- List Item #1
- List Item #2
- List Item #3
৪. সূরাহ আল-নিসা নিসা অর্থ নারীগণ, মহিলাগণ। এ সূরায় পারিবারিক এবং সামাজিক আইন ও বিধান সংক্রান্ত অনেক বিষয় বর্ণিত হয়েছে। সূরাহটি মাদানী। এ সূরায় মোট আয়াত ১৭৬টি। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا (1)
বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম দুনিয়ার সকল মানুষ এক-ই পরিবার এবং এক-ই জাতি ভুক্ত ১. হে মানুষ! তোমাদের প্রভুর তাকওয়া অর্জন কর, যিনি একব্যক্তি (আদম) থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী (হাওয়্যাকে) আর তাদের দুজন থেকে (বিশ্বব্যাপী) বিস্তৃত করেছেন কত পুরুষ ও নারী। তাই তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর। তার এবং আত্মীয়তার দোহাই দিয়ে তোমরা পরস্পরে (কতকিছু) কামনা কর। নিশ্চয় আল্লাহ তোমাদের রাক্বীব (তত্ত্বাবধানকারী, প্রত্যক্ষকারী, সুরক্ষাকারী।) জ্ঞাতব্যঃ দুনিয়ার সকল মানুষ এক-ই বাবামার সন্তান। মানুষ সে যে ধর্মের, যে বর্ণের বা যে দেশের-ই হক না কেন, মানুষ হিসেবে সকলেই সমান। মানুষকে মানুষ হিসেবে-ই দেখতে হবে, মানুষ হিসেবে-ই মূল্যায়ন করতে হবে। এটা মানুষের মানবাধিকার। অন্যায় ভাবে কোনো মানুষকে অবজ্ঞা বা অবহেলা করলে তার অধিকার নষ্ট করা হবে। তাকওয়া এর মূল শব্দ “বিক্বায়াহ” অর্থ বেঁচে থাকা বা বিরত থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকাকে বলা হয় আল্লাহর তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে বলা হয় মুত্তাক্বী। প্রাসঙ্গিক আলোচনা জাতি, জাতীয়তা ও জাতীয়তাবাদঃ একটি জাতি অন্য জাতির কাছে যে পরিচয়ে পরিচিত হয় এটা-ই তার জাতীয়তা। আর যে নীতি বা আদর্শের উপর ভিত্তি করে জাতীয়তা প্রতিষ্ঠিত হয় এটা হল জাতীয়তাবাদ। মানুষের মাঝে তিন ধরনের জাতীয়তাবাদ লক্ষ্য করা যায়। যথা.. ১. আঞ্চলিক জাতীয়তাবাদঃ একটি নির্দিষ্ট অঞ্চল তথা ভৌগলিক সীমারেখাকে কেন্দ্র করে জাতি গঠনের নীতি বা দর্শনকে বলা হয় আঞ্চলিক জাতীয়তাবাদ। আঞ্চলিক জাতীয়তাবাদ বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দর্শন, বর্তমানে বিশ্বের দেশে দেশে এ নীতিই মানা হচ্ছে। বর্তমান বিশ্বে ইসরাঈল ছাড়া আর সকল দেশে-ই এ নীতি মেনে অঞ্চল ভিত্তিক জাতি গঠন করা হয়েছে। যেমনঃ
বিঃ দ্রঃ = ইসলামী বিধান মতে দুনিয়ার সকল মুসলিম এক-ই জাতি, মুসলিম জাতি। তাই অঞ্চল ভিত্তিক প্রদেশ, দেশ, ইমারাত, সালতানাত গঠন করলেও অঞ্চল ভিত্তিক জাতি গঠন কোনো অবস্থাতেই বৈধ নয়। ২. ভাষা ভিত্তিক জাতীয়তাবাদঃ একটি নির্দিষ্ট ভাষাকে কেন্দ্র করে যখন একটি জাতি পরিচিত হয়; তখন এটাকে বলা হয় ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ। যেমন..
৩. ধর্মীয় জাতীয়তাবাদ বা ধর্ম ভিত্তিক জাতীয়তাবাদঃ একটি জাতি যখন ধর্মকে কেন্দ্র করে গঠিত ও পরিচিত হয় তখন এটাকে বলা হয় ধর্মীয় জাতীয়াতাবাদ বা ধর্ম ভিত্তিক জাতীয়তাবাদ। যেমন..
আমাদের জাতীয় পরিচয়ঃ আমরা মুসলিম, মুসলিম-ই আমাদের নাম এবং মুসলিম-ই আমাদের জাতীয় পরিচয়। যে নীতি মেনে আমাদের জাতি গঠিত হয়েছে এর নাম “মুসলিম জাতীয়তাবাদ”। সুতরাং এটা-ই আমাদের জাতীয়তা, এটা-ই আমাদের পরিচয় আর এটা-ই আমাদের আদর্শ। ইরশাদ হচ্ছে..
তোমরা আল্লাহর জন্য জিহাদ কর, পরিপূর্ণ জিহাদ। (জিহাদের জন্য) তিনিই তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনি ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। তোমাদের পিতা ইবরাহীমের আদর্শ (আকড়ে থাকো।) তিনিই মুসলিম হিসেবে তোমাদের নামকরণ করেছেন..। (২২ হাজ্জঃ ৭৮)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَآتُوا الْيَتَامَىٰ أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَىٰ أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا (2) এতীমের সম্পদ পটভূমিঃ কোনো নাবালিগ (অপ্রাপ্ত বয়স্ক) শিশুর পিতা মারা গেলে তাকে ইয়াতীম বলা হয়। আমাদের সমাজে উর্দু উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে বলা হয় এতীম। এতীম এর বাংলা প্রতিশব্দ অনাথ। উল্লেখ্যঃ সাধারণত ছেলেরা স্বপ্নদোষের মাধ্যমে আর মেয়েরা ঋতুস্রাবের মাধ্যমে বালিগ হয়।
২. তোমরা ইয়াতীমের সম্পদ (যথাযথ ভাবে) তাদের কাছে ফিরিয়ে দাও, (তোমাদের) নিকৃষ্ট বস্তুকে (এতীমের/অন্য কারো) উৎকৃষ্ট বস্তুর সাথে বদলিয়ে রেখে দিও না এবং নিজের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করো না। নিশ্চয় এসব কাজ গুরুতর অপরাধ। আইন ও বিধানঃ ইয়াতিমের সম্পদের বিধান হল..
একজন পুরুষের জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করা পটভূমিঃ রাসূল সাঃ’র সময়ে আরব সমাজের অধিক বিয়ের প্রচলন ছিল। সাধারণত পুরুষরা তখন সম্পদশালী এতীম মেয়েদের বিয়ে করতে বেশী পছন্দ করত। কারণ এদেরকে বিয়ে করলে সম্পদও পাওয়া যেত আবার এদেরকে অন্য বউয়ের মত অধিকার দিতে হত না। কারণ এরা এতীম, এদের পক্ষে কথা বলার কেউ নেই। এদের ব্যাপারে বিধান দিয়ে নাযিল হয়েছে.. ৩. (হে মুসলিমগণ!) তোমরা যদি আশংকা কর যে, ইয়াতীম মেয়েদের (বিয়ে করলে অন্যস্ত্রীর সঙ্গে তাদের) সম অধিকার দিতে পারবে না তখন (এতীম মেয়েদের বিয়ে না করে তোমাদের পছন্দ মত) দুইজন, তিনজন বা চারজন করে অন্য নারীকে বিয়ে করবে। আর যদি আশঙ্কা কর যে (একাধিক স্ত্রীর মাঝে) সমতা বজায় রাখতে পারবে না তবে এক স্ত্রী অথবা অধীনস্থ দাসী (নিয়ে সন্তুষ্ট থাকবে।) এটা হল অবিচার থেকে বেঁচে থাকার উত্তম পন্থা। আইন ও বিধানঃ একজন পুরুষের জন্য একসাথে চারজন পর্যন্ত স্ত্রী রাখা বৈধ। পুরুষকে এ অধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ্ তায়া’লা। ইসলামী বিধান মতে ২য়, ৩য় বা ৪র্থ বিয়ে করার জন্য ১ম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয় (তবে বাংলাদেশের সরকারী আইনে এটা বাধ্যতামূলক।) ঈমান ও আক্বীদাহঃ একজন পুরুষের জন্য ৪ জন স্ত্রী রাখার বৈধতা দিয়ে যে বিধান দেয়া হয়েছে এটা হল পবিত্র কুরআনে বর্ণিত সুস্পষ্ট বিধান। তাই মুঅমিন হতে হলে বা মুঅমিন থাকতে হলে বিধানটি অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহর এ বিধানকে অমান্য করলে বা মানতে অস্বীকার করলে বা প্রত্যাখ্যান করলে বা অবজ্ঞা করলে কুফর হবে রবং কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যাবে। একটি প্রপাগান্ডা ও এর জবাবঃ আজকাল পশ্চিমা সভ্যতার নামে ইসলাম বিরোধী অপপ্রচার এবং ইসলামের ত্রুটি অন্বেষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক ক্ষেত্রে ইসলামের সুন্দর বিষয়গুলোকেও অসুন্দর বানিয়ে উপস্থাপন করা হয়। এরমধ্যে একটি হল একজন পুরুষের জন্য ৪টি বিয়ের বিষয়। বিষয়টির উপর আপত্তি উত্থাপন করে বলা হয় এতে নাকি নারী অধিকার খর্ব করা হয়?! মজার কথা হল যারা এ অভিযোগ উত্থাপন করেন তারা-ই আবার গার্লসফ্রেন্ডস বা যৌনসঙ্গিনী রাখার নীতিকে সমর্থন করে বলেন “এটি হচ্ছে প্রাপ্ত বয়স্ক নারীপুরুষের পছন্দের স্বাধীনতা বা স্বাধীন মনমানসিকতার বহিঃপ্রকাশ”। তারা একজন পুরুষের জন্য একই সাথে একাধিক গার্লসফ্রেন্ডস বা যৌনসঙ্গিনী রাখার নীতিকে সমর্থন করে আসলে মেনেই নিয়েছেন যে একজন পুরুষের জীবনে একাধিক নারীসঙ্গ প্রয়োজন হতে পারে অথবা ভালোবাসার কারণে এমনটি হতে পারে। আসলে বিষয়টি এমনই। জীবনের তাগিদে বা নানা কারণে কখনো কখনো একজন পুরুষের জন্য একাধিক নারীকে সেল্টার বা সঙ্গ দেয়ার প্রয়োজন হতে পারে এবং এটা-ই স্বাভাবিক। আর এসব কারণেই পশ্চিমারা গার্লসফ্রেন্ডস নীতি প্রণয়ন করেছে আর ইসলাম দিয়েছে ৪ বিয়ের নীতি।
এখন বিবেচ্য বিষয় হল কোন নীতিতে নারী অধিকার খর্ব হয় আর কোন নীতিতে নারী অধিকার সংরক্ষিত হয়? আসুন! বিষয়টি একটু খতিয়ে দেখা যাক.. ইসলামে ৪ টি পর্যন্ত বিয়েকে বৈধতা দেওয়ার মূল বিষয় হল কোনো পুরুষ কোনো নারী সঙ্গ চাইলে..
পক্ষান্তরে পশ্চিমানীতিতে গার্লসফ্রেন্ডস বা যৌনসঙ্গী বানালে..
সুতরাং আশা করি অতি সামান্য জ্ঞান সম্পন্ন মানুষও বুঝতে পারবে কোন নীতি উত্তম আর নারী অধিকারের সংরক্ষক? চার বিয়ে, না গার্লস ফ্রেন্ডস নীতি?
স্ত্রীর মোহর আদায় করা আবশ্যক ৪. (হে মুসলিমগণ!) তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদেরকে তাদের মোহর (পরিপূর্ণ ভাবে) আদায় করে দেবে আর তারা যদি নিজ থেকে কিছু ছাড় দেয় তবে এটাও খুশী হয়ে গ্রহণ করবে। আইন ও বিধানঃ
মানসিক প্রতিবন্ধীর সম্পদের রক্ষণাবেক্ষণ ৫. (হে মানুষ!) আল্লাহ যে সম্পদকে (দুনিয়ায়) তোমাদের জন্য প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন তোমরা এ সম্পদ নির্বোধ লোকদের হাতে তুলে দিও না (যদিও সে আইনগত ভাবে এ সম্পদের মালিক হয়।) তবে (এ সম্পদ থেকে) তাদের অন্ন, বস্ত্র (প্রয়োজনীয়) খরচ করবে এবং তাদের সাথে সুন্দর ভাবে কথা বলবে। জ্ঞাতব্যঃ নির্বোধ বা মানসিক প্রতিবন্ধীর হাতে সম্পদ হস্তান্তর করা উচিত নয়। নির্বোধ ব্যক্তি সম্পদের মালিক হলে সম্পদ তার হাতে হস্তান্তর না করে তার পরিবার /আত্মীয়স্বজন /সমাজ /সরকার তার সম্পদ তত্ত্বাবধান করবে এবং এ সম্পদ থেকে মালিকের জন্য প্রয়োজনীয় খরচ করবে। এবং আসলে-ই লোকটি নির্বোধ কি না, এ সম্পর্কে রিপোর্ট দেবে ডাক্তার আর সিদ্ধান্ত দেবে সরকারী আদালত অথা সরকার অনুমোদিত যথাযত কর্তৃপক্ষ।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَىٰ بِاللَّهِ حَسِيبًا (6) এতীমের সম্পদ সংরক্ষণ ও হস্তান্তর প্রক্রিয়া ৬. (তত্বাবধানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এতীমের সম্পদ হস্তান্তরের আগে) ইয়াতীমকে পরীক্ষা করবে।
আইন ও বিধানঃ
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَفْرُوضًا (7) وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُمْ مِنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا (8) ইসলামী উত্তরাধিকার আইন ৭. বাবা-মা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পদে পুরুষের অংশ রয়েছে। বাবা-মা ও আত্মিয়স্বজনের রেখে যাওয়া সম্পদে নারীর অংশ রয়েছে। কম বা বেশী যাই হউক সকলের অংশ-ই নির্ধারিত। (এখান থেকে উত্তরাধিকার আইন শুরু হয়েছে) ৮. (সম্পদে অংশ পাবে না, এমন) আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকিন বণ্টনকালে উপস্থিত থাকলে তাদেরকেও (এ সম্পদ থেকে ঐচ্ছিক ভাবে) কিছু দান করবে এবং তাদের সাথে সুন্দর করে কথা বলবে। জ্ঞাতব্যঃ যেসব আত্মীয়স্বজন সম্পদে অংশ পায় না তবে তাদেরকে কিছু দান করার কথা বলা হয়েছে এমন আত্মীয়স্বজনের ৩টি উদাহরণ..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا (9) إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا (10) এতীমের সম্পদ ভক্ষণ ৯. (মানুষের স্বাভাবিক স্বভাব হলো) যারা অসহায় সন্তান রেখে (কোথাও) চলে যায় তারা এসব সন্তানের ব্যাপারে শঙ্কিত থাকে (যে অন্যরা এদের সাথে কেমন আচরণ করবে) তাই তারা যেন (অন্যের এতীম সন্তানের ব্যাপারেও) আল্লাহর তাকওয়া অর্জন করে এবং সঠিক ভাবে কথা বলে। (আল্লাহর ভয়ে কুফর, শিরক এবং পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে)
১০. যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে তারা আগুন দিয়ে উদরপুর্তি করছে এবং অচিরে-ই তারা জাহান্নামে পতিত হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌۚ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ ۚمِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ ۗآبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا ۚفَرِيضَةً مِنَ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا (11) ইসলামী উত্তরাধিকার আইন এবং অসিয়ত ১১. তোমাদের সন্তানের ব্যাপারে আল্লাহ আদেশ দিচ্ছেনঃ (উত্তরাধিকার সম্পদে)
(এ বন্ঠন হবে মৃত ব্যক্তির) ঋণ পরিশোধ ও অসিয়ত (বৈধ উইল) পালনের পর। তোমরা জান নাঃ কে তোমাদের বেশী উপকারী? বাবা-মা, না সন্তান? (তাই তোমাদের উত্তরাধিকার নীতিমালা) আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আইন ও বিধানঃ উল্লেখ্য মৃত ব্যক্তির সম্পদ থেকে..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ ۚوَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ ۚ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ ۚمِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوِ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ فَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَٰلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارّ وَصِيَّةً مِنَ اللَّهِ ۗوَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ (12) تِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (13) وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ (14) বিবাহিত পুরুষ ও নারী একে অপরের উত্তরাধিকারী হবে ১২. তোমাদের (মৃত) স্ত্রীর যদি সন্তান না থাকে তবে তোমরা পাবে তাদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক আর স্ত্রীর সন্তান থাকলে তোমরা পাবে এক চতুর্থাংশ (এ বন্ঠন হবে) তাদের ঋণ পরিশোধ ও অসিয়ত পূরণের পর।
১৩. এটা (উত্তরাধিকার আইন) আল্লাহর নির্ধারিত সীমানা। যে ব্যক্তি (উত্তরাধিকার আইনসহ জীবনের সকল ক্ষেত্রে) আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে জান্নাতে যাবে, যার তলদেশে প্রবাহিত কত নহর এবং সেখানে সে চিরদিন থাকবে আর এটা-ই মহাসাফল্য। ১৪. পক্ষান্তরে যে ব্যক্তি (কোনো বিষয়ে) আল্লাহ ও রাসূলের অবাধ্য হবে তথা আল্লাহর সীমানা লঙ্ঘন করবে সে জাহান্নামে যাবে এবং সেখানে চিরদিন থাকবে। তার তরে লাঞ্ছনার আযাব। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِنْ نِسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا (15) وَاللَّذَانِ يَأْتِيَانِهَا مِنْكُمْ فَآذُوهُمَا فَإِنْ تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَحِيمًا (16) যিনার বিচার ও সাজা ১৫. তোমাদের (মুসলিমদের) কোনো নারী অশ্লীল কাজ (যিনা) করলে তোমাদের (মুসলিমদের) থেকে চারজন পুরুষকে সাক্ষী রাখবে। তারা (পুরুষের লিঙ্গ নারীর যোনির ভিতরে দেখেছে বলে) সাক্ষ্য দিলে ওই নারীকে ঘরে বন্দী করে রাখবে যতক্ষণ না তার মৃত্যু হয় অথবা যতক্ষণ না আল্লাহ জারি করেন অন্য বিধান। (যিনা করলে গৃহবন্দি রাখার বিধানটি রহিত করে পরে অন্যবিধান দেওয়া হয়েছে। যা সূরাহ নূরে বর্ণিত হয়েছে।) আইন ও বিধানঃ যেসব অপরাধের সাজা মহান আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে এগুলোকে হুদুদ বলা হয়।
১৬. তোমাদের কেউ (মুসলিম নারী বা পুরুষ) এমন কাজ (যিনা) করলে তোমরা (ইসলামী সরকার/আদালত) তাদের উভয়কে সাজা দেবে। তবে তারা যদি তাওবাহ করে নিজেকে শুধরে নেয় তবে তাদেরকে মাফ করে দেবে। নিশ্চয় আল্লাহ তাওবাহ কবুলকারী, দয়াময়। আইন ও বিধানঃ নারী বা পুরুষ যে কেউ যিনা করলে তাকে সাজা দেওয়া হবে এবং শুধু নারী বা পুরুষ হওয়ার কারণে এ সাজার মাঝে কোনো পার্থক্য হবে না। কেউ যদি যিনা করে আর তার কেইস আদালত পর্যন্ত না গড়ায় তবে তাওবাহ ও ইস্তিগফার করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। উল্লেখ্য প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ একত্রে যৌন সঙ্গম করলে পুরুষের লিঙ্গের অগ্রভাগ যদি নারী যোনির ভিতরে চলে যায় কেবল তখন-ই একাজকে হুদুদের নিয়মে শাস্তিযোগ্য যিনা হিসেবে ধরা হবে। অন্যতায় তার উপর হুদুদ কায়েম করা যাবে না। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (17) وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚأُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا (18) তাওবাহঃ কখন কবুল হবে আর কখন হবে না ১৭. তাওবাহর ব্যাপারে আল্লাহর উপর কেবল তাদের-ই অধিকার রয়েছে; যারা অজ্ঞতাবশত পাপ করার পর বিলম্ব না করে তাওবাহ করবে, আল্লাহ তাদের তাওবাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, হা’কীম (তথা হুকুমের মালিক, নীতি নির্ধারক, প্রজ্ঞাময়, মহাকৌশলী।) ১৮. আর যারা (সারা জীবন) পাপাচারে মত্ত থাকবে আর মৃত্যুকালে বলবে “তাওবাহ করলাম” এবং যারা কুফর অবস্থায় মারা যায় তাদের একথা কোনো তাওবাহ-ই নয়। তাদের জন্য আমি তৈরি রেখেছি যন্ত্রনাদায়ক আযাব। জ্ঞাতব্যঃ তাওবাহ অর্থ ফিরে আসা। পাপের পথ ছেড়ে সৎপথে ফিরে এসে নিজেকে শুধরে নেয়ার নাম তাওবাহ। আর পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়াকে বলে ইস্তিগফার। তাওবাহ ও ইস্তিগফার করলে সকল পাপ মাফ হয়ে যায়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚفَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19) জোর পূর্বক কোনো নারীর অভিভাবক বনে যাওয়া পটভূমিঃ তখনকার সময়ে স্বামী মারা গেলে স্বামীর পরিবার স্বয়ংক্রিয় ভাবেই স্ত্রীর মালিক বনে যেত এবং স্ত্রীর ভবিষ্যত স্বামী পরিবারের হাতে ছেড়ে দেয়া হত। স্বামী পরিবার তাদের পছন্দের পাত্রের কাছে ওই নারীকে বিয়ে দিত অথবা এভাবেই রেখে দিত। এতে ওই নারীর ইচ্ছা বা অনিচ্ছা দেখা হত না। এ নিয়ম রহিত করে নাযিল হয়েছে..
১৯. ওহে যারা ঈমানা এনেছো! (শোন!) জোরপূর্বক কোনো নারীর উত্তরাধিকার বনে যাওয়া তোমাদের জন্য বৈধ নয়। তোমরা স্ত্রীকে যা দিয়েছ এসবের কোনোকিছু রেখে দিতে (বাহানা বানানোর জন্য) তাদের আটকিয়ে রেখো না। তবে কেউ প্রকাশ্যে অশ্লীলকাজ (যিনা) করলে (আইনগত ব্যবস্থা নিবে এবং এ অবস্থায়ও) তাদের সাথে ভালো ব্যবহার করবে। তোমরা তাদের অপছন্দ করলে (মনে রেখো) হতে পারে; তোমরা যা পছন্দ কর না আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন। আইন ও বিধানঃ কোনো নারীকে তার ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দেওয়া অথবা তার ইচ্ছার বাইরে তার ব্যাপারে অন্যকোনো সিদ্ধান্ত দেওয়া বেআইনি। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا ۚأَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (20) وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21) তালাকের পর স্ত্রীকে কি ভাবে বিদায় দিবে ২০. (হে মুসলিমগণ!) তোমরা এক স্ত্রীর বদলে (তাকে তালাক দিয়ে) অন্য স্ত্রী গ্রহণ করতে চাইলে ১ম স্ত্রীকে যে সম্পদ দিয়েছ এর থেকে কোনোকিছু রেখে দিও না (কারণ এসবকাজ পাপ হিসেবে বিবেচিত হবে।) মিথ্যা অযুহাত ও প্রকাশ্য পাপ জেনেও কি তোমরা এটা করতে চাইবে?
২১. তোমরা এটা (স্ত্রীর সম্পদ) কি ভাবে রেখে দেবে? অথচ তোমরা পরস্পরে মিলিত হয়েছ এবং (বিবাহের মাধ্যমে) নারীরা তোমাদের থেকে (ন্যায় সঙ্গত অধিকার ও উত্তম ব্যবহারের) অঙ্গীকার নিয়েছে। জ্ঞাতব্যঃ বিয়ের অন্যতম একটি মূল বিষয় হল স্ত্রীকে ন্যায়সঙ্গত অধিকার দেওয়ার এবং তার সাথে উত্তম ব্যবহার করার অঙ্গীকার। আইন ও বিধানঃ পুরুষের পক্ষ থেকে স্ত্রীকে যা দেওয়া হয় তালাকের পর এর কোনোকিছু রেখে দেয়া বৈধ নয়। স্ত্রীকে তালাক দিলে বিদায় কালে তার যাবতীয় সম্পদ দিয়ে দিতে হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا (22) حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (23)
যেসব নারীকে বিয়ে করা হারাম ২২. (হে মুসলিমগণ!) তোমাদের বাপ-দাদা যাদের সাথে নিকাহ (বিবাহ/যৌনসঙ্গম) করেছে তোমরা তাদের সাথে নিকাহ (বিবাহ বা সহবাস) করবে না। তবে যা অতীত হয়ে গেছে (এটা নিয়ে ভেবো না, শুধু নতুন করে আর এমন কাজ করবে না) নিশ্চয় এ হচ্ছে অশ্লীলতা ও পাপকাজ এবং নিকৃষ্টতম পন্থা। ২৩. তোমাদের জন্য হারাম করা হয়েছে..
তবে অতীতে যা হয়ে গেছে (আল্লাহর এসব মাফ করে দিয়েছেন) আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(সূরাহ নিসা) (পারাঃ ৫) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَٰلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا (24) ২৪. আর (হারাম করা হয়েছে) অন্যের বিবাহিতা স্ত্রী। তবে (যুদ্ধরত কাফিরের) যে স্ত্রী তোমাদের হস্তগত হয়ে যায় (সে তোমাদের জন্য হালাল হয়ে যায়।) এটা হল আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া বাকি নারীরা তোমাদের জন্য হালাল, তোমরা সম্পদ ব্যয় (মোহর আদায়) করে বিয়ের জন্য তাদের খুঁজ করবে, যিনার জন্য নয়। (বিয়ের পর) তাদের সাথে শারীরিক সম্ভোগ করে ফেললে নির্ধারিত মোহর দিয়ে দিবে। (মোহর) নির্ধারনের পর উভয়ের সম্মতিতে এতে পরিবর্তন আনা দোষের নয়। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আইন ও বিধানঃ অন্যের বিবাহিতা স্ত্রীকে বিয়ে করা হারাম। তবে যুদ্ধরত কাফির শত্রুর স্ত্রী মুসলমানদের অধীনে চলে এলে ওই স্ত্রী মুসলমানদের জন্য হালাল হয়ে যায়।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ ۚ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (25) يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (26) وَاللَّهُ يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَنْ تَمِيلُوا مَيْلًا عَظِيمًا (27) يُرِيدُ اللَّهُ أَنْ يُخَفِّفَ عَنْكُمْ وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا (28) দাসী বিয়ে ২৫. তোমাদের কোনো পুরুষের যদি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য না থাকে তবে সে (অন্যের) ঈমানদার (মুসলিম) দাসীকে বিয়ে করতে পারবে। (কারো ঈমানের ব্যাপারে তোমরা সঠিক ভাবে জানতে পারবে না। কারণ ঈমান অন্তরের ব্যাপার।) ঈমানের ব্যাপারে আল্লাহ-ই ভালো জানেন। (তাই দাসীটি মুসলিম হলেই তোমরা বিয়ে করতে পারবে)
২৬. আল্লাহ চান (তার বিধান) তোমাদের জন্য স্পষ্ট ভাবে বর্ণনা করতে, আগেকার সৎ লোকদের আদর্শে তোমাদের পরিচালিত করতে এবং তোমাদের তাওবাহ কবুল করতে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ২৭. আল্লাহ চান তোমাদের (সঠিক পথে) ফিরিয়ে আনতে আর যারা (আল্লাহর পথ ছেড়ে) মনগড়া পথে চলে তারা চায় যেন তোমরা সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাও। (একমাত্র আল্লাহর পথ-ই সঠিক পথ, এ পথ ছাড়া বাকি সব মানব রচিত, মনগড়া, বিভ্রান্তি ও কুফর।) ২৮. আল্লাহ তোমাদের (চলার পথ) সহজ করতে চান। কারণ সৃষ্টিগত ভাবে মানুষ অতি দুর্বল। আইন ও বিধানঃ
ইসলামে দাসদাসীর অধিকারঃ
বিঃ দ্রঃ = ইউরপীয় ইউনিয়ন এবং জাতিসঙ্ঘ সনদ মতে বিশ্ব থেকে দাস প্রথা রহিত করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে। আর রাসূল সাঃর পর কোনো ইসলামী আইনকে রহিত করার ক্ষমতা কারো নেই। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا (29) وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا (30) অন্যের সম্পদ ভক্ষণ ২৯. ওহে যারা ঈমান এনেছো! (শোনো!) তোমরা অন্যায় ভাবে একে অপরের (তথা এক মুসলিম অন্য মুসলিমের) সম্পদ ভক্ষণ করো না। তবে উভয়ের সম্মতিতে ব্যবসা/বিনিময় করলে (এর মাধ্যমে হস্তান্তরিত সম্পদ তোমাদের জন্য হালাল হবে।) তোমরা একে অপরকে হত্যা করো না। আল্লাহ তোমাদের প্রতি দয়াময়। (তাই তদীয় বিধান স্পষ্ট করে বর্ণনা করেছেন এবং তিনি তোমাদের দয়া ও ক্ষমা করতে চান) ৩০. আর যে কেউ অন্যায় ভাবে (আল্লাহর) সীমানা লঙ্ঘন করে এমন কাজে জড়িয়ে পড়বে আমরা অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর এটা আল্লাহর জন্য অতি সহজ।
পাপ, পাপের প্রতিক্রিয়া ও পাপ মোচনের উপায় ৩১. (হে আমার বান্দারা!) তোমরা যদি (আল্লাহর) নিষেধকৃত কাবীরাহ (মহাপাপ) সমূহ থেকে বিরত থাকো তবে আমি তোমাদের ছোট পাপসমূহ মোচন করে দেব এবং তোমাদের প্রবেশ করাব সম্মানিত স্থানে (জান্নাতে।) পাপ পরিচিতিঃ বাস্তব জীবনের কোনো ব্যাপারে আল্লাহর বিধান অমান্য করা অপরাধ। আর এ অপরাধকে-ই ধর্মীয় দৃষ্টিকোন থেকে বলা হয় পাপ। পাপ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যথাঃ কাবীরাহ ও ছাগী’রাহ তথা মহাপাপ ও ছোটপাপ। আল-কুরআনের সুস্পষ্ট আয়াত অথবা মুতাওয়াতির হাদীছ দ্বারা প্রমাণিত কোনো হারামে জড়িয়ে পড়া অথবা কোনো ফরজ তরক করা তথা আল্লাহ বা রাসূলের কোনো আদেশ লঙ্ঘন করা অথবা আল্লাহ বা রাসূল সরাসরি নিষেধ করেছেন এমন কোনো কাজ করে ফেলা মারাত্মক অপরাধ, আর এটাকে-ই বলা হয় কাবীরাহ গোনাহ, বড় গোনাহ বা মহাপাপ। আর এ ছাড়া বাকি পাপ সমূহ হল ছোট পাপ। পাপ মোচণের উপায়ঃ অযু, নামায, তিলাওয়াত, সাওম, হাজ্জ, উমরাহ, নবীর উপর সালাত ও সালাম পাঠ, মসজিদে যাতায়াত, জ্ঞান অন্বেষণ, তাসবিহ, তাহলিল, মানব কল্যাণ, সৃষ্টির সেবা ইত্যাদি সৎকাজের মাধ্যমে ছোট পাপসমূহ মাফ হয়ে যায়। এটা আমাদের উপর মহান আল্লাহর এক বিশেষ দয়া এবং পাপ মোচনের স্বয়ংক্রিয় পদ্ধতি। আর বড়পাপ তাওবাহ ব্যতীত মাফ হয় না। বড়পাপ মোচনের জন্য তাওবাহ ও ইস্তিগফার করতে হয়। উল্লেখ্যঃ আল্লাহর ভয়ে (মনে প্রানে সংকল্প করে) নিজেকে শোধরে নিয়ে পাপ ছেড়ে সৎপথে ফিরে আসার (তথা ভালো হয়ে যাবার) নাম তাওবাহ এবং পাপের জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম ইস্তিগফার। পাপের প্রতিক্রিয়াঃ পাপ একটি প্রতিক্রিয়াশীল কাজ। মানুষের স্বভাবে, জীবনে এবং ঈমানে পাপের প্রতিক্রিয়া হয়ে থাকে। পাপের প্রতিক্রিয়া হয় ৩ ভাবে। যথা.. প্রতিক্রিয়াঃ ১. পাপের প্রাথমিক প্রভাব পড়ে স্বভাবচরিত্রের উপর। মানুষের স্বভাবের উপর ছোট বড় সকল পাপের প্রভাব পড়ে। তাই নিজের স্বভাবচরিত্রকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখতে ছোটবড় সকল পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক। প্রতিক্রিয়াঃ ২. কাবীরাহ বা মহাপাপ আমাদের ঈমানে আঘাত করে। মহাপাপের প্রভাবে ঈমান কখনো দুর্বল হয়ে পড়ে আর কখনো একেবারে বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ মহাপাপ দুই ধরনের হয় এবং এর প্রতিক্রিয়াও হয় দুই ধরনের। কিছু কাবীরাহ খুব ভয়াবহ এবং এর প্রতিক্রিয়াও ধ্বংসাত্বক। এসব পাপের প্রভাবে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। ফলে অনেক নেক আমল করেও আখেরাতে ক্ষমার কোনো উপায় থাকে না। যারা এসব পাপ করে তারা আর মুঅমিন থাকে না বরং মুনাফিক ও চির জাহান্নামী হয়ে যায়। যে মহাপাপ মানুষের ঈমানকে বিনষ্ট করে সকল আ’মাল ও ইবাদাতকে নিস্ফল ও বরবাদ করে দেয় এগুলো হচ্ছে কুফর ও শিরক। কোনো মুসলিম ব্যক্তি যদি যে কোনো ভাবে সনাতন বা আধুনিক যে কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়ে তবে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যাবে। ইরশাদ হচ্ছে..
…কেউ ঈমান আনা সত্ত্বেও কুফর করলে তার সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর আখেরাতে সে ক্ষতিগ্রস্থ (চির জাহান্নামী) হয়ে যায়। (৫ মা-ইদাহঃ ৫)
তোমার কাছে এবং তোমার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে, “শিরক করলে তোমার সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে” তখন তুমি ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। (৩৯ যুমারঃ ৬৫) আর কিছু কাবীরাহ এমন আছে যা ঈমানকে একাবারে নষ্ট করে দেয় না তবে এর প্রভাবে ঈমান দুর্বল ও রুগ্ন হয়ে যায়। যারা এসব পাপ করে তারাও আর মুঅমিন থাকে না। বরং ফাসিক হয়ে যায়। তবে যেহেতু এদের ঈমান নষ্ট হয় না তাই আখেরাতে আল্লাহর করুণা ও ক্ষমার আশা থেকে যায়। কাবীরাহ বা মহাপাপের তালিকাঃ আল-কুরআন আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে পাপ দুই প্রকার এবং এক প্রকার পাপের নাম কাবীরাহ। তবে কাবীরাহ বা মহাপাপের কোনো তালিকা আল-কুরআনে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। কোনো একক হাদীছেও রাসূল সা. এমন তালিকা বর্ণনা করেনন। তবে একটি হাদীছে ৭টি মহাপাপের তালিকা দিয়ে এগুলোকে ধ্বংসাত্বক ৭ নামে অভিহিত করা হয়েছে। আর এগুলো হচ্ছে..
নীচের টেবিলটিতে কুফর ও শিরক সম্পর্কে কিছু ধারণা দেওয়া হল..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ ۚ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا (32) আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা পটভূমিঃ পুরুষরা আল্লাহর পথে যুদ্ধ করে অনেক পুণ্য অর্জন করে থাকে। এজন্য আফসোস করে উম্মু সালামাহ রাঃ একদা বললেনঃ আমরা যদি পুরুষ হতাম, আমরাও যুদ্ধ করতাম, আমরাও তাদের সমান ছাওয়াবের অধিকারী হতাম। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. (জালালাইন)
৩২. (হে মানুষ! মনে রেখো!) আল্লাহ তোমাদের কাউকে কারো উপর (কোনো বিষয়ে) শ্রেষ্টত্ব দিয়েছেন, (তাই তোমরা এটা মেনে নিও।) আর এমন কিছু কামনা করো না (যাতে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায়।) পুরুষ যা অর্জন করবে এর বিনিময় তাদের জন্য আর নারী যা অর্জন করবে এর বিনিময় তাদের জন্য। তাই তোমরা (এসব নিয়ে চিন্তা না করে) আল্লাহর অনুগ্রহ কামনা কর। (মনে রাখবে) আল্লাহ সর্ববিষয়ে অবগত। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُون وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدًا (33) পাতানো সম্পর্ক ৩৩. বাবা-মা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পদে আমরা (আল্লাহ) সকলের ন্যায়সঙ্গত অধিকার নির্ধারন করে দিয়েছি। আর তোমরা যদি শপথের মাধ্যমে কারো সাথে (পাতানো) সম্পর্ক স্থাপন করে থাকো তাহলে তাকেও তার ন্যায়সঙ্গত অংশ দিও। নিশ্চয় আল্লাহ সকল বিষয় প্রত্যক্ষকারী। জ্ঞাতব্যঃ রাসূল সাঃ মদীনায় যাবার পর সাহাবাদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়ে ছিলেন। আরব সমাজে এটাকে বলা হত শপথের মাধ্যমে পাতানো সম্পর্ক। ইসলামের সূচনাতে এমন সম্পর্কের লোকজনকেও সম্পদে উত্তারাধিকার দেয়া হত। পরে তাদের উত্তরাধিকারের বিধানটি রহিত করা হয়েছে। কারণ মিরাছ বন্ঠনের আয়াতে তাদের জন্য অংশ নির্ধারন করা হয়নি। তবে মিরাছ বন্ঠনের আগে তাদেরকে কিছু দেয়া উত্তম। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا (34) পারিবারিক আইনঃ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ৩৪. পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল। কারণ..
(তাই নারীর উচিত তার অভিভাবক হিসেবে পুরুষের আনুগত্য মেনে নেয়া। কারণ) পুণ্যবতী নারীরা অনুগত হয় এবং (অভিভাবকের) অনুপস্থিতিতেও আল্লাহর সুরক্ষানীতি মেনে (নিজের ও পরিবারের ইজ্জত সম্মানসহ) সকল বিষয়ে সুরক্ষা দিয়ে থাকে। তোমাদের কেউ স্ত্রী থেকে অবাধ্যতার আশংকা করলে (প্রথমে) তাকে উপদেশ দেবে, (এতে কাজ না হলে সাজা স্বরূপ) বিছানা আলাদা করে দেবে, (তাতেও কাজ না হলে সামান্য) প্রহার করবে। (তবে শরীরে দাগ বা জখম হয়ে যায় এমন প্রহার করবে না।) অতঃপর তারা যদি তোমাদের আনুগত্য মেনে নেয় তবে (তালাক বা) অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। নিশ্চয় আল্লাহ সর্বমহান, সবচেয়ে বড়। জ্ঞাতব্যঃ স্বামী তার স্ত্রীর অভিভাবক। স্ত্রী অন্যায় করলে এর প্রাথমিক বিচারের ভার স্বামীর। বিচারক হিসেবে অন্যায়ের প্রতিকার স্বরূপ স্বামী তার স্ত্রীকে সাজা দিতে পারবে। আর এ সাজার সর্বশেষ ও চূড়ান্ত পর্যায় হচ্ছে সামান্য প্রহার। উক্ত আয়াতে অবাধ্য স্ত্রীকে সাজার বিধান দেয়া হয়েছে। তবে কোন কোন বিষয়ে অবাধ্য হলে সাজা দেয়া যাবে এটা নির্ধারন করা হয়নি। তাই সাজা স্বরূপ প্রহার বৈধ হবার জন্য ফক্বীহ ইমামগণ তিন ধরনের অবাধ্যতাকে চিহ্নিত করেছেন। যথাঃ
ফিক্বহ মতে এ তিন কারণ ব্যতীত অন্য কারণে স্ত্রীকে প্রহার করা বৈধ নয়। সুতরাং কোনো স্ত্রী যদি ঠিক মত রান্নাবান্না না করে বা গৃহস্থলি কাজ না করে তবে এজন্য তাকে প্রহার করা যাবে না। আর উল্লেখিত তিন কারণ পাওয়া গেলেও প্রহার বৈধ হবার জন্য কয়েকটি শর্ত আরোপ করেছেন ফাক্বীহগণ। যথাঃ
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35) পারিবারিক আইনঃ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিমাংসার পদ্ধতি ৩৫. (হে মুসলিম সমাজ, সরকার ও অভিভাবকগণ!) তোমরা যদি তাদের উভয়ের (কোনো স্বামী-স্ত্রীর) মাঝে দ্বন্দের বা বিরোধের আশংকা কর তবে পুরুষ পক্ষে একজন ও নারী পক্ষে একজন করে (উভয় পক্ষে মোট ২জন) মিমাংসাকারী ঠিক করে দেবে (যারা স্বামী-স্ত্রী উভয় থেকে মিমাংসার বা বিচ্ছেদের ব্যাপারে পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হবে।) তারা উভয়ে যদি মীমাংসা চায় তবে আল্লাহ তাদের মাঝে সম্প্রীতি তৈরি করে দেবেন। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, সর্ববিষয়ে অবগত। জ্ঞাতব্যঃ স্বামী স্ত্রীর মাঝে কোনো বিষয় নিয়ে দ্বন্দ বা বিরোধ দেখা দিলে এটা মিমাংসার উদ্যোগ নেয়া পরিবার, সমাজ ও সরকারের দায়িত্ব। তারা আয়াতে উল্লেখিত পদ্ধতিতে এ দ্বন্দ বা বিরোধ নিরসনের চেষ্টা করবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا (36) শিরক ও ইহসান ৩৬. তোমরা (মানব ও দানব জাতি) দাসত্ব করবে শুধুই আল্লাহর, আল্লাহর সাথে কোনো প্রকার শিরক করবে না। আর বাবা-মা, আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকীন, নিকট প্রতিবেশী, পার্শ্ববর্তি প্রতিবেশী, পার্শ্ববর্তি সঙ্গী (সফর সঙ্গী /জীবন সঙ্গী,) পথিক আর অধীনস্থ সকলের সাথে ইহসান (সুন্দর ব্যবহার) করবে। (আর দম্ভ করবে না। কারণ) কোনো অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা বা অংশীদার বানানো। শিরক মহাপাপ। শিরক করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কিন্তু তথাপি সমাজের অনেক মানুষ-ই শিরক করে থাকে। আমাদের সমাজে আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
ইহসানঃ ইহ’সান অর্থ সুন্দর করা। ইসলামী পরিভাষায় নিজের ঈমান, ইসলাম, আদব আখলাক, স্বভাব চরিত্র, ইবাদাত বন্দেগী, ইত্যাদি সুন্দর করাকে “ইহ’সান” বলা হয়। হাদীছ জিবরাঈল নামে খ্যাত বুখারী মুসলিমের এক দীর্ঘ হাদীছে জিবরাঈল আঃ প্রশ্ন করে ছিলেন “ইহ’সান” কি? উত্তরে রাসূল সাঃ বলে ছিলেনঃ “আল্লাহর ইবাদাত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পার তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন”। ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধানের বিপরীতে অন্যের দাসত্ব বা আনুগত্য শিরকের শামিল। শিরক ঈমান বিনষ্টকারী মহাপাপ। শিরক করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদাত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। অধিকারঃ উত্তম ব্যবহার আত্মীয় অনাত্মীয়, ধনী গরীব, পরিচিত অপরিচিত সকলের অধিকার। তাই সকলের সাথে উত্তম ব্যবহার করতে হবে। অন্যথায় অধিকার নষ্টের অপরাধে অপরাধী হতে হবে তথা জালিম হিসাবে চিহ্নিত হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا (37) وَالَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا (38) وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَنْفَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهُ وَكَانَ اللَّهُ بِهِمْ عَلِيمًا (39) কৃপণতা ও রিয়া ৩৭. যারা নিজে কার্পণ্য করে (যাকাত আদায় করে না), অন্যকে কার্পণ্যের কথা বলে (যাকাত না দিতে প্ররোচিত করে) আর আল্লাহর অনুগ্রহ (ধন সম্পদ) গোপন করে রাখে (তারা মূলত কুফর করে। আর) আমি কাফিরদের জন্য তৈরি করেছি লাঞ্ছনার আযাব। ৩৮. আর যারা লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে না (তারা শয়তানের সঙ্গী হয়ে গেল) আর শয়তান যার সঙ্গী হল সে বড় নিকৃষ্ট সঙ্গী পেল। ৩৯. তারা (লোকজন) যদি আল্লাহ ও আখেরাতে ঈমান আনত এবং আল্লাহর দেওয়া সম্পদ (আল্লাহর পথে) খরচ করত.? তবে তাদের কী ক্ষতি হত.? আল্লাহ তাদের ব্যাপারে সম্যক অবগত।
আল্লাহর বিচার ৪০. আল্লাহ (কারো প্রতি) সামান্যতম অবিচার করেন না। কর্ম সৎ হলে তিনি বহুগুণ (১০-৭০০ গুণ) বাড়িয়ে দেন আর (মুঅমিন ব্যক্তিকে) তিনি নিজ থেকে দান করেন মহাপুরস্কার। ৪১. কেমন হবে? (বিচার দিবসে) যখন আমরা প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী (তাদের নবীকে) উঠাব আর (হে মুহাম্মদ) তোমাকে সাক্ষী বানাব অন্য সকলের উপর, ৪২. যারা কুফর করবে এবং রাসূলের অবাধ্য হবে তারা সেদিন কামনা করবে; যদি তাদের উপর মাটি চাপা পড়ে বরাবর হয়ে যেত। তারা আল্লাহ থেকে কিছুই গোপন করতে পারবে না। জ্ঞাতব্যঃ আমাদের সমাজের অনেক মানুষ নিজেকে মুসলিম মনে করে কিন্তু বাস্তব জীবনে রাসূল সাঃর বিধান মেনে চলে না। যারা এমন করে তারা রাসূলের অবাধ্য হিসেবে বিবেচিত হবে। পরকালে রাসূলের অবাধ্যরা কাফিরদের সঙ্গী হয়ে মৃত্যু কামনা করবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗإِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا (43) অযু গোসলের বদলে তায়াম্মুম পটভূমিঃ (ইসলামের সূচনাতে মদ্যপান নিষিদ্ধ ছিল না। তাই সামাজিক নিয়ম হিসেবে অনেক মুসলিমও মদ পান করতেন। এমনি এক সময়ের ঘটনা) আলী রাঃ বলেনঃ একদা আব্দুর রহমান বিন আ’উফ আমাদেরকে দাওয়াত করে খাওয়ালেন এবং মদ্যপানও করালেন। মদের প্রভাবে আমরা নেশাগ্রস্থ হয়ে গেলাম। (মাগরিবের) নামাযের সময় হলে লোকজন আমাকে এগিয়ে দিল। (আমি ইমাম হয়ে নামায পড়াচ্ছিলাম) আমি তিলাওয়াত করলামঃ ক্বুল ইয়া আয়্যুহা-ল-কাফিরূন, লা-আ’বুদু মা-তা’বুদূন, ওয়া নাহ’নু না’বুদু মা-তা’বুদূন (বলঃ হে কাফিররা! তোমরা যার ইবাদাত কর আমি তার ইবাদাত করি না, আমরা ই’বাদাত করি যার ইবাদাত তোমরা কর।) এসকল বিষয়ের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. (কুরতুবী, তিরমিযী, ইমাম তিরমিযী বলেছেন হাদীছটি সাহীহ)
৪৩. মুঅমিনগণ! তোমরা নেশাগ্রস্থ অবস্থায় সালাতের কাছেও যাবে না; যতক্ষণ না বুঝতে পারবে যে তোমরা কী বলছ। আর জুনুবী (গোসল ফরজ) অবস্থায়ও (সালাতের স্থান তথা মসজিদে যাবে) না; যতক্ষণ না গোসল করবে। তবে পথ চলা অবস্থায় (মসজিদ অতিক্রম করতে পারবে।) আর তোমরা অসুস্থ অবস্থায় বা সফররত অবস্থায় মলমূত্র ত্যাগ করে অথবা স্ত্রী স্পর্শ (সহবাস) করে (পবিত্রতা হাসিলের জন্য) পানি না পেলে (অযু ও গোসলের বদলে) পবিত্র স্বাঈ’দ (মাটি, বালু, পাথর) দিয়ে তায়াম্মুম করবে তথা মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। আইন ও বিধানঃ বেহুঁশ বা মাতাল ব্যক্তি যে নিজের কথা বুঝতে পারে না এমতাবস্থায় তার সালাত শুদ্ধ হয় না।
১. তায়াম্মুমের নিয়তে মাটিতে একবার হাত মেরে মুখ মণ্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করলে তায়াম্মুম হয়ে যায়। (রাসূল সাঃ আম্মার রাঃকে এভাবে তায়াম্মুম শিক্ষা দিয়েছেন। দেখুন তিরমিযীঃ ১৩৯, তায়াম্মুম পরিচ্ছদ, হাদীছটি সাহীহ। আলী, আম্মার, ইবন আব্বাস সহ অনেক সাহাবী এই তায়াম্মুম পছন্দ করতেন। ইমাম আহমদ ও ইসহাক এই তায়াম্মুমকে পছন্দ করেছেন।) ২. তায়াম্মুমের নিয়তে একবার মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসেহ করবে। তারপর পুনরায় হাত মেরে দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ করবে। (এমন তায়াম্মুমের ব্যাপারে অনেক সাহাবী থেকে হাদীছ বর্নিত হয়েছে। ইমাম আবু-হানীফাহ, মালিক, শাফিয়ী গং ইমামগণ এ তায়াম্মুমকে অধিক পছন্দ করেছেন) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَنْ تَضِلُّوا السَّبِيلَ (44) وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ وَكَفَىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِاللَّهِ نَصِيرًا (45) আল্লাহর কিতাব পেয়েও যারা বিভ্রান্ত ৪৪. (হে নবী!) তুমি কী তাদেরকে (ইয়াহুদ নাসারাদেরকে) দেখনি? যাদেরকে কিতাব (তাওরাত, যাবূর, ইনজীল) দেওয়া হয়েছিল তথাপিও তারা (আল্লাহর কিতাব ছেড়ে) বিভ্রান্ত হয়ে গেছে। তারা চায় তোমরাও (মুসলিমরাও আল্লাহর কিতাব ছেড়ে দিয়ে তাদের মত) সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও। ৪৫. তোমাদের শত্রু সম্পর্কে আল্লাহ্ খুবই অবগত। ওয়ালী হিসেবে আল্লাহ-ই যথেষ্ট আর সাহায্যকারী হিসেবেও আল্লাহ-ই যথেষ্ট। (ওয়ালী অর্থ অভিভাবক, মিত্র, উত্তরাধিকারী, ইত্যাদি। ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) জ্ঞাতব্যঃ হেদায়াতের একমাত্র উৎস আল্লাহর কিতাব। যে ব্যক্তি আল্লাহর কিতাব মেনে চলবে সে-ই হেদায়াত পাবে আর যে মানবে না সে বিভ্রান্ত হয়ে যাবে। তাই আল্লাহর কিতাব-ই হচ্ছে আইন ও জ্ঞানের একমাত্র সঠিক উৎস। তবে হাঁ..,
বিভ্রান্তিঃ অনেকে এ বিষয়টিকে সঠিক ভাবে না মেনে বিভ্রান্তি সৃষ্টি করেন। যেমন..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَاعِنَا لَيًّا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدِّينِ وَلَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَقْوَمَ وَلَٰكِنْ لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا (46) ইয়াহুদীদের স্বভাব ৪৬. ইয়াহুদরা (আল্লাহর কিতাবের) শব্দকে তাহরীফ করত, তারা বলতঃ শুনলাম, (তবে) মানতে পারলাম না। (তাদের আলিমরা জনতাকে) বলত (মুহাম্মদের কথা) শোনবে না শোনার মত করে। তারা মুখ ব্যাংচিয়ে তিরস্কার করে (নবীকে) বলতঃ রাই’না। (এমন না করে) তারা যদি বলতঃ শুনলাম আর মেনে নিলাম। (আলিমরা যদি জনতাকে বলত মানার জন্য) শোন, (আর নবীকে বলতঃ) লক্ষ্য করুন! তবে কত উত্তম ও কল্যাণকর হত। কিন্তু (তারা যা করছে এসবই কুফর। আর) এসব কুফরের কারণে আল্লাহ তাদের লা’নত করেছেন। ফলে ঈমান তারা কমই আনবে। তাহরীফ পরিচিতিঃ তাহরীফ অর্থ পরিবর্তন। আল্লাহর কালামের শব্দ, অর্থ, মর্ম বা বিধান বদলে ফেলাকে তাহরীফ বলা হয়। আল্লাহর কিতাবে তাহরীফ করা কুফর। তখনকার যোগে তাহরীফ করত ইয়াহুদ উলামা সমাজ আর আজকাল আমাদের অনেক আলিমও তাহরীফ করে থাকেন। তবে আজকাল শব্দ বদল হয় না বরং মর্ম, ভাবার্থ ও বিধান বদল করা হয়। (তাহরীফ সম্পর্কে আরো জানতে দেখুন এই তাফসীরের শুরুতে তাহরীফ পাঠ) রাঈ’নাঃ আরবী রাঈ’না অর্থ আমাদের রাখাল, আমাদের নেতা অর্থেও শব্দটি ব্যবহৃত হয়। তবে হিব্রু ভাষায় “রাঈ’না” একটি গালি। ধূর্ত ইয়াহুদ আলিমগণ রাসূল সাঃকে সম্বোধন করতে “রাঈ’না” শব্দটি ব্যবহার করত। বাহ্যত তারা বুঝাত আমাদের নেতা আর মনে মনে গালি অর্থে ব্যবহার করে মজা পেত। তাই মহান আল্লাহ্ এধরনের বহুরূপী শব্দের ব্যবহার থেকে আমাদের নিষেধ করেছেন। ইসলাম স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবন শিক্ষা দেয়। তাই বহুরূপী হওয়া বা হটকার হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ آمِنُوا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِمَا مَعَكُمْ مِنْ قَبْلِ أَنْ نَطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَىٰ أَدْبَارِهَا أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا (47) إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا (48) কুরআন বিমুখ জীবন ৪৭. হে আহলে কিতাব! তোমাদের কাছে আগত (নবী, দ্বীন ও কিতাবকে) সত্যায়নকারী যে কিতাব (আল-কুরআন) আমি নাযিল করেছি তোমরা এতে ঈমান আনো (তথা এ কিতাবকে মেনে নাও,) নতুবা এমনো সময় আসবে যখন আমরা (অমান্যকারীদের) মুখায়ব বিকৃত করে উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা তাদেরকে লা’নত করব, যেমন লা’নত করেছিলাম শনিবারের (মৎস শিকারী) মানুষদের। আর (তোমরা তো জানো যে) আল্লাহর আদেশ বাস্তবায়িত হবেই। ৪৮. আল্লাহ তার সাথে কৃত শিরক কখনো ক্ষমা করবেন না। শিরক ছাড়া বাকি সব ইচ্ছা হলে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল, সে মহাপাপ করল। হুঁশিয়ারিঃ যে বা যারা বাস্তব জীবনে কুরআন বিমুখ হয়ে যাবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এক সময়ে তাদের মুখায়ব বিকৃত করা হবে, তাদের লা’নত করা করা হবে এবং নানা ধরনের সাজা দেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় হলঃ আমাদের সমাজে মুসলিম হিসেবে পরিচিত অনেক মানুষ নানা ভাবে এবং নানা পন্থায় কুরআন বিমুখ জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন। যেমন..
সুতরাং হে আখেরাত মুখী ভাই ও বোনেরা! এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এবং আসুন! উল্লেখিত সকল মত ও পথসহ কুফর ও শিরকের সকল পথ ত্যাগ করে কুরআনের পথে ফিরে আসি। হে আল্লাহ্! তুমি আমাদের সহায় হও। শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। শিরক মহাপাপ, শিরক ক্ষমার অযোগ্য। আমাদের সমাজে নানা ভাবে আল্লাহর সাথে শিরক করা হয়ে। যেমন..
(শিরক সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র শিরক অধ্যায়) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنْفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي مَنْ يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا (49) انْظُرْ كَيْفَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ ۖوَكَفَىٰ بِهِ إِثْمًا مُبِينًا (50) তাযকিয়্যাহ ৪৯. তাদের দেখনি? যারা নিজে নিজেকে তাযকিয়্যাহ করে /একে অপরকে তাযকিয়্যাহ করে। আসলে (কেউ কাউকে তাযকিয়্যাহ করতে পারে না আল্লাহ্ ছাড়া। তাযকিয়্যাহ করার একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে। এবং) আল্লাহ তাযকিয়্যাহ করেন যাকে খুশী। (যে বা যারা তাযকিয়্যাহর জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলবে আল্লাহ্ তাকেই তাযকিয়্যাহ করবেন) কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না। তাযকিয়্যাহ পরিচিতিঃ = তাযকিয়্যাহ অর্থ বিশুদ্ধ করণ, শুদ্ধি করণ, পরিচ্ছন্ন করণ, ইত্যাদি। পবিত্র কুরআনের অনেক আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। তাফসীর জালালাইনে এর অর্থ লিখা হয়েছে অন্তরকে “শিরক মুক্ত করা”। আর তাফসীর ক্বুরতুবীতে এর অর্থ লিখা হয়েছে.. অন্তর দিয়ে ঈমান আনা /অন্তরকে কুফর, শিরক ও পাপ মুক্ত করা /সম্পদের যাকাত আদায় করা।
তাযকিয়্যাহর প্রকারভেদঃ তাযকিয়্যাহ আসলে ৩ প্রকার হয়ে থাকে। যথা.. নিজের ঈমানের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের ঈমান তথা আক্বীদাহ বিশ্বাসকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ দালীল ক্বাত্বয়ী’ তথা শুধু আল–কুরআনের মুহকাম আয়াত এবং মুতাওয়াতির হাদীছ দ্বারা প্রমাণিত বিষয়সমূহকে-ই শুধু ঈমান ও আক্বীদাহ অংশ হিসেবে বিশ্বাস করা। নিজের ইসলামের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের কর্ম ও জীবনকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ বিশুদ্ধ দলীল ছাড়া কোনো বিষয়কে আমলে পরিণত না করা। উল্লেখিত উভয় প্রকার তাযকিয়্যাহ করার জন্য–ই নবী রাসূলগণকে পাঠানো হয়। যে কথা বলা হয়েছে সূরাহ জুমুয়া’হ এর ২য় আয়াতে। ক্বলবের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের আত্মা বা অন্তরকে বিশুদ্ধ করা ও বিশুদ্ধ রাখা। মানুষের ক্বলব তথা মানব আত্মা বা মানব অন্তর যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। তাই কোনো মানুষ এটাকে বিশুদ্ধ করতে পারবে না। যে কথা বলা হয়েছে সূরাহ নিসার ৪৯ তম আয়াতে। তাযকিয়্যাহর সঠিক পদ্ধতিঃ আল–কুরআন অধ্যায়ন করে, আল–কুরআনের অনুশীলনী করে, আল–কুরআনের নীতিমালা মেনে নিজের ঈমান, ইসলাম ও আত্মাকে কুফর শিরক ও পাপাচার থেকে মুক্ত করা এবং মুক্ত রাখা তথা মুক্ত করতে ও মুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা করা-ই তাযকিয়্যাহর সঠিক পদ্ধতি। একটি ভুলের অবসানঃ আমাদের সমাজের পীর নামের কিছু ভন্ড তাযকিয়্যাহ শব্দ ব্যবহার করে লোকজনকে বুঝায় পীরের কাছে মুরিদ হয়ে তাদের বানানো তরিকা মেনে মারিফত ও তরিকতের নামে মনগড়া যিকির ও অযিফা পাঠ করা এবং পীর থেকে সনদ ও ইজাজত নিয়ে সমাজে পীরের খালীফাহ (প্রতিনিধি) হিসেবে কাজ করা। অনেক ভন্ডপীর আবার তার মুরিদের তাযকিয়্যাহ হয়ে গেছে বলে সনদ ও দিয়ে দেয়। এদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
৫০. লক্ষ্য কর! তারা (নিজে নিজেকে /একে অন্যকে তাযকিয়্যাহ করতে সক্ষম বলে) কি ভাবে আল্লাহর উপর মিথ্যা রটনা করে যাচ্ছে। আর সুস্পষ্ট পাপ হিসেবে এটা-ই যথেষ্ট। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا (51) أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ وَمَنْ يَلْعَنِ اللَّهُ فَلَنْ تَجِدَ لَهُ نَصِيرًا (52) আদর্শ বিচ্যুত উলামা ৫১. (হে নবী!) তুমি কী তাদেরকে (বনী-ইসরাঈলের আলিমদের) দেখনি? যাদেরকে কয়েকটি কিতাব (তাওরাত, যাবূর, ইঞ্জীল) দেওয়া হয়েছে তথাপিও তারা জিবত্ ও ত্বাগুত্বকে (মূর্তি, সৌধ, যাদুগর, শয়তান তথা কুফর শক্তিকে) মেনে নিয়েছে আর কাফিরদের সম্পর্কে বলেছেঃ এরা মুঅমিনদের চেয়ে অধিক সঠিক। জ্ঞাতব্যঃ এ কাজটি করেছিল একদল ইয়াহুদ আলিম। বদর যুদ্ধে পরাজিত হবার পর জনসমর্থন ধরে রাখার জন্য মক্কার মুশরিকরা এক বিরাট উলামা সম্মেলনের আয়োজন করেছিল। কায়া’ব বিন আশরাফসহ মদীনার কয়েকজন ইয়াহুদী আলিম এতে যোগদান করেছিল। মক্কাহ সফরে এসে তারা মক্কাবাসীর প্রথা মত তাদের মুর্তি, সৌধ ও জাতীয় স্থাপনা সমূহ পরিদর্শন করেছিল, মক্কার মুশরিকদের প্রতি সমর্থন ব্যক্ত করে ছিল এবং মুহাম্মাদ ও তার অনুসারীরা বিভ্রান্ত বলে ফতোয়া জারি করেছিল। ফলে.. ৫২. আল্লাহ এদেরকে লা’নত করেছেন আর আল্লাহ যাদের লা’নত করেন তাদের সাহায্য করার মত কাউকে তুমি খুঁজে পাবে না। (আল্লাহর রহমত ও ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত করাকে লা’নত বলা হয়) ঈমান ও আক্বীদাহঃ যে সব আলিম কাফির মুশরিকদের সাথে সম্পর্ক রাখে এবং জিবত ও ত্বাগূত্বকে মেনে নেয় অথবা ইসলামের দায়ী, কর্মী বা মুজাহিদের বিরুদ্ধে ফতোয়া জারি করে (যা আজকাল অনেকেই করছে) আল্লাহ তাদের লা’নত করেন। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَمْ لَهُمْ نَصِيبٌ مِنَ الْمُلْكِ فَإِذًا لَا يُؤْتُونَ النَّاسَ نَقِيرًا (53) أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا (54) فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا (55) إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا (56) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا (57) দলবাজ উলামা পটভূমিঃ আল্লাহ মুহাম্মাদ সাঃকে নবী বানিয়েছেন কিন্তু বনী-ইসরাঈলের আলিম সমাজ এটা মেনে নিতে পারেনি। কারণ তারা চাচ্ছিল নবী হবেন তাদের একজন। দলীয় লোক ছাড়া অন্যকে নবী মানতে তাদের আপত্তি ছিল। আসলে আল্লাহর সিদ্ধান্ত অপছন্দ করা কুফর। তাই তাদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৫৩. তবে কি আল্লাহর ক্ষমতায় (নবী মনোনয়নে) তারাও অংশিদার? (যে তারা যাকে পছন্দ করবে আল্লাহ তাকে-ই নবী বা রাসূল বানাবেন?) এমন হলে তারাতো খেজুর বিচির ছালও (অন্য) কাউকে দিত না। ৫৪. (তাদের দলীয় লোক ছাড়া) অন্যকে আল্লাহ অনুগ্রহ (নবুয়ত ও নেতৃত্ব) দান করেছেন বলে তারা হিংসা করছে? অথচ ইতোপূর্বে আমি (তাদেরকে তথা) ইবরাহীম পরিবারকে কিতাব ও হিকমাহ (নবুয়ত) দান করেছি, দিয়েছি বিশাল রাজত্ব। (যে রাজত্বের অংশীদার তারা ছিল। এখন অন্যকে দিলে হিংসা কেন?) ৫৫. তাদের কিছুলোক তার (মুহাম্মাদের) প্রতি ঈমান এনেছে (তথা নবী হিসেবে তাকে মেনে নিয়েছে) আর কিছুলোক তার (প্রতি ঈমান আনা) থেকে বিরত রয়েছে। (যারা মুহাম্মাদের উপর ঈমান থেকে বিরত রয়েছে) তাদের দাহন করতে জাহান্নামই যথেষ্ট। ৫৬. যারা আমার বিধান (তথা মুহাম্মাদের আনীত শারীয়া’হ) অমান্য করবে আমি তাদের জাহান্নামে নিক্ষেপ করব। সেখানে তাদের গায়ের চামড়া জ্বলে গেলে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, যেন তারা আযাব আস্বাদন করতে পারে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, মহাকৌশলী। ৫৭. আর যারা ঈমান আনবে এবং (ঈমানের সহিত) সৎকাজ করবে তাদের প্রবেশ করাব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত কত নহর, তারা সেখানে চিরকাল থাকবে, থাকবে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ ছায়াময় শীতল স্থানে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ ۗإِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا (58) আইন ও বিধানের মূলনীতিঃ ন্যায়, সাম্য ও অধিকার ৫৮. (হে মুসলিম জাতি!) আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেনঃ তোমরা প্রতিটি আমানত তার প্রাপকের কাছে পৌছে দেবে, (তথা সবাইকে তার ন্যায়সঙ্গত অধিকার দেবে) আর মানুষের মাঝে যখন বিচার ও শাসন করবে তখন অবশ্যই আ’দল (ন্যায়, সাম্য ও ইনসাফ) করবে। আল্লাহ অবশ্যই তোমাদেরকে খুবই কল্যাণকর আদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। জ্ঞাতব্যঃ এ আয়াতের মর্ম অনেক ব্যাপক ও বিস্তৃত। শারীয়া’হর প্রায় সবকিছুই এর আওতায় এসে যায়। তাই মুফাসসীরগণ এ আয়াতকে “উম্মুহাতু-ল-আহকাম” (বিধানের জননী বা বিধানের মূলনীতি) বলে অভিহিত করেছেন। (কুরতুবী) আইন ও বিধানঃ আ’দল তথা জীবনের সকল ক্ষেত্রে ন্যায় সাম্য ও ইনসাফ করা আমানত রক্ষা করে প্রতিটি আমান্তকে তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়া আমাদের ফরজ দায়িত্ব। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (59) শারীয়া’হ আইনের মূল বিষয় আনুগত্য ৫৯. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা আল্লাহর আনুগত্য কর আর আনুগত্য কর রাসূলের এবং তোমাদের (মুঅমিনদের) কর্তৃত্বের অধিকারী ব্যক্তিদের। তোমরা যদি আল্লাহ ও আখেরাতের ব্যাপারে ঈমান এনে থাকো তবে নিজেদের মাঝে বিবাদমান যাবতীয় বিষয় নিয়ে আল্লাহ ও রাসূলের (শারিয়া’হ আইনের) কাছে ছুটে যাও। এটা-ই হবে উত্তম ও সুন্দর সমাধান। জ্ঞাতব্যঃ শারীয়া’হ আইনের মূল বিষয় আনুগত্য। আনুগত্য করতে হয় আল্লাহর, আর আনুগত্য করতে হয় রাসূলের এবং ইসলামী সরকার ও সমাজের কর্তা ব্যক্তিদের। তারমধ্যে..
ঈমান ও আক্বীদাহঃ বিবাদ মিমাংসার জন্য আল্লাহ্ ও রাসূল তথা কুরআন ও সুন্নাহর দিকে ধাবিত হওয়া এবং কুরআন সুন্নায় বর্ণিত নীতিমালা এবং আইন ও বিধান মেনে যাবতীয় বিবাদ মিমাংসা করা মুঅমিনের অন্যতম বৈশিষ্ট্য। এতে অন্যকিছু করা কুফর তথা ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে চির জাহান্নামী ধিকৃত মুনাফিক। তখন তার জন্য শাফায়া’ত করারও কোনো সুযোগ থাকবে না এবং তার জন্য দান খয়রাত বা দোয়া করলেও কাজে আসবে না। এমনকি তার জানাযায় শরীক হতে, তার জন্য দোয়া করতে এবং তার কবরে দাড়াতেও নিষেধ করা হয়েছে। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا (60)
ত্বাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া পটভূমিঃ মদীনাতে বিশর নামী একলোক বাস করত। লোকটি বাহ্যত মুসলিম ছিল। কিন্তু তার কাছে জাগতিক স্বার্থটা-ই বড় ছিল। বিশর অন্যায় ভাবে এক ইয়াহুদীর জমি দখল করে নেয়। ইয়াহুদ বিচারের জন্য রাসূল সাঃর কাছে আসতে চাইল। (রাসূল সাঃ মদীনার নেতা। তখনকার সমাজ ব্যবস্থায় আলাদা বিচার বিভাগ ছিল না। নেতাগণই বিচার করতেন) আর বিশর যেতে চাইল ইয়াহুদ নেতা কায়া’ব বিন আশরাফের কাছে। (কারণ তাকে ঘুষ দিয়ে নিজের পক্ষে রায় নেয়া সহজ হবে) কিন্তু ইয়াহুদ রাজি হল না। শেষ পর্যন্ত মামলাটি মুহাম্মাদ সাঃর আদালতে উঠল। শোনানির পর রাসূল সাঃ ইয়াহুদের পক্ষে রায় দিলেন। কিন্তু বিশর এতে সন্তুষ্ট হল না। সে আবুবকর রাঃর কাছে গিয়ে পুনর্বিচার দাবী করল। ঘটনার বিবরণ শোনে তিনিও ইয়াহুদের পক্ষে রায় দিলেন। বিশর এতেও সন্তুষ্ট হল না। সে উমর রাঃর কাছে গিয়ে আবার বিচার প্রার্থী হল। ইয়াহুদ বললঃ আমরা রাসূল ও আবুবকরের কাছে গিয়ে ছিলাম। তারা আমার পক্ষে রায় দিয়েছেন। উমর রাঃ বিশরকে জিজ্ঞেস করলেনঃ লোকটি কি ঠিক বলছে? বিশর বললঃ জি..। উমর বললেনঃ অপেক্ষা কর। তিনি তলোয়ার এনে বিশরের জীবনলিলা সাঙ্গ করে দিলেন এবং ঘোষণা করলেনঃ যে ব্যক্তি রাসূলের বিচারে সন্তুষ্ট নয় এটা-ই তার উপযুক্ত বিচার। তখন থেকে তিনি ফারুক (হক আর বাতিল আলাদা কারী) উপাধিতে ভূষিত হলেন। (ঐতিহাসিক ভাবে প্রমাণিত মত হলোঃ ইসলামের সূচনাতে উমর ইসলাম গ্রহণের পর ইসলামকে প্রকাশ্যে জনসম্মুখে নিয়ে এসেছিলেন এবং তখন থেকে তিনি ফারুক্ব উপাধিতে ভুষিত হন) এতে নাযিল হয়েছে.. সূত্রঃ তাফসীর কুরতুবী, তবে হাদীছটি দ্বাইফ। দ্বাইফ হাদীছ আক্বীদাহ বা বিধানের ক্ষেত্রে দলীল হয় না। তবে আমরা এখানে ইতিহাস বা ঘটনা বর্ণনার জন্য এনেছি। ৬০. (হে নবী!) তুমি কী তাদেরকে দেখনি? যারা মনে করেঃ তারা তোমার উপর নাযিলকৃত এবং ইতোপূর্বে নাযিলকৃত (কিতাব ও বিধানের) প্রতি ঈমান এনেছে। আর বিচার নিয়ে যেতে চায় ত্বাগূতের কাছে? অথচ তাদের আদেশ দেওয়া হয়েছিল ত্বাগূতকে প্রত্যাখ্যান করতে। শয়তান তাদেরকে পরিপূর্ণ ভাবে বিভ্রান্ত করে দিতে চায়। জ্ঞাতব্যঃ ত্বাগূত এর মূলশব্দ ত্বুগ’ইয়ান অর্থ অবাধ্যতা। আল্লাহ ও রাসূলের অবাধ্য ব্যক্তি, ব্যক্তিবর্গ ও অশুভ শক্তিকে ত্বাগূত বলে। সবচেয়ে বড় ত্বাগূত শয়তান। বিভ্রান্তির মাধ্যম হিসেবে মূর্তিকেও ত্বাগূত বলা হয়। ঈমান ও আক্বীদাহঃ ত্বাগূতকে মেনে নেওয়া কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। ত্বাগূতকে মেনে নিলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। স্বেচ্ছায় বা সন্তুষ্ট চিত্তে ত্বাগূতের কাছে বিচার প্রার্থী হওয়াও কুফর। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا (61) فَكَيْفَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا (62)أُولَٰئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ مَا فِي قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَهُمْ فِي أَنْفُسِهِمْ قَوْلًا بَلِيغًا (63) মুনাফিকের স্বভাবঃ ধর্ম ও জীবন বিধান ৬১. (যে সকল মুসলিম ত্বাগূতকে মেনে নিয়ে নিজেদের ঈমান বিনষ্ট করে ফেলেছে) তাদেরকে যদি বলা হয়ঃ আসো! (জীবন বিধান হিসেবে) আল্লাহর নাযিলকৃত কিতাব ও রাসূলের আদর্শ মেনে চলি। তখন তুমি দেখবে ওই মুনাফিকরা তোমা থেকে কেটে পড়ছে। জ্ঞাতব্যঃ আসলে মুসলিম ৩ প্রকার। মুঅমিন, ফাসিক ও মুনাফিক। (দেখুন সূরাহ বাকারাহঃ ৭) মুনাফিকরা ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেয় কিন্তু জীবন আদর্শ হিসেবে মেনে নিতে পারে না। ৬২. তখন কেমন হবে? যখন নিজ কৃতকর্মের ফলে ওই মুনাফিকরা বিপদের সম্মুখীন হবে। তখন তো তোমার কাছে এসে আল্লাহর নামে কসম করে বলবেঃ আমরা সুন্দর (জীবন) এবং সম্প্রীতিই কামনা করেছি। ৬৩. এদের অন্তরের খবর আল্লাহ-ই ভাল জানেন। তাই (আল্লাহর আদেশ হল) তোমরা এদেরকে উপেক্ষা করে চলো, এদেরকে উপদেশ দাও আর একান্তে (ডেকে এনে) চূড়ান্ত কথা শুনিয়ে দাও ঈমান ও আক্বীদাহঃ মুনাফিক ব্যক্তি যতই দান খয়রাত করুক, নামায রোজা করুক বা হাজ্জ উমরাহ করুক, এতে কোনো কাজ হবে না। মুনাফিকের ইমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য জাহান্নামের নিম্নতম গহ্বর। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। (মুনাফিক সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র মুনাফিক অধ্যায়) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (64) فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا (65) মুঅমিন হবার ৩ শর্ত ৬৪. আমরা (আল্লাহ। অধিক সম্মান বুঝাতে বহুবচন ব্যবহার করা হয়েছে) রাসূল পাঠাইঃ যেন আল্লাহর অনুমোদন সাপেক্ষে তাদের আনুগত্য করা হয়। লোকজন পাপ করে যদি তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আর রাসূলও যদি তাদের হয়ে ক্ষমার আবেদন করেন তবে তারা আল্লাহকে তাওবাহ কবুলকারী ও দয়াময় পাবে। ৬৫. না..! (হে মুহাম্মাদ!) তোমার প্রভুর কসম! তারা কেও মুঅমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের জীবনের সকল ক্ষেত্রে “তাহকীম” (আইন ও বিধান তৈরি করা, বিচার ও শাসন করা, আদেশ জারি করা) এর জন্য তোমার কাছে আসবে, তোমার দেওয়া বিচার/ফয়সালা বিনা দ্বিধায় মেনে নেবে এবং সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। ঈমান ও আক্বীদাহঃ উক্ত আয়াত থেকে বুঝা যায়ঃ মুঅমিন হতে হলে..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنْفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِنْ دِيَارِكُمْ مَا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِنْهُمْ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا (66) وَإِذًا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا (67) وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا (68) وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا (69) ذَٰلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَىٰ بِاللَّهِ عَلِيمًا (70) বিবাদ নয় আনুগত্য-ই কাম্য পটভূমিঃ একদা সাবিত বিন ক্বাইস রাঃ এক ইয়াহুদের সাথে আলোচনা করছিলেন। ইয়াহুদ বললঃ আল্লাহ আমাদের বলে ছিলেনঃ নিজেদেরকে হত্যা করতে। আমরা করেছি। আমাদের ৭০ হাজার লোক নিহত হয়েছে। সাবিত রাঃ বললেনঃ আল্লাহ আদেশ করলে আমরাও তাই করতাম। (কুরতুবী) বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. ৬৬-৬৮. আমি যদি তাদের উপর ফরজ করতাম যে “তোমরা নিজেদেরকে হত্যা কর অথবা নিজ নিজ ঘরবাড়ী থেকে বেরিয়ে যাও” তবে তাদের অল্প লোকই এটা পালন করত। তাই (এসব বিষয় নিয়ে বিবাদ না করে) তাদেরকে যে আদেশ দেয়া হয়েছে এসব মেনে চলা-ই তাদের জন্য কল্যাণকর ও দৃঢ়তার বহিঃপ্রকাশ। আর এমন হতে পারলে-ই আমি তোমাদেরকে দান করব মহাপুরস্কার এবং পরিচালিত করব সঠিক পথে। ৬৯. (এখন কথা হল) যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে তারা (সে ও সঙ্গীরা পরকালে) নবী, সিদীক, শহীদ ও সৎলোকদের সঙ্গী হবে। আর সঙ্গী হিসেবে এরা কতই উৎকৃষ্ট।
৭০. এসব-ই হল আল্লাহর বিশেষ অনুগ্রহ। আর জ্ঞানী হিসেবে আল্লাহ-ই যথেষ্ট।
জাতীয় প্রতিরক্ষার ব্যাপারে সুদৃঢ় থাকতে হবে ৭১. মুঅমিনগণ! তোমরা নিজেদের (জাতীয়) প্রতিরক্ষার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে আর (প্রয়োজনে) ছোট ছোট দলে (বিভক্ত হয়ে গেরিলা) যুদ্ধ করবে অথবা সম্মিলিত ভাবে (সম্মুখ যুদ্ধ করবে। উভয় প্রকার যুদ্ধই আল্লাহ থেকে অনুমোদিত) জ্ঞাতব্যঃ ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হল একটি পরিপূর্ণ জীবন আদর্শ। ইসলামে যেমন ধর্মীয় রীতিনীতি রয়েছে তেমনি রয়েছে সমাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষানীতি, সমরনীতি, শিক্ষানীতি, রাজনীতি, আইন বিচার ও শাসনসহ মানব জীবনের প্রয়োজনীয় সবকিছু। ইসলাম বিশ্বব্যাপী ইউনিক সমাজ ও জাতি গঠনের তাগিদ করেছে এবং এর সঠিক ফর্মুলা দিয়েছে। মহান আল্লাহর নির্দেশিত এ সমাজ ও জাতি গঠন করে ইসলামকে সামাজিক ও জাতীয় ভাবে প্রতিষ্ঠিত করে ছিলেন রাসূল সাঃ ও সাহাবাগণ। প্রতিটি জাতির মত ইসলামেরও রয়েছে নিজস্ব প্রতিরক্ষানীতি। ইসলামী প্রতিরক্ষানীতির নাম জিহাদ ফী সাবীলিল্লাহ। মহান আল্লাহ আমাদের আদেশ দিচ্ছেন আমরা যেন জাতীয় প্রতিরক্ষা মজবুত রাখি এবং গেরিলা যুদ্ধ ও সম্মুখ সমর উভয় প্রকার যুদ্ধের জন্য সদা তৈরি থাকি। সুতরাং এটা আমাদের ফরজ দায়িত্ব। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِنَّ مِنْكُمْ لَمَنْ لَيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُنْ مَعَهُمْ شَهِيدًا (72) وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَنْ لَمْ تَكُنْ بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنْتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا (73) فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا (74) যুদ্ধা মুসলিম ও যুদ্ধ বিমুখ মুসলিম ৭২-৭৩. (হে মুসলিমগণ!) তোমাদের কিছুলোক (যুদ্ধের ব্যাপারে) গড়িমসি করে এবং (যুদ্ধে তোমাদের) বিপর্যয় ঘটলে বলেঃ আল্লাহ আমাদের প্রতি সদয় ছিলেন বলেই আমরা তাদের (মুজাহিদদের) সঙ্গে যাইনি। আর তোমরা (মুজাহিদরা) আল্লাহর অনুগ্রহ (বিজয় ও গনিমত) হাসিল করলে এমন ভাবে কথা বলে যেন তারা তোমাদের থেকে আলাদা, তখন বলেঃ হায় হায়! আমরা যদি তাদের সঙ্গে যেতাম তবে অনেক লাভবান হতে পারতাম। (তোমাদের যারা এমন হয়ে যাবে তারা মুনাফিক,) ৭৪. পক্ষান্তরে যারা তাদের দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে (অর্থাৎ যারা প্রকৃত মুঅমিন) তারা অবশ্যই আল্লাহর পথে যুদ্ধ করবে। আর যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে সে নিহত হক বা বিজয়ী আমি (আল্লাহ্) অচিরেই তাকে দেব মহাপুরস্কার। (আল্লাহ কেবল ওইসব মুঅমিন থেকে-ই তাদের জান ও মাল খরিদ করেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে। সম্পূরক আয়াত সুরাহ তাওবাহঃ ১১১) জ্ঞাতব্যঃ যে সৈন্য দেশ ও জাতির জন্য যুদ্ধ করে সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। মুসলিমরা আল্লাহর প্রতিনিধি আর ইসলামী দেশ হল আল্লাহর বিধান মত পরিচালিত দেশ। তাই এমন দেশ ও জাতির জন্য যুদ্ধ করলে মহান আল্লাহ খুশী হন এবং তাদেরকে দান করেন মহাপুরস্কার। আর এ মহাপুরস্কার হল “শাহাদাত” নামীয় মহান মর্যাদা। যে ব্যক্তি এ মর্যাদা পাবে সে মৃত্য ও আখেরাতের নিয়মতান্ত্রিকতা থেকে মুক্ত। তার রূহ দুনিয়া থেকে সরাসরি জান্নাতে চলে যাবে এবং সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াবে আর পরকালে তাকে বিচারের সম্মুখীন হতে হবে না। সে হবে মহাবিচারের দর্শক। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا (75) الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا (76) বিশ্ব মানবতার মুক্তির জন্য যুদ্ধ ৭৫. (হে মুসলিমগণ!) তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করছ না?! অথচ অসহায় পুরুষ, নারী ও শিশুরা ফরিয়াদ করছেঃ হে রাব্ব! এ জনপদের লোকেরা জালিম, তাই এখান থেকে আমাদের উদ্ধার কর, তোমার পক্ষ থেকে কাউকে আমাদের ওয়ালী (উদ্ধারকারী) বানিয়ে দাও, পাঠাও কোনো সাহায্যকারী। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) ৭৬. যারা ঈমান আনে তারা যুদ্ধ করে আল্লাহর পথে আর যারা কুফর করে তারা যুদ্ধ করে ত্বাগূ’তের পথে। সুতরাং (হে আমার বান্দারা!) তোমরা শয়তানের আওলিয়াদের (মিত্রদের) সাথে যুদ্ধ কর। নিশ্চয় শয়তানের চক্রান্ত অতি দুর্বল হয়ে থাকে। (আল্লাহর অবাধ্য ব্যক্তি, ব্যক্তিবর্গ ও শক্তিকে ত্বাগূ’ত বলা হয়। আর সকল ত্বাগূত-ই শয়তানের মিত্র হিসেবে কাজ করে।) ঈমান ও আক্বীদাহঃ অসহায় মানুষকে অত্যাচার ও অবিচার থেকে রক্ষা করা এবং সবাইকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া মুসলমানদের মানবিক বৈশিষ্ট্য এবং এটা আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব আল্লাহ প্রদত্ব। এ দায়িত্ব পালনের জন্য প্রচেষ্টা করা জিহাদের অংশ এবং এ পথে নিহত হলে শহীদ। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا (77) দুনিয়া, না আখেরাত? ৭৭. (হে নবী!) তুমি কী তাদেরকে (মক্কায় থাকা কালীন মুসলিমদেরকে) দেখনি? (কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা তখন যুদ্ধের অনুমতি চেয়েছিল এবং তখন) তাদেরকে বলা হয়েছিলঃ নিজের হাতকে সংযত রাখো এবং সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। (তখন তারা যুদ্ধ করতে চাচ্ছিল) আর এখন যুদ্ধ ফরজ হবার পর তাদের কিছুলোক মানুষকে এমন ভাবে ভয় করতে লাগল যেমন ভয় করা (উচিত) আল্লাহকে বা এরচেয়ে বেশী ভয়। তারা বললঃ হে রাব্ব! এখন কেন যুদ্ধ ফরজ করলে? কেন আমাদেরকে আরো অবকাশ দিলে না? বলে দাওঃ দুনিয়ার ভোগ বিলাসিতা অতি নগন্য (এবং এ দুনিয়ার জন্যই তোমরা জিহাদ বিমুখ হয়েছ। জিহাদে গেলে তোমরা আখেরাতে জান্নাতের মালিক হবে।) আর আখেরাত উত্তম ও চিরস্থায়ী। (তোমরা দুনিয়ায় যা করবে আখেরাতে তাই পাবে) তোমাদের উপর সামান্যতম অবিচার করা হবে না। (প্রয়োজনে যুদ্ধ করা প্রতিটি মুসলিমের উপর ফরজ।) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ وَإِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِنْدِ اللَّهِ ۖوَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِنْ عِنْدِ اللَّهِ فَمَالِ هَٰؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا (78) মুনাফিকের স্বভাবঃ দোষারূপ ৭৮. (হে মানুষ!) তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের পেয়ে-ই যাবে, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান কর। (কিন্তু কিছু মানুষের স্বভাব হল) তাদের জন্য কল্যাণকর কিছু (যুদ্ধে বিজয় ও গণিমত প্রাপ্তি) ঘটলে তারা বলেঃ এসব আল্লাহ থেকে এসেছে আর অকল্যাণকর কিছু (পরাজয় ও প্রাণহানি) ঘটলে বলেঃ এসব তোমার কারণে হয়েছে (মানে এজন্য তারা নবীকে দোষারূপ করত। এমন করত মদীনাহর মুনাফিকরা। আল্লাহ্ তায়া’লা বলছেন) বলে দাওঃ সবকিছু-ই আল্লাহ থেকে হয়। এদের কি হয়েছে? এতোটুকু কথাও বুঝে না! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ ۖوَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا (79) তোমার জীবনে আগত অকল্যাণের জন্য কে দায়ী.? ৭৯. (হে মানুষ! মনে রেখো) তোমার কাছে কল্যাণকর যা আসে সব আল্লাহ থেকে আসে আর অকল্যাণকর যা হয় সব হয় তোমার নিজের কারণে। (হে নবী!) আমি তোমাকে সকল মানুষের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। (তোমার রিসালাতের) সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ ۖ وَمَنْ تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا (80) আনুগত্য ৮০. যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আল্লাহর-ই আনুগত্য করল (কারণ রাসূল হলেন আল্লাহর প্রতিনিধি) আর যে ব্যক্তি (আনুগত্য) বিমুখ হল (সে বিভ্রান্ত হয়ে গেল। তবে তুমি কোনো চিন্তা কর না।) আমরা তোমাকে তাদের রক্ষক হিসেবে প্রেরণ করিনি। (মানে আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করা তোমার কাজ নয়) জ্ঞাতব্যঃ শারীয়া’হ আইনের মূল বিষয় আনুগত্য। আনুগত্য করতে হয় আল্লাহর, রাসূলের এবং কর্তা ব্যক্তিদের। তারমধ্যে..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَائِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا (81) أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا (82) মানুষের তোষামোদি এবং তাদাব্বুরু-ল-কুরআন ৮১. (হে নবী!) কিছু মানুষ (তোমার কাছে এসে) বলবেঃ (আমরা আপনার) অনুগত। আর তোমার কাছ থেকে বেরিয়ে গিয়ে রাতের আঁধারে তোমার বিরুদ্ধে চক্রান্ত করে এমন সব (কথা) বলবে যা তুমি বলোনি। আল্লাহ লিখে রাখছেন তাদের সকল চক্রান্ত। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। আর (আল্লাহ তোমাকে রক্ষা করবেন) রক্ষক হিসেবে আল্লাহই যথেষ্ট। ৮২. তারা কি কুরআন নিয়ে তাদাব্বুর (গবেষণা) করে না? কুরআন যদি আল্লাহ ছাড়া অন্য থেকে আসত তবে এতে অনেক গরমিল পাওয়া যেত। তাদাব্বুর পরিচিতিঃ তাদাব্বুর হল আল-কুরআনকে এমন ভাবে অধ্যয়ন করা যাতে এর মর্ম অনুধাবন করা যায় এবং সাধারণ মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করা যায় যেন বাস্তব জীবনে মেনে চলা তাদের জন্য সহজ হয়। ( এ সম্পর্কে আরো জানতে দেখুন সূরাহ ৩৮ স্বোয়াদঃ ২৯) জ্ঞাতব্যঃ মুনাফিকদের অন্যতম বদ-স্বভাব হল চক্রান্ত করা। তারা সামনে এলে তোষামোদ করে আর পিছনে করে চক্রান্ত। সুতরাং বাস্তব জীবনে যেসব মানুষের মাঝে এমন স্বভাব পাওয়া যাবে তাদের থেকে সাবধান থাকা উচিত। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا (83)
সংবাদ, সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম তথা ইসলামের সম্প্রচার নীতি ৮৩. যখন নিরাপত্তা জনিত কোনো সমস্যা হয় অথবা ভীতিকর কোনো সংবাদ আসে তখন (যাচাই বাছাই না করেই) তারা (মন্দ ও অজ্ঞ লোকেরা) এসব প্রচার করে দেয়। তারা যদি এসব বিষয়কে (প্রচার না করে) রাসূল ও দায়িত্বশীলদের কাছে নিয়ে যেত আর চিন্তাশীল লোকেরা যদি বিষয়টি (নিয়ে ভাবনা চিন্তা করে ভালো ভাবে) অনুধাবন করত (এবং ভালমন্দ যাচাই করার পর কল্যাণকর ভাবে প্রচার করত তবে কতই উত্তম হত। আসলে মন্দের প্রচার ও প্রসার শয়তানী কাজ। আর) তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের অল্প কজন ছাড়া বাকি সবাই শয়তানের অনুকরণ করতে। জ্ঞাতব্যঃ এ আয়াতে সংবাদ, সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম তথা সম্প্রচার নীতিমালা বর্ণিত হয়েছে। সংবাদ ঢালাও ভাবে প্রচার না করে জনহিতকর পদ্ধতিতে প্রচার করা উচিত। এ আয়াত থেকে বুঝা যায়; মিডিয়া বা সংবাদ মাধ্যম ৩ ধাপে কাজ করবে। যেমন..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِينَ عَسَى اللَّهُ أَنْ يَكُفَّ بَأْسَ الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنْكِيلًا (84) যুদ্ধে অবিচল থাকা ৮৪. (হে নবী!) তুমি (একা হলেও) আল্লাহর পথে যুদ্ধ করবে। (মনে রাখবে) তোমাকে শুধু-ই তোমার জন্য জবাবদিহি করতে হবে (তোমাকে অন্য কারো জন্য জবাবদিহি করতে হবে না।) আর মুঅমিনদের (যুদ্ধের জন্য) উৎসাহিত করবে। হয়ত আল্লাহ কাফিরদের শক্তি ধ্বংস করে দেবেন। আল্লাহ শক্তিতে প্রবল, শাস্তিদানেও কঠোর। জ্ঞাতব্যঃ সময়ে একা হলেও আল্লাহর হুকুমের উপর অবিচল থাকতে হয় তথা আল্লাহর পথে যুদ্ধ করতে হয়। হুনাইন যুদ্ধের সময় রাসূল সাঃ এমনটি করেছিলেন। যখন অল্প কজন ব্যতীত মুসলিম বাহিনীর বাকি সবাই পালিয়ে যাচ্ছিল নবী সা. তখনো আল্লাহর পথে অবিচল ছিলেন এবং একা-ই প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছেন। (দেখুন তাওবাহঃ ২৫) যুদ্ধঃ উল্লেখ্য প্রতিটি দেশ জাতি ও সরকারের-ই প্রতিরক্ষানীতি বা যুদ্ধনীতি থাকে। যুদ্ধনীতি বা প্রতিরক্ষানীতি ছাড়া কোনো দেশ জাতি বা সরকার-ই পূর্ণতা লাভ করতে পারে না। ইসলাম শুধু একটি ধর্ম-ই নয়। বরং ইসলাম হল একটি পরিপূর্ণ জীবন আদর্শ। দেশ জাতি ও সরকার গঠন ও পরিচালনা ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলাম তার জাতির জন্য যে যুদ্ধনীতি বা প্রতিরক্ষানীতি ঠিক করে দিয়েছে এর নাম জিহাদ ফী সাবীলিল্লাহ। দেশ জাতি ও সরকার গঠন, পরিচালনা, প্রতিরক্ষা, মানুষের অধিকার আদায়, সম্পদ ইজ্জত ও জীবন রক্ষা, ইত্যাদির জন্য যুদ্ধ করা মানুষের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে আল্লাহ খুশী হয়ে অনেক ছাওয়াব দান করেন। এবং এটাকে-ই বলা হয়ঃ জিহাদ ফী সাবীলিল্লাহ। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُقِيتًا (85) সুপারিশ ৮৫. যে ব্যক্তি কোনো ভালোর জন্য সুপারিশ করবে সে এর অংশ পাবে আর যে ব্যক্তি মন্দের জন্য সুপারিশ করবে তাকে এর দায়ভার নিতে হবে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। জ্ঞাতব্যঃ বিপদগ্রস্থ মানুষের জন্য সুপারিশ করা যোগ যোগ ধরে চলমান একটি সামাজিক প্রথা। ইসলাম যেহেতু সর্বকালীন ও সার্বজনীন তাই এ সুপারিশের জন্যও নীতিমালা ঠিক করে দিয়েছে ইসলাম। সুপারিশ করা যাবে ভালো মানুষের জন্য ও ভালোকাজের জন্য। এমন সুপারিশ প্রশংসনীয় এবং সুপারিশকারী ব্যক্তি এজন্য ছাওয়াবের অংশীদার হবে। পক্ষান্তরে মন্দলোক বা মন্দকাজের জন্য সুপারিশ করা বৈধ নয়। কেউ এমন সুপারিশ করলে সুপারিশকারীকে এজন্য দায়ী করা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَسِيبًا (86) অভিবাদন ৮৬. (হে মুসলিমগণ!) যখন কেউ তোমাদেরকে অভিবাদন জানাবে তখন তোমরা তাকে এরচেয়ে উত্তম অভিবাদন জানাবে অথবা সমান অভিবাদন ফিরিয়ে দিবে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। জ্ঞাতব্যঃ অভিবাদন একটি সামাজিক প্রথা। মানুষ পরস্পরে সাক্ষাৎ হলে একে অরপকে অভিবাদন জানাবে, এটা-ই স্বাভাবিক এবং এটা-ই ইসলামের শিক্ষা। আল্লাহর নির্ধারিত একমাত্র অভিবাদন হল সালাম। পবিত্র কুরআনে বলা হয়েছে.. তারা (ফিরিস্তাগণ) তার (ইবরাহীমের) কাছে এসে (অভিবাদন জানাতে) বললঃ সালাম। (এর প্রতি উত্তরে) সে (ইবরাহীম) বললঃ সালাম..। (৫১ যারিয়াতঃ ২৫। তাই সালাম, সালামুন আলাইকুম /সালামুন আলাইক, আস-সালামু আলাইকুম /আস-আলামু আলাইক, ইত্যাদি শব্দ দিয়ে সালাম বা অভিবাদন জানানো যায়।) যে কোনো বিশেষ দিনে এবং স্বাভাবিক অবস্থায় সালামই হচ্ছে একমাত্র সুন্নাহ অভিবাদন। সালাম ছাড়া অন্য সব অভিবাদন সুন্নাহ পরিপন্থী। যেমন “ঈদ মোবারক” “জুমা মোবারক” “শাদী মোবারক” ইত্যাদি অভিবাদন মানুষের বানানো এবং এসবের একটিও রাসূল সা. বা সাহাবাদের সুন্নাহ নয়। তাই এসব পরিহার করাই উত্তম। তবে অভিবাদন হিসেবে না বলে দোয়া হিসেবে বা শুভেচ্ছা হিসেবে এসব শব্দের ব্যবহার উত্তম না হলেও অবৈধ হবে না। ঈদের দিনে সাহাবাগণ পরস্পরের জন্য বিশেষ দোয়া করে বলতেন “তাক্বাব্বালাল্লাল্লাহু মিন্না ওয়া মিনকুম” মানে আল্লাহ্ আমাদের ও তোমাদের থেকে (নেক কাজ ও দোয়া সমূহ) কবুল করুক। (ইমাম আহমদ বলেছেন হাদীছটির সনদ জাইয়্যিদ তথা গ্রহণযোগ্য) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
اللهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا (87) আল্লাহ্ই একক ইলাহ ৮৭. আল্লাহ; নেই কোনো ইলাহ তিনি ছাড়া। কিয়ামত দিবসে তিনি সবাইকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। (এটা হল আল্লাহর কথা।) আর আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে..? ঈমান ও আক্বীদাহঃ সবচেয়ে সত্যবাদী হলেন আল্লাহ্। তাই আল্লাহর কথা তথা আল-কুরআনের বাণীকে ক্বাত্বয়ী’ বা অকাট্ট দলীল হিসেবে মেনে নিতে হয়। এবং এমন দলীলের ভিত্তিতে প্রমাণিত “হাঁ বাচক” বিষয়সমূহ ফরজ আর “না বাচক” বিষয়সমূহ হারাম হয়। এবং এমন দলীল না মানলে কুফর হয়। ইলাহ পরিচিতিঃ মানুষ যার দাসত্ব করে, জীবনের সকল ক্ষেত্রে যার আনুগত্য ও কর্তৃত্ব মেনে চলে, যার কাছে শর্তহীন ভাবে আত্মসমর্পণ করে, যিনি মানুষকে পাপের সাজা ও পূন্যের পুরস্কার দেন, ক্ষমা করেন, তাওবাহ কবুল করেন, যার মালিকানা হয় সার্বভৌম আর ক্ষমতা হয় নিরঙ্কুশ, যিন সকল কিছুর উৎস, তিনি-ই ইলাহ। আল্লাহ-ই একমাত্র ইলাহ। আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا أَتُرِيدُونَ أَنْ تَهْدُوا مَنْ أَضَلَّ اللَّهُ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَلَنْ تَجِدَ لَهُ سَبِيلًا (88) وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّىٰ يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِۚ فَإِنْ تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا (89) إِلَّا الَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ أَوْ جَاءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَنْ يُقَاتِلُوكُمْ أَوْ يُقَاتِلُوا قَوْمَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَاتَلُوكُمْ فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا (90) سَتَجِدُونَ آخَرِينَ يُرِيدُونَ أَنْ يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوا إِلَى الْفِتْنَةِ أُرْكِسُوا فِيهَا فَإِنْ لَمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوا إِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأُولَٰئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَانًا مُبِينًا (91) মুনাফিকদের সাথে ইসলামী সরকারের আচরণ পটভূমিঃ যাইদ বিন ছাবিত রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ অহুদ যুদ্ধে বের হলেন। সাথে আরো অনেক মুসলিম বের হয়েছিলেন কিন্তু কিছু লোক যুদ্ধ না করে-ই ফিরে গেল, যা পালিয়ে যাবার শামিল। ইসলামী বিধান মতে যুদ্ধ থেকে পালিয়ে আসা মহাপাপ তথা মারাত্মক অপরাধ। তাই যুদ্ধ সমাপ্তির পর এদের বিচার নিয়ে কথা উঠল। সাহাবাদের কেউ কেউ বললেনঃ এদের হত্যা করা হক আর কেউ কেউ এতে অসম্মতি জানালেন (এবং বিষয়টি নিয়ে সামান্য বিবাদ সৃষ্টি হল।) (কুরতুবীঃ মুসলিম) এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
৮৮. (হে মুঅমিনগণ!) তোমাদের কী হয়েছে? তোমরা কেন মুনাফিকদের ব্যাপারে দ্বিধাবিভক্ত হয়ে গেলে? আল্লাহ তাদের ফিরিয়ে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে-ই। আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন, তোমরা কি তাদেরকে হেদায়াত করতে চাও? আল্লাহ কাউকে বিভ্রান্ত করতে চাইলে তাদের (হেদায়াতের জন্য) তোমরা কোনো পথ খুঁজে পাবে না। (মুঅমিন, ফাসিক ও মুনাফিক সম্পর্কে জানতে দেখুন বাকারাহঃ ৭) ৮৯. (যারা যুদ্ধ থেকে পালিয়েছে তারা কুফর করেছে) তারা চায় তোমরাও তাদের মত কুফর কর যেন তোমরা ও তারা সমান হয়ে যাও। (যেহেতু তারা তোমাদেরকে দিয়ে কুফর করাতে চায়) তাই তোমরা তাদেরকে ওয়ালী হিসেবে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে। আর তারা বিমুখ হলে তাদের যেখানে পাবে সেখানেই পাকড়াও করবে এবং (প্রয়োজনে) হত্যা করবে। আর (শোন!) তোমরা তাদের কাউকে-ই ওয়ালী বা সাহায্যকারী বানাবে না। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুন বাকারাহঃ ১০৭) ৯০. তারা (মুনাফিকরা তোমাদের থেকে পালিয়ে গিয়ে) যদি এমন কোনো জাতির সাথে মিলিত হয় যাদের সাথে তোমাদের শান্তিচুক্তি রয়েছে, অথবা তারা যদি নিরুপায় হয়ে আবার তোমাদের কাছে চলে আসে এবং তোমাদের পক্ষে বা বিপক্ষে যুদ্ধ না করার অঙ্গীকার করে (তবে তোমরা তাদেরকে আশ্রয় দেবে। মনে রাখবে) আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন, তখন তারা তোমাদের বিরদ্ধে (অস্ত্র ধরত তথা) যুদ্ধ করত। আর তোমাদের থেকে বিচ্ছিন্ন হবার পর তারা যদি যুদ্ধ না করে শান্তি প্রস্তাব পাঠায় তখন তোমরা এ প্রস্তাব মেনে নেবে। (কারণ তখন) তাদের বিরুদ্ধে (সামরিক) ব্যবস্থা নিতে আল্লাহ তোমাদের জন্য (বৈধতার) কোনো পথ খোলা রাখেননি। জ্ঞাতব্যঃ মুসলিম ভাতৃত্ববোধ এবং মানবাধিকারের ক্ষেত্রে এ আয়াতটি মাইন ফলক। মুনাফিকী, শত্রুতা, সমাজ ও সরকারের বিরোধিতা করা স্বত্ত্বেও হাতিয়ার না ধরলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বারণ করা হয়েছে এবং শুধুমাত্র মানবিক কারণে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। মানবাধিকার ও ক্ষমার এমন নমুনা ইসলাম ছাড়া আর কে দেখাতে পারবে?
৯১. আর তোমরা এমনকিছু মানুষও পাবে যারা (বহুরূপী ও ধূর্ত, যারা মুসলিম কাফির সবার সাথে সমান তালে সম্পর্ক রাখে। কারণ তারা) তোমাদের থেকেও নিরাপদ থাকতে চায় আবার তাদের স্বজাতি (কাফিরদের) থেকেও নিরাপদ থাকতে চায়। (এরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, আবার) ফিতনার (কুফর শিরকের) প্রতি আহবান করা হলে তাতেও জড়িয়ে পড়ে। এসব লোক যদি তোমাদের (সাথে যুদ্ধ) থেকে নিবৃত্ত না হয়, সন্ধির প্রস্তাব না পাঠায় এবং নিজেদের হাতকে সংযত না রাখে, তবে তারা যেখানে অবস্থান গড়বে সেখান থেকে-ই তাদেরকে ধরে আনবে এবং (প্রয়োজনে) হত্যা করবে, কারণ এদের বিরুদ্ধে (হত্যাসহ প্রয়োজনীয় যে কোনো) ব্যবস্থা নিতে আমি (আল্লাহ্) তোমাদেরকে বৈধতা দিয়েছি। আইন ও বিধানঃ উপরের আয়াতসমূহে মুনাফিকের সাথে ইসলামী সরকারের আচরণবিধি বর্ণিত হয়েছে। এসব হল ইসলামী দেশের প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং মানবাধিকারের নীতিমালা সম্বলিত বিধান। যেমন..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَىٰ أَهْلِهِ إِلَّا أَنْ يَصَّدَّقُوا فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَىٰ أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (92) وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا (93) হত্যার বিচার ও বিধান ৯২. কোনো মুঅমিনের (মুসলিমের) জন্য বৈধ নয় অন্য মুঅমিনকে হত্যা করা তবে ভুলবশত (করে ফেললে সে কথা ভিন্ন।)
৯৩. আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মুঅমিনকে হত্যা করে তবে তার সাজা হল জাহান্নাম। সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি গুস্বা হবেন, তাকে লা’নত করবেন, তার জন্য প্রস্তুত করবেন মহাআযাব। আইন ও বিধানঃ উপরের দুই আয়াতে হত্যা সংক্রান্ত দন্ডবিধি বর্ণিত হয়েছে। যেমন..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَىٰ إِلَيْكُمُ السَّلَامَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا فَعِنْدَ اللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ كَذَٰلِكَ كُنْتُمْ مِنْ قَبْلُ فَمَنَّ اللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوا إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (94) অপরাধ তদন্ত না করে সাজা দেয়া যাবে না পটভূমিঃ একদা একদল মুসলিম যুদ্ধে যাচ্ছিলেন। পথে এক রাখালকে দেখতে পেলেন। রাখাল মুসলিম বাহিনীকে সালাম করল এবং বললঃ লা-ইলাহা ইল্লাল্লাহ। তথাপিও একজন মুসলিম তাকে হত্যা করল এবং তার পশুগুলো নিয়ে এল। (কুরতুবীঃ বুখারী) ঘটনাটির প্রতি ইঙ্গিত করে এবং এব্যাপারে বিধান দিয়ে নাযিল হল..
৯৪. ওহে যারা ঈমান এনেছো! (শোনো!) তোমরা যখন আল্লাহর পথে অভিযানে বের হবে তখন (কারো বিরুদ্ধে পদক্ষেপ নেবার আগে) তদন্ত করবে আর কেউ যদি তোমাদেরকে সালাম করে তবে তাকে বলবে নাঃ “তুমি মুঅমিন নও”। তোমরা দুনিয়ার সম্পদ কামনা কর, অথচ আল্লাহর কাছে অনেক গনিমত রয়েছে। (ভুলে যেও না) ইতোপূর্বে তোমরাও এমন (অসহায়) ছিলে। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন (তাই তোমরা আজ ক্ষমতাবান হয়েছ।) সুতরাং (কারো উপর হাত তুলার আগে অবশ্যই) তদন্ত করবে। (মনে রেখো) তোমরা যা কর আল্লাহ এসবের খবর রাখেন। আইন ও বিধানঃ ভালোভাবে যাচাই-বাছাই তথা পরিপূর্ণ তদন্ত না করে কাউকে অপরাধী বলা বা কারো সম্পর্কে খারাপ মন্তব্য করা মোটেই উচিত নয়।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا (95) دَرَجَاتٍ مِنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (96) যুদ্ধা মুঅমিন আর যুদ্ধে শামিল না হওয়া মুঅমিন সমান নয় ৯৫. যে মুঅমিন বিনা কারণে যুদ্ধে শামিল হওয়া থেকে বিরত থাকে আর যে মুজাহিদ তার জান ও মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে এরা কখনো সমান হতে পারে না। যুদ্ধে শামিল না হওয়া মুঅমিনের উপর আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদকে আল্লাহ্ অনেক মর্যাদা দিয়ে থাকেন তবে তিনি সকল মুঅমিনকে উত্তম পরিণতির প্রতিশ্রুতি দিয়েছেন। যুদ্ধে শামিল না হওয়া মুঅমিনের উপর যুদ্ধরত মুজাহিদকে আল্লাহ্ মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। ৯৬. (আর তা হল) সুউচ্চ মর্যাদা, সাধারণ ক্ষমা আর আল্লাহর রহমত। আল্লাহ হলেন গাফূর, রাহীম।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا (97) إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا (98) فَأُولَٰئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ ۚوَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا (99) وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (100) কাফির সমাজে বসবাস ও হিজরত পটভূমিঃ ইসলাম শুধু তথাকথিত কোনো ধর্ম নয়। ইসলাম সর্বকালীন, সার্বজনীন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শ। ধর্ম, সমাজ, জাতি, আইন, আদালত, সংস্কার, সংস্কৃতি, সাহিত্য, বিনোদন, শিক্ষানীতি, অর্থনীতি, সবই আছে ইসলামে। জীবন যাপনের সকল বিষয়ে মূলনীতি ঠিক করে দিয়েছে ইসলাম। ইসলামী আইনে দেশ, জাতি ও সমাজ গঠন করা মুসলমানদের ফরজ দারিত্ব। তাই পৃথিবীর কোথাও ইসলামী সমাজ তথা খিলাফাহ পদ্ধতির সরকার গঠিত হলে বিশ্বের সকল মুসলিমের উপর ওয়াজিব হয়ে যায় হিজরত করে সেখানে চলে যাওয়া। কারণ ইসলামী সমাজে বসবাস না করলে কুরআণের উপর পরিপূর্ণভাবে আমল করা অসম্ভব। বিষয়টির প্রতি ইঙ্গিত করে এবং এব্যাপারে বিধান দিয়ে নাযিল হয়েছে.. ৯৭. যারা (যেসব মুসলিম কাফির সমাজে বসবাস করে) নিজের উপর অবিচার তথা মহাপাপ করেছে; মৃত্যুকালে ফিরিস্তা তাদেরকে বলবেঃ কেন (কাফিরদের সঙ্গে) বসবাস করে ছিলে? তারা বলবেঃ আমরা অসহায় ছিলাম। (তাই কিছু করতে পারিনি।) ফিরিস্তা বলবেঃ আল্লাহর যমীন কি বিস্তৃত ছিল না? তোমরা হিজরত করতে পারতে! (যারা সন্তুষ্টচিত্তে কাফির সমাজে বসবাস করে কাফিরদের রীতিনীতি মেনে নেবে) তাদের ঠিকানা হল জাহান্নাম, নিকৃষ্টতম আবাস। আইন ও বিধানঃ পৃথিবীর কোথাও ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠিত থাকলে হিজরত করে সেখানে চলে যাওয়া সকল মুসলিমের উপর ওয়াজিব হয়ে যায়। তখন আর কাফির সমাজে বসবাস করা বৈধ থাকে না। ৯৮-৯৯. তবে যেসব পুরুষ নারী ও শিশুরা একান্ত-ই নিরুপায়, যারা পথের দিশা জানে না (তারা হিজরত না করলে জাহান্নামে যেতে হবে না।) এসব লোকদেরকে আল্লাহ হয়ত মাফ করে দেবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। ১০০. আর যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে যমীনে অনেক আশ্রয়স্থল ও সুযোগসুবিধা খুঁজে পাবে। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের প্রতি হিজরতের জন্য বের হবে এবং (পথে) মারা যাবে তাকে প্রতিদান দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ গাফূর, রাহী’ম। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا (101) ক্বসর সালাত ১০১. (হে মুঅমিনগণ!) তোমরা যখন সফরে থাকবে এবং কাফিরদের আক্রমণের আশঙ্কা করবে তখন সালাত ক্বসর (সংক্ষেপ) করে ফেললে তোমাদের কোনো সমস্যা হবে না। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। আইন ও বিধানঃ ক্বসর অর্থ সংক্ষেপ করা। ৪ রাকায়াত ফরজ সালাতকে ২ রাকায়াত করে আদায় করার নাম ক্বসর। সফরে বের হয়ে নিজের শহর ছেড়ে গেলেই কসর শুরু হয়ে যায় এবং ফিরে আসা পর্যন্ত অব্যাহত থাকে। আল-কুরআনে কসরের জন্য শর্ত দেয়া হয়েছে “কাফিরদের আক্রমণের আশঙ্কা থাকা”। কিন্তু পরে সফর অবস্থায় সকল পরিস্থিতিতে-ই কসর অব্যহত রাখতে বলেছেন রাসূল সাঃ। হানাফী আলিমগণের মতে কসর আবশ্যকীয়। সফরে বের হলে জোহর, আসর ও ইশা সালাত কসর হিসেবে-ই আদায় করতে হবে। আর শাফিয়ী’ আলিমগণের মতে কসর ঐচ্ছিক, বাধ্যতা মূলক নয়। কতটুকু সফর করলে ক্বসর করা হবে পবিত্র কুরআন বা হাদীছে এ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা নেই। তাই বিষয়টি নিয়ে ফিক্বহী ইমামগণের মাঝে ভিন্নমতের সৃষ্টি হয়েছে। সর্বনিম্ন মত হচ্ছে ৬ মাইল আর সর্ব উচ্চ ৪৮ মাইল। (আর এটা-ই হানাফী আলিমগণের অভিমত) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَىٰ أَنْ تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا (102) ভীতির সালাতঃ কাফিররা চায় মুসলিমরা অস্ত্রসস্ত্র থেকে গাফিল হয়ে থাকুক ১০২. (হে নবী! কোনো অভিযানে বের হলে) তুমি যখন তাদের সঙ্গে থাকবে এবং তাদের নিয়ে (জামায়াতে) সালাত আদায় করবে তখন (সবাই এক সাথে নামাযে দাড়াবে না। বরং কিছুলোক শত্রুর মোকাবিলায় রয়ে যাবে। আর) কিছুলোক তোমার সাথে সালাতে দাঁড়াবে, (সালাতরত অবস্থায়) তারা যেন নিজ নিজ অস্ত্র হাতে রাখে। (এক রাকায়াত সমাপ্ত করে) সিজদাহ করার পর তারা পিছনে চলে যাবে আর যারা সালাত না পড়ে (শত্রুর মোকাবিলায়) পিছনে ছিল তারা এসে সালাতে দাঁড়াবে। তারাও যেন নিজেদের অস্ত্র ধরে রাখে এবং সতর্ক থাকে। কাফিররা চায় তোমরা অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র থেকে গাফিল হয়ে যাও আর তারা অতর্কিত হামলা করে (সব ধ্বংস করে দিক।) তবে অসুস্থতা বা বৃষ্টি জনিত অসুবিধার কারণে (সালাতের সময়) অস্ত্র রেখে দিলে তাদের কোনো পাপ হবে না। কিন্তু তোমরা (সর্বাবস্থায়) সতর্কতা বজায় রাখবে। আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনার আযাব। আইন ও বিধানঃ ভীতিকর পরিস্থিতিতে এভাবে সালাত আদায়ের বিধান দেয়া হয়েছে। এভাবে সালাত আদায় করাকে বলা হয়ঃ সালাতু-ল-খাউফ (বা ভীতির নামায।) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا (103) ফরজ সালাতের পর করনীয় সুন্নাহ সমূহ ১০৩. আর তোমরা যখন সালাত শেষ করে ফেলবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে বা হেলান দিয়ে (মানে যে কোনো অবস্থায়) আল্লাহর যিকির করবে। আর নিরাপদ পরিস্থিতিতে (স্বাভাবিক নিয়মে) সালাত কায়েম করবে। নিশ্চয় সময় মত সালাত আদায় করা মুঅমিনদের ফরজ দায়িত্ব। জ্ঞাতব্যঃ ফরজ সালাতের পর রাসূল সাঃ কিছুক্ষণ যিকির আযকার করতেন। এগুলোকে মাসনূন আযকার বলা হয়। এ আযকারসমূহ দাড়িয়ে, বসে বা অন্যভাবেও করা যায়। ফরজ সালাতের পর সম্মিলিত ভাবে কিছু পড়া, বা সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা সুন্নতের পরিপন্থী কাজ। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ إِنْ تَكُونُوا تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (104) শত্রুর পিছনে ধাওয়া করা ১০৪. (হে মুসলিমগণ!) তোমরা শত্রুর পিছনে ধাওয়া করতে শৈথিল্য করবে না। তোমাদের যদি কষ্ট হয়ে থাকে তবে (মনে রাখবে) এমন কষ্ট তাদেরও হয়েছে। (বাড়তি সুবিধা হিসেবে) তোমরা আল্লাহ থেকে (প্রতিদানের) আশা কর, যা তারা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا (105) وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (106) وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا (107) يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا (108) هَا أَنْتُمْ هَٰؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا (109) وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا (110) وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَىٰ نَفْسِهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (111) وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (112) وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا (113) لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا (114) একটি চুরির ঘটনা, রাসূল সাঃর বিচার এবং বিচারকে প্রভাবিত করার অপচেষ্টা পটভূমিঃ বিশর, বাশীর ও মুবাশশির নামে তিন ভাই মদীনার নিকটে বাস করত। তাদের বলা হত বানী-উবাইরাক্ব (তথা উবাইরাক্ব পরিবার।) বিশরকে আবু-ত্বা’মাহ বলে ডাকা হত। তাদের চাচত ভাই ছিল উসাইর বিন উ’রওয়াহ। বৃদ্ধ সাহাবী রিফায়া’হ বিন যাইদ রাঃর মাশরাবাহ (মূল ঘরের বাইরে পানি ও শরাবের মটকা এবং অন্যান্ন বস্তু সংরক্ষণের জন্য আলাদা ছোট ঘর) থেকে বর্ম ও আটা চুরি হয়ে গেল। বিশর ও তার ভাইয়েরা রাতের আঁধারে চুরি করে চুরাইকৃত মাল লাবীদ বিন সাহল এবং যাইদ বিন সামীন নামীয় ব্যক্তির বাড়ির কাছে মাটিতে পুতে রাখল, যাতে মাল ধরা পড়লে ওই লোককে দায়ী করা হয়। আটার বস্তায় ছিদ্র ছিল এবং ছিদ্র দিয়ে আটা পড়ছিল। তাই মাশরাবাহ থেকে বিশরের ঘর পর্যন্ত আটার লাইন পড়ে গিয়েছিল। লোকজন রাতে বিশরের ঘরে বাতি জ্বলতেও দেখেছে। তাই মানুষ বলাবলি শুরু করল উবাইরিক পরিবার চুরি করেছে। চুরির ব্যাপারে মামলা করার জন্য সাহাবী রিফায়া’হ তার ভাতিজা ক্বাতাদাহ বিন নু’মানকে রাসূল সা.’র কাছে পাঠালেন। (তিনি ঘটনা বর্ণনা করে রাসূল সাঃর কাছে মামলা করলেন।) খবর পেয়ে উ’সাইর বিন উ’রওয়াহ ছুটে এলো এবং বললঃ ইয়া রাসূলাল্লাহ! কিছু লোক একটা নিরপরাধ পরিবারের পিছু লেগেছে। তাদের অপমান করার জন্য কোনো প্রমাণ ছাড়াই চুরির অপবাদ দিচ্ছে। আসলে তারা খুব সৎ ও দ্বীনদার লোক। উ’সাইর নানা ভাবে রাসূল সা.’র কাছে তার চাচতো ভাইদের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছিল। এক পর্যায়ে রাসূল সাঃ তার কথা বিশ্বাস করে রিফায়া’হ ও ক্বাতাদাহর প্রতি গুস্বা হলেন। ঘটনার প্রতি ইঙ্গিত করে (১০৫-১১৪তম আয়াত) নাযিল হয়েছে..
১০৫. (হে নবী!) আমরা তোমার প্রতি নাযিল করেছি যথাযথ কিতাব। যেন তুমি বিচার ও শাসন কর আল্লাহর বাতানো বিধান মেনে। আর (সাবধান!) তুমি কোনো অপরাধীর পক্ষে ওকালতি করবে না। (কারো অপরাধ প্রমাণ হবার পর তার পক্ষে ওকালতি করা তথা তার সাফাই গাওয়া নিষিদ্ধ।) ১০৬. (উপরে উল্লেখিত চুরির মামলায় তুমি যা করেছ এজন্য) আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। ১০৭. আর (শোনো!) যারা নিজেদেরকে পাপের পথে ঠেলে দেয় তুমি তাদের পক্ষে কথা বলবে না। আল্লাহ কোনো ঘাতক পাপীকে পছন্দ করেন না। ১০৮. (চুরাই মাল মাটিতে পুতে) তারা মানুষ থেকে লুকিয়ে ফেলেছে কিন্তু আল্লাহ থেকে লুকাতে পারেনি। আল্লাহ তাদের সঙ্গে ছিলেন যখন তারা রাতের আঁধারে (নিজে চুরি করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর মত) জঘন্য ধরণের কথাবার্তা বলছিল। তাদের সকল কাজ আল্লাহর বেষ্টনীতে রয়েছে। ১০৯. (হে মুসলিমগণ! শোনো!) দুনিয়ার এ জীবনে তোমরা তাদের পক্ষে কথা বলতে পারবে কিন্তু আখেরাতে আল্লাহর সামনে কে কথা বলবে? কে নেবে তাদের (পাপের) দায়ভার? ১১০. পাপ করার পর, নিজের উপর অবিচার করার পর তারা যদি ক্ষমা চেয়ে নিত তবে আল্লাহকে ক্ষমাশীল ও দয়াময় পেত। ১১১. যে ব্যক্তি পাপ করল সে নিজেরই ক্ষতি করল। আল্লাহ আ’লীম, হা’কীম। ১১২. নিজে পাপ করে বা অপরাধ করে কোনো নিরপরাধীর ঘাড়ে এটা চাপিয়ে দেয়া জঘন্যতম অপবাদ। ১১৩. (হে নবী) তোমার প্রতি আল্লাহর করুণা ও দয়া না হলে কিছুলোক (চুরির মামলায়) তোমাকে প্রায় বিচ্যুত করে ফেলছিল। কিন্তু (আল্লাহর দয়ায়) তারা তোমার ক্ষতি করতে পারেনি বরং তারা নিজেরা-ই বিভ্রান্ত হয়েছে। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমাহ (ওহী ভিত্তিক বিচার ব্যবস্থা) নাযিল করেছেন, তোমাকে শিখিয়েছেন অজানা অনেক কিছু। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ খুব বেশী। (আসল ঘটনা প্রকাশিত হবার পর উবাইরিক পরিবার মুরতাদ হয়ে পালিয়ে ছিল) ১১৪. অধিকাংশ গোপন কথাই মন্দ হয়। তবে সাদাকাহ, সৎকাজ অথবা বিবাদ মীমাংসা করতে (যেসব গোপন কথা বলা হয় এসব হল কল্যাণকর।) যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় এমন করবে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا (115) মনগড়া পথ ১১৫. আর হেদায়াত সুস্পষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মুঅমিনদের পথ ছেড়ে অন্য পথ ধরবে, সে যেদিকে ফিরে আমি সেদিকে-ই তাকে ফিরিয়ে দেব এবং তাকে নিক্ষেপ করব জাহান্নামে, যা জঘন্যতম আবাস। জ্ঞাতব্যঃ আজকাল অনেকেই নেতা মানা, আইন মানা, পীর মানা, আলিম মানা বা ইমাম মানার নামে রাসূল সাঃর হাদীছকে অবজ্ঞা করে থাকেন। অথচ হেদায়াতের একমাত্র পথ রাসূল সাঃর অনুকরণ। যে পথ আঁকড়ে ধরে ছিলেন রাসূল সাঃর সাহাবাগণ। রাসূল সাঃর অনুকরণ ছেড়ে অন্য পথে গেলে বা অন্য পথ ধরলে বিভ্রান্তি অনিবার্য হয়ে যায়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا (116) শিরক ১১৬. আল্লাহর সাথে শিরক করা হলে তিনি ক্ষমা করবেন না। এছাড়া বাকি সকল পাপ তিনি যাকে খুশী মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল সে চরম ভাবে বিভ্রান্ত হয়ে গেল। ঈমান ও আক্বীদাহঃ আখেরাতে নাজাতের একমাত্র সম্বল শিরক মুক্ত ঈমান। তাই নিজের ঈমানকে শিরক মুক্ত রাখুন। শিরক সম্পর্কে জানুন। মনে রাখবেন যে কোনোভাবে শিরকে জড়িয়ে পড়লে সব বরবাদ হয়ে যায়। (শিরক সম্পর্কে জানতে দেখুন আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”) শিরক পরিচিতিঃ শিরক অর্থ শরীক করা, অংশীদার বানানো। এখানে শিরক বলে বুঝানো হয়েছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক নানা ভাবে হয়ে থাকে। যেমন..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا (117) لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا (119) يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا (120) أُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنْهَا مَحِيصًا (121) শয়তান ও পশুর কর্নচ্ছেদন ১১৭. (মুশরিকদের অধিকাংশ দেবী-ই নারী মূর্তি হয়ে থাকে। আর মুর্তি সংস্কৃতির আসল রূপকার হচ্ছে শয়তান। এদিকে ইঙ্গিত করে নাযিল হয়েছে) তারা আল্লাহকে ছেড়ে কিছু নারী(মূর্তি)র উপাসনা করে, উপাসনা করে বিদ্রোহী শয়তানের ১১৮-১১৯. অথচ আল্লাহ তাকে (শয়তানকে) লা’নত করেছেন, সে বলেছেঃ (হে রাব্ব!) আমি অবশ্যই আপনার অনেক বান্দাকে (আমার পথে) টেনে আনব। আমি তাদের বিভ্রান্ত করব, তাদেরকে আশা দেব, আদেশ করব, (আমার হুকুমে) তারা পশুর কর্নচ্ছেদন করবে। আমি তাদেরকে আদেশ করব (এবং আমার আদেশে) তারা আল্লাহর সৃষ্টিকে বদলে দেবে। সুতরাং (হে মানুষ! মনে রেখো!) যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে শয়তানকে ওয়ালী বানাল সে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে গেল। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭) আইন ও বিধানঃ এমন কিছু করা বৈধ নয় যাতে আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়া হয়। যেমনঃ পুরুষকে নারীতে রূপান্তর করা, মানুষ বা পশুকে খাসী বানানো, প্লাস্টিক সার্জারি করে রূপ বা আকৃতি বদল, পশুর কর্নচ্ছেদন, ইত্যাদি। ১২০. তাই শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, আশ্বাস দেয়। (হে মানুষ! জেনে রাখো!) শয়তানের প্রতিশ্রুতি ধোঁকা বৈ কিছুই নয়। ১২১. (যারা শয়তানের আনুগত্য করে) তাদের ঠিকানা জাহান্নাম। তারা কোনো আশ্রয় খুঁজে পাবে না। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعْدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا (122) আল্লাহর ওয়াদা সত্য ১২২. আর যারা ঈমান আনে এবং (ঈমানের সহিত) সৎকাজ করে, আমরা (অধিক সম্মান বুঝাতে “আমি” এর স্থলে “আমরা” বলা হয়েছে।) তাদেরকে প্রবেশ করাব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত কত নহর। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا (123) وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا (124) কে জান্নাতে যাবে পটভূমিঃ ইবন আব্বাস রাঃ বলেছেনঃ ইয়াহুদ ও খৃষ্টান বলতঃ জান্নাতে শুধু আমরাই যাব, অন্য কেউ নয়। আর কুরাইশ বলতঃ আমরা পুনরুত্থিত হব না। ক্বাতাদাহ ও সুদ্দী রাহিঃ বলেছেনঃ একদল মুসলিম আর একদল আহলে কিতাব একদা পরস্পরে গৌরব করছিল। আহলে কিতাব বললঃ আমাদের নবী তোমাদের নবীর আগে এসেছেন এবং আমাদের কিতাব তোমাদের কিতাবের আগে এসেছে। তাই আমরা তোমাদের থেকে উত্তম। মুসলিম বললঃ আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের কিতাব আগেকার সকল কিতাবকে রহিত করে দিয়েছে। তাই আমরা তোমাদের চেয়ে উত্তম। ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..
১২৩. তোমাদের কামনা সঠিক নয়, সঠিক নয় আহলে কিতাবের কামনাও। (মুসলিম, ইয়াহুদ, খৃষ্টান) যে কেউ পাপ করবে তাকে সাজা পেতে হবে। তখন সে আল্লাহ ছাড়া কোনো ওয়ালী খুঁজে পাবে না, পাবে না কোনো সাহায্যকারী। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুন সূরাহ বাক্বারাহঃ ১০৭) ১২৪. আর যে পুরুষ বা নারী সৎকাজ করবে সে মুঅমিন হলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। (পরকালে সবার প্রতি ইনসাফ করা হবে) কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا (125) সবচেয়ে উত্তম ব্যক্তি ১২৫. তার চেয়ে উত্তম দ্বীনদার (আদর্শবান) আর কে হতে পারে, যে ব্যক্তি..
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا (126) সার্বভৌম মালিকানা ১২৬. আকাশসমূহে যাকিছু আছে এবং পৃথিবীতে যাকিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা একমাত্র আল্লাহর। সবকিছু আছে আল্লাহর বেষ্টনীতে। জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِي الْكِتَابِ فِي يَتَامَى النِّسَاءِ اللَّاتِي لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْوِلْدَانِ وَأَنْ تَقُومُوا لِلْيَتَامَىٰ بِالْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ كَانَ بِهِ عَلِيمًا (127) ইনসাফ ১২৭. তারা নারীদের (উত্তরাধিকার) সম্পর্কে ফতোয়া (সিদ্ধান্ত) চায়। বলে দাও! তোমরা যে সব ইয়াতীম মেয়েদেরকে বিয়ে করতে চাও কিন্তু তাদেরকে উপযুক্ত মোহর দিতে চাও না (তাদের ব্যাপারে) এবং অসহায় শিশুদের ব্যাপারে আল্লাহ ফতোয়া (সিদ্ধান্ত) দিয়েছেন, যা বর্ণিত আছে তোমাদের কাছে আগত কিতাবে (তথা আল-কুরআনে আর এটা হল) তোমরা ইয়াতীমের ব্যাপারে ইনসাফ করবে। আর (মনে রাখবে) তোমরা কল্যাণকর যত কাজ কর আল্লাহ এসব ব্যাপারে অবগত আছেন। (তাই নাম ফলক লাগিয়ে বা ঘোষণা দিয়ে দান, সাদাক্বাহ বা ইবাদাতের কথা প্রকাশ করতে হবে না।) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚوَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ ۚوَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128) وَلَنْ تَسْتَطِيعُوا أَنْ تَعْدِلُوا بَيْنَ النِّسَاءِ وَلَوْ حَرَصْتُمْ ۖفَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ وَإِنْ تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (129) وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ ۚوَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا (130) স্বামী-স্ত্রীর সমঝোতা ১২৮. কোনো স্ত্রী যদি আশঙ্কা করে যে স্বামী তাকে অবহেলা করবে বা উপেক্ষা করবে তখন তারা উভয়ে (চাইলে) সমঝোতা করতে পারবে আর সমঝোতা করাই উত্তম। (অন্যথায় ভালোবাসা ও অধিকারের ব্যাপারে) মানুষকে কৃপণতার দিকে ঠেলে দেওয়া হবে। তোমরা যদি সৎকাজ কর আর তাকওয়া অর্জন কর (তবে আল্লার কাছে উত্তম পুরস্কার পাবে।) নিশ্চয় আল্লাহ তোমাদের সকল কাজের খবর রাখেন।
১২৯. তোমাদের প্রবল ইচ্ছা থাকলেও তোমরা স্ত্রীদের মাঝে পূর্ণ ইনসাফ করতে পারবে না। (কারণ পরিপূর্ণ ইনসাফ করা মানুষের সাধ্যের বাইরে) তবে (এতোটুকু ইনসাফ-ই তোমাদের জন্য যথেষ্ট হবে যে) তোমরা (এক স্ত্রীর প্রতি) একেবারে ঝুঁকে গিয়ে অন্য স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় ফেলে দিও না। তোমরা যদি নিজেকে শুধরে নাও এবং তাকওয়া অর্জন কর তবে (তোমাদের জন্য) আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। (আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী। মুত্তাক্বী ব্যক্তি কোনো পাপ করে ফেললে তৎক্ষণাৎ আল্লাহর দিকে ধাবিত হয় এবং তাওবাহ ও ইস্তিগফার করে। এটা হল মুত্তাক্বীর বৈশিষ্ট্য।) ১৩০. আর তারা উভয়ে যদি (মনে করে একত্রে চলতে পারবে না আর এজন্য সুন্দর ভাবে বিবাহ বিচ্ছেদ করে) আলাদা হয়ে যায় তবে আল্লাহ তার অফুরন্ত ভান্ডার থেকে তাদের সকলের অভাব মোচন করে দেবেন। আল্লাহ হলেন সর্বউদার, প্রজ্ঞাময়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ ۚ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚوَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا (131) وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا (132) إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِآخَرِينَ ۚوَكَانَ اللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرًا (133) সার্বভৌম মালিকানা ১৩১. আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা একমাত্র আল্লাহর। আমি আগেকার আহলে কিতাবকে এবং বিশেষ করে তোমাদেরকে নির্দেশ দিচ্ছিঃ তোমরা সবাই আল্লাহর তাকওয়া অর্জন কর। আর যদি তোমরা কুফর কর তবে (জেনে রাখো) আসমানসমূহে এবং যমীনে যাকিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। আল্লাহ হলেন অভাবমুক্ত, চির প্রশংসিত। (মালিকানা সম্পর্কে জানতে একটু উপরে ১২৬তম আয়াত দেখে নিন) ১৩২. আসমানসমূহে এবং যমীনে যাকিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। ওয়াকীল (অভিভাবক, কর্ম সম্পাদন কারী, দায়িত্বশীল) হিসেবে আল্লাহই যথেষ্ট। ১৩৩. হে মানুষ! (সাবধান হয়ে যাও।) আল্লাহ চাইলে তোমাদের সকলকে ধ্বংস করে দিতে পারবেন এবং তোমাদের স্থলাভিষিক্ত করতে পারবেন অন্যদেরকে। আল্লাহ এমনটি করতে সক্ষম। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
مَنْ كَانَ يُرِيدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللَّهِ ثَوَابُ الدُّنْيَا وَالْآخِرَةِ وَكَانَ اللَّهُ سَمِيعًا بَصِيرًا (134) দুনিয়ার জন্য ইবাদাত করা ১৩৪. যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান চায় (সে জেনে রাখুক) আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের প্রতিদান রয়েছে। আল্লাহ সব শোনেন, সব দেখেন। (তাই শুধু দুনিয়ার জন্য আমল করে নিজের আখেরাতকে বরবাদ করে দিও না) জ্ঞাতব্যঃ আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা রোগ মুক্তির জন্য সদক্বাহ করেন, পরীক্ষা পাশের জন্য নামায পড়েন, ব্যবসায় উন্নতির জন্য তিলাওয়াত করেন, ভালো বিয়ে হবার জন্য রোজা রাখেন, সন্তান লাভের জন্য হাজ্জ বা উমরাহ করেন, দোয়া করার জন্য কাউকে সাহায্য করেন, ইত্যাদি। এভাবে দুনিয়া হাসিলের জন্য ইবাদাত করলে আখেরাতে ছাওয়াব পাওয়া যাবে না। (দেখুন সূরাহ বাক্বারাহঃ ২০০) ইবাদাত করতে হবে শুধুই আখেরাতের ছাওয়াবের জন্য তবে এ ইবাদাতের পর দুনিয়ার জন্য দোয়া করা যাবে। অর্থাৎ ইবাদাত হবে শুধু-ই আল্লাহর জন্য আর ইবাদাতের পর দোয়া করা যাবে দুনিয়া ও আখেরাতের জন্য। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (135) ন্যায়, সাম্য ও ইনসাফ ১৩৫. ওহে যারা ঈমান এনেছো (শোনো!) তোমরা ন্যায়, সাম্য ও ইনসাফের জন্য উঠে দাঁড়াও এবং নিজের বিরুদ্ধে, বাবা-মার বিরুদ্ধে, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হলেও আল্লাহর (ন্যায় বিচার প্রতিষ্ঠার) জন্য সঠিক সাক্ষ্য দাও। (যার বিরুদ্ধে সাক্ষ্য দেবে) সে ধনী হোক বা গরীব, (মনে রেখবে) আল্লাহর অধিকার এদের চেয়েও বেশী। তাই (ধনীর ভয়ে বা ধনের লোভে, অথবা গরীবের প্রতি করুণা বশত মিথ্যা সাক্ষ্য দেবে না।) আর তোমরা “হাওয়া”র অনুকরণ করবে না। বরং সদা ন্যায় বিচার করবে। তোমরা যদি (বিচার বা সাক্ষ্য) পালটে দেও অথবা (ন্যায় ও সাম্য থেকে) মুখ ফিরিয়ে নেও তবে (মনে রেখো) আল্লাহ তোমাদের সকল কাজের খবর রাখেন। (তাই এর উপযুক্ত ফল তোমরা অবশ্যই পাবে) হাওয়া পরিচিতিঃ হাওয়া অর্থ প্রবৃত্তি, মনগড়া, মানব রচিত। আল্লাহর আইন, বিধান ও রীতিনীতির বাইরে যা আছে এসব-ই মনগড়া ও মানব রচিত। তাই এসবকে হাওয়া বলা হয়। মানুষ নানা ভাবে হাওয়ার অনুকরণ করে থাকে। যেমন..
ঈমান ও কুফর ১৩৬. মুঅমিনগণ! তোমরা ঈমান আনো আল্লাহ উপর, তার রাসূলের উপর, রাসূলের প্রতি নাযিলকৃত কিতাবের উপর এবং ইতোপূর্বে নাযিলকৃত কিতাবের উপর। আর (মনে রেখো!) যে ব্যক্তি আল্লাহ, আল্লাহর ফিরিস্তাকূল, আল্লাহর কিতাবসমূহ, আল্লাহর রাসূলগণ ও আখেরাতের উপর ঈমান আনল না সে চরমভাবে বিভ্রান্ত হয়ে গেলো। ১৩৭. আর যারা ঈমান আনল, পরে কুফর করল, আবার ঈমান আনল, আবার কুফর করল, তারপর কুফরকে পরিপক্ষ করে নিল, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, পরিচালিত করবেন না সঠিক পথে। ঈমান পরিচিতিঃ ঈমান অর্থ অবিচল আস্থা ও বিশ্বাস। ঈমান আনতে হলে ৩টি কাজ করতে হয়। যথা..
কুফর পরিচিতিঃ কুফর অর্থ অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, অমান্য করা, অকৃতজ্ঞ হওয়া, গোপন করা, ইত্যাদি। সেমতে..
তথা উল্লেখিত কাজসমূহের মাঝে যে কোনো একটিতে জড়িয়ে পড়া কুফর। এছাড়াও যাদু এবং আল্লাহ, রাসূল বা দ্বীনি বিষয়াদি নিয়ে উপহাস করাও কুফর। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
بَشِّرِ الْمُنَافِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا (138) الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا (139) শত্রু ও মিত্র নির্ধারনের নীতিমালা/মুনাফিকের পরিণতি ১৩৮-১৩৯. মুনাফিকদের এই মর্মে সংবাদ দাও যে, নিশ্চয় তাদের তরে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যারা মুঅমিনদের ছেড়ে কাফিরদেরকে আওলিয়া বানায়। মুনাফিকরা কী ওই কাফিরদের কাছে ইজ্জত চায়? আসলে সকল ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। (আওলিয়া হল ওয়ালী শব্দের বহুবচন। আর ওয়ালী অর্থ অভিভাবক, মিত্র, উত্তরাধিকার, ইত্যাদি।) ঈমান ও আক্বীদাহঃ মুঅমিনদের ছেড়ে কাফিরদের ওয়ালী বানানো কুফর এবং এটা হল বিভ্রান্তির অন্যতম পথ। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যায়। হয়ে যায় চির জাহান্নামী। মুনাফিকের জানাযা পড়তে এবং তার জন্য দোয়া করতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তায়া’লা। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না। জ্ঞাতব্যঃ আসলে আমরা কাকে ওয়ালী বা মিত্র বানাব আর কাকে শত্রু, এসব বিষয়ও ঠিক করে দিয়েছে ইসলাম। কারণ শত্রু ও মিত্র নির্ধারণ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ন বিষয়। আক্বীদাহর পরিভাষায় ইহাকে বলা হয় “আল-ওয়ালা ওয়া-ল-বারা” তথা মিত্র ও শত্রু নির্ধারনের নীতিমালা। (ওয়ালী সম্পর্কে জানতে দেখুনঃ বাকারাহঃ ১০৭। আর মুনাফিক এবং “আল-ওয়ালা ওয়া-ল-বারা” সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا (140) যে মজলিসে বসলে ঈমান চলে যায় ১৪০. আল্লাহ তদীয় কিতাবে তোমাদের উপর (যে সব বিধান) নাযিল করেছেন (এসবের অন্যতম একটি হল) যখন তোমরা শোনবে কোথাও (কোনো মিটিং বা মজলিসে) আল্লাহর কোনো আয়াত (বিধান, কিতাব বা নিদর্শন) নিয়ে উপহাস করা হচ্ছে অথবা ওই আয়াতকে অমান্য (বা অন্য কোনো ভাবে ওই আয়াতের সাথে কুফর) করা হচ্ছে তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা (এসব কুফরি আলোচনা বাদ দিয়ে) অন্য আলোচনায় ফিরে যায়। অন্যতায় তোমরাও তাদের মত (ঈমানহারা হয়ে মুনাফিক) হয়ে যাবে। আর আল্লাহ সকল কাফির ও মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করবেন। আইন ও বিধানঃ কুফর অর্থ অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, অমান্য করা, অকৃতজ্ঞ হওয়া, গোপন করা, ইত্যাদি। কোনো মজলিসে যদি আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, আল্লাহ থেকে আগত কোনো নিদর্শন তথা রাসূলগণের দ্বারা প্রকাশিক মু’জিযা অথবা আল্লাহর কোনো বিধান নিয়ে এমন কিছু করা হয় অথবা এসবের কোনোটি নিয়ে উপহাস করা হয় বা যাদু করা হয় তবে এসব নিয়ে কুফর করা হল। আর যে মজলিসে কোনো প্রকার কুফর করা হয় সেখানে বসা মুসলিমদের জন্য নিষিদ্ধ। যে মুসলিম এমন মজলিসে বসবে সে মুনাফিক হয়ে যাবে। কিন্তু আজকাল অনেকেই এসব কথা বুঝে না। আমাদের রাজনৈতিক বৈঠক, সামাজিক বৈঠকসহ অনেক জায়গাতেই আল্লাহর কিতাব ও বিধানের সাথে কুফর করা হয় কিন্তু তথাপি অনেক মুসলিম সেখানে বসে থাকেন। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
الَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُنْ مَعَكُمْ وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِنَ الْمُؤْمِنِينَ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا (141) إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142) مُذَبْذَبِينَ بَيْنَ ذَٰلِكَ لَا إِلَىٰ هَٰؤُلَاءِ وَلَا إِلَىٰ هَٰؤُلَاءِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَلَنْ تَجِدَ لَهُ سَبِيلًا (143) মুনাফিকঃ স্বভাব ও পরিণতি ১৪১. (মুনাফিকরা মুঅমিন ও কাফির উভয় দলের সাথে সম্পর্ক রাখে। তোমরা যুদ্ধে গেলে) তারা (মুনাফিকরা খবরের) অপেক্ষায় থাকে। আল্লাহর সাহায্যে তোমাদের বিজয় হলে তারা বলে “আমরাতো তোমাদের-ই সঙ্গী” আর কাফিররা বিজয়ী হলে তাদেরকে বলেঃ “আমরা কি তোমাদের আগলে রাখিনি? মুঅমিনদের থেকে তোমাদের রক্ষা করিনি”? (অর্থাৎ মুনাফিকরা সব দলের কাছ থেকে-ই প্রশংসা কুড়াতে চায় এবং সকলের উপর নিজেদের অবদান প্রকাশ করতে চায়।) কিয়ামতের দিন আল্লাহ সকলের বিচার করবেন। আল্লাহ কোনো কাফিরকে মুঅমিনদের বিরোধিতা করার বৈধতা দেননি। (মুসলিম ৩ প্রকার মুঅমিন, ফাসিক ও মুনাফিক। দেখুন সূরাহ বাকারাহঃ ৭)
১৪২. মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, তাদের এ প্রতারণার বদলা তিনি অবশ্যই দেবেন। এরা অলস ভাবে লোক দেখানোর জন্য নামাযে দাড়ায়, আর আল্লাহর স্মরণ খুব কমই করে। ১৪৩. তারা (ঈমান ও কুফরের) মাঝে ঝুলন্ত। এদিকেও নয়, অদিকেও নয়। (তাই আল্লাহ্ এদেরকে বিভ্রান্ত করে দেন) আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তুমি তার জন্য পথ খুঁজে পাবে না।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ أَتُرِيدُونَ أَنْ تَجْعَلُوا لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَانًا مُبِينًا (144) إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا (145) إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَٰئِكَ مَعَ الْمُؤْمِنِينَ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا (146) مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا (147) ওয়ালী ও মিত্র ১৪৪. ওহে যারা ঈমান এনেছো (শোন!) তোমরা (শুধু মুঅমিনদেরকে-ই মিত্র বানাবে) মুঅমিন ব্যতীত কোনো কাফিরকে ওয়ালী (মিত্র) বানাবে না। (এমন করলে তোমাদের জন্য আল্লাহর গযব অবধারিত হয়ে যাবে) তোমরা কি তোমাদের বিরুদ্ধে (পদক্ষেপ নেবার জন্য) আল্লাহকে সুস্পষ্ট প্রমান দিতে চাও? ঈমান আক্বীদাহঃ মুঅমিনগণ ওয়ালী (মিত্র, অভিভাবক, উত্তরাধিকারী, ক্ষমতাবান শাসক, একান্ত আপনজন) বানাবে শুধু মুঅমিনকে-ই। মুঅমিন ব্যতীত কোনো কাফিরকে ওয়ালী বানালে কুফর হয়। কোনো মুসলিম এমন কাজ করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় এবং সে হয়ে যায় মুনাফিক। মুনাফিক মানব সমাজে মুসলিম হিসেবে পরিচিত হলেও আল্লাহর তালিকায় কাফির, মুনাফিক চির জাহান্নামী। মুনাফিক মারা গেলে তার জানাযায় শরীক হওয়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪) ১৪৫. মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তাদের সাহায্য করার মত কাউকে খুঁজে পাবে না। ১৪৬. তবে যারা তাওবাহ করে নিজেকে শুধরে নেবে, আল্লাহকে আঁকড়ে থাকবে এবং শুধু-ই আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ দ্বীন মেনে চলবে, তারা মুঅমিনদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ অচিরেই মুঅমিনদের দিবেন মহা পুরস্কার। ১৪৭. (হে মানুষ!) তোমরা যদি ঈমান আন এবং শোকর আদায় কর তবে তোমাদেরকে সাজা দিয়ে আল্লাহর কী লাভ..? আল্লাহ চিরকৃতজ্ঞ, মহাজ্ঞানী। জ্ঞাতব্যঃ অন্তরে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে মুখে স্বীকৃতি দেয়া এবং বাস্তব জীবনে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম শোকর আদায় করা। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(সূরাঃ নিসা) (পারাঃ ৬) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا (148) সম্প্রচার নীতি ১৪৮. মন্দ কথা (বা মন্দ কাজ) প্রচার/প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না তবে কারো উপর জুলুম (অবিচার /অধিকার নষ্ট) হলে (সে এটা প্রকাশ করতে পারবে।) আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। জ্ঞাতব্যঃ এ আয়াতে প্রচার, প্রকাশনা ও প্রচার মাধ্যমের নীতিমালা বর্ণিত হয়েছে। মন্দের প্রকাশ, প্রচার ও সম্প্রচার আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কারণ প্রচারে প্রসার ঘটে। তাইতো বলা হয় “প্রচারেই প্রসার”। সুতরাং মন্দ প্রচারিত হলে সমাজে মন্দের প্রভাব বাড়বে, এটা-ই স্বভাবিক। তাই ইলিকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশাল মিডিয়াসহ সকল মিডিয়ায় এবং ব্যক্তিগত ও সামাজিক প্রচারনায় মন্দ এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবেঃ মন্দের প্রচার সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং পাপ ও পাপাচারের প্রসার ঘটাবে। (প্রাসঙ্গিক আয়াত দেখুনঃ নিসাঃ ৮৩, হুজরাতঃ ৬) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنْ تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَنْ سُوءٍ فَإِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا (149) মন্দকে এড়িয়ে চলা ১৪৯. তোমরা (যেসব) সৎকাজ প্রকাশ্যে কর বা গোপনে অথবা মন্দকে এড়িয়ে চল (আল্লাহর কাছে এর প্রতিদান পাবে।) নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, মহাশক্তিধর। (সৎকাজ করা যেমন ছাওয়াবের কাজ, অসৎকাজ এড়িয়ে চলাও তেমনি ছাওয়াব হয়) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا (150) أُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا ۚوَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا (151) আল্লাহ্ ও রাসূলের মাঝে বিভাজন তৈরি করা ১৫০-১৫১. যারা আল্লাহ ও রাসূলের সাথে কুফর করে (তথা তাদের অবাধ্য হয়,)
এরা হল আসল কাফির। এসব কাফিরদের তরে আমরা তৈরি করেছি (জাহান্নামে) যন্ত্রণাদায়ক আযাব ঈমান ও আক্বীদাহঃ মুঅমিন হতে হলে পরিপূর্ণ ভাবে ইসলাম মেনে চলতে হয়। জীবনের কিছু ক্ষেত্রে ইসলাম আর কিছু ক্ষেত্রে অন্যতা করলে মুঅমিন হওয়া যায় না। ইসলামের সাথে অন্য কিছু মিশ্রিত করে নতুন পথ তৈরী করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিক জাহান্নামের নিম্নতম গহ্বরে পতিত হবে। মুনাফিক মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। (মুসলিম ৩ প্রকার মুঅমিন, ফাসিক ও মুনাফিক। দেখুন বাকারাহঃ ৭)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَمْ يُفَرِّقُوا بَيْنَ أَحَدٍ مِنْهُمْ أُولَٰئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (152) আল্লাহ কাদেরকে পুরস্কার দেবেন ১৫২. পক্ষান্তরে যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাদের কাউকে কারো থেকে আলাদা করবে না, আল্লাহ তাদের প্রতিদান দেবেন। আল্লাহ হলেন গাফূর, রাহী’ম। জ্ঞাতব্যঃ আজকাল কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর কথার বিপরীতে দ্বাইফ ও মাওদ্বু হাদীছকে দাঁড় করিয়ে আল্লাহ্ ও রাসূলের মাঝে বিভাজন তৈরি করতে চায়। যারা এমন করে তারা বিভ্রান্ত। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَسْأَلُكَ أَهْلُ الْكِتَابِ أَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَابًا مِنَ السَّمَاءِ فَقَدْ سَأَلُوا مُوسَىٰ أَكْبَرَ مِنْ ذَٰلِكَ فَقَالُوا أَرِنَا اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ فَعَفَوْنَا عَنْ ذَٰلِكَ وَآتَيْنَا مُوسَىٰ سُلْطَانًا مُبِينًا (153) وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّورَ بِمِيثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا فِي السَّبْتِ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا (154) আল্লাহর দ্বীন থেকে দূরে থাকার বাহানা পটভূমিঃ আজকাল আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় কিন্তু ইসলামী আইন ও বিধান পছন্দ করে না। এসব লোক নানা বাহানায় আল্লাহর বিধান থেকে দূরে থাকে এবং থাকতে চায়। অতীতে এমন করত ইয়াহুদ সমাজ। মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে তাদের একটি বাহানা ছিল কুরআন নাযিলের দীর্ঘসূত্রিতা। আল-কুরআন ধীরে ধীরে নাযিল হয়ে দীর্ঘ ২৩ বছরে পূর্ণতা পেয়েছে। এমন দীর্ঘসূত্রিতাকে বাহানা বানিয়ে ইয়াহুদ আলিমগণ মানুষকে বুঝাত; মুহাম্মাদের কাছে আগত কিতাব আল্লাহর কালাম নয়। কারণ আল্লাহর কালাম এমন ভাবে দীর্ঘ সময়ে নাযিল হয় না। একথার প্রমাণ স্বরূপ তারা বলতঃ মূসার কাছে কিতাব একসাথে এসেছে, দাঊদের কাছেও এসেছে একসাথে। কুরআন আল্লাহর কালাম হলে এটাও একসাথে নাযিল হত। তারা মুহাম্মাদ সাঃকে বলত “তুমি আকাশে আরোহণ কর এবং একসাথে পূর্ণ কিতাব নিয়ে আসো। তখন বুঝা যাবে তুমি সত্য নবী”। এসব কথার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়..
১৫৩. আহলে কিতাব চায় তুমি আকাশ থেকে (একত্রে পূর্ণ) কিতাব নামিয়ে আন। (আসলে এটা তাদের অভ্যাস) তারা মূসার কাছে এরচেয়েও বড় কিছু চেয়েছিল, বলেছিলঃ প্রকাশ্যে আল্লাহ দেখাও। এমন অবাস্তব অন্যায় (আবদার)এর কারণে ভয়াবহ গর্জন তাদেরকে পাকড়াও করেছিল (এবং এ গর্জনে তাদের মৃত্যু হয়েছিল।) তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসা সত্ত্বেও তারা বাছুরকে (ইলাহ হিসেবে) মেনে নিয়ে (বিভ্রান্ত হয়ে) ছিল। তথাপিও আমি তাদের মাফ করে দিয়েছি, মূসাকে দিয়েছি সুস্পষ্ট আয়াত (কিতাব। কিন্তু তারা এ কিতাব মেনে চলতে রাজি হয়নি।) ১৫৪. (তাই আল্লাহর কিতাব মত জীবন যাপনের) প্রতিশ্রুতি আদায়ের জন্য আমি (আল্লাহ্) তাদের উপর তুলে ছিলাম পাহাড়। বলেছিলাম শহরে (জেরুজালেমে) প্রবেশ কর অবনত শিরে। বলেছিলাম শনিবারে সীমা লঙ্ঘন করো না। এবং (এসব কথা মেনে চলার জন্য) তাদের থেকে সুদৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। (তথাপিও তারা এসব অঙ্গীকার ভঙ্গ করেছে) জ্ঞাতব্যঃ শনিবার ছিল ইয়াহুদ সমাজে ইবাদতের দিন। এ দিনে ব্যবসা বানিজ্য, শিকারসহ অন্যান্য দুনিয়াবী কাজকর্ম নিষিদ্ধ ছিল। এ নিষেধ অমান্য করে তারা মৎস শিকার করেছিল। শনিবারে সীমালঙ্ঘন বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِآيَاتِ اللَّهِ وَقَتْلِهِمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌ بَلْ طَبَعَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا (155) وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا (156) কুফরের ফলে অন্তরে মোহর লাগিয়ে দেয়া হয় ১৫৫-১৫৬. এসব অঙ্গীকার ভঙ্গ করার কারণে,
ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মারইয়াম সতী। তথাপিও তারা তাকে অসতী বলেছে এবং আল্লাহর কথাকে অবিশ্বাস করেছেন, যা অবশ্যই কুফর। ঠিক এক-ই কারণে আ’ইশা রাঃকে অসতী বলাও কুফর, যা করে বর্তমানের শিয়া সম্প্রদায়।
জ্ঞাতব্যঃ উপরের ২ আয়াতে ৫টি কুফরের কথা বলা হয়েছে। যথা..
এসব কুফর থেকে আমাদের সাবধান হতে হবে। কারণ কুফর করলে অন্তরে মোহর লেগে যায়। তখন ওই ব্যক্তি আর সঠিক পথ খুঁজে পায় না।
ঈসা আঃর আকাশে আরোহণ ১৫৭. (ইয়াহুদ বলে) “আমরা আল্লাহর রাসূল ঈসা বিন মারইয়ামকে হত্যা করেছি”। আর এমন বলার কারণে (আল্লাহ তাদের লা’নত করেছেন।) আসলে তারা ঈসাকে হত্যা করতে পারেনি, শূলিতে চড়াতে পারেনি। বরং তাদের জন্য অন্য একজনকে (ঈসার) সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছিল (তারা ঈসা মনে করে অন্যজনকে হত্যা করেছে।) তাদের যারা এব্যাপারে (আল্লাহর কথার বিপরীতে) ভিন্নমত পোষণ করছে (ঈসা হত্যার ব্যাপারে) তারাও সন্দিহান। তাদের কাছে সঠিক তথ্য ছিল না, তারা শুধু ধারণা করেছিল। নিশ্চিত সত্য হলঃ তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ১৫৮. বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ হলেন আ’যীয, হা’কীম (অপ্রতিরুদ্ধ, মহাকৌশলী) ১৫৯. তার (ঈসার) মৃত্যুর আগে আহলে কিতাবের কেউ তার উপর ঈমান না এনে পার পাবে না (কারণ তখন ঈমান না এনে কেউ বেঁচে থাকতে পারবে না।) পরকালে সে (ঈসা) তাদের (আহলে কিতাবের) বিরুদ্ধে সাক্ষী হবে। জ্ঞাতব্যঃ ঈসা আঃ বেঁচে আছেন। ইয়াহুদ তার ঘর অবরোধ করেছিল কিন্তু তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাকে আকাশে উঠিকে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার আসবেন এবং মুসলিম জাতির নেতৃত্ব দেবেন। তখন সকল ইয়াহুদকে হত্যা করা হবে। ঈমান না এনে কেউ তখন বাঁচতে পারবে না। (বিস্তারিত দেখুন সূরাহ আল ই’মরানঃ ৫২, ৫৫) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (161) সুদ এবং অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণের পরিণতি ১৬০. ইয়াহুদীদের জুলুমের (অবিচারের, অধিকার হরণের) কারণে, আল্লাহর পথ থেকে অনেক (মানুষকে) ফিরিয়ে রাখার কারণে, আমি তাদের তরে অনেক সুখাদ্যও হারাম করে ছিলাম যা তাদের জন্য হালাল ছিল। ১৬১. আর নিষেধ করা সত্ত্বেও সুদ গ্রহণ করা, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা (তাদের আলিমগণ এসব কাজকে শর্তসাপেক্ষে বৈধতা দিয়েছিল। আর আল্লাহর বাতানো কোনো সুস্পষ্ট হারামকে যে কোনো ভাবে বৈধতা দেওয়া কুফর। আর) কাফিরদের তরে আমরা তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব।
পরিপক্ক জ্ঞানী ১৬২. তবে তাদের (আহলে কিতাবের) যারা জ্ঞানে পরিপক্ক এবং যারা মুঅমিন; তারা তোমার প্রতি এবং ইতোপূর্বে নাযিলকৃত বিষয়ের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে, (আর যারা এমন করবে) আমি তাদের দেব মহাপুরস্কার। জ্ঞাতব্যঃ জ্ঞানের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিজের কল্যাণ করা এবং অকল্যাণ থেকে বেঁচে থাকা। মুঅমিন ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের অধিকারী বনে যায় তাই মুঅমিন হল প্রকৃত জ্ঞানী আর কাফির হল আসল মুর্খ। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا (163) وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا (164) رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (165) নবী রাসূল ও ওহী ১৬৩. (হে নবী!) নিশ্চয় আমরা তোমার কাছে ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নূহ ও পরবর্তী নবীদের কাছে। আর ওহী পাঠিয়েছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াক্বুব, তাদের বংশধর নবীগণ, ঈসা, আইয়্যুব, ইউনুস, হারুন ও সুলাইমান (সহ অন্যান্ন নবীগণ) এর কাছে। এবং আমরা দাউদকে যাবূর দিয়েছি। (মহান আল্লাহর সম্মানার্থে “আমি” এর জায়গায় “আমরা” শব্দ ব্যবহার করা হয়।) ১৬৪. ইতোমধ্যে-ই আমরা তোমার কাছে অনেক রাসূলের বর্ণনা দিয়েছি আর অনেক রাসূলের বর্ণনা দেইনি। আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছেন। ১৬৫. রাসূলগণ হলেন (আনুগত্যকারীদের জন্য) সুসংবাদ দাতা আর (অবাধ্যদের জন্য) সতর্ককারী। রাসূল আসার পর আল্লাহর সামনে মানুষের আর কোনো অজুহাত থাকল না। (মানুষ আর বলতে পারবে নাঃ আমাদের কাছে যদি রাসূল পাঠাতেন তবে আমরা ভালো হয়ে যেতাম) আল্লাহ মহাপরাক্রমশালী, মহাকৌশলী। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
لَٰكِنِ اللَّهُ يَشْهَدُ بِمَا أَنْزَلَ إِلَيْكَ أَنْزَلَهُ بِعِلْمِهِ وَالْمَلَائِكَةُ يَشْهَدُونَ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا (166) আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ১৬৬. সুতরাং তোমার প্রতি নাযিলকৃত (কিতাব ও শারীয়া’হর) ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি জেনে বুঝে-ই এসব নাযিল করেছেন, ফিরিস্তাগণও একই সাক্ষ্য দিচ্ছে আর সাক্ষী হিসেবে আল্লাহ-ই যথেষ্ট।
আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা ১৬৭. যারা নিজে কুফর করে এবং (অন্য মানুষকে) আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, তারা চরম ভাবে বিভ্রান্ত হয়ে যায়। ঈমান ও আক্বীদাহঃ দ্বীন কায়েমে বা দ্বীন পালনে বাঁধা দেয়া বা বাঁধার সৃষ্টি করা অথবা অন্য যে কোনো পন্থায় দ্বীন থেকে মানুষকে ফিরিয়ে রাখা কুফর। যারা এমন করে তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا (168) إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا (169) জুলুমের পরিণাম ১৬৮-১৬৯. যারা কুফর করে, জুলম (শিরক, অবিচার, অধিকার হরণ) করে, আল্লাহ কখনো তাদের ক্ষমা করেন না, তাদের পরিচালিত করেন না সঠিক পথে। বরং (তিনি তাদেরকে) জাহান্নামের পথে (পরিচালিতে করেন) সেখানে তারা চিরকাল থাকবে। আর আল্লাহর জন্য এটা হল অতি সহজ ব্যাপার। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الرَّسُولُ بِالْحَقِّ مِنْ رَبِّكُمْ فَآمِنُوا خَيْرًا لَكُمْ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (170) আল্লাহর বিধান অমান্য করা কুফর ১৭০. হে মানুষ! প্রভুর পক্ষ থেকে সঠিক বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে একজন রাসূল। সুতরাং এসবে ঈমান আনা-ই (তথা এসব মেনে নেওয়া-ই) তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা কুফর (আল্লাহর বিধান অমান্য) কর তবে (মনে রাখো!) আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে এসবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। আর আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাকৌশলী। ঈমান ও আক্বীদাহঃ একমাত্র আল্লাহর নাযিলকৃত বিধান-ই সঠিক, এছাড়া বাকি সব মানব রচিত ও মনগড়া এবং এসব মেনে নেওয়া কুফর। কোনো মুসলিম যদি আল্লাহর আইন বা বিধানের বিপরীতে অন্য কোনো আইন বা বিধান মেনে নেয় অথবা আল্লাহর কোনো আইনকে অবজ্ঞা বা অবহেলা করে তবে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যাবে এবং সে হয়ে যাবে মুনাফিক। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য নিম্নতম জাহান্নাম। বিচার দিবসে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তার জানাযায় শরীক হওয়া এবং তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)
জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ ۚ إِنَّمَا اللَّهُ إِلَٰهٌ وَاحِدٌ ۖسُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا (171) لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا (172) অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ১৭১. হে আহলে কিতাব!..
১৭২. মাসীহ আল্লাহর দাসত্ব অগ্রাহ্য করেনি, অগ্রাহ্য করেনি সম্মানিত কোনো ফিরিস্তা। যে ব্যক্তি আল্লাহর দাসত্ব থেকে বেরিয়ে যাবে, দম্ভ করে (তার জানা উচিত) তিনি সবাইকে তার কাছে জমা করবেন। জ্ঞাতব্যঃ “আল্লাহ, ঈসা এবং পবিত্র আত্মা; এ তিনে মিলে খোদা” এমন ধারণাকে বলা হয় তৃত্ববাদ। খৃষ্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। দ্বীন নিয়ে বা দ্বীনি বিষয়াদি নিয়ে বাড়াবাড়ি করা বিভ্রান্তির পথ। নবী, রাসূল, পীর, উলামা, ইমাম, ফিক্বহ, মিনহাজ, মযহব, দল, ইত্যাদি সবকিছুকেই তার সঠিক অবস্থানে রাখতে হয়। এসব নিয়ে বাড়াবাড়ি বিভ্রান্তি ডেকে আনতে পারে। তাই সকল প্রকার বাড়াবাড়ি থেকে সাবধান থাকা আবশ্যক।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا (173) দম্ভ ও অহমিকা ১৭৩. সুতরাং যারা ঈমান আনবে এবং (ঈমানের সহিত) সৎকাজ করেবে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন বরং নিজ থেকে আরো বাড়িয়ে দেবেন। আর যারা অগ্রাহ্য করবে, দম্ভ করবে, তাদেরকে দেবেন যন্ত্রণাদায়ক আযাব। তারা কোনো সাহায্যকারী বা আশ্রয় খুঁজে পাবে না আল্লাহ ছাড়া। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا (174) فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا (175) নূর ১৭৪. হে মানুষ! প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উজ্জল প্রমাণ (নবী মুহাম্মাদ) আর আমি তোমাদের প্রতি নাযিল করেছি সুস্পষ্ট নূর (আল-কুরআন।) ১৭৫. সুতরাং যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং ঈমানের উপর অবিচল থাকবে, তিনি তাদেরকে প্রবেশ করাবেন স্বীয় রহমত ও অনুগ্রহে (তথা দ্বীন ইসলামে) আর তাদের পরিচালিত করবেন সোজা পথে (তথা জান্নাতের পথে।) জ্ঞাতব্যঃ নূর অর্থ আলো। দুনিয়ার অন্ধকারে মানুষ আলোর সাহায্যে পথ চলে। আর কুফরের অন্ধকারে মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ্ পাঠিয়েছেন নবী রাসূল, কিতাব এবং দ্বীন। তাই পবিত্র কুরআনে এসবকে নূর বলা হয়েছে। যেমনঃ
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ إِنِ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَا إِنْ لَمْ يَكُنْ لَهَا وَلَدٌ فَإِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ وَإِنْ كَانُوا إِخْوَةً رِجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَنْ تَضِلُّوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (176) কালালাহর সম্পদ বন্ঠন পটভূমিঃ জাবির বিন আব্দুল্লাহ আল-আনসারী আল-খাযরাজী রাঃ একজন আনসারী সাহাবী ছিলেন। তার পিতা আব্দুল্লাহ অহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। জাবির রাঃ বদর আর অহুদ যুদ্ধে শরীক হতে পারেননি। কারণ বোনদের দেখাশোনার জন্য পিতা তাকে ঘরে রেখে গিয়ে ছিলেন। জারিব রাঃ বলেন পিতার ইন্তিকালের পর আমি আর কোনো যুদ্ধ থেকে পিছিয়ে থাকিনী। জাবির একজন খ্যাতনামা যুদ্ধা ছিলেন এবং প্রসিদ্ধ মুহাদ্দীছ ছিলেন। তিনি ১৫৪০টি হাদীছ বর্ণনা করেছেন এবং ১২০ জন সাহাবী তার থেকে হাদীছ বর্ণনা করেছেন। ইমাম বুখারী জাবির রাঃ থেকে বর্ণনা করেন, জাবির রাঃ বলেনঃ একদা আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আমি বেহুঁশ হয়ে যাই। রাসূল সাঃ আমাকে দেখতে এলেন। তিনি অযু করলেন এবং অযুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন। এতে আমার হুঁশ ফিরে এলো। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদের উত্তরাধিকারী কে হবে (কারণ তার পিতা জীবিত ছিলেন না এবং তার কোনো ছেলেও ছিল না। আর যে ব্যক্তির মৃত্যুকালে তার পিতা বা ছেলে থাকে না তাকে “কালালাহ” বলা হয়।) এ ব্যাপারে বিধান দিয়ে নাযিল হয়ঃ (উল্লেখ্য জাবির রাঃ তখন মারা যাননি। তিনি ৯৪ বছর বয়সে ৭৪ হিজরীতে ইন্তেকাল করেছেন।) ১৭৬. (হে নবী!) লোকজন তোমার কাছে (কালালাহর ব্যাপারে) ফতোয়া চায়। বলে দাওঃ কালালাহর ব্যাপারে আল্লাহ ফতোয়া (সিদ্ধান্ত) দিয়েছেন। (আর এটা হল..)
আল্লাহ তোমাদের জন্য (তার বিধান) বর্ণনা করেছেন, যেন তোমরা (সম্পদ বন্ঠনের ব্যাপারে ন্যায় থেকে) বিচ্যুত না হও। আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||