের ভুল ধারণা তৈরি হয়। | ||
وَهَٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ (126) لَهُمْ دَارُ السَّلَامِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (127) সোজা পথ ও আল্লাহর ওলী ১২৬. এটা-ই (ইসলাম-ই) তোমার প্রভুর পথ, সোজা পথ। (আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম-ই ইসলাম) আমি (আল্লাহ) বিধানসমূহ বিস্তারিত বর্ণনা করি গ্রহণকারীদের জন্য। ১২৭. (যে বা যারা ইসলাম মত জীবন যাপন করে) প্রভুর কাছে তাদের জন্য আছে শান্তির আবাস তথা জান্নাত, (তখন) তাদের কৃত কাজকর্মের ফলশ্রুতিতে তিনি তাদের ওয়ালী (রক্ষক) হয়ে যান। | ||
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِنَ الْإِنْسِ وَقَالَ أَوْلِيَاؤُهُمْ مِنَ الْإِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ (128) وَكَذَٰلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ (129) শয়তানরা মানুষের উপর কর্তৃত্বশীল হয় তাদেরি কৃতকর্মের কারণে ১২৮. যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন (এবং বলবেন) হে জিন্ন জাতি! তোমরা অনেক মানুষকে বিভ্রান্ত করেছ। যে সব মানুষ (জিন্নদের) মিত্র ছিল তারা বলবেঃ হে রাব্ব! আমরা নিজ স্বার্থে পরস্পরকে ব্যবহার করেছি এবং এখন আপনার নির্ধারিত পরিণতিতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেনঃ তোমাদের ঠিকানা জাহান্নাম, তোমরা সেখানে চিরদিন থাকবে, তবে আল্লাহর ইচ্ছা হলে (ফাসিকদের বের করে দেবেন।) নিশ্চয় তোমার রাব্ব মহাকৌশলী, মহাজ্ঞানী।
১২৯. আমি (আল্লাহ) এভাবে-ই পাপিষ্ঠদের কৃতকর্মের ফলে তাদের একদলকে অন্যদলের উপর কর্তৃত্বশীল করে দেই। (শয়তান মানুষের উপর কর্তৃত্বশীল হয় তাদের-ই কৃতকর্মের কারণে) জ্ঞাতব্যঃ যে মানুষ বা যে জিন্ন মন্দ কথা বলে মন্দ পথে চলে এবং অন্যকে মন্দ পথে প্ররোচিত করে সে-ই শয়তান। পবিত্র কুরআন ও হাদীছের বহু জায়গায় বিভ্রান্ত নেতাদেরকে শয়তান বলা হয়েছে। এ শয়তানরা প্রভাবশালী ও কর্তৃত্বশীল হয়ে মানুষের উপর প্রভাব খাটায় এবং মানুষকে ভুল পথে ঠেলে দেয়। তবে এরা মানুষের উপর কর্তৃত্বশীল হয় মানুষের-ই কৃতকর্মের কারণে। | ||
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا شَهِدْنَا عَلَىٰ أَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَىٰ أَنْفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ (130) ذَٰلِكَ أَنْ لَمْ يَكُنْ رَبُّكَ مُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا غَافِلُونَ (131) আযাবের ব্যাপারে আল্লাহর রীতি ১৩০. (কিয়ামতের দিন আল্লাহ বলবেনঃ) হে জিন্ন ও মানুষ! তোমাদের কাছে কী আমার কোনো রাসূল আসেনি? যে তোমাদের কাছে আমার বিধান বর্ণনা করেছে, তোমাদেরকে এই দিনের ব্যাপারে সাবধান করে দিয়েছে? তারা বলবেঃ আমরা নিজের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি (রাসূল এসেছিলেন ঠিক-ই কিন্তু আমরা উনাদের মেনে নেইনি। আল্লাহর রাসূলকে মেনে নিয়ে বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে না চলার কারণ) দুনিয়ার জীবন তাদের ধোঁকায় ফেলে দিয়েছিল। (তাই বিচার দিনে) তারা নিজের বিপক্ষে সাক্ষ্য দেবেঃ তারা কাফির ছিল। (পরকালে কাফিররা প্রথমে পাপ অস্বীকার করবে, তারপর সব স্বীকার করে নেবে।)
১৩১. এটা (রাসূল পাঠানো) এজন্য যে, তোমার প্রভু মানুষকে গাফিল রেখে পাপের কারণে ধ্বংস করেন না। (তিনি প্রথমে রাসূল ও কিতাব পাঠিয়ে সাবধান করেন। তারপর আযাব দেন)
| ||
وَلِكُلٍّ دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ (132) যেমন কর্ম তেমন ফল ১৩২. (পরকালে) প্রতিটি ব্যক্তির মান নির্ধারিত হবে তার কর্ম অনুপাতে। তাদের কাজ সম্পর্কে তোমাদের প্রভু উদাসীন নন।
আল্লাহ সব করতে সক্ষম আর আমরা অক্ষম ১৩৩. (হে নবী!) তোমার প্রভু অভাব মুক্ত, দয়াময়। আর (হে কাফিরের দল! যারা আল্লাহর বিধান অবজ্ঞা করছো, শোনো!) আল্লাহ ইচ্ছা করলে তোমাদের ধ্বংস করে তার পছন্দমত অন্যদেরকে তোমাদের স্থলাবিষিক্ত করবেন, যেমন তোমাদেরকে (অন্যদের) তাদের স্থলাবিষিক্ত করেছেন। ১৩৪. (হে মানুষ, শোনো!) তোমাদেরকে যে সব প্রতিশ্রুতি দেয়া হয়েছে এর সব-ই আসন্ন। তোমরা কেউ তা ফিরাতে পারবে না।
| ||
قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (135) ইসলামের উপর অবিচল থাকতে হবে ১৩৫. (হে নবী! মানুষকে) জানিয়ে দাওঃ হে আমার জাতি! তোমরা তোমাদের অবস্থানে থেকে (তোমাদের পছন্দ মত) কাজ করে যাও, আমি (তাওহীদের উপর অবিচল থেকে) আমার কাজ করে যাব। তোমরা অচিরে-ই জেনে যাবেঃ আখেরাতের আবাস কার জন্য (মুঅমিনের, না মুশরিকের?) নিশ্চয় পাপিষ্ঠরা সফল হতে পারবে না।
জ্ঞাতব্যঃ ইসলামের নীতি হচ্ছে কাফির মুশরিকরা তাদের পছন্দ মত ইবাদত বন্দেগীসহ অন্যান্য কাজ করে যাবে, এতে আমরা বাধা দেব না। তবে আমরা তাওহীদের পথে অবিচল থেকে আমাদের কাজ চালিয়ে যাব। আমরা সদা সর্বদা ইসলামের উপর অবিচল থাকব। আমরা ধর্মহীন, ধর্মনিরপক্ষ বা আন্তধর্মীয় হব না। আমরা কোনো অবস্থাতে-ই দ্বীনি বিষয়াদি নিয়ে কাফিরদের সাথে কম্প্রমাইজ করব না। কিন্তু আজকাল মাল্টি ফেইথ বা আন্তধর্মীয় রীতিনীতির নামে এটা-ই শুরু হয়েছে। ঈমান ও আক্বীদাহঃ আমাদের মনে রাখতে হবেঃ মুসলিম ও কাফিরের মিশ্র সমাজে শুধু সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য (ইসলামী রীতিনীতির বাইরে না গিয়ে শুধু জাগতিক বিষয়ে) মাল্টি ফেইথ (আন্তধর্মীয়) আলোচনা মেনে নিলেও মাল্টি ফেইথ উপাসনা বা মাল্টি ফেইথ প্রার্থনা বা মাল্টি ফেইথ দোয়া মাহফিল কোনো ভাবে-ই মেনে নেওয়া যায় না। মাল্টি ফেইথ উপাসনা বা মাল্টি ফেইথ দোয়া মেনে নেওয়া শিরকের-ই নামান্তর।
| ||
وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَٰذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ (136) وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ (137) খোদার নামে মুশরিকদের বণ্টন ১৩৬. তারা (মুশরিকরা তাদের) উৎপাদিত ফসল ও পশুর একাংশ আল্লাহর জন্য (আর একাংশ অন্য খোদার জন্য) নির্ধারণ করে রাখে আর বলেঃ এটা আল্লাহর জন্য আর এটা আমাদের অন্য খোদাদের জন্য। আসলে এসবই তাদের ধারণামূলক মনগড়া উক্তি। তারা অন্য খোদার জন্য যা নির্ধারণ করে এটা কখনো আল্লাহর অংশে মিশায় না। আর আল্লাহর জন্য যা নির্ধারণ করে এটা অন্য খোদার অংশে মিশিয়ে দেয়। তাদের এ বিচার বড়-ই জঘন্য। জ্ঞাতব্যঃ আরবের মুশরিকরা তাদের উৎপাদিত ফসল ও পবাদিপশু থেকে একটি নির্ধারিত অংশ আল্লাহর জন্য রেখে দিত, সাথে আরো একটি অংশ রাখতো তাদের মনগড়া অন্য খোদাদের জন্য। আল্লাহর অংশ থেকে তারা গরীব দুখীদের দান করত আর অন্য খোদাদের অংশটি ওই খোদার সেবকদের জন্য খোদার মন্দিরে দিয়ে দিত। আসলে এমন করা শিরক। আর আজকাল আমাদের সমাজের মুসলিম নামধারী অনেক মানুষকেও এমনটি করতে দেখা যায়। তারা তাদের ফসলের এবং পবাদিপশুর একটি অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে রাখেন আর একটি অংশ রাখেন দরগাহ, মাজার, উরুস, ইত্যাদির জন্য। আসলে এসব-ই মুশরিকদের কাজ, শিরকের-ই অংশ। পটভূমিঃ মুশরিকরা নানা ভাবে সন্তান হত্যা করত। কেউ দরিত্রতার ভয়ে, কেউ ইজ্জতের ভয়ে, কেউ তাদের খোদার সন্তুষ্টির জন্য। এসব কুসংস্কার ও কুফরি প্রথা রহিত করে নাযিল হয়…
১৩৭. তাদের (আখেরাত) ধ্বংস করার জন্য, তাদের দ্বীনকে দোদল্যমান করে দেয়ার জন্য, তাদের মনগড়া খোদাগণ এভাবে-ই মুশরিকের কাছে সন্তান হত্যাকে শোভনীয় করে দেয় (অর্থাৎ মনগড়া খোদার জন্য সন্তান উৎসর্গ করার কুসংস্কারটিকে শয়তান তাদের অন্তরে শোভিত করে দেয়) আল্লাহ চাইলে তারা এমন করতে পারত না। তাই তাদের বর্জন কর এবং তাদের সকল রটনাকেও (বর্জন কর।) | ||
وَقَالُوا هَٰذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ ۚ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ (138) ধর্মীয় ব্যাপারে মনগড়া রীতি বা প্রথা তৈরি করা পটভূমিঃ মুশরিক সমাজে একটি কুসংস্কার ছিলঃ কোনো বস্তু বা জন্তু খোদার নামে উৎসর্গ করা হলে এটা জনসাধারনের জন্য হারাম হয়ে যেত। তবে খোদার সেবকরা ভোগ করত এবং এটা তাদের জন্য নির্ধারিত হয়ে যেত। এসব বস্তু ও জন্তু শুধু সেবকরাই ব্যবহার করত। অর্থাৎ তাদের মনগড়া বিধান মত এক-ই বস্তু কারো জন্য বৈধ আর কারো জন্য অবৈধ ছিল। এতে নাযিল হয়ঃ
১৩৮. তারা (দেবদেবীর সেবকরা) বলেঃ এসব পশু ও খাদ্য সংরক্ষিত। তাদের ধারণা হলঃ এগুলো শুধু তারা-ই খেতে পারবে যাদেরকে আমরা (খোদার সেবকরা) অনুমতি দেব। এসব পশুর পিঠে আরোহণ করাও (সর্ব সাধারণের জন্য) নিষিদ্ধ ছিল। এসব পশু জবেহ কালে আল্লাহর নাম নেয়া হত না। (বরং যে খোদার নামে উৎসর্গ করা হয়েছে তার নামে জবেহ করা হত। আর এসব রীতিকে ধর্মীয় রীতি হিসেবে পালন করা হত। আসলে এসব-ই ছিল তাদের মনগড়া। আর ধর্মীয় ব্যাপারে মনগড়া রীতি বা প্রথা তৈরি করা হল) আল্লাহর উপর মিথ্যাচার। আল্লাহ বদলা দেবেন এসব মিথ্যাচারের।
| ||
وَقَالُوا مَا فِي بُطُونِ هَٰذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ لِذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰ أَزْوَاجِنَا وَإِنْ يَكُنْ مَيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاءُ ۚ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ (139)
পটভূমিঃ মুশরিক সমাজে আরো একটি কুপ্রথা ছিলঃ জবেহকৃত পশুর পেটে জীবিত বাচ্ছা পাওয়া গেলে এর মাংস মহিলাদের জন্য নিষিদ্ধ, শুধু পুরুষরা-ই এটা খেতে পারবে। তবে পশুর পেটে মৃত বাচ্ছা পাওয়া গেলে পুরুষ-নারী সবাই খেতে পারবে। এসব কুসংস্কার রহিত করে নাযিল হয়েছে…
১৩৯. তারা বলেঃ (জবেহ কৃত) পশুর পেটের বাচ্ছা শুধু-ই পুরুষদের জন্য, নারীদের জন্য এটা হারাম। তবে বাচ্ছাটি মৃত হলে (পুরুষ-নারী) সবাই খেতে পারবে। (এ সকল রীতি ও প্রথাকেও তারা ধর্মীয় রীতি ও প্রথা হিসেবে চালিয়ে দিত, যা ছিল আল্লাহর উপর মিথ্যাচার) আল্লাহ অচিরেই এ(মিথ্যাচারে)র বদলা দেবেন। তিনি মহাকৌশলী, মহাজ্ঞানী।
| ||
قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ ۚقَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ (140) চিরতরে ক্ষতিগ্রস্থ যারা ১৪০. যারা কান্ডজ্ঞানহীন হয়ে অজ্ঞতা বশত সন্তান হত্যা করে, যারা আল্লাহর উপর মিথ্যাচার করে, আল্লাহর দেয়া (হালাল) খাদ্যকে হারাম বানায়; তারা চিরতরে ক্ষতিগ্রস্থ। তারা বিভ্রান্ত, হেদায়াত প্রাপ্ত নয়।
| ||
وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ۖوَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (141) উৎপাদিত ফসলের হক ১৪১. আল্লাহ সৃজন করেছেন বৃক্ষ গুল্ম ও লতা বিশিষ্ট বাগান, খেজুর ও শস্য যা নানা স্বাদের হয়ে থাকে। যাইতুন, ডালিম (ইত্যাদি) সামঞ্জস্যপূর্ণ আর সামঞ্জস্যহীন কতকিছু। এসব (গাছ ও বাগান) যখন ফলবান হয় তোমরা তখন খাদ্য হিসেবে ব্যবহার কর আর (শোনো!) ফসল আহরণকালে এর হক (যাকাত, উশুর, খারাজ, সাদাকাহ) অবশ্য-ই আদায় করবে এবং এর অপব্যবহার করবে না। কারণ অপব্যবহারকারীদের আল্লাহ পছন্দ করেন না। জ্ঞাতব্যঃ ইসলামী বিধান হলঃ সরকার কৃষককে জমি দেবে, বীজ দেবে, সেচের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে। এবং কৃষক নির্দিষ্ট পরিমাণে সরকারকে ফসলের অংশ দেবে। অবস্থা ও অংশের ব্যবধানে এটা-ই উশুর ও খারাজ নামে খ্যাত আর এসব-ই ফসলের হক বা অধিকার। | ||
وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (142) ثَمَانِيَةَ أَزْوَاجٍ مِنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ نَبِّئُونِي بِعِلْمٍ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (143) وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَٰذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (144)
হালাল পশু ১৪২. পশুদের মাঝে কিছু হচ্ছে “হা’মূলাহ” আর কিছু “ফারশ”। তোমরা আল্লাহর দেয়া (হালাল) খাবার গ্রহণ করবে (আর হারাম বর্জন করবে। হারাম খাদ্য গ্রহণ করে) শয়তানের পদাংক অনুকরণ করবে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। জ্ঞাতব্যঃ হা’মূলাহঃ অর্থ উঁচু আকৃতির, ভারবাহী। যে সব পশু উচু আকৃতির হয় এবগ যে সব পশুকে বাহন হিসেবে বা কৃষি কাজে ব্যবহার করা যায় একে হা’মূলা বলা হয়। যেমনঃ উট, গরু, মহিষ, ইত্যাদি। ফারশঃ অর্থ নিচু আকৃতির। যে সব পশু নীচু আকৃতির হয় এবং যে সব পশুকে বাহন হিসেবে বা কৃষি কাজে ব্যবহার করা যায় না, শুধু মাংস খাওয়া যায়। একে বলা হয় ফারশ। যেমনঃ ছাগল, ভেড়া, দুম্বা, ইত্যাদি। ১৪৩. (হালাল গবাদিপশু) আট প্রকার। মেষ দু’টি (নর ও মাদি) এবং ছাগল দু’টি। (কাফিরদের) জিজ্ঞেস করঃ আল্লাহ নর হারাম করেছেন, না মাদি? না কি মাদির গর্ভাশয়ের বস্তু? তোমরা সত্য হলে সঠিক উত্তর দাও। (আসলে যে পশু হালাল তা পুরুষ নারী সবার জন্য-ই হালাল আর যেটা হারাম সবার জন্য-ই হারাম। এক-ই পশু পুরুষের জন্য হালাল আর নারীর জন্য হারাম এমন হতে-ই পারে না। কিন্তু কাফির পণ্ডিতরা তা-ই করছে।)
১৪৪. উট দু’টি এবং গরু দু’টি (এসব-ই হালাল পশু। কাফিরদের) জিজ্ঞেস করঃ আল্লাহ নর হারাম করেছেন, না মাদি? না কি মাদির গর্ভাশয়ের বস্তু? (এসব পশুকে হালাল বা হারাম করে) আল্লাহ যখন আদেশ জারি করেছিলেন তখন তোমরা কি তথায় উপস্থিত ছিলে? (আসলে সব-ই তোমাদের বানানো রীতি ও প্রথা। আর এসব-ই মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর উপর মিথ্যাচার। তাই জেনে রাখো!) যে ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে কাণ্ডজ্ঞানহীন হয়ে আল্লাহর উপর মিথ্যাচার করে; তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কে? আল্লাহ পাপিষ্ঠদের হেদায়াত করেন না (যদি সে নিজ থেকে না চায়) জ্ঞাতব্যঃ যে পশু হালাল, এটা সবার জন্য-ই হালাল, এর সকল অংশ-ই হালাল। এক-ই পশু কারো জন্য হালাল আর কারো জন্য হারাম হয় না। এক-ই পশুর এক অংশ হালাল আর অপর অংশ হারাম হয় না। কিন্তু মুশরিকরা এমন করত। আর আজকাল আমাদের সমাজের কিছু মানুষকেও এমনটি করতে দেখা যায়। | ||
قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۚفَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ (145) হারাম খাদ্য তালিকা ১৪৫. (হে নবী! মানুষকে) বলে দাওঃ আমার কাছে যে ওহী এসেছে, আল্লাহর দেয়া খাদ্য সামগ্রীর মাঝে আমি এতে হারাম পেয়েছি মৃত, প্রবাহমান রক্ত ও শূকরের মাংস। এসব-ই অপবিত্র বস্তু। আর (হারাম পেয়েছি) আল্লাহ ছাড়া অন্য নামে জবেহকৃত (মাংস), এসব (ভক্ষণ করা) পাপ। তবে অবাধ্যতা বা সীমালঙ্ঘন ছাড়া অন্য কারণে (হারাম খেতে) বাধ্য হলে (পাপ হয় না। কারণ) তোমার প্রভু ক্ষমাশীল, দয়াময়। আইন ও বিধানঃ
| ||
وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَّمْنَا كُلَّ ذِي ظُفُرٍ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَا إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَا أَوِ الْحَوَايَا أَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ذَٰلِكَ جَزَيْنَاهُمْ بِبَغْيِهِمْ وَإِنَّا لَصَادِقُونَ (146) فَإِنْ كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ (147)
ইয়াহুদীদের মিথ্যাচার ১৪৬. (ইয়াহুদ বলতঃ আল্লাহ কোনো কিছু আমাদের জন্য আলাদা ভাবে হারাম করেননি। (কুরতুবী) তাদের এ দাবী খন্ডন করে আল্লাহ নাযিল করেছেন) আমি ইয়াহুদীদের তরে হারাম করেছিলাম নখযুক্ত প্রাণী, গরু ও মেষের চর্বি। তবে পিঠ, নাড়িভুঁড়ি ও হাড়ের সঙ্গে মিশ্রিত চর্বি ছাড়া। এসব (হারাম হয়েছিল) তাদের অবাধ্যতার কারণে। নিশ্চয় আমি সত্যবাদী। (উল্লেখিত বস্তু সমূহ হারাম ছিল শুধু-ই ইয়াহুদীদের জন্য, তাদের সাজা স্বরূপ, অন্যদের জন্য নয়। কিন্তু ইয়াহুদ মনে করত এসব বস্তু সবার জন্য-ই হারাম।)
১৪৭. তারা যদি (এসব কথা) বিশ্বাস না করে তবে বলে দাওঃ তোমাদের প্রভু করুণাময়। (তবে তিনি শাস্তি দানেও কঠোর) তার সাজা পাপিষ্টদের থেকে প্রত্যাহার করা হবে না। | ||
سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكْنَا وَلَا آبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَيْءٍ كَذَٰلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا بَأْسَنَا قُلْ هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا إِنْ تَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ أَنْتُمْ إِلَّا تَخْرُصُونَ (148) قُلْ فَلِلَّهِ الْحُجَّةُ الْبَالِغَةُ فَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ (149) قُلْ هَلُمَّ شُهَدَاءَكُمُ الَّذِينَ يَشْهَدُونَ أَنَّ اللَّهَ حَرَّمَ هَٰذَا فَإِنْ شَهِدُوا فَلَا تَشْهَدْ مَعَهُمْ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُونَ (150)
১৪৮. যারা (আল্লাহর সাথে) শিরক করে তারা (নিজেকে দায়মুক্ত করার জন্য) বলেঃ আল্লাহ চাইলে (আমাদেরকে শিরক থেকে বিরত রাখতে পারতেন। তখন) আমরা শিরক করতে পারতাম না, কোনো কিছু হারামও করতে পারতাম না, আমাদের বাপদাদাও (এমনকিছু) পারত না। আসলে তাদের বাপ-দাদাও একই ভাবে (একই অযুহাতে আল্লাহর দ্বীন) প্রত্যাখান করেছিল। ফলে তারা আযাব আস্বাদন করেছে। (হে নবী! এদের) বলে দাওঃ (আল্লাহ-ই যে তোমাদের দিয়ে পাপ করাচ্ছেন একথার পক্ষে) কোনো প্রমান থাকলে উপস্থাপন কর। আসলে তোমাদের সবই মনগড়া, অনুমান নির্ভর। ১৪৯. বলে দাওঃ আল্লাহর দলীল-ই চূড়ান্ত। তিনি চাইলে তোমাদের সবাইকে হেদায়াত করতে পারতেন।
১৫০. বলে দাওঃ তোমরা এমন কাউকে হাজির কর, যারা এই মর্মে সাক্ষ্য দিবে যে, আল্লাহ এসব (১৪৬তম আয়াতে উল্লেখিত বস্তু সবার জন্য) হারাম করেছেন। তারা (মিথ্যা) সাক্ষ্য দিলেও তুমি দিও না। (মনে রেখো!) যারা আমার বিধান অমান্য করে, আখেরাত অবিশ্বাস করে এবং প্রভুর সমকক্ষ নির্ধারণ করে; তুমি এদের মনগড়া (আইন, বিধান, রীতি, নীতি, প্রথা, সংস্কার, সংস্কৃতিসহ) কোনো কিছু মেনে নিও না।
হারাম কাজের একটি সংক্ষিপ্ত তালিকা ১৫১-১৫২. (এদের) বলঃ আসো! প্রভু যা হারাম করেছেন তোমাদের কাছে এসব পাঠ করিঃ
ভিন্ন পথ ও দলাদলি বিভ্রান্তি অনিবার্য করে তুলে ১৫৩. (আর শোনো!) এটা-ই (ইসলামী শারীয়া’হ মেনে চলাই) আমার পথ, সোজা পথ। তোমরা (দুনিয়ার সকল মুসলিমরা ঐক্যবদ্ধ ভাবে) এ পথ আঁকড়ে থাকবে। তোমরা ভিন্ন ভিন্ন পথের অনুকরণ করবে না, এতে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তোমাদেরকে এমন আদেশ দেয়া হল যেন তাকওয়া অর্জন করতে পারো। (আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া) ঈমান ও আক্বীদাহঃ আসলে আল্লাহর পথই সঠিক পথ। আল্লাহর পথের মূল উৎস ওহী তথা কুরআন ও সুন্নাহ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ওহীর পথ আঁকড়ে থাকতে হবে। যে বা যারা কুরআন সুন্নাহর বাইরে গিয়ে ভিন্ন পথ বানাবে বা ভিন্ন পথ গ্রহণ করবে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছেঃ বর্তমানে আমাদের সমাজের অনেক মানুষ কুরআন সুন্নাহর বাইরে গিয়ে দলাদলি করে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ হুঁশিয়ারিঃ
| ||
ثُمَّ آتَيْنَا مُوسَى الْكِتَابَ تَمَامًا عَلَى الَّذِي أَحْسَنَ وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لَعَلَّهُمْ بِلِقَاءِ رَبِّهِمْ يُؤْمِنُونَ (154) وَهَٰذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ (155) أَنْ تَقُولُوا إِنَّمَا أُنْزِلَ الْكِتَابُ عَلَىٰ طَائِفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ (156) أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنْزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَاءَكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِآيَاتِ اللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِي الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِفُونَ (157)
বাস্তব জীবনে আল্লাহর কিতাব মেনে না চলার পরিণাম ১৫৪. আমি (আল্লাহ) মূসাকে কিতাব দিয়েছি যেন (তার উপর আমার) অনুগ্রহ পরিপূর্ণ হয় আর প্রতিটি বিধান সবিস্তারে বর্ণিত হয়, যাতে ছিল হেদায়াত ও রহমত। যেন তারা প্রভুর সাক্ষাতে (তথা আখেরাতে) বিশ্বাস করে।
১৫৫. আর এটা (আল-ক্বুরআন) একটি বরকতময় কিতাব, যা আমি নাযিল করেছি। সুতরাং তোমরা এর অনুকরণ করবে (তথা বাস্তব জীবনে এর বিধান সমূহ মেনে চলবে।) এবং তাকওয়া অর্জন করবে (তথা কুরআনে বর্ণিত পাপাচার থেকে বেঁচে থাকবে) যাতে তোমাদের দয়া করা হবে।
১৫৬. (কিতাব না দিলে বাহানা হিসেবে) তোমরা বলতেঃ আগেকার দুই জাতির (ইয়াহুদ ও খৃষ্টানের) উপর কিতাব নাযিল হয়েছে, যার শিক্ষা সম্পর্কে আমরা অবগত ছিলাম না।
১৫৭. অথবা বলতেঃ “আমাদের কিতাব দেয়া হলে আমরা এদের চেয়ে অধিক হেদায়াতপ্রাপ্ত হতাম”। এখন প্রভু থেকে তোমাদের কাছেও বায়্যিনাহ (কিতাব) এসে গেছে, যাতে আছে সুস্পষ্ট বর্ণনা, সঠিক দিক নির্দেশনা ও রহমত। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কিতাব (মত জীবন যাপন করতে) অস্বীকার করে, (বাস্তব জীবনের কোনো বিষয়ে) এটাকে এড়িয়ে চলে, তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কে? (মনে রেখো! বাস্তব জীবনে) যারা আমার কিতাব এড়িয়ে চলবে আমি তাদের জঘন্যতম সাজা দেব, (আর এটা-ই হল আমার কিতাব) এড়িয়ে চলার পরিণাম। ঈমান ও আক্বীদাহঃ জীবনের সকল ক্ষেত্রে আল-কুরআনের মূলনীতি মেনে চলা মানুষের উপর ফরজ। জীবনের কোনো ক্ষেত্রে আল-কুরআনের মূলনীতি অমান্য করলে বা অবজ্ঞা করলে বা অবহেলা করলে কুফর হয়। এমন করলে মানুষের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। যে বা যারা বাস্তব জীবনে আল্লাহর কিতাবের বিধান এড়িয়ে চলবে বিচার দিনে রাসূল সাঃ আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। (দেখুনঃ সূরাহ ফুরক্বানঃ ৩০) | ||
هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا قُلِ انْتَظِرُوا إِنَّا مُنْتَظِرُونَ (158)
যখন কারো ঈমান আর কাজে আসবে না ১৫৮. (আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব আসার পরও মানুষ কেন মেনে নিচ্ছে না?) তবে কী তারা অপেক্ষা করছে যে (তাদেরকে বুঝাতে) ফিরিস্তা চলে আসবে, অথবা স্বয়ং প্রভু চলে আসবেন অথবা চলে আসবে প্রভুর কোনো নিদর্শন? যেদিন প্রভুর নিদর্শন (পশ্চিম থেকে সূর্য উদয়) এসে যাবে সেদিন কারো ঈমান কাজে আসবে না। তবে আগের ঈমান এবং সেই ঈমানের সাথে সৎকাজ (ফলপ্রসু হবে। তাদের) বলে দাওঃ তোমরা অপেক্ষা কর। আমরাও অপেক্ষায় আছি। ঈমান ও আক্বীদাহঃ কিয়ামতের আগে একবার চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে পশ্চিম থেকে উদয় হবে। তখন ভয়ে সকল মানুষ ঈমান আনবে। কিন্তু কারো ঈমানই গ্রহণ করা হবে না। তবে যারা আগে থেকে মুঅমিন ছিল তাদের সৎকাজ ফলপ্রসূ হবে। বিষয়টি অনেক সাহীহ হাদীছে সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে। | ||
إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ (159) দ্বীন নিয়ে দলাদলি করলে নবী সাঃ’র সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ১৫৯. (হে নবী! শোনো! যে বা) যারা দ্বীনকে বিভক্ত করে ফেলে এবং দলে দলে ভাগ হয়ে যায় তুমি তাদের কেউ নও (মানে তোমার সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।) তাদের বিষয় আল্লাহর উপর। তিনি-ই দেবেন তাদের কর্মফল। ঈমান ও আক্বীদাহঃ দ্বীনি ব্যাপারে দলীল ভিত্তিক ভিন্নমত অনুমোদিত হলেও বিভাজন তৈরি করা, ভিন্ন পথ বানিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া বিভ্রান্তির পথ। যারা এমন করে তারা বিভ্রান্ত। তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। যারা এমন করে রাসূল সাঃর সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারা হয়ে যায় বিভ্রান্ত এবং দ্বীন থেকে বিচ্যুত জনগোষ্ঠী। আর বর্তমানে আমাদের সমাজে একাজটি-ই করে যাচ্ছেন অনেক মানুষ। উল্লেখ্য হাদীছে বর্ণিত হয়েছে এ উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে এবং এর সবাই জাহান্নামী হবে একটিমাত্র দল ছাড়া। আর জান্নাতী এ দলটি হল যারা আল্লাহর রাসূল সাঃ ও তাঁর সাহাবাদের পথে অবিচল থাকবে তথা নতুন আবিষ্কৃত কোনো দলের সঙ্গী হবে না এবং সকল প্রকার দলাদলি থেকে মুক্ত থাকবে। বিশেষ হুঁশিয়ারিঃ উম্মতের মাঝে বিভেদ ও বিভাজন তৈরি করা বা দলবাজি করা বিভ্রান্তির পথ, কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। (দেখুনঃ আল-ইমরানঃ ১০৩, ১০৫, আনয়া’মঃ ১৫৩, ১৫৯, তাওবাহঃ ১০৭, ত্বাহাঃ ৯৪, রূমঃ ৩২, শুরাঃ ১৪)।
| ||
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ (160) পুণ্যের ছাওয়াব ও পাপের সাজা ১৬০. যে ব্যক্তি সৎকাজ করবে তাকে তার কাজের দশগুণ ছাওয়াব দেয়া হবে। আর কেউ পাপ করলে (যতটুকু পাপ করবে) ততটুকু-ই সাজা দেয়া হবে, কারো প্রতি অবিচার করা হবে না। | ||
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (161) قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163) হানীফ পদ্ধতিতে দ্বীন মেনে চলা ১৬১. (হে নবী!) বলে দাওঃ আমার রাব্ব আমাকে সোজা পথে পরিচালিত করেছেন (আর এটা-ই) প্রতিষ্ঠিত দ্বীন তথা হানীফ পদ্ধতিতে মেনে চলা ইবরাহীমের আদর্শ। সে মুশরিক ছিল না। জ্ঞাতব্যঃ আল্লাহর দ্বীন ছাড়া অন্য সকল মত, পথ ও মতবাদ, নীতি, আদর্শ, দর্শন, সংস্কার, সংস্কৃতি ও বিধান বাদ দিয়ে একক ভাবে আল্লাহর বিধান মেনে চলার নাম “হানীফ” পদ্ধতিতে দ্বীন মেনে চলা। ১৬২. বলঃ আমার সালাত, আমার সাধনা, আমার জীবন, আমার মরণ, রাব্বু-ল-আ’লামীন আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই আর আমাকে এমন আদেশ-ই দেয়া হয়েছে। আমি-ই প্রথম আত্মসমর্পণকারী। জ্ঞাতব্যঃ আপনি আপনার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারলে-ই কেবল মুসলিম হিসেবে দাবী করতে পারেন। | ||
قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ ۚ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ (164) وَهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ (165) আল্লাহ ছাড়া অন্য বিধানদাতার সন্ধান করাও কুফর ১৬৪. (হে নবী! কাফিরদের) জিজ্ঞেস করঃ আমি কি আল্লাহ ছাড়া অন্য বিধানদাতা খুঁজবো? অথচ তিনি-ই সবকিছুর রাব্ব (তথা একমাত্র বৈধ বিধানদাতা।) প্রত্যেক ব্যক্তিকে-ই তার কাজের দায়ভার নিতে হবে। কেউ কারো পাপের বুঝা বহন করবে না। (মনে রেখো!) তোমরা প্রভুর কাছে-ই ফিরে যাচ্ছ। তিনি অবহিত করাবেনঃ যেসব বিষয়ে তোমরা বিভক্ত হয়ে যাচ্ছ। ঈমান ও আক্বীদাহঃ যিনি সকলের প্রয়োজন মিটান, সকল অভাব মোচন করেন, বৈধ অবৈধ নির্ণয় করেন, চলার পথ ঠিক করে দেন, যিনি মালিক, যার হাতে জীবন-মরণ তিনি-ই রাব্ব। আর রাব্ব-ই একমাত্র বৈধ বিধানদাতা, বৈধ আইন প্রণয়নকারী। যেহেতু আল্লাহ-ই আমাদের রাব্ব। তাই আল্লাহ-ই আমাদের একমাত্র বৈধ বিধানদাতা। আল্লাহ ছাড়া অন্য বিধান দাতার সন্ধান করা কুফর এবং মেনে নেয়া শিরক। আল্লার দ্বীন নিয়ে দলাদলি করা বা দলে দলে বিভক্ত হয়ে যাওয়া বিভ্রান্তির পথ। দলবাজরা সবাই বিভ্রান্ত। যদিও তারা সবাই নিজেকে সঠিক বলে দাবী করে। আইন ও বিধানঃ প্রত্যেক ব্যক্তি-ই আপন কাজের জিম্মাদার। একের অপরাধের জন্য অন্যকে সাজা দেয়া অন্যায় ও পাপ। ১৬৫. তিনি-ই যমীনে তোমাদের প্রতিষ্ঠিত করেছেন, তোমাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। তিনি যাকে যা দিয়েছেন তাকে সে বিষয়ে পরীক্ষা করবেন। তোমার রাব্ব দ্রুত সাজা দেন। তিনি ক্ষমাশীল, দয়াময়। জ্ঞাতব্যঃ যার যা আছে, যতটুকু আছে, তাকে এজন্য-ই জবাবদিহি করতে হবে। তাই আমাদের উচিত নিজের চিন্তা করা, নিজের জবাবদিহিতা নিয়ে ভাবা।
|