- List Item #1
- List Item #2
- List Item #3
৫ সূরাহ আল-মাইদাহ মাইদাহ অর্থ খাঞ্ছা, খাদ্য সরবরাহের বড় থালা। ঈসা আঃর উম্মত আকাশ থেকে খাঞ্ছা ভরা খাবারের জন্য আল্লাহর কাছে আবদার করেছিল। তাদের আবদার রাখতে গিয়ে ঈসা আঃ আল্লাহর কাছে দোয়া করে ছিলেন। আর ঈসা আঃর দোয়ার ফলে আল্লাহ্ খাবার ভরা খাঞ্ছা পাঠিয়ে ছিলেন। এ সূরায় (১১২-১১৫ এ ৪ আয়াতে) ওই খাঞ্ছার কথা আলোচিত হয়েছে। সূরাহ মা-ইদাহ আল-কুরআনের খুব-ই গুরুত্বপূর্ণ একটি সূরাহ। এ সূরায় হালাল-হারামের বিধানসহ ইসলামী শারীয়া’হর অনেক বিধিবিধান সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে। তাই বাস্তব জীবনে মেনে চলার জন্য সূরাহটি জানা এবং বুঝা তথা অধ্যয়ন করা খুব-ই গুরুত্বের দাবি রাখে। সূরাহটি মাদানী। সূরাহ ফাতহ’ এর পর নাযিল হয়েছে। এ সূরায় মোট আয়াত ১২০টি। | |
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ (1) বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম হালাল পশু ১. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা (আল্লাহর সাথে ও মানুষের সাথে করা) সকল অঙ্গীকার পূর্ণ করবে। তোমাদের জন্য হালাল করা হয়েছে আনয়া’ম (তৃণভূজী গবাদি নিরীহ) জাতীয় পশু তবে ওইসব (পশু) ছাড়া যেগুলোর (হারাম হবার) কথা সামনে উল্লেখ করা হবে। (হালাল পশুপাখি খাওয়া যাবে) ইহরাম অবস্থায় শিকার ব্যতীত (কারণ ইহরাম অবস্থায় শিকার করা হালাল নয়। এটা হল আল্লাহর হুকুম।) আল্লাহ “হু’কম” করেন (বিধান তৈরি করেন /আদেশ জারি করেন) যেমন খুশী। হু’কম পরিচিতিঃ হু’কম (حكم) শব্দটি সাধারণত কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
আইন ও বিধানঃ গবাদি পশু (যেমনঃ গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, ঘোড়া, ইত্যাদি) এবং তৃণভোজী অন্যান্য নিরীহ পশু (যেমনঃ হরিণ, নীলগাই, খরগোস, ইত্যাদি) খাওয়া হালাল হবে যদি এটা ইসলামী শারীয়া’হ মতে জবাই করা হয়। বিঃ দ্রঃ = ঘোড়া খাওয়া হালাল, এতে কোনো সন্দেহ নেই। তবে ঘোড়া যেহেতু যুদ্ধের হাতিয়ার এবং এটা খেয়ে ফেললে যুদ্ধের হাতিয়ার কমে যাবে, শুধু এজন্য ইমাম আবু-হানীফাহ রাহিঃ ঘোড়া খেতে নিরুৎসাহিত করে এটাকে মাকরূহ বলেছেন।
কয়েকটি হারাম খাবার ও হারাম কর্ম ২. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা হালাল মনে করো না..
তাকওয়া ও মুত্তাক্বী পরিচিতিঃ আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে সে হয় মুত্তাক্বী। মুত্তাক্বী ব্যক্তি থেকে কখন কোনো পাপ হয়ে গেলে সে তৎক্ষণাৎ তাওবাহ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। | |
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَٰلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (3) কিছু হারাম খাদ্য ও আল্লাহর ক্ষমা ৩. (হে মুসলিমগণ!) তোমাদের তরে হারাম করা হয়েছে..
কাফিররা আজ তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে গেছে। (তারা আর তোমাদের দ্বীনকে সার্বিক ভাবে ধ্বংস করে দিতে পারবে না।) তাই তোমরা (নীতিগত ভাবে) তাদেরকে ভয় করো না, বরং ভয় করো শুধু আমাকে-ই (যাতে আমার নীতি থেকে বিচ্যূত হয়ে না যাও।) আজকের (বিদায় হাজ্জে আরাফার) এ দিনে আমি আমার বিধানকে তোমাদের উপর পূর্ণতা দান করলাম, আমার নিয়ামত (ইসলামী শারীয়া’হ) তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জীবন আদর্শ হিসেবে একমাত্র ইসলামকে নির্ধারণ করে দিয়ে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তবে কোনো ব্যক্তি যদি পাপ বা অবাধ্যতা ব্যতীত শুধু ক্ষুধার তাড়নায় বা নিরুপায় হয়ে (হারাম খাদ্য খেয়ে ফেলে তবে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কারণ) আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়াময়। আইন ও বিধানঃ উক্ত আয়াতকে সাধারণ ভাবে নিলে বুঝা যায় সকল প্রকার মৃত-ই হারাম। তবে এ আয়াতে উল্লেখিত মৃত শব্দের ব্যাপকতাকে তাখস্বীস্ব (সীমিত) করে অনেক হাদীছে মাছ আর জারাদ (পঙ্গপাল বা বনজ ফড়িং) খাওয়া হালাল বলে উল্লেখ করা হয়েছে। আর আদর্শগত ভাবে আল্লাহর বিধান মেনে নেওয়ার পর নিরুপায় হয়ে জীবন বা স্বাস্থ্য বাঁচাতে হারাম খাবার খেয়ে নিলে আল্লাহ ক্ষমা করে দেন।
| |
يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ ۖ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ ۖوَاتَّقُوا اللَّهَ ۚإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (4)
পশুপাখি দিয়ে শিকার করানো এবং শিকারকৃত পশুপাখি খাওয়ার বিধান পটভূমিঃ আদি বিন হাতিম রাঃসহ কিছু সাহাবীর পেশা ছিল শিকার করা। তারা কুকুর ও ঈগল দিয়ে পশুপাখি শিকার করতেন। উল্লেখিত আয়াত নাযিলের পর তারা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! অনেক সময় আমরা জবেহ করতে পারি না, মাঝে মাঝে পশুপাখি মরে যায়, এসব খাওয়া কি আমাদের জন্য হালাল হবে? এসব বিষয়ে বিধান দিয়ে নাযিল হয়েছে..
৪. (হে নবী!) তারা তোমার কাছে জানতে চায়ঃ কোন ধরনের বস্তু তাদের জন্য হালাল। বলে দাওঃ তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল উত্তম (খাবার।) আল্লাহ তোমাদেরকে যা (শিকার পদ্ধতি) শিক্ষা দিয়েছেন; তোমরা তোমাদের শিকারি পশুপাখিকে এ বিষয়ে প্রশিক্ষণ দেবে তারপর (তোমাদের প্রশিক্ষণপ্রাপ্ত পশুপাখী শিকার করে) তোমাদেরকে যা এনে দেবে এটা (মরে গেলেও) তোমরা খেতে পারবে তবে (সাবধান! প্রশিক্ষনপ্রাপ্ত পশু/পাখীকে শিকারের জন্য) ছাড়ার সময় আল্লাহর নাম উল্লেখ করবে। (ছাড়ার সময়ে আল্লাহর নাম না নিলে ওই পশুপাখির মৃত শিকার খাওয়া তোমাদের জন্য হালাল হবে না। হে মুঅমিনগণ!) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আইন ও বিধানঃ
| |
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (5)
আহলে কিতাবের খাবার ও তাদের নারী বিয়ে করার বিধান ৫. (হে মুসলিমগণ!) আজকের এ দিনে তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র বস্তু। আহলে কিতাবের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল। মুসলিম সতী নারী আর আগেকার আহলে কিতাবের সতী নারী (তোমাদের জন্য হালাল) যখন তোমরা মোহর দিয়ে বৈধ ভাবে (স্ত্রী হিসেবে তাদেরকে গ্রহণ করবে), রক্ষিতা বা গার্লফ্রেন্ড হিসেবে নয়। (রক্ষিতা বা গার্লফ্রেন্ড হিসেবে নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করাকে বৈধ মনে করলে কুফর হবে) আর যে ব্যক্তি ঈমান আনা সত্ত্বেও কুফর করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আর আখেরাতে সে (চিরতরে) ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
ঈমান ও আক্বীদাহঃ রক্ষিতা বা গার্লফ্রেন্ড হিসেবে নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করাকে বৈধ মনে করলে কুফর হয়। আর কুফর, শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম যদি কোনো প্রকার কুফর শিরক বা মুনাফিকীর সাথে জড়িয়ে পড়ে তবে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আইন ও বিধানঃ
| |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَٰكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (6) অযু, গোসল ও তায়াম্মুম ৬. মুঅমিনগণ! তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন..
আল্লাহ তোমাদের উপর কষ্ট চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের উপর তার নিয়ামত পরিপূর্ণ করতে চান, যেন তোমরা শোকর আদায় কর। আইন ও বিধানঃ সালাতের জন্য পবিত্রতা অর্জন করা পূর্বশর্ত। পবিত্রতা ব্যতীত সালাত শুদ্ধ হয় না। সালাতের পবিত্রতা অযু গোসল ও তায়াম্মুম এ ৩ ভাবে অর্জন করা হয়।
ক. তায়াম্মুমের নিয়তে মাটিতে হাত স্পর্শ করে এ হাত দিয়ে মুখ মণ্ডল মাসেহ করবে, পুনরায় মাটিতে হাত স্পর্শ করে এ হাত দিয়ে দুই হাত কনুই পর্যন্ত মাসেহ করবে। এটা হল পরিপূর্ণ তায়াম্মুম। এটা হানাফী, শাফিয়ী ও মালিকী ফিক্বহের পছন্দনীয় পদ্ধতি।
খ. তায়াম্মুমের নিয়তে মাটিতে হাত স্পর্শ করে ওই হাত দিয়ে মুখ মণ্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করবে। এ তায়াম্মুম পবিত্রতার জন্য যথেষ্ট। ইমাম আহমাদ রাহিঃ এ তায়াম্মুমককে যথেষ্ট বলেছেন। তায়াম্মুমের উভয় পদ্ধতি-ই রাসূল সাঃ থেকে সাহাবাগণ শিখেছেন। (দেখুন তিরমিযী তায়াম্মুম পরিচ্ছদ)
| |
وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمِيثَاقَهُ الَّذِي وَاثَقَكُمْ بِهِ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (7) আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ৭. (হে মুসলিমগণ!) তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ কর এবং আল্লাহর সাথে তোমরা যেসব অঙ্গীকার করেছ (এগুলো পূর্ণ কর।) যখন তোমরা বলেছিলে “আমরা (আল্লাহর কথা) শুনেছি এবং আমরা তার আনুগত্য মেনে নিয়েছি”। আর আল্লাহর তাকওয়া অর্জন কর। নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয়েও অবগত। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া) জ্ঞাতব্যঃ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুটি সাক্ষ্য দেয়ার মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করেছি। দুইটি সাক্ষ্যের.. ১মটি হলঃ “আল্লাহ্ ছাড়া আর কোনো ইলাহ নেই”। এ সাক্ষ্যের সারকথা হচ্ছে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে চলা এবং আল্লাহর বিধানের বিপরীতে অন্য কিছু না মানার অঙ্গীকার করা। আর.. ২য়টি হলঃ “মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল”। এ সাক্ষ্যের সারকথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ও সকল কাজে মুহাম্মাদ সাঃকে জীবন আদর্শ হিসেবে মেনে নেওয়ার অঙ্গীকার করা। সুতরাং বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিতে হবে এবং সকল বিষয়ে নবী সাঃকে অনুকরণীয় আদর্শ হিসেবে মেনে চলতে হবে। জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে এসবের বিপরীত কিছু করা, কিছু বলা বা কোনো পদক্ষেপ নেওয়ার মানে-ই হচ্ছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা হারাম ও বিভ্রান্তির পথ। যারা এমন করে তারা বিভ্রান্ত হয়ে চির জাহান্নামী হয়ে যায়।
| |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ (9) وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ (10) ন্যায় বিচার, আইনের শাসন ও সমান অধিকার ৮. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা ন্যায় বিচারের স্বার্থে আল্লাহর জন্য সাক্ষ্য দিতে উঠে দাঁড়াও। কারো প্রতি শত্রুতা যেন আ’দল (ন্যায় ও সাম্য) প্রতিষ্ঠায় তোমাদের প্রতিবন্ধক হতে না পারে। তোমরা আ’দল কর (তথা ন্যায় ও সাম্য বজায় রাখো।) এটা হল তাকওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহর তাকওয়া অর্জন কর। নিশ্চয় আল্লাহ খবর রাখেন তোমাদের সকল কাজের। ৯-১০. যারা ঈমান আনে এবং (ঈমানের সহিত) সৎকাজ করে, আল্লাহ তাদের ওয়াদা দিচ্ছেন সাধারণ ক্ষমা ও মহাপুরস্কারের। আর যারা কুফর করে, আমার বিধান অমান্য করে, তারা জাহান্নামী। জ্ঞাতব্যঃ ন্যায়, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য এবং এসব প্রতিষ্ঠার পর এটা ধরে রাখার জন্য সাধ্যমত চেষ্টা করা সকল মানুষের মানবিক দায়িত্ব এবং মুসলিমদের ঈমানী দায়িত্ব। ন্যায় বিচারের মূল বিষয় আইনের শাসন বজায় রাখা এবং আইনের চোখে সবাইকে সমান ভাবে দেখা, আর এটাকে-ই বলা হয় সাম্য, সমতা বা সমান অধিকার। আইন ও বিধানঃ ন্যায়, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং বজায় রাখা মুসলমানদের ফরজ দায়িত্ব। আর ন্যায় বিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাক্ষ্য। তাই সাক্ষ্য দিতে হবে সঠিক ভাবে এবং আল্লাহর জন্য। মিথ্যা সাক্ষ্য ন্যায় বিচারকে বিঘ্নিত করে, তাই মিথ্যা সাক্ষ্য দেয়া হারাম এবং জঘন্যতম মহাপাপ। রাসূল সাঃ যে ৭টি পাপকে ধ্বংসাত্বক বলে অভিহিত করেছেন এরমধ্যে একটি হল মিথ্যা সাক্ষ্য দেয়া। ঈমান ও আক্বীদাহঃ কুফর ঈমান বিনষ্টকারী মহাপাপ। যে বা যারা কুফর করে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আর ওইলোক হয়ে যায় মুনাফিক তথা চির জাহান্নামী। আখেরাতে আল্লাহর রহমত ও ক্ষমা তাদের জন্য হারাম হয়ে যাবে। কিয়ামতের দিন তাদের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না তথা তাদের বাঁচার আর কোনো সম্ভাবনাই বাকি থাকবে না। কুফর পরিচিতিঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)
| |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚوَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (11) আল্লাহই সর্বোত্তম রক্ষক পটভূমিঃ রাসূল সাঃ ১০ বছরের মাদানী জীবনে প্রায় ৮৭টি যুদ্ধ করেছেন। এসবের একটি ছিল যাতু-র-রাক্বা’। অভিযানের এক পর্যায়ে সাহাবাগণ ছোট ছোট দলে বিশ্রামরত ছিলেন। রাসূল সাঃও এক গাছের ডালে তলোয়ার ঝুলিয়ে বিশ্রামরত ছিলেন। গাউরাছ বিন হারিছ নামে এক কাফির বিষয়টি লক্ষ্য করল। সে চুপি চুপি কাছে এসে রাসূল সাঃর তলোয়ার হাতে তুলে নিল এবং আক্রমণ করতে উদ্যত হল আর বললঃ মুহাম্মাদ! এখন তোমাকে কে বাঁচাবে? রাসূল সাঃ বললেনঃ আল্লাহ। একথা শোনে লোকটির দেহে কম্পন শুরু হল এবং হাত থেকে তলোয়ার পড়ে গেল। সাহাবাগণ তাকে ধরে ফেললেন। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ১১. মুঅমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ কর, মানুষ যখন তোমাদের (রাসূলের) উপর হাত বাড়াতে উদ্যত হয়েছিল তিনি তখন তাদের হাত রুখে দিয়েছেন। আর আল্লাহর তাকওয়া অর্জন কর। মুঅমিনরা যেন শুধু আল্লাহর উপরই ভরসা রাখে। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে) | |
وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَار فَمَنْ كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ (12) فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ۚإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (13) ইয়াহুদ সমাজ ও তাহরীফ ১২. আল্লাহ বনী-ইসরাঈল (ইয়াহুদ) থেকে (আনুগত্য ও যুদ্ধের) শপথ নিয়েছিলেন এবং তাদের (১২ গোত্রের) জন্য ১২জন নেতা ঠিক করে দিয়েছিলাম। (জেরুজালেম পুনর্দখল অভিযানে দুশমনের অবস্থা পর্যবেক্ষণের জন্য তারা এ ১২ জনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে ছিল।) আল্লাহ বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি সালাত কায়েম কর, যাকাত আদায় কর, রাসূলগণের উপর ঈমান রাখ, (শত্রুর মোকাবিলায়) তাদের শক্তি যোগাও, (যুদ্ধের খরচ মিটাতে) আল্লাহর পথে উত্তম ঋণ হিসেবে খরচ কর; তবে আমি তোমাদের পাপসমূহ মোচন করে দেব, তোমাদেরকে প্রবেশ করাব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত কত নহর। আর এতোকিছুর পরও তোমাদের কেউ যদি কুফর করে তবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। (কিন্তু এতোকিছুর পরও তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে।) ১৩. সুতরাং এসব অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের লা’নত করেছি, তাদের অন্তরকে কঠিন বানিয়ে দিয়েছি। তারা (কিতাবের) শব্দকে সঠিক অবস্থান থেকে তাহরীফ করেছে, তাদেরকে দেয়া অনেক আদেশ-ই তারা ভুলে গেছে। তাদের বিশ্বাসঘাতকতার বর্ণনা তুমি প্রতিনিয়তই জানতে পারবে। তবে তুমি তাদের ক্ষমা করবে, মার্জনা করবে। (কারণ ক্ষমা ও মার্জনা সৎলোকের স্বভাব।) নিশ্চয় আল্লাহ সৎলোকদের পছন্দ করেন। জ্ঞাতব্যঃ তাহরীফ অর্থ বদলে ফেলা। আল্লাহর কালামে শব্দগত, অর্থগত বা মর্মগত পরিবর্তনকে তাহরীফ বলা হয়। তখনকার দিনে ইয়াহুদ উলামা তাহরীফ করত আর এখন তাহরীফ করছেন আমাদের কিছু আলিম উলামা। তাহরীফ সম্পর্কে আরো জানতে দেখুনঃ এ তাফসীরের শুরুতে তাহরীফ পাঠ। | |
وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ (14) ইয়াহুদ ও খৃষ্টান ১৪. আর যারা নিজেকে নাসারা (খৃষ্টান) বলে পরিচয় দেয় আমি তাদের থেকেও অঙ্গীকার নিয়েছি। তারাও তাদেরকে দেওয়া অনেক আদেশ ভুলে গেছে। ফলে আমি তাদের (ইয়াহুদ ও খৃষ্টানদের) মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চালন করে দিয়েছি যা কিয়ামত পর্যন্ত বলবত থাকবে। (ইতিহাস সাক্ষী ইয়াহুদীদের উপর সবচেয়ে বেশী অত্যাচার করেছে খৃষ্টানরা। ২টি বিশ্ব যুদ্ধসহ নানা সময়ে লাখ লাখ ইয়াহুদকে খৃষ্টানরা-ই হত্যা করেছে।) আল্লাহ অচিরেই তাদের অবগত করাবেন নিজ নিজ কর্মফল সম্পর্কে। | |
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ (15) নবী মুহাম্মাদ সাঃ ১৫. হে আহলে কিতাব! তোমাদের কাছে এসেছে আমার রাসূল (মুহাম্মাদ।) তোমরা কিতাবের যা গোপন করেছ এর অনেককিছু-ই সে প্রকাশ করে দেবে আর অনেককিছু করবে না। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর (ইসলাম, নবী) আর সুস্পষ্ট কিতাব (আল-কুরআন।) জ্ঞাতব্যঃ এখানে নূর শব্দটি ব্যবহৃত হয়েছে। নূর শব্দের শাব্দিক অর্থ আলো, যা দিয়ে পথ চলা যায়। পবিত্র কুরআনে নূর শব্দটি (আমার অনুসন্ধানে) ৩৩ বার ব্যবহৃত হয়েছে। এরমধ্যে অনেক জায়গায় ইসলামকে নুর বলা হয়েছে, অনেক জায়গায় তাওরাত, ইনজীল ও কুরআনকে নূর বলা হয়েছে। অনেক জায়গায় আল্লাহকে নূর বলা হয়েছে, কিছু জায়গায় চদ্রকে নূর বলা হয়েছে, কিছু জায়গায় আলোকে নূর বলা হয়েছে। কিছু জায়গায় নবীগণকে নূর বলা হয়েছে। নবীগণকে নূর বলে বুঝানো হয়ঃ নবীর আদর্শ, যার মাধ্যমে পথ চলা সহজ হয়। দুই এক জায়গায় মুহাম্মাদ সাঃকে উদ্দেশ্য করেও নূর শব্দটি ব্যবহৃত হয়েছে। এর মানে মুহাম্মাদ সাঃ সমগ্র মানব জাতির জন্য হেদায়াতের বাতি। তবে এর মানে এই নয় যে তিনি নূরের তৈরি।
| |
يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلَامِ وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (16) আল্লাহ্ কাকে হেদায়ত করেন ১৬. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ এর (এ নূরের) মাধ্যমে তাকে শান্তির পথে পরিচালিত করেন, তাকে বের করে আনেন সকল প্রকার অন্ধকার (কুফর) থেকে একমাত্র নূর (ইসলাম) এ আপন করুণায় আর তাকে পরিচালিত করেন সোজা পথে। ঈমান ও আক্বীদাহঃ হেদায়াতের একমাত্র পথ কুরআনের অনুকরণ ও নবীর অনুসরণ। আল্লাহর কিতাব ও রাসূল সাঃর সুন্নতের বিপরীতে যা আছে সব বিভ্রান্তি ও মনগড়া। আর এটাকে বলা হয় ইত্তেবায়ে হাওয়া তথা (নিজের বা অন্যের) প্রবৃত্তির অনুকরণ। | |
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (17) খৃষ্টান সমাজ ও আল্লাহর সার্বভৌমত্ব ১৭. নিশ্চয় তারা (খৃষ্টানরা) কুফর করেছে যারা বলে “মাসীহ বিন মারইয়াম হলেন খোদা”। (হে নবী! তাদেরকে) জিজ্ঞেস করঃ আল্লাহ যদি মাসীহ বিন মারইয়ামকে, তার মাকে এবং দুনিয়ার সবাইকে ধ্বংস করে দেন তবে কার সাধ্য আছে যে আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করবে? আসলে আসমানসমূহ, যমীন এবং উভয়ের মধ্যবর্তি সবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। তিনি যা খুশী/যেভাবে খুশী সৃষ্টি করেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| |
وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَىٰ نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ قُلْ فَلِمَ يُعَذِّبُكُمْ بِذُنُوبِكُمْ بَلْ أَنْتُمْ بَشَرٌ مِمَّنْ خَلَقَ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَإِلَيْهِ الْمَصِيرُ (18) ইয়াহুদ ও নাসারা ১৮. ইয়াহুদ ও নাসারা বলেঃ আমরা আল্লাহর সন্তান এবং প্রিয়ভাজন। (তাদেরকে) বলো! তবে কেন পাপের কারণে তিনি তোমাদেরকে সাজা দিয়েছেন? আসলে তোমরা (অন্যান্য মানুষের মতই) আল্লাহর সৃষ্টি মানুষ। আর (আল্লাহর নিয়ম হল) তিনি যাকে খুশী ক্ষমা করেন আর যাকে ইচ্ছা সাজা দেন (এ নিয়ম তোমাদের বেলায়ও প্রযোজ্য।) আসমানসমূহ, যমীন এবং মধ্যবর্তি সবকিছুর মালিকানা আল্লাহর আর তাঁর কাছে-ই প্রত্যাবর্তন। | |
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِنَ الرُّسُلِ أَنْ تَقُولُوا مَا جَاءَنَا مِنْ بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖفَقَدْ جَاءَكُمْ بَشِيرٌ وَنَذِيرٌ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (19) নবী মুহাম্মাদ সাঃ ১৯. হে আহলে কিতাব! রাসূলগণের ধারাবাহিকতায় (প্রায় ৫৭৭ বছরের) দীর্ঘ বিরতির পর তোমাদের কাছে এসেছে আমার রাসূল (মুহাম্মাদ) যে তোমাদেরকে স্পষ্ট করে বলে দেবে (সবকিছু।) এখন তোমরা আর বলতে পারবে না “আমাদের কাছে কোনো সাবধানকারী ও সুসংবাদদাতা আসেননি”। কারণ এখন তোমাদের কাছে সাবধানকারী ও সুসংবাদদাতা এসে গেছে। আর (জেনে রাখো!) আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। জ্ঞাতব্যঃ রাসূল সাঃ নবী হয়েছে ৬১০ ঈসায়ী সনে। মানে ঈসা আঃর জন্মের ৬১০ বছর পর। ঈসা আঃ জন্ম থেকে-ই নবী ছিলেন এবং ৩৩ বছর বয়সে আকাশে আরোহণ করেছেন। সে মতে ঈসা আঃর আকাশে আরোহণ থেকে মুহাম্মাদ সাঃর নবুয়ত পর্যন্ত সময়কাল হল ৫৭৭ বছর। | |
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ (20) يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ (21) قَالُوا يَا مُوسَىٰ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَنْ نَدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا مِنْهَا فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ (22) قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (23) قَالُوا يَا مُوسَىٰ إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ (24) قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ (25) মূসা আঃর যুদ্ধের আহ্বান এবং বানী-ইসরাঈলের অস্বীকৃতি ২০. (স্মরণ কর) যখন মূসা বললঃ হে আমার জাতি! তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ কর; তিনি তোমাদের মাঝে অনেক রাসূল পাঠিয়েছেন, বানিয়েছেন অনেক বাদশা। তিনি তোমাদেরকে অনেক কিছু দিয়েছেন যা বিশ্বে আর কাউকে দেননি। ২১. হে আমার জাতি! এ পবিত্র যমীনে প্রবেশ (যুদ্ধ করে জেরুজালেম পুনঃদখন) করাকে আল্লাহর তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তাই (শত্রুকে হটিয়ে) তোমরা এখানে প্রবেশ কর, (শত্রুর ভয়ে) পিছন ফিরে যেও না। এতে তোমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। জ্ঞাতব্যঃ মূসা আঃর এ আহবানের পর তারা যুদ্ধ করতে রাজি হয়েছিল। মূসা আঃ তাদের থেকে আনুগত্য ও যুদ্ধের শপথ নিয়েছিলেন এবং শত্রুর অবস্থা পর্যবেক্ষনের জন্য ১২জন নেতাকে পাঠিয়ে ছিলেন। কিন্তু পরে শত্রুর ভয়ে ভীত হয়ে তারা যুদ্ধ করতে অস্বীকার করেছিল। যে কথা বলা হয়েছে একটু আগে ১২তম আয়াতে। ২২. তারা (মূসা আঃ যে ১২ জনকে পাঠিয়ে ছিলেন তাদের ১০জন) বললঃ মুসা! এখানকার (জেরুজালেমের) অধিবাসীরা অনেক শক্তিশালী। (তাদের মোকাবিলার সাধ্য আমাদের নেই) যতক্ষণ তারা থাকবে আমরা সেখানে যাব না, তারা বের হয়ে যাবার পর আমরা সেখানে প্রবেশ করব। ২৩. (১২ জনের) যে দুজন আল্লাহর নিয়ামতের (জবাবদিহিতার) ব্যাপারে ভীত ছিল তারা (তাদের অনুগত সেনাদেরকে) বললঃ তোমরা সদর দরজা দিয়ে (শহরে) প্রবেশ করবে এবং (আল্লাহর হুকুম মেনে শহরে) প্রবেশ করলে তোমরা অবশ্যই বিজয়ী হবে। আর তোমরা শুধু আল্লাহর উপর-ই তাওয়াক্কুল করবে যদি তোমরা মুঅমিন হয়ে থাকো। (যথাসাধ্য কর্ম সম্পাদন করে ফলের জন্য আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল।) ২৪. তারা (ওই ২নেতা ছাড়া গোটা ইয়াহুদ সমাজ) বললঃ মুসা! যতক্ষণ শত্রুরা (শহরে) থাকবে আমরা সেখানে যাব না। (যুদ্ধ করতে চাইলে) তুমি আর তোমার রাব্ব গিয়ে যুদ্ধ কর, আমরা এখানে-ই বসে থাকলাম। ২৫. মুসা বললঃ হে রাব্ব! (এরা তাদের অঙ্গীকার ভঙ্গ করে যুদ্ধ থেকে পালাচ্ছে এবং আমার আনুগত্য থেকে বেরিয়ে গেছে। তাই আমি এদের ব্যাপারে আর কিছু বলতে পারছি না।) আমি কেবল আমার আর আমার ভাইয়ের জিম্মাদার। (আমরা দুই ভাই যুদ্ধের জন্য প্রস্তুত।) আমাদেরকে ওই পাপিষ্ঠদের থেকে আলাদা করে দাও। ঈমান ও আক্বীদাহঃ যুদ্ধ থেকে পালানো মহাপাপ। যে ৭টি মহাপাপকে রাসূল সাঃ ধ্বংসাত্বক ৭ বলে অভিহিত করেছেন এর অন্যতম একটি হচ্ছে যুদ্ধ থেকে পালানো। যে মুসলিম যুদ্ধ থেকে পালিয়ে যায় অথবা পালিয়ে থাকে অথবা যুদ্ধকে অপছন্দ করে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক মানুষের চুখে মুসলিম হলেও আল্লাহর তালিকায় কাফির। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য নিম্নতম জাহান্নাম। মুনাফিকের নামায রোজা হজ্জ যাকাত দান খয়রাত সব নিস্ফল ও বরবাদ হয়ে যায়। মুনাফিক মারা গেলে তাদের জানাযায় শরীক হওয়া এবং তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। পরকালে মুনাফিকের জন্য শাফায়াত করতে কাউকে অনুমতি দেয়া হবে না। | |
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛأَرْبَعِينَ سَنَةً ۛيَتِيهُونَ فِي الْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ (26) যুদ্ধ থেকে পালানোর সাজা ২৬. আল্লাহ বললেন (যুদ্ধ থেকে পালানোর সাজা স্বরূপ) আমি চল্লিশ বছরের জন্য তাদের তরে (এখান থেকে বের হওয়া) হারাম করে দিলাম। (৪০ বছর) তারা এখানে-ই ঘুরপাক খাবে। সুতরাং (হে মূসা!) ওই পাপিষ্ঠদের জন্য আফসোস করো না। (তারা বর্তমান মিশরের “তীহ” উপত্যকায় ৪০ বছর ঘুরপাক খেয়েছে) | |
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27) হাবিল ও কাবিলঃ কেবল মুত্তাক্বীদের আ’মাল-ই কবুল করা হয় ২৭. (হে নবী!) আদমের দুই ছেলের (হাবিল ও কাবিলের) কাহিনী লোকদের কাছে বর্ণনা কর। যখন তারা উভয়ে (দুই ভাইয়ের মাঝে কে সঠিক এটা নির্ধারনের জন্য একজনে মেষ আর একজনে তার উৎপাদিত কৃষিপণ্য আল্লাহর নামে) কুরবানী করল, তখন তাদের একজনের (হাবিলের কুরবানী) কবুল করা হল আর অন্যজনের (কাবিলের কুরবানী) কবুল করা হল না। (কাবিলের কুরবানী কবুল না হওয়ায় সে রেগে গেল এবং এজন্য হাবিলকে দায়ী করে) বললঃ আমি তোমাকে মেরে ফেলব। (হাবিল) বললঃ (তোমার কুরবানী কবুল না হওয়ার জন্য আমি দায়ী নই। তুমি পাপ পথ ছেড়ে দাও এবং ভালো হয়ে যাও। তখন তোমার কুরবানীও কবুল হবে। কারণ) আল্লাহ কেবল মুত্তাক্বীদের থেকে-ই (তাদের আ’মাল) কবুল করে থাকেন। জ্ঞাতব্যঃ মুত্তাক্বী শব্দটি এসেছে আরবী তাক্বওয়া থেকে। আর তাক্বওয়ার মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। ইসলামী পরিভাষায় যাবতীয় কুফর শিরক ও মহাপাপ থেকে বিরত থাকার নাম তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করল (তথা কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকল) তাকে বলা হয় মুত্তাক্বী। উল্লেখ্য তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথা.. অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যক্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া। অত্যাবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাকওয়া হল সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। মুসলিম পুরুষ নারী সবাইকে অত্যাবশ্যকীয় ভাবে এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা তার ঈমান বাঁচানো সম্ভব হবে না। বরং তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। আবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুঅমিনের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হল সকল প্রকার কাবীরাহ তথা মহাপাপ থেকে বেঁচে থাকা। মুঅমিন হতে হলে এবং মুঅমিন হিসেবে জীবন যাপন করতে হলে অবশ্যই এধরণের তাকওয়া অর্জন করতে হবে। নতুবা সে ফাসিক হয়ে যাবে এবং তার আখেরাত অনিশ্চিত হয়ে যাবে। পরিপূর্ণ তাকওয়াঃ অর্থাৎ ছোটবড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। মহান আল্লাহ্ই কেবল তার পছন্দের বান্দাকে এমন তাওয়ার অধিকারী করতে পারেন। পর্যালোচনাঃ আল্লাহর নীতি হলঃ তিনি শুধু মুত্তাক্বীদের ইবাদাত-ই কবুল করেন। বিশেষত যাদের অত্যাবশ্যকীয় তাক্বওয়াটুকুও নেই, যারা কুফর শিরকের মত মহাপাপের সাথে জড়িয়ে মুনাফিক হয়ে যায়; আল্লাহ্ তাদের ইবাদাত কবুল করেন না।
কবুলের আলামতঃ তখনকার সময়ে ক্বুরবানীকৃত বস্তু কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হত। কুরবানী কবুল হলে আকাশ থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে যেত, এটা ছিল কুরবানী কবুলের আলামত। আর কুরবানী কবুল না হলে কুরবানীকৃত বস্তু এভাবে-ই পড়ে থাকত।
লাশ দাফনের ব্যবস্থা ২৮-২৯. (হাবিল আরো বলল) তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াব না। কারণ আমি রাব্বুল আ’লামীন আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপ বহন করে জাহান্নামীদের সঙ্গী হও। আর এটা-ই হল জালিমদের পরিণতি।
৩০. সে (কাবিল) তার ভাইকে হত্যা করতে এভাবেই উদ্যত হল এবং হত্যা করে ফেলল। ফলে সে (চিরতরে) ক্ষতিগ্রস্থ হয়ে গেল। ৩১. (হত্যার পর কাবিল ভাইয়ের লাশ নিয়ে বিপাকে পড়ল। তখন তাকে শিক্ষা দেবার জন্য) আল্লাহ একটি কাকপক্ষী পাঠালেন। (কাবিল মৃতদেহ বহন করে ক্লান্ত হয়ে বিশ্রাম করছিল) কাকপক্ষীটি (কাবিলের চুখের সামনে আরেকটি কাককে মেরে) মাটি খুঁড়ে (মৃত কাককে দাফন করে) দেখিয়ে দিল ভাইয়ের লাশ কি ভাবে দাফন করতে হয়। (কাকপক্ষীর কান্ড দেখে অবাক হয়ে কাবিল) বললঃ হায় হায়! আমি ওই কাকপক্ষীর মতও হতে পারলাম না। ভাইয়ের মৃত দেহ দাফন করার (বুদ্ধিটাও আমার হল না) আর এজন্য সে লজ্জিত হল। জ্ঞাতব্যঃ এটা-ই ছিল দুনিয়ার প্রথম মৃত ব্যক্তি। মানব ইতিহাসের প্রথম মৃত্যুটি ছিল হত্যাকান্ড। একজন মন্দ ব্যক্তি তার নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে একজন ভালো মানুষকে হত্যা করেছিল। আর মৃত ব্যক্তির লাশ দাফন মানুষ শিখেছিল কাক থেকে। | |
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ (32) হত্যার পরিণাম ৩২. আর এজন্য-ই আমি বনী-ইসরাঈলের তরে লিখে দিয়েছিলামঃ যে ব্যক্তি হত্যা বা ফাসাদ (কুফর, শিরক, ডাকাতীর মত জঘন্য অপরাধ) ছাড়া কাউকে হত্যা করল সে যেন সকল মানুষকে হত্যা করল আর যে কোনো মানুষের জীবন বাঁচাল সে যেন সকল মানুষের জীবন বাঁচাল। আমার রাসূলগণ মানুষের কাছে এসেছিল বায়্যিনাত (সুস্পষ্ট প্রমাণাদি) নিয়ে। তথাপিও অধিকাংশ মানুষ যমীনে ফাসাদ করে। | |
إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَٰلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (33) إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ قَبْلِ أَنْ تَقْدِرُوا عَلَيْهِمْ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (34) ইসলামী সরকারের সাথে বিদ্রোহের পরিণাম পটভূমিঃ রাসূল সাঃর সময়ে উ’রাইনাহ সম্প্রদায়ের কিছু লোক মদীনাহ এসে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু মদিনার আবহাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ল। রাসূল সাঃ তাদেরকে মদীনার বাইরে সরকারী পশু খামারে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন “তোমরা উঠের পেশাব ও দুধ পান করবে”। তারা সুস্থ হবার পর মুরতাদ হয়ে গেল এবং সরকারী খামারের রক্ষককে হত্যা করে খামারের পশু নিয়ে পালিয়ে গেল (যা ছিল ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহের শামিল।) রাসূল সাঃ ঘটনা জানতে পেরে তাদের ধরে আনার জন্য এক ঝাটিকা দল প্রেরণ করলেন। দুপুরের দিকে তাদেরকে ধরে আনা হল এবং বিচারের পর তাদের মৃত্যুদন্ড বাস্তবায়িত করা হল। (কুরতুবীঃ ঘটনাটি আবু-দাউদসহ অনেক কিতাবে বর্নিত হয়েছে) এর পরিপ্রেক্ষিতে নাযিল হল..
৩৩. যারা আল্লাহ ও রাসূলের (ইসলামী সরকারের) বিরুদ্ধে বিদ্রোহ করে, যমীনে ফাসাদ করে, এদের সাজা হল (অপরাধ অনুপাতে) হত্যা করা, শূলিতে চড়ানো, হাত ও পা বিপরীত দিক থেকে (ডান হাত, বাম পা) কেটে ফেলা অথবা দেশান্তর করা। এসব হল দুনিয়ার লাঞ্ছনা। আর আখেরাতে তাদের তরে কঠিন আযাব।
৩৪. তবে তোমরা (সরকারের পুলিশ বা আর্মি) গ্রেফতার করার আগে তারা যদি তাওবাহ করে নেয় (তবে তাদের মাফ করে দিও) জেনে রাখো! আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আইন ও বিধানঃ মুরতাদ হওয়া, বিদ্রোহ করা, গুম, হত্যা, ডাকাতি, রাহাজানি ইত্যাদি মহাপাপ। ইসলামী বিধান মতে এসব পাপের সাজা বড় ভয়াবহ। এমনকি অপরাধ অনুপাতে মৃত্যদন্ড ও হতে পারে। ইসলামী আদালত অপরাধের ধরণ বুঝে তাদের বিচার করবে এবং সরকার এ বিচারের রায় বাস্তবায়ন করবে। | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (35) ওয়াসীলাহ /জীবনে সফল হতে চাইলে যে ৩টি কাজ করতে হবে ৩৫. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর এবং আল্লাহর ওয়াসীলাহ (সান্নিধ্য) অনুসন্ধান কর আর আল্লাহর পথে জিহাদ কর। এতে তোমরা সফল হতে পারবে। ঈমান ও আক্বীদাহঃ ওয়াসীলাহ অর্থ মাধ্যম, উপায়, উপকরণ, সান্নিধ্য। কোনো লক্ষ্য অর্জনের জন্য যেসব উপায় বা উপকরণ ব্যবহার করা হয় এসব-ই হল ওয়াসীলাহ। মানব জীবনের মূল লক্ষ্য হল আল্লাহর নৈকট্য অর্জন করা। তাই যে ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় এসব-ই হল ওয়াসীলাহ। হাসান বসরী, মুজাহিদ, ক্বাতাদাহ, আ’ত্বা, সুদ্দী, বিন যাইদ, আব্দুল্লাহ বিন কাছীর রাহিঃসহ তাফসীর ও হাদীছের প্রসিদ্ধ প্রায় সকল ইমামই এখানে ওয়াসীলাহ শব্দের এমন অর্থ বর্ণনা করেছেন। (দেখুন তাফসীর কুরতুবী) কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর ভন্ড পীর মানুষকে বুঝায় ওয়াসীলাহ অর্থ পীর ধরা। জ্ঞাতব্যঃ উক্ত আয়াতে সফলতার মাধ্যম হিসেবে তিনটি কাজ করতে বলা হয়েছে। যথা..
যে মুসলিম তার বাস্তব জীবনে এ তিনটি কাজের সমন্বয় ঘটাতে পারবে সে সফল হবে, ইন শা-আল্লাহ। | |
إِنَّ الَّذِينَ كَفَرُوا لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لِيَفْتَدُوا بِهِ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيَامَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (36) يُرِيدُونَ أَنْ يَخْرُجُوا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنْهَا وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ (37) কুফরের পরিণাম ৩৬-৩৭. (দুনিয়ার জীবনে) যারা কুফর করবে তারা পরকালের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার সবকিছু এবং সাথে এর সমপরিমাণ (আরো সম্পদ) ফিদয়াহ (মুক্তিপণ হিসেবে) দিলেও কোনো কাজ হবে না, তাদের তরে যন্ত্রনাদায়ক আযাব। তারা জাহান্নাম থেকে বেরিয়ে যেতে চাইবে কিন্তু পারবে না। তাদের তরে চিরস্থায়ী আযাব। ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলিম কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে চিরজাহান্নামী মুনাফিক হয়ে যায়। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া এবং তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | |
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (38) চুরের সাজা বিষয়ক আইন ৩৮. চোর এবং চোরনী তাদের (সাজা হল) উভয়ের হাত কেটে ফেল। এটা হল আল্লাহর পক্ষ থেকে তাদের কৃতকর্মের উপযুক্ত সাজা। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় (সুতরাং এমন সাজার মধ্যে অনেক প্রজ্ঞা লুকায়িত আছে যদিও তোমরা বুঝ না।) আইন ও বিধানঃ
| |
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (39) أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُعَذِّبُ مَنْ يَشَاءُ وَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (40) তাওবাহ ও সার্বভৌমত্ব ৩৯. অপরাধ করার পর যে ব্যক্তি তাওবাহ করল এবং নিজেকে শুধরে নিল; আল্লাহ তার তাওবাহ কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। জ্ঞাতব্যঃ তাওবাহ অর্থ ফিরে আসা। পাপ ছেড়ে সৎপথে ফিরে আসাকে তাওবাহ বলা হয়। তাওবাহ করার পর অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। অতীত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার নাম ইস্তিগফার। তাওবাহ ও ইস্তিগফারের মাধ্যমের অতীতে সকল গোনাহ মাফ হয়ে যায়। ৪০. তুমি কি জানো না? আসমানসমূহের এবং যমীনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর? তিনি যাকে ইচ্ছা আযাব দেন, যাকে খুশী মাফ করে দেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| |
يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ ۛ وَمِنَ الَّذِينَ هَادُوا سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ يُحَرِّفُونَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهِ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَٰذَا فَخُذُوهُ وَإِنْ لَمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا وَمَنْ يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَنْ تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا ۚ أُولَٰئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَنْ يُطَهِّرَ قُلُوبَهُمْ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (41) মুনাফিক, ইয়াহুদ ও তাহরীফ ৪১. হে রাসূল! (তোমার উম্মতের মাঝে কিছু মানুষ এমন আছে) যারা মুখে বলে “ঈমান এনেছি” কিন্তু অন্তর দিয়ে ঈমান আনে না (ওই মুনাফিকরা) আর ইয়াহুদরা কুফরের দিকে দ্রুত ধাবমান হচ্ছে। তাই এদের কুফরের দিকে ধাবিত হওয়া যেন তোমাকে ভাবনায় না ফেলে। (কারণ) তারা মিথ্যাচার শোনতে অভ্যস্ত (তাই শয়তান মার্কা মানুষের মিথ্যাচার শোনে কুফরের দিকে ধাবমান হচ্ছে।) আরো কিছুলোক (মানব শয়তান) আছে যারা এখনো তোমার কাছে আসেনি (তবে ভবিষ্যতে আসবে) এরা (ওই মুনাফিকরা) তখন তাদের কথাও শোনবে। (অর্থাৎ যে যোগে যে কাফির-ই আসুক, মুনাফিকরা ওই কাফিরের কথা শোনবে, মেনে নিবে এবং কুফরের দিকে ধাবমান হবে। এটা-ই মুনাফিকদের রীতি।) তারা আল্লাহর বাণীকে তার সঠিক অবস্থান থেকে তাহরীফ করে (আর তোমার কাছে মামলা পাঠিয়ে) বলে “এমন (ফয়সালা) দিলে মেনে নেবে আর এমন দিলে মানবে না” (এমনটি করেছিল একদল ইয়াহুদ উলামা। তারা রাসূল সাঃর কাছে যিনার মামলা পাঠিয়ে বলেছিলঃ “রাজম” এর সাজা দিলে মানবে না আর অন্য সাজা দিলে মেনে নেবে। আসলে অধিক পাপের কারণে আল্লাহ তাদের বিভ্রান্ত করে রেখেছেন। আর) আল্লাহ কাউকে বিভ্রান্ত করতে চাইলে তুমি কিছুই করতে পারবে না। (যারা এমন করে) আল্লাহ তাদের অন্তর পরিচ্ছন্ন করবেন না। তাদের তরে দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে কঠিন আযাব। লক্ষ্যণীয় বিষয় সমূহঃ এখানে মুনাফিক ও ইয়াহুদকে একত্রিত করা হয়েছে। কারণ তাদের স্বভাব প্রায় একই ধরনের।
| |
سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ وَإِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ ۚإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (42) ইসলামী আদালতে অমুসলিম বাদীর বিচার ৪২. (এরা হল) মিথ্যা গ্রহণকারী, হারামখোর। এরা (মামলা নিয়ে) এলে (তোমার ইচ্ছা হলে) বিচার করবে অথবা প্রত্যাখ্যান করে দেবে। তুমি যদি এদের বিচার প্রত্যাখ্যান কর তবুও এরা কিছু করতে পারবে না। আর যদি বিচার কর তবে ইনসাফের সাথে করবে। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের ভালবাসেন। আইন ও বিধানঃ কোনো অমুসলিম যদি বাদী হয়ে বিচার নিয়ে ইসলামী আদালতে আসে তবে এর বিধান নিম্নরূপঃ
| |
وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِنْدَهُمُ التَّوْرَاةُ فِيهَا حُكْمُ اللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذَٰلِكَ وَمَا أُولَٰئِكَ بِالْمُؤْمِنِينَ (43) যারা আল্লাহর কিতাব মত বিচার করে না তারা মুঅমিন নয় ৪৩. তারা (ইয়াহুদরা) মামলা নিয়ে তোমার কাছে কেন আসবে? তাদের কাছে তাওরাত বিদ্যমান আছে, তাতে আছে আল্লাহর বিধান। অথচ তথাপিও তারা (আল্লাহর বিধান মত বিচার ও শাসন না করে) পিছনে (কুফরে) ফিরে যাচ্ছে। কারণ তারা মুঅমিন (আল্লাহর বিধানে বিশ্বাসী) নয়। ঈমান ও আক্বীদাহঃ মুঅমিন হতে হলে ৩টি কাজ করতে হয়। যথা..
বাস্তব জীবনে ইসলাম মেনে চলতে হলে নিম্নে বর্ণিত কাজগুলো করতে হবে। তথা..
আর মুঅমিন হবার পর ৩টি দায়িত্ব পালন করতে হয়। যথা..
আইন ও বিধানঃ যে বা যারা আল্লাহর কিতাব মত বিচার করে না তারা মুঅমিন নয় বরং মুনাফিক। | |
إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ۚ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ (44) যারা আল্লাহর বিধান মত বিচার ও শাসন করে না ৪৪. আমি-ই নাযিল করেছি তাওরাত, তাতে ছিল হেদায়াত ও নূর। (আল্লাহর কাছে) আত্মসমর্পণকারী নবীগণ, প্রভুভক্ত (শাসকগণ) ও আলিমগণ এটা মেনে-ই ইয়াহুদীদের মাঝে বিচার ও শাসন করেছেন। আল্লাহর এ কিতাব সংরক্ষণের দায়ভার ছিল তাদের উপর। তারাই ছিল এর প্রত্যক্ষদর্শী। (সুতরাং হে মুসলিমগণ! তোমরাও বিচার ও শাসন করবে আল্লাহর নাযিলকৃত বিধান মেনে। আল্লাহর বিধান মত বিচার ও শাসনের ব্যাপারে কোনো) মানুষকে ভয় করবে না বরং (আল্লাহর নাযিল কৃত বিধান মত বিচার ও শাসন না করলে কী পরিণতি ভোগ করতে হবে এ কথা ভেবে) তোমরা শুধু আমাকে-ই ভয় করবে। আর সামান্য বিনিময়ে (দুনিয়ার স্বার্থে) আমার বিধানের বদলে দিও না (তথা অন্য কিছু মেনে নিও না।) কারণ যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান মত “হুকম” (বিচার, শাসন, আদেশ জারি ও আইন প্রণয়ন) করে না তারা (সে ও তার অনুসারীরা সবাই) কাফির (হয়ে যায়।) ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের বিপরীতে অন্য কারো বিধান মেনে বিচার বা শাসন করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় মুনাফিক। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য নিম্নতম জাহান্নাম। মুনাফিক মারা গেলে তার জানাযায় শরীক হওয়া এবং তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। পরকালে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মানুষের চুখে মুসলিম হিসেবে পরিচিত হলেও আল্লাহর তালিকায় কাফির। আইন ও বিধানঃ আল্লাহর নাযিল কৃত বিধান মত বিচার ও শাসন করা ফরজ। এবং এতে অন্যকিছু করা হারাম। শব্দ পরিচিতিঃ হুকমঃ হুকম (حكم) শব্দটি সাধারণত কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
আর এসব বিষয় বিবেচনা করেই আমরা হুকম শব্দের তরজমা করেছি “বিচার ও শাসন”। যদিও কেউ কেউ তরজমা করেছেন বিচার ও ফয়সালা। | |
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ (45) ইসলামী দন্ডবিধিঃ ক্বিসাস ৪৫. আমরা তাওরাতে তাদের জন্য লিখে দিয়েছিলাম “জানের বদলে জান, চুখের বদলে চুখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত তথা প্রতিটি আঘাতের (বদলে আঘাত আর এটা-ই) ক্বিসাস (তথা সমতা বজায় রেখে বিচার। তবে বাদি পক্ষের) কেউ ক্বিস্বাস্ব মাফ করে দিলে, এটা তার (বিবাদীর) জন্য কাফফারাহ (মাফের উসিলা) হয়ে যাবে। আর যে বা যারা আল্লাহর নাযিলকৃত বিধান মতে বিচার ও শাসন করে না তারা (সে ও অনুসারীরা) জালিম (মুশরিক হয়ে যায় এবং এতে আল্লাহর হাকিমিয়্যাহ তথা কর্তৃত্বে শিরক হয়।) ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য বিধান মেনে বিচার বা শাসন করলে শিরক হয়। কারণ এতে অন্যকে (তথা যার বানানো আইন মত বিচার ও শাসন করা হয়েছে তাকে) বিধান দাতা হিসেবে মেনে নেওয়া হয় এবং এতে আল্লাহর রুবুবিয়্যাহ ও হাকিমিয়্যাহ তথা প্রভুত্বে ও কর্তৃত্বে শিরক হয়, যা ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় মুনাফিক। আইন ও বিধানঃ ইসলামী দন্ডবিধিরসমূহের মৌলিক একটি বিধান হচ্ছে ক্বিসাস। ক্বিসাস ন্যায় ও সাম্যের মানদণ্ড। অপরাধী সে যেই হক, যত বড় হক বা যতই প্রভাবশালী হক, সকলেই ক্বিসাসের আওতাধীন। রাজা, বাদশা বা প্রেসিডেন্ট কারো ক্ষমতা নেই ক্বিসাস মাফ করার। ক্বিসাস মাফ করতে পারবে একমাত্র নিহতের ওয়ালী। | |
وَقَفَّيْنَا عَلَىٰ آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ (46) وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (47) আল্লাহর নাযিলকৃত বিধান মত বিচার ও শাসন না করা ৪৬. (আদম আঃর পর পাঠানো হয়েছে আরো অনেক নবী।) নবী পাঠানোর ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর আমি পাঠিয়েছি ঈসা বিন মারইয়ামকে। সে তার আগেকার তাওরাতকে সত্যায়ন করেছে। আর আমি তাকে দান করেছি ইনজীল। যাতে ছিল হেদায়াত, নূর, আগেকার কিতাবের সত্যায়ন, সঠিক দিক নির্দেশনা এবং মুত্তাক্বীদের জন্য উপদেশ। ৪৭. ইনজিল ধারীরাও যেন আল্লাহর নাযিলকৃত বিধান মত বিচার ও শাসন করে। কারণ যে বা যারা আল্লাহর নাযিলকৃত বিধান মত বিচার ও শাসন করে না তারা ফাসিক তথা পাপিষ্ঠ। পর্যালোচনাঃ যে বা যারা আল্লাহর নাযিলকৃত আইন ও বিধান মত বিচার ও শাসন করে না তাদেরকে
সাধারণত আল-কুরআনের অনেক জায়গায় জালিম বলে মুশরিক এবং ফাসিক বলে কাফির বুঝানো হয়েছে। আর কুফর ও শিরক দুটুই ঈমান বিনষ্টকারী মহাপাপ। অর্থাৎ কোনো মুসলিম যদি আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে অন্য বিধান মত বিচার বা শাসন করে তবে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর ওই ব্যক্তি হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। (এব্যাপারে আরো জানতে দেখুন সূরাহ ২৪ নূরঃ ৪৭-৫১) | |
وَأَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ ۖوَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِنْ لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ (48) আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত কোনোকিছু মেনে নেয়া ৪৮. (হে নবী! সব শেষে) আমি তোমার প্রতি নাযিল করেছি যথাযথ কিতাব, যা আগেকার সকল কিতাবের সত্যায়ন ও সংরক্ষনকারী। সুতরাং তুমি (মুহাম্মাদ এবং তোমার উম্মত) বিচার ও শাসন করবে আল্লাহর নাযিলকৃত কিতাব ও বিধান মতে। তোমার কাছে আগত সঠিক বিধানের বিপরীতে মানুষের মনগড়া কোনোকিছু মেনে নিবে না। আমি তোমাদের সকল জাতির জন্য শারীয়া’হ ও মিনহাজ (জীবন বিধান ও কর্মপদ্ধতি) ঠিক করে দিয়েছি। (সুতরাং তোমরা সবাই আমার নির্ধারিত নীতিমালা ও মিনহাজ মেনে চলবে এবং মানুষের বানানো সকল নীতিমালা ও মিনহাজ/মসলক/তরিকা বর্জন করবে আর মনে রাখবে) আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই জাতিভুক্ত করতে পারতেন। কিন্তু (তিনি এমনটি করেননি।) তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তদীয় বিধান দিয়ে। তাই তোমরা সৎকাজে প্রতিযোগিতা করবে। তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। যেসব বিষয়ে তোমরা বিভক্ত হয়ে যাচ্ছ তিনিই দেবেন এর সঠিক ফয়সালা। ঈমান ও আক্বীদাহঃ ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শ। ধর্ম, সমাজ, দেশ, জাতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কার, সংস্কৃতি, বিচার, শাসনসহ জীবনের তাগিদে যাকিছু প্রয়োজন হয় এসবের সমন্বয়ে মহান আল্লাহ্ যে জীবন আদর্শ নির্ধারণ করে দিয়েছেন এটা-ই ইসলাম। বাস্তব জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে হবে ইসলামী বিধান। একটি দেশ, জাতি ও সমাজের জন্য বিচার ও শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই জীবনের অন্যান্য বিষয়াদির মত বিচার এবং শাসনেও আল্লাহর বিধান মেনে চলতে হবে, এটা-ই ঈমানের দাবী এবং এটা-ই আল্লাহর আদেশ। এতে অন্যকিছু করলে আল্লাহর বিধানের সাথে কুফর করা হবে এবং এর ফলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে। আর যে মুসলিম এমন কাজ করবে সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। যেদিও সে নামাযী, হাজী, দাড়িওয়ালা, রোজাদার ও পর্দাশীল হয়। আইন ও বিধানঃ আল্লাহর নাযিলকৃত বিধান মত বিচার ও শাসন করা ফরজ এবং আল্লাহর আইনের বিপরীতে অন্য আইন মেনে বিচার ও শাসন করা কুফর ও শিরক তথা ঈমান বিনষ্টকারী মহাপাপ।
| |
وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗوَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ (49)
মনগড়া কোনোকিছু মেনে নিলে আল্লাহর আযাব অনিবার্য হয়ে যায় ৪৯. (হে মুহাম্মাদ!) তুমি (এবং তোমার উম্মত) মানুষের মাঝে “হুকম” (বিচার, শাসন, আদেশ ও আইন তৈরি) করবে আল্লাহর নাযিলকৃত বিধান মতে। তোমরা মানুষের আহওয়া (মনগড়া) কোনোকিছুর অনুকরণ করবে না। বরং (যারা আল্লাহর বিধানের বিপরীতে মনগড়া আইন, বিধান, নীতিমালা, মতবাদ, তরিকা, মসলক, মিনহাজ, ইত্যাদি বানায় এবং যারা মেনে নেয়) তোমরা তাদেরকে বর্জন করবে, যেন তারা আল্লাহর নাযিলকৃত কোনো বিধান থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। আর জেনে রাখো! (কেবল তারা-ই আল্লাহর বিধান থেকে বিরত থাকে) যাদেরকে সাজা দেওয়ার ব্যাপারে আল্লাহ্ চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছেন তাদের-ই কৃত পাপের কারণে। (আর মনে রাখবে) অধিকাংশ মানুষ-ই পাপিষ্ঠ। (প্রতি হাজারে মাত্র একজন মানুষ জান্নাতী হবে আর ৯৯৯জন হবে জাহান্নামী। বুখারীঃ তাফসীর অধ্যায়) জ্ঞাতব্যঃ উক্ত আয়াত থেকে যেসব বিষয় বুঝতে পেলাম তা হল..
ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধান মত বিচার বা শাসন না করা অথবা মানব রচিত বা মনগড়া কোনোকিছু মেনে নেয়া কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। কিয়ামতের দিন মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। | |
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ (50) কুফরতান্ত্রিক নীতিমালা ৫০. তারা কি কুফরতান্ত্রিক “হুকম” (বিচার, শাসন, আইন ও বিধান) চায়? মুঅমিনের জন্য আল্লাহর চেয়ে উত্তম নীতি নির্ধারক আর কে? হু’কম পরিচিতিঃ হুকম (حكم) শব্দটি সাধারণত চারটি অর্থে ব্যবহৃত হয়। যথা..
আর এসব বিষয় বিবেচনা করেই আমরা হুকম শব্দের তরজমা করেছি “বিচার ও শাসন”। যদিও কেউ কেউ তরজমা করেছেন বিচার ও ফয়সালা। | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (51) শত্রু মিত্র নির্ধারনের নীতিমালা ৫১. ওহে যারা ঈমান এনেছো (শোন!) তোমরা ইয়াহুদ নাসারাদেরকে আওলিয়া বানিও না। (আসলে তারা তোমাদের আওলিয়া নয়,) তারা একে অপরের আওলিয়া। তোমাদের যে কেউ তাদের ওয়ালী বানাবে সেও তাদের মাঝে গণ্য হবে। আল্লাহ পাপিষ্ঠদের হেদায়াত করেন না। জ্ঞাতব্যঃ আমরা কাকে ওয়ালী বানাব আর কাকে বানাব না। এসম্পর্কে মূলনীতি ঠিক করে দিয়েছেন মহান রাব্ব। আক্বীদার পরিভাষায় ইহাকে বলা হয় “আল-ওয়ালা ওয়া-ল-বারা” তথা শত্রু মিত্র নির্ধারনের নীতিমালা। ওয়ালী পরিচিতিঃ আওলিয়া হল ওয়ালী শব্দের বহুবচন আর ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, উত্তরাধিকারী, দায়িত্বশীল, কর্তৃত্বশীল, ইত্যাদি। যে সম্পর্ক বা বন্ধুত্বের টানে মানুষ একে অন্যের দায়ভার নিজ কাঁধে তুলে নেয়; এমন সম্পর্ককে বলা হয় আল-ওয়ালা বা ওয়ালায়াত আর ওই ব্যক্তিকে বলা হয় ওয়ালী। যেমন..
কে ওয়ালী হবেঃ ওয়ালী ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সম্প্রদায় হতে পারে, জাতি হতে পারে বা রাষ্ট্র হতে পারে। ওয়ালীর সাথে সামাজিক অভিভাবকত্ব এবং দায়দায়িত্ব জড়িত। সামাজিক চুক্তি, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি, ইত্যাদির মাধ্যমেও পরস্পরের ওয়ালী হওয়া যায়। ওয়ালী হবার অনেক পদ্ধতি ও সূত্র রয়েছে। যথা…
প্রাসঙ্গিক আলোচনাঃ বন্ধুত্বঃ মানুষ সামাজিক জীব। সমাজ বদ্ধ থাকা মানুষের স্বভাব। এক সাথে একই সমাজে বাস করতে গিয়ে মানুষ পরস্পরে সম্পর্কে জড়িয়ে পড়ে। একে অপরের আপন হয়ে যায়। এমন সম্পর্ককে বলা হয় বন্ধুত্ব। ইসলাম সর্বকালীন সার্বজনীন। ইসলামই মানব জাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। জীবনের সকল বিষয়ে মৌলিক নীতিমালা ঠিক করে দিয়েছে ইসলাম। বন্ধুত্ব মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ব্যাপারটি এড়িয়ে যায়নি ইসলাম। শারীয়া’হ বিধান মতে বন্ধুত্বের কয়েকটি ধাপ রয়েছে। যথাঃ ক. সাধারণ বন্ধু, রাফিক্বঃ রাফিক্ব অর্থ কোমল, নমনীয়। চলার পথে, কর্মক্ষেত্রে বা সমাজের সদস্য হিসেবে মানুষের মাঝে পরস্পরে সম্পর্ক গড়ে উঠে। এক সময়ে এ সম্পর্ক হৃদ্যতায় রূপ নেয়। মানুষ তখন একে অন্যের প্রতি কোমল ও নমনীয় হয়ে যায়। এমন সম্পর্কের উপর গড়ে উঠা বন্ধুকে বলা হয় সাধারণ বন্ধু, রাফিক্ব। খ. বিশ্বস্থ বন্ধু, সাদীক্বঃ সাদীক্ব অর্থ বিশ্বস্থ। ধীরে ধীরে মানুষের সম্পর্ক আরো গভীর হতে থাকে। এক পর্যায়ে একে অন্যকে বিশ্বাস করতে শুরু করে। একে অপরকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত ব্যাপারেও শামিল করে নেয়। এমন বন্ধুকে বলে সাদীক্ব, বিশ্বস্থ বন্ধু। রাফিক্ব ও সাদীক্ব এ দুই ধরনের বন্ধুত্বের মূলভিত্তি মানবতা। মানুষ হিসেবে যে কারো সাথে এমন বন্ধুত্ব হতে পারে। এতে শারীয়া’হ কোনো বাধা নিষেধ আরোপ করেনি। গ. অন্তরঙ্গ বন্ধু বা আদর্শিক বন্ধু, খালীলঃ খালীল অর্থ অতি আপনজন, একান্ত বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। দিনে দিনে মানুষের সম্পর্ক আরো গভীর হয়। এক সময় বন্ধুত্বের সম্পর্ক এমন পর্যায়ে পৌছে যায় যে, এক বন্ধু অন্য বন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়। এমন অন্তরঙ্গ বন্ধুকে বলে খালীল, একান্ত বন্ধু বা অন্তরঙ্গ বন্ধু। এমন বন্ধুত্বের মূল বিষয় আন্তরিক ভালোবাসা বা একনিষ্ঠ ভালোবাসা। এমন বন্ধুত্ব সবার সাথে করা ভালো নয়। মন্দলোকের সাথে এমন সম্পর্ক করলে বিভ্রান্তির সম্ভাবনাই বেশী। তাই রাসূল সাঃ এমন বন্ধুত্বের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। বর্ণিত হয়েছেঃ
আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ মানুষ তার খালীলের আদর্শে আদর্শবান হয়। তাই ভাবতে হবে কাকে সে খালীল বানাবে। (আহমদ, আবু-দাউদ, তিরমিযী। ইমাম নববী বলেছেনঃ হাদীছটি সাহীহ।) ঘ. ওয়ালীঃ ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, উত্তরাধিকারী, দায়িত্বশীল। বন্ধুত্বের সম্পর্ক যখন এমন পর্যায়ে পৌছে যায় যে, এক বন্ধু আরেক বন্ধুর দায় ভার নিতে বা বন্ধুর জন্য কোনো ঝামেলায় জড়াতেও দ্বিধা করে না। অর্থাৎ যে বন্ধুত্বের সাথে অভিভাবকত্বসহ অনেক দায়ভার এসে যায়। এমন বন্ধুকে বলে ওয়ালী। ওয়ালী হবার বা ওয়ালী বানাবার মূল ভিত্তি ঈমানঃ শুধু ঈমানের ভিত্তিতেই মানুষ একে অপরের ওয়ালী হতে পারবে বা ওয়ালী বানাতে পারবে। কাফির, মুশরিক বা মুনাফিক কখনো মুঅমিনের ওয়ালী হতে পারে না। এদের সাথে এমন সম্পর্ক রাখা পাপ ও বিভ্রান্তির পথ। প্রকৃত মুঅমিন না হলে আপন বাবা-মা, ভাইবোনদের সাথেও এমন সম্পর্ক রাখা নিষেধ। ইরশাদ হচ্ছেঃ মুঅমিনগণ! তোমাদের বাবা-মা, ভাইবোন ঈমানের চেয়ে কুফরকে বেশী ভালবাসলে তাদের ওয়ালী বানিও না। যে তাদের ওয়ালী বানাবে সে জালিম (অপরাধী) হিসাবে গণ্য হবে। (৯ তাওবাহঃ ২৩) সুতরাং…
(এসম্পর্কে জানতে আমাদের সিলেবাসের ৪র্থ বইয়ে “আল-ওয়ালা ওয়া-ল-বারা” পাঠটি পড়ে নিন) | |
فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَنْ تُصِيبَنَا دَائِرَةٌ ۚفَعَسَى اللَّهُ أَنْ يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِنْ عِنْدِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنْفُسِهِمْ نَادِمِينَ (52) وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚحَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ (53) কাফিরদেরকে ওয়ালী বানালে সকল আ’মাল নিস্ফল হয়ে যায় ৫২. তুমি দেখবেঃ যাদের (যে সব মুসলিমের) অন্তর (মুনাফিকীর) রোগে আক্রান্ত তারা খুব দ্রুত এদের (ইয়াহুদ নাসাদের) দিকে ঝুকে পড়ছে এবং বলছে (এদের কথা না মানলে) বিপদের সম্ভাবনা আছে। ভবিষ্যতে আল্লাহ যদি (তোমাদেরকে) পূর্ণ বিজয়ী করেন বা অন্যকিছু দান করেন তবে গোপন অভিসন্ধির জন্য এরা অপমানিত হবে। ৫৩. তখন (এদের প্রতি ইঙ্গিত করে) মুঅমিনরা বলবেঃ এরাই তো তারা, যারা আল্লাহর নামে কসম করে বলত “আমরা তোমাদের সঙ্গী”। এদের সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে, এরা (চির তরে) ক্ষতিগ্রস্থ হবে। জ্ঞাতব্যঃ মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। (বিস্তারিত দেখুন বাকারাহঃ ৭।) যে মুসলিম ইয়াহুদ, নাসারাসহ কোনো কাফির বা মুশরিককে ওয়ালী বানায় সে মুনাফিক হয়ে যায় এবং তার সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (54) إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ (55) وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ (56) নিন্দার ঝড় উপেক্ষা করেও যারা আল্লাহর পথে জিহাদ করবে ৫৪. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমাদের কেউ যদি দ্বীন ছেড়ে মুরতাদ হয়ে যায় তবে (মনে রেখো!) আল্লাহ (তার দ্বীনের হেফাজত ও প্রসারের জন্য) এমন লোকদের উঠাবেন..
এটা হল (উল্লেখিত গুনে গুণান্বিত হওয়া) আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি যাকে খুশী এ অনুগ্রহ দান করেন। আল্লাহ সর্বউদার, মহাজ্ঞানী। ৫৫. (মনে রেখো! কর্তৃত্বশীল হিসেবে) তোমাদের ওয়ালী হলেন একমাত্র আল্লাহ্ এবং (অভিভাবক হিসেবে তোমাদের ওয়ালী হলেন) রাসূল আর (পরস্পরে দায়িত্বশীল হিসেবে তোমাদের ওয়ালী হল) ওই সমস্ত অমিনগণ, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে আর তারা হয় রুকুকারী (তথা আল্লাহর কাছে নতিস্বীকার কারী ও আল্লাহর অনুগত।) জ্ঞাতব্যঃ আল্লাহ্ হলেন কর্তৃত্বশীল ওয়ালী, রাসূল সাঃ হলেন অভিভাবক হিসেবে ওয়ালী আর মুঅমিনগণ হলেন পরস্পরের ব্যাপারে দায়িত্বশীল ওয়ালী। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭ এবং সূরাহ মাইদাহ ৫১) উক্ত আয়াত থেকে বুঝা যায়ঃ কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন আল্লাহর পথে জিহাদ করা সাধারণ মানুষের কাছে নিন্দনীয় কাজ হিসেবে বিবেচিত হবে এবং যারা জিহাদ করবে মানুষ তাদের অনেক নিন্দা করবে। কিন্তু তখনো আল্লাহর এমন একদল বান্দা বিদ্যমান থাকবে যারা সকল প্রকার নিন্দা, সমালোচনা ও প্রপাগান্ডাকে উপেক্ষা করেও আল্লাহর পথে জিহাদ করবে, তারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। তারা হবে মুঅমিনদের জন্য কোমল আর কাফিরদের জন্য কঠোর। (হে আল্লাহ্! আমাদেরকেও এই দলে শামিল কর, মালিক!) আইন ও বিধানঃ দ্বীন ছেড়ে মুরতাদ হয়ে যাওয়া হারাম এবং এর সাজা দুনিয়ায় মৃত্যদন্ড আর আখেরাতে চির জাহান্নাম। তবে ৩ দিনের মধ্যে তাওবাহ করে আবার দ্বীনে ফিরে এলে সাজা মাফ হয়ে যায়। ৫৬. যে ব্যক্তি আল্লাহ রাসূল এবং মুঅমিনদের ওয়ালী বানাল (সে আল্লাহর নীতি মেনে নিয়ে আল্লাহর দলভুক্ত হল। আর) আল্লাহর দলই চূড়ান্ত বিজয়ী হয়। জ্ঞাতব্যঃ কাকে ওয়ালী বানানো যাবে আর কাকে যাবে না; এ সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” এর “আল-ওয়ালা ওয়া-ল-বারা” অধ্যায়।
দ্বীনি বিষয়াদি নিয়ে উপহাস ৫৭. ওহে যারা ঈমান এনেছো! (শুনো!) তোমরা তাদেরকে ওয়ালী (মিত্র, অভিভাবক) বানিও না / ওয়ালী হিসেবে মেনে নিও না যারা তোমাদের দ্বীন নিয়ে হাসি-কৌতুক করে তারা তোমাদের আগেকার আহলে কিতাব হোক অথবা কাফির। (কারণ এসব হলো তাকওয়া পরিপন্থী কাজ।) আর মুঅমিন হতে হলে তোমাদেরকে অবশ্যই আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। (দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-কৌতুক করা কুফর।) (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া) ঈমান ও আক্বীদাহঃ দ্বীনি বিষয়াদি নিয়ে হাসি-কৌতুক বা উপহাস করা অথবা দ্বীনি কোনো বিষয় নিয়ে তামাশা করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন কাজ করলে তার ঈমান বিনষ্ট হয়ে আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর ওই ব্যক্তি হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। মুনাফিক মারা গেলে তার জানাযায় শরীক হওয়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) কিয়ামতের দিন মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। যে ব্যক্তি কোনো মৃত মুনাফিকের জন্য দোয়া করল সে মহাপাপ করল। কারণ এটা সরাসরি আল্লাহর আদেশের লঙ্ঘন এবং সূরাহ তাওবাহর ৮৪ তম আয়াতের পরিপন্থী কাজ। | |
وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ (58) আযান নিয়ে উপহাস পটভূমিঃ রাসূল সাঃ আযানের প্রচলন করলে কোনো কোনো ইয়াহুদ আযান নিয়ে উপহাস করত এবং বলত এরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছে যা আগেকার কোনো নবীই করেননি। (কুরতুবী) তাদের এমন কর্মকান্ডের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৫৮. তোমরা সালাতের জন্য আহবান করলে তারা এটাকে উপহাস ও তামাশার পাত্র বানায়। কারণ তারা হল নির্বোধ জাতি। ঈমান ও আক্বীদাহঃ আযানসহ ইসলামের কোনো বিধান বা সংস্কার নিয়ে উপহাস করা, তামাশা করা অথবা ঠাট্টা বিদ্রূপ করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। | |
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنْقِمُونَ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ مِنْ قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَاسِقُونَ (59) قُلْ هَلْ أُنَبِّئُكُمْ بِشَرٍّ مِنْ ذَٰلِكَ مَثُوبَةً عِنْدَ اللَّهِ ۚمَنْ لَعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ أُولَٰئِكَ شَرٌّ مَكَانًا وَأَضَلُّ عَنْ سَوَاءِ السَّبِيلِ (60) وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ (61) وَتَرَىٰ كَثِيرًا مِنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ (62) لَوْلَا يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَعُونَ (63) ইয়াহুদ সমাজের বিচ্যুতির কিছু নমুনা পটভূমিঃ একদা কিছু ইয়াহুদ আলিম রাসূল সাঃকে জিজ্ঞেস করল আপনি কোন কোন নবীকে বিশ্বাস করেন। রাসূল সাঃ নবীগণের নাম বলতে লাগলেন। ঈসা আঃর কথা উল্লেখ করতে-ই তারা ক্ষেপে উঠল, বললঃ আপনার দ্বীনের মত নিকৃষ্ট দ্বীন আর দেখিনি। (কুরতুবী) (ইয়াহুদ ঈসা আঃকে জারজ সন্তান মনে করে। তাই তাকে নবী বলায় তারা ক্ষেপে গিয়েছিল) এদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৫৯. বলে দাওঃ হে আহলে কিতাব! তোমরা কি শুধু এজন্য-ই আমাদের বিরোধিতা করছ যে, আমরা আমাদের প্রতি নাযিলকৃত এবং ইতোপূর্বে নাযিলকৃত সবকিছুর প্রতি বিশ্বাস রাখি? আসলে তোমাদের অধিকাংশ-ই পাপিষ্ঠ। ৬০. বলো! বলে দেব কি? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট পরিণতি কার?
৬১. এরা তোমাদের কাছে এসে বলেঃ আমরাও (আল্লাহ, রাসূল, জান্নাত, জাহান্নাম, ইত্যাদি বিষয়ে) ঈমান রাখি। অথচ তারা কুফর নিয়ে আসে আর কুফর নিয়ে বেরিয়ে যায়। (আসলে এরা ইমানদার নয় বরং এরা তাদের আসল পরিচয় গোপন করে রাখে। তবে) আল্লাহ জানেন এরা কি গোপন করছে। ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর। যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) ৬২. তুমি দেখবেঃ এদের অনেককেই সীমালঙ্ঘন, পাপাচার ও হারামের প্রতি ঝুঁকে পড়ছে। এদের কাজকর্ম খুবই জঘন্য। (যে জাতির অধিকাংশ মানুষ হারামের দিকে ঝুকে পড়ে তাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠে) ৬৩. তাদের উলামা ও পীরগণ কেন লোকজনকে পাপাচার ও হারাম খাদ্য থেকে ফিরিয়ে রাখেনি? এটা (আলিমদের এ নিরবতা) বড়ই জঘন্য। (জনতাকে হারাম ও পাপ থেকে বিরত রাখা উলামা, পীর ও নেতাদের দায়িত্ব)
| |
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ ۚوَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا ۚوَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (64) পটভূমিঃ নুহাস্ব বিন আ’যূরা একজন ধনবান ইয়াহুদ নেতা। তার ছিল সুদী কারবার আর অস্ত্রের ব্যবসা। মুহাম্মাদ সাঃ মদিনাতে আসার পর তার ব্যবসায় ঘাটতী শুরু হয় তখন সে ক্ষিপ্ত হয়ে বলে উঠেঃ আল্লাহর হাত সংকুচিত হয়ে গেছে। (দেখুনঃ কুরতুবী) তার এ দম্ভোক্তিকে রহিত করে নাযিল হলঃ
৬৪. ইয়াহুদ বলেঃ “আল্লাহর হাত সঙ্কুচিত”। আসলে তাদের হাত-ই সঙ্কুচিত (তারা আল্লাহর পথে খরচ করে না। তবে) এমন বলার কারণে তাদের উপর লা’নত। আসলে আল্লাহর উভয় হাত সর্বদাই প্রসারিত, তিনি দান করেন যত খুশী/যেমন খুশী। (হে নবী) তোমার উপর নাযিলকৃত কিতাব তাদের অনেকের কুফর ও অবাধ্যতাকে বাড়িয়ে তুলছে। আমি তাদের মাঝে দুশমনি আর হিংসা ঢেলে দিয়েছি যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারা যখন-ই যুদ্ধের আগুন জ্বালিয়ে তুলে আল্লাহ (চাইলে) তখনই ইহা নিভিয়ে দেন। তারা যমীনে ফাসাদ (কুফর, শিরক, অবিচার) করে বেড়ায়। আর আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। জ্ঞাতব্যঃ ইয়াহুদ যখন-ই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদের থামিয়ে দিয়েছেন। তারা প্রথম সীমা লঙ্ঘন করলে আল্লাহ রুখতে নসরকে পাঠিয়ে ছিলেন যে গণহত্যা করেছিল। তারপর সীমালঙ্ঘন করলে পাঠিয়ে ছিলেন বাতরাস আর-রুমীকে, তারপর ইরানের অগ্নিপূজারীদের, এরা সবাই তাদেরকে গণহারে হত্যা করেছিল। তারপর মুসলিমরা তাদের নিয়ন্ত্রণ করেছিল। তারপর ১ম ও ২য় বিশ্ব যুদ্ধে হিটলার গণহত্যা করেছিল। আর সর্বশেষ পাঠাবেন মাহদী ও ঈসা আঃকে। | |
وَلَوْ أَنَّ أَهْلَ الْكِتَابِ آمَنُوا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأَدْخَلْنَاهُمْ جَنَّاتِ النَّعِيمِ (65) وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ مِنْ رَبِّهِمْ لَأَكَلُوا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ مِنْهُمْ أُمَّةٌ مُقْتَصِدَةٌ وَكَثِيرٌ مِنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ (66) ঈমান ও তাকওয়ার সুফল ৬৫. আহলে কিতাব যদি ঈমান আনত আর তাকওয়া অর্জন করত তবে আমি তাদের পাপসমূহ মোচন করে দিতাম, তাদের প্রবেশ করাতাম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে।
৬৬. তারা যদি (তখনকার সময়ে) তাওরাত, ইনজীল এবং (এখন) তাদের তরে রাব্ব থেকে নাযিলকৃত (কুরআনের) বিধান প্রতিষ্ঠিত করত তবে তারা মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকে রিজিক পেত। তাদের অল্প কিছুলোক ন্যায়পরায়ণ আর অধিকাংশই বদ স্বভাবের। | |
يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ (67) রাসূলের দায়িত্ব হল পৌঁছে দেয়া ৬৭. হে রাসূল! তোমার রাব্ব থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তুমি এসব (জনতার কাছে) পৌঁছে দাও। এমন না করলে (ধরা হবে) তুমি রিসালাত পৌঁছাওনি। মানুষের অনিষ্ট থেকে আল্লাহ-ই তোমাকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে (যারা জেনে বুঝে ইচ্ছা কৃত ভাবে কুফর করে তাদেরকে) হেদায়াত করেন না। (যদি তারা না চায়।) আইন ও বিধানঃ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে সাধ্যমত কাজ করা মুসলিম হিসেবে আমাদের ফরজ দায়িত্ব। | |
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَىٰ شَيْءٍ حَتَّىٰ تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (68) কাফিরদের জন্য আফসোস করতে নেই ৬৮. হে আহলে কিতাব! তোমরা যদি (মূসার সময়ে) তাওরাত, (ঈসার সময়ে) ইনজীল আর (বর্তমানে) প্রভু থেকে নাযিলকৃত (কুরআনের) বিধান প্রতিষ্ঠিত না কর তবে (বুঝতে হবে) তোমরা কোনোকিছুর (কোনো দ্বীনের) উপর (অবিচল) নও। প্রভুর নাযিলকৃত (কিতাব, বিধান) তোমাদের অনেকের অবাধ্যতা ও কুফর বাড়িয়ে দিচ্ছে। (যারা কুফর করে আল্লাহ তাদের সাজা দেবেন। তাই তাদের ধ্বংস দেখে) কাফিরদের জন্য আফসোস করো না। ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর। কিন্তু দুঃখের বিষয় হল আজকাল বিশ্বটা-ই চলছে মানব রচিত ও মতবাদ ও দর্শনের উপর ভিত্তি করে। আজকাল বিষের সবচেয়ে শক্তিশালী দর্শন হচ্ছে আঞ্চলিক জাতীয়তাবাদ তারপর গণতন্ত্র, স্যাকুলারিজম, পুঁজিবাদ ও বস্তুবাদ। যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | |
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَىٰ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (69) আখেরাতের বিচার ৬৯. নিশ্চয় যারা মুঅমিন আর যারা ইয়াহুদ, সাবিয়ী ও নাসারা; তাদের যারা আল্লাহ ও আখেরাতে ঈমান আনবে এবং (ঈমানের সহিত) সৎকাজ করবে (আখেরাতে) তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (আখেরাতে বিচার হবে ঈমান ও আ’মাল বিবেচনায়, দল বা জাতি বিবেচনায় নয়।)
| |
لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلًا كُلَّمَا جَاءَهُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنْفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ (70) وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ (71) বানী-ইসরাঈলের বদ-স্বভাব ৭০. অবশ্যই আমরা বনী-ইসরাঈল থেকে (আমার রাসূলগণকে মেনে নেওয়ার এবং তাদের আনুগত্য করার) অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে পাঠিয়েছিলাম অনেক রাসূল। কিন্তু যখনই কোনো রাসূল এমন কোনো বিধান নিয়ে এসেছে যা তাদের মনঃপূত হয়নি তারা তখন-ই (ওই রাসূলের বিরোধিতা করেছে) অনেক রাসূলকে তারা অমান্য করেছে আর অনেককে হত্যা করেছে। ৭১. তারা ভাবতঃ (তারা আল্লাহর খালীলের আওলাদ, তারা আল্লাহর প্রিয় ভাজন। তাই) তাদের আযাব দেওয়া হবে না। (এমন বিশ্বাসের) ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। তবুও আল্লাহ তাদের তাওবাহ কবুল করেছেন। অতঃপর তারা অনেকে আবার অন্ধ ও বধির হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যক্ষ করেন তাদের সকল কাজ। | |
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (72) لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا إِلَٰهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ (73) أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (74)
কুফর বা শিরক করলে জান্নাত হারাম হয়ে যায় ৭২. যারা “মাসীহ বিন মারইয়াম খোদা বলেছে” তারা কুফর করেছে। অথচ মাসীহ নিজে বলেছে “হে বানী-ইসরাঈল! এক আল্লাহর দাসত্ব কর যিনি আমার ও তোমাদের সকলের রাব্ব”। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা জাহান্নাম। জালিমদের সাহায্য করার কেউ নেই।
৭৩. যারা বলে “আল্লাহ তিনের এক” (অর্থাৎ যারা তৃত্ত্ববাদে বিশ্বাস করে) তারা কুফর করেছে। আসলে ইলাহ একজন-ই। তারা যদি তাদের বলা এসব কথা থেকে বিরত না হয় (তবে তারা কাফিরই থেকে যাবে। আর) কাফিরদের গ্রাস করবে কঠিন আযাব।
৭৪. তারা কি আল্লাহর কাছে তাওবাহ ও ইস্তিগফার করবে না? (করলে আল্লাহ তাদের মাফ করে দেবেন।) আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।
তাওবাহ ও ইস্তিগফারঃ তাওবাহ অর্থ ফিরে আসা। পাপ ছেড়ে সৎপথে ফিরে আসাকে তাওবাহ বলে। ইস্তিগফার অর্থ ক্ষমা চাওয়া। পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইস্তিগফার বলে। তাওবাহ ও ইস্তিগফার বান্দা ও আল্লাহর ব্যাপার। তাই নিজের তাওবাহ এবং নিজের ইস্তিগফার নিজেই করতে হয়। নিজের জন্য ইস্তিগফার করতে অন্যকে অনুরোধ করা অবৈধ নয় তবে বিনিময় দিয়ে ইস্তিগফার করানো ইসলামী শিক্ষার পরিপন্থী।
শিরকঃ আল্লাহর জাতি স্বত্ত্বা, প্রভুত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব বা অন্য কোনো বৈশিষ্টে অন্যকে আল্লাহর সমান বা সমকক্ষ মনে করা অথবা আল্লাহর আইন, বিধান বা নীতি আদর্শের বিপরীতে অন্য কোনো আইন, বিধান বা নীতি আদর্শ মেনে নিলে শিরক হয়। এসব কাজ বড় শিরক। এসবের কোনো একটিতেও জড়িয়ে পড়লে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলিম এমন কাজ করলে আখেরাতে আল্লাহর রহমত ও মাগফিরাত তার জন্য হারাম হয়ে যায়। সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। কুফরঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। বাস্তব জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, মতবাদ বা দর্শন মেনে নেওয়াও কুফর। ইলাহঃ মানুষ যার দাসত্ব করে, জীবনের সকল ক্ষেত্রে যার আনুগত্য ও কর্তৃত্ব মেনে চলে, যার কাছে শর্তহীন ভাবে আত্মসমর্পণ করে, যিনি মানুষকে পাপের সাজা ও পূন্যের পুরস্কার দেন, যিনি মানুষের অভাব দূর করেন, ক্ষমা করেন, তাওবাহ কবুল করেন তিনিই মানুষের ইলাহ। আল্লাহই মানুষের একমাত্র ইলাহ। আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া।
| |
مَا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ انْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْآيَاتِ ثُمَّ انْظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ (75) ঈসা আঃ একজন রাসূল বৈ কিছুই নয় ৭৫. মাসীহ বিন মারইয়াম রাসূল বৈ কিছুই নয়। তার আগে অতিবাহিত হয়েছেন আরো কত রাসূল। তার মা একজন সত্যনিষ্ঠ মহিলা। তারা উভয়ে-ই খাদ্য গ্রহণ করত (আর আল্লাহ কখনো খাদ্য গ্রহণ করেন না) লক্ষ্য করঃ আমি আয়ত সমূহ কত স্পষ্ট করে বর্ণনা করছি। তারপর লক্ষ্য করঃ তারা কোথায় ঘুরপাক খাচ্ছে! | |
قُلْ أَتَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا وَاللَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (76) قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ غَيْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوا أَهْوَاءَ قَوْمٍ قَدْ ضَلُّوا مِنْ قَبْلُ وَأَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا عَنْ سَوَاءِ السَّبِيلِ (77) দ্বীনি ব্যাপারে বাড়াবাড়ি ৭৬. বলো! (জিজ্ঞেস কর!) তোমরা কেন আল্লাহ ছাড়া অন্যদের ইবাদাত কর, যারা তোমাদের উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না? অথচ আল্লাহ হলেন সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ৭৭. বলো! হে আহলে কিতাব! দ্বীনি ব্যাপারে অন্যায় ভাবে বাড়াবাড়ি করো না আর এমন জাতির “আহওয়া” (মনগড়া নীতিমালা, আদর্শ, আইন, বিধান, মতবাদ, দর্শন ও তরিকা) অনুকরণ করো না যারা (আল্লাহর বিধান ছেড়ে) আগ থেকেই বিভ্রান্ত হয়ে গেছে, অনেক মানুষকে বিভ্রান্ত করেছে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আহওয়া পরিচিতিঃ আহওয়া শব্দটি হাওয়া শব্দের বহুবচন আর হাওয়া অর্থ মনগড়া, মানব রচিত, প্রবৃত্তি, ইত্যাদি। আল্লাহর আইন, বিধান ও রীতিনীতির বাইরে যা আছে, যতকিছু আছে এসবকে একত্রে বলা হয় “হাওয়া”। মানুষ নানা ভাবে হাওয়ার অনুকরণ করে থাকে। যেমন..
ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ্ ছাড়া অন্যের ইবাদাত (শর্তহীন আনুগত্য) করা শিরক। আর আল্লাহর বিধানের বিপরীতে কারো মনগড়া কোনোকিছু মেনে নেওয়া কুফর ও শিরক। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী মুনাফিক। | |
لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (78) كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ (79)
কুফরের পরিণতি ৭৮. বনী-ইসরাঈলের যারা কুফর করেছে; দাঊদ ও ঈসা বিন মারইয়ামের মুখে তাদেরকে লা’নত করা হয়েছে। কারণ তারা অবাধ্য হয়েছে, সীমালঙ্ঘন করেছে। (কুফরের পরিণতি লা’নত) ৭৯. মানুষ অন্যায় করলেও তারা নিষেধ করত না। (সৎকাজের আদেশ অসৎকাজে নিষেধ ত্যাগ করে) তারা যা করেছে এটা বড়ই জঘন্য। (ক্ষমতা থাকা সত্ত্বেও অসৎকাজে বাঁধা না দেয়া জঘন্যতম অপরাধ) আইন ও বিধানঃ সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করা মুসলিম সমাজের ফরজ দায়িত্ব। ইসলামী সরকার বহিঃশত্রুর বিরূদ্ধে যুদ্ধ করবে আর আভ্যন্তরীণ সমাজে চালু রাখবে “সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ”এর নীতি। এ সম্পর্কে বিস্তারিত জানতে এ তাফসীরে সঙ্গে যুক্ত “সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ” অধ্যায়টি দেখে নিন। | |
تَرَىٰ كَثِيرًا مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ أَنْ سَخِطَ اللَّهُ عَلَيْهِمْ وَفِي الْعَذَابِ هُمْ خَالِدُونَ (80) وَلَوْ كَانُوا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالنَّبِيِّ وَمَا أُنْزِلَ إِلَيْهِ مَا اتَّخَذُوهُمْ أَوْلِيَاءَ وَلَٰكِنَّ كَثِيرًا مِنْهُمْ فَاسِقُونَ (81) কাফিদের সাথে মিত্রতা করাও কুফর ৮০. (হে নবী!) তুমি দেখবেঃ তাদের অনেকেই কাফিরদের সাথে মিত্রতা করছে। তারা যা করছে এটা খুবই জঘন্য। এজন্য আল্লাহ তাদের প্রতি গুস্বা হয়েছেন, তারা চিরদিন আযাবে কাটাবে। ৮১. তারা যদি আল্লাহ, নবী এবং নবীর উপর নাযিলকৃত বিধানে (আসলেই) ঈমান রাখত তবে কাফিরদেরকে ওয়ালী বানাত না (তথা কাফিরদের সাথে মিত্রতা করত না।) কিন্তু (তারা মুখে ঈমানের কথা বললেও অন্তর দিয়ে ঈমান আনেনি। কারণ) তাদের অধিকাংশই পাপিষ্ঠ। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) জ্ঞাতব্যঃ আমরা কাকে ওয়ালী বানাব আর কাকে বানাব না তথা কার সাথে মিত্রতা করব আর কার সাথে করব না; এসম্পর্কেও মূলনীতি ঠিক করে দিয়েছেন মহান রাব্ব। আক্বীদার পরিভাষায় এসব মূলনীতিকে বলা হয় “আল-ওয়ালা ওয়া-ল-বারা” তথা শত্রু মিত্র নির্ধারনের নীতিমালা। এ সম্পর্কে জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” দেখে নিন। এখন বিষয়টি এ তাফসীরের সঙ্গেও যুক্ত করা আছে। তাই ওখান থেকেও দেখে নিতে পারেন। ওয়ালী পরিচিতিঃ ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, দায়িত্বশীল, কর্তৃত্বশীল। যে সম্পর্ক বা বন্ধুত্বের টানে মানুষ একে অন্যের দায়ভার নিজ কাঁধে তুলে নেয়; এমন সম্পর্ককে বলা হয় আল-ওয়ালা বা ওয়ালায়াত আর ওই ব্যক্তিকে বলা হয় ওয়ালী। যেমন..
কে ওয়ালী হবেঃ ওয়ালী ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সম্প্রদায় হতে পারে, জাতি হতে পারে বা রাষ্ট্র হতে পারে। ওয়ালীর সাথে সামাজিক অভিভাবকত্ব এবং দায়দায়িত্ব জড়িত। সামাজিক চুক্তি, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি, ইত্যাদির মাধ্যমেও পরস্পরের ওয়ালী হওয়া যায়। ওয়ালী হবার অনেক পদ্ধতি ও সূত্র রয়েছে। যথা…
বিঃ দ্রঃ = ওয়ালী আসলে এক প্রকার বন্ধু। আর ইসলামে বন্ধুত্বের কয়েকটি ধাপ রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন (৫ মাইদাহঃ ৫১) এর প্রাসঙ্গিক আলোচনা।
| |
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ (82) ইয়াহুদ ও খৃষ্টানদের মাঝে পার্থক্য ৮২. মুঅমিনদের ঘোরতর শত্রু হিসেবে তুমি পাবে ইয়াহুদ ও মুশরিকদের। আর যারা বলে “আমরা নাসারা” তাদেরকে পাবে মুঅমিনদের প্রতি সহানুভূতিশীল। কারণ তাদের মাঝে অনেক আলিম ও সংসার ত্যাগী আবিদ রয়েছে আর তারা অহংকার করে না। | |
(সূরাহ আল-মাইদাহ) (পারাঃ ৭) | |
وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ (83) وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَنْ يُدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّالِحِينَ (84) فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَٰلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ (85) কুরআন শোনার পর একদল খ্রিষ্টানের প্রতিক্রিয়া ও পুরস্কার পটভূমিঃ রাসূল সাঃ মদীনায় হিজরতের আগে বেশ কিছু মুসলিম হিজরত করে হাবশায় (আফ্রিকায়) গিয়ে ছিলেন। হাবশার খৃষ্ঠান বাদশাহ নাজ্জাশী মানবিক কারণে নির্যাতিত মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। ওইসব মুহাজির মুসলিমদের মাঝে নেতৃস্থানীয় ছিলেন আবু-ত্বালিবের ছেলে জাফর রাঃ। বদর যুদ্ধে মক্কার মুশরিকদের ৭০জন নিহত ও ৭০জন বন্দী হয়। এর মাঝে আবু-জেহেলসহ কয়েক জন শীর্ষ নেতাও ছিল। যুদ্ধের পর কুরাইশ প্রতিশোধ পরায়ন হয়ে উঠল এবং হাবশাহ থেকে মুসলমানদের এনে হত্যার পরিকল্পনা করল। তারা বেশ কিছু উপহারসহ মক্কার নেতা আ’মর বিন আ’স্ব এবং আব্দুল্লাহ বিন আবু-রাবীয়া’হকে নাজ্জাশীর কাছে পাঠাল। যেন নাজ্জাশীকে বুঝিয়ে মুসলিমদেরকে মক্কায় ফিরিয়ে এনে হত্যা করা যায়। খবর পেয়ে রাসূল সাঃ একটি চিঠি দিয়ে আ’মর বিন উমাইয়্যাহ আল-দ্বামরী রাঃকে পাঠালেন। নাজ্জাশী চিঠি পড়ে জাফর বিন আবু-ত্বালিব রাঃসহ মুহাজির মুসলিমদের ডেকে পাঠালেন। সাথে তার দেশের কয়েকজন খৃষ্টান উলামা ও পীরদের জমা করলেন। রাজ দরবারে সভা জমে উঠল এবং জাফর রাঃকে কুরআন পড়তে বলা হল। তিনি সূরাহ মারইয়াম তিলাওয়াত করলেন। কুরআনে মারইয়াম ও ঈসা আঃ সম্পর্কে নিপুণ বর্ণনা শোনে খ্রিষ্টান উলামা ও পীরদের চোখে পানি এসে গেল। তারা কুরআনের যথার্থতা বুঝতে পারল এবং এতে ঈমান আনল। (দেখুনঃ তাফসীর কুরতুবী) এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হলঃ
৮৩. তুমি দেখবেঃ রাসূলের প্রতি নাযিলকৃত কিতাব শোনে তাদের চোখ অশ্রুসিক্ত হয়েগেছে, তারা সত্য বুঝতে পারছে এবং বলছেঃ হে রাব্ব! আমরা ঈমান এনেছি, সাক্ষ্য দাতাদের (ইসলাম গ্রহণকারীদের) তালিকায় আমাদের নাম লিখে নাও। (এখানে ইসলাম গ্রহণকারীদের সাক্ষ্যদাতা বলা হয়েছে। কারণ ইসলাম গ্রহণ করতে হলে ২টি সাক্ষ্য দিতে হয়) ৮৪. (তারা আরো বলেছে) কি হয়েছে, কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনব না, কেন আগত সত্যকে মেনে নেব না? অথচ আমরা চাই আল্লাহ্ যেন সৎলোকদের সঙ্গে আমাদেরকে জান্নাত দান করেন। (জান্নাত কামনা করলে অবশ্যই ঈমান আনতে হবে এবং আগত সত্য তথা ইসলামী বিধান মেনে নিতে হবে) ৮৫. (যেহেতু তারা ঈমান এনেছে) এজন্য আল্লাহ তাদের দান করবেন জান্নাত যার তলদেশে প্রবাহিত কত নহর, সেখানে তারা চিরদিন থাকবে। ইহাই সৎলোকদের পুরস্কার। | |
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ (86) কুফরের পরিণাম ৮৬. আর যারা কুফর করে তথা আমার বিধান অমান্য করে, তারা হল জাহান্নামী। ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়, হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) (কুফর সম্পর্কে জানতে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” এর কুফর অধ্যায় দেখে নিন) | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87) وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ (88) হালালকে হারাম অথবা হারামকে হালাল বানানো ৮৭. ওহে যারা ঈমান এনেছো (শোন!) আল্লাহ তোমাদের জন্য যেসব পবিত্র বস্তু হালাল করেছেন তোমরা এসবকে হারাম বানিও না। আর (আল্লাহর বিধানের ব্যাপারে) সীমালঙ্ঘন/বাড়াবাড়ি করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ঈমান ও আক্বীদাহঃ হালাল হারাম তথা বৈধ অবৈধ নির্ধারনের একমাত্র বৈধ অধিকারী আল্লাহ তায়া’লা এবং এসব হল আল্লাহর রুবুবিয়্যাহ বা প্রভুত্বের অংশ বিশেষ। আল্লাহর নির্ধারিত হালালকে হারাম বা হারামকে হালাল হিসেবে মেনে নিলে কুফর হয়। আর এভাবে হালালকে হারাম বা হারামকে হালাল করলে বা যে করে তাকে মেনে নিলে বা এমন করা বৈধ মনে করলে আল্লাহর রুবুবিয়্যাতে শিরক হয়। কুফর ও শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন পাপ করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুনঃ ৯/৮৪) পরকালে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। (ঈমান বিনষ্ট কারী পাপ সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”) আইন ও বিধানঃ হারাম দুই প্রকার। মানসুস হারাম ও মুজতাহাদ হারাম।
৮৮. (মুঅমিনগণ!) তোমরা আল্লাহর দেয়া হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ কর আর আল্লাহর তাকওয়া অর্জন কর, যদি আল্লাহর উপর ঈমান এনে থাক। জ্ঞাতব্যঃ আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও মহাপাপ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে বলা হয় মুত্তাক্বী। মুত্তাক্বী ব্যক্তি কোন পাপ করে ফেললে তৎক্ষণাৎ আল্লাহর কাছে তাওবাহ ও ইস্তিগফার করে নেয়। | |
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚكَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89) কসম এবং কসমের কাফফারাহ ৮৯. লাগ’ওয়া (অনিচ্ছাকৃত) কসমের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। তবে ইচ্ছাকৃত কসমের জন্য অবশ্যই পাকড়াও করবেন। (তোমরা কসম করলে এটা পূর্ণ করবে। আর কসম ভঙ্গ করলে কাফফারাহ দিবে। কসমের) কাফফারাহ হল..
এটা হল কসমের কাফফারাহ। তোমরা কসম (করলে এটা) রক্ষা করবে। আল্লাহ এভাবেই তার বিধান স্পষ্ট ভাবে বর্ণনা করেন, যেন তোমরা শোকর আদায় কর। (কসম সম্পর্কে জানতে দেখুন বাকারাহঃ ২২৫। আল্লাহর নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে তার আনুগত্য করার নাম শোকর করা।) | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91) وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ (92) মদ, জোয়া, আনস্বাব ও আযলাম ৯০. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) মদ (মাদক), জোয়া, আনস্বাব ও আযলাম (ভাগ্যতীর/লটারি এসব হল) পাপ, শয়তানের কাজ। সুতরাং তোমরা অবশ্যই এসব বর্জন করবে, এতে তোমরা সফল হতে পারবে। জ্ঞাতব্যঃ আনস্বাব শব্দটি নুস্বব এর বহুবচন। মানুষ জাতীয় ভাবে বা সম্প্রদায় গত ভাবে সম্মান করে এমন সব স্থান, স্থাপনা ও সৌধকে নুস্বব বলা হয়। মক্কাতে ৩৬০টি নুস্বব ছিল। ইসলামী বিধানে স্থাপনা তিন প্রকার হয়ে থাকে। যথাঃ
আইন ও বিধানঃ মদ পান বা মাদক সেবন নিষিদ্ধ, হারাম। সকল প্রকার জোয়া খেলা হারাম।
৯১. শয়তান মদ (মাদক) ও জোয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করে আল্লাহর যিকর (দ্বীন) ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তোমরা কি (শয়তানের কথা মেনে নেবে এবং দ্বীনি কাজ ও সালাত থেকে) বিরত হয়ে যাবে?
যিকর পরিচিতিঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জাগায় যিকর বলে আল-কুরআনকে বুঝানো হয়েছে, অনেক জাগায় নামাযকে যিকর বলা হয়েছে। মোটকথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবনবিধান, উপদেশ, ইত্যাদি। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে বিচ্যুত করে যিকর বলে বুঝিয়ে থাকেনঃ পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা শব্দটিকে তার মূল ধারা থেকে বিচ্যুত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন এটা অবশ্যই “তাহরীফ” হিসেবে গণ্য হবে। ৯২. (হে মুসলিমগণ!) তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আর (শয়তান, শত্রু ও পাপাচার থেকে) সাবধান থাকবে। আর তোমরা কেউ যদি (পাপ পথে) ফিরে যাও তবে মনে রেখো! আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া। জ্ঞাতব্যঃ আল্লাহর বাণী স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া রাসূলের দায়িত্ব আর রাসূল সাঃর অনুপস্থিতিতে এ দায়িত্ব বর্তায় আমাদের উপর। তাই আমাদের দায়িত্ব হল আল্লাহর বাণী স্পষ্ট ভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর বাণী নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা বা ঘুরপ্যাঁচ করা মোটেই উচিত নয়। | |
لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ثُمَّ اتَّقَوْا وَآمَنُوا ثُمَّ اتَّقَوْا وَأَحْسَنُوا وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ (93) ইহসান ও মুহসিন পটভূমিঃ আনাস রাঃ বলেনঃ একদা আমি আবু-ত্বালহা’র ঘরে মদ পান করাচ্ছিলাম। এমন সময় বাহির থেকে কিসের আওয়াজ ভেসে এল। আবু-ত্বালহা’হ বললেনঃ বাইরে গিয়ে শোনে আসো, কিসের আওয়াজ হচ্ছে। আমি বেরিয়ে গেলাম। ফিরে এসে বললামঃ মদ হারাম হয়ে গেছে এবং এটা-ই ঘোষিত হচ্ছে। আবু-ত্বালহা’হ বললেনঃ সব মদ ফেলে দাও। মটকা ভরা মদ ছিল। আমি সব ফেলে দিলাম। সেদিন (মানুষ রাস্তায় এতো মদ ফেলে ছিল যে,) মদীনার গলিতে মদের নালা প্রবাহিত হয়েছে। লোকজন ভাবলঃ যারা মদ পেটে নিয়ে মারা গেছে। তাদের কি হবে? (কুরতুবীঃ বুখারী) এতে নাযিল হলঃ ৯৩. যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে তারা যা খেয়েছে এজন্য পাপ হবে না। কারণ তারা (তখনকার হারামসমূহ) বর্জন করেছিল, ঈমান এনেছিল এবং (ঈমানের সহিত) সৎকাজ করেছিল। (এখন যারা এসব) বর্জন করছে, ঈমান আনছে এবং (ভবিষ্যতে এ) বর্জন ও ঈমান অব্যাহত রাখবে এবং সৎকাজ করবে (তারা সবাই মুহসিন হিসেবে গণ্য হবে।) আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। জ্ঞাতব্যঃ “মুহ’সিন” অর্থ ইহসানকারী। যে ব্যক্তি ইহ’সানের সাথে কাজ করে তাকে “মুহ’সিন” বলা হয়। “ইহ’সান” অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, ইত্যাদি সুন্দর করাকে বলা হয় “ইহ’সান”। হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলেছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَيَبْلُوَنَّكُمُ اللَّهُ بِشَيْءٍ مِنَ الصَّيْدِ تَنَالُهُ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ اللَّهُ مَنْ يَخَافُهُ بِالْغَيْبِ ۚ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ (94) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًا لِيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ (95) أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ (96) আল্লাহর পরীক্ষাঃ ইহ’রাম অবস্থায় শিকার পটভূমিঃ শনিবার ছিল ইয়াহুদীদের ইবাদাতের দিন। এ দিনে ব্যবসা বানিজ্য, মৎস শিকারসহ দুনিয়াবী কাজকর্ম ও উপার্জন নিষিদ্ধ ছিল। কিন্তু শনিবারে ঝাঁকে ঝাঁকে মাছ তীরে ভেসে আসত। আসলে এটা ছিল আল্লাহর পরীক্ষা। একদল ইয়াহুদ লোভ সামলাতে না পেরে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাছ শিকারে মেতে উঠল। তারা আল্লাহর পরীক্ষায় ফেইল করেছিল। মহান আল্লাহ রাসূল সাঃর সাহাবাদেরও পরীক্ষা নিয়েছেন। আমাদের শারীয়া’হ মত ইহরাম অবস্থায় পশুপাখি শিকার করা নিষিদ্ধ। হুদাইবিয়ার সফরে রাসূল সাঃ ও সাহাবাগণ ইহরাম অবস্থায় ছিলেন। তখন পশুপাখি একেবারে নাগালের কাছে চলে আসত। কিন্তু সাহাবাগণ শিকার করেননি। তারা আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। তাদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৯৪. মুঅমিনগণ! কিছু শিকারি জন্তু তোমাদের হাত ও তীরের নাগালে চলে আসবে। এভাবে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যেন প্রকাশিত হয় তোমাদের মাঝে কে না দেখেও আল্লাহকে ভয় করে (আর কে করে না।) যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার তরে যন্ত্রনাদায়ক আযাব ৯৫. মুঅমিনগণ! তোমরা ইহ’রাম রত অবস্থায় (কোনো পশুপাখি) শিকার করবে না। তোমাদের কেউ ইচ্ছাকৃত ভাবে শিকার করে ফেললে এর প্রতিকার (কাফফারাহ) হিসেবে শিকারকৃত প্রাণীর সমতুল্য “হাদয়ী” মক্কায় পৌছে দেবে। তোমাদের (মুসলিমদের) মাঝে বিচারিক জ্ঞান সম্পন্ন দুইজন ব্যক্তি (মান নির্ণয়ের) ফয়সালা করবে। অথবা (ইহরাম অবস্থায় শিকারের) কাফফারাহ হিসেবে মিসকীনকে খাদ্য দিবে বা সমপরিমাণ রোজা রাখবে। এবং এভাবে-ই শিকারী ব্যক্তি তার কর্মফল ভোগ করবে। (তবে অতীতে যা করেছ এসব নিয়ে চিন্তা কর না। কারণ তোমাদের) অতীত আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। ৯৬. তবে তোমাদের (হাজীদের) আর (জাহাজে অবস্থানকারী) সঙ্গীদের জীবিকার জন্য সাগরের শিকার ও খাদ্য তোমাদের জন্য হালাল করা হল। ইহরামে থাকাকালীন শুধু স্থলচর শিকার তোমাদের জন্য হারাম করা হয়েছে (জলচর নয়।) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর আর (মনে রেখো) সবাই তার কাছে-ই ফিরে যাচ্ছ। (আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া) আইন ও বিধানঃ অধিকাংশ উলামার মতে জলচর সকল প্রাণী-ই হালাল। কারণ উক্ত আয়াতে সাগরের শিকার এবং খাদ্যকে ব্যাপক ভাবে বৈধ বলা হয়েছে। হাদীছেও ব্যাপক ভাবে হালাল বলা হয়েছে, কোনো কিছুকে আলাদা করা হয়নি। তবে কুমির আর উভচর সাপ হালাল নয়। কারণ এটা জলচর নয়, উভচর।
| |
جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَائِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (97) اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (98) কা’বাহঃ মানব জাতির স্থায়িত্বের প্রতিক ৯৭. আল্লাহ সম্মানিত ঘর কা’বাহকে মানব জাতির স্থায়িত্বের প্রতীক হিসেবে নির্ধারন করেছেন। (যতদিন কা’বাহ থাকবে ততদিন কিয়ামত হবে না।) আর সম্মানিত মাস, হাদয়ী (মক্কায় জবেহ করার জন্য নির্ধারিত পশু), ক্বালাইদ (বিশেষ ভাবে চিহ্নিত হাজ্জ কাফেলা, ইত্যাদিও আল্লাহর কাছে সম্মানিত।) জেনে রাখো, আসমানসমূহে যাকিছু আছে এবং যমীনে যাকিছু আছে আল্লাহ এসকল ব্যাপারে অবগত। আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। ৯৮. তোমরা জেনে রাখো! আল্লাহ শাস্তিদানে কঠোর এবং নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। | |
مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ (99) قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ ۚ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (100) ভাল আর মন্দ সমান নয় ৯৯. রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া বৈ কিছুই নয়। আল্লাহ জানেন তোমরা কি গোপন কর আর কি তোমরা প্রকাশ কর। ১০০. বলে দাওঃ ভাল আর মন্দ সমান নয়, যদিও (দুনিয়াতে মন্দ বেশী আর) মন্দের আধিক্য তোমাকে বিস্মিত করে ফেলে। হে বিজ্ঞ লোকেরা! আল্লাহর তাকওয়া অর্জন কর, এতে তোমরা সফল হতে পারবে। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকার নাম তাকওয়া। যথাসাধ্য তাকওয়া অর্জন করা আমাদের দায়িত্ব।) জ্ঞাতব্যঃ মন্দ লোক, মন্দ কাজ, মন্দ কথা, ইত্যাদি মন্দের ছড়াছড়ি বিশ্বময়। দুনিয়াতে সর্বদাই মন্দ বেশী ছিল, এখনো বেশী আছে এবং ভবিষ্যতেও বেশী থাকবে। তবে হাদীছ থেকে বুঝা যায় শুধু ঈসা আঃর শাসন কালে মন্দের প্রভাব কমে যাবে এবং তারপর আবার শুরু হবে। তাই আমরা যারা ভাল হতে চাই, ভাল কাজ করতে চাই, ভাল কথা বলতে চাই তাদেরকে অবশ্যই এসব মন্দের মোকাবেলা করতে হবে। ভালো পথে চলার জন্য এটা-ই আসল চ্যালেঞ্জ। তবে আমরা অটল ও অবিচল থাকতে পারলে আল্লাহ্ আমাদের সহায় হবেন, ইন শা-আল্লাহ।
| |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِنْ تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَا اللَّهُ عَنْهَا ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ (101) قَدْ سَأَلَهَا قَوْمٌ مِنْ قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا بِهَا كَافِرِينَ (102) অপ্রয়োজনীয় প্রশ্ন পটভূমিঃ মানুষের জীবনে এমন অনেক বিষয় থাকে যেসব বিষয় না জানাই কল্যাণকর। এমন বিষয় জানার চেষ্টা করা বা অপ্রয়োজনীয় প্রশ্ন করা মাঝে মাঝে সমস্যা তৈরি করে এবং মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু এমন করা অনেকের স্বভাব। যেমন.. আনাস রা. থেকে বর্ণিত এক হাদীছে এসেছেঃ রাসূল সাঃ একদা ব্ললেনঃ আমি এখানে অবস্থান করা অবস্থায় তোমরা যা প্রশ্ন করবে আমি উত্তর দেব। তখন এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! “আমার চির আবাস কোথায়”? তিনি বললেন “জাহান্নামে”। আরেকজন বললঃ আমার বাপ কে? রাসূল সাঃ বললেনঃ অমুক। (কুরতুবীঃ বুখারী, মুসলিম) (রাসূল সাঃ ওই ব্যক্তির মায়ের স্বামী ছাড়া অন্যের নাম বলে ছিলেন। পরে বিষয়টি নিয়ে পরিবারে অনেক ঝামেলা হয়েছিল) এমন বিষয়াদির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
১০১. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ হলে তোমরা অস্বস্তিতে পড়ে যাবে। আর কুরআন নাযিলকালীন সময়ে এমন প্রশ্ন করলে সব প্রকাশ হয়ে যাবে। (তবে যা করে ফেলেছো এসব নিয়ে ভেবো না। কারণ) আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। ১০২. তোমাদের আগে অনেক জাতি-ই এমন প্রশ্ন করেছে, পরে (সত্য প্রকাশ হবার পর এসব মেনে নিতে অমান্য করে) তারা কাফির হয়ে গেছে। আইন ও বিধানঃ এমন প্রশ্ন করা হারাম নয়। তবে খুবই অপছন্দনীয় এবং নিন্দনীয় কাজ। কখনো কখনো যা মেনে নেওয়া মানুষের জন্য কঠিন হয়ে যায়। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল সা. থেকে সত্যটা জানার পর এটা না মানলে কুফর হয়। | |
مَا جَعَلَ اللَّهُ مِنْ بَحِيرَةٍ وَلَا سَائِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ وَلَٰكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ (103) মনগড়া সংস্কারঃ আল্লাহর উপর মিথ্যাচার ১০৩. বাহী’রাহ, সা-ইবাহ, ওয়াস্বীলাহ, হা’ম, এসব আল্লাহ নির্ধারণ করেননি। (কোনোকিছুকে অন্যকিছুর উপর প্রাধান্য দেয়ার একমাত্র বৈধ অধিকারী আল্লাহ। এটা হল আল্লাহর কর্তৃত্বের বৈশিষ্ট্য। অন্য কেউ এমন করলে আল্লাহর কর্তৃত্বে শিরক করা হয়। এমন করা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল। এমন করে) কাফিররা আল্লাহর উপর মিথ্যারোপ করছে। আর (যারা এমন করে) এদের অধিকাংশই নির্বোধ। জ্ঞাতব্যঃ আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী চলে যাবার পর লোকজন নবীর আদর্শের সাথে নিজেদের মতামত মিশ্রিত করে বিভ্রান্ত হয়েছে। তথাপিও ভেবেছে তারাই সঠিক, তারাই নবীর উত্তরসূরি। যেমন হচ্ছে আজকাল। রাসূল সাঃর সময়ে যেসব ইবাদাত, আক্বীদাহ বা পরিভাষার অস্থিত্ব-ই ছিল না এমন অনেক কিছু বানিয়ে আজকাল বলা হচ্ছে এতা-ই সাহীহ আক্বীদাহ আর এটা-ই সঠিক। এমন করেছিল আগেকার মুশরিকরা। তাদের বানানো কিছু প্রথা হচ্ছে.. বাহীরাহঃ যে উটনীর প্রথম ৫টি বাচ্ছা মাদী হত ওই উটনীকে বিশেষ মর্যাদা দিয়ে খোদার নামে উৎসর্গ করা হত। এর দুধ দোহন করা সাধারণ মানুষের জন্য হারাম মনে করা হত এবং ওই উটনীর কান কেটে ছেড়ে দেয়া হত। এর নাম দেওয়া হত বাহী’রাহ। সা-ইবাহঃ খোদার নামে মান্নতকৃত উটকে বিশেষ চিহ্ন দিয়ে ছেড়ে দেয়া হত। এটাকে বলা হত সা-ইবাহ। ওয়াস্বীলাহঃ কোনো পশুকে বিশেষ ভাবে চিহ্নিত করে খোদার নামে ছেড়ে দেয়া হত। আর এটাকে বলা হত ওয়াস্বীলাহ। হা’মঃ পুরুষ উট নির্ধারিত সংখ্যক উটনীর সাথে সঙ্গম সম্পন্ন করার পর এটাকে বিশেষ মর্যাদা দেওয়া হত এবং বিশেষ চিহ্ন দিয়ে মুক্ত ভাবে ছেড়ে দেওয়া হত। এটাকে বলা হত হা’ম। উল্লেখিত পশুগুলোকে বিশেষ মর্যাদা দেয়া হত। এসব পশুকে কোনো কাজে ব্যবহার করা হত না, এদের দুধ দোহন করা হত না। এসব-ই ছিল মানুষের মনগড়া অপ-সংস্কৃতি ও কু-সংস্কার। তবে এগুলোকে খোদার নামে উৎসর্গ করা হয়েছে বলে প্রচার করা হত। এগুলোর সাথে খোদার নাম যুক্ত করা হত এবং খোদার সাথে সম্পৃক্ত করা হত। এসব-ই ছিল তাদের মিথ্যাচার ও মনগড়া।
| |
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (104) আইনের উৎস ও জীবনের আদর্শ ১০৪. (বাস্তব জীবনে যারা আইনের উৎস হিসেবে আল্লাহর কিতাব এবং জীবন আদর্শ হিসেবে রাসূল সা.র সুন্নাহ মেনে চলে না) তাদেরকে যদি বলা হয়ঃ আসো! (আইনের উৎস এবং জীবন আদর্শ হিসেবে) আল্লাহর কিতাব ও রাসূলের আদর্শ মেনে চলি। তখন তারা বলেঃ আমাদের পূর্বসূরিরা যা মেনে এসেছেন এসবই (তথা যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি ও সংস্কার এবং পূর্বসূরিদের আদর্শই) আমাদের জন্য যথেষ্ট। (আল্লাহ বলছেন) আচ্ছা তাদের পূর্বসূরিরা যদি অজ্ঞ ও ভ্রান্ত হয় (তবুও কি তারা এদের জন্য আদর্শ হবে)? জ্ঞাতব্যঃ উক্ত আয়াতে আইন, বিধান ও জ্ঞানের উৎস এবং জীবন আদর্শের কথা বলা হয়েছে।
মানুষকে আল্লাহর কিতাব ও রাসূল সাঃর আদর্শ থেকে দূরে রাখতে পুর্বসূরিদের দোহাই দেওয়া শয়তানের থিউরী এবং যোগ যোগ ধরে চলমান একটি কার্যকর বাহানা। এমন দোহাই দেওয়া হয় নানা ভাবে। যেমন..
| |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (105) সাবধান! নিজেকে বাঁচাও ১০৫. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমাদের দায়িত্ব হল (সকল প্রকার বিভ্রান্তি থেকে) নিজেদের রক্ষা করা। তোমরা যদি সঠিক পথ আঁকড়ে থাকো তবে বিভ্রান্ত লোকেরা তোমাদের ক্ষতি করতে পারবে না। (মনে রেখো) তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। তিনি-ই তোমাদের অবগত করাবেন নিজ নিজ কর্ম সম্পর্কে। জ্ঞাতব্যঃ দুনিয়াতে সর্বদা-ই বিভ্রান্ত লোকদের ছড়াছড়ি এবং এদের এসব বিভ্রান্তি থেকে বেঁচে থাকা আমাদের ঈমানী দায়িত্ব। আর এসব বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে হলে ঈমান ও ইসলামের উপর অটল ও অবিচল থাকতে হয়। মনে রাখতে হবে আল-কুরআন আল্লাহর কালাম এবং আল-কুরআনে বর্ণিত পথ-ই একমাত্র সঠিক পথ। আল-কুরআনের পর দুটি শর্তে সুন্নাহ বা হাদীছ মেনে চলতে হয়। যথা.. ১. কোনো বিষয় আল-কুরআনে না পাওয়া গেলে তখন সুন্নাহ দেখতে হয়, ২. লক্ষ রাখে হবে সুন্নাহ যেন সাহীহ সনদে প্রমাণিত হয় এবং আল-কুরআনের বিপরীতে না যায়। সুন্নাহ বা হাদীছের পর প্রয়োজন হলে শর্তসাপেক্ষে ইজমা কিয়াসসহ অন্যকিছু মেনে নেওয়া যায়। | |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ حِينَ الْوَصِيَّةِ اثْنَانِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ أَوْ آخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنْتُمْ ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَأَصَابَتْكُمْ مُصِيبَةُ الْمَوْتِ تَحْبِسُونَهُمَا مِنْ بَعْدِ الصَّلَاةِ فَيُقْسِمَانِ بِاللَّهِ إِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِي بِهِ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ وَلَا نَكْتُمُ شَهَادَةَ اللَّهِ إِنَّا إِذًا لَمِنَ الْآثِمِينَ (106) فَإِنْ عُثِرَ عَلَىٰ أَنَّهُمَا اسْتَحَقَّا إِثْمًا فَآخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ الَّذِينَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْأَوْلَيَانِ فَيُقْسِمَانِ بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَا إِنَّا إِذًا لَمِنَ الظَّالِمِينَ (107) ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ يَأْتُوا بِالشَّهَادَةِ عَلَىٰ وَجْهِهَا أَوْ يَخَافُوا أَنْ تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (108) ইসলামী আইনে কসমও বিচারের ভিত্তি হতে পারে ১০৬. মুঅমিনগণ! (শোনো) তোমাদের কারো মৃত্যুকাল ঘনিয়ে এলে সে যদি অসিয়ত (উইল) করে তবে তোমাদের মাঝে দুইজন বিচার জ্ঞান সম্পন্ন (মুসলিম) ব্যক্তিকে সাক্ষী রাখবে। আর সফর অবস্থায় যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় (তখন উইল করলে) দুইজন অমুসলিমকেও সাক্ষী বানাতে পারবে। (সাক্ষীদের উপর) সন্দেহ হলে সালাতের পর তাদেরকে (মসজিদে) আটকিয়ে রেখে (জনসম্মুখে কসম করাবে।) তারা আল্লাহর নামে কসম করে বলবেঃ আমরা সাক্ষ্য বদলাইনি বা গোপন করিনি। অন্যতায় আমরা অপরাধী (হিসেবে গণ্য হব।) সে যদি নিকটআত্মীয় হয় তবুও (এমন করবে।) ১০৭. যদি প্রমাণিত হয় যে, সাক্ষীরা (উইল পরিবর্তন করে বা কোনোকিছু গোপন করে) অপরাধ করেছে তবে এ সাক্ষ্য দ্বারা যাদের অধিকার খর্ব করা হয়েছে তাদের দুইব্যক্তি দাড়িয়ে আল্লাহর নামে কসম করে বলবেঃ “আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য অপেক্ষা মজবুত। আমরা সীমালঙ্ঘন করছি না। করলে অপরাধী হিসেবে গণ্য হব” (এরা এমন করলে সাক্ষীদের উপর এদের কথা কার্যকর হবে) ১০৮. (এমন বিধান রাখার কারণ) যেন সাক্ষীগণ সঠিক সাক্ষ্য দেয়, তাদের অন্তরে যেন ভয় থাকে যে, তাদের কসমের পর এটা পাল্টে দেওয়ার মত অন্য কসম (এর ব্যবস্থা) আছে। (মুঅমিনগণ!) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর আর শোনো! আল্লাহ পাপিষ্ঠদের হেদায়াত করেন না | |
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (109) হাশরের ময়দানে রাসূলগণকে যে প্রশ্ন করা হবে ১০৯. আল্লাহ সেদিন (হাশরের দিন) সকল রাসূলকে জমা করবেন এবং জিজ্ঞেস করবেনঃ তোমাদের দাওয়াতের ব্যাপারে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছিল? তারা বলবেঃ আমাদের জানা নেই। নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়েও অবগত। (তাই আপনি সবই জানেন) | |
إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَىٰ وَالِدَتِكَ إِذْ أَيَّدْتُكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَىٰ بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ (110) কিয়ামতের দিন ঈসা আঃকে আল্লাহর প্রশ্ন এবং ঈসা আঃর বিনীত জবাব (১১০-১১৯) ১১০. যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা বিন মারইয়াম! তোমার উপর আমার নিয়ামত স্মরণ কর যা আমি তোমাকে আর তোমার মাকে দিয়েছি..
| |
وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ (111) إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَنْ يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ قَالَ اتَّقُوا اللَّهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (112) قَالُوا نُرِيدُ أَنْ نَأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ الشَّاهِدِينَ (113) قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِنْكَ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ (114) قَالَ اللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيْكُمْ فَمَنْ يَكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لَا أُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ (115) মাইদাহ তথা আসমানী খাঞ্ছা ১১১. (আল্লাহ ঈসা আঃকে আরো বলবেন) আমি যখন হাওয়ারীদের আদেশ দিয়েছিলামঃ তোমরা আমার ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তখন তারা বলেছেঃ আমরা ঈমান আনলাম। (হে রাব্ব!) আপনি সাক্ষী থাকেন, আমরা অবশ্যই মুসলিম হয়ে গেছি। ১১২. (হে ঈসা! স্মরণ কর) যখন হাওয়ারীগণ বললঃ হে ঈসা! তোমার রাব্ব কি আসমান থেকে আমাদের জন্য একটি খাঞ্ছা পাঠাতে পারবেন? ঈসা বললঃ (তোমরা এসব কি বলছ! এটা অন্যায় আবদার।) তোমরা মুঅমিন হলে (এমন আবদার থেকে) বিরত থাকো। ১১৩. তারা বললঃ আমরা খেতে চাই, আত্মার প্রশান্তি চাই, জানতে চাই যে তুমি সত্যবাদী এবং আমরা এসবের প্রত্যক্ষদর্শী হতে চাই। ১১৪. ঈসা বললঃ হে রাব্ব! তোমার নিদর্শন স্বরূপ আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্ছা পাঠাও, যা আমাদের পুর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য আনন্দ উৎসব (এর কারণ) হবে। তুমি-ই সর্বোত্তম রিজিকদাতা। ১১৫. আল্লাহ বললেনঃ খাঞ্ছা আমি পাঠাচ্ছি। তবে এরপর তোমাদের কেউ কুফর করলে তাকে আমি এমন সাজা দেব যা এ জগতে অন্য কাউকে দেইনি। | |
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِنْ دُونِ اللَّهِ ۖ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ ۚ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ ۚ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ ۚوَأَنْتَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117) إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (118) পরকালে আল্লাহর প্রশ্ন আর ঈসা আঃর বিনীত উত্তর ১১৬. (স্মরণ কর! পরকালে উল্লেখিত প্রশ্নগুলোর পর) যখন আল্লাহ বলবেনঃ ঈসা! তুমি কি মানুষকে বলেছিলে? “তোমরা আল্লাহ্ ছাড়া আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে মেনে নাও”..। (এর প্রতি উত্তরে) ঈসা বলবেঃ (হে রাব্ব) আপনি মহীয়ান, আমি (এমন কথা) কি করে বলব যা বলার অধিকার আমার নেই! আমি বললে আপনি জানতেন। আপনি আমার অন্তরের খবর জানেন, আমি আপনার অন্তরের খবর জানি না, আপনি অদৃশ্য বিষয়েও অবগত। ১১৭. আমি তাদেরকে শুধু একথা-ই বলেছি যে কথা বলতে আপনি আমাকে আদেশ দিয়ে ছিলেন। (আমি বলেছি) “তোমরা এক আল্লাহর দাসত্ব কর, তিনিই আমার এবং তোমাদের তথা সকলের রাব্ব”। আমি যতক্ষন তাদের মাঝে ছিলাম আমি-ই এর সাক্ষী ছিলাম। আমাকে তুলে নেবার পর আপনি-ই তাদের পর্যবেক্ষক। আপনি সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী। ১১৮. (হে রাব্ব! আমার উপর মিথ্যারোপ করে এবং আপনার সাথে শিরক করে এরা পাপ করেছে। এখন) আপনি চাইলে এদের সাজা দিতে পারেন, কারণ এরা আপনার-ই দাস। আর আপনি চাইলে এদেরকে মাফ করেও দিতে পারেন। কারণ আপনি পরাক্রমশালী, মহাকৌশলী। | |
قَالَ اللَّهُ هَٰذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (119) কিয়ামতের দিন সৎলোকদের সততাই কাজে আসবে ১১৯. আল্লাহ বলবেনঃ আজকের এ দিনে সৎলোকদের সততাই কাজে আসবে। তাদের তরে রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত কত নহর, তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর এট-ই হল মহাসাফল্য। | |
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا فِيهِنَّ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (120) সার্বভৌমত্ব ১২০. আসমানসমূহ, যমীন এবং এসবের মধ্যকার সবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। এবং তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
|